আপনার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ান

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস প্রচারাভিযান ও শিশুদের ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি শুরু হচ্ছে। এ অভিযানে ২ কোটি ৫৮ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে বাংলাদেশের সরকার।

আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর মহাখালীতে নিপসম অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অধিদপ্তর জানিয়েছে, কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ লাখ ৮৭ হাজার ৫০০ জন শিশুকে নীল রঙের ‘এ প্লাস’ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩০ লাখ ২ হাজার শিশুকে  লাল রঙের একটি করে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। দিনব্যাপী কর্মসূচিতে দেশের সব সরকারি স্বাস্থ্য কেন্দ্র এবং ভ্রাম্যমাণ স্বাস্থ্য কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।

অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াতে শিশুদের ভরা পেটে কেন্দ্রে আনতে হবে। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সি শিশুদের এসব ক্যাপসুল খাওয়ানো হবে। পাঁচ বছরের বেশি বয়সি এবং অসুস্থ শিশুদের খাওয়ানো যাবে না। দেশজুড়ে ১ লাখ ২০ হাজার কেন্দ্রে ২ লাখ ৪০ হাজার স্বাস্থ্যসেবাকর্মী এবং ৪০ হাজার স্বাস্থ্যকর্মী ভিটামিন শিশুদের ক্যাপসুল খাওয়ানোর কাজ করবেন।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলাকালে ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি জন্মের পর পর নবজাতককে শালদুধ খাওয়ানো, ৬ মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানো; শিশুর ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বার্তাও প্রচার করা হবে বলেও অধিদপ্তরের সূত্রে জানা গেছে।

এদিকে ঢাকা জেলার ৬টি উপজেলা সোয়া ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে মঙ্গলবার। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ কর্মসূচি। ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডা. ইয়াসমিন নাহার এসব তথ্য জানান।

তিনি বলেন, ঢাকার ৬টা উপজেলার মধ্যে সিভিল সার্জন দপ্তরের আওতাভুক্ত রাজধানীর তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স, ধামরাই, দোহার, কেরাণীগঞ্জ, নবাবগঞ্জ, সাভার ও সাভার পৌরসভা এলাকায় এ ক্যাম্পেইন চলবে। এ দিন ১ হাজার ৭৪৩টি স্থায়ী ও ১২৫ অস্থায়ী কেন্দ্রে আসা ৫ লাখ ২৬ হাজার ১৮০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ কাজে ৩ হাজার ৮৮৬ জন স্বেচ্ছাসেবক অংশ নেবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৪টি ওয়ার্ডে একযোগে ১ হাজার ৯০৪টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে স্বাস্থ্য বিধি মেনে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই ভিটামিন খাওয়ানো হবে।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় ৬ লাখ ৭০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে সংস্থাটি। করপোরেশনের আওতাধীন এলাকার ১ হাজার ৮২৭টি কেন্দ্রের মাধ্যমে এই কর্মসূচি পালন করবে ডিএসসিসি।

Daily World News

নির্বাচন উপলক্ষে শীঘ্রই মাঠে নামছে সেনাবাহিনী

নির্বাচন উপলক্ষে শীঘ্রই মাঠে নামছে সেনাবাহিনী

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী সদস্যরা কিভাবে সহায়তা করতে পারবে সেই বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। নির্বাচনে সশস্ত্র বাহিনী বিভাগকে সার্বিক সহায়তা করার জন্য একটি পরিকল্পনা প্রণয়নের জন্য নির্বাচন কমিশন অনুরোধ জানিয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হোক সেটা নির্বাচন কমিশন চায়। এটা একটা প্রারম্ভিক আলোচনা। কিভাবে সশস্ত্র বাহিনী মোতায়েন হবে, কোথায় কোথায় তারা কিভাবে কাজ করবে সেই বিষয়ে আলোচনা হয়েছে। মূলত সেনা মোতায়েনের বিষয়ে নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন, তার ভিত্তিতে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিলে অবশ্যই নির্বাচনে সেনা মোতায়েন হবে। আমি নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছি, তারা যেভাবে সশস্ত্র বাহিনীর সহায়তা চাইবেন, সেভাবে সর্বাত্মক সহযোগিতা করব।

তিনি বলেন, নির্বাচন কমিশন চায় সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হোক। এ ব্যাপারে আমার সামান্যতম সন্দেহ নেই। একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন খুবই সিরিয়াস। রাষ্ট্রপতির নির্দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন হলে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করব; যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে।

লে. জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, অতীতের নির্বাচনে সেনা মোতায়েন হয়েছে। এবারো রাষ্ট্রপতি অনুমতি দিলে ইনশাআল্লাহ সেনা মোতায়েন হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারো ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনী মোতায়েন হবে।

সেনা সদস্যরা কিভাবে মোতায়েন হবে? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এ বিষয়ে আজকের সভায় আলোচনা হয়নি। আমরা প্রারম্ভিক আলোচনা করেছি। রাষ্ট্রপতি সেনা মোতায়েনে সম্মতি দিলে আমরা কর্মপরিকল্পনা তৈরি করব। সেনা মোতায়েনে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠানোর বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে।

কতদিনের জন্য সেনা মোতায়েনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে? জানতে চাইলে লে. জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য মোতায়েনের জন্য মোটামুটি আলোচনা হয়েছে। বৈঠকে আলোচনা শুনে মনে হয়েছে, উনারা (ইসি) চাচ্ছেন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চান। আমরা আশ্বস্ত করেছি, সশস্ত্র বাহিনী থেকে যেভাবে সহায়তা চান, সেভাবেই দেওয়া হবে।

স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা নামছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এত বিস্তারিত আলোচনা হয়নি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত নির্বাচনে সশস্ত্র বাহিনীর ৩৫ হাজারের বেশি সদস্য মোতায়েন ছিল। এবারের নির্বাচনে যদি বেশি প্রয়োজন হয়, তাহলে বেশিসংখ্যক সদস্য মোতায়েন করব।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে সেনা সদস্য মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছে কিনা- অতীতে যেভাবে মোতায়েন হয়েছে, সেভাবেই বিদ্যমান আইন অনুযায়ী হবে।

বেগম খালেদা জিয়াকে আবারও সিসিইউতে নেওয়া হয়েছে

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

রাজধানীর এভায়কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

গত ৯ আগস্ট থেকে চার মাসের বেশি সময় ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।

উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। তাকে বিদেশে পাঠানোর দাবিতে বিএনপি বেশ কিছুদিন রাজপথে আন্দোলনও করেছে।

এমন অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেত্রীর রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় গত ২৭ অক্টোবর। অস্ত্রোপচারের পরদিনই বিদেশি চিকিৎসকেরা ফেরত গেছেন।

তবে যুক্তরাষ্ট্র থেকে ওই বিশেষজ্ঞ চিকিৎসকেরা ঢাকায় খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা দিচ্ছেন। অস্ত্রোপচারের পর কমপক্ষে চার সপ্তাহ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছিলেন তারা।

চিকিৎসকরা বলেছেন, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার স্বাস্থ্যে জটিলতা কিছুটা কমাতে রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচারের প্রভাবেও তার স্বাস্থ্যে নানা জটিলতা দেখা দিয়েছে। এসব জটিলতা কখনো কমছে, আবার কখনো কিছুটা বাড়ছে।

খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন না করা পর্যন্ত তাকে সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিতে হবে। কারণ রক্তনালিতে অস্ত্রোপচারের বিষয়কে সাময়িক চিকিৎসা হিসেবে উল্লেখ করেন চিকিৎসকরা।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। দেশে করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের ২৫শে মার্চ তাকে সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেওয়া হয়।

২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার কারণে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। গত বছরের জুনে বুকে ব্যথা অনুভব করলে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। এরপর এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

চলতি বছরের ১৩ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় হাসপাতালে পাঁচদিন চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়। সর্বশেষ গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এরপর থেকে হাসপাতালে রয়েছেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মোট ৩৭টি মামলা রয়েছে। এর মধ্যে দুই মামলায় তিনি কারা ভোগ করছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় তাকে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আর নাইকো মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

 

আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত

//এম মুরশীদ আলী//

অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ, জালিয়াতি, দুর্নীতি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার- “না” বলুন। এ শ্লোগান সঙ্গে নিয়ে রূপসায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা এবং নারীর জন্য বিনিয়োগ সহিসংতা প্রতিরোধ। এ শ্লোগান সঙ্গে নিয়ে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনে জয়িতাদের সন্মাননা প্রদান অনুষ্ঠান গত ৯ ডিসেম্বর সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসও বেগম রোকেয়া দিবস পালিত

এ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন দূর্নীতি দমন কমিশন খুলনা’র উপ-পরিচালক মাহমুদুল হাসান শুভ্র, নির্বাচন কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আঃ মালেক, এস আই জুয়েল রানা, শিক্ষক শামসুর রহমান, ব্যবসায়ী ওবায়েদ ফারাজী, জয়িতা রুমানা আক্তার রূপা, মাধূরী সরকার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয়।

হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হককে আটক করেছে ডিবি

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

ব্যবসায়ী আদম তমিজী হককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার রাত আটটার দিকে তাঁকে গুলশানের বাসা থেকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

আদম তমিজীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে। তিনি হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

আদম তমিজী হক ২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ছিলেন।

গত সেপ্টেম্বরে ফেসবুক লাইভে তাঁর নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে ব্যাপক আলোচনায় আসেন। এরপর তাঁকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। আদম তমিজীর ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের  ইটের আঘাতে বৃদ্ধ মৃত্যু

সৈয়দ আলম, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় চলাচলের রাস্তার কাজকে কেন্দ্র করে আব্দুস সালাম প্রকাশ আব্দু (৬৫) নামে একজন নিহত হয়েছে।

প্রতিপক্ষ শুক্কুরের পরিবার আব্দুল সালামকে ইটের আঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৯ডিসেম্বর) সকাল ৮ টার দিকে নয়াপাড়া দক্ষিণ মাথায় এই খুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা সূত্রে জানান, শুক্রবার রাতে রাস্তায় চলাচলের বিষয় নিয়ে দুই পরিবারে বিরোধের সৃষ্টি হয়। তাদের মধ্যে রাতেও এক দফা সংঘর্ষ হয়েছিল। শনিবান সকাল ৭ টার দিকে ফের সংঘর্ষ হলে লাকী আক্তার নামে এক মহিলার ইটের আঘাতে নয়াপাড়ার হোসাইনের পুত্র আব্দুর সালাম প্রকাশ আদ্দু ( ৬৫) গুরুতর আহত হয়। আহত সালামকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নিহত হয়।

অভিযুক্তরা হলেন – বাহাদুরের ছেলে আব্দুল্লাহ,শুক্কুরে মেয়ে লাকী আক্তার,ঠান্ডা মিয়ার ছেলে আব্দু শুক্কুর ও বাহাদুরসহ প্রায় ১০ থেকে ১২ জন মিলে সালামের উপর আঘাত করে বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওসমান গণি বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কচুয়ায় শেখ তন্ময়ের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে উপজেলা আ.লীগ নেত্রীবৃন্দ

//শুভঙ্কর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২(বাগেরহাট সদর ও কচুয়া-৯৬) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের তৃত্বীয় প্রজন্ম শেখ তন্ময়ের পক্ষে  কচুয়া উপজেলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ।

বুধবার (২৯ নভেম্বর) বিকালে কচুয়া উপজেলার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাখী ব্যানার্জীর কাছে  মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার ।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাচন কর্মকর্তা হিমাংশু কুমার বিশ্বস,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক কামরুল  ইসলাম কচি, উপজেলা কৃষক লীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিস প্রমূখ।

একদিনে ১৩৪ কর্মচারী চাকরিচ্যুত বরিশাল সিটি কর্পোরেশনে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দৈনিক মজুরির ভিত্তিতে অস্থায়ী নিয়োগ পাওয়া ১৩৪ কর্মচারীর নিয়োগ বাতিল করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। বিসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের নিয়োগ বাতিল করেন। দায়িত্ব ছাড়ার অল্প কদিন আগে এদের নিয়োগ দিয়েছিলেন সদ্য সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা জানান, আমাদের যত কর্মচারী প্রয়োজন তার চেয়েও দ্বিগুণ রয়েছে। তাই আগামী সপ্তাহে আরও ৫১ জনের নিয়োগ বাতিল করা হবে। চাকরিচ্যুতরা সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর দায়িত্ব হস্তান্তরের এক মাস আগে নিয়োগ পেয়েছেন বলে জানান তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তাদের চাকরিচ্যুত করা হয়। এর মধ্যে সর্বোচ্চ পরিচ্ছন্নতা বিভাগে ৩৬ জন স্বাস্থ্য শাখায় ১০ জন, নগরীর বিভিন্ন ওয়ার্ডে কর্মরত ১৩ জন, আইন শাখায় ২ জন, অবৈধ উচ্ছেদ শাখায় ৪ জন, প্ল্যানিং সেল শাখার ৫ জন, প্রকৌশল বিভাগের ৩ জন, প্রশাসন শাখার ২ জন, পানি সরবরাহ বিভাগের ১২ জন, বাণিজ্য শাখার ১২, ভান্ডার শাখার ৩, যান্ত্রিক শাখার ২, কর আদায় শাখার ৬, সম্পত্তি শাখার ৬, হাটবাজার শাখার ৩, বিদ্যুৎ শাখার ১০ জন রয়েছে। এছাড়া জনসংযোগ শাখা, পরিবহণ শাখা, পানি (পাম্প) শাখা ও ইপিআই শাখা থেকে একজন করে ৪ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। এদের চাকরিচ্যুতির নোটিশ বিসিসির নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার বলেন, দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগের সময় শর্ত ছিল কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের স্বার্থে যখন ইচ্ছে তাদের চাকরিচ্যুত করতে পারবে।

বিসিসি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর এপিএস রুবেল হাওলাদার জানান, চাকরিচ্যুতদের নিয়োগ প্রক্রিয়া যথাযথ না থাকার কারণে নিয়োগ বাতিল করা হয়েছে। সূত্র: যুগান্তর

Daily World News

বরগুনায় ”নারীর জন্য বিনোয়োগ, সহিংসতা প্রতিরোধ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নকুল কুমার বিশ্বাস নির্বাচন করছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) থেকে

বরগুনায় ”নারীর জন্য বিনোয়োগ, সহিংসতা প্রতিরোধ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা  প্রতিনিধি//

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উদযাপন উপলক্ষে ”নারীর জন্য বিনোয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্য নিয়ে জেন্ডার সমতা অর্জনের পথে প্রতিবন্ধকতা,নেতিবাচক সামাজিক প্রথার প্রকৃতি ও প্রভাব বিষয়ে বরগুনায় ৭ ডিসেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বরগুনায় ”নারীর জন্য বিনোয়োগ, সহিংসতা প্রতিরোধ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সী’র (এসডিএ) আয়োজনে বাংলাদেশ ইউএনএফপিএ ও বরগুনা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম মিঞা’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহন করেছেন। কর্মশালায় প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য প্রকল্পের কর্মসূচীসমুহ ও বাস্তবায়ন কৌশল জেন্ডার ভিত্তিক সহিংসতা,সহিংসতার ধরণ ও প্রভাব ও জেন্ডার পরিস্থিতি সামাজিক নেতিবাচক আচরণ পরিবর্তনে সোসিও-ইকোলজিক্যাল মডেলর গুরুত্ব জেন্ডার সমতা অর্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী প্রচলিত/বিদ্যমান সামাজিক নেতিবাচক প্রথা/বার্তাসমূহ প্রচলিত/বিদ্যমান সামাজিক নেতিবাচক প্রথা/বার্তা সমূহ চর্চার ফলে সৃষ্ট সহিংসতা সমুহের ধরণ ও প্রকৃতি সংশ্লিষ্ট নেতিবাচক প্রথা/বার্তার পরিবর্তে কমপক্ষে একটি করে ইতিবাচক বার্তা তৈরী করা জেন্ডার বৈষম্য দূরীকরণে তথা নারী নির্যাতন প্রতিরোধে অত্র কর্মশালায় তৈরীকৃত ইতিবাচক বার্তা সমূহ প্রচার ও প্রসারে করনীয় বিষয়ে গ্রুপ ওয়ার্ক উপস্থাপন ও আলোচনা করা হয়।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, তথ্য (আপা) কর্মকর্তা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক কর্মকর্তা, জেলা মহিলা সমিতির সদস্য, ইয়ূথ, সাংবাদিক, উপজেলা এনএনপিসি মেম্বার, এনজিও প্রতিনিধি, মাধ্যমিক শিক্ষক, মাদ্রাসা শিক্ষক ও  কলেজের শিক্ষক, ডিজি এফপি ও ইউএনএফপিএ’র ফিল্ডঅফিসার লুৎফর রহমান  অংশগ্রহন করেছেন। ১৬ দিন ব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনের অংশ হিসেবে বরগুনার পাঠশালা ট্রেনিং সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শ্রেনীপেশার মোট ৩০জন প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহন করেছেন।

নকুল কুমার বিশ্বাস নির্বাচন করছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) থেকে

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে  প্রার্থী হয়েছেন ‘ইত্যাদি’ ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি পাওয়া কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস।

দ্বাদশ সংসদ নির্বাচনে জনপ্রতিনিধি হতে ভোটে দাঁড়িয়েছেন সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। কিন্তু নির্বাচনের খরচ যোগাচ্ছেন জনগণের কাছ থেকে অর্থ সহায়তা নিয়ে।

নকুল কুমার বিশ্বাস নির্বাচন করছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) থেকে

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে প্রার্থী হয়েছেন ‘ইত্যাদি’ ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি পাওয়া এই কণ্ঠশিল্পী।

জনগণের কাছ থেকে অর্থ সহায়তা নেয়ার কারণ জানতে চাইলে নকুল কুমার বিশ্বাস গ্লিটজকে বলেন, “আমি তো কোটিপতি নই, তাই জনগণের কাছে টাকা চেয়েছি। জনগণ ভালোবেসে আমার নির্বাচনের যে খরচ হবে, তা করবে বলেই আমার বিশ্বাস।”

নির্বাচনে কেন অংশ নিচ্ছেন এমন প্রশ্নে তিনি বলেন, “আমি সঙ্গীতশিল্পী, আর শিল্পীর আছে মমতা। জীবনে অনেক মমতা পেয়েছি, আর মমতা দিয়ে অনেক কাজও করেছি। কিন্তু সংসদে আছে ক্ষমতা। ক্ষমতা থাকলে জনগণের জন্য কাজ করাটা সহজ হয়।”

এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন জানিয়ে নকুল কুমার বলেন, “আমি এলাকায় নিজের টাকায় মসজিদ, মন্দির করেছি। জনগণের জন্য অনেক কাজ করেছি। এমপি হতে পারলে সরকারের যে বরাদ্দ আছে, তা দিয়ে জনগণের জন্য আরো কাজ করতে পারব।”

শনিবার হবিগঞ্জে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা আছে নকুল কুমার বিশ্বাসের। পরদিন রোববার বঙ্গবীর কাদের সিদ্দিকীকে নিয়ে নির্বাচনী এলাকায় যাবেন বলেও জানান তিনি।