সাবেক মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন শিক্ষার্থীদের মানষিক ও শারীরিক বিকাশ ঘটাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলো অপরিহার্য।
শিশুদের মোবাইল গেম, ও খারাপ ছবি থেকে খেলাধুলায় মনোনিবাস করতে হবে। এছাড়া সরকার বিভিন্ন প্রতিযোগিতা খেলার আয়োজন করে থাকে, খেলাধুলার মান উন্নয়নে সরকারী ভাবে ক্রীড়া সামগ্রী গ্রাম পর্যায়ে পৌছিয়ে দিচ্ছেন।
২৮ ফেব্রুয়ারি সোমবার জাতীয় স্কুল, মাদ্রাসা,কারিগরি শিক্ষা ছাত্র-ছাত্রীদের ৫০তম শীত কালিন ক্রীড়া প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের ফাইনাল খেলার পুরষ্কার বিতরন ও আলোচনা সভায় অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
স্থানীয় যুব সংঘ ফুটবল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ধননযজ মন্ডল, একাডেমিক সুপারভাইজার টিকেনন্দ্রনাথ সানা, প্রধান শিক্ষক শেখ নাছির উদ্দিন,শংকর মন্ডল, সিরাজুল ইসলাম নূরুল ইসলাম প্রমুখ।প্রতিযোগীতায় ক্রিকেট, ভলিবল, ব্যান্ডমিন্টন, এ্যাথলেটিস খেলা অনুষ্ঠিত হয। খেলায় বিজযী ও রানার্সআপ শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি।

