//রূপসা প্রতিনিধি//
ইসলামী কল্যাণ সেবা সংস্থা মহিলা কমিটির উদ্যোগে অসহায় স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের কলম, খাতা ও বস্ত্র বিতরণ করেছে।
গত ২৫ মার্চ শুক্রবার বিকেলে রূপসার টিএসবি ইউনিয়ন তিলক পূর্বপাড়া গ্রামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইসলামী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সেলিম সরদার তুষার।
মহিলা ইউনিটের সভাপতি মোছাম্মদ লিবিয়া বেগমের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ শাহিনা বেগমের পরিচালনায় আলোচনা করেন ইসলামী কল্যাণ সংস্থার উপদেষ্টা মাওলানা মোঃ আব্দুল্লাহ, হাফেজ মাওলানা ইমাম হোসেন প্রমুখ।
সভা শেষে মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

