ডুমুরিয়ায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থ অসহায় পরিবারের জন্য মানবিক সহায়তা ভিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ঈদুল আযহা উপলক্ষে ডুমুরিয়া উপজেলায় ১৪ ইউনিয়নে দুস্থ অসহায় পরিবারের জন্য মানবিক সহায়তা ভিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ চলছে।

আজ  বৃহস্পতিবার সকালে উপজেলার গুটুদিয়া ও ভান্ডারপাড়া ইউনিয়ন  পরিষদে উপকারভোগীদের  মাঝে চাউল বিতরণ করা হয়েছে।  পরিষদের হলরুমে বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল  ইসলাম, ইউপি সচিবসহ সদস্যরা।  ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম‍্যান গোপাল চন্দ্র দে উপকারভোগীদের মাঝে চাউল বিতরন করেন এসময় সচিবসহ ইউপি সদস‍্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার প্রাপ্ত তথ্য অনুযায়ী উপজেলার  ধামালিয়া ইউনিয়নে ২০৭৭ কার্ডধারীর  মাঝে ২০.৭৭০ মেট্রিক টন, রঘুনাথপুর ইউনিয়নের ২১৪৫ জন কার্ডধারীর মাঝে ২১.৪৫০ মেট্রিক টন, রুদাঘরা  ইউনিয়নের ২০৮৬ কার্ডধারীর মাঝে ২০.৮৬০ মেট্রিক টন, খর্নিয়া ইউনিয়নে ১৭৯১ জন কার্ড ধারীর  মাঝে ১৭.৯১০ মেট্রিক টন,  আটলিয়া ইউনিয়নের২৮৪৪  জন কার্ডধারীর  মাঝে ২৮.৪৪০ মেট্রিক টন, মাগুরাঘোনা ইউনিয়নের ১৯৮৬ জন কার্ডধারীর   মাঝে ১৯.৮৬০ মেট্রিক টন, শোভনা  ইউনিয়নে ১৫০০ জন কার্ড ধারীর  মাঝে ১৫.০০০ মেট্রিক টন.  শরাফপুর ইউনিয়নের ১৪৬১ জন কার্ড ধারীর  মাঝে ১৪ ৬১০  মেট্রিক টন,  সাহস ইউনিয়নের ১৬২০ কার্ড ধারীর মাঝে ১৬.২০০ মেট্রিক টন, ভান্ডারপাড়া ইউনিয়নের ১৫৭৩  জন কার্ড ধারীর  মাঝে ১৫.৭৩০ মেট্রিক টন,  ডুমুরিয়া ইউনিয়ন ২৭০৫ জন কার্ড ধারীর   মাঝে ২৭.০৫০ মেট্রিক টন,  রংপুর ইউনিয়নে ১১০০ জন কার্ড ধারীর  মাঝেই ১১.০০০ মেট্রিক টন, গুটুদিয়া ইউনিয়নে ২২৪৮ জনকে ২২.৪৮০ মেট্রিক টন,  মাগুরখালী ইউনিয়ন ১০০০ জন  কার্ডধারীর মাঝে ১০.০০০ মেট্রিক টন চাউল বিতরণ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *