ডুমুরিয়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

ডুমুরিয়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনার ডুমুরিয়ার ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ শরাফপুর ইউনিয়নের ভাঙ্গন কবলিত জেলেখালী চাঁদগড়, করিম নগর আকড়া ও বিরালা এলাকায় গরীব, অসহায় ও দুস্থ ২শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

শরাফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম‍্যান মহুরুম জাহাবক্স বিশ্বাসের ভাইপো ও ডুমুরিয়া উপজেলা কৃষকলীগের সহ সভাপতি  বিশিষ্ঠ ব‍্যবসায়ী মোঃ মিজানুর রহমান বিশ্বাস ১৪ জুন  শুক্রবার সকালে ইউনিয়নের জেলেখালী ও চাদগড় ওয়াবদার মাথা  এলাকায়  ঈদ সামগ্রী সেমাই চিনি ডাল চাউল তেল সাবান শ‍্যাম্পু বিতরন করেন ।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুল গফুর শেখ, আবু বক্কার, সুজন গোলদার, মহিউদ্দিন গোলদার, রাজু গোলদার, সরোয়ার হোসেন খান, পাঞ্জাব আলী সরদার, মাসুম সরদার, নাসরিন বেগম, শাওন শেখ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *