অভয়নগরে এসএএফ ট্যানারী ক্ষতিকারক বর্জ্যের কারণে ভৈরব নদীর দূষণ রোধে উপকারভোগীদের মতবিনিময়.

//মো: শফিকুল ইসলাম পিকুল//

অভয়নগর(যশোর)অভয়নগরে এসএএফ ট্যানারী ক্ষতিকারক বর্জ্যেরে কারণে ভৈরব নদীর  দূষণ রোধ সংক্রান্ত আইনগত পদক্ষেপ ও সর্ব পরিস্থিতি পর্যালোচনা উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভবদহ পানি নিষ্কাশন, কৃষি জমি রক্ষা জোট ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)র আয়োজনে বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্নে এইচ এম সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ভবদহ পানি নিষ্কাশন ও কৃষি জমি রক্ষা জোটের সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল লতিফ, পাজিঁয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার, নারী অধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক সাফিয়া খানম, প্রগতি সমাজ কল্যাণের পক্ষে আবু মহসীন মোল্যা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাস। বক্তরা বলেন, এসএএফ ট্যানারী ক্ষতিকারক বর্জ্যের কারণে ভৈরব নদীর  দূষণ করা হচ্ছে। ৪৩ বছর যাবত চামড়া প্রক্রিয়াজাতকরণ করে ।অনেক বছর ধরে এই কারখানাটি ভৈরব নদীর পানি দূষণ করে আসছে। নদী নির্ভর মৎস্যজীবি জনগোষ্ঠী ও দূষণের কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।

১৯৭৯ সাল থেকে আজ পর্যন্ত এই মারাত্মক দূষিত তরল ও অপরিশোধিত বর্জ্য প্রতিদিন ভৈরব নদীতে ফেলা হচ্ছে । এছাড়াও এসএএফ ট্যানারী ক্ষতিকারক বর্জ্যের কারণে ভৈরব নদীর  দূষণ রোধে বিভিন্ন কর্মসূচি করবেন বলে জানান নেতৃবৃন্দরা।

অভয়নগরে আওয়ামী লীগের শেখ রাসেল দিবস পালন

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে অভয়নগরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে  মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা ও যশোর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য (ওয়ার্ড-৪) আব্দুর রউফ মোল্যা, শ্রীধরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রওশন আলী মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শফি কামাল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফারাজী মনির হাসান তাপস, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সরদার জসিম আহম্মেদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, আওয়ামী লীগ নেতা মোল্যা আনোয়ার হোসেন। দোয়া পরিচালনা করেন, মাওলানা শহিদুল ইসলাম।

বরিশাল নগরীতে বাসের ধাক্কায় টহল পুলিশের তিন সদস্য আহত, বাসসহ  চালক আটক

//পলাশ চন্দ্র দাস//

বরিশাল নগরী‌তে যাত্রীবাহি বাসের ধাক্কায় মেট্রোপলিটন পুলিশের একটি টহল পিকআপের তিন কনেস্টবল আহত হয়েছে। পাশাপাশি পুলিশ সদস্যদের বহনকারী পিক আপটিও ক্ষতিগ্রস্থ হয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডস্থ কালিজিরা ব্রীজ ঢালে৷ বরিশাল -ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ কন‌স্টেবল কুদ্দুস (৪০) কাওসার (২৯) ও চায়না (২৪) কে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কনস্টেবল চায়নার অবস্থা কিছুটা খারাপ বলে জানিয়েছেন হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক।

বরিশাল নগরীতে বাসের ধাক্কায় টহল পুলিশের তিন সদস্য আহত, বাসসহ  চালক আটক

এদিকে ধাক্কা দেয়া ঈগল পরিবহনের বাসসহ এর চালক ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।

তিনি আরও জানান, নগরীর কালিজিরা ব্রিজ এলাকায় টহলে যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানার একটি টিম। সেখান থেকে ফেরার জন্য ব্রিজের ঢালে ঘুরতে ছিলো টহল টিমকে বহনকারী পিকআপটি।

এসময় ঢাকা থেকে পিরোজপুরগামী ঈগল পরিবহনের একটি বাস পিকআপের মাঝখান বরাবর আঘাত করে । এতে টহল পিকআপের পিছনে থাকা তিন কনস্টেবল আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাণীশংকৈলে শেখ রাসেলের জন্মদিন পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও একটি বনাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন স্থানে ঘুরে উপজেলায় শেষ  হয়৷

পরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে  আলোচনা ও পুরষ্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

এছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক নেতাকর্মি,সাংবাদিক, শিক্ষক ও ছাত্র-ছাত্রিরা উপস্থিত ছিলেন। অথিতিরা ছাড়াও বক্তব্য দেন- সহকারী প্রোগ্রামার মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক(অব) আনোয়ারুল ইসলাম ছাত্রি জারিন শুভা । সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক। অনুষ্টান শেষে  বিভিন্ন প্রতিযোহিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার দেয়া হয়।

অভয়নগর উপজেলায় শেখ রাসেল দিবস উদযাপন

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ//

যশোরের অভয়নগর উপজেলায় প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও পরিষদ, নওয়াপাড়া পৌরসভা. নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অভয়নগরে শিক্ষক কর্তৃক স্কুলছাত্রী যৌন হয়রানির শিকার

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরের অভয়নগরে বর্ণি বিছালী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক স্কুল ছাত্রীকে যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
১৬ অক্টোবর (রবিবার) আনুমানিক ১২.৩০ টায় নড়াইল সদর উপজেলার ১২ নং বিছালী ইউনিয়নের আটঘরা গ্রামের বর্ণি বিছালি মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক ৫নং শ্রীধরপুর ইউনিয়নের ৮ নং বর্ণি গ্রামের এশারত মোল্যার পুত্র আজিজুর রহমান(৪৫) কৃষক প্রভাষ চন্দ্রের মেয়ে ৬ষ্ট শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানি করেন এবং মেয়েটিকে মুখ না খুলতে হুমকিও প্রদান করেন। মেয়েটি কোন উপায় না পেয়ে স্কুলের বড় ম্যাডাম মমতাজ বেগম কে বিষয়টি জানায়। সে মেয়েটিকে কাউকে কিছু বলতে নিষেধ করেন এবং বিষয়টি আমি দেখতেছি বলে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ঘটনাটি ওই স্কুলের অন্য ছাত্র ছাত্রীদের মাঝে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
ভিকটিম বলেন, শিক্ষক আজিজুর স্যার অনেক মেয়েদের সাথে এমনটি করেছেন। পূর্বের ঘটনার প্রতিকার না হওয়ায় আমার সাথে যৌন হয়রানি করার সাহস পেয়েছেন। আমি আজিজুর স্যারের ফাঁসি চাই। মুঠোফোনে জানতে চাইলে স্কুল শিক্ষক আজিজুর রহমান বলেন, আমি ওই মেয়ের সাথে কিছুই করিনি। আমি গভীর ষড়যন্ত্রের শিকার।

মেয়টির পিতা বলেন, এই ঘটনার আগেও তিনি অনেকবার অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়েছেন ,ক্ষমাও করা হয়েছে কিন্তু এবারের ঘটনা ক্ষমার অযোগ্য। তাই অবিলম্বে এই শিক্ষকের অপসারণ সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলি আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ম্যানেজিং কমিটির সকলকে নিয়ে বৈঠক করেছি। সকলের সম্মতিক্রমে শিক্ষক আজিজুরের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করা হবে।
১২ নং বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমায়েত ফকির বলেন, ঘটনা সত্য এবং যে ঘটনা ঘটেছে তা অপ্রীতিকর। ওই শিক্ষকের বিরুদ্ধে আগেও ছাত্রীদের সাথে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ আছে এবং ঘটনা-ঘটানোর পর থেকে তিনি পলাতক রয়েছেন।

অভয়নগর উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম বলেন, ঘটনা আমার জানা নেই, আমার কাছে কোনও অভিযোগ আসেনি, অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

অভয়নগরে আব্দুর রহমান ইঞ্জিঃ ইনস্টিটিউটে ২২বর্ষের শিক্ষার্থীদের ফ্রি সেমিনার অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরে আব্দুর রহমান ইঞ্জিঃ ইনস্টিটিউটে ২২বর্ষের শিক্ষার্থীদের ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সংলগ্ন আব্দুর রহমান ইঞ্জিঃ ইনস্টিটিউটের হল রুমে এ ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার (খুলনা) উপ সহকারী  প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা হোসাইন, বাংলাদেশ বেতার (নওয়াপাড়া) উপ সহকারি প্রকৌশলী মোঃ এনামুল হক, আব্দুর রহমান ইঞ্জিঃ ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক  শাহিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন চৈতী।

যশোর জেলা পরিষদের সদস্য পদে জয়লাভ করলেন ৪নং ওয়ার্ডের(অভয়নগর) আব্দুর মোল্যা

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

অভয়নগর উপজেলা যশোর জেলা পরিষদের নির্বাচনী এলাকা ৪ নং ওয়ার্ড।

এ ওয়ার্ড থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। এর মধ্যে আব্দুর রউফ মোল্যা হাতি মার্কা ৬৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ড. প্রদীপ কুমার দে টিউবয়েল প্রতীক পেয়েছেন ২৯ ভোট অন্যান্য প্রার্থী মধ্যে,জি এম মনিরুজ্জামান মনি (সিলিং ফ্যান) পেয়েছেন ৮ ভোট, , ফারাজী আশিকুল ইসলাম বাঁধন (তালা) ১৪ ভোট, শেখ মাহাবুবুর রহমান (ফুটবল) শূন্য ভোট, ও মো:আজিম উদ্দীন ও শুন্য ভোট পেয়েছে। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে বিলকিস সুলতানা সাথী (টেলিফোন) ৩ ভোট, মরিয়ম বেগম(বই) ১ ভোট, হাজেরা পারভীন দোয়াত কলম শুন্য ভোট, নাছিমা সুলতানা মহুয়া(হরিণ) ১ ভোট,রেহেনা খাতুন (লাটিম) ৭ ভোট, রাখী ব্যানার্জি (টেবিল ঘড়ি) (৫৯) লায়লা খাতুন (মাইক) ৪৪ ভোট, শাকিলা আপরোজ ফুটবল ৩ ভোট।

এ ছাড়া চেয়ারম্যান পদে সাইফুজ্জামান পিকুল ঘোড়া ১০৪ ভোট ও মারুফুজ্জামান কাজল আনারস প্রতীক পেয়েছে ১৩ ভোট।

উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯ থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে।

বরিশাল জেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে মেয়র ও ইউএনওর বাকবিতণ্ডা

//নিজস্ব প্রতিবেদক//

ব‌রিশাল জেলা প‌রিষদ নির্বাচ‌নে ভোট দি‌তে ক‌ক্ষে প্রবে‌শের সময় ব‌রিশাল সি‌টি কর্পোরেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর সঙ্গে সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ম‌নিরুজ্জামানের বাকবিতণ্ডা হ‌য়ে‌ছে।

এসময় ‌ইউএনও মো. ম‌নিরুজ্জমা‌নের প্রতি ক্ষোভ দেখান মেয়র সা‌দিক। তিনি ইউএনওকে ‘স্টুপিড’ ব‌লে সম্বোধন করেন। সোমবার সকাল সোয়া ৯টার দি‌কে ব‌রিশাল জিলা স্কুল কে‌ন্দ্রে এ ঘটনা ঘ‌টে।

মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর ফেসবুক পে‌জে করা লাই‌ভে দেখা যায়, সকাল ৯টার দি‌কে জেলা প‌রিষদ নির্বাচ‌নে ভো‌ট দি‌তে ব‌রিশাল জিলা স্কুল কে‌ন্দ্রে যান মেয়র। এসময় তার সঙ্গে বিনাপ্রতিদ্ব‌ন্দিতায় জেলা প‌রিষদের নব নির্বা‌চিত ‌চেয়ারম‌্যান এ কে এম জাহাঙ্গীর হোসাইন, ব‌রিশাল সদর উপ‌জেলা চেয়ারম‌্যান সাইদুর রহমান রিন্টু, সি‌টি কর‌পো‌রেশ‌নের প‌্যা‌নেল মেয়র গাজী নইমুল হো‌সেন লিটু, র‌ফিকুল ইসলাম খোকন, ২১নং ওয়ার্ড কাউ‌ন্সিলর শেখ সাই‌য়েদ আহ‌ম্মেদ মান্না ও ৫নং ওয়ার্ড কাউ‌ন্সিলর কেফা‌য়েত হো‌সেন র‌নিসহ বেশ ক‌য়েকজন জনপ্রতি‌নি‌ধি উপস্থিত ছি‌লেন।

এক নম্বর ভোট ক‌ক্ষে প্রবে‌শের সময় ব‌রিশাল সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. ম‌নিরুজ্জামান মেয়র সা‌দিক আব্দুল্লাহ‌কে দল বে‌ধে ভোট ক‌ক্ষে প্রবেশ না কর‌তে অনু‌রোধ ক‌রেন। এসময় ইউএনও এর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মেয়র।

মেয়র সা‌দিক উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার উদ্দে‌শ্যে ব‌লেন, ‘আমি কী ঢুক‌ছি এখা‌নে? কেন সিনক্রিয়েট কর‌তে‌ছেন? আপ‌নি কে? তারপরও আপ‌নি কথা বলতে‌ছেন। আমি কী বাচ্চা শিশু? স্টু‌পি‌ডের মত কথা ব‌লেন। যেভা‌বে ভাবটা ক‌রেন তা‌তে বুঝায় দল বাইধা ঢুক‌তে‌ছি। ভোটার হই‌ছে ১৭৪ জন। তাহ‌লে সমস‌্যা কোথায় আপনা‌দের তখন কাউন্সিলর শেখ সাই‌য়েদ আহ‌ম্মেদ মান্না পাশ থে‌কে ব‌লেন, এখা‌নে সবাই ভোটার, আপ‌নি চে‌নেন না। আপ‌নে ব‌রিশা‌লে ম‌নে হয় নতুন।

বিনাপ্রতিদ্ব‌ন্দিতায় নির্বা‌চিত ‌চেয়ারম‌্যান এ‌ কে এম জাহাঙ্গীর ইউএনওকে ব‌লেন, উনি ব‌রিশাল সি‌টি কর্পোরেশ‌নের মেয়র, আমি জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান এসময় ইউএনও ব‌লেন চেয়ারম‌্যান ম‌হোদয় আমি আপনা‌দের চি‌নি।

মেয়র সা‌দিক ইউএনওকে ব‌লেন, ‘‌আমি তো ভেত‌রে ঢু‌কি‌নি। আসার পর থে‌কে আপনারা বল‌তে‌ছেন। ফাইজলা‌মি ক‌রেন আপনারা। আপ‌নে কা‌নে কথা শু‌নেন‌নি। ইউএনও ম‌নিরুজ্জমান মেয়র‌কে বলেন, আপনা‌কে কিছু ব‌লি‌নি স‌্যার। এরপর মেয়র সা‌দিক আব্দুল্লাহ ইউএনও ম‌নিরুজ্জামা‌নের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। প‌রে ইউএনও ম‌নিরুজ্জমান‌কে থামান সদর উপ‌জেলা চেয়ারম‌্যান সাইদুর রহমান রিন্টু ও বিনা প্রতিদ্ব‌ন্দিতায় জেলা প‌রিষ‌দের ‌নির্বা‌চিত চেয়ারম‌্যান এ কে এম জাহাঙ্গীর হোসাইন।

ব‌রিশাল সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. ম‌নিরুজ্জামান সাংবা‌দিক‌দের ব‌লেন, ‘মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর সঙ্গে আমার বাকবিতণ্ডার খবর স‌ঠিক নয়। ব‌রিশাল সি‌নিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা প‌রিষদ নির্বাচ‌নে সহকা‌রি রিটা‌র্নিং অফিসার নুরুল আলম ব‌লেন, ‘ভোট ক‌ক্ষে ফেসবুক লাইভ করার কো‌নো বিধান নেই ।

জেলা পরিষদ নির্বাচন// খুলনায় আবারও চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ

//মোঃ কুরবান // 

খুলনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ হারুনুর রশীদ চেয়ারম্যান পদে আবারও জয়লাভ করেছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এম মোর্তজা রশিদী দারা ৪০৩ ভোট ও ডা. শেখ বাহারুল আলম ৩৭ ভোট পেয়েছেন। নির্বাচনে ৯৭৮ ভোটারের মধ্যে ৯৭৭ জন ভোট প্রদান করেন।

দুপুরে নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ভোটের ফলাফল ঘোষণা করেন।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত খুলনা জেলার ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার সকাল ৯টা থেকে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

জানা গেছে, দিনের প্রথম ঘণ্টায় বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল। বেলা ১১টার পর থেকে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্রের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ভোটাররা কোনও ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই ভোট প্রদান করেছেন।

শেখ হারুনুর রশিদ খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও ১১ বছর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ৬১ বছরের রাজনৈতিক জীবনে ১৯৯১ সালের পর থেকে সাত বার খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। দুই বার জাতীয় সংসদ সদস্য, বিরোধী দলীয় হুইপ, প্রায় ১১ বছর জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক পদে দায়িত্ব পালন করেন।

নির্বাচিত ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের সব স্তরের কর্মী সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান হারুনুর রশিদ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে জেলা পরিষদের অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন। সেই সঙ্গে খুলনা জেলা পরিষদকে ‘মডেল জেলা পরিষদ’ করার অঙ্গীকার করেন।