যৌতুক না দেয়ায় স্ত্রীর শরীরে আগুণ দিল ইমাম স্বামী

শরিফ মাহমুদ নামে এক ইমামের বিরুদ্ধে যৌতুক না পেয়ে গভীর রাতে সাউন্ডবক্সে উচ্চস্বরে ওয়াজ বাজিয়ে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে শ্রীপুর উপজেলার নতুনবাজারের আনছার রোড এলাকার বয়রাসালায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে গাইবান্ধা থেকে অ্যাম্বুলেন্স নিয়ে মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান বাবা। বর্তমানে তিনি হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

এ ঘটনায় বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের শ্রীপুর থানায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, দুই বছর আগে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় এলাকায় মাওলানা শরিফ মাহমুদের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। বিয়ের পর স্ত্রীকে নিয়ে শ্রীপুরে যান শরিফ। সেখানে স্থানীয় ইয়াকুব আলী জামে মসজিদে ইমামতি শুরু করেন তিনি। কিন্তু আর্থিক দৈন্যদশা ও পরকীয়ায় জড়িয়ে শরিফ কিছুদিন ধরে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন।

১৮ সেপ্টেম্বর রাতে স্ত্রীর কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন শরিফ। এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে পরকীয়ার ঘটনা বলায় স্ত্রীকে তিনি মারধর শুরু করেন। এরপর রাত ৩টার দিকে উচ্চস্বরে সাউন্ডবক্সে ওয়াজ বাজিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয় বলে অভিযোগ তরুণীর পরিবারের।

ভুক্তভোগী তরুণী বলেন, অন্য মেয়েদের সঙ্গে কথা বলতেন স্বামী। সেগুলো আমি সহ্য করতে পারিনি। অনেক মারধর করছে ওই রাতে। সেদিন খাটে শুইতেও দেয়নি। পরে মেঝেতে ঘুমাই। হুট করে ঘুম থেকে উঠে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে আর ওয়াজ বাজছে।

এ ব্যাপারে গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

অভয়নগরে নবনির্বাচিত মেয়রকে ফুলেল সংবর্ধনা

 

অভয়নগরে নবনির্বাচিত মেয়রকে ফুলেল সংবর্ধনা

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে ২য় বার বিপুল ভোটে নবনির্বাচিত মেয়র সুশান্ত কুমার দাস শান্তকে সংবর্ধনা দিয়েছে উপজেলা আওয়ীলীগ,নওয়াপাড়া পৌর আওয়ামীলীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠন। ২৩ সেপ্টেম্বর বৃৃহস্পতিবার বিকাল ৫ টায় অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইন্সটিটিউট হলরুমে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল। এ সময় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌর সভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, নওয়াপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ইব্রাহীম হোসেন বিশ্বাস ।

এছাড়া এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ডা. সাফিয়া খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু,মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা বেগমসহ নয়টি ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় অভয়নগরে পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান।

পড়ুন দৈনিক বিশ্ব …

সেতুর নাম লেবু খালীর পরিবর্তে শহীদ আলাউদ্দিনের নামে নামকরণ এর জন্য মানববন্ধন

 

সেতুর নাম লেবু খালীর পরিবর্তে শহীদ আলাউদ্দিনের নামে নামকরণ এর জন্য মানববন্ধন

দক্ষিণবঙ্গের দৃষ্টিনন্দন লেবুখালি সেতুর নামকরণ ৬৯ এর আন্দোলনের শহীদ আলাউদ্দিনের নামে করার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বরিশাল শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ।

২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বরিশাল নগরীর অশ্বীনি কুমার টাউন হলের সামনে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের আহ্বায়ক অ্যাডভোকেট খান আলতাফ হোসেন ভুলুর সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে  ‍উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সভাপতি নজরুল হক নিলু, বাসদের জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী সহ বরিশাল এ কে.স্কুলের শিক্ষাথীবৃন্দ।

মানববন্ধনে শহিদ আলাউদ্দিন সম্পর্কে বক্তারা বলেন, বরিশালের ৬৯ এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ ছিল আলাউদ্দিন। তিনি বরিশালএকে.স্কুলের ছাত্র।পটুয়াখালীর সন্তান।

১৯৬৯ সালের ২৮জানুয়ারি ১৪৪ ধারা ভেঙে বরিশাল শহরে যখন মিছিল বের হয়,সেই মিছিলে অংশ নিয়ে গুলবাগ হােটেলের মােড়ে ইপিআরের গুলিতে তিনি মারা যান।

বক্তারা আরো বলেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল আমাদের অঞ্চলের এই বীর সন্তান আলাউদ্দিনের স্মৃতি রক্ষার জন্য তার নামে বরিশালে অদ্যবধি কোন স্থাপনা বা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়নি।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বরিশাল ও পটুয়াখালীর সংযোগস্থল পায়রা নদীর উপরে লেবুখালি সেতু নির্মিত হয়েছে যার উদ্বোধন আগামী অক্টোবর মাসে হবে বলে জানা যায়। দক্ষিণ বঙ্গের দর্শনীয় এই সেতুর নামকরণ শহীদ আলাউদ্দিনের নামে করে তার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করলে জাতি হিসেবে আমাদের দায়িত্ব পালন করা হবে বলে   সকলে মনে করেন বলে জানানো হয়।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

সরকার গ্রামকে শহরে রূপ দিতে নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে: সালাম মূশের্দী এমপি

 

খুলনায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত: ১ চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড

র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ২২ সেপ্টেম্বর বেলা ১১টায় এবং খুলনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সহযোগীতায় অভিযান চালিয়ে ভ্রাম‍্যমান আদালত অনুমোদনহীন ভাবে ডা:ব‍্যবহার করার অপরাধে এক ব‍্যক্তিকে ১বছরের কারাদন্ড ও ৫০হাজার টাকা জরিমানা করেছে।

জানাযায়, খুলনা জেলার রূপসা থানাধীন নৈহাটী ইউনিয়নের বাগমারা সাকিনস্থ পূররূপসা বাজারে মেসার্স মাদারীপুর মেডিক্যাল হলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অনুমোদনহীনভাবে এলোপ্যাথিক চিকিৎসা করা এবং সনদ না থাকা সত্ত্বেও ডাঃ শব্দ ব্যবহার করে চিকিৎসা প্রদান করার অপরাধে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন  মোতাবেক

বাগমারা এলাকার মৃত ওয়াজোদ আলীর ছেলে  এবিএম আতাউর রহমান (৪৫) কে

১ বছরের বিনাশ্রম কারাদন্ড সহ ৫০হাজার টাকা অর্থদন্ড করেন।

এছাড়া ৪৯/৪ ইস্পাহানি আ/এ, রুপসা স্টান্ড রোড, খুলনা’কে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড সহ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১০(দশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।সাজাপ্রাপ্ত আসামীকে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয় ।

 //আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনার রূপসা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টার জন্মদিন পালন

খুলনার রূপসা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টার জন্মদিন পালন

//খুলনা ব‍্যুরো//

রূপসা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, এনভয় গ্রুপের পরিচালক, সংসদ সদস্য  আব্দুস সালাম মূর্শেদী’র সহধর্মিনী ও বিশিষ্ট সমাজসেবক সারমিন সালাম’র শুভ জন্মদিন।

শুভ জন্মদিন উপলক্ষে রূপসা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ  ২২সেপ্টেম্বর  বিকালে  উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা  প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু,সহ সভাপতি এম মুরশিদ আলী,  সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ,  সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ শেখ, কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী, দপ্তর সম্পাদক  চন্দন ভট্টাচায্য,  ক্রীড়া সম্পাদক মোঃ নাজিম সরদার, প্রচার সম্পাদক মোশারেফ হোসেন, আমন্ত্রিত অতিথি   হিসেবে উপস্থিত ছিলেন এন, আর,বিসি ব্যাংকের  রূপসা ইনচার্জ মোঃ নাঈম শরীফ,  যুবলীগ নেতা শফিকুর রহমান ইমন, ছাএলীগ নেতা খায়রুজ্জামান সজল, মিরাজ হোসেন প্রমূখ।

সুনামগঞ্জের জগন্নাথপুরে নির্বাচন অফিসের বিরুদ্ধে  অভিযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিস এখন ঘুষ দুর্নীতিতে ওপেন-সিক্রেট হয়ে দাঁড়িয়েছে।

ভোটার তালিকায় নাম উঠানো, সংশোধন ও স্থান পরিবর্তনসহ নানা কাজে ঘুষ না দিলে কাজ হয় না। এসব কাজ পড়ে থাকে মাসের পর মাস। এতে চরম ভোগান্তিতে পড়েন এ উপজেলার হাজারও ভুক্তভোগী।

এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সেবা প্রার্থীদের অভিযোগ সূত্রে জানা যায়, জগন্নাথপুর নির্বাচন অফিসের অফিস সহকারী নাজির মিয়া সরকারি সকল নিয়মকে উপেক্ষা করে নিজের মত ঘুষ দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। তিনি ঘুষ ছাড়া কোনো কাজে হাত দেয় না।

যেখানে অনলাইন এনআইডি তালিকায় ১১৫  টাকা নির্ধারন করা থাকলেও সেখানে নিচ্ছেন ২৩০ টাকা ও কারো কাছ থেকে ৩০০ টাকা।

ভোটার স্থানান্তরে সরকারি কোনো ফি না থাকলেও ৩০০ ও ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে।

আর এনআইডি কার্ডে কোনো প্রকার ভুল সংশোধন করতে হলে ৫শ’ থেকে ১ হাজার টাকা দিতে হয় তাকে ।

তবে অনলাইন কপি আনতে গেলে সেই অফিস সহকারী ২৩০ টাকা নিলেও আবার শিখিয়ে দিচ্ছেন কেউ জানতে চাইলে বলবেন ১৪০ টাকা ।

এভাবে উপজেলার সেবা প্রার্থীরা প্রতিনিয়ত হয়রানির স্বীকার হচ্ছে।

তবে অনলাইন কপি সংগ্রহ করতে গেলে যেখানে ব্যাংক স্লীপ নিয়ে যাওয়ার কথা সেখানে নগদ টাকায় করিয়ে দেন এই অফিস সহকারী।

এতে সরকার অনেক রাজস্ব হারাচ্ছে বলে অনেকেই জানান।

এদিকে গত ২০ সেপ্টেম্বর ভুক্তভুগী আশরাফুল রহমান সুমন ( খোকন)  নামের একজন নির্বাচন অফিসের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেন।  অভিযোগে জানা যায়, ভোটার আইডি কার্ড করণের লক্ষে প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ নির্বাচন অফিসে গেলে কর্মরত নাজির নামের একজন তার কাছে ৫ হাজার টাকা দাবি করে বলেন আপনার ভোট তুলতে ৫ হাজার টাকা করছ যাবে, খোকন অসহায় হয়ে তাকে আনয় বিনয় করার পরও সে টাকা ছাড়া কাজ করতে পারবেনা বলে জানায়।

উপজেলার বিভিন্ন এলাকার একাধিক ভুক্তভোগীরা বলেন টাকা ছাড়া এখানে কোনো প্রকার সেবা দেয়া হচ্ছেনা। তারা আরও বলেন এনআইডি’র অনলাইন কপি সংগ্রহ করতে গেলে সে ২৩০ টাকা করে নিয়েছে। তারা একটু কম দিতে চাইলেও দিতে পারেন নি। কোনো ব্যক্তি তার জাতীয় পরিচয় পত্রের সামান্য ভুলের সংশোধনের জন্য গেলেও অফিস সহকারী বলে দিচ্ছেন ৬ মাস লাগবে, তার আগে হবে না। এভাবেই ভোগান্তি পোহাতে হয় তাদের।

অভিযুক্ত নাজির মিয়া বলেন, যে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে তাকে আমি অফিসে আসতে দেখেছি। ভোট তোলার বিষয়ে কোন কিছু বলেনি,এক প্রশ্নের জবাবে তিনি বলেন সে কিছুদিন আগে আমাকে বলছিল তার স্ত্রীর বয়স বাড়িয়ে  ভোট তুলে দেয়ার জন্য ,আমি তার কথায় রাজি হয়নি।

এই বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমান বলেন নতুন কেউ ভোট তুললে কোন টাকা লাগেনা, নাজির তো ভোট তুলেতে পারেনা, সে কিভাবে টাকা দাবি করবে, যদি খোকনের কাছে টাকা দাবি করে তাহলে খোকন আমার কাছে বলতে পারতো, উল্লেখিত অভিযোগের বিষয়ে তিনি বলেন কেউ ২৩০ টাকার মধ্যে খুশি হয়ে ৫০ টাকা বেশি দিয়ে যায়, আমিও অনেক সময় দেখি অভিযোগকারীরা ইচ্ছা করে টাকা বেশি দিয়ে যায়।

//মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

প্রধানমন্ত্রীর এসডিজি পুরস্কার মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে: কাদের

 

প্রধানমন্ত্রীর এসডিজি পুরস্কার মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে: কাদের

জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন) দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা ও সবার জন্য শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসডিজি অগ্রগতি পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) নানা ক্ষেত্রে সফলতা অর্জনের পর টেকসই উন্নয়নের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলার ক্ষেত্রে যুগান্তকারী সাফল্যের জন্য এই বিশ্ব স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এই অনন্য অর্জন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন সংক্রান্ত নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনের পূর্ণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ জেফ্রিস্যাক্স ‘জুয়েল ইনদি ক্রাউন অব দি ডে’ হিসেবে অভিহিত করেন।

তিনি জানান, অর্থনীতিবিদ জেফ্রিস্যাক্স বিশ্বব্যাপী করোনা মহামারি চলাকালে ও এসডিজি অর্জনে শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার জন্য তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

ওবায়দুল কাদের বিশ্বপর্যায়ে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগসহ দেশের সব মানুষের পক্ষ থেকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে বলেন, দেশের মানুষ ভালো আছে বলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীররা ভালো নেই।

তিনি বলেন, এ জন্যই বিএনপি মহাসচিব কাল্পনিক অভিযোগ করে বলছেন, দেশের মানুষ ভালো নেই। আসলে দেশের মানুষ করোনার অভিঘাত মোকাবিলা করে ভালো আছে বলেই বিএনপি নেতাদের কষ্ট হচ্ছে।

ক্ষমতার মোহে অন্ধ, মিথ্যাচার আর বিষোদগারকে যারা রোজনামচায় পরিণত করেছে, তারা মানুষের ভালো থাকা পছন্দ করবে না— এটিই স্বাভাবিক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতি মানসিকতার কারণে বিএনপিই নিজেদের ভালো থাকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

করোনার অভিঘাত মোকাবিলা করে জীবন এখন স্বাভাবিক ছন্দে ফিরে আসতে শুরু করেছে জানিয়ে তিনি বলেন, অন্যদিকে বিএনপি গৃহকোণে বসে নসিহত করছে। তাদের এমন আচরণ একদিকে মানুষের এগিয়ে চলার উদ্যমকে ক্ষতিগ্রস্ত করে, অপরদিকে নিজেদের হতাশাকে জাতির সামনে স্পষ্ট করছে।

সরকারকে ক্ষমতা থেকে সরানোর ভাঙা রেকর্ড জনগণ গত ১৩ বছর ধরে শুনে আসছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঘরে বসে বিএনপি কৃষক, শ্রমিক আর সাংবাদিকদের জন্য মায়াকান্না দেখায়।

কৃষক নাকি উৎপাদিত পণ্যের মূল্য পায় না— বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ দেশে কৃষি ও কৃষকের উন্নয়নে বঙ্গবন্ধু যা করেছেন, সে ধারাবাহিকতা বজায় রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কৃষিবান্ধব সরকার হিসেবে শেখ হাসিনা উৎপাদন, পণ্যমূল্য, পণ্যবাজারজাতকরণ, উপকরণ সরবরাহ এবং ঋণ ও প্রণোদনা প্রদানের মাধ্যমে দেশে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন বলেও জানান সেতুমন্ত্রী।

বিএনপির শাসনামলে উৎপাদনের জন্য সার চেয়ে পাননি কৃষকরা; বরং কৃষকদের বুকে গুলি চালিয়েছিল বিএনপি এসব স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, কৃষকরা পায়নি প্রয়োজনীয় সাপোর্ট, ভর্তুকি অথচ আজ বিএনপি নেতারা কৃষকদের জন্য মেকি দরদ দেখাচ্ছে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

এই সপ্তাহের মধ্যে সারা দেশে ঝড়ের আশঙ্কা

এই সপ্তাহের মধ্যে সারা দেশে ঝড়ের আশঙ্কা

কিছুদিন ধরে বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বিভিন্ন জেলায় বৃষ্টিপাত বেড়েছে। মৌসুমি বায়ু এখনো বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এ কারেণে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের কিছু জায়গা, রাজশাহী ও বরিশাল বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান ও মধ্য প্রদেশে অবস্থান করছে। এছাড়া লঘুচাপের কেন্দ্রস্থল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে দক্ষিণ-পূর্ব আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আগামী তিন দিনের মধ্যে বা এ সপ্তাহের শেষে সারাদেশে বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

এদিকে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল ছাড়া অন্যান্য বিভাগের বৃষ্টির প্রবণতা কম ছিল। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ভোলায়, ২১ মিলিমিটার। ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ জগন্নাথপুর উপজেলার উদ্যোগে ফলোআপ সভা অনুষ্ঠিত

 

সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ জগন্নাথপুর উপজেলার উদ্যোগে ফলোআপ সভা অনুষ্ঠিত

 

সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) জগন্নাথপুর উপজেলার উদ্যোগে ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের পিস এম্বাসেডর ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত  সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংগঠনের অন্যতম সদস্য হাজী রেজাউল করিম রিজু, সংগঠনের পিস এম্বাসেডর ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী ফারাজানা আক্তার, সংগঠনের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি হাজী আব্দুল কাইয়ুম মশাহিদ, সংগঠনের সদস্য ও উপজেলা  আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বিরেন্দ্র, সংগঠনের সদস্য ও প্রবীণ সাংবাদিক শংকর রায়, সংগঠনের সদস্য পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর  মিনা রানী পাল, নার্গিস আক্তার প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মোজাম্মেল হক, প্রজেক্টের সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের হিসাব রক্ষক সাংবাদিক এ কে কুদরত পাশা।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের সমন্নয়ে গঠিত নির্দলীয় এই সংগঠনকে শক্তিশালী করণে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করা হয় এবং সংগঠনের উদ্যোগে আগামী ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বিশ্ব অহিংস দিবস পালনে সিদ্ধান্ত গৃহীত হয়।

//মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

মোবাইলে লুডু খেলা নিয়ে ৮ বছরের শিশুকে হত্যা!

 

মোবাইলে লুডু খেলা নিয়ে ৮ বছরের শিশুকে হত্যা!

 

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মোবাইলে লুডু খেলা নিয়ে বকা দেওয়ায় রতন মোল্লা নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ সময় আরও এক শিশু শ্বাসরোধ করে মারার চেষ্টা করে ব্যর্থ হয় তবে  শিশুটি  আহত হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কসংলগ্ন নির্জন স্থানে থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রতন মোল্লা (৮) শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের চরকান্দি এলাকার কৃষক জসিম মোল্লার ছেলে। এ ঘটনায় আহত সোহান (৯) একই এলাকার নাসির সিকদারের ছেলে।

এ ঘটনায় মো. মেহেদী হাসান (১৮) নামে একজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কাদিরপুর ইউনিয়নের চরকান্দি এলাকার নানা আনসু বেপারির বাড়িতে কয়েক দিন আগে ঢাকা থেকে বেড়াতে আসে মেয়ের ঘরের নাতি মো. মেহেদী হাসান।

সেখানে আসার পর থেকে মেহেদী পার্শ্ববর্তী কৃষক জসিম মোল্লার একমাত্র ছেলে রতন মোল্লা ও সোহানের সঙ্গে মোবাইলে গেম খেলত।

মঙ্গলবার সকালে সোহানের মায়ের মোবাইলে আবারও এই তিনজন লুডু খেলে। খেলার সময় ছোট্ট রতন ও সোহান মেহেদীকে বকা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মেহেদী হাসান।

মোবাইলে লুডু খেলা নিয়ে ৮ বছরের শিশুকে হত্যা!

 

এ কারণে মঙ্গলবার বিকালে বেড়ানো ও নতুন রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কসংলগ্ন নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে সোহানকে পানি চানাচুর আনার জন্য ১০০ টাকা দিয়ে দোকানে যেতে বলে। সোহান খাবার আনতে চলে যায়; ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে।

সোহান যেতেই মেহেদী রতনকে ওই নির্জন স্থানে শ্বাসরোধ করে হত্যা করে। প্রায় ২০ মিনিট পর সোহান এসে রতন কোথায় জানতে চায়। মেহেদী জানায়, রতন বাড়ি চলে গেছে। এ কথা বলে মেহেদী সোহানকে নিয়ে বাংলাবাজার ঘাট এলাকায় যায়। সেখানে নিয়ে সোহানকেও শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করলে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে মেহেদী নানাবাড়ি পালিয়ে যায়।

পরে স্থানীয়রা সোহানকে উদ্ধার করে। নানাবাড়িতে পরিবারের লোকজন মেহেদীর সারা শরীরে কাদামাখা দেখে রতন ও সোহানের খোঁজ জানতে চায়। কৌশলে মেহেদী বিষয়টি এড়িয়ে যেতে চাইলে স্বজনরা শিবচর থানায় খবর দেন।

পরে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে মেহেদীকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে এবং ঘটনাস্থলে রতনের লাশ দেখিয়ে দেয়। এ সময় উদ্ধার করা হয় মোবাইল ফোনটিও। বুধবার মধ্যরাতে লাশ উদ্ধার করে থানায় আনা হয়।

ঘাতক মেহেদী বলেন, মোবাইলে লুডু খেলার সময় ওরা আমার বাবা-মাকে বকা দেয়। তাই ওদের আমি হত্যা করি।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবাইলে লুডু খেলার সময় বকা দেওয়া নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালের চন্দ্রমোহন ইউপি চেয়ারম্যান আজিজ মাস্টার আর নেই