মিমি চক্রবর্তী প্রথমবার অভিনয় করবেন হিন্দি সিনেমায়

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

উইন্ডোজ প্রোডাকশনস এবং ভায়াকম ১৮-এর যৌথ প্রযোজনায় নির্মিত হলো নতুন হিন্দি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। আর এই ছবির হাত ধরেই হিন্দি সিনেমার জগতে পা রাখলেন সংসদ সদস্য-অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবিটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখার্জি-নন্দিতা রায়। ২০১৭ সালে ‘পোস্ত’ ছবির স্বাদে মজেছিলেন বাংলার দর্শক। সৌমিত্র চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, পরান বন্দ্যোপাধ্যায়ের রসায়ন বক্স অফিসেও বাজিমাত করেছিল। তবে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’-তে মিমি ছাড়া বাকি সবাই মুম্বাইয়ের অভিনেতা-অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমকে শিবপ্রসাদ বলেন, এই প্রথম সর্বভারতীয় একটি প্রযোজনা সংস্থা ভায়াকম ১৮ বাংলার প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ছবি বানিয়েছে। বাংলা চলচ্চিত্র জগতের জন্য এই হিন্দি ছবিটি যে সুখবর বয়ে আনবে, তা নিয়ে আমি আশাবাদী। বাংলার এটি একটি বড় খবর।

পরেশ রাওয়াল, নীনা কুলকার্নি, অম্রুতা সুভাষ, শিব পণ্ডিতের মতো বড় মাপের শিল্পীদের সঙ্গে কাজ করে আপ্লুত শিবপ্রসাদ। তিনি বলেন, যারা ‘পোস্ত’ দেখেছেন, তারাও এই ছবিটি দেখে আনন্দ পাবেন। শুধুমাত্র পরেশ রাওয়ালের অভিনয় দেখার জন্যও ছবিটি দেখা উচিত। অবিশ্বাস্য অভিনয় করেছেন তিনি। বাকিরাও মঞ্চ এবং পর্দার নামকরা শিল্পী।

এই ছবিটিকে ভারতের ছোট সংস্করণ বলা যেতে পারে। বাংলার সঙ্গে হাত মিলিয়েছে পশ্চিম থেকে দক্ষিণ ভারতের বহু কলাকুশলী। পরেশ যেমন গুজরাটের মানুষ, ছবির চিত্রগ্রাহক সানু জন ভারগিস মালয়ালী। নীনা মহারাষ্ট্রীয়। ছবিতে এসে মিশেছে বিভিন্ন রাজ্যের সংস্কৃতি। উইন্ডোজের হিন্দি ছবিতে তাই অনুভূতি, অভিব্যক্তি, আবেগের বৈচিত্র দেখা দেবে।

‘পোস্ত’র শিশুশিল্পীর পরিবর্তে এখানে অভিনয় করেছে ছোট্ট কবীর পওয়া। দিল্লিবাসী খুদে শিল্পী কবীর এই প্রথম পর্দায় অভিনয় করলো। কিন্তু তার অভিনয়েও মুগ্ধ শিবপ্রসাদ।

English Dainikbiswa

কিয়েভের বুচা শহরে রুশ সেনাদের তান্ডব: ব্যাপক প্রাণহানি

 

কিয়েভের বুচা শহরে রুশ সেনাদের তান্ডব: ব্যাপক প্রাণহানি

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

কিয়েভকে অবরুদ্ধ করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারকে উৎখাতের যে স্বপ্ন রাশিয়া দেখছিল তার প্রথম কবর রচিত হয়েছে ইউক্রেনের শহর বুচার একটি সরু রাস্তায়।

সেই সময়টি আসে গত ২৪শে ফেব্রুয়ারি। ইউক্রেনে আগ্রাসন শুরুর দুই থেকে তিন দিনের মধ্যে কিয়েভের কাছে বুচা নামের ঐ শহরে পৌঁছে গিয়েছিল রুশ বাহিনী। সেখানে রাশিয়ার একটি ট্যাংক ও সাঁজোয়া বহর ইউক্রেনীয় বাহিনীর অ্যামবুশে পড়ে সম্পূর্ণ ধ্বংস হয়।

ইউক্রেনীয় বাহিনীর এরকম আরও অনেক প্রতিরোধ হামলায় রুশ বাহিনীর অগ্রযাত্রা থমকে যায়। পাঁচ সপ্তাহ তুমুল লড়াইয়ের পর ঐ এলাকা থেকে সরে যায় রুশ বাহিনী।

রুশ সৈন্যদের শেষ দলটি গত শুক্রবার বুচা থেকে সরে যাওয়ার পর বিবিসির সাংবাদিকদের একটি দল সেখানে যায়। কিন্তু আগ্রাসন শুরুর দু’ থেকে তিন সপ্তাহের মধ্যে রুশ বাহিনী কেন গতি হারিয়েছিল, তার একটা ধারণা পাওয়া যায় ঐ শহরের রাস্তার পরিস্থিতি দেখে।

প্রমাণ বা নির্ভরযোগ্য কোন তথ্য ছাড়াই রাশিয়া বলেছিল, ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের দিকে মনোযোগ বাড়ানোর জন্যই তারা কিয়েভ থেকে সৈন্য প্রত্যাহার করেছে।

মস্কোর সরকার বলছে, মধ্য ইউক্রেইনে তাদের বাহিনীর যে লক্ষ্য ছিল, তা ইতোমধ্যে পূরণ হয়েছে। আসলে কিয়েভ দখলের কোনো পরিকল্পনাই তাদের ছিল না।

কিন্তু আসল সত্যটা হলো, ইউক্রেনীয় বাহিনীর অপ্রত্যাশিত প্রবল ও সুসংগঠিত প্রতিরোধই রুশ বাহিনীকে কিয়েভের বাইরে ঠেকিয়ে দিয়েছে। বুচার রাস্তায় আগুনে পোড়া ও গলে যাওয়া দীর্ঘ সামরিক বহরই তার প্রমাণ।

যুদ্ধের দুই থেকে তিন সপ্তাহের মধ্যে রুশ বাহিনীর দম বেরিয়ে গেয়েছিল। বিমানে চড়িয়ে আনা যায় এমন হালকা সাঁজোয়া যানে চেপে রুশ এলিট ছত্রীসেনারা বুচায় ঢুকেছিল।

তারা এসেছিল কয়েক মাইল দূরের বিমানবন্দর হস্টোমেল থেকে। আগ্রাসনের শুরুর দিকেই হেলিকপ্টারে নামা রুশ ছত্রীসেনারা ঐ বিমানবন্দরটিকে দখল করেছিল। কিন্তু তার পর থেকেই তাদেরকে প্রতিনিয়ত ইউক্রেনীয় বাহিনীর তীব্র প্রতিরোধের মুখোমুখি হতে হয়েছে।

কিয়েভের পথে রুশ সামরিক বহরটি বুচার দিকে অগ্রসর হওয়ার পরই কঠিন বাস্তবতার সম্মুখীন হয়। শহরটিতে ঢোকার রাস্তাটি ছিল সোজা ও সরু – অ্যামুবশ করার জন্য যা ছিল উপযুক্ত।

কিয়েভের বুচা শহরে রুশ সেনাদের তান্ডব: ব্যাপক প্রাণহানি

রুশ বহরের ওপর ইউক্রেনীয় বাহিনী তুরস্ক থেকে আনা বেরাকতার অ্যাটাক ড্রোন দিয়ে হামলা চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ইউক্রেনের স্বেচ্ছাসেবক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও সে সময় ঐ এলাকায় তৎপর ছিল।

তারা যেটা করেছিল তা হলো রুশ বহরের সামনের এবং পেছনের যানগুলোকে ধ্বংস করে তারা বহরটিকে দু’দিক থেকে আটকে দিয়েছিল।

বুচার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ইউক্রেনীয় প্রতিরোধ বাহিনীর হামলায় রুশ বহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, অনেককে আটকও করা হয়।

রুশ বাহিনীতে বাধ্যতামূলকভাবে নিয়োগ পাওয়া তরুণ সেনারা এসব হামলায় ছত্রভঙ্গ হয়ে যায়। তারা স্থানীয় বাসিন্দাদের কাছে প্রাণ-ভিক্ষা চায় এবং তাদেরকে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর হাতে তুলে না দেয়ার অনুরোধ জানায়।

“তাদের জন্য আমার বেশ কষ্ট হয়েছিল। এত কম বয়সী ছিল তারা, – ১৮ থেকে ২০ – তাদের সামনে পড়ে আছে পুরো জীবন,” বলছিলেন নিজেকে আঙ্কেল রিশা নামে পরিচয় দেয়া ৭০-এর কাছাকাছি বয়সী এক ব্যক্তি।

রুশ সৈন্যরা কিন্তু বুচা ছেড়ে যাওয়ার সময় মোটেও মায়া-দয়া দেখায়নি। ইউক্রেনীয় বাহিনীর সৈন্যরা যখন শহরটিতে প্রবেশ করে তখন সেখানকার সড়কে অন্তত ২০ জনের মৃতদেহ পড়ে ছিল। অনেক মরদেহের হাত ছিল পেছন দিকে বাঁধা। শহরটির মেয়র জানান, তারা ২৮০ জনের লাশ জড়ো করে গণকবর দিয়েছেন।

রুশ বাহিনী আসার পরও যে অল্প কিছু বেসামরিক মানুষ শহরটিতে ছিলেন – তারা রুশ সৈন্যদের এড়িয়ে চলার চেষ্টা করেছেন। ক্রুশ্চেভ আমলের তৈরি ফ্ল্যাটের বাইরে বসে তারা কাঠ পুড়িয়ে রান্না করতেন। কারণ তাদের গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেয়া হয়েছিল।

স্বেচ্ছাসেবকরা এখন পশ্চিম ইউক্রেনের লাভিভ ও অন্যান্য জায়গা থেকে খাবারসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে। “৩৮ দিনে এই প্রথম রুটি খাচ্ছি আমরা,” বলেছেন মারিয়া নামের এক নারী। সূত্র: বিবিসি বাংলা।

English Dainikbiswa

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কি আরও ভয়াবহ রূপ নেবে……!

 

 

বরিশালের রূপাতলী টার্মিনালে প্রতিমন্ত্রী সমর্থকদের কার্যালয়ে মেয়র অনুসারীদের হামলা

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশাল নগরীর পশ্চিমাংশে রূপাতলী বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নিতে শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি সুলতান মাহমুদের কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। বেপরোয়া হামলায় সুলতান মাহমুদসহ তার অনুসারী অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন।

রোববার বেলা ১২টায় রূপাতলী বাস টার্মিনাল-সংলগ্ন মোল্লা মার্কেটের দ্বিতীয়তলায় সুলতান মাহমুদের কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটেছে। সুলতান মাহমুদ বরিশাল সদর আসনের এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর জাহিদ ফারুক শামীমের অনুসারী।

রূপাতলী বাস টার্মিনাল কেন্দ্রিক বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি সুলতান মাহমুদ অভিযোগ করেছেন, বরিশাল সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেরনিয়াবাত, আতিক উল্লাহ মুনিম, রাজিব খান ও রইজ আহম্মেদ মান্নার নেতৃত্বে শতাধিক সশস্ত্র লোকজন তার কার্যালয়ে হামলা করেছেন। হামলাকারীদের হাতুড়ি ও চাপাতির আঘাতে তিনিসহ ২০ জন শ্রমিক আহত হন।  রূপাতলী বাস টার্মিনালের নিয়ন্ত্রণ পেতে বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আওতায় পৃথক দুটি কমিটি গত ১৫ মার্চ থেকে মরিয়া হয়ে আছে। এতদিন তারা টার্মিনালে প্রতিদিন মুখোমুখি অবস্থান নিয়ে থাকত। শনিবার দুপুরের পর থেকে হামলা-পাল্টা হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রূপাতলী টার্মিনাল এলাকা। শ্রমিক ইউনিয়নের এই দুই পক্ষই ক্ষমতাসীন দলের আশ্বির্বাদপুষ্ট। সুলতান মাহমুদের নেতৃত্বাধীন শ্রমিক ইউনিয়নের কমিটিকে সমর্থন দিচ্ছেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং পরিমল চন্দ্র দাসের নেতৃত্বাধীন শ্রমিক ইউনিয়নের কমিটিকে সমর্থন দিচ্ছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

রোববারের হামলায় আহত শ্রমিক ইউনিয়নের সাবেক ক্রীড়া সম্পাদক গাজী মিজানুর রহমান বলেন, আমরা ২০-২৫ জন শ্রমিক সুলতান ভাইয়ের অফিসে বসে গল্প করছিলাম। বেলা ১২টার দিকে শতাধিক যুবক হাতুড়ি ও চাপাতি নিয়ে অফিসে ঢুকে আমাদের ওপর চড়াও হয়। ওদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। হামলাকারীরা সুলতান ভাইসহ আমাদের বেধড়ক মারধর করেছেন। আগ্নেয়াস্ত্রের ভয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি।

তিনি জানান, হামলায় গুরুতর আহত হয়েছেন সুলতান মোল্লা, মানিক, নাসির, শামিম হাওলাদার, রিজন, বিপ্লব, সালাম হাওলাদার, সোহাগ, ফারুক হাওলাদার ও রুবেল মোল্লা। নিরাপত্তার অভাবে আমরা কেউ হাসপাতালে ভর্তি হইনি। নিরাপদ স্থানে থেকে চিকিৎসা নিচ্ছি।

মিজানুর রহমান আরও জানান, হামলার সময় টার্মিনাল এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ছিল। কিন্তু তারা (পুলিশ) হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। পুলিশের নীরব ভূমিকার কারণে শতাধিক হামলাকারী নিরাপদে পালিয়ে গেছে।

হামলার পর ঘটনাস্থল পরিদর্শন শেষে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক বলেন, একটি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। হামলাকারীদের নাম-পরিচয় জেনেছি।

এদিকে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে মেয়র সাদিক আব্দুল্লাহর অনুসারী জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি, নগর শ্রমিক লীগের সম্পাদক পরিমল চন্দ্র দাস বলেন, আমরা হামলার ব্যাপারে কিছুই জানি না। ওরা নিজেরা নিজেদের কার্যালয়ে ভাঙচুর করে নাটক সাজিয়েছেন। উল্টো আমাদের ওপর দোষ চাপাচ্ছে।

পরিমল চন্দ্র দাস পাল্টা অভিযোগ করে বলেন, তাদের দু’জন সমর্থক কাউন্টার কেরানি বিপু সিকদার ও কলম্যান কালামকে রোববার বেলা ১১টায় মারধর করেছেন সুলতান মাহমুদের লোকেরা। বিপু ও কালামকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুর ১টায় রূপাতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, টার্মিনাল ভবনের নিচ তলায় অবস্থান করছে মেয়র অনুসারী পরিমল চন্দ্র দাস ও আহম্মদ শাহরিয়ার বাবুর নেতৃত্বাধীন শ্রমিক ইউনিয়নের সমর্থকরা। দফায় দফায় টার্মিনাল এলাকায় মহড়া দিয়েছেন তারা।

অপরদিকে হামলার পরে প্রতিপক্ষ প্রতিমন্ত্রী অনুসারী সুলতান মাহমুদের নেতৃত্বাধীন শ্রমিক ইউনিয়নের সমর্থকরা ছিলেন না টার্মিনালে। টার্মিনালের একাধিক সাধারণ শ্রমিক বলেন, এই দুই পক্ষের দ্বন্দ্বের কারণে নিরীহ শ্রমিকরা সংকটে পড়েছেন। অনেক শ্রমিক নিয়মিত কাজ পাচ্ছেন না।

উল্লেখ্য, বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫ জেলার প্রায় ৩০ রুটে প্রতিদিন ১১১ বাস যাত্রী পরিবহন করে। দিনে ট্রিপ হয় ৬০০টি। শ্রমিক ইউনিয়নের নামে প্রতিটি ট্রিপ থেকে ৩০ টাকা কের চাঁদা তোলা হয়। এ হিসাবে প্রতিদিন আদায় হয় ১৮ হাজার টাকা। এছাড়া রূপাতলী টার্মিনালের ওপর দিয়ে যাওয়া প্রতিটি দূরপাল্লার পরিবহন থেকে আদায় করা হয় ১০০ টাকা করে। শ্রমিকের কল্যাণের নামে নেওয়া হয় আরও চাঁদা। এ জন্য শ্রমিক ইউনিয়নের নামে ক্ষমতাসীন দলের দু’পক্ষই টার্মিনালটির কর্তৃত্ব পেতে মরিয়া।

English Dainikbiswa

বরিশাল সদর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালাল আটক

হাইমচরে সূর্যের আলো সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাবের কমিটি অনুমোদন

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার গাজীর বাজার সূর্যের আলো সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাবের কার্যকরী কমিটি ২০২২ অনুমোদন সভাপতি মোঃ লিটন গাজী=সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, মোঃ কবির গাজী, মোঃ নজরুল গাজী,মোঃ ইব্রাহীম খাঁন, মোঃ ফারুক গাজী, মোঃ আনু মিয়া খাঁন, মোঃ কামাল হোসেন।

সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন গাজী=যুগ্ম-সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন পাটওয়ারী, আল’আমিন আসিফ মোঃ রিপন গাজী,মোঃ নেছার গাজী, মোঃ আল’আমিন পাটওয়ারী,মোঃ সৈকত পাটওয়ারী,মোঃ জহির গাজী,মোঃ জুয়েল মৃধা, মোঃ হোসেন গাজী।

সাংগঠনিক সম্পাদক -রহমান আরফিন আকাশ,হাবিবুর রহমান,পারভেজ আহমেদ জুম্মান,দপ্তর-বিষয়ক সম্পাদক মাসুদ মাল সহ দপ্তর সম্পাদক- আবু জাফর, প্রচার সম্পাদক -ইমাম হোসেন ফয়সাল,সহ-প্রচার বিষয়ক সম্পাদক  আলমগীর, অর্থবিষয়ক সম্পাদক-মোঃ কালাম গাজী ,সহ অর্থ বিষয়ক সম্পাদক -রাজ্জাক  হোসেন সুমন, ক্রিয়া বিষয়ক সম্পাদক -হাবিব পাটওয়ারী,সহক্রিয়া বিষয়ক সম্পাদক-শফিকুল গাজী,ইফতি মাহমুদ ফরিদ,  আল’আমিন ঢালী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক-মোঃ দেলোয়ার বেপারী,সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক-মোঃ নূর নবী,ত্রান বিষয়ক সম্পাদক-মোঃ জসিম গাজী,সহ ত্রান বিষয়ক সম্পাদক ফারুক গাজী ,শিক্ষা বিষয়ক সম্পাদক-ইমাম হোসেন মৃধা,সহশিক্ষা বিষয়ক সম্পাদক-শামসুল আলম সম্রাট, জুনায়েদ পাটওয়ারী,ধর্ম বিষয়ক সম্পাদক-হাফেজ মাও মোঃ শামসুদ্দিন হোসেন, সহধর্ম বিষয়ক সম্পাদক- হাফেজ মোঃ জাহিদ ঢালী গ্রন্থনাগার বিষয়ক সম্পাদক-হুমায়ুন কবির,সহ’গ্রন্থনাগার বিষয়ক  সম্পাদক মোঃ ইমন হোসেন,বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক- কাদির,সহ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক- জাহিদুল ইসলাম,সমবায় বিষয়ক সম্পাদক-খান শাকিল ,সহ’সমবায় বিষয়ক সম্পাদক-ইমরান হোসেন সম্মানিত সদস্য মোঃ নাজিম হোসেন, মোঃ শরিফ রাড়ী, রনি, মজিব গাজী।

প্রধান উপদেষ্টা মণ্ডলী,,জনাব মোঃ নূর হোসেন পাটওয়ারী-চেয়াম্যান হাইমচর উপজেলা পরিষদ,জনাব মোঃ মনির হোসেন দুলাল পাটোয়ারী, আতিকুর রহমান পাটওয়ারী, প্রশাসনিক উপদেষ্টা  মিন্টু মিয়া কবিরাজ,সম্মানিত উপদেষ্টা  মাকসুদ আলম খাঁন, মনির হোসেন বেপারী, নূরু মিয়া মৃধা, বাবুল মিয়া কালু গাজী,আবু তাহের রাড়ী, তোফায়েল হোসেন রাড়ী,আবুল কালাম আজাদ,  ইউনুস গাজী।

পরিচালক পরিষদ, মোঃ আরিফুল ইসলাম শাকিল,মোঃরকিবুল হাসান রাকিব,মোঃ খলিলুর রহমান পাটওয়ারী মোঃ জসিম মৃধা,মোঃ মাসুদ আলম ছালেহী,মোঃ সুমন পাটওয়ারী, মোঃ শরিফ পাটওয়ারী,মোঃরাকিবুল হাসান রাসেল, মোঃ শাহীন গাজী।

প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, কামাল কবিরাজ  স্বপন খাঁন , মোঃ সৈয়দ গাজী আঃ রহমান রাড়ী,মোঃ রুবেল মৃধা সেলিম গাজী,মোঃ।রাসেল বরকন্দাজ,মোঃ কাজী আন্নাছ, মোঃসুমন গাজী,মোঃরাকিব হোসেন, মোঃ সবুজ মিজি

সূর্যের আলো সমাজকল্যাণ স্পোর্টিং ক্লাবকে গতিশীল করার লক্ষ্যে প্রতিষ্ঠাতা ও পরিচালক জাপান প্রবাসী মোঃ সোহেল হোসাইন গাজী  বলেন,,আমরা সর্বদা মানুষ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছি ভবিষ্যতে আরও গতিশীল হয়ে হাইমচর উপজেলা তথা চাঁদপুর জেলার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করবো।এই লক্ষে সকলের প্রতি আমার বিশেষ আবেদন এবং নবগঠিত কমিটির সভাপতি,সাধারন সম্পাদক,সম্মানিত উপদেষ্টাবৃন্দ এবং সম্মানিত সদস্য সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

English Dainikbiswa

বরিশাল সদর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালাল আটক

বরিশাল সদর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালাল আটক

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

বরিশাল নগরীতে রমজানে সরকারি হাসপাতালে দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে  ডায়াগনস্টিক ল্যাবএর  ষ্টাফসহ ৩ নারী রোগীর দালাল সদস্য আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ এপ্রিল) দুপুরে বরিশাল জেনারেল সদর হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, শর্শী, শিল্পি, সেজমিন ও লাইফ লাইন ডায়াগনিস্টিক এর রিসিপশনিষ্ট আল-আমিন।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস জানান, বরিশাল সহ আশে পাশের জেলা উপজেলা থেকে আসা অসহায় গরিব রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় রোগীর দালালদের দমনে মাঠে নেমেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় রোববার বরিশাল সদর হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় ৪ দালালকে আটক করা হয়। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলে পাঠানো হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কি আরও ভয়াবহ রূপ নেবে……!

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনে হামলার মোড় ঘুরিয়ে নিয়েছে রুশ বাহিনী। রাজধানীর কিয়েভ ও এর আশপাশ ছেড়ে এবার দেশটির দক্ষিণ-পূর্ব দিকে সংগঠিত হচ্ছে। সামরিক সরঞ্জাম সরবরাহ বাড়ছে। বিমানের উপস্থিতিও উল্লেখযোগ্য। রুশ যুদ্ধজাহাজগুলো কৃষ্ণ সাগরে টহল দিচ্ছে। ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওডেসায় চলছে রাশিয়ার বোমা হামলা।

এই পরিস্থিতিতে যুক্তরাজ্য সরকার রাশিয়ান যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে ইউক্রেনকে জাহাজ-বিরোধী ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে চায় বলে দ্য সানডে টাইমসের বরাত দিয়ে রোববার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

যুক্তরাজ্যের এই পরিকল্পনাকে ইউক্রেন যুদ্ধের প্রতি পশ্চিমের প্রতিক্রিয়ায় ‘মোড় ঘুরিয়ে দেওয়া’ অংশ হিসাবে অভিহিত করেছে দ্য সানডে টাইমস।

দ্য সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন মন্ত্রীদের বলেছেন, তিনি রাশিয়ান বাহিনীকে ওডেসায় অগ্রসর হতে বাধা দিতে অস্ত্র সরবরাহ করতে চান।

স্থানীয় সময় রোববার সকাল থেকে রাশিয়ার মিসাইল ওই বন্দর নগরীকে আঘাত হানা শুরু করে বলে বিবিসি জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ওডেসায় থাকা ওয়াশিংটন পোস্টের সংবাদদাতা ইসাবেল খুরশুদিয়ান টুইট করে বলেছেন, এখন ওডেসার কেন্দ্রস্থলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। আমার হোটেলের জানালাগুলো কেঁপে উঠল। তবে সেটি কী ছিল, তা স্পষ্ট নয়।

ওডেসা এখন একটি আসন্ন আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। বাসিন্দারা সরে গেছেন এবং ক্যাফে ও ট্রামগুলো খালি হয়ে গেছে। কারণ রাস্তাগুলো রুশ ট্যাঙ্কের দখলে চলে গেছে। এছাড়া বিখ্যাত স্মৃতিস্তম্ভটি ঘিরে রাখা হয়েছে প্রতিরক্ষামূলক বালির ব্যাগে।

তবে বিবিসির অ্যান্ড্রু হার্ডিং গত সপ্তাহে রিপোর্ট করেছেন, বিমান হামলার সাইরেন, প্রতিবেশীদের সতর্ককতা, রাশিয়ার হামলার আশঙ্কা সত্ত্বেও শহরটি সতর্কতার সঙ্গে পুনরায় সব খুলতে শুরু করেছে।

এই আস্থা আংশিকভাবে কৃষ্ণ সাগর উপকূলে রাশিয়ার স্থবির অগ্রগতির ফলাফল বলে মনে করা হচ্ছে। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, ওডেসা কতটা প্রস্তুত? তিনি সতর্ক বার্তা দিয়ে বলেন, রুশ বাহিনী এখন দক্ষিণ-পূর্ব অঞ্চল দখলের দিকে মনোনিবেশ করেছে।

এদিকে রাজধানী কিয়েভের আশপাশের এলাকাগুলো রুশ সেনাদের কাছ থেকে পুনরায় নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার হামলা শুরুর পর শনিবার এই প্রথম কিয়েভ ও এর পার্শ্ববর্তী অঞ্চল পুরো নিয়ন্ত্রণে নেওয়ার দাবি উঠল।

English Dainikbiswa

জনগণের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ- প্রধানমন্ত্রী

জনগণের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ- প্রধানমন্ত্রী

//নিজস্ব প্রতিবেদক//

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের জনগণকে সেবা প্রদান নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেছেন, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে।

তিনি আরো বলেন, ‘আপনারা (কর্মকর্তাগণ) সব সময় মাথায় রাখবেন- জনগণ যেন আপনাদের সেবা থেকে বঞ্চিত না হয়, কারণ তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।’

প্রধানমন্ত্রী রাজধানীর শাহবাগস্থ বিসিএস প্রশাসন একাডেমিতে ১২১, ১২২ ও ১২৩ আইন ও প্রশাসন কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এ নির্দেশনা দেন।

তিনি গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।

শেখ হাসিনা তরুণ কর্মকর্তাদের যেখানে পোস্টিং দেয়া হবে- সে স্থান সম্পর্কে ভালভাবে জানতে এবং স্থানীয়দের ভাগ্য, জীবন ও জীবিকার উন্নয়নের ব্যাপারে সব সময় চিন্তা-ভাবনা করার নির্দেশনা দেন।

তিনি আরো বলেন, ‘আপনাদের (প্রশাসনিক কর্মকর্তাদের) দেশের জনগণের কল্যাণে কাজ করার সর্বোচ্চ সুযোগ রয়েছে।’

তিনি আরো বলেন, এই তরুণ প্রশাসনিক কর্মকর্তারা মাঠ পযায়ে কর্ম অভিজ্ঞতার মাধ্যমে ভবিষ্যতে উচ্চতর পদ লাভের পর, তারা বাস্তবিকভাবে কাজ করার সুযোগ পাবেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারাই বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার সরকারের গৃহীত ভিশন-২০৪১ বাস্তবায়নের মূল চাবিকাঠি।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএস প্রশাসনিক একাডেমির রেক্টর মোমিনুর রশিদ আমিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রশাসন  মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এইচ এন আশেকুর রহমান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলি আজম।

এ সময় বিসিএস প্রশাসনিক একাডেমির ওপর নির্মিত একটি অডিও-ভিজুয়াল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফরহাদ হোসেন রেক্টরের কাছে শীর্ষ স্থান অধিকারকারীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদ হস্তান্তর করেন।

১২১, ১২২ ও ১২৩ কোর্সে মোট ৯৯ জন অংশ নেন।

১২১, ১২২ ও ১২৩ থেকে প্রথম স্থান অধিকারকারী রেক্টর অ্যাওয়ার্ড প্রাপ্ত তিন জন হলেন- মো. নাভিদ রেজওয়ানুল কবির, মো. রাকিবুর হাসান ও রেজওয়ানা আফরিন। এ সময় তারা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

পাশাপাশি, ১২১ এর মহুয়া আফরোজ ও আলাউদ্দিন, ১২২ এর সাবরিনা শারমীন ও সুমা খাতুন এবং ১২৩ এর কাজী মো. অনিক ইসলাম ও মেহেদী হাসান যথাক্রমে এই কোর্সগুলোর দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন।

English Dainikbiswa

.রমজানে স্কুল-কলেজের ছুটি বাড়তে পারে

পাকিস্তানে ৯০ দিনের মধ্যে নির্বাচন

পাকিস্তানে ৯০ দিনের মধ্যে নির্বাচন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ হাওয়ার পর দেশটির সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। ডন ও জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

রোববার ইমরান খানের পরামর্শে আইনসভা ভেঙে দেন প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে আগামী তিন মাস অর্থাৎ ৯০ দিনের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছে।

এর আগে পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেয়ার প্রস্তাব দেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তার এই প্রস্তাবটি লিখিত আকারে পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভীকে জানানও তিনি।

রোববার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ইমরান খান নিজেই একথা জানান। এরপরই পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেয়ার প্রস্তাব অনুমোদন করেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।

এর আগে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান। একইসঙ্গে এটিকে সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি হিসেবেও আখ্যা দেন তিনি।

.রমজানে স্কুল-কলেজের ছুটি বাড়তে পারে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

রমজানে স্কুল-কলেজ পর্যায়ে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন সিদ্ধান্তে নানা পর্যায়ে শুরু হয়েছে আলোচনা- সমালোচনা। এবার এ সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে শিক্ষামন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেয় শিক্ষামন্ত্রণালয়। এ ক্ষেত্রে মাউশির কোনো ভূমিকা নেই। তবে এটুকু বলতে পারি ছুটি বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়ে চিন্তাভাবনা করছে। মনে হচ্ছে এ বিষয়ে পজেটিভ সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে গত ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব নজরুল ইসলামের সই করা অফিস আদেশ আগামী ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করতে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হলো।

মাগুরার মহম্মদপুরে লোমহর্ষক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ২০

//সুজন মাহমুদ,মাগুরা জেলা প্রতিনিধি//

মাগুরার মহম্মদপুরের কানুটিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাব্বি (২২) এবং জসিম (২৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুরে মহম্মদপুর-মাগুরা সড়কের কানুটিয়া তানহা ব্রীকসের সামনে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত: ২০ ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় জাফর মোল্যা জানান, মাগুরা থেকে ছেড়ে আসা এমপি ক্লাসিক নামের (ঢাকা মেট্রো জ-১১-০৬৮২) একটি যাত্রীবাহি বাস ঘটনার দিন দুপুরে মহম্মদপুর-মাগুরা সড়কের কানুটিয়া তানহা ব্রীকসের সামনে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহি একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এরপর সড়কের পাশে থাকা একটি গাছ সহ ভেঙ্গেচুরে দু’টি যানবাহন দুমড়ে মুচড়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। খবর পেয়ে মাগুরা ও মহম্মদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়।তারা নিহত এবং আহতদেরকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করেন।

দুর্ঘটনায় ইজিবাইক চালক রাব্বি এবং যাত্রী জসিম ঘটনাস্থলেই মারা যান। রাব্বি উপজেলার আওনাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে এবং জসিম একই উপজেলার ভাবনপাড়া গ্রামের রশীদ মন্ডলের ছেলে।

দুর্ঘটনার পর থেকে মহম্মদপুর-মাগুরা সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে জেলা ও উপজেলায় যাতায়াতকারী মানুষ ভোগান্তিতে পড়েন।

সংবাদ পেয়ে মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, থানার ওসি ইকরামুল হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করেন।

জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মাসুদ সরদার জানান, ‘আমরা মুমূর্ষু অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করি তাদের মধ্যে রাব্বি এবং জসিম নামের দুই ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসা গ্রহণ করছেন তবে আরো দু’জনের অবস্থা বেশ গুরুতর।’

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরামুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘাতক বাসটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়েছে।’

English Dainikbiswa

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করেছে স্পিকার