বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে বিনম্র শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের এইদিনে বাঙালি জাতির মুক্তির ত্রাতা হিসাবে পৃথিবীতে এসেছিলেন। দিবসটিকে জাতির মনের মনিকোঠায় ধরে রাখার জন্য মহামানবের জন্মদিনে তাঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস হিসাবেও পালন করা হয়ে থাকে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তিগতভাবে দিবসটি পালনের জন্য স্ব স্ব পর্যায়ে নানা কর্মসূচি গ্রহন করেছে।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে জেলা পুলিশ যশোরের পক্ষে সকাল ০৮ঃ০০ ঘটিকায় শহরের বকুলতলা মোড় সংলগ্ন বঙ্গবন্ধুর স্মৃতি ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম ( বার) পিপিএম। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

জয় বাংলা বাংলার জয় ।। আজ বঙ্গবন্ধুর জন্মদিন

ডেস্ক নিউজ।।

আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। মুক্তিযুদ্ধের এই মহানায়ক ১৯২০ সালের এই দিনে ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিশুকালে ‘খোকা’ নামে পরিচিত সেই শিশুটি পরবর্তী সময়ে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারি। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা।

জাতি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ দিবসটি উদ্‌যাপন করবে। দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ঢাকা, টুঙ্গিপাড়াসহ সারা দেশে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

শেখ মুজিবুর রহমান কিশোর বয়সেই সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। গোপালগঞ্জের মিশন স্কুলে অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালে তৎকালীন ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগদানের কারণে প্রথমবার কারাবরণ করেন। ১৯৬৬-এর ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান এবং ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচন ও মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অর্জনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে পরিণত হন। সদ্য স্বাধীন বাংলাদেশকে যখন অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে পরিচালিত করছিলেন, তখনই ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে সপরিবারে নিহত হন তিনি। বাণী বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক বাণীতে বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তাঁর কর্ম ও আদর্শ চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে।’ তিনি বলেন, বঙ্গবন্ধু কেবল বাঙালি জাতির নন, তিনি বিশ্বে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক, মুক্তির দূত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, ‘আসুন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব শিশুদের কল্যাণে আমাদের বর্তমানকে উৎসর্গ করি। সবাই মিলে জাতির পিতার অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি। আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার।’

 

ট্র্যাফিক সিগন্যাল না মানায় মেরে ব্যবসায়ীর ৫টি দাঁত ভেঙ্গে দিল পুলিশ

অনলাইন ডেস্ক : 

ট্র্যাফিক সিগন্যাল না মানায় নাটোরে বন্দুকের বাট দিয়ে কামরুল হাসান ওরফে মিন্টু নামে এক মাটি ব্যবসায়ীর ৫টি দাঁত ভেঙ্গে দিয়েছে এক পুলিশ সদস্য। গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে হরিশপুর রহিমের পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী কামরুল হাসান ওরফে মিন্টু কে বেসরকারী ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মিন্টু শহরের হরিশপুর কামারপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় ওই পুলিশ সদস্যের বিচার দাবিতে নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাটি ব্যবসায়ী মিন্টু মোটরসাইকেল যোগে শহরতলীর দত্তপাড়া এলাকা থেকে হরিশপুর যাচ্ছিল। এসময় নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শওকত মেহেদি সেতুর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিলেন। এসময় ভ্রাম্যমাণ আদালতে থাকা পুলিশ সদস্য অনিক হাসান মাটি ব্যবসায়ী মিন্টুকে সিগন্যাল দেয়। কিন্তু মিন্টু না থামিয়ে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

 

পরে কিছু দুরে গিয়ে মাটি ব্যবসায়ী মিন্টু মোটরসাইকেল থামিয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে আসে। এসময় ওই পুলিশ সদস্যদের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্য়ায়ে পুলিশ সদস্য অনিক হাসান তার কাছে থাকা বন্দুকের বাট দিয়ে মিন্টুর মুখে আঘাত করে। এতে করে মিন্টুর ৫টি দাঁত ভেঙ্গে যেয়ে তার শরীর রক্তাক্ত হয়। এরপর স্থানীয়রা পুলিশ সদস্য অনিক হাসানের বিচার দাবিতে সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

মিন্টুর ভাই মিজানুর রহমান মিঠন জানান, খবর পাওয়ার পর ভাইকে উদ্ধার করে প্রথমে শহরের আলসান হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে এশিয়া ডেন্টালে নেওয়া হয়েছে। বন্দুকের বাটের আঘাতে ৫টি দাঁত ভেঙ্গে গেছে।

এ বিষয়ে নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় মাটি ব্যবসায়ীকে পুলিশ সদস্য সিগনাল দিলে, সে অমান্য করে চলে যায়। যেহেতু মোটরসাইকেলটি স্পিডে চলানোর সময় পড়ে গিয়ে মাটি ব্যবসায়ীর ঠোট কেটে গেছে এবং দাঁতে আঘাত পেয়েছে। তারপরও আমরা বিষয়টি তদন্ত করছি। পুলিশ সদস্য দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মওদুদ আহমেদ: বিএনপি নেতা ও আইনজীবী সিঙ্গাপুরে মারা গেছেন

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ এবং সিনিয়র আইনজীবী মওদুদ আহমেদ মারা গেছেন।

তিনি বিরোধী দল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

১৯৪০ সালের ২৪শে মে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জন্মগ্রহণ করেন মওদুদ আহমেদ।

বেশ কিছুদিন ধরে তিনি নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে কিডনি ও ফুসফুস রোগে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানেই বাংলাদেশ সময় সন্ধ্যে ৬.৩০ মিনিট নাগাদ মারা যান।

বাংলাদেশের বর্ণাঢ্য রাজনীতিবিদদের একজন ব্যারিস্টার আহমেদ দেশটির ভাইস প্রেসিডেন্ট, সরকারের প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী এবং আইন, সংসদ ও বিচার বিষয়কমন্ত্রী হিসেবে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন।

অসুস্থ অবস্থায় গত ১লা ফেব্রুয়ারি তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

শায়রুল কবীর জানিয়েছেন, মি. আহমেদের নরওয়ে প্রবাসী মেয়ে সিঙ্গাপুরে আসার পর পারিবারিকভাবে তাকে ঢাকায় নিয়ে আসা এবং তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মওদুদ আহমেদের স্ত্রী হাসনা মওদুদ তার সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছিলেন এবং বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।

দলের শীর্ষস্থানীয় নেতার মৃত্যুতে শোক জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “তার মৃত্যু দলের জন্য এবং বাংলাদেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি দলের একজন অভিভাবক হিসেবেও ছিলেন। তার মৃত্যুতে বিএনপি খুবই শোকাহত।”

ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরও মি. আহমদের মৃত্যুতে শোক জানিয়েছেন।

রাজনীতিবিদ ও আইনজীবী মওদুদ আহমেদ বাংলাদেশের জাতীয় সংসদে অভিজ্ঞ একজন সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের স্বাধীনতার সময় থেকেই রাজনীতিতে সক্রিয় মি. আহমেদ দেশের দুইটি রাজনৈতিক দল বিএনপি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

আগরতলা ষড়যন্ত্র মামলার শেখ মুজিবুর রহমানের পক্ষে অন্যতম একজন আইনজীবী ছিলেন তিনি।

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি।

পরে বিএনপি ছেড়ে দিয়ে তিনি সামরিক শাসক জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে গঠিত জাতীয় পার্টিতে যোগদান করেন এবং প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। সূত্র: বিবিসি বাংলা

রাণীশংকৈলে গাঁজা সহ দুই জন গ্রেপ্তার

 মাহাবুব আলম রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১৬ মার্চ মঙ্গলবার পুলিশের বিশেষ অভিযানে নেকমরদের ভকরগাঁও গ্রামের বিলপাড় স্কুল কাঁচা রাস্তা হতে ৯৫০ গ্রাম শুকনো গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । আটককৃতরা হলেন পাশ্ববর্তী হরিপুর উপজেলার চাপাসার (কাঁঠালডাঙ্গী) গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে রাজু (২৪) ও কান্ধাল গ্রামের মোকসেদ আলীর ছেলে গোলাম মোস্তফা (২৭) কে হাতে নাতে গ্রেপ্তার করা হয় । অভিযান চলাকালে উপস্থিত ছিলেন এস আই হাফিজুর রহমান,এ এস আই শাহাদাত জামান,এ এস আই মিজানুর রহমান সহ সঙ্গীয় ফোর্স ।

এ বিষয়ে থানায় ওসি এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত ব্যাক্তিদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আগামী কাল জেল হাজতে প্রেরণ করা হবে ।

কলারোয়ায় সুলতানপুরে সন্ত্রাসী হামলায় সাত জন আহত: থানায় মামলা দায়ের

সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।

সাতক্ষীরার কলারোয়ায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় একই পরিবারের নারী ও পুরুষসহ ৭জন কৃষক আহত হয়েছে। এর মধ্যে ৪জনকে কলারোয়া ও সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বাকী আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় ৮ জনের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা নং-২৫(৩)২১ দায়ের হয়েছে। মামলার তদন্তকারী অফিসার এসআই রুবেল আহম্মেদ এজাহার নামীও আসামীদের ধরতে পুলিশে অভিযান অব্যাহত রেখেছেন।

মঙ্গলবার (১৬মার্চ) বিকালে আহত ও মামলার বাদী উপজেলার সুলতানপুর গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী মুসলিমা খাতুন জানান, পূর্ব শত্রুতার জের ধরে আতিয়ার রহমান, হবিবার, খবিবর রহমান, রায়হান, ইমন হোসেন, জুয়েল, সুমা খাতুন ও নাছিমা খাতুন দলবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে বেআইনী জনতাবদ্ধে গাছকাটা দা, লোহার রড, জিআইপি ও বাশের লাঠি নিয়ে ১২মার্চ রাত ১১টার দিকে তাদের বাড়ী প্রবেশ করে অকথ্য ভাষায় গালি গালাজ করে। এতে প্রতিবাদ করাতে তারা ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায়। তাদের সন্ত্রাসী হামলায় মতিয়ার রহমান মিস্ত্রী (৫৫), তাহেরুল ইসলাম (৩৫), মুসলিমা খাতুন (৪৮), বাচ্চু রহমান (২২), নুর ইসলাম (৫২) ও জেসমিন খাতুন (৩৫) আহত হয়।

এর মধ্যে গুরুত্বর জখম প্রাপ্ত হয়ে মতিয়ার রহমান মিস্ত্রী, তাহেরুল ইসলাম, মুসলিমা খাতুন, বাচ্চু রহমানকে কলারোয়া ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৫ কোটি টাকার জায়গা উদ্ধার: চন্দনাইশে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান

মোকতার আহমদ, চন্দনাইশ, চট্টগ্রাম প্রতিনিধি//

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া কলঘর, দোহাজারীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দু-পাশে উচ্ছেদ অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকা মূল্যের ১ একর ৫০ শতক জায়গা উদ্ধার করেছে সড়ক ও জনপথ বিভাগ।

গত ১৫ মার্চ (সোমবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গাছবাড়িয়া পায়রা মার্কেট, কলঘর ও দোহাজারী পৌরসভা এলাকায় সড়কের দু’পাশে অবৈধ দোকানপাট ও স্থাপনা সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উদ্ধার করা হয় ।

স.ও.জ সূত্রে জানা যায়, উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সড়ক বিভাগ চট্টগ্রামের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের ক্রসবর্ডার ইমফ্রুভমেন প্রকল্প ব্যাবস্থাপক নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমদ, উপ-প্রকল্প ব্যাবস্থাপক সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তাজমিন বিনতে ইসলাম, প্রকৌশলী জিয়াউল হক, সেফটি ম্যানেজার মোঃ মিজানুর রহমান, সার্ভেয়ার আবদুল মন্নান, আবদুর রাজ্জাক ও চন্দনাইশ থানা ওসি তদন্ত মোঃ মজনু মিয়ার নেতৃত্বে ২১ সদস্য চন্দনাইশ থানার পুলিশের একটি টিম ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি দল উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন ।

সড়ক বিভাগ চট্টগ্রামের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম সাংবাদিকদের বলেন, সড়ক ও জনপথ বিভাগের পাঁচ কোটি টাকার ১ একর ৫০ শতক জায়গা উদ্ধার করা হয়েছে।  তিনি  আরও বলেন, এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। সে সাথে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় যত সব অবৈধ স্থাপনা রয়েছে, পর্যায়ক্রমে তা উচ্ছেদ করা হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের প্রতিটি ভেন্যু নিচ্ছিদ্র চাদরে আবৃত্ত থাকবে

 নিজস্ব প্রতিনিধিঃ

১৬ মার্চ-২০২১ রোজ মঙ্গলবার বিকালে রাজধানীর রাজারবাগে অবস্থিত বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠিত নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তৃতায় ড. বেনজির আহমেদ বিপিএম ( বার) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বলেন, আগামীকাল ১৭ থেকে ২৬ মার্চ ০৫ জন রাষ্ট্র ও সরকার প্রধানের বাংলাদেশ সফরকালে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অফিসার ও ফোর্সদের নির্দেশ দিয়েছেন।

আইজিপি বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামীকাল থেকে ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ আমাদের দেশের সম্মানিত অতিথি হয়ে আসবেন। এতগুরুত্বপূর্ণ মেহমান ইতিপূর্বে একসাথে ঢাকায় আসতে আমরা দেখেনি।দেশ ও জাতির জন্য এ ধরনের সফর অত্যন্ত সম্মান ও গর্বের।বিদেশি অতি গুরুত্বপূর্ণ মেহমানদের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ভেন্যু নিরাপত্তার নিচ্ছিদ্র চাদরে আবৃত্ত করা হবে। আগামী ১০ দিন জরুরি প্রয়োজন ছাড়া জনগণের চলাচল সীমিত রাখার জন্য নগরবাসীর প্রতি আবারও অনুরোধ জানান।

এ সময় রাজধানীতে কোন ধরনের সভা, সমাবেশ, মিছিল, মিটিং ইত্যাদি আয়োজন না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি। তিনি দ্ব্যার্থহীন কন্ঠে ঘোষণা দেন, বিদেশি মেহমানদের নিরাপত্তায় বিঘ্ন ঘটলে পুলিশ বরদাশত করবে না। বাংলাদেশের মানুষের অনন্য সাধারণ এ উদযাপনকে ব্যাহত করতে যে কোনো প্রকার অপচেষ্টাকে কঠোর হাতে দমনের নির্দেশ দেন আইজিপি। এ সকল ক্ষেত্রে জিরো টলারেন্স প্রদর্শন করতে বলেন তিনি। দেশ ও মানুষের সম্মান ও স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দৃঢ়চিত্তে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়।

এছাড়া, দায়িত্বে নিয়োজিত হওয়ার পূর্বে প্রত্যেক কর্মকর্তা ও সদস্যকে তাদের করণীয় সম্পর্কে পুঙ্খনাপুঙ্খ ব্রিফ করতে সকল অপারেশনাল কমান্ডারগণকে নির্দেশ দেন আইজিপি। তিনি দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যগণকে পোশাকে, উপস্থাপনায়, সেবায় এবং দৃঢ়তায় নিজেদের উচ্চতাকে তুলে ধরার আহবান জানান। কোনো প্রকার অপেশাদার আচরণ ও দায়িত্বপালনে শিথিলতার বিন্দুমাত্র কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন আইজিপি। তিনি বলেন, প্রতিটি ভেন্যুর বৈশিষ্ট্য অনুযায়ী সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যকে পরিপূর্ণ দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে, দায়িত্ব পালনকালে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হবে।

ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন। সভায় ডিএমপির সকল পর্যায়ের অফিসার ও ফোর্সের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নান্দাইলের রসুলপুরের আনিছুর রহমান চৌধুরী কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

 নিজস্ব প্রতিবেদক: তৌহিদুল ইসলাম সরকার//
ময়মনসিংহের নান্দাইলে আনিছুর রহমান চৌধূরী (৫৫) নামে এক ব্যক্তিকে এলো- পাতাড়ি কুপিয়ে নির্মম ভাবে খুন করেছে দূবৃত্তরা।। জানা যায় আনিসুর রহমান চৌধুরী নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আহাম্মদ আলী চৌধুরী পুত্র।। ১৫ মার্চ (সোমবার) আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয় বাণিজ্য বাজার থেকে বাজার করে বাড়ির ফেরার পথে রাস্তায় গতিরোধ করে অতর্কিত ভাবে দূবৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে খুন করে রাস্তায় ফেলে রেখে যায়।। পরে রাস্তা দিয়ে আসা স্থানীয় জনতা তাকে থেকে উদ্ধার করে, রাতেই নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে,হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।। জানা যায় মৃত আনিছূর রহমান চৌধুরী কেন্দুয়া উপজেলায় একটি এফতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।।
নিহতের বড় ভাই আব্দুর রহিম চৌধুরী খুনের ঘটনাটি নিশ্চিত করে বলেন,কারা খুন করেছে তা এখনো বলা যাচ্ছে না। নিহতের স্ত্রী জেসমিন আক্তার (৪২) জানান, তার দেবরের সাথে জমিজমা বিষয় সংক্রান্ত বিরোধ রয়েছে।। এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দ, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের ছোট ভাই হাবিবুর রহমান চৌধুরী (৪৫)কে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।।

১০ বছরের মধ্যে বেইজিংয়ে ভয়ঙ্কর ধূলিঝড়

অনলাইন ডেস্ক : 

প্রবল ধূলিঝড়ের মুখে পড়েছে চীনের রাজধানী বেইজিং। ১০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এই ধূলিঝড়ে হলুদ বর্ণের আকার ধারণ করেছে পুরো শহর। সোমবার হঠাৎ করেই মঙ্গোলিয়ান মালভূমি থেকে ধেয়ে আসা এই ধূলিঝড়ে বিপদের মুখে পড়ে বেইজিংবাসী।

বিপাকে পড়ে বন্ধ রাখা হয় চার শতাধিক ফ্লাইট। অবস্থা এমন হয়েছে যে দিনের বেলাতেও কিছু জায়গাতে লাইট জ্বালাতে হয়।

গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হয়েছে। গত এক দশকে এমন বিপর্যয় দেখেনি বেইজিংবাসী। চীনের আবহাওয়া কর্তৃপক্ষ সোমবার বেইজিংসহ আশেপাশের এলাকায় এই ঝড় সম্পর্কিত সতর্কতাও জারি করে।

 

শুধু বেইজিং না, শহরটির চারপাশের কিছু এলাকা যেমন, গান্সু, শাংসি, হেবেই এলাকাতেও এই ধূলিঝড় দেখা গেছে।