রূপসায় গার্লস কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসার আইচগাতি এলাকায় সৈয়দ আরশাদ আলী এন্ড ছবুরুননেছা (ডিগ্রী) গার্লস কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১০ ফেব্রুয়ারি দুপুরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কলেজ গভার্নিং বডি’র সভাপতি ও  এনভয় গ্রুপ এর চেয়ারম্যান এমপি আব্দুস সালাম মুর্শেদীর সহধর্মিনী মিসেস সারমিন সালাম।

রূপসায় গার্লস কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কলেজ অধ্যক্ষ এস এম আমজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, প্রতিষ্ঠাতা সদস্য হোসনেয়ারা বেগম, বিদ্যোৎসাহী সদস্য সৈয়দ কামরুল ইসলাম, শামিম আক্তার, জিনাত আমান, হিতোষী সদস্য সৈয়াদা চালিয়ারা খানম, দাতা সদস্য সৈয়দ চয়নুল ইসলাম, অভিভাবক সদস্য মো. শহিদুল ইসলাম, মো. আছাবুর রহমান মল্লিক, সংরক্ষিত অভিভাবক সদস্য মনিরা পারভীন, শিক্ষক প্রতিনিধি সদস্য মো. নজরুল ইসলাম, রিপন মোল্লা, সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি সদস্য ফাতেমা আক্তার।

রূপসায় গার্লস কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম ও প্রভাষক মো. রিপন মোল্লার পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, ঘাটভোগ ইউনিয়ন চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, আইচগাতি ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান শেখ আনিচুর রহমান মিঠু এবং ওয়াহিদুজ্জামান মিঠু, হিরোন আহম্মেদ হিরু, জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী ফালগুনী ইয়াসমিন মিতা, সাবিনা ইয়াসমিন, রিনা পারভিন, সারমিন সুলতানা রুনা, আঞ্জুয়ারা সুমি, আসমা বেগম, পারভীন আক্তার হীরা, ইউনিয়ন সদস্য চয়নিকা, সরদার ওয়াহিদুজ্জামান মনির, আশিক খান মিঠু, সোহেল স্বেচ্ছাসেবকলীকের সাধারন সম্পাদক রাজিব দাস তালটু, মাহমুদ খান রাসেল, এনামুল কবির রনি, রাতুল গাজী, যুবলীগ নেতা সরদার জসিম, সালাম মূর্শেদী সেবা সংঘের টিমলিডার সামছুল আলম বাবু, মঈন উদ্দিন, আব্দুলাহ, ছাত্রলীগের রিয়াজ, নোমান, সৈয়কত, সানজু, সোহাগ, রকিব প্রমূখ।

হঠাৎ ৮জন এমপিকে ডাকলেন কেন প্রধানমন্ত্রী মোদী

 //দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

শুক্রবার দুপুর। ভারতীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছিল অন্তত ৮ জন এমপির কাছে। বলা হয়, প্রধানমন্ত্রী সংসদে তাদের সঙ্গে দেখা করতে চান।

ডাক পাওয়ার তালিকায় যারা রয়েছেন তারা হলেন- কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান, বিজেডি রাজ্যসভার এমপি সস্মিত বাত্রা, সিনিয়র সাংসদ এনকে প্রেমাচন্দ্রন, টিডিপি এমপি রাম মোহন নাইডু, বিএসপি এমপি ঋতেশ পান্ডে, বিজেপির লাদাখের এমপি জামিয়াং শেরিং এন, বিজেপির নাগাল্যান্ডের এমপি এস পি কোনায়ক।

এদিকে ফোন পেয়ে তো হতবাক এমপিরা। তারা প্রধানমন্ত্রীর অফিসে চলে যান। সেখানে মোদি তাদের বলেন, আপনাদের শাস্তি দেওয়ার জন্য ডেকে এনেছি। এরপর তিনি ক্যান্টিনের দিকে হাঁটা দেন।

এরপর তাদের নিয়ে দুপুরের খাবার খেতে বসেন ভারতীয় প্রধানমন্ত্রী। খাওয়ার মাঝেই তাদের সঙ্গে কথাবার্তা হয় তার। রাজনৈতিক আলোচনার পাশাপাশি উঠে আসে নানা প্রসঙ্গও।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন তাদের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, খাবারের টেবিলে এক এমপি মোদিকে জিজ্ঞাসা করেন, আপনার পছন্দের খাবার কোনটা? মোদি  বলেন, খিচুড়ি।

আরেক সংসদ সদস্য প্রশ্ন করেন, এত কাজের চাপ সামলান কীভাবে? মোদি বলেন, ঘণ্টার পর ঘণ্টা ধরে কাজ করি।

অন্যদিকে এক এমপি নাকি প্রশ্ন করেছিলেন, ২০১৫ সালে পাকিস্তানে নওয়াজ শরিফের মেয়ের বিয়েতে আপনি গিয়েছিলেন, তা নিয়ে কিছু বলুন।

মোদি জানিয়েছেন, সেদিন দুপুর ২টা পর্যন্ত সংসদে ছিলাম। এরপর আফগানিস্তানে পূর্ব নির্ধারিত কাজে যাই। সেখান থেকে ফেরার পথে পাকিস্তানে থামার চেষ্টা করি। কিন্তু এসপিজি (স্পেশাল প্রক্টেশন গ্রুপ) সেটা চায়নি। এরপর নওয়াজ শরিফকে ফোন করি। বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানানোর জন্য তৈরি কি না। এরপর দু’ দেশের মধ্য়ে নিরাপত্তা সংক্রান্ত সব বিষয় নিশ্চিত করা হয়। তারপরই ভারতের বিমান নেমেছিল পাকিস্তানে।

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা’র প্রতিবাদে রূপসায় মানববন্ধন

..এম মুরশীদ আলী, রূপসা//

 রূপসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির এর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদীতভাবে মিথ্যা মামলা’র প্রতিবাদ জানিয়ে উপজেলা ছাত্রলীগের আয়োজনে গত ৮ ফেব্রুয়ারী সকাল ১১ টায় রূপসা ঘাট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতির বক্তৃতা করেন খুলনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং রূপসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম কাজল।

এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাজমূল হুদা অঞ্জন এর পরিচালনায় বক্তৃতা করেন- অয়াস কুরুনি বাবু, জনি হাওলাদার, দ্বিপ খান, রাসেল শেখ, মো.নোমান সৈকত, আবির শেখ, তাইম ইসলাম, সাব্বির শেখ, শুভ ইসলাম, নাসিফ রায়হান, সজিব শেখ, মুস্তাকিম শেখ, বাধন খান, আসিফ শেখ, বাবু শেখ, মিসকাত মোল্লা, তুরান শেখ, রনি শেখ,মো. রনি শেখ, মো.শাওন, মো. অনিক, মো. ফাহিম, মো. যোবায়ের, যুবনেত  কামরান মোল্লা, ইয়াসিন হাওলাদার, রায়হান মাষ্টার সহ আরো অনেকে প্রতিবাদ মানববন্ধনে অংশগ্রহন করে।

 সোনার সাইকেল !

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্বর্ণকার হিউ পাওয়ার। এই স্বর্ণকারের জীবনের উদ্দেশ্যই হলো বিলাসবহুল সোনার গহনা তৈরি করা। তবে পাওয়ার যে জিনিসটা নিয়ে গর্ব করেন সেটি হলো-পাহাড়ে চালানোর উপযোগী একটি সাইকেল।

২৪ ক্যারেটের খাঁটি সোনা দিয়ে এটি বানাতে তার খরচ হয়েছে চার কোটি টাকার মতো। আভিজাত্য বাড়াতে তিনি সাইকেলের চেইন, স্পোক ও পেডেলগুলোও মূল্যবান ধাতু দিয়ে মুড়িয়েছেন।

সব মিলিয়ে সাইকেলের দামটা সাধ্যাতীত মনে হলেও শিগগিরই এটি বেঁচে দিতে পারবেন বলে আশাবাদী তিনি।

৫৫ তলা একটি আবাসিক ভবন বেয়ে উঠেছেন ‘খালি হাতে’

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

‘খালি হাতে’ ৫৫ তলা একটি আবাসিক ভবন বেয়ে উঠেছেন ঊনত্রিশ বছর বয়সি এক ব্যক্তি। এজন্য তিনি কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করেননি। পরে পুলিশ তাকে ভবনের ওপর থেকে নিরাপদে নামিয়ে আনে।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে এ ঘটনা ঘটে। ভবন বেয়ে ওঠা ওই ব্যক্তি উত্তর আয়ারল্যান্ডের নিউরি শহরের বাসিন্দা।

ওই ব্যক্তির খালি হাতে ১৬৩ মিটার উঁচু ভবনটি বেয়ে ওঠার দৃশ্য আরেকজন ভিডিওতে ধারণ করেছেন। এজন্য ড্রোন ব্যবহার করা হয়।

পুলিশ দুজনকেই এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের দেওয়া হিসাব অনুযায়ী, তিনি ৫০ মিনিটে ভবনটি বেয়ে ওপরে ওঠেন।

পুলিশ এক বিবৃতিতে জানায়, ওই ব্যক্তিকে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ৬০ এ’ বেকেট সড়কের পাশ দিয়ে ভবনটিতে উঠতে দেখা যায়। এ সময় তার কাছে কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছিল বলে দেখা যায়নি। সকাল ৮টা ২০ মিনিটে তিনি ভবনের ওপর পৌঁছে যান। পরে তাকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে তথ্য দিয়ে সহযোগিতা করছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

পুলিশ এ ঘটনার দৃশ্য ড্রোন দিয়ে ধারণ করা ব্যক্তির সঙ্গেও কথা বলছে। তবে মেলবোর্ন রেডিও স্টেশন থ্রি-এডব্লিউ জানিয়েছে, ভবনে বেয়ে ওঠার সময় ওই ব্যক্তির পেছনে একটি ব্যাগ (ব্যাকপ্যাক) ছিল।

ট্রেন্ট নামের এক ব্যবসায়ী রেডিও স্টেশনটিতে ফোন করে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ ভবনের উপরে অপেক্ষা করছিল। ওই ব্যক্তিকে দেখার জন্য বেশ ভিড় জমে গিয়েছিল।

থ্রি-এডব্লিউকে তিনি বলেন, আশপাশের ভবনের বাসিন্দারা বারান্দা দিয়ে ওপরে তাকিয়ে দেখছিলেন। ঘটনাটি তারা বিশ্বাস করতে পারছিলেন না। কারণ তারা যখন নাস্তা খাচ্ছিলেন সেই সময় একজন তাদের জানালা বেয়ে ওপরে উঠে গেছেন।

ট্রেন্ট আরও জানান, ওই ব্যক্তি ভবনের উপর পৌঁছার পর নির্মাণ শ্রমিকরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান।

খুলনায় সংরক্ষিত আসনে এমপি হতে চান হালিমা বেগম

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ফরম কিনেছেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও খুলনা বিভাগীয় কমিটির নেত্রী, সাবেক ছাত্রলীগ নেত্রী মোছা: হালিমা বেগম।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। খুলনা থেকে তিনি সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম নিয়েছেন তিনি।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে হালিমা বেগম বলেন, নির্বাচিত হলে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। স্মার্ট বাংলাদেশ তো এমনিই হবে না, অনেক কাজ আছে। সামাজিক ও নানামুখী উন্নয়ন করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যত কাজ করা যায়, সবটাই করব। এলাকায় গিয়ে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। মানুষের কী অসুবিধা আছে, কীভাবে বসবাস করছে  সবই দেখতে হবে।

হালিমা বেগম খুলনার খালিশপুর উপজেলার মুজগুন্নী হাউজিং এস্টেটের বাসিন্দা। বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে তার। কৃষক পিতা আব্দুল সরদারের  ৬ সন্তানের মধ্যে সর্ব কনিষ্ঠ কণ্যা তিনি। স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকতেন তিনি। বর্ণ্যাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ছাত্রলীগ,কৃষকলীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত। নারী কৃষি উদ্যোক্তা হিসেবেও তিনি রৌপ্য পদক অর্জন করেছেন। অসহায় দুস্থ মানুষের সহযোগিতা, চিকিৎসা সেবা প্রদাণ করাসহ নানা সামাজিক কাজও করেন তিনি।

ব্রিটিশ রাজা চার্লস ক্যান্সারে আক্রান্ত

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। দেশটির সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রোস্টেট বেড়ে যাওয়ায় চিকিৎসা নেওয়ার জন্য জানুয়ারির শেষে চার্লস যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখনই তার ক্যান্সার ধরা পড়ে। তবে তিনি প্রোস্টেটের ক্যান্সারে আক্রান্ত নন। ঠিক কোন ধরনের ক্যান্সারে তিনি আক্রান্ত হয়েছেন, তা প্রকাশ করা হয়নি।

তবে বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, সোমবার থেকে রাজার নিয়মিত চিকিৎসা শুরু হয়েছে। রাজা তার চিকিৎসা নিয়ে পুরোপুরি আশাবাদী এবং যত দ্রুত সম্ভব ফিরে আসার অপেক্ষায় আছেন।

বিবিসি জানিয়েছে, প্রকাশ্যে যেসব আনুষ্ঠানিকতায় রাজা অংশগ্রহণ করে থাকেন, সেগুলো আপাতত স্থগিত থাকবে এবং তার চিকিৎসার এই সময়টায় রাজ পরিবারের অন্য জ্যেষ্ঠ সদস্যরা তার হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করবেন।

তবে রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি সাংবিধানিক দায়িত্ব চালিয়ে যাবেন এবং নথিপত্রে সই করা বা ব্যক্তিগত সাক্ষাতের বিষয়গুলোও যথারীতি চলবে।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন রাজা তৃতীয় চার্লস। তার বয়স এখন ৭৫ বছর।

চার্লসের ক্যান্সার এখন কোন পর্যায়ে বা তার সুস্থ হতে কতদিন লাগতে পারে, সেসব বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেনি বাকিংহাম প্যালেস।

কেন্দ্রীয় ব্যাংক তিন পন্থায় খেলাপি ঋণ কমাতে চায়

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

ব্যাংক ও আর্থিক খাতে খেলাপি ঋণ কমাতে তিন পন্থায় এগোতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এগুলো হচ্ছে-নতুন কোনো ঋণ যাতে খেলাপি না হয় সেদিকে কঠোর তদারকি জোরদার করা, যেসব ঋণ খেলাপি হয়েছে সেগুলো থেকে আদায় বাড়ানো এবং দুই বছরের পুরোনো খেলাপি ঋণ অবলোপন করা।

এছাড়া সার্বিকভাবে ঋণ বিতরণ বাড়লে ও খেলাপি ঋণের চলমান ঊর্র্ধ্বগতি ঠেকানো গেলে এর হার কিছুটা কমে আসবে। এই পথটিও কাজে লাগাতে চায় কেন্দ্রীয় ব্যাংক। তবে এটি স্বাভাবিক প্রক্রিয়ায়ই হবে। এতে কোনো তদারকির প্রয়োজন নেই। যে কারণে একে রোডম্যাপের আওতায় রাখা হয়নি।

রোববার কেন্দ্রীয় ব্যাংক এই প্রথমবারের মতো ব্যাংক খাতে সুশাসন ফেরাতে ও খেলাপি ঋণ কমাতে একটি রোডম্যাপ ঘোষণা করেছে। এর আলোকে অচিরেই আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে। যেগুলো সার্কুলার আকারে জারি করা হবে।

এর বাইরে ব্যাংকগুলোকেও আলাদাভাবে কিছু নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে ব্যাংকের পাশাপাশি আর্থিক কোম্পানিগুলোর জন্যও আলাদা কিছু পদক্ষেপ নেওয়া হবে। কারণ আর্থিক কোম্পানিগুলোতেও নানা সমস্যা ভর করেছে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যাংক খাতে সংস্কারের জন্য দাবি ছিল ব্যাংক সংস্কার কমিশন গঠন করা। সরকার সেটি না করে রোডম্যাপ ঘোষণা করেছে। এটি কতটুকু বাস্তবায়ন করা যাবে সেটি প্রশ্নসাপেক্ষ। কারণ এটি বাস্তবায়ন করতে গেলে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তারা সরকারের নিকটজন। তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক কতটুকু কঠোর হতে পারে তা দেখার বিষয়।

তিনি আরও বলেন, সার্বিকভাবে দেশে সুশাসন নিশ্চিত না হলে শুধু ব্যাংক খাতে তা প্রতিষ্ঠা করা যাবে না। আর সুশাসন না হলে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরবে না।

সূত্র জানায়, গত জুনের তুলনায় সেপ্টেম্বরে ব্যাংক খাতে খেলাপি ঋণ কিছুটা কমেছে। জুনে ছিল মোট ঋণের ১০ দশমিক ১০ শতাংশ খেলাপি। সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশে। পরিমাণও প্রায় ১ হাজার কোটি টাকা কমেছে। তারপরও খেলাপি ঋণ এখন ১ লাখ ৫৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এর বাইরে আরও ৫৫ হাজার কোটি টাকার ঋণ অবলোপন করা হয়েছে। এগুলোও খেলাপি। এছাড়া বিভিন্ন প্রক্রিয়ায় লুকানো মিলে মোট খেলাপি ঋণ ৪ লাখ কোটি টাকার ওপরে হবে বলে আইএমএফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর বাইরে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে খেলাপি ঋণ প্রায় ২০ হাজার কোটি টাকা। যা তাদের বিতরণ করা ঋণ বা লিজের ২৭ দশমিক ৬৫ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, রোডম্যাপের আলোকে ব্যাংকগুলোতে নতুন ঋণখেলাপি হওয়া ঠেকাতে আগে থেকেই তদারকি জোরদার করা হবে।

এর মধ্যে যেসব ঋণ খেলাপি হওয়ার আগের ধাপে অর্থাৎ বিশেষ হিসাবে চলে যাবে ওইসব ঋণ নিয়মিত করা বা আদায় করার ক্ষেত্রে তদারকি বাড়ানো হবে। কোনো ঋণের কিস্তি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধিত না হলেই তা বিশেষ হিসাবে স্থানান্তর করা হয়। এ হিসাবে ঋণ রয়েছে ৪৬ হাজার ২০০ কোটি টাকা। এসব ঋণ থেকে যাতে কোনো গ্রাহক খেলাপি না হয় সেদিকে ব্যাংকগুলোকে সতর্ক দৃষ্টি রাখতে নির্দেশনা দেওয়া হবে।

একই সঙ্গে কোনো গ্রাহকের যৌক্তিক কোনো সমস্যা হলে তা সহানুভূতির সঙ্গে বিবেচনা করে ঋণ নিয়মিত করার ব্যবস্থা করতে হবে। কোনোক্রমেই এসব ঋণ যাতে খেলাপি না হয় ব্যাংকগুলোকে সেভাবেই তদারকি করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, কোনো ঋণ খেলাপি হবে কিনা তা বিতরণের আগেই ব্যাংকাররা বুঝতে পারে। গ্রাহকের সম্পদ ও ব্যবসার ধরন থেকেই তা বোঝা যায়। ফলে যেসব ঋণ খেলাপি হবে বলে ব্যাংকারদের কাছে মনে হবে সেগুলো বিতরণের আগেই আটকে দিতে হবে।

এর মধ্যে ব্যাংক কোম্পানি আইনে সীমার বেশি ঋণ দেওয়া যাবে না। বর্তমানে কোনো একক গ্র“প বা প্রতিষ্ঠানকে কোনো ব্যাংক তার মূলধনের ৩৫ শতাংশ ঋণ দিতে পারে। এর মধ্যে নগদ আকারে ১৫ শতাংশ ও পরোক্ষ ঋণ যেমন ব্যাংক গ্যারান্টি, এলসি এসব ২০ শতাংশ। এর বেশি ঋণ বিতরণ করতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হয়। অনেক গ্রুপ বা প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক সীমার অতিরিক্ত ঋণ বিতরণের অনুমোদন দিয়েছে।

রোডম্যাপে বলা হয়েছে, এখন থেকে এ ধরনের ঋণের আর কোনো অনুমোদন দেওয়া হবে না। ফলে বড় অঙ্কের ঋণ বিতরণ কমে যাবে। এতে খেলাপি হওয়ার ঝুঁকিও কমে যাবে। এছাড়া কোনো ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের বাইরে এ ধরনের সীমার চেয়ে বেশি ঋণ বিতরণ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ঋণ বিতরণের সময় বিভিন্ন গ্রাহকের ঋণের একটি সীমা দিয়ে দেন। ওই সীমার মধ্যে থেকেই গ্রাহকদের লেনদেন করতে হয়। এ সীমাও ব্যাংকগুলোকে মেনে চলার নির্দেশনা দেওয়া হবে। সীমা বাড়াতে চাইলে ব্যাংকের পর্ষদের অনুমোদন নিতে হবে।

এ দুটি নীতি বাস্তবায়ন করতে পারলে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি কমানো সম্ভব। এতে খেলাপি ঋণ ঠেকানো যাবে প্রায় ৪৬ হাজার ২০০ কোটি টাকা। ঋণ বিতরণে অনিয়মের বিরুদ্ধেও থাকবে কঠোর তদারকি। এতেও খেলাপি ঋণ ঠেকানো সম্ভব হবে।

এখন খেলাপি ঋণ থেকে আদায় বাড়ানোর জন্য ব্যাংকগুলোকে নির্দিষ্ট লক্ষ্য দেওয়া হবে। সেগুলো আদায় বা নিয়মিত করতে হবে। এ প্রক্রিয়ায় খেলাপি ঋণ কিছুটা কমানো সম্ভব হবে।

ব্যাংক খাতে মন্দ ঋণ আছে ১ লাখ ২৬ হাজার কোটি টাকা। এগুলো সবই দুই বছর ধরে খেলাপি হিসাবে রয়েছে। এসব ঋণের বিপরীতে প্রভিশন রেখে প্রায় ৪৩ হাজার কোটি টাকা নতুন করে অবলোপন করা সম্ভব। ফলে ওই পরিমাণ খেলাপি ঋণ কমবে। তবে ঋণ অবলোপন করলে এর বিপরীতে শতভাগ প্রভিশন রাখতে গিয়ে ব্যাংকগুলোতে অর্জিত মুনাফার অর্থ এ খাতে স্থানান্তর করতে হবে। ফলে ব্যাংকের শেয়ারহোল্ডাররা লভ্যাংশ পাবেন কম।

Daily World News

রামপালে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

প্রতি বছরের মতো এবারও এমপি সালাম মূর্শেদীর কম্বল বিতরণ

রূপসায় অবৈধভাবে ইটভাটা চালানোর দায়ে ১ লাখ টাকা জরিমানা

ফকিরহাটে ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক- ২

নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ১০ জনের মৃত্যুদন্ড ও ৬জনের যাবৎজীবন কারাদন্ড

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় ১০ জনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত।

নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌস সোমবার এ রায় দেন।

এই মামলায় রাষ্ট্রপক্ষ ২৩ সাক্ষীর সাুুক্ষ্যগ্রহণ শেষে রুহুল আমিন মেম্বারসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদনে করে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ১৫ আসামিকে।

 বর্তমানে তারা নোয়াখালী জেলা কারাগারে রয়েছেন। তবে ঘটনার পর থেকে মো. মিন্টু ওরফে হেলাল (২৮) নামে একজন আসামি পলাতক রয়েছে।

চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা উপলক্ষে সকাল থেকে আদালত প্রাঙ্গণে নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের  মধ্য দিয়ে ১৫ আসামিকে কড়া নিরাপত্তায় জেলা জজ আদালতের হাজতখানায় আনা হয়। হাজত প্রাঙ্গণে আসামিদের স্বজনদের ভিড় দেখা গেছে।

 মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে স্থানীয় রুহুল আমিনের নেতৃত্বে স্বামী-সন্তানদের বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

 ভুক্তভোগীর অভিযোগ, ভোটকেন্দ্রে থাকা ব্যক্তিদের পছন্দের প্রতীকে ভোট না দেওয়ার জেরে এ ঘটনা ঘটে।

 ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত প্রচার সম্পাদক রুহুল আমিন মেম্বারসহ ১৬ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ মার্চ অভিযোগপত্র দেন জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক জাকির হোসেন।

১০৫ মিয়ানমার বিজিপির সদস্য আশ্রয় নিয়েছেন বাংলাদেশে

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে গতরাতেও বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সঙ্গে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে আতঙ্কে সীমান্তবাসীরা। বিদ্রোহীদের হাত থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১০৫ সীমান্তরক্ষী বাহিনীর সদস্য।

তবে ভোরের দিকে গোলাগুলির শব্দ কিছুটা কমেছে। সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সীমান্তের ওপারে গোলাগুলির তেমন শব্দ শোনা যায়নি বলে জানিয়েছেন সীমান্তবাসীরা।

এদিকে মিয়ানমারের স্বাধীনতাকামী সংগঠন আরাকান আমি (এএ) বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতে টিকতে না পেরে জীবন বাঁচাতে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আশ্রয় নিয়েছে তুমব্রু সীমান্তের ৬৮ জন এবং ঘুমধুম সীমান্তের ৩৭ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্য। আশ্রয় নেওয়া মিয়ানমার সীমান্তরক্ষীদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধও রয়েছেন। গুলিবিদ্ধ আহত দুজনকে কক্সবাজারে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম ও আনু মোহাম্মদ বলেন, মিয়ানমার বাহিনীর ছোড়া গুলিতে রোববার দুই বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে। সীমান্তবর্তী এলাকাগুলোতে যানবাহন ও লোকজনের চলাচল সীমিত করেছে প্রশাসন। বিদ্রোহীদের তোপের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে তুমব্রু সীমান্তের ওপারের মিয়ানমার ক্যাম্পের ৬৮ জন এবং ঘুমধুম সীমান্তের ওপারে ক্যাম্পের ৩৭ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্য।

জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সংগঠন আরকান আর্মির (এএ) মধ্যে তুমুল সংঘাত চলছে। গত শনিবার থেকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর দুটি ক্যাম্প দখলের চেষ্টা চালাচ্ছে আরাকান আর্মি। ইতোমধ্যে ক্যাম্পগুলোর কিছুটা অংশ দখলে নিয়েছে বিদ্রোহীরা। তবে মিয়ানমার সরকারি বাহিনী হেলিকপ্টার থেকে বোমা ছোড়ার মাধ্যমে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সীমান্তবর্তী এলাকাগুলোতে যানবাহন ও লোকজনের চলাচল সীমিত করা হয়েছে। সীমান্তবর্তী ৫টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। সীমান্তে টহল বাড়ানো হয়েছে। নিরাপত্তা চৌকিগুলোতে সতর্কাবস্থায় রয়েছে বর্ডার গার্ড বিজিবি।