রূপসার সামন্তসেনা নতুনহাটে ৫ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা:

রূপসায় সামন্তসেনা চির সবুজ সংঘ আয়োজিত ৫ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান  ১৩ ফেব্রুয়ারী বিকালে নতুন হাট মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন।

সামন্তসেনা চির সবুজ সংঘের সাধারন সম্পাদক নুরুল হুদা চন্দনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির,ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাংবাদিক ফ,ম আইয়ুব আলী।

ছাত্রলীগ নেতা নাজমুল হুদা অঞ্জনের পরিচালনায় বক্তৃতা করেন কৃষকলীগ নেতা মহসিন হোসেন পাইক, ফ,ম ওহিদুল ইসলাম,যুবলীগ নেতা শফিকুর রহমান ইমন,জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক তানভির রহমান আকাশ,ইউপি সদস্য রঞ্জু হালদার, টিএসবি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক খায়রুজ্জামান সজল,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী নাজির,আরিফুল ইসলাম কাজল, জ্যাকি ইসলাম সজল,মফিজুর রহমান মুন্না,হুমায়ূন কবীর,সুমন শেখ,রাকিব হাসান,আসিফুর রহমান লিপু, রিফাত,মাসুম,জনি, হাসান,জহির প্রমূখ। উদ্বোধনী ম্যাচে নতুনহাট নাইট রাইটার্স ও সামন্তসেনা কিং ফাইটার্স এর মধ্য খেলা অনুষ্ঠিত হয়।

জেলা ডিবি পুলিশের হাতে তেরখাদা এলাকা হতে ইয়াবাসহ গ্রেফতার ১

 //আ: রাজ্জাক, খুলনা ব্যুরো//

খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ  উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ তেরখাদা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে ১২ ফেব্রæয়ারী রাত ১০.৪০ টার সময়  তেরখাদা থানাধীন  সাচিয়াদাহ ইউনিয়নের নলিয়ারচর গ্রামস্থ’ কদমতলা ব্রীজের দক্ষিন-পূর্ব পাশ হতে আসামী  মোঃ বাবলু শেখ (৪০), পিতা-মিলু শেখ, সাং- পহরডাঙ্গা, থানা-নড়াগাতী, জেলা-নড়াইলকে ধৃত করে।

ধৃত পূর্বক আসামীর হেফাজত হতে ১০০ (একশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

খুলনার রূপসায় ছোট ভাইকে হত্যাকারী ইন্তাজ মোল্লাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ 

 //আ: রাজ্জাক, খুলনা ব্যুরো//

খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাচানী গ্রামের ইউপি সদস্য কর্তৃক আপন ভাইকে হত্যার ৩৬ ঘন্টার মধ্যে ঘটনার মূল নায়ক ইউপি সদস্য ইন্তাজ মোল্লাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ।

১০ই ফেব্রুয়ারি  ১২.৩০ ঘটিকার সময় র‌্যাব-৬,(স্পেশাল কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলাধীন ঘোনাপাড়া বাসস্ট্যান্ড হতে ঢাকা পালানোর উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত স্থান থেকে র‌্যাব-৬ ইসরাইল মোল্লা হত্যা মামলার আসামী ইউপি সদস্য মোঃ ইন্তাজ মোল্লা(৬৫) কে গ্রেফতার করে।

গত ৮ই ফেব্রুয়ারি  ইসরাইল মোল্লা (৬০) স্থানীয় কাজদিয়া বাজার হতে বাইসাকেল যোগে বাড়ির ফেরার সময় নিজ বসতবাড়ির সামনে এসে পৌছালে তার দুই ভাই ও বড় ভাই এর ছেলে লাঠি, ইট দ্বারা তার স্ত্রীর সামনে মাথায় আঘাত করে রক্তাক্ত করে পালিয়ে যায়।

আহত ইসরাইল মোল্লা (৬০)কে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুপসাতে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

এই সংক্রান্তে খুলনা জেলার রুপসা থানায় মৃতের স্ত্রী খাদিজা পারভীন নিজে বাদী হয়ে মৃতের বড়ভাই মোঃ ইন্তাজ মোল্লা (৬৫), ছোট ভাই মোঃ মারুফ মোল্লা (৫০) উভয় পিতা-একলাস মোল্লা এবং ইন্তাজ মোল্লার বড় ছেলে সোহাগ মোল্লা (২৫) এর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

গ্রেফতারকৃত হত্যা মামলার আসামী’কে খুলনা জেলার রুপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

উক্ত আভিযানিক দলটি হত্যা মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বাগেরহাটের রামপালে জমিজমা বিষয়ে মামলা থেকে রেহাই পেতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রূপসায় এমপি সালাম মূশের্দীর অর্থায়নে যুবমহিলালীগের নেতৃবৃন্দের মাঝে শীতবস্ত্র  বিতরণ

 //আ: রাজ্জাক, খুলনা ব্যুরো//

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী ও তার সহধর্মিণী সারমিন সালাম এর নিজস্ব অর্থায়নে রূপসা,তেরখাদা ও দিঘলিয়া উপজেলার যুবমহিলালীগের  নেতৃবৃন্দের মাঝে শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে আজ

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী )  বিকালে রূপসা ডিগ্রী কলেজ মিলনায়তনে  শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন  এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি।

রূপসায় এমপি সালাম মূশের্দীর অর্থায়নে যুবমহিলালীগের নেতৃবৃন্দের মাঝে শীতবস্ত্র  বিতরণ

উপজেলা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনার  সভাপতিত্বে  উপস্থিত ছিলেন সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু,  উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ, যুবলীগ নেতা সরদার জসিম উদ্দীন, ইউপি সদস‍্য হোসনেয়ারা পারভীন হেনা, ছাত্রলীগের সাবিরুল ইসলাম হিমেল, রাসেল. নৈহাটি ইউনিয়ন যুবমহিলালীগের সভাপতি সুলতানা পারভীন, সাধারণ সম্পাদক ডালিয়া ইয়াসমিন, ঘাটভোগ ইউনিয়ন যুবমহিলালীগের সভাপতি হাসনা হেনা, হিরা বেগম,শাহানাজ বেগম প্রমূখ।

খুলনার রূপসায় বড় ভাইকে নির্মমভাবে পিটিকে হত্যা করেছে ছোট ভাই

 //আ: রাজ্জাক, খুলনা ব্যুরো//

খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাচানী গ্রামের ইউপি সদস্যের হাতে আপন ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এঘটনা ঘটেছে। ঘটনার পর ইউপি সদস্যসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

পুলিশ এবং নিহতের পারিবারিক সূত্রে জানায়, আজ মঙ্গলবার সন্ধ্যার পর গ্রামের মৃত ইকলাস মোল্লার ছেলে ইসরাইল মোল্লা (৫০) নিজ বাড়ীতে অবস্থান করছিল। আকস্মিকভাবে তার বাড়ীতে হামলা চালায় নিহতের আপন ভাই, ইউপি সদস্য ইন্তাজ মোল্লা (৪৮) তার ছেলে সোহাগ (২৫)সহ আরেক ভাই মারুফ মোল্লা। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বেধড়কভাবে বাশের লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে ইট দিয়ে ইসরাইল মোল্লার মাথার অর্ধাংশ থেতলে দেয়। ঘটনাস্থলে স্ত্রী খাদিজা পারভীন পৌছায়ে ডাক-চিৎকার করতে থাকলে এলাকাবাসী এগিয়ে এলে ঘাতকরা পালিয়ে যায়। দ্রুত ইসরাইল মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

নিহতের স্ত্রী জানান জমিজমা সংক্রান্ত এবং কিছুদিন পূর্বে সংঘটিত নির্বাচনকে ঘিরে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তার স্বামী ইউপি সদস্য প্রার্থী জব্বারের নির্বাচন করায় বিজয়ী প্রার্থী ইন্তাজ মোল্লা সুপরিকল্পিত ঘৃন্য এ হত্যাকান্ড সংঘটিত করেছে বলে তিনি অভিযোগ করেন। নিহতের দুটি পুত্র সন্তান রয়েছে।

এব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের জন্য ব্যবস্থা গ্রহন করছে। ঘাতকদের গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যহত আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। জঘন্যতম এ হত্যার খবরে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

চাঁদপুরের হাইমচরে টানা দু’দিনের বৃষ্টিতে ইট ভাটার ব্যাপক ক্ষতি হয়েছে

রূপসায় এমপি সালাম মূর্শেদী ও তার সহধর্মিণী সারমিন সালামের  অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

রূপসায় এমপি সালাম মূর্শেদী ও তার সহধর্মিণী সারমিন সালামের  অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

 //আ: রাজ্জাক, খুলনা ব্যুরো//

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী ও তার সহধর্মিণী সারমিন সালাম এর নিজস্ব অর্থায়নে রূপসা উপজেলা মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে বেলা ১১টায় নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জেলা মহিলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব মিস্টার  বাংলাদেশ আজাদ আবুল কালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহানা আফরোজ মনা, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবিনা ইয়াসমিন, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো:  মঈনঊদ্দীন, রিক্তা আকতার, নৈহাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক  বাদশা মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাজির শেখ,ছাত্রলীগ নেতা সাফিরুল ইসলাম হিমেল, জিকু প্রমূখ।

রূপসায় এমপি সালাম মূর্শেদী ও তার সহধর্মিণী সারমিন সালামের  অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

এছাড়া কাজদিয়া উচ্চ মাধ্যমিক বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রূপসা উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান ফারহানা মনা, জেলা মহিলা আওয়ামী লীগের শিল্প ও  বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক রিনা পারবিন, সরস্বতী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: মঈনউদ্দীন,সাবেক ইউপি সদস‍্য তানজিলা বেগম, মহিলা আওয়ামীলীগ নেত্রী সাবিনা বেগম,  ফিরোজা বেগম, আসমানী বেগম প্রমূখ।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

কীভাবে স্মার্ট হওয়া যায় বা স্মার্ট কাকে বলে এমন প্রশ্ন অনেকের…

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা

 //আ: রাজ্জাক, খুলনা ব্যুরো//

খুলনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা সোমবার সকালে খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ২১ ফেব্রুয়ারি রাত ১২টা এক মিনিটে নগরীর শহিদ হাদিস পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় পুষ্পমাল্য অর্পণের সময় প্রতিষ্ঠান ও সংগঠন পর্যায়ে পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে দুইজন একত্রে পুষ্পস্তবক অর্পণে অংশ নিতে পারবেন। দিবসটি উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন, জেলা শিশু একাডেমি ও সরকারি গণগ্রন্থাগার আলাদাভাবে শিশুদের জন্য চিত্রাংকন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতার আয়োজন করবে। জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। জেলা তথ্য অফিস নগরীর গুরুত্বপূর্ণ স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করবে। ঐদিন বাদজোহর ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় সকল মসজিদে দোয়া এবং সুবিধাজনক সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

পরে একই স্থানে  ঐতিহাসিক ৭ই মার্চ-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সুশান্ত সরকার, খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (দক্ষিণ) সোনালী সেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবিরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশগ্রহণ করেন।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বাঘের সাথে ২০ মিনিট যুদ্ধ করে জয়ী হয়ে ফিরলেন হায়াত আলী

খুলনার রূপসায় মনসুর স্মৃতি সংসদের আয়োজনে শীতবস্ত্র বিতরণ

 //আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

রূপসা উপজেলার সদরস্থ শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজিত অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান রবিবার বিকাল ৩ টায় কাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকিরের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন মনসুর স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আহমদুল কবির চাইনিজ।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন  মুকুল, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, আলহাজ্ব নজরুল ইসলাম।

এসময় বক্তৃতা করেন  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকএস এম হাবিব, চঞ্চল মিত্র, গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল গফুর খান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান,  এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক মাফতুন আহমেদ রাজা, আলতাফ মাহমুদ, আওয়ামী লীগ নেতা  আজমল ফকির, ইলিয়াস শেখ, শিক্ষক বাশির আহমদ লালু, সমাজসেবক আব্দুল জব্বার শেখ, ক্রীড়াব্যক্তিত্ব প্রশান্ত দে, স্বেচ্ছাসেবক লীগ নেতা মঈন উদ্দিন,  কৃষকীগ নেতা আ: মান্নান,  ইউনিয়ন যুবলীগের সভাপতি  রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সজল,  শফিকুর রহমান ইমন, আরাফাত হোসেন প্রমূখ।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্যে উপস্থিত থাকবেন মোদি

চাঁদপুরের হাইমচরে জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশী ফল ‘মাল্টা’ চাষ

প্রধানমন্ত্রী মানুষের বাসস্থান ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছেন : এমপি পত্নী সারমিন সালাম

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা -৪আসনের সংসদ সদস‍্যের সহধর্মিনী সারমিন সালাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের প্রয়োজনীয় খাদ্য নিশ্চিত করেছেন। দেশে কেউ না খেয়ে থাকে না। প্রধানমন্ত্রী মানুষের বাসস্থান ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছেন। ঘরহীনকে ঘর দিচ্ছেন, এ দেশে কেউ আর ঘরহীন থাকবে না।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য মহিলাদের আরও সোচ্চার হতে হবে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, যাবেই ইনশাল্লাহ। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে কোনো অপশক্তি পারবে না।
এমপি সালাম মুর্শিদী ও আমি তিন উপজেলায় দলের সদস্য ছাড়া সকল শ্রেণীপেশার মানুষের বিপদ-আপদে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয় লাভ করার জন‍্য সকল ভেদাভেদ ভুলে ঐক‍্যবন্ধ হয়ে কাজ করার আহবান জানান

আজ ৫ ফেব্রুয়ারি শনিবার বিকালে এমপি সালাম মুর্শেদীর খুলনাস্থ দলীয় কার্যালয়ে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সকল নেতৃবৃন্দের মাঝে এমপি সালাম মূশের্দী ও সারমিন সালামের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জুম কনফারেন্স এর মাধ‍্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সদস্য ও দিঘলিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব,এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজা সুলতানা, সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, আওয়ামীলীগ নেতা মিয়া আরিফ হোসেন, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মঈন উদ্দীন, আবদুল্লাহ আল মামুন, তেরখাদা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আনজুয়ারা সুমি, সাধারণ সম্পাদক, তাহিরা নয়ন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, শারমিন সুলতানা রুনা, রিক্তা আকতার, মাধুরী সরকার, মমতা হেনা জোসনা, খাদিজা বেগম,হাসিনা বেগম,দিপালী মালী, নাদিয়া খানম,হাওয়া জান বেগম, সামিনা বেগম,ফিরোজা বেগম,আনোয়ারা বেগম, ইউপি সদস্য সামিরুল বেগম, ফিরোজা বেগম, স্বপ্না রানী পাল, লিপিকা রানী দাস,হোসনে আরা পারভীন হেনা, নাসিমা কবির, রোমেছা বেগম, পাখি রানী বিশ্বাস, তমা রানি ধর, সেলিনা বেগম,বেবি মজুমদার, স্বপ্না বেগম, পারভীন বেগম, আসমা বেগম, রোমেছা বেগম, জেসমিন আকতার, সেবা সংঘের তরিকুল ইসলাম,শিমুল শেখ, ছাত্রলীগের রিয়াজ প্রমূখ।

পড়ুন দৈনিক বিশ্ব

বাঁশখালী পুকুরিয়ায় চৌমুহনী ফুটবল ফেডারেশনের টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন

 

সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন

//আ. রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন বলেছেন, সরকার কৃষি বান্ধব সরকার। কৃষির ক্ষেত্রে  সফলতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষক হিসেবে গড়ে তুলার কাজ চলছে।

কৃষক যাতে উৎপাদিত ফসল বিশেষ করে শাকসবজি দেশের বিভিন্ন অঞ্চল  পৌঁছাতে পারে সেই জন্য আমরা নানামুখী উদ্যোগ নিয়েছি।

আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এক্ষেত্রে কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষভাবে কাজ করছেন। তিনি বলেন, জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা-কর্মচারী সকলেই নিজ নিজ দায়িত্ব পালন করলে দেশের মানুষ উপকৃত হবে।

দেশের মানুষকে ভালো রাখার জন্য করোনার এই মহামারির মধ্যেও সকলের জন্য সরকার কাজ করেছেন। এ জন্য বর্তমানে দেশের স্বাস্থ্য সেবায় সুবাতাস বইছে।

তিনি ১ ফেব্রুয়ারী বেলা ১১ টায় রূপসা অফিসার্স ক্লাবে  ফসলের বন্ধু পোকা সংরক্ষণ এবং পোকা দমনে সবুজ প্রযুক্তির ব্যবহার বিষয়ক সাত দিনের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

খুলনা শহরে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্পের আওতায় এ  প্রশিক্ষণ কর্মশালায় আয়োজিত অনুষ্ঠানে ষভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মারুফুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান, রূপসা উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী অফিসার সাজ্জাদ হোসেন। বক্তৃতা করেন  থানা অফিসার ইনচার্জ সরদার মোশারফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, ভাইচ চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের,উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান,  কৃষক ইদ্রিস গোলদার ও নারী কৃষক চন্দ্রা বৈরাগী। এসময় কৃষকদের মাঝে বিভিন্ন  কৃষি উপকরণ বিতরণ করা হয়।

পড়ুল দৈনিক বিশ্ব

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে থ্রি হুইলার মালিক সমিতির অফিস উদ্বোধন