যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান

মোঃ শফিকুল ইসলাম পিকুল , বিশেষ প্রতিনিধি‍ঃ

পহেলা বৈশাখ-১৪৩০ বঙ্গাব্দ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখী আয়োজনের মাধ্যমে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

সারা দেশের ন্যায় যশোরেও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো। দিনের শুরুতেই যশোর পৌর উদ্যানে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার  প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয় ও তার সহধর্মিণী  বিপ্লবী রাণী, অতিরিক্ত পরিচালক জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), ঢাকা ও সভাপতি, পুলিশ নারী কল্যাণ সমিতি, যশোর ।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় যশোর টাউন হল ময়দানে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের  আয়োজনে বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দেন।

সত্যিকার অর্থেই পহেলা বৈশাখ উৎসবে মঙ্গল শোভাযাত্রা যোগ করে নতুন মাত্রা। মঙ্গল শোভাযাত্রাটি টাউন হল ময়দান থেকে শুরু করে দড়াটানা মোড় হয়ে চিত্রার মোড় দিয়ে পুনরায় টাউন হল ময়দানে এসে শেষ হয়।

এই মঙ্গল শোভাযাত্রায় যোগ দেন যশোর পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ সহ সর্বস্তরের জনগণ।শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যকে তুলে ধরা হয়।

পরিশেষে সংক্ষিপ্ত পরিসরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, এবারের বর্ষবরণ অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে সম্পূর্ণ যশোরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

যেকোন অপ্রীতিকর ঘটনাকে এড়াতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।তিনি আরো বলেন, পোশাকের পাশা-পাশি আমরা বিপুল সংখ্যক সাদা পোশাকের পুলিশও নিয়োজিত করেছি।

এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে নারীদের ইভটিজিং রোধে জেলা পুলিশের পক্ষ হতে পুরা শহরে নেয়া হয়েছে বিশেষ নজরদারি।

মাগুরার কালিশংকরপুরে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করলো প্রতিপক্ষ, ৬ জন গ্রেফতার

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি //

গতকাল ১২/০৪/২০২৩ ইং বুধবার বিকাল সাড়ে ৩ ঘটিকার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলাধীন পলাশবাড়িয়া ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে অন্তত ৩০ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট হওয়ার খবর পাওয়া যায়।

সরেজমিনে গিয়ে তথ্য অনুসন্ধানে দেখা যায় মানুষের হিংস্রতা কত ভয়ানক হতে পারে।

মাগুরার কালিশংকরপুরে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করলো প্রতিপক্ষ, ৬ জন গ্রেফতার

উক্ত গ্রামের হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম বলেন,আচমকা আমাদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট শুরু করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলজার হোসেন সমর্থিত লোকজন।এসময় আমার বাড়িঘর ভাংচুর করে এবং জমি কিনেছি তার টাকা দিয়ে রেজিস্ট্রি করার জন্য ৫ লক্ষ ৫০ হাজার নগদ টাকা ঘরে রেখেছিলাম,সেই টাকা গুলো তারা নিয়ে গেছে।তিনি অভিযোগ করে বলেন,আমি স্থানীয় একটি হাফেজী মাদ্রাসা ও এতিম খানার প্রধান শিক্ষক কিন্তু আরিফুল হত্যাকাণ্ডের পর থেকে প্রাণ সংশয়ে মাদ্রাসায় পর্যন্ত যেতে পারছি না।

ওইসময় আমার বাড়ি সহ মিরাজ,সিরাজ,ইখতিয়ার ওরফে ভাদু,মিজানুর আব্দুল্লাহ, জাহিদুল,কিবির,কামাল,আলামিন, রাজু,তোহিদ,মিরাজুল,মিলন মোল্যা,লিটন মোল্লা, রাজীব মোল্লা, বাবু মোল্লা, হানিফ মোল্লা, আহাদ মোল্লা, ইলিয়াস, মাখম মোল্লা, সাবু মোল্লা, নাসিরুদ্দিন, শামীম, হামিম,রামিম,রিপন সহ আরও কয়েকজনের বাড়িঘরে ভাংচুর ও লুটপাট তান্ডব চালায় সন্ত্রাসীরা।এসময় পুলিশ কিছু করতে পারেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা,ভাংচুর ও লুটপাটের শেষের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

কয়েকদিন পূর্বে উক্ত গ্রামে আরিফুল নামের এক ব্যক্তি খুন হওয়ার কারনে প্রতিপক্ষের বাড়িঘরে ভাংচুর ও লুটপাট হয়েছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা গেছে পরবর্তী অনাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার মাগুরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ জনাব অসিত কুমার রায়।

অভয়নগরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৭ জন গ্রেফতার

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নির্দেশনায় অভয়নগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা ও অত্র থানার আওতায় বিভিন্ন এলাকা হতে জিআর- ১০জন, নিয়মিত মামলায় ৭ জন, সর্বমোট ১৭ জন আসামিদের গ্রেফতার করে বিচারের নিমিত্তে ৯ এপ্রিল (রবিবার) ২০২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার পরোয়ানা-১০ জন, নিয়মিত মামলায়- ০৭ জনসহ উদ্ধার- ৪৫ পিচ ইয়াবা।
১। জিআর-৯১/১৯ মোঃ সজিব মোল্যা, পিতা- বাবু মোল্যা, সাং- বুইকারা, থানা- অভয়নগর, জেলা -যশোর

২। জিআর- ৩০৫/২১ মোঃ মাসুদ মোল্যা, পিতা- নুর ইসলাম, সাং- বুইকারা,থানা- অভয়নগর, জেলা -যশোর

৩। জিআর- ১২৩৩/১৫ মোঃ রবিউল ইসলাম, পিতা- রুহুল আমিন, সাং- বুইকারা,থানা- অভয়নগর, জেলা -যশোর

৪। জিআর-৩২/১৯ মোঃ জাহাঙ্গীর, পিতা- মৃত শাহজাহান, সাং- চলিশিয়া, থানা- অভয়নগর, জেলা -যশোর

৫। জিআর-১০৮/১৭ চন্দ্র শেখর মল্লিক, পিতা- মৃত কৃষ্ণপদ মল্লিক, সাং- দত্তগাতি,থানা- অভয়নগর, জেলা -যশোর

৬। এসসি- ৮২৬/১৪ আঃ মালেক বিশ্বাস, পিতা- মৃত ইব্রাহিম বিশ্বাস, সাং- দিঘলীয়া, থানা- অভয়নগর, জেলা -যশোর

৭। জিআর- ৬৬/১২ মোঃ আলমগীর হোসেন, পিতা- মৃত আলী খা, সাং- মহাকাল, থানা- অভয়নগর, জেলা -যশোর

৮।জিআর-১৫৬/২০ মোঃ হেকমত শেখ, পিতা- খোকা শেখ, সাং- গোপিনাথপুর, থানা- অভয়নগর, জেলা -যশোর

৯। জিআর-১৫২/২২ মোঃ সাইফুল ইসলাম, পিতা- করিম শেখ, সাং- বিভাগদি, থানা- অভয়নগর, জেলা -যশোর

১০। জিআর- ৫৬/১৫ মোঃ নাজিম শেখ, পিতা- মজিদ শেখ, সাং- সিংগাড়ী,থানা- অভয়নগর, জেলা -যশোর

মামলা আসামী
১১। মোঃ ইমাম হোসেন(২৫), পিতা-মোঃ নুরু আকন, গ্রাম- সাভার পাড়া, থানা- অভয়নগর, জেলা -যশোর,

১২। মোঃ হাসান শেখ(২৪), পিতা-মজিবর শেখ @ আজিবর শেখ, সাং- রাজঘাট (মোয়াল্লেম তলা), থানা- অভয়নগর, জেলা -যশোর

১৩।সুজয় বৈরাগী(১৯), পিতা-রবিন বৈরাগী, সাং- বারান্দী (রাজবংশীপাড়া), থানা- অভয়নগর, জেলা -যশোর,

১৪। মহানন্দ রায়(২০), পিতা-জগদীশ রায়, সাং- বারান্দী (রাজবংশীপাড়া), থানা- অভয়নগর, জেলা -যশোর,

১৫। জয় বিশ্বাস(১৯), পিতা-ভাষান বিশ্বাস, সাং-বারান্দী (রাজবংশীপাড়া), থানা- অভয়নগর, জেলা -যশোর,

১৬। দ্বীপ রায় (১৮), পিতা-দেবানন্দ রায়, সাং- বারান্দী (রাজবংশীপাড়া), থানা- অভয়নগর, জেলা -যশোর

১৭। মোঃ তাজু মোল্যা(২৪), পিতা-মৃত আব্দুর রশিদ মোল্যা, সাং- নওয়াপাড়া (তরফদার পাড়া) , থানা- অভয়নগর, জেলা -যশোর।

ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ইফতার মাহফিল নাঙ্গলকোটবাসীর মিলন মেলায় পরিনত

স্টাফ রিপোর্টারঃ

ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ইফতার মাহফিল গত ৭ এপ্রিল ২০২৩ নয়া পল্টনস্থ লানহুয়া চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে- প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোটের গর্বিত সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোট ডিভিশনের বিচারপতি ড. জাকির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার হোসেন ভূঁইয়া, জাতীয় জরুরি সেবা ৯৯৯ প্রধান এডিশনাল ডিআইজি তবারকউল্লাহ , নাঙ্গলকোট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আবু ইউসুফ ভূঁইয়া, নাঙ্গলকোট ডিগ্রী কলেজের সাবেক প্রিন্সিপাল শাহজাহান চৌধুরী, নাঙ্গলকোট সমিতির সদস্য সচিব ফরিদ আহমেদ মজুমদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের কর্মচারী কল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি এডভোকেট আবুল হাশেম, রাজউক কর্মচারী কল্যাণ ট্রাস্টের নির্বাচিত সভাপতি জাফর সাদেক ও ঢাকায় অবস্থানরত নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ।

ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির নির্বাচিত সভাপতি শেখ শাহজাহান সাজুর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলের সঞ্চালক ছিলেন ঢাকাস্থ্ ঢালুয়া ইউনিয়ন সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া। আলোচনায় বক্তারা বলেন ঢালুয়া সমিতি নাঙ্গলকোট উপজেলার একটি মডেল সংগঠন।

একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও বটে। ঢাকায় বসবাসরত সকল পেশার ও সকল মতের মানুষের প্লাটফর্ম হিসেবে এই সংগঠন ইতিমধ্যে সর্বমহলে পরিচিতি ও সুনাম অর্জনে সক্ষম হয়েছে। সবার সহযোগিতায় আগামীতে জনমূখী ও কল্যানধর্মী নতুন নতুন কর্মসূচি বাস্তবায়নে এই সংগঠন টেকসই ও মজবুত হবে।

উল্লেখ্য, ঢাকাস্থ্য ঢালুয়া ইউনিয়ন সমিতি প্রতিষ্ঠিত হয় ২০১৮সালে। প্রতিষ্ঠার তিন বছরের মাথায় করনাকালীন সময়ে নির্বাচন হয়। নির্বাচিত কমিটি কিছু টেকসই কর্মসূচী ও জনকল্যানমুখী পরিকল্পনা গ্রহণ করে। যেমন স্থায়ীভাবে সমিতির জন্য অফিস ক্রয়, গরিব অসহায় চিকিৎসা বঞ্চিতদের আর্থিকভাবে সাহায্য প্রদান, অস্বচ্ছল মেধাবী ছাত্রদেরকে বৃত্তি ও আর্থিকভাবে সহায়তা, রমজান মাসে এলাকায় দরিদ্র অসহায়দের মাঝে ইফতার সমগ্রী বিতরণ, ঢালুয়া ইউনিয়ন নিয়ে তথ্যনির্ভর একটি ম্যাগাজিন প্রকাশ করা। যার মাধ্যমে ইউনিয়নের অনেক অজানা তথ্যে সমৃদ্ধ থাকবে।

দোয়া ও ইফতার মাহফিলে ঢালুয়া ইউনিয়নের গর্বিত সন্তান সংসদ সদস্য মরহুম জয়নাল আবদিন ভূঁইয়া, ও সমিতির উপদেষ্টা মরহুম গিয়াস উদ্দিন চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের খতিব মাওলানা সলিমুল্লাহ। ঢাকাস্থ ঢালুয়া সমিতির ব্যানারে আয়েজিত এই ইফতার মাহফিল নাঙ্গলকোটবাসীর মিলন মেলায় পরিণত হয়।

 

পটুয়াখালী ১ আসনের জনগণকে অগ্রিম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সওকত হোসাইন সুমন

মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালী সদর মির্জাগঞ্জ ও দুমকি (পটুয়াখালী-১)এলাকার সকল জনগণ কে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছে সওকত হোসাইন সুমন প্রবাসী বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)

শনিবার (৮-৪-২০২৪) এক সংবাদ সওকত হোসাইন সুমন এই শুভেচ্ছা জানান।

তিনি বলেন, আমার প্রাণপ্রিয় জন্ম ভূমি পটুয়াখালীবাসীকে জানাচ্ছি আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের মহিমা সকলের জীবনে ফিরিয়ে আনুক সুস্থতা ও সমৃদ্ধি। আসুন একসাথে দেশগড়ি।

মাগুরা মহম্মদপুরে ৩০ পিস ইয়াবা সহ যুবক আটক

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি //

মাগুরার মহম্মদপুরের পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথুড়ি গ্রামের আনোয়ার হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩০ পিস ইয়াবা সহ আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। শুক্রবার বিকাল ৩ ঘটিকায় তাকে আটক করা হয়।

মহম্মদপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, এসআই জান্নাতুল ফেরদৌস বাদশা ও সঙ্গীয় পুলিশ সদস্য  খালেক ও সাঈদ কে নিয়ে মহম্মদপুর সদরের জাঙ্গালিয়া শেখ হাসিনা সেতু এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় আনোয়ারের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার গতিরোধ করে তল্লাশি চালানো হয়।তখন আনোয়ারের প্যান্টের পকেটে ৩০ পিস ইয়াবা পাওয়া গেলে তাকে আটক করা হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, পলাশবাড়ীয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারে হার্ডওয়ার ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল আনোয়ার।

আটক আনোয়ার পলাশবাড়িয়া ইউনিয়নের বেথুড়ি গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।

মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ অসিত কুমার রায় বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পটুয়াখালী রাঙ্গাবালীতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা-ভাংচুর অভিযোগ

//মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী জেলা প্রতিনিধি//

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপি অস্থায়ী কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপির দাবি, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে এ হামলা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বাহেরচর বাজার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা করে তারা। এসময় চেয়ার-টেবিল ভাংচুর করা হয়। ভেঙে ফেলা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবিও।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী বলেন, আমাদের জনসমর্থন জানান দিতে  আগামীকাল (শনিবার) আমাদের কেন্দ্র ঘোষিত গণ-অবস্থান কর্মসূচি রয়েছে। এটিকে বানচাল করার জন্য  রাতের আধারে যুবলীগ-ছত্রলীগ আমাদের অফিসে অতর্কিত হামলা চালিয়েছে। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের সদস্য মশিউর রহমান শিমুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাটার ভেঙে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনায়ক  তারেক রহমান ও আমাদের নেতা এবিএম মোশাররফ হোসেনের ছবি এবং প্রায় এক শ’  চেয়ার ভাংচুর করা হয়েছে।  তবুও আমাদের কর্মসূচি বন্ধ হবে না। আগামীকাল আমরা আমাদের কর্মসূচি পালন করবো।

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মশিউর রহমান শিমুল বলেন, ‘আমিতো এবিষয়ে কিছুই জানি না।’  উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান আরিফ বলেন, ‘ছাত্রলীগের কেউ এসব কাজ করেনি। এসব ভিত্তিহীন। বিএনপির কাজই মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো।’

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার বলেন, এধরণের ঘটনা আমাদের জানা নেই। এবং কেউ কিছু জানায়নি।

হোগলাপাশায় সাবেক দফাদারকে মারধর

কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি॥

হোগলাপাশা ইউনিয়নের সাবেক দফাদার ক্ষিতিষ চন্দ্র মন্ডল(৬৫) মারধরের স্বীকার হয়েছেন। বুধবার সকালে হোগলাপাশা ইউনিয়ন পরিষদে কক্ষে এঘটনা ঘটেছে। এঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছে ক্ষিতিষ চন্দ্র মন্ডলের পরিবার।

বাগেরহাটের মোড়েলগঞ্জে উপজেলার কিসমত বৌলপুর গ্রামের মৃত সতিষ চন্দ্র মন্ডলের পুত্র সাবের দফাদার ক্ষিতিষ চন্দ্র মন্ডল জানায়, তার মৎস্য ঘেরের পাশের রাস্তার পাইলিংয়ে নিজ খরচে মাটি ভরাট করছিলেন।

এঘটনা কেন্দ্র করে হোগলাপাশা ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান ফরিদুর ইসলাম ফরিদ তাকে মোবাইল ফোনে ডেকে পরিষদে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে।এসময় চেয়ারম্যানে নির্দেশে তার কক্ষে থাকা রামচন্দ্রপুর ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের আতাহার সরদারের পুত্র মাসুম সরদার তাকে অকথ্য ভাষায় গালাগালী করে মারধর করে ও বুকে লালি মেরে আহত করে বের করে দেয়। ক্ষিতিষ চন্দ্র মন্ডল আরো জানান, তিনি দফাদারের চাকরি থেকে অবসর নেওয়ার পর হোগলাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের অফিসিয়াল কাজ করতেন।

গত ইউপি নির্বাচন নৌকায় ভোট দেওয়ায় নৌকার বিরোধী প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিভিন্ন ভাবে তাকে হেনস্তা করা চেষ্ঠা করে আসছিল।ওই মাসুম সরদার  বিরুদ্ধে বিভিন্ন সময় ইউনিয়নের বিভিন্ন লোকজনকে মারধর করার অভিযোগ আছে। হোগলাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুর ইসলাম ফরিদ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টাকরে তাকে পাওয়া যায়নি। এ রিপোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

 

স্কুল থেকে বাড়ি ফেরা হলোনা আরাফাতের,আটক হয়নি ট্রাক

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

মাগুরা জেলার মহম্মদপুরের নহাটায় ৩য় শ্রেণির ছাত্র ট্রাক চাপায় নিহত হয়েছে। নিহতের নাম আরাফাত হোসেন(১১)।সে নহাটা ইউনিয়নের দরিসালধা গ্রামের ধলু মিয়ার পুত্র এবং নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।

গতকাল সোমবার (৩ এপ্রিল) বিকাল অনুমান ৩.৩০ ঘটিকার সময় নহাটা বাজারের ইন্দ্রপুর গোরস্থান মোড়ে দশ চাকা বিশিষ্ট ট্রাকের সাথে দুর্ঘটনায় মারাত্মক আহত হয় আরাফাত।এসময় স্থানীয়রা দ্রুত আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। তার এই মৃত্যুতে পরিবার সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সরেজমিনে গিয়ে আরও জানা যায়,ঘাতক ট্রাক ও ড্রাইভার দ্রুত স্থান ত্যাগ করার কারণে তাদেরকে আটক করা যায়নি।

নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: কবিরুল হক জানান, নিহত আরাফাত (১১), পিতা:ধলু মিয়া,গ্রাম: দরিসালধা, আমার বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। স্কুল ছুটির পর বিকাল ৩.৩৫ এর দিকে বাড়ি যাওয়ার সময় দূর্ঘটনায় আহত হয়ে ফরিদপুর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। আমি তার জন্য দোয়া করি এবং তার পিতা মাতা ও পরিবারের সদস্যদের সমবেদনা জানাই।

এ বিষয়ে ৮নং নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান তুরাপ জানান, ঘটনা শোনা মাত্রই আমি দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং শিশুর চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরনের ব্যবস্থা করি। তাছাড়া কোন দূর্ঘটনা ইচ্ছা করে কেউ করে না। ভুল থেকেই দূর্ঘটনা ঘটে থাকে। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং নিহত শিশুর আত্মার মাগফেরাত কামনা করি।
এ ঘটনায় নহাটা পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, তারা এ বিষয়ে অবগত আছে।ঘাতক ট্রাক ও ড্রাইভার পালিয়ে গেছে। এ বিষয়ে অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

মাগুরায় পানিতে ডুবে আজ ০২/০৪/২৩ তারিখ রবিবার দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের দুই জনের বয়স-ই দুই বছর করে।একটি মাগুরা সদরের জগদাল ইউপির লঙ্কারপুরে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মাগুরা সদরের মালিগ্রামের সজিব মোল্যার পুত্র সাদিকুলের মৃত্যু হয়,আপরটি মাগুরা মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউপির নারানপুর গ্রামের তিলাম ফকিকের পুত্র আলিফ ফকির।মৃত শিশু দুইটির স্বজনদের সাথে কথা বলে জানাগেছে, তারা দুই জন-ই বেলা এগারোটার দিকে খেলা করতে করতে বাড়ীর পাশে পুকুরে পড়ে যায়,তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজির একপর্যায়ে পুকুর নেমে খুজলে আলিফের লাশ পাওয়া যায়, আর সাদিকুলের লাশ পানিতে ভেঁসে উঠেছিলো,তার পরও মন মানে বলে তাদের দুজনকেই স্বজনেরা মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে, কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।লাশ দুটি মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে,এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃজাব্বারুল ইসলাম জানান,মৃত্যু নিয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশু দুইটির লাশ পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।