মোঃ হোসেন গাজী।।।
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি চাউল বিক্রি কার্যক্রম শুরু এবং উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারী
১৮ (এপ্রিল সোমবার) সকাল ৯ টায় ১২ নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা চৌরাস্তায় চাউল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটওয়ারী।
এসময় চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন, চান্দ্রা চৌরাস্তার ডিলার মোঃ ইব্রাহিম হোসেন( ইবু), খাদ্য পরিদর্শক তাপন চন্দ্রনাত দাশ সহ অন্যানরা। এসময় ৩৯৩ জন হতদরিদ্রদের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

