মোঃ হোসেন গাজী।।
হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
জাটকা ইলিশ রক্ষা অভিযান সফল করার লক্ষ্য জেলেদের মাঝে চাল দেওয়া হয়েছে।
১৬ মার্চ বুধবার সকাল ১০ টায় গাজীপুর ইউনিয়ন পরিষদে চাল বিতরণ উদ্বোধনে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান গাজীর
উপস্থিতিতে ৬৬০ জন জেলেদের মাঝে ৪০ কেজি করে মোট ৮০ কেজি চাল বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহবুব রশীদ,টেক অফিসার হাফিজুর রহমান
ইউপি সচিব,নীর্মল কৃষ্ণ পাল, ইউপি সদস্য,খোরশেদ আলম,দেলোয়ার হোসেন,খাজা আহাম্মেদ তালুকদার সহ
ইউনিয়ন পরিষদের মেম্বারগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁদপুর জেলার চারটি উপজেলায় মেঘনা নদীতে জাটকা সহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা রক্ষা অভিযান অব্যহত থাকবে।
এ সময়ে চাঁদপুর জেলার পদ্মা- মেঘনা নদীর মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় ইলিশের জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। অভিযান চলাকালে জেলেদের মাঝে দুই বারে ৪০ কেজি করে মোট ৮০ কেজি চাল দেওয়া হবে।

