বরিশালে ৪০ কেজি গাঁজা ৮৫০ পিচ বিয়ারসহ  আটক ৩

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ডিএনসি  বিভাগীয় (গোয়েন্দা) কার্যালয়ের পৃথক দুটি অভিযানে মাদকদ্রব্যের বিশাল দুটি চালান উদ্ধার করা হয়েছে। এসময় ৪০ কেজি গাঁজা ও ৮৫০ পিচ বেলজিয়ামের বিয়ার ক্যান উদ্ধার করা হয়েছে।১৪ ফেব্রুয়ারী রাত আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিভাগীয় (গোয়েন্দা)মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ

এনায়েত হোসেন তিনি  জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বিভাগীয় (গোয়েন্দা) কার্যালয়ের একটি টিম গঠন করে বরিশাল উজিরপুর নতুনহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপর গাড়ি তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ ১টি পিকাপ  ও ৮৫০ বোতল বিয়ারসহ ১টি প্রাইভেট কার জব্দ করা হয়। এসময় গাঁজাসহ ২ জন ও বিয়ারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন বরিশাল কাউনিয়া থানা এলাকার কাউনিয়া প্রথম গল্লির মৃত ফারুখ গাজীর ছেলে সাইফুল গাজী(৩০) মতাশার এলাকার খলিল মোল্লার ছেলে রহমান মোল্লা(২২) ও বিয়ারসহ গ্রেফতার হয় নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার চনপারা এলাকার আব্দুল হাই এর ছেলে আরিফুল ইসলাম (৩৯)।

মাদকদ্রব্র নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানাযায়, চালান দুটি সড়ক পথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আনা হয়েছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মেয়ে মরিয়মই  ‘রহিমা বেগম অপহরণ নাটকের মাস্টারমাইন্ড

//নিজস্ব প্রতিবেদক//

আলোচিত খুলনার রহিমা বেগম অপহরণ নাটকের মাস্টারমাইন্ড ছিল তার মেয়ে মরিয়ম মান্নান। তদন্ত শেষে আজ সকালে এই মামলার তদন্ত প্রতিবেদন মহানগর হাকিম আদালতে দাখিল করা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনার পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান এ তথ্য জানিয়েছে।

মুশফিকুর রহমান জানান, অপহরণ নয়, জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশীদের ফাঁসাতে মরিয়ম মান্নানের নেতৃত্বে রহিমা বেগম অপহরণ নাটক সাজানো হয়।

মেয়ে মরিয়মই  ‘রহিমা বেগম অপহরণ নাটকের মাস্টারমাইন্ড

তদন্ত প্রতিবেদনে মরিয়ম মান্নান, তার মা রহিমা বেগম ও মামলার বাদী ছোট বোন আদুরী আক্তারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি অব্যাহতির সুপারিশ করা হয়েছে ওই মামলায় ফাঁসানো আসামিদের।

মুশফিকুর রহমান বলেন, মরিয়ম মান্নানের মা রহিমা বেগম যে রাতে নিখোঁজ হয়েছিলেন, সেদিন বিকেলে মাকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক হাজার টাকা পাঠিয়েছিলেন মরিয়ম মান্নান। এর ২০ থেকে ২৫ দিন আগে ঢাকায় গিয়ে মরিয়ম মান্নানের বাড়িতে কয়েক দিন থেকেও এসেছিলেন রহিমা বেগম।

এর আগে গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে পানি আনতে বাড়ি থেকে নিচে নামেন রাহিমা বেগম (৫২)। এরপর আর বাসায় ফেরেননি। খোঁজ নিতে গিয়ে সন্তানরা মায়ের ব্যবহৃত জুতা, গায়ের ওড়না ও কলস রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন। রাতে সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। এরপর সাধারণ ডায়েরি ও পরে কয়েকজনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় মামলা করেন তার সন্তানরা। এ মামলা তদন্তকালে পুলিশ ও র‌্যাব ১২ সেপ্টেম্বর পর্যন্ত ছয়জনকে আটক করে।

নিখোঁজের ২৮ দিন পর ২৫ সেপ্টেম্বর রাতে ফরিদুরের বোয়ালমারীর সৈয়দপুর গ্রামের একটি বাড়ি থেকে রহিমাকে উদ্ধার করে পুলিশ।

২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মো. সাহাবুদ্দিন

//নিজস্ব প্রতিবেদক//

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. সাহাবুদ্দিন। আগামী ২৪ এপ্রিল তাঁর নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার কথা। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল।

তার মানে আর দুই মাসের কিছু বেশি সময় পর বঙ্গভবনের নতুন বাসিন্দা হতে যাচ্ছেন মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি কী কী ক্ষমতা ও সুযোগ-সুবিধা পান, তা বলা আছে দেশের সংবিধান ও দ্য প্রেসিডেন্টস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) অ্যাক্টে। স্বাভাবিকভাবেই নতুন রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনও এসব ক্ষমতা ও সুযোগ–সুবিধা ভোগ করবেন।

দ্য প্রেসিডেন্টস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) অ্যাক্ট অনুযায়ী রাষ্ট্রপতির মাসিক বেতন হবে ১ লাখ ২০ হাজার টাকা। এই টাকা আয়করমুক্ত। আগে এই বেতন ছিল ৬১ হাজার ২০০ টাকা। সর্বশেষ ২০১৬ সালে তা বাড়ানো হয়। রাষ্ট্রপতি আপ্যায়নের (এন্টারটেইনমেন্ট) জন্য বছরে ভাতা পান। এই টাকার নিরীক্ষা হবে না। রাষ্ট্রপতির জন্য সরকারি বাসভবন (বঙ্গভবন) থাকবে, যার সাজসজ্জা ও রক্ষণাবেক্ষণের খরচ দেবে সরকার। স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি পরিবহন (গাড়ি) সুবিধা পাবেন। রাষ্ট্রপতি অফিশিয়াল কাজে দেশের বাইরে গেলে সরকার নির্ধারিত ভাতা পাবেন। রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন তহবিল বছরে দুই কোটি টাকা।

রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যরা দেশের যেকোনো হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুবিধা পাবেন। চিকিৎসকদের পরামর্শে দেশের বাইরে চিকিৎসার প্রয়োজন হলে সেই খরচও সরকার দেবে।

রাষ্ট্রপতি বিমানে ভ্রমণ করলে বিমাসুবিধার ব্যবস্থা আছে। এই বিমাসুবিধা এখন বছরে ২৭ লাখ টাকা। ২০১৬ সালের আগে ছিল ১৫ লাখ টাকা। এ রকম আরও বেশ কিছু সুবিধা পান রাষ্ট্রের ১ নম্বর ব্যক্তি রাষ্ট্রপতি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে। তিনি কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ছাড়া অন্য সব দায়িত্ব প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী পালন করবেন। তবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দিয়েছেন কি না এবং দিলে কোনো আদালত সেই সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করতে পারবেন না। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্রনীতি–সংক্রান্ত বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যেকোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন।

কিছু ক্ষেত্রে ক্ষমা করার অধিকার আছে রাষ্ট্রপতির। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষের দেওয়া দণ্ড মার্জনা, বিলম্ব ও বিরতি করতে পারেন রাষ্ট্রপতি। এ ছাড়া যেকোনো দণ্ড মওকুফ, স্থগিত বা কমানোর ক্ষমতা আছে রাষ্ট্রপতির।

রাষ্ট্রপতির মেয়াদ কার্যভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর। তবে রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি নিজ পদে বহাল থাকবেন। একই ব্যক্তি দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি হতে পারবেন না।

মার্কিনিদের অবিলম্বে রাশিয়া ছাড়ার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনতিবিলম্বে দেশটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নতুন করে দেশটি ভ্রমণ না করার পরামর্শও দিয়েছে মার্কিন দূতাবাস। ইউক্রেন ইস্যু এবং রাশিয়ায় মার্কিন নাগরিকদের বিধিবহির্ভূত গ্রেফতার ও হয়রানির কারণে এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

এনডিটিভি জানিয়েছে, মস্কোয় অবস্থিত রুশ দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যেসব মার্কিনি রাশিয়ায় অবস্থান করছেন কিংবা ভ্রমণে গেছেন, তাদের অবিলম্বে দেশটি ছাড়া উচিত।’ ‘কেউ রাশিয়া ভ্রমণ করবেন না’, উল্লেখ করা হয় বিবৃতিতে।

অন্যায়ভাবে গ্রেফতার হওয়ার ঝুঁকি বৃদ্ধির কারণে সতর্কতা হিসেবে এমন পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে মস্কোয় মার্কিন দূতাবাস।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির নাগরিকদের রাশিয়া ত্যাগের এ ধরনের পরামর্শ আগেও একাধিকবার দেওয়া হয়েছে। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আংশিক সেনা সমাবেশের ঘোষণা দিলে এ ধরনের সতর্কতা জারি করে ওয়াশিংটন।

অভয়নগরে মৎস্য ঘের থেকে মাছ চুরির সময় হাতে নাতে আটক গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

অভয়নগরে মৎস্য ঘের থেকে মাছ চুরির সময় ওলিয়ার রহমান (৪০) নামের এক পেশাদার চোরকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে রোববার (১২ফেব্রুয়ারি) উপজেলার ধোপাদী গ্রামের বিলে। সে ধোপাদী গ্রামের মৃত হামিদ সরদারের ছেলে। জানা যায়, সম্প্রতি ধোপাদী বিলের মৎস্য ঘের মালিক ফরিদ উদ্দিন ফকিরের ঘের ও তার আশেপাশের ঘের থেকে মাছ চুরি ঘটনা ঘটেছিলো।

তারই পরিপ্রেক্ষিতে  শনিবার রাত থেকে এক‌ই গ্ৰামের চারজন  সারারাত ঘের পাহারা দেয়। ভোর রাতে কারেন্ট জালের সাহায্যে মাছ ধরার সময় হাতেনাতে ধরে ফেলে ঘের মালিক ফরিদ।  ঘটনা জানাজানি হলে ওই চোরকে গণধোলায় দিয়ে থানা পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা যায় ২ মাস আগেও একই বিলের আক্তারুজ্জামান তরফদারের ঘেরের মাছ চুরির অভিযোগে থানায় শালিশী বৈঠক বসে এবং সে মুচলেকা দিয়ে সেই বারের মত রক্ষা পায়। এছাড়াও ২ বছর আগে আমিনুর এর ঘের থেকে মাছ চুরির দায়ে মামলার আসামী হয় ফরিদ। ঘের মালিক তরফদার নাজির উদ্দিন বলেন, সে একজন পেশাদার চোর।

এরআগে বহুবার সে মাছ চুরি করে ধরা পড়েছে। কিছুদিন আগেও আমাদের ঘের থেকে নেট কেটে মাছ চুরি করেছে।এব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, ফরিদ নামের একজনকে মাছ চুরির অভিযোগে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একটি লেবুর চারা থেকে আজ ২৮৫ জাতের গাছের শোভা পাচ্ছে ফারহানার ছাদ বাগানে

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

ফারহানা ইয়াসমিন। মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ওমেদপুর গ্রামের মীর বাড়ির গৃহবধূ। ছাদ কৃষি করে একবারে গ্রাম্য বধু থেকে এখন হয়ে উঠেছেন অন্য গৃহবধূদের কাছে আইডল। পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক। ঝুলিতে রয়েছে আরো ছোট বড় ১৫টি সম্মাননা। ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখতেন তা একটু একটু করে বাস্তবে রুপ লাভ করছে। গাছ-গাছালির প্রতি ভালোবাসা আর সবুজের সমারোহ কাছে টানার মোহ থেকে আজ সবুজ বিপ্লবের রাণী হয়ে উঠেছেন তিনি। নিজের এক টুকরো ছাদ ফেলে না রেখে টবে সব ধরণের গাছ লাগিয়ে সবুজের সমারোহ ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। ছাদ বাগান শুধু সৌন্দর্য নয়, বিক্রি করে সংসারে সচ্ছলতাও আসছে। তার দেখাদেখি অনেকে এখন ছাদ বাগান করতে উদ্বুদ্ধ হচ্ছেন। নিজের বাগান পরিচর্যার পাশাপাশি তিনি নারীদের গ্রুপ করে হাতে কলমে শিক্ষা দিচ্ছেন। তিনি একজন প্রশিক্ষকের ভূমিকাও পালন করছেন।

সেই প্রথম শুরু ২০১২ সালে। প্রথমে যশোর শহরের বকচরে থাকাকালীন সাড়ে ৯শ’ বর্গফুটের ছাদে একটি লেবু চারা লাগান তিনি। এই লেবুচারা থেকে পরবর্তীতে ছাদ ভরে ওঠে নানাজাতের ফুল-ফল সবজিতে।

পরিধি বাড়তে থাকে ছাদ বাগানের। এরপর ২০২২ সালের দিকে বকচর থেকে চলে আসেন শহরতলীর মোবারককাটি কাজীপুর গ্রামে। এখানে এসে ৬শতক জমি কিনে পাঁচতলা ফাউন্ডেশনের একটি বাড়ি করেছেন। নিচতলা ফাঁকা রেখে দোতলা কমপ্লিট করেছেন। এই দোতলার ছাদ ভরে উঠেছে ২৮৫টি নানা ধরণের গাছ-গাছালিতে। কি নেই তার ছাদে। ৩২ বছরের দামি বনসাই থেকে শুরু করে এভোকোডো, রামভুটান, চকোচকো, স্টেবরিসহ নানা ধরণের ফুল-ফল, সবজি এখন ছাদকে সৌন্দর্যমণ্ডিত করছে। শুধু ছাদবাগান করেই তিনি বসে নেই। বাড়ির পাশে ডোবায় নানাজাতের মাছ চাষ করছেন। বাড়ির নিচে ফাঁকা জায়গা ভরে তুলেছেন নানাজাতের সবজি ও ফল ফুলে।

যশোর শহর থেকে ৫ কিলোমিটার দুরে সদরের রামনগর ইউনিয়নের মোবারককাঠি-কাজীপুর গ্রামে এখন ফারহানা ইয়াসমিনের বাড়ি। সম্প্রতি তার বাড়িতে যেতে একেবারে বেগ পেতে হয়নি। একনামে তাকে সবাই চেনে ও জানে ছাদ বাগানের বধূ হিসেবে। যশোর-খুলনা মুল সড়ক থেকে দক্ষিণ দিকে পাকা রাস্তা ধরে গ্রামে যেতে রাস্তার পাশেই তার বাড়ি। যেন অন্য বাড়ি থেকে তার বাড়ির দৃশ্যপট সম্পূর্ণ আলাদা।

দূর থেকে বোঝা যাচ্ছে ছাদের ওপর শোভা পাচ্ছে সবুজের সমারোহ। আর বাড়ির আশপাশ ভরে উঠেছে ফুল ফল মাছে। বাড়ির পিলারে সাটানো আছে সর্বোচ্চ রাষ্ট্রীয় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত ফারহানা ফ্রুটস এন্ড ফ্লাওয়ার গার্ডেন, ফারহানা মৎস্য খামার। রাতে এই পুরো বাড়ি লাল নীল সবুজ হলুদ বাতিতে আলোকজ¦ল হয়ে ওঠে। ছাদ বাগানসহ আশপাশ পাল্টে যায় চোখ ধাঁধানো আলো-আধারিতে।

কথা হয় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পাওয়া এই গৃহবধূ ফারহানা ইয়াসমিনের সাথে। তিনি বলেন, ব্যবসায়ী স্বামী আকরাম হোসেন, মেয়ে ফারজানা বৃষ্টি ও আফসানা ইয়াসমিন বন্যা আমার এই কাজে বরাবরই অনুপ্রেরণা যুগিয়ে থাকে। দুই মেয়েরই বিয়ে হয়ে গেছে। বড় মেয়ে বৃষ্টি একজন উদ্যোক্তা ও ছাদ বাগান করে এগিয়ে যাচ্ছে। ছোট মেয়ে বন্যা বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ঢাকায় পড়াশুনা করছে।

ফারহানা বলেন, ছাদ বাগান শুধু সৌন্দর্য বৃদ্ধি করছে না । সংসারের অধিকাংশ চাহিদাও মিটছে । ছাদে বসে ঘুরে প্রশান্তিও পাওয়া যাচ্ছে। এ থেকে ব্যবসাও হচ্ছে। অনলাইনের মাধ্যমে ও দুর-দূরান্ত থেকে মানুষ পছন্দমতো গাছ কিনে নিয়ে যাচ্ছে। ছাদ বাগানের পাশাপাশি বাড়িতে মধু, খেজুরের গুড়, আচার, মধু মিক্স তৈরি করে বিক্রি করা হয়। সব মিলিয়ে প্রতিমাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা বিক্রি হচ্ছে। বাড়তি আয় যোগ হওয়ায় সংসারে সচ্ছলতাও হচ্ছে।

ফারহানা ইয়াসমিন বলেন, ছাদ বাগানসহ কৃষিতে সাফল্য আসায় পুরস্কারও মিলছে। বিভিন্ন কৃষি মেলা থেকে এ পর্যন্ত ১৫টি পুরষ্কার পাওয়া গেছে। ২০১৮ সালের ১ মার্চ সবচেয়ে বড় পুরস্কার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করেন। তিনি এ অনুষ্ঠানে পদক পাওয়ার অনুভূতিও ব্যক্ত করেন।

তিনি বলেন, বর্ষাকালে নারীদের গাছ লাগাতে উদ্বুদ্ধ করেন। ২০ জন নারীকে নিয়ে সিআইজি গ্রুপ করেছেন। এ গ্রুপের মাধ্যমে দীর্ঘদিন ধরে গ্রামে গ্রামে পাড়া পাড়ায় গিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন। এদের অনেকে উদ্যোক্তা হয়ে উঠেছেন। তার কথা চাকরি চাইবো না, চাকরি দিবো এই মন্ত্রে এগিয়ে যেতে হবে। তাহলে সাফল্য ধরা দেবে।

সফলতার পিছনে সাংবাদিকদের অবদানের কথা উল্লেখ করে ফারহানা বলেন, সাংবাদিকরা সবসময় তার কর্মকান্ড নিয়ে পজেটিভ সংবাদ প্রকাশ করেছে। ছাদবাগান ও কৃষির চিত্র দেশবাসীর কাছে তুলে ধরেছেন। এজন্য আমি আজ অন্যরকম ফারহানা হয়ে উঠেছি। পেয়েছি জাতীয় পুরস্কার।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ফারহানা বলেন, আমার ছাদকৃষি থেকে ভবিষ্যতে আমি নিরাপদ এগ্রোফার্ম করতে চাই। যেখানে নিরাপদ সবজি ও নিরাপদ ফল উৎপাদন ও বিপণন করতে পারি। শহরে থেকে এতো বড় স্বপ্ন নিজে সফল করা সম্ভব না। এজন্য সরকারি ভাবে সহায়তা প্রয়োজন। যেখানে বেকার যুব ও মহিলাদের কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি।

নারী স্বাস্থ্য উন্নয়ন ও পুষ্টির জন্য বসত বাড়িতে সবজি উৎপাদন বিষয়ে আরো বেশি অবহিতকরণ করতে চাই। বিষ মুক্ত ফসল উৎপাদনে কৃষক ও কৃষাণীদের ফ্রি প্রশিক্ষণ দিতে চাই।

আমি পরিবেশবান্ধব উপায়ে কৃষিকাজ করি এজন্য আমার এলাকা ছাড়াও যশোরের বিভিন্ন এলাকায় কৃষকদের পরিবেশবান্ধব কৃষি কাজে উৎসাহিত করতে চাই।

তবে তিনি বলেন, সরকারি-বেসরকারিভাবে এপর্যন্ত কোন অনুদান পায়নি। অনুদান পেলে হয়তো আমার কর্মকাণ্ডের পরিধির আরো প্রসার ঘটতো।

মাগুরা মহম্মদপুরের নহাটায় চেয়ারম্যান তুরাপ এর শান্তি সমাবেশ

//সুজন মাহমুদ, মাগুরা //

আজ শনিবার বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে শান্তি সমাবেশ পালন করেছে সরকারি দলের ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব বৃন্দ।এরই অংশ হিসেবে মাগুরা মহম্মদপুরের নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান তুরাপ ও তার লোকজন নহাটা হাইস্কুল রোডে অবস্থান নিয়ে সকাল ৮ ঘটিকা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত চলেছে এই কর্মসূচি।

রাত ৯ ঘটিকায় স্থানীয় মাগুরা-২ আসনের মাননীয় এমপি ড.শ্রী বীরেন শিকদার মহোদয় শান্তি সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।এসময় উপস্থিত ছিলেন নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ কাওছার হোসেন মোল্লা,প্রবীণ আঃলীগ নেতা আব্দুল হক শেক,মাগুরা জেলা আওয়ামীলীগের সদস্য বিএম আরিফুল ইসলাম স্বপন,আঃলীগ নেতা আলেক মোল্লা, মাও.আশরাফুল আলম, সাবেক ইউপি সদস্য ও উক্ত ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ কাঞ্চন মিয়া,আঃলীগ নেতা শাহাজান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া সহ বিভিন্ন গ্রাম থেকে আসা নেতাকর্মী বৃন্দ।

বরিশালে গাছের ডালে দুলছে আমের মুকুল ছড়াচ্ছে শুঘ্রান

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

গাছের ডালে হিমেল হাওয়ায় দুলছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে মুকুলের সুঘ্রাণ। মধু সংগ্রহে মৌমাছিরা ভিড় করছে আম গাছের ডালে ডালে। মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের চোখ জুড়ানো মুকুলগুলো।

দেখা যায়,বরিশাল নগরীর ও  উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যান্ত পাড়া মহল্লায় রকমারি আমের গাছ। আর গাছের ডালে ডালে নুয়ে পড়েছে আমের মুকুল।

গাছে গাছে আমের মুকুল গজাতে শুরু করেছে। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে মনে করছেন স্থানীয় অনেকে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছগুলোতে।

স্থানীয়রা জানান, প্রায় দুই সপ্তাহ আগে থেকে আম গাছে মুকুল আসা শুরু হয়েছে। কিছু গাছ মুকুলে ছেয়ে গেছে। বেশির ভাগ গাছে মুকুল বের হচ্ছে। মুকুল আসার পর থেকেই গাছের পরিচর্যা করা হয়। মুকুলের বিভিন্ন রোগ বালাইয়ের আক্রমণ থেকে রক্ষা করতে কৃষি বিভাগের পরামর্শও নিচ্ছেন।

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা জানান, চলতি মৌসুমে গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। এ সময় বিভিন্ন পোকামাকড় মুকুলের ক্ষতি করে। পোকা দমনে বালইনাশক স্প্রে করলে তা আক্রমণ করতে পারেনা। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে খুব ভালো ফলন পাওয়া যাবে।

ন‌ওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক তানভীর আহমেদ ও মোবারক হোসেনকে সন্মাননা স্মারক প্রদান

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক তানভীর আহমেদ ও মোবারক হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ফেব্রুয়ারি) সন্ধ্যায় নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সম্মাননা দেওয়া হয়।

নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজের সঞ্চালনায় ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, উপদেষ্টা এস এম ফারুক আহমেদ, সহ-সভাপতি এস এম মুজিবুর রহমান, সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট এর সভাপতি অধ্যক্ষ খায়রুল বাশার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা সুনীল দাস, এস এম আবিদ হাসান, সহ- সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মো. মফিজুর রহমান দপ্তরী, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, নির্বাহী সদস্য সেলিম হোসেন, রবিউল বিশ্বাস। সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট এর সিনিয়র সহ সভাপতি গাজী রেজাউল করিম, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন হৃদয়, সদস্য রকিবুল ইসলাম রুবেল প্রমুখ। আমন্ত্রীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহরিয়ার রিপন।

এসময় ঢাকা রিপোর্টাস ইউনিটির কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে অভয়নগর প্রতিনিধি রবিউল বিশ্বাস সম্মাননা স্মারক পাওয়ায় তাকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

হরিপুরে পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি ।

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ওড়না প‍্যাচিয়ে  আরফিন খাতুন (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।

আরফিন খাতুন উপজেলার গেদুড়া ইউনিয়নের উত্তর আটঘরিয়া গ্রামের জাবেদ আলীর মেয়ে।

আরফিন খাতুন ধর্মগড় ডিকে কলেজের ছাত্রী ছিল।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াই টার দিকে বাড়ির লোকজনের অগোচরে নিজ বসত বাড়ীর শোয়ন ঘরের বাঁশের সাথে ওড়না প‍্যাচিয়ে  আত্মহত্যা করে।

নিহত ছাত্রীর পিতা জাবেদ আলী জানান, তার মেয়ে এইবার এইচ এসসি ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহণ করে। আজ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়৷ পরীক্ষায় অকৃতকার্য হলে, সবার অগোচরে শোয়ন ঘরের বাঁশের সাথে গলায় ওড়না প্যাচিয়ে আত্নহত্যা করে৷

হরিপুর  থানার অফিসার ইনর্চাজ তাজুল ইসলাম জানান, ওসি তদন্ত আনোয়ারুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব‍্যবস্থা গ্রহণ করা হবে।