আমেরিকা বিশ্বের প্রধান অস্ত্র বিক্রেতা , বড় ক্রেতা সৌদি আরব

অনলাইন ডেস্ক : 

গত পাঁচ বছরে সারা বিশ্বে যে পরিমাণে অস্ত্র বিক্রি হয়েছে তার এক-তৃতীয়াংশের বেশি আমেরিকায় তৈরি হয়েছে এবং এ সময়ে সৌদি আরব সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে।

স্টকহোম ভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই সোমবার তাদের বার্ষিক রিপোর্টে এসব তথ্য জানিয়েছে। এ রিপোর্টের তথ্যমতে- ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত আমেরিকা একাই সারাবিশ্বের শতকরা ৩৭ ভাগ অস্ত্র বিক্রি করেছে।

এই সময় আমেরিকা যে অস্ত্র বিক্রি করেছে তার শতকরা ৪৭ ভাগ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গেছে এবং এর প্রধান ক্রেতা ছিল সৌদি আরব। এই ৪৭ ভাগ অস্ত্রের মধ্যে ২৪ ভাগ একা সৌদি সরকার কিনেছে।

 

এসআইপিআরআই আরও জানিয়েছে, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত আমেরিকা যে অস্ত্র বিক্রি করেছিল তার তুলনায় ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত শতকরা ১৫ ভাগ অস্ত্র বিক্রি বেড়েছে।

এদিকে, রাশিয়া এখনও বিশ্বে অস্ত্র রফতানির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সারা সারা বিশ্বের মোট অস্ত্রের এক-পঞ্চমাংশ রফতানি করে থাকে মস্কো। তবে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত গত পাঁচ বছরে দেশটির অস্ত্র রপ্তানি কমেছে শতকরা ২২ ভাগ। রাশিয়া থেকে ভারত অস্ত্র আমদানি কমিয়ে দেওয়ার কারণে রাশিয়ার অস্ত্র বিক্রি মূলত কমেছে।

বিশ্বের তৃতীয় প্রধান অস্ত্র রফতানিকারক দেশ হিসেবে ফ্রান্সের নাম উঠে এসেছে। দেশটি সারাবিশ্বের শতকরা আট ভাগ অস্ত্র রফতানি করে থাকে। ফ্রান্সের প্রধান অস্ত্র ক্রেতা দেশ হচ্ছে ভারত, মিশর এবং কাতার। জার্মানি এবং চীন পঞ্চম অবস্থানে রয়েছে। আলজেরিয়া ও পাকিস্তান হচ্ছে চীনের প্রধান অস্ত্র ক্রেতা দেশ।

দক্ষিণ আফ্রিকার ধরনসহ বাংলাদেশে করোনার ১২ রূপ শনাক্ত

অনলাইন ডেস্ক : 

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে আরও একটি দুঃসংবাদ এল। প্রথমবারের মত বাংলাদেশে শনাক্ত হল করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান স্ট্রেইন। শুধু তাই নয়, এটিসহ করোনার মোট ১২টি অ্যাকটিভ ধরন শনাক্ত হয়েছে এ দেশে।

করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সের উন্মুক্ত তথ্যভান্ডার, গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটা (জিআইএসএআইডি) এই তথ্য প্রকাশ করেছে।

জার্মান প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত দক্ষিণ আফ্রিকার ধরনটি বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গেল ২৪ জানুয়ারি। করোনাভাইরাসের এই স্ট্রেইনটি বিশ্বের ৫৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে।

 

দক্ষিণ আফ্রিকার ধরনটির প্রভাবে মারাত্মক অসুস্থতা দেখা দেওয়ার প্রমাণ না থাকলেও এই ভাইরাস খুব দ্রুত ছড়ায়।

এছাড়া প্রাথমিক পর্যায়ের ট্রায়ালে দেখা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা’র করোনার টিকা দক্ষিণ আফ্রিকার স্ট্রেইন প্রতিরোধে কম কার্যকরি।

টেকনাফ হোয়াইক্যং হাইওয়ে পুলিশের হাতে ২হাজার পিচ ইয়াবাসহ আটক-১

 সৈয়দ আলম, টেকনাফ প্রতিনিধি।।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ সদস্যরা কক্সবাজারগামী সিএনজি তল্লাশী করে ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে। ১৫মার্চ দুপুরে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ সদস্যরা নয়াপাড়া এলাকায় কক্সবাজারগামী একটি সিএনজি (কক্স-ত-১১-৮১৪০) তল্লাশী চালিয়ে ১হাজার ৯শ ৬০পিস ইয়াবাসহ হ্নীলা পূর্ব সিকদার পাড়ার আব্দুস সালামের পুত্র জাকির হোসেন (২৫) কে আটক করে। হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

একাত্তরের আলোকে ভারতে ” কনসার্ট ফর বাংলাদেশ ” আয়োজনের পরিকল্পনা

 অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা ও ভারতে আশ্রয় নেওয়া এককোটি শরনার্থীদের মানবিক সহায়তা করার জন্য বিশ্বখ্যাত সেতার বাদক পন্ডিত রবি শঙ্করের উদ্যোগে কিংবদন্তি ব্যান্ড বিটলসের অন্যতম সদস্য জর্জ হ্যারিসনকে সঙ্গে নিয়ে ১৯৭১ সালের ১ লা আগষ্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজন করেন ‘ কনসার্ট ফর বাংলাদেশ।’ ঐ কনসার্টে পন্ডিত রবি শঙ্করের সাথে মঞ্চে ছিলেন ওস্তাদ আলী আকবর খান।

তবলায় সহযোগিতা করেছিলেন বিখ্যাত আল্লারাখা এবং তানপুরায় ছিলেন কমলা চক্রবর্তী। কনসার্টের অন্যতম আকর্ষণ ছিল প্রতিবাদী গানের রাজা, নোবেল বিজয়ী কিংবদন্তি সঙ্গীত শিল্পী বব ডিলান।পারফর্ম করেন জর্জ হ্যারিসন,ব্যাস লিওন রাসেল ও রিঙ্গো স্টার, এরিক ক্লাপটন, বিলি প্রেস্টন, ডন প্রেস্টনসসহ অনেকেই। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৯৭১ সালের ০১ আগষ্টের ঐতিহাসিক ‘ কনসার্ট ফর বাংলাদেশ ‘- এর আলোকে আরেকটি ‘ কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনের পরিকল্পনা করছে বন্ধু প্রতীম প্রতিবেশী দেশ ভারত।

সেই কনসার্টটির আলোকে ভারতের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের( আইসিসিআর) আয়োজনে ‘ কনসার্ট ফর বাংলাদেশ’ এর নেতৃত্ব দিবেন পন্ডিত রবি শঙ্করের মেয়ে আনুশকা শঙ্কর ও জর্জ হ্যারিসনের ছেলে ড্যানি হ্যারিসন। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, এ বছরের শেষের দিকে কনসার্টটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

মোংলায় হারবাড়িয়ার চরাপুটিয়া খাল থেকে ১৮ কোটি ৬১ লাখ টাকার বিদেশি কাপড় জব্দ

বাগেরহাট জেলা প্রতিনিধি//

সুন্দরবনের খাল থেকে ট্রলারসহ ১৮ কোটি ৬১ লাখ টাকা মূল্যের বিদেশি কাপড় ও জুতা জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। কাপড়গুলো শুল্ক ফাঁকি দিয়ে নদীপথে বাংলাদেশে আনা হচ্ছিল। সোমবার (১৫ মার্চ) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে লে. কমান্ডার আমিরুল হক আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১২ মার্চ) বিকেল থেকে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবন পূর্ব বন বিভাগের হারবাড়িয়ার চরাপুটিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। ওই দিন গভীর রাতে ট্রলারটিকে থামার জন্য সংকেত দেয় কোস্টগার্ড সদস্যরা। এসময় ট্রলারটি চরাপুটিয়ার খাল পাড়ে থামিয়ে ট্রলারে থাকা চোরাকারবারীরা সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়।

পরবর্তীকালে ট্রলারটিতে তল্লাশি করে ১৪ হাজার ৩৭৭ পিস বিদেশি শাড়ি, এক হাজার ৩০৩ পিস লেহেঙ্গা, ৩৯৬ পিস থ্রি-পিস এবং ৪৭৫ জোড়া জুতা জব্দ করা হয়। জব্দকৃত বিদেশি কাপড় ও জুতার আনুমানিক মূল্য প্রায় ১৮ কোটি ৬০ লাখ ৮৪ হাজার ২৫০ টাকা।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ট্রলার, কাপড় ও জুতা মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।