বাগেরহাটের কচুয়ায় গৃহ প্রদাণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

কচুয়া, (বাগেরহাট) প্রতিনিধি॥

‘মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান’ কার্যক্রমের উদ্বোধন  উপলক্ষে কচুয়া উপজেলা প্রশাসন প্রেস ব্রিফিং করেছে।

রবিবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহেরা নাজনীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ শিকদার,তাসলিমা বেগম সহ উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

২৬ এপ্রিল প্রধানমন্ত্রী উদ্বোধনের পর ২৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ হস্তান্ত করাহবে।

 ‘নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি’র নেতা কিরণ আটক

//অনলাইন নিউজ ডেস্ক//

চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি কিরণকে দুই সহযোগীসহ আটক করেছে যশোরের ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটক বাসুদেব সাহা ওরফে তিল্লক ওরফে কিরণ ওরফে তপন ওরফে বাদল ওরফে মাহমুদুর রহমান পটুয়াখালী সদর উপজেলার পুরান বাজার গ্রামের নারায়ণ চন্দ্র সাহার ছেলে।

তার দুই সহযোগী হলেন, যশোরের অভয়নগর উপজেলার রামসরা গ্রামের নিখিল মন্ডলের ছেলে দীপংকর মন্ডল ও একই গ্রামের পঞ্চরাম মন্ডলের ছেলে কৃষ্ণপদ মন্ডল।

ডিবির এসআই শামীম হোসেন জানিয়েছেন, তথ্য-প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে কিরণের অবস্থান শনাক্ত করা হয়। পরে ১৯ এপ্রিল একটি চৌকস টিম প্রথমে ময়মনসিংহ জেলায় অভিযান চালায়। এরপর পর্যায়ক্রমে ঢাকা, বরিশাল, পটুয়াখালী এলাকায় অভিযান চালানো হয়। সর্বশেষ মাদারিপুর জেলায় অভিয়ান চালিয়ে শুক্রবার সকালে কিরণকে আটক করা হয়। এরপর তাকে নিয়ে যশোরের অভয়নগর উপজেলায় ফের অভিযান চালিয়ে অপর দুই আসামিকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক উদ্ধার করা হয়।

যশোর ডিবির অফিসার ইনচার্জ ইন্সপেক্টর রুপন কুমার সরকার জানান, আসামিরা সংঘবদ্ধ কথিত ‘নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি’র সক্রিয় সদস্য। তারা দলীয় ছদ্মনাম ব্যবহার করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অবৈধ অস্ত্র গুলি, বিস্ফোরকদ্রব্য ইত্যাদি ব্যবহার করে হত্যা ও চাঁদাবাজি করে চলেছে। ইতোপূর্বে আত্মসমর্পণ করে পুনরায় তারা সংঘবদ্ধ হয়ে নতুন সদস্য সংগ্রহ করে দল গঠন করে যশোরের অভয়নগর, মণিরামপুর, কেশবপুরসহ আশপাশের জেলায় মাছের ঘের দখল, চাঁদাবাজি ও হত্যাকাণ্ড ঘটানো তাদের পেশা।

তিনি বলেন, গত ১০ জানুয়ারি অভয়নগরের হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারের কাছে চাঁদার টাকা না পেয়ে তাকে গুলি করে হত্যা করে এ চক্রের সদস্যরা। হত্যার পরে জড়িতরা বিভিন্ন জনের কাছে চাঁদা চাওয়ার সময় উত্তম সরকারকে খুন করার রেফারেন্স টেনে মোবাইল ফোনে ভয়ভীতি দেখায়। এ সব ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন কিরণ।

তিনি আরও জানান, এর আগে গত ১৫ থেকে ১৬ জানুয়ারি খুলনার ডুমুরিয়া থানার বিভিন্ন এলাকা, যশোরের অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর এলাকায় অভিযান চালিয়ে এই বাহিনীর সাথে জড়িত ইকরামুল গোলদার, প্রসেনজিৎ বিশ্বাস, পল্লব বিশ্বাস, প্রশান্ত মন্ডল ও বিজন কুমার মন্ডলকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা হত্যার মিশনে ব্যবহৃত অস্ত্র, গুলি, বিস্ফোরক দ্রব্য, মোবাইল ফোন, মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের আটকের পরই একে একে সব রহস্য উন্মোচন হয়। এরপর থেকেই কিরণ আত্মগোপনে চলে যান। কিন্তু ডিবি পুলিশ অভিযান অব্যাহত রেখে শুক্রবার মাদারিপুর থেকে বাহিনী প্রধান কিরণকে আটক করে।

কিরণ যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই জবানবন্দিতে তিনি অভয়নগরের ইউপি মেম্বার উত্তর সরকার ও ২০২১ সালের ১৮ নভেম্বর মণিরামপুরের চরমপন্থী দলের সদস্য প্রকাশ চন্দ্র মল্লিক ওরফে ব্রিটিশ হত্যার কথা স্বীকার করেছেন।

English Dainikbiswa

খুলনার রূপসায় ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

খুলনার রূপসায় ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

//রূপসা প্রতিনিধি//

খুলনার রূপসার ঘাটভোগ ইউনিয়ন শিয়ালী মধ্যপাড়া গ্রামের মৃত নীরধ বালার ছেলে চিত্তরঞ্জন বালা (৬২) চাচাতো ভাইর আঘাতে মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে প্রায়ই ঝগড়া করতে দেখা গেছে। গত ২৩ এপ্রিল সকাল ১১ টায় নিজ বাড়িতে পূর্নরায় কথা কাটাকাটির সৃষ্টি হয়। এ সময় চাচা সমীর কুমার বালা (৮০) ও তার দুই ছেলে সনত বালা (৪৫) এবং সুলভ বালা (৩৫) এর সাথে ১ শতক জমি নিয়ে কথা কাটাকাটির একপর্যয়ে তার হাতে বাড়ি লাগে এবং আঘাতে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক তাকে ধরাধরি করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ অভিজিত রায় মৃত বলে ঘোষণা করেন।

এস আই মোস্তফা কামাল জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের  জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

মামলার প্রস্তুতি চলছে।

হাইমচরে পূর্ব শত্রুতার জেরে নিরীহ পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা, আহত ২

মোঃ হোসেন গাজী।।

হাইমচরের জনতা বাজার সংলগ্ন পূর্ব দিকে মিজি বাড়িতে রসু মিজি ও তাহার সন্ত্রাসী বাহিনীরা,নিরীহ মমিনা বেগম,স্বামীঃ আব্বাস মিজি-কে হত্যার চেষ্টায় মারধর করে রসু মিজির সন্ত্রাসী বাহিনীরা,,,

হাইমচর উপজেলার ৩’নং দক্ষিণ আলগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের,জনতাবাজার মিজি বাড়িতে পূর্ব শত্রুতার জেরধরে নিরীহ পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী স্টাইলে হামলা চালায়।

২৩’শে এপ্রিল শনিবার বিকাল ৪ টায়  মিসেস মমিনা বেগম,স্বামীঃআব্বাস মিজি’এর উপর অতর্কিত হামলা করেন,,,উগ্র ও বেপরোয়া রসু মিজি, আনোয়ার মিজি,আমজাদ মিজি,রুবি বেগম সহ আরো অনেকেই-সর্বসাং পূর্ব চর কৃষ্ণপুর।

মমিনা বেগম’কে দেশীয় অস্ত্রশস্ত্র ধারা আঘাত করলে গুরুতর আঘাতের কারণে জ্ঞান হারিয়ে ফেলে মমিনা বেগম।প্রতিবেশীদের সাহায্যে স্বামীঃ আব্বাস মিজি মমিনা বেগম’কে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কর্তব্যরত চিকিৎসক জানান,আমেনার মাথায় গুরুতর আঘাত ও ক্ষত রয়েছে,এলোপাথাড়ি মারধর এর কারণে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম রয়েছে।

আমেনার স্বামী বলেন,রসু মিজির অত্যাচারে আমরা আমাদের বসদ ভিটা বিক্রিকরে অন্যত্র চলে যাবার চিন্তা করছি।আমরা রসু মিজি ও তাহার পরিবারের ভয়ে মুখ খুলে জোরে কথাটুকু বলতে পারিনা,আজ আমার স্ত্রী’কে তারা ৫/৭জন একত্রে এলোপাথাড়ি মারধর করে,,,অত্র এলাকার চেয়ারম্যান ও মেম্বার দের কাছে গীয়ে ও আমরা বিচার পাইনি।আমরা এখন আইনের মাধ্যমে এই বর্বরোচিত  হামলার ন্যয় বিচারের প্রার্থনা করছি।

এবিষয়ে রসু মিজি গং দের বাড়িতে গেলে তারা বাড়িতে নেই বলে সংবাদকর্মীদের কিছু বলবেনা বলে এড়িয়ে যান।এবিষয়ে হাইমচর থানায় একটি অভিযোগ করেন মমিনা বেগমের স্বামী আব্বাস মিজি।

চাঁদপুর চান্দ্রায় যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাখরপুরে ৫ লাখ টাকা না পেয়ে গৃহবধূ সালমা বেগম  (২৬)কে মাছকাটার বটি দিয়ে হত্যার চেষ্টায় নৃশংসভাবে কুপিয়েছে পাষন্ডু স্বামী মোঃ ইমাম শেখ ও শ্বশুর বাড়ির লোকজন।

গত ২১’শে এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে  ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মিজান গাজীর মেয়ে কে গত ৬ বছর পূর্বে ২ নং ওয়ার্ড সুরুজ গেইটের পশ্চিম পাশে করিম শেখ ছেলে সৌদি প্রবাসী ইমাম হোসেন শেখের সাথে বিবাহ হয়। আহত গৃহধূ সালাম বেগম কে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে চাঁদপুর সদর  হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যায়

কর্তব্যরত চিকিৎসক সালাম বেগমের অবস্থা আশংকা জনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য পেরন করা হয়।বর্তমানে সালমা বেগম ঢাকা মেডিক্যালের এআইসিইউতে ভর্তি হয়ে চিকিৎসারত আছেন।

এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। আহত গৃহবধূর সালাম বেগমের পিতা মোঃ মিজান গাজী  জানান, বিগত ৬ বছর পূর্বে বাখরপুর ২ নং ওয়ার্ড স্থানীয় বাসিন্দা করিম শেখের  ছেলে ইমাম শেখের সঙ্গে সামাজিকভাবে বিয়ে দেয়। বিয়ের সময় সালমা বেগম কে   যৌতুক দেয় তার পরিবার। এর কিছুদিন না যেতেই গৃহবধূ পরিবারের কাছে নিয়মিত যৌতুক  দাবি করে আসছে।

যৌতুকের জন্য চাপ দিলে সালাম বেগম  তার দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে এতে ক্ষিপ্ত হয়ে পাষন্ড যৌতুক লোভী স্বামী ইমাম শেখ তাকে হত্যার চেষ্টায় গৃহবধূ সালাম বেগমের মাথায় মাছ কাটার বটি ও টসলাই দিয়ে এলোপাতাড়ি  কোব ও বারিমেরে সালামার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত করেন।মাথা ও শরীরের বেশী পরিমাণে আঘাৎ ও জখম হওয়ায় সালাম বেগম চিৎকার করলে আশ পাশের লোকজন ঘটনাস্থলে এসে গৃহবধূকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এবিষয়ে সালমার বাবা বলেন,কিছুদিন পূর্বে বিদেশ হইতে এসে ব্যবসা করবে বলে সালমার পরিবারের কাছে টাকা চায় তাহারা দিতে অস্বীকার করলে প্রতিদিন সালমার উপর নেমে আশে পাশবিক নির্যাতন।

এবিষয়ে ইমাম হোসেনের বাড়িতে সংবাদ কর্মীরা গেলে তাহার পরিবারের কাউকে পাওয়া যায়নি,আশেপাশের লোক মূখে জানা যায় বিষয়টি ন্যক্কারজণক বলে এলাকায় গুনজণ চলছে।

ট্রেন টিকিট// প্রেস ব্রিফিং কালে ব্যবস্থাপকের ফোন ও মানিব্যাগ চুরি

//অনলাইন নিউজ ডেস্ক//

ঘরভর্তি অর্ধশতাধিক সাংবাদিক। চেয়ারে বসে সাংবাদিকদের ঈদযাত্রার টিকিট নিয়ে ব্রিফিং করছেন কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার। এ সময় এক ব্যক্তি এসে ব্যবস্থাপকের বাঁ পাশে দাঁড়ালেন। ব্রিফিং শেষে জানা গেল, স্টেশন ব্যবস্থাপকের মানিব্যাগ ও দুটি মুঠোফোন চুরি হয়েছে।

আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানী কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। ব্রিফিংয়ের শেষ মুহূর্তে চুরির এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, তখন বিফ্রিং প্রায় শেষ পর্যায়ে ছিল। এমন সময় এক ব্যক্তি ব্যবস্থাপকের বাঁ পাশে এসে দাঁড়ান। ব্রিফিংয়ের একটি কাগজের ছবি তুলতে সাংবাদিকেরা ব্যবস্থাপকের টেবিল ঘিরে দাঁড়ান। এ সময় ব্যবস্থাপক দাঁড়িয়ে ওই কাগজের ছবি তোলায় সহযোগিতা করছিলেন। তখন ওই ব্যক্তি ব্যবস্থাপকের ডান পাশে এসে টেবিলে রাখা মানিব্যাগ ও দুটি মুঠোফোন নিয়ে কক্ষ ত্যাগ করেন। কিছুক্ষণ বাদে ব্যবস্থাপক মুঠোফোন ও মানিব্যাগ খুঁজে পাননি।

ওই কক্ষে থাকা একাধিক ক্যামেরা ও মুঠোফোনের ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, স্টেশন ব্যবস্থাপক চেয়ার থেকে ওঠার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি দুটি মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে তাঁকে স্টেশন চত্বরে খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে কমলাপুর স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘এখানে অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। দুদিক থেকেই প্রশ্ন করা হচ্ছিল।

সাংবাদিকেরা আমার কাছে থাকা একটি কাগজের ছবি তুলছিলেন। এ সময় যে চুরি করেছে, ওই ব্যক্তি আমার পেছন দিয়ে এসে মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে দ্রুত রুম ত্যাগ করে। ঘটনাটি আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখেছি।’

স্টেশন ব্যবস্থাপক প্রথম আলোকে বলেন, প্রথমে ওই ব্যক্তির হাতে ওয়ালেট ছিল। এরপর মূল গেট থেকে বের হওয়ার পর তিনি ওয়ালেট পাঞ্জাবির পকেটে ঢোকান। এরপর পুলিশ কন্ট্রোল বক্সের সামনে এগিয়ে এসে আবার ওয়ালেট পকেট থেকে বের করেন।

কী কী হারিয়েছে, তা জানতে চাইলে স্টেশন ব্যবস্থাপক বলেন, ‘মানিব্যাগে ৪৫ হাজারের বেশি টাকা ছিল। দুটি অ্যান্ড্রয়েড ফোন ছিল। এর মধ্যে একটি সরকারি ফোন ছিল। এ ঘটনায় একটি জিডি করা হয়েছে। এতগুলো গণমাধ্যমকর্মীর সামনে দিয়ে ওই ব্যক্তি দূরদর্শিতার সঙ্গে কাজটা করে গেল। অবাক হলাম, সে কত বড় দুর্ধর্ষ চোর!’

কমলাপুর স্টেশনে চোরদের আনাগোনা কি তাহলে সব সময় থাকে—এমন প্রশ্নের জবাবে স্টেশন ব্যবস্থাপক প্রথম আলোকে বলেন, এখন বোঝা যাচ্ছে, যেহেতু ব্যবস্থাপকের কক্ষ থেকে এতগুলো লোকের সামনে মুঠোয়োন ও ওয়ালেট চুরি হয়ে যাচ্ছে, তার মানে আরও এক্সপার্ট চোর থাকতে পারে। এ ধরনের ঘটনা ঠেকাতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও সতর্ক থাকতে হবে। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

স্টেশন ব্যবস্থাপকের মুঠোফোন ও মানিব্যাগ চুরির ঘটনা পরিকল্পিত কি না, তা নিয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। তাঁদের অভিমত, স্টেশন ব্যবস্থাপক নিজেই হয়তো এ ঘটনা ঘটিয়েছেন। কারণ, আগামী কয়েক দিন তো ট্রেনের শিডিউল বিপর্যয়, অগ্রিম টিকিট পাওয়া নিয়ে নানা ভোগান্তির অভিযোগ আসবে। এ ছাড়া নানান সুবিধা দেওয়ার জন্য মানুষ তাঁকে ফোন দিতে পারে। এসব ঘটনা থেকে বাঁচতে এ পরিকল্পিত ঘটনা।

এ বিষয়ে জানতে চাইলে মাসুদ সারওয়ার প্রথম আলোকে বলেন, ‘এটা অবান্তর অভিযোগ। কেউ কি নিজের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটাতে পারে, আপনারাই বলেন?’

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ// জাতিসংঘ মহাসচিব সরাসরি কথা বলবেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়ানক এ যুদ্ধে এ পর্যন্ত কয়েক হাজার মানুষের প্রাণ গেছে বলে মনে করা হয়। দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন অর্ধ কোটিরও বেশি ইউক্রেনীয়। তারা পোল্যান্ডসহ প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

এ অবস্থায় যুদ্ধ থামাতে তুরস্কসহ কয়েকটি দেশ মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হতে চেয়েছে। একটি সমঝোতার পথ খুঁজে পেতে তুরস্কে একাধিক বৈঠকেরও আয়োজন করা হয়। তবে এসব বৈঠক থেকে এমন কোনো সিদ্ধান্ত আসেনি যা ইউক্রেনে যুদ্ধ থামিয়ে আবারও শান্তি ফিরিয়ে আনবে।

‘যুদ্ধ থামাও’, ‘যুদ্ধাপরাধ হচ্ছে’- এ ধরনের উক্তি বারবারই শোনা যাচ্ছিল বিশ্বসংস্থা জাতিসংঘের মুখে। তারা বারবার শান্তির ডাক দিয়ে যাচ্ছিলেন। জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসও যুদ্ধ থামিয়ে একটি সমঝোতার পথ বের করার জন্য দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন।

কিন্তু প্রকৃত পক্ষে জাতিসংঘের পক্ষ থেকে মাঠে নেমে চেষ্টা তেমন দৃশ্যমান হয়নি। জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসকে ইউক্রেন ও রাশিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি বৈঠকেও দেখা যায়নি।

এবার মাঠে নামছেন সেই গুতেরেসই। ‘নেভার লেট দেন নেভার’; অর্থাৎ একেবারে না হওয়ার চেয়ে দেরি করে শুরু করা ভালো। তাই গুতেরেসের এ চেষ্টাকে স্বাগত জানানো ছাড়া কোনো পথ খোলা থাকছে না।

ইউক্রেন যুদ্ধ শুরুর দুই মাস পার হয়ে গেছে। এরই মধ্যে সীমাহীন ভোগান্তিতে পড়ে দেশ ছেড়েছেন লাখ লাখ ইউক্রেনীয়। যারা দেশের অভ্যন্তরে রয়েছেন, তাদের ভেতরে আতঙ্ক- কখনো রাশিয়ার ফেলা বোমা তাদের প্রাণ কেড়ে নিয়ে যায়!

যুদ্ধের কারণে রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমের বিশ্ব, কার্যত এসব নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে উন্নয়নশীল দেশগুলোর ওপরও। বিশ্বব্যাপী বেড়ে গেছে তেল, গ্যাস, স্টিল ও খাদ্যপণ্যের মূল্য। কারণ, রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ। একইসঙ্গে বিশ্বে উৎপাদিত গমের একটি বড় অংশ আসে রাশিয়া থেকে।

শুক্রবার জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, মহাসচিব এন্তোনিও গুতেরেস এ সপ্তাহেই রাশিয়া ও ইউক্রেন সফর করবেন। এসব সফরে তিনি দুই দেশের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।

গুতেরেস দুইদিনের মস্কো সফরের পর বৃহস্পতিবার জেলানস্কি ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করবেন। পুতিন মঙ্গলবার গুতেরেসের সাথে সাক্ষাত করবেন- এমন খবর নিশ্চিত করেছে ক্রেমলিন।

সূত্র জানায়, এ যুদ্ধের কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা আংশিকভাবে বিভক্ত হয়ে পড়েছে। এ পরিষদের সদস্য দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, চীন ও রাশিয়া। এদের মধ্যে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে চীন। তারা বলছে, এটি মস্কোকে দুর্বল করার পশ্চিমা প্রচেষ্টার অংশ। এক্ষেত্রে রাশিয়া হচ্ছে ভূক্তভুগি দেশ।

যা হোক, একটু দেরি হলেও সমঝোতার প্রচেষ্টায় সরাসরি মাঠে নেমেছে জাতিসংঘ। এর আগে তারা যে কোনো চেষ্টা চালাননি- এমন নয়। কিন্তু সেসব চেষ্টার চেয়ে এবার সরাসরি ভূমিকায় দেখা যাচ্ছে জাতিসংঘ মহাসচিবকে। ফল কী আসে, তা হয়তো সময়ই বলে দেবে?

শেষ হোক ইউক্রেনে রক্তক্ষয়ী লড়াই। সেখানে মানুষ স্বাভাবিত জীবনে ফিরুক। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভয়ঙ্কর ভবিষ্যদ্বানী মিথ্যা প্রমাণিত হোক। চলতি সপ্তাহে ভারত সফরে থাকা বরিস বলেছেন, আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত চলতে পারে ইউক্রেন যুদ্ধ। এমনটা হলে আরও অনেক ক্ষতি দেখতে হবে বিশ্বকে।

English Dainikbiswa

ইন্দোনেশিয়া পাম অয়েল রপ্তানিতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে

ইন্দোনেশিয়া পাম অয়েল রপ্তানিতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বিশ্বের বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া এবার রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। স্থানীয় সময় শুক্রবার (২২ এপ্রিল) এ নিষেধাজ্ঞা দেয় জোকো উইদোদোর সরকার। এই নিষেধাজ্ঞা আগামী বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কার্যকর হবে।

ভোজ্যতেলের সংকট সৃষ্টি হওয়ায় এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, বাসা বাড়িতে রান্নার তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে তেলের কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কেবিনেটের বৈঠকে দেশটির প্রেসিডেন্ট আরও বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণে সাশ্রয়ীমূল্যে রান্নার তেল সরবরাহ করার জন্য পরিস্থিতির পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবেন তিনি।

দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় (এজিও) সিঙ্গাপুরভিত্তিক উইলমার ইন্টারন্যাশনালের সাথে যুক্ত একজনসহ চারটি পাম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্বাহী ও বাণিজ্য মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তাকে গ্রেপ্তারের ঘোষণা দেয়ার মাত্র কয়েকদিন পরই জোকো উইদোদোর এ ঘোষণা এলো।

এজিও বলছে, বাণিজ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা গত মাসে সরকার-নির্ধারিত মূল্যে দেশীয় বাজারের শর্ত পূরণে ব্যর্থ হওয়া কোম্পানিগুলোর রপ্তানি পারমিট দেন।

ইন্দোনেশিয়া গত জানুয়ারিতে সাময়িকভাবে কয়লা রপ্তানিতে একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল।

রান্নার তেল ইন্দোনেশিয়ার স্থানীয় খাবারে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং এটির প্রধান উৎস পাম অয়েল। একই সঙ্গে পাম অয়েল দেশটির রপ্তানি করা পণ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে।

এদিকে, মধ্যে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের নেতিবাচক প্রভাব বিশ্ববাজারে পড়ায় খাদ্যপণ্য ও তেলের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ফলে সবকিছুর দাম বাড়ছে হু হু করে। ইন্দোনেশিয়াতেও বেড়ে গেছে সব পণ্যের দাম। রমজান মাসে চাহিদা সঙ্গে সঙ্গে সংকট আরও বেড়ে গেছে। সূত্র: নিক্কেই এশিয়া

English Dainikbiswa

মাগুরায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘ডিজিটাল ডিভাইস’ ব্যবহার ও এতে সহযোগিতা, ছাত্রলীগ নেতাসহ আটক ৬

মাগুরায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘ডিজিটাল ডিভাইস’ ব্যবহার ও এতে সহযোগিতা, ছাত্রলীগ নেতাসহ আটক ৬

মাগুরা প্রতিনিধিঃ
মাগুরায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘ডিজিটাল ডিভাইস’ ব্যবহার করে অসদুপায় অবলম্বন ও এতে সহযোগিতার অভিযোগে শুক্রবার ছাত্রলীগ নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।

আটক ছয়জনের মধ্যে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য মোটা অঙ্কের টাকার বিনিময়ে ডিজিটাল ডিভাইস সরবরাহকারী একটি বড় চক্রের সদস্য রয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম ফয়সাল, শহরের ইসলামপুর পাড়ার বাসিন্দা ইফতেখারুল ইসলাম, তাঁর স্ত্রী তারানা আফরোজ, মহম্মদপুর উপজেলার বাসিন্দা ইসমত আরা ঝর্না, একই উপজেলার আমিনুল হাসান ওরফে সোহেল রানা এবং তাঁর বোন শাহানা বেগম। তাঁদের মধ্যে তারানা আফরোজ, ইসমত আরা ঝর্না ও আমিনুল হাসান পরীক্ষার্থী। অন্য তিনজনের বিরুদ্ধে তাঁদের সহযোগিতার অভিযোগ রয়েছে।
মাগুরা জেলা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডিভাইসটি ডেভিড কার্ডের আদলে তৈরি। ওই ডিভাইসের সঠিক নাম কী, তা তাৎক্ষণিকভাবে তাঁরা জানতে পারেননি। এর কোনো ডিসপ্লে নেই। একটা সিমকার্ড আছে। ধারণা করা হচ্ছে, ডিভাইসটি অন করলে অপর প্রান্তের সঙ্গে সেটা সংযুক্ত হয়ে যায়। হেডফোনের মাধ্যমে অপর প্রান্ত থেকে দেওয়া বার্তা শুনতে পান ডিভাইস বহনকারী ব্যক্তি। তিনি বলেন, সারা দেশেই এ ধরনের চক্র সক্রিয় থাকতে পারে। যারা পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রশ্নের উত্তর এই ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দেন। এই কাজে মোটা অঙ্কের টাকার লেনদেন হয়ে থাকতে পারে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছে, ফাহিম ফয়সাল ঢাকার একটি চক্রের সহযোগী হিসেবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ডিজিটাল ডিভাইস সংগ্রহ ও বণ্টনের দায়িত্বে ছিলেন। জিজ্ঞাসাবাদে ফাহিম জানিয়েছেন, মহম্মদপুর উপজেলায় রেলওয়েতে চাকরি করেন, এমন এক ব্যক্তির মাধ্যমে ডিভাইসগুলো পেয়েছিলেন তিনি। যেটা পাঁচজন পরীক্ষার্থীর কাছে দেন ফাহিম।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে শহরের এজি একাডেমি বিদ্যালয় কেন্দ্রে প্রবেশের সময় ডিজিটাল ডিভাইস, ব্লুটুথ হেডফোনসহ তারানা আফরোজ নামের এক পরীক্ষার্থীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই পরীক্ষার্থী জানান, তাঁর স্বামী ইফতেখারুল ইসলামের কাছ থেকে তিনি ওই ডিভাইস পেয়েছেন। এরপর ইফতেখারুল ইসলামকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ইফতেখারুল ইসলাম জানান, আট লাখ টাকার চুক্তিতে ছাত্রলীগ নেতা ফাহিম ফয়সালের কাছ থেকে ওই ডিভাইস পেয়ে স্ত্রীকে দিয়েছেন তিনি। এরপর ফাহিম ফয়সালকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি তিনজনকে আটক করা হয়।
এ বিষয়ে আটক কারও বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে আটক ব্যক্তিদের একজন ইসমত আরা ঝর্নার স্বামী নাইম ইসলাম বলেন,আমার স্ত্রী এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। পরীক্ষা শেষে বাড়ি ফিরে যায় ঝর্না। এরপর বাড়ি থেকে ওকে ধরে নিয়ে আসা হয়। ঝর্নার কাছে কোনো ডিভাইসও পাওয়া যায়নি।’
জানতে চাইলে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না, সে বিষয়ে তদন্ত চলছে।
মাগুরার জেলা প্রশাসক আশরাফুল আলম মুঠোফোনে বলেন, একটি পরীক্ষাকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এক পরীক্ষার্থী ডিজিটাল ডিভাইসসহ আটক হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর সঙ্গে আরও মানুষের সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। বিষয়টি সঠিকভাবে তদন্তের স্বার্থে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের আইন অনুসারে নিয়মিত মামলা করার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী থানায় মামলা হবে।

রাশিয়া কেন ইউক্রেনের ক্ষতিগ্রস্থ ট্যাংক, যুদ্ধযান নিয়ে যাচ্ছে জানলে অবাক হবেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার সেনারা ইউক্রেনের ভালো এবং ভাঙাচোরা যুদ্ধযান ও ট্যাংক আটক করছে। আর সেগুলো তারা নিয়ে যাচ্ছে একটি কারখানায়। সেখানে এই যুদ্ধযান ও ট্যাংকগুলো ঠিক করা হচ্ছে।

ইউক্রেনের কাছ থেকে যুদ্ধযান ছিনিয়ে নিয়ে ও রুশ হামলায় ধ্বংসপ্রাপ্ত হওয়া ট্যাংকগুলো ঠিকঠাক করে সেগুলো কথিত লুহানেস্ক ও দোনেৎস্ক রিপাবলিকে দেওয়া হবে।

এগুলো ঠিক করা হচ্ছে যুদ্ধের কাছাকাছি একটি স্থানে। সেখানে কারখানা স্থাপন করেছে রুশ বাহিনী। আর এই কারখানায় রয়েছে উচ্চ দক্ষতাসম্পন্ন ইঞ্জিনিয়ার ও কর্মী। তারা উচ্চক্ষমতা সম্পন্ন মেশিন ও সরঞ্জাম দিয়ে এগুলো খুব দ্রুত সময়ের মধ্যে ঠিক করে দিচ্ছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, একটি বিটিআর-৮০ সৈন্যবহনকারী যুদ্ধযানের ইঞ্জিন মাত্র ৮ ঘণ্টার মধ্যে বদলে ফেলছে এই ইঞ্জিনিয়াররা।

এই কারখানায় অবশ্য রাশিয়ার যুদ্ধযান ও ট্যাংকগুলো ঠিক করা হচ্ছে। তবে ইউক্রেনের আটক করা যানগুলো আগে ঠিক করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে কর্মীদের।

রাশিয়া জানিয়েছে, এখন পর্যন্ত ইঞ্জিনিয়াররা এই কারখানায় ইউক্রেনের আটককৃত ১২টি ভারি যান ও ট্যাংক ঠিক করে দিয়েছেন। বর্তমানে রাশিয়ার ট্যাংক বিধ্বংসী হামলায় যে ট্যাংকগুলো ধ্বংস হয়েছে সেগুলো ঠিক করা হচ্ছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এগুলো লুহানেস্ক ও দোনেৎস্ক রিপাবলিকে পাঠানোই রাশিয়ার পরিকল্পনা।

সূত্র: জেরুজালেম পোস্ট