ট্রেন চালকরা একদফা দাবিতে সারাদেশে ট্রেন বন্ধ

//দৈনিক বিশ্ব ডেস্ক//

এক দফা দাবিতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে ট্রেন চালকরা। পূর্ব নির্ধারিত মাইল-এজ বা ভাতা বাতিল করে অর্থ মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বুধবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। বেতনভাতা সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতেই সারাদেশে একযোগে ট্রেন চালকরা ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। এতে করে সারাদেশের ট্রেনের সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার আফসার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, রেলওয়ে রানিং স্টাফ কর্মচারীদের এক দফা দাবি নিয়ে ট্রেন চালানো বন্ধ করে দিয়েছে ড্রাইভাররা । যার ফলে সারা দেশেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল ৬টা থেকে দেশের সব জায়গায় একযোগে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সমস্যা নিরসনের জন্য আলোচনা চলছে। সমাধান হলেই ট্রেন চলাচল শুরু হবে।

ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দিয়ে কমলাপুর রেলওয়ের মাইকে বলা হয়, অনিবার্য কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কখন থেকে ট্রেন চলাচল শুরু হবে সেটিও বলা যাচ্ছে না। কেউ চাইলে টিকিট ফেরত দিয়ে কাউন্টার থেকে টাকা ফেরত নিতে পারেন।

এদিকে ভাতা বাড়ানোর দাবিতে চট্টগ্রাম স্টেশন থেকেও কোনো ট্রেন ছেড়ে যায়নি। হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ করে দেয়ায় এই স্টেশনেও অসংখ্য যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

চট্টগ্রাম থেকে সকালে ঢাকা আর সিলেট দুই রুটের দুটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও লোকোমাস্টার এবং গার্ড না আসায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি স্টেশনে ইঞ্জিনও আনেনি আন্দোলনকারীরা। সকলেই নিজেদের দাবি পূরণে পাহাড়তলী শেডে মিছিল সমাবেশ করছে।

কোনো রকম ঘোষণা ছাড়াই হঠাৎ ট্রেন চলাচল বন্দের ঘোষণা দেয়ায় ক্ষোভ প্রকাশ করে এক যাত্রী বলেন, রমজান মাসে এ ধরনের হয়রানি কোনোভাবেই মেনে নেয়া যায় না। ধর্মঘট করতে চাইলে আগে থেকে ঘোষণা দিয়ে করতো। কিন্তু কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে ট্রেন বন্ধ করে আমাদেরকে কষ্ট দিচ্ছে রেলওয়ে।

English Dainikbiswa

ডুমুরিয়ায় থানার নবাগত অফির্সাস ইনচার্জ মো: কনি মিয়া যোগদান

মঙ্গল গ্রহ এলন মাস্কের প্রধান লক্ষ্য নয়- রোগজিন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ান মহাকাশ সংস্থা রোসকসমসের সিইও দিমিত্রি রোগজিন বলেছেন, আমেরিকান উদ্যোক্তা ইলন মাস্কের আসল লক্ষ্য মঙ্গল গ্রহের উপনিবেশ নয়, শক্তি।

তার মতে, স্পেসএক্সের প্রধান মানবতার মনকে নিয়ন্ত্রণ করতে চান।

“এই মিডিয়া ইন্টারনেট ব্যবহার করবে, যা তার নিজস্ব রকেট দ্বারা চালু করা তার কক্ষপথ নক্ষত্রমণ্ডল দ্বারা বিতরণ করা হবে। এখানে এটি – একটি “খাদ্য শৃঙ্খল” নির্মাণের পুরো যুক্তি। আমি তার ব্যবসায়িক প্রতিভাকে কৃতিত্ব দিই, যা অন্তত পশ্চিমা বিশ্বে “মনের” মালিক হওয়ার স্বপ্ন দ্বারা চালিত হয়। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি না হয়েও, তিনি প্রকৃতপক্ষে একজন হয়ে উঠবেন, এবং সম্ভবত কেবল মার্কিন যুক্তরাষ্ট্র নয়, “রোগোজিন বলেছিলেন।

তিনি মাস্কের ফ্যালকন ৯ রকেট এবং স্টারলিঙ্ক স্যাটেলাইট তৈরিকে শক্তির সাধনাও বলেছেন।

“তিনি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বেও একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হওয়ার লক্ষ্য রেখেছেন। আমি মনে করি যে তিনি যদি দক্ষিণ আফ্রিকায় নয়, তবে রাজ্যে জন্মগ্রহণ করতেন, তবে তিনি অবশ্যই রাষ্ট্রপতি নির্বাচনে যেতেন এবং নির্বাচিত হওয়ার বিশাল সম্ভাবনা থাকত। তিনি, একজন অ-নেটিভ আমেরিকান হিসাবে, বোঝেন যে এটি অসম্ভব, এবং কর্মের একটি ভিন্ন অ্যালগরিদম বেছে নিয়েছেন, “তিনি বলেছিলেন। সূত্র: প্রাভদা

পৃথিবীতে নরকের জন্য প্রস্তুত হোন- বিশ্ব খাদ্য ব্যাংকের পরিচালক

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বাইডেন এবং তার অধীনস্থ ইউরোপীয় নেতাদের অর্থনৈতিক যুদ্ধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষ শীঘ্রই সমগ্র গ্রহে আঘাত হানবে। এটি প্রাথমিকভাবে খনিজ সারের উপর নিষেধাজ্ঞার কারণে ঘটে, যার দাম কিছু দেশে ১০০ শতাংশ বা তার বেশি বেড়েছে। রাশিয়া এবং বেলারুশ বিশ্ব অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিমাণে সার সরবরাহ করেছে।

রাশিয়ান জাহাজের উপর নিষেধাজ্ঞাগুলি শুধুমাত্র বন্ধুত্বহীন দেশগুলির জন্য নয়, রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ দেশগুলির জন্যও সরবরাহের পুরো সরবরাহকে ছিঁড়ে ফেলেছে।

“আপনি যদি মনে করেন যে আমরা এখন পৃথিবীতে নরক পেয়েছি, তাহলে আপনি প্রস্তুত হন,” বলেছেন বিশ্ব খাদ্য ব্যাংকের নির্বাহী পরিচালক। “যদি আমরা উত্তর আফ্রিকাকে অবহেলা করি, উত্তর আফ্রিকা ইউরোপে আসছে। যদি আমরা মধ্যপ্রাচ্যকে অবহেলা করি, তবে মধ্যপ্রাচ্য ইউরোপে আসছে।”

— ব্রিটবার্ট লন্ডন (@ব্রেইটবার্ট লন্ডন)

“শূণ্য [শস্য] বর্তমানে ইউক্রেনের বন্দরগুলি থেকে রপ্তানি করা হচ্ছে – কিছুতেই দেশ ছেড়ে যাচ্ছে না,” উল্লেখ করেছেন জর্গ-সিমন ইমারজ – যিনি একটি শস্য ব্যবসায়িক কোম্পানির নেতৃত্ব দেন – ইউক্রেনের বন্দরগুলির কথিত রাশিয়ান অবরোধের বিষয়ে৷

এই জাতীয় কারণগুলির ফলস্বরূপ, বেশ কয়েকজন বিশেষজ্ঞ আশঙ্কা করছেন যে একটি চরম বৈশ্বিক খাদ্য সংকট আসন্ন, জাতিসংঘের একজন কর্মকর্তা বলেছেন যে পশ্চিমাদের, বিশেষ করে, যদি এটি হয় তবে ‘পৃথিবীতে নরক’ অভিবাসী সংকটের জন্য প্রস্তুত হওয়া উচিত। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশে ক্ষুধার লড়াইয়ের জন্য আরও সংস্থান করবেন না।

“এই বছর কিছু অতিরিক্ত বিলিয়ন ডলার [খাদ্য সাহায্যে] প্রদানে ব্যর্থতার অর্থ হল আপনার দুর্ভিক্ষ, অস্থিতিশীলতা এবং ব্যাপক অভিবাসন হতে চলেছে,” গত মাসে ইইউ কর্মকর্তা এবং রিপাবলিকান সাউথ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর ডেভিড বিসলে সতর্ক করেছিলেন৷

কৃষিকাজের জন্য সার উৎপাদনে গ্যাসের প্রয়োজন হয়। তবে রাশিয়ার বিরুদ্ধে  বাইডেনের নিষেধাজ্ঞার কারণে এটিও তৃতীয় বিশ্বের জন্য যথেষ্ট বেড়েছে।

রাশিয়ায়, খাদ্যের দামও বেড়েছে, তবে পশ্চিমা দেশগুলির বিপরীতে, সামান্য। সূত্র: প্রাভদা

English Dainikbiswa

আন্তনিও গুতেরেস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে কি বললেন

বিষাক্ত রাসায়নিক ক্রিয়ার কারণ কি রাশিয়ার রাসায়নিক হামলা ?

আন্তনিও গুতেরেস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে কি বললেন

//নিজস্ব প্রতিবেদক//

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।

কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রায় ১২ মিনিট কথা বলেন তারা।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন জাতিসংঘ মহাসচিব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য, জ্বালানি এবং অর্থায়ন বিষয়ে ‘চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স’ প্লাটফর্মে যোগ দিতে আমন্ত্রণ জানানোয় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ দেন।

প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ আনন্দের সাথে গ্রহণ করেন। একই প্লাটফর্মে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়া এবং সেনেগালের প্রেসিডেন্ট, বার্বাডোস এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীর প্রতি গভীর সন্তুষ্টি প্রকাশ করেন।

অন্য নেতাদের সঙ্গে নিবিড় কাজ করার আগ্রহী উল্লেখ করে এই গ্রুপটির লক্ষ্য পূরণে নিজের আত্মবিশ্বাসের কথা জানান প্রধানমন্ত্রী।

গ্রুপটির উদ্দেশ্যে পূরণে উচ্চ পর‌্যায়ের সংলাপসহ বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত হতে তিনি প্রস্তুত রয়েছেন বলে জানান শেখ হাসিনা। করোনা মহামারীর পর চলমান ইউক্রেন যুদ্ধ খাদ্য, জ্বালানি, অর্থনীতিসহ বিভিন্ন সেক্টরের অবস্থা খারাপের দিকে নিয়ে যাওয়ার কথা জাতিসংঘ মহাসচিবকে ব্রিফ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন অবদান রাখতে জাতিসংঘ আহ্বানে সাড়া দিতে তার প্রতিশ্রুতির কথা পুর্নব্যক্ত করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের শান্তি রক্ষার ক্ষেত্রগুলোতে শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন বাস্তবায়ন, জলবায়ু ইস্যু এবং লিঙ্গ সমতার ক্ষেত্রে বাংলাদেশের অংশীদারিত্বের কথা উল্লেখ করেন শেখ হাসিনা।

জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাদ্য, জ্বালানি এবং অর্থায়ন বিষয়ে ‘চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স’ গ্রুপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে একজন ‘শেরপা’ (প্রতিনিধি) মনোনিত করার অনুরোধ করেন।

English Dainikbiswa

বিষাক্ত রাসায়নিক ক্রিয়ার কারণ কি রাশিয়ার রাসায়নিক হামলা ?

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

বিষাক্ত রাসায়নিক ক্রিয়ার কারণ কি রাশিয়ার রাসায়নিক হামলা ?

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের মারিউপোলে যুদ্ধরত জাতীয়তাবাদী আজভ ব্যাটালিয়ন মঙ্গলবার জানিয়েছে, তাদের সেনাদের ও বেসামরিক লোকদের ওপর ড্রোন দিয়ে অজানা বিষাক্ত একটি বস্তু ফেলেছে রাশিয়া।

ওই বস্তুটি ফেলার পর এর মধ্যে থাকা বিষাক্ত রাসায়নিক ক্রিয়ার প্রভাবে কয়েকজন অসুস্থ হয়ে যায়। আক্রান্ত ব্যক্তিদের শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল, রক্তচাপ বেড়ে গিয়েছিল, শরীরে জ্বালাপোড়া করছিল ও শরীরে শুষ্কতা দেখা দিয়েছিল।

তবে রাশিয়া এমন রাসায়নিক হামলার বিষয়টি অস্বীকার করেছে।

তাছাড়া ইউক্রেনের কর্মকর্তারাও জানিয়েছেন, তারা নিশ্চিত না রাশিয়া মারিউপোলে রাসায়নিক হামলা চালিয়েছে কিনা।

তবে রাসায়নিক হামলার অভিযোগ সামনে আসার পরই বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যদি অভিযোগটি সঠিক হয় তাহলে এটি অনেক উদ্বেগজনক একটি বিষয় হবে।

রাসায়নিক হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রও জানিয়েছে, তারা নিশ্চিত নয় সত্যিই এমন কোনো হামলা হয়েছে কিনা।

বিষয়টি যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে পারেনি।

জ্যাক ডেচ নামে যুক্তরাষ্ট্রের একজন সিনিয়ন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, রাসায়নিক হামলার বিষয়টি তদন্ত করতে হলে সেখানে উপস্থিত থেকে করতে হবে। কিন্তু এখন মারিউপোলে গিয়ে যুক্তরাষ্ট্রের সেটি পরীক্ষা করা সম্ভব না।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি জানিয়েছেন, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা দাবি করছে, রাশিয়া ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম থেকেই হুশিয়ারি দিয়ে আসছেন, যদি কোনো রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয় তাহলে এর পরিণতি খুব খারাপ হবে।

সূত্র: বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান

English Dainikbiswa

মা রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করছি- ইউক্রেন সেনা

বিশ্বে খাদ্য সংকটের যেসব কারণ জানাল ইইউ

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি ।।

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে (১২ এপ্রিল মঙ্গলবার) দুপুর ২ টা ৩০ মিনিটে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যুর হয়েছে ও আরও ২ শিশুকে জীবত অবস্থায় উদ্ধার করা হয়।নিহতরা হলেন, কহড়পাড়া কেরানি মার্কেট এলাকার মনসুর আলীর ছেলে সিয়াম (১৪), এবং ইউসুফ আলীর ছেলে সিয়াম (৯)।

স্থানীয় সুত্র জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এলাকার ৫ বন্ধু মিলে টাঙ্গন নদীতে গোসল করতে যায়। এর মধ্যে ৪ জন নদীতে গোসল করতে নামে, আর একজন দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকা শিশুটি তার সহপাঠিদের দেখতে না পাওয়ায় বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকে। এমন সময় নদীতে মাছ ধরতে আসা জেলেরা চিৎকার শুনে দুই জনকে মৃত অবস্থায় এবং দুই জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃতরা হলেন ওই এলাকার আনছার আলীর ছেলে শাউন (১৩) ও হুনু মোহাম্মদের ছেলে মাহাবুব (১২)। তারা সকলেই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন দুই জনকে মৃত অবস্থায় এবং দুই জন জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজের বিষয়টি নিশ্চিত নয়।

রাশিয়া ভিন্ন উপায়ে ইরাক থেকে অস্ত্র আনছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইরানি অস্ত্র চোরাকারবারীদের সহায়তা নিয়ে ইরাক থেকে নিজ দেশে গোলাবারুদ ও সামরিক হার্ডওয়্যার (যন্ত্রাংশ) আনছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে এগুলো কাজে লাগাবে দেশটি।

ইরানি অস্ত্র চোরাকারবারীরা রাশিয়ার হাতে তুলে দিচ্ছে রকেট চালিত গ্রেনেড, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ব্রাজিলের নকশাকৃত রকেট লঞ্চার।

তাছাড়া তারা রাশিয়াকে দিয়েছে ইরানের তৈরি বাভার-৩৭৩ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ইরান রাশিয়াকে দান করেছে।

বাভার-৩৭৩ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি রাশিয়ার তৈরি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মতো।

ব্রিটিশ গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, ইরান রাশিয়াকে একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ফেরত দিয়েছে। যা তাদের রাশিয়া দিয়েছিল।

দ্য গার্ডিয়ান দাবি করেছে, তারা ইরাক থেকে ইরানের সহায়তায় যুদ্ধ সরঞ্জাম পাওয়ার বিষয়টি আঞ্চলিক গোয়েন্দা সংস্থা ও ইরান সমর্থিত মিলিশিয়াদের দেওয়া তথ্যের মাধ্যমে জানতে পেরেছে।

এদিকে রকেট চালিত গ্রেনেড ও ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো ছিল ইরাকের হাসদ আল-সাবি নামক একটি মিলিশয়া গ্রুপের কাছে। তারা ইরাকের শিয়াপন্থি সবচেয়ে শক্তিশালী মিলিশিয়া বাহিনী।

হাসদ আল-সাবির একটি সূত্র জানিয়েছে, সমুদ্রে পথে ২৬ মার্চ এগুলো রাশিয়ার কাছে পাঠানো হয়েছে। ওই সূত্রটি জানিয়েছে, আপাতত এসব ভারী অস্ত্র তাদের প্রয়োজন নেই। ফলে রাশিয়াকে এগুলো দিয়ে সহায়তা করছে।

সূত্র: আল জাজিরা

মা রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করছি- ইউক্রেন সেনা

//অনলাইন নিউজ ডেস্ক//

ইউক্রেনের মারিউপোলে ৪৮ দিন ধরে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করছে ইউক্রেনের সেনারা।

তবে এই বন্দর শহরটিতে থাকা ইউক্রেনের সেনারা এখন বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাদের কাছে কোনো সামরিক সহায়তা আসছে না। সঙ্গে আসছে না খাবারও।

ফলে বাধ্য হয়ে এখন রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিচ্ছে তারা।

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মারিউপোলে যুদ্ধরত এইডিন আসলিন নামে এক ব্রিটিশ-ইউক্রেনীয় সেনা তার মায়ের কাছে ফোন দিয়ে বলেছে, মা আমরা (পুরো একটি সেনা ইউনিট) রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করছি। আমাদের গোলাবারুদ ও খাবার দুটিই ফুরিয়ে গেছে।

ওই সেনার মা বিবিসিকে জানিয়েছেন, তার ছেলে জানিয়েছে আত্মসমর্পণ করা ছাড়া তাদের কাছে বিকল্প কোনো রাস্তা নেই।

এ ব্যাপারে ওই সেনার  মা বলেন, সে আমাকে ফোন করে বলেছে, লড়াই করার মতো কোনো অস্ত্র আর তাদের কাছে নেই।আমি আমার ছেলেকে ভালোবাসি।সে আমার হিরো।তারা কঠোর যুদ্ধ করেছে। তবে সে ভালো আছে।

এদিকে এইডিন আসলিন ২০১৮ সালে ইউক্রেনের মেরিন সেনা হিসেবে যোগ দেন। তিনি সিরিয়াতেও যুদ্ধ করেছেন।

সূত্র: বিবিসি

খুলনার ডুমুরিয়া ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা কেন্দ্রীয়পূজা মন্দির কমিটি গঠন

//ডুমুরিয়া, সংবাদদাতা //

ভান্ডারপাড়া ইউনিয়নের বৃহত্তর বান্দা এলাকার   ৫ গ্রামের বিপুল জনগনের উপস্থিতিতে বান্দা সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দির – এর কমিটি গঠন করা হযেছে। ১২ এপ্রিল  বিকেলে মন্দির প্রাঙ্গনে কমিটির সভাপতি হলেন  দিপক বিশ্বাস সাধারণ সম্পাদক  আনন্দ মন্ডল।কমিটির অন‍্যান‍্যে সদস‍্যরা হলেন সহ সভাপতি  শশাংক বিশ্বাস, সুধাংশু মন্ডল, যুগ্ম সাধারণত সম্পাদক  অমিতাভ মিস্ত্রী,  প্রীতিশ মন্ডল,  সাংগঠনিক সম্পাদক অর্ধেন্দু বিশ্বাস ও শ্রী সৈকত বিশ্বাস, দপ্তর সম্পাদক বিমান মজুমদার,সাহিত্যও প্রকাশনা সম্পাদক বিধান বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক সুব্রত মজুমদার,কোষাধ্যক্ষ ব্রজেন হালদার,প্রচার সম্পাদক উৎপল ঢালী, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সুতনু মিস্রী, ধর্ম প্রচার বিষয়ক সম্পাদক  শংকর বিশ্বাস, পূজা বিষয়ক সম্পাদক  মনোজ মন্ডল, সহ পূজা বিষয়ক সুখেন্দু হালদার, পাঠাগার সম্পাদক  শিমুল বিশ্বাস সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি।

 

বন্দর ও নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাটকা সহ ট্র্যাক ও রেণু পোনা জব্দ

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান (আসাদ) এর নেতৃত্বে গত (১১এপ্রিল) রাতে  দিনারের পুল চরকাউয়া (জিরো পয়েন্ট) এলাকা থেকে জাটকা ইলিশ ও কাঁচকি মাছ সহ একটি ট্র্যাক জব্দ করার হয়। এছাড়াও নৌ পুলিশের অভিযানে ১০ হাজার রেণু পোনা সহ একজনকে গ্রেপ্তার করেন।  আটককৃত আসামিদের ভ্রম্যামাণ ম্যাজিষ্ট্র্যাটের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে  জরিমানা করা হয়।

গতকাল (১১এপ্রিল) সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জান অভিযান পরিচালনা করেন। এসময় লাহারহাট লঞ্চঘাট থেকে, ঢাকা মেট্রো -ন’ ১৩ – ৪৭,৭৭ নাম্বারের একটি জ্যাক গাড়ি সন্দেহ জনক থামিয়ে জিজ্ঞেস করলে, তাদের কথা সন্দেহ হলে গাড়িটি তল্লাশি করে, এসময় কাঁচকি মাছের ভিতর, ছোটো ছোটো ইলিশের মাছ দেখে তাদের আটক করেন।

আটককৃত আসামিদের ভ্রম্যামাণ ম্যাজিষ্ট্র্যাটের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে তিনকে জরিমানা করা হয়। এসময় উপস্থিত বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ও ম্যাজিষ্ট্র্যাটের আটককৃত রেণু পোনা নদীতে উম্মুক্ত করে দেয় ও বিভিন্ন এতিম খানা ও মসজিদে মাছ বিতরণ করা হয়।  এবিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, লাহারহাট লঞ্চঘাট থেকে দীর্ঘদিন ধরে কাঁচকি মাছের আড়ালে জাটকা পাচার করে আসছে একটি চক্র, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা মাঠে আছি।

সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এই চক্রটি বিভিন্ন মহল ম্যানেজ করে রাস্তায় লোকজন রেখে রাতের আঁধারে গাড়ি পার করে, আমরা দীর্ঘদিন ধরে কাঁচকি আড়ালে জাটকা ইলিশ পাচার করার বিষয়টি শুনে আসছি তবে তাদের লোকজন রাস্তায় থাকায়, আমাদের অভিযানের বিষয়টি টের পেয়ে যায়, তাই আমরা তাদের ধরতে পারি না। অপরাধী যতই ক্ষমতাশীন হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মাঠে আছি।