বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সাইফুল্লাহ নাসির, আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

বিএনপি – জামাত মুক্তিযুদ্ধে বাঙ্গালীর সাফল্য আজও মেনে নিতে পারেনি।তারা দেশ এবং বিদেশে স্বাধীনতা আর মুক্তিযুদ্বের চেতনার বিরুদ্বে ষড়যন্ত্র করে যাচ্ছে।উন্নয়ন আর অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আজ (৬ মার্চ) বরগুনা জেলা আওয়ামীলিগের বর্ধিত সভায় কেন্দ্রীয় আওয়ামীলিগ নেতৃবৃন্দ একথা বলেন।

বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বেলা ১০.৪৫ টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্টিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন,জেলা আওয়ামীলিগ সভাপতি সংসদ সদস্য আ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম।প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ্যাডঃ আফজাল হোসেন।

বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বিশেষ অতিথি ছিলেন,কেন্দ্রীয় আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, নির্বাহী কমিটির সদস্য, আনিচুর রহমান,গোলাম রব্বানী, সংসদ সদস্য সুলতানা নাদিরা, শওকত হাচানুর রহমান রিমন। সভার শুরুতে শোক প্রস্তাব সহ সাংগঠনিক প্রতিবেদন উপস্হাপন করেন,জেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির।জেলা আওয়ামীলিগের যুগ্ম সম্পাদক আঃ মোতালেব মৃধার উপস্হাপনায় জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলিগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আওয়ামীলিগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক বলেন,বিএনপি জনগনের আস্হা হারিয়ে বিদেশীদের সহায়তায় ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। এজন্য বিদেশে লবিষ্ট নিয়োগ করেছে,বিদেশী দূতাবাসে ছোটাছুটি করছে।

বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাহাউদ্দিন নাসিম বলেন, হ্যাঁ -না ভোটের মাধ্যমে শতকের উপরে ভোট নিয়ে জিয়াউর রহমান গণতন্ত্র হত্যা করে, জনগনের ভোটাধিকার হরণ করে।

এই অপশক্তির অপরাজনীতি আমাদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে।

পড়ুন দৈনিক বিশ্ব

English Dainikbiswa

দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ‍্য ও অপতৎপরতার বিরুদ্ধে ডুমুরিয়ায় যুবলীগের বিক্ষোভ সমাবেশ

 

নিত‍্যপ্রযোজনীয় দ‍্রব‍্যমূল‍্য বৃদ্ধির প্রতিবাদে ডুমুরিয়ায় বিএনপির  প্রতিবাদ সমাবেশ

জাহিদুর রহমান বিপ্লব,ডুমুরিয়া সংবাদদাতা,  খুলনা:
চাল,ডাল, তেলসহ নিত‍্য প্রযোজনীয়  দ্রব‍্যমূল‍্য বৃদ্ধির প্রতিবাদে ৫ মার্চ  শনিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা বিএনপি উদ‍্যেগে জাকারিয়া সুপার মাকেট চত্বরে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয। উপজেলা  বিএনপির আহবায়ক  মোল্ল‍্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতি ত্বে সভায়  প্রধান অতিথির বক্তব‍্যদেন জেলা বিএনপি ‘র আহবাযক আমির এজাজ খান, বিশেষ অতিথির বক্তব‍্য দেন জেলা বিএনপির সদস‍্য সচিব মনিরুল হাসান বাপ্পী, বক্তব‍্য দেন রাহাত আলীলাচ্চু, নাদিমুজামান জনি, শেখ মতিয়ার রহমান বাচ্চু,  গাজী আব্দুল হালিম, শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন, শেখ দিদারুল ইসলাম, এফ এম জহিরুল হক, শেখ শাহিনুর রহমান, অরুন গোলদার, জিএম আমানউল্লাহ,  সরদার আব্দুল মালেক, শেখ ফরহাদ হোসেন, মশিউর রহমান, শাহানুর রহমান, শেখ হেলাল উদ্দিন,আলফাজ ফারাজী, মাষ্টার আমিরুল ইসলাম,মাহাবুর রহমান, আজমল হুদা, মঞ্জুর রশিদ, মোল্ল‍্যা মশিউর রহমান,দেলোয়ার হোসেন,ভাষ্টার আইযুব আলী,এ‍্যাড,মশিউর রহমান, আহম্মদ আলী ফকির,শহিদুল মোড়ল,হেমায়েত রশিদ,সালাম মহলদার,শাহাদাৎ হোসেন,ছালাম শেখ,সরদার দৌলত হোসেন,গাজী মোনায়েম জিযাউর রহমান জীবন,  প্রমুখ।

দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ‍্য ও অপতৎপরতার বিরুদ্ধে ডুমুরিয়ায় যুবলীগের বিক্ষোভ সমাবেশ

জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া  সংবাদদাতা , খুলনা: 
বিএনপি – জামাতচক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে  ৫ মার্চ শনিবার বিকেলে ডুমুরিয়া  উপজেলা যুবলীগের উদ‍্যেগে দলীয় কার্যলযে সামনে প্রতিবাদ সমাবেশ  ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  হয।
উপজেলা যুবলীগের  আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ‘র বক্তব‍্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার। আরো বক্তব‍্য দেন  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার, শেখ নাজিবুর রহমান,  যুগ্ন সাধারণ  সম্পাদক এম এম সুলতান আহম্মেদ, খান আবু বক্কার, মোল্লা জাহিদুল ইসলাম, অরিন্দম মল্লিক, যুবলীগনেতা আরশাফুল আলম রাজু, শেখ ইকবাল হোসেন, রাজিউল বারী সৈকত, বিকাশ মন্ডল,মিল্টন,রবিউল ইসলাম আন্টু,কামরুল ইসলাম, আবু দাউদ মোড়ল, প্রসূন মন্ডল,জহুরুল ইসলাম,বিশ্বনাথ দে,শেখ মাসুদ রানা,তুষার মন্ডলখান তৌহিদুজ্জামান রাতুল,বিশ্ব নাথ মজুমদার, আছাদুজ্জান মিন্টু,ইকবাল ছালাম,ইমরান হোসেন বাবু, মেহেদি মাসুদ,ব্রজেন সরদার,তৈয়েবুর রহমান,দিলিপ মন্ডল,মাষ্টার আলামিন, রাসেল সরদার প্রমুখ।

হাইমচরের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত  সভাপতি হুমায়ন প্রধানীয়ার জম্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া জম্মদিন উপলক্ষে হাইমচর উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ সোহাগ মালের উদ্যােগে এই কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ মার্চ শনিবার সন্ধ্যায় চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া তিনি এক শুভেচ্ছা বানি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। ৫ মার্চ শনিবার সামাজিক যোগাযোগ ফেসবুকে ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত  সভাপতি কে শুভেচ্ছা বানি। তিনি

ও আপন টেলিভিশন চেয়ারম্যান হুমায়ুন প্রধানীয়া ১৯৯০ সালে  যুবলীগের আহবায়ক কমিটির  আহবায়ক, তিনি এরশাদ বিরোধী আনন্দোল সক্রিয় অংশ নেন। তিনি ৯০ সালে হাইমচর উপজেলা যুবলীগের ২ বার বিনাপ্রতিদ্বন্ধিতা সভাপতি নির্বাচিত। তিনি হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়ন জালিয়াচর গ্রামের মুসলিম পরিবারের ১৯ সালে জম্ম গ্রহণ করেন। পিতার নাম  মৃত মাষ্টার হযরত আলী প্রধানীয়া। তার পরিবারের ৪ ছেলে ১ মেয়ে জনক। এ সময় তিনি বলেন আজ আমার জম্মদিন ছিল আমি জানি না। সামাজিক যোগাযোগ ফেসবুকে সবাই জম্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। যারা আমার জম্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাদের প্রতি আমি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে আমার জন্য দোয়া করবেন যে সব সময় আপনাদের পাশে থাকতে।

কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের প্রচার সম্পাদক শাহ আলম মিজি, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ হোসেন গাজী সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির  বিক্ষোভ 

//রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল  অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৫ মার্চ) দুপুর ১২ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্টিত হয়। বিক্ষোভ মিছিলটি স্থানীয় জগন্নাথপুর শহীদ মিনার থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পৌর পয়েন্টে বিক্ষোভ সমাবেশে শুরু হয়।

জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রাহ সাদ মাস্টারের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক এড. জিয়াউর রহিম শাহিনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, জগন্নাথপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী হারুনুজ্জামান হারুন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনার সম্পাদক দিলু মিয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক রিপন মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য ডাঃ রাজা মিয়া, সৈয়দ আজমল হেসেন, ফকরুল ইসলাম খান, আনিসুর রহমান তুতি, আব্দুস সালাম, হুমাউন কবির, খালেদ হোসেন চুনু, জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য মুহিবুর রহমান শিশু, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন।

সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আদমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক  সৈয়দ ইশহাক আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য খায়রুল ইসলাম, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক তারেক মিয়া, যুগ্ম-আহবায়ক আকমল হেসেন, যুগ্ম-আহবায়ক আবুল হোসেন রাব্বি, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুন রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জয়নুর আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক নেওয়াজ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক কামাল মিয়া। জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক কামাল মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির,উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ আখতার হোছাইন, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন মিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হামজা মিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মারজান আহমদ,পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সেলিম আহমদ, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাহিম আমিন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারজান চৌধুরী, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামিনুর আহমদ,কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ ইমন আহমদ সহ আরও অনেক। বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্য সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এড. মল্লিক মঈন উদ্দিন সুহেল বলেন যে ভাবে তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতির হচ্ছে আমরা মনে করি এই  স্বৈরাচারী আওয়ামী সরকার দেশ চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থ। তাই এই সরকারের উচিত পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিয়ে জনগনের মুক্তি দেয়া। বিক্ষোভ সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাণীশংকৈলে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বিচারের দাবিতে মানববন্ধন

রাণীশংকৈলে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বিচারের দাবিতে মানববন্ধন

মাহাবুব আলম, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ গেটের সামনে ( ৫ মার্চ শনিবার) দুপুরে পাইলট হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা ধর্ষক শিক্ষক তহিদুল ইসলামের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন। মানববন্ধনে ছাত্র সালাউদ্দিন,বসিরউদ্দিন, মেঘনা আকতার, সুমাইয়াসহ অন্যরা বক্তব্য দেন।

রাণীশংকৈলে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বিচারের দাবিতে মানববন্ধন

 

থানায় অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার সহোদর গ্রামের নূর ইসলামের ছেলে পাইলট হাইস্কুলের কম্পিউটার অপারেটর তহিদুল ইসলাম(২৩)পৌর শহরের ভান্ডারা মহল্লার গফুর আলীর ১০ম শ্রেণির ছাত্রী সুমাইয়া আফরোজ বৃষ্টিকে প্রাইভেট পড়াত। এই সুবাদে তহিদুল বিয়ের প্রলোভন দেখিয়ে বৃষ্টির সাথে গভীর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।তহিদুল বৃষ্টির বাড়িতে যাওয়া-আসাসহ বিভিন্ন স্থানে নিয়ে ঘোরেন ও শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

ঘটনা জানাজানি হলে বৃষ্টির বাবা তহিদুলের কাছে বিয়ের প্রস্তাব পাঠান। তহিদুল ঘটনা অস্বীকার করলেও ১৫ লক্ষ টাকা যৌতুক চেয়ে বিয়ে করতে রাজী হন। বৃষ্টির বাবা এত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ ঘটনায় বৃষ্টির বন্ধুরা তাকে তহিদুলের বাড়িতে নিয়ে গেলে তহিদুল তাদেরকে মারধর করে তাড়িয়ে দেন।
এরমধ্যে তিনি অন্যত্র বিয়ে করার উদ্যোগ নিলে
স্থানীয় লোকজন বৃষ্টিকে ৩ মার্চ তহিদুলের বাড়িতে রেখে আসে। বৃষ্টি তহিদুলের বাড়িতে
অবস্থান নিলে তিনি বাড়ি থেকে পালিয়ে যান।

পরদিন ৪ মার্চ শুক্রবার বৃষ্টির বাবা এ নিয়ে
থানায় লিখিত অভিযোগ করেন। পরদিন শনিবার ওই স্কুলের ২ শতাধিক ছাত্র-ছাত্রী উপজেলা গেটের সামনে মানববন্ধন করে এবং স্কুল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়।এ ব্যাপারে থানার তদন্ত ওসি আব্দুল লতিফ শেখ বলেন, বাদি গফুর আলীর লিখিত অভিযোগ আমি পেয়েছি। এর প্রেক্ষিতে তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক আছে।

 

 

 

পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ। ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান কঠোর অবস্থানে

মোঃ হোসেন গাজী, চাঁদপুর।।

চাঁদপুর ও হাইমচরের পদ্মা-মেঘনা নদীতে মার্চ-এপ্রিল দু’মাস জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। জাতীয় মাছ ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরের ৬০ কিলোমিটার দীর্ঘ এই নদীতে মাছ ধরা, বাজারজাতকরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকবে।

২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল এই দু’মাস চাঁদপুরের বিস্তীর্ণ নদী সীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। ইলিশের পোনা জাটকা নিধন প্রতিরোধকল্পে চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরের আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদীতে দু’মাস সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে মৎস্য মন্ত্রণালয়। তার মধ্যে চাঁদপুরের নদী সীমানা ৬০ কিলোমিটার।
৫ মার্চ শনিবার বিকাল ৪ টায় হাইমচর উপজেলার ২ নং উঃ আলগী ইউনিয়ন পরিষদের আতিকুর রহমান পাটওয়ারী বলেন, মেঘনা নদীতে জেলেরা যেন নামতে না পারে ইউপি মেম্বারগনকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী তিনি আরো বলেন অভিযানের দুই মাসে কঠোর অবস্থানে থাকবে, ২ নং উঃ আলগী ইউনিয়ন পরিষদের ট্রাস্ট ফোর্সের সদস সহ চেয়ারম্যান ও মেম্বারগণ।

ঐতিহাসিক ৭ মার্চ ।। আওয়ামী লীগের কর্মসূচি

//নিজস্ব প্রতিবেদক//

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।

দিবসটি উপলক্ষে ৭ মার্চ ভোর সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবে আওয়ামী লীগ।

এদিন বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাঙালির স্বাধীনতা-মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের মহাকাব্য, বাঙালি তথা বিশ্বের সকল লাঞ্ছিত-বঞ্চিত নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তির সনদ। ৭ মার্চের ভাষণ বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভাঙার চূড়ান্ত প্রেরণা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রামাণিক দলিল এবং বিশ্বে সর্বাধিকবার প্রচারিত ও শ্রবণকৃত অলিখিত ভাষণ।

এতে আরও বলা হয়, ১৯৭১ সালের ৭ মার্চ বাঙালি জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি অবিস্মরণীয় দিন। এই দিনে তৎকালীন ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক উত্তাল জনসমুদ্রে বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন। বঙ্গবন্ধু তার বজ্রনির্ঘোষ কণ্ঠে বলেন, ‘‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।

এই ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু পাকিস্তান শাসকগোষ্ঠীর অত্যাচার-নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনরত নিরস্ত্র বাঙালি জাতিকে মুক্তির মহান মন্ত্রে উজ্জীবিত করেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর ডাকে বাঙালির স্বাধীনতা সংগ্রাম জনযুদ্ধে পরিণত হয়। ঐতিহাসিক এই ভাষণে উদ্দীপ্ত হয়ে ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এক সাগর রক্ত আর ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র।

পড়ুণ দৈনিক বিশ্ব

সরকার সাম্প্রদায়িক অপশক্তি বিনাশে বদ্ধপরিকর : ড. হাছান মাহমুদ

 

রাশিয়া ইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে 

 //আন্তর্জাতিক ডেস্ক// 

বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য ইউক্রেনের দুইট শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। একে ‘হিউম্যানিটারিয়ান করিডোর’ বলে তারা বর্ণনা করেছে।

মারিওপোল এভং ভলনোভাখা শহরে মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর একটা) থেকে এই বিরতি কার্যকর হবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য এই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ইউক্রেনের কর্তৃপক্ষের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমঝোতা হয়েছে।

তবে এখনো ইউক্রেনের দিক থেকে এই বিষয়ে কোন তথ্য জানানো হয়নি।

শহর অবরুদ্ধ করে রাখার প্রেক্ষাপটে এর আগে মারিওপোলের মেয়র ভিডিয়াম বোইচেঙ্কো একটি ‘হিউম্যানিটারিয়ান করিডোর’ ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছিলেন। রাশিয়ার সেনাদের হামলাকে তিনি ‘নিষ্ঠুর হামলা’ বলে বর্ণনা করেছিলেন।

  সূত্র: বিবিসি

ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধে রাশিয়ার শর্ত গুলো কি…?

//আন্তর্জাতিক ডেস্ক// 

ইউক্রেন ইস্যুতে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিনের বরাত প্রতিবেদনে বলা হয়, শলৎসের সঙ্গে ফোনালাপে ইউক্রেনে চলমান সামরিক অভিযানে দেশটির রাজধানী কিয়েভ বা অন্য কোনো শহরের বেসামরিক এলাকায় রুশ বাহিনীর বোমা বর্ষণের সংবাদকে ‘ভুয়া খবর’ বলে উল্লেখ করেছেন পুতিন। তিনি বলেছেন, রুশ সেনারা কিয়েভ বা অন্য কোনো শহরে বোমা বর্ষণ করেনি।

এছাড়া বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে যে বৈঠক শুরু হয়েছে, সেটি ইউক্রেনে চলমান সামরিক অভিযান বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেও জার্মান চ্যান্সেলরকে জানিয়েছেন পুতিন। তবে এক্ষেত্রে শর্ত হলো— কিয়েভকে অবশ্যই মস্কোর শর্তসমূহ পূরণের প্রতিশ্রুতি দিতে হবে।

টেলিফোনে শলৎসকে পুতিন বলেন, কিয়েভ বরাবর মস্কোর শর্ত মূলত চারটি। এগুলো হলো—একটি নিরপেক্ষ ও পরমাণু অস্ত্রমুক্ত দেশ হিসেবে ইউক্রেনের অবস্থান স্পষ্ট করা, দেশটি থেকে নাৎসীবাদ নির্মূল, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকার করে নেয়া এবং দেশটির পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ন্যাটোর সিদ্ধান্তে জেলেনস্কির ক্ষোভ।। এখন থেকে প্রতিটি ইউক্রেনীয়ের মৃত্যুর জন্য ন্যাটো দায়ী থাকবে

সিঙ্গাপুর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পদক্ষেপ নিচ্ছে

ভারতের প্রথম টায়ার কারখানা ডানলপ বিলুপ্তির পথে

সরকার সাম্প্রদায়িক অপশক্তি বিনাশে বদ্ধপরিকর : ড. হাছান মাহমুদ

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে ২০৮ রানের টার্গেট দিয়েছে