রূপসা শ্রীফলতলা ইউপিতে নৌকার মনোনয়ন প্রত্যাশায় হেভীওয়েট প্রার্থী হাবিব

আগামী ১১ই নভেম্বর ২য় ধাপের নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নগুলোতে বইতে শুরু করেছে নির্বাচনের হাওয়া। মনোনয়ন প্রত্যাশীদের প্রচার প্রচারনায় সরগরম সকল স্থানে। দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা করছেন ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত দৌড়ঝাপ।

দলের মনোনয়ন ফরম সংগ্রহের পর পছন্দের  শীর্ষ নেতাদের সাথে যোগাযোগের জন‍্য বেশিরভাগ প্রার্থী এখন ঢাকায় রয়েছে।

সূত্রমতে, শ্রীফলতলা ইউনিয়নে নৌকার মনোনয়ন পাওয়ার জন্য ইতোমধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে দলীয় মনোনয়নের প্রত্যাশায় ৭জন জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। এদের মধ‍্যে কয়েকজন রয়েছেন হেভীওয়েট প্রার্থী।

এরা হলেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস‍্য আলহাজ্ব এসহাক সরদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  এস এম হাবিব, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস।

এছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক ছাত্রনেতা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক স ম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোল্লা দেলোয়ার হোসেন দিলু ও সমাজসেবক আব্দুল জব্বার।

ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জেলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয়ে জমা  দিয়েছে বলে জানাযায়।

তার মধ‍্যে উল্লেখযোগ্য রয়েছেন এস এম হাবিব।

তিনি জনপ্রতিনিধি না হয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও  খুলনা-৪আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দীর সহযোগিতায় এলাকায় ব‍্যাপক উন্নয়ন করেছেন।

উল্লেখযোগ্য উন্নয়ন হলো:

বাসুয়া খালি শেখ পাড়াতে  ৫৪ লাখ টাকা  ব্রিজ নির্মাণ,  ঝিলেঘাট ঈদগাহ সংলগ্ন ৩৩ লাখ টাকার ব্রিজ নির্মাণ,  অজিম শেখ এর বাড়ির সামনে ৩৩ লাখ টাকার ব্রিজ নির্মাণ,  জেবিএম খেলার মাঠে বালুু ভরাট করে খেলাধুলার উপযোগী করা, পোলের হাট থেকে জেবিএম হাফেজিয়া মাদ্রাসা পর্যন্ত পাকা সড়কে চলাচলের উপযোগী করা প্রায় ১ কোটি টাকা ব‍্যায়ে।

জোয়ার ঈদগাঁ থেকে ঝিলেঘাট ঈদগাঁ ৩৫ লাখ টাকা, ঝিলেঘাট ঈদগাঁ সম্পুর্ন ইটের সোলিং নির্মাণ, জেবিএম স্কুল থেকে আনসার ডাক্তারের বাড়ি পর্যন্ত ৬ লাখ টাকায় পাকা ড্রেন করে দীর্ঘ দিনের জলাবদ্ধতা নিরসন দূর করা।

প্রস্তাবিত বঙ্গবন্ধু শিশু পার্কের কাজ দৃশ্যমান, পিয়ারা গ্রামের  ৩ লাখ টাকায় ইটের সোলিং নির্মাণ করা।

বিভিন্ন মসজিদ, মন্দিরে উন্নয়ন, পালের হাট শ্মষান সম্পুর্ণটা বালু ভরাট করা, এছাড়া প্রক্রিয়াধিন আছে  বাধাল নাসির সরদারের বাড়ির সামনে পাকা কালভার্ট,  বাধাল সলেমান মল্লিকের বাড়ির সামনে পাকা কালভার্ট সহ অসংখ্য ছোট- বড় উন্নয়ন যা সব কিছুই খুলনা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূশের্দীর মাধ্যমে এবং মিসেস সারমিন  সালাম  এর সহযোগিতায় সম্পন্ন করেছেন।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন এবং  অভিভাবক সালাম মূশের্দীর মাধ্যমে ২নং শ্রীফলতলা ইউনিয়নকে রূপসার একটি মডেল ইউনিয়নে রুপান্তর করার ইচছা পোষন করেছেন।

এলাকার সকল কাঁচা রাস্তা গুলো পাকা করা,বাঁশ এর শাকোর স্থলে ব্রিজ, কালভার্ট,পানি নিষ্কাসন করতে পাকা ড্রেন,স্কুল, মাদ্রাসা উন্নয়ন, মসজিদ  এবং মন্দির  সহ সকল ধর্মীয় প্রথিষ্ঠানের উন্নয়ন, গরিব অসহায় মানুষকে সার্বিক সহায়তা, গৃহহীন দের পুনর্বাসন প্রচেষ্টা,খেলার মাঠ গুলো খেলাধুলার উপযোগী করা  এছাড়া সকল কল্যাণ কর কাজ করার প্রত্যাশায় মনোনয়নের দাবিদার।

মনোনয়নের ব‍্যাপারে হাবিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুনদের প্রতি যে গুরুত্বারোপ করেছেন সেই দিক থেকে আমি আশাবাদী আমি দলীয় মনোনয়ন পাবো। সেই সাথে তিনি দলীয় মনোনয়ন পেলে প্রধানমন্ত্রীর গ্রামকে শহর গড়ার অঙ্গীকার বাস্তবায়ন, সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে সুস্থ সুন্দর ও খেলাধুলা উপযোগী একটি ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নৌকার প্রকৃত মাঝিরা  যেনো এই প্রতিক পায় সেজন্য তিনি মনোনয়ন চেয়েছেন এবং তিনি আশা করেন  দল তাকে মনোনয়ন দিবেন।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনায় কোকেন মামলায় একজনের মৃত্যুদন্ড: পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা

 

খুলনায় কোকেন মামলায় একজনের মৃত্যুদন্ড: পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা

খুলনায় কোকেন উদ্ধারের মামলায় একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। আরও পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সকল আসামিই আদালতে উপস্থিত ছিলেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন দায়রা জজ আদালতের পিপি এনামুল হক।

রায়ে আসামি বিকাশ চন্দ্র বিশ্বাসকে গলায় ফা‌ঁসি দি‌য়ে মৃত্যুদন্ড ও এক লাখ টাকা জ‌রিমানা ধার্য্য করা হয়েছে। এছাড়া সো‌হেল রানা‌কে আমৃত্যু কারাদন্ড ও এক লাখ টাকা জ‌রিমানা, ছ‌গিরকে ১৫ বছর সশ্রম কারাদন্ড ও এক লাখ জ‌রিমানা ও অনাদা‌য়ে ২ বছ‌রের বিনাশ্রম কারাদন্ড এবং বিকাশ চন্দ্র মন্ডল, এরশাদ ও ফজলুর রহমান ফ‌কিরকে ১০ বছ‌রের সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে আরও এক বছ‌রের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

আদালত সূত্র জানান, ২০১৭ সালের ১১ আগস্ট রাত পৌনে ১০ টার দিকে র‌্যাব-৬ খুলনার একটি দল নগরীর হাদিস পার্কের সামনে অবস্থান নেয়। এ সময় ওই দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ময়লাপোতা মোড়ের পাশে একটি চক্র মাদক বিকিকিনি করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে পৌঁছালে কয়েকজন লোক পালানোর চেষ্টা করে। সঙ্গীয় ফোর্সের সহায়তায় সোহেল রানা নামের এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হন র‌্যাব কর্মকর্তারা। পালানোর কারণ জানতে চাইলে সোহেল জানায়, তার কাছে কোকেন আছে। র‌্যাব কর্মকর্তারা সেখান থেকে ২শ’ ৩০ গ্রাম কোকেন উদ্ধার করে। যার অনুমানিক মূল্য দুই কোটি ৩০ লাখ টাকা।

সোহেলের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গগনবাবু রোডের একটি বাড়ি থেকে কোকেন বিক্রির মূল হোতা আরিফুর রহমান ছগিরকে গ্রেপ্তার করা হয়। ছগিরের দেওয়া তথ্য মোতাবেক দাকোপ উপজেলায় রাত তিনটার দিকে অভিযান চালিয়ে বিকাশ চন্দ্র মন্ডল ও ফজলুর রহমান ফকিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী টুটপাড়ায় অভিযান চালিয়ে এস এম এরশাদ আলীকে গ্রেপ্তার করা হয়। এরপর রূপসা উপজেলার রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে বিকাশ চন্দ্র বিশ্বাসকে গ্রেপ্তার করা হলে তিনটি কোকেনের প্যাকেট বের করে দেয় সে। যার মধ্যে দুই কেজি ২০ গ্রাম কোকেন পাওয়া যায়। সোয়া দুই কেজি কোকেনের মূল্য ২২ কেটি ৫০ লাখ টাকা।

র‌্যাব কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন ।

//আঃ রাজ্জাক, শেখ খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

মহম্মদপুরে দুর্গাপূজা উপলক্ষে চেক বিতরন ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রূপসায় সামন্তসেনা নতুনহাট বাজার কমিটি গঠন

//রূপসা প্রতিনিধি//

রূপসা উপজেলার নৈহাটি সামন্তসেনা নতুনহাট বাজার কমিটি গঠনে এক সভা  ১অক্টোবর  সকাল ৯ টায় পদ্মবিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাজার কমিটির সাবেক সভাপতি নূর মোহাম্মদ শেখের সভাপতিত্বে ও বাজার কমিটির উপদেষ্টা ফ,ম, আইয়ুব আলীর পরিচালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ.ম. আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ ফকির, ইউপি সদস্য কমিটির উপদেষ্টা শেখ জাকির হোসেন, কমিটির উপদেষ্টা মোঃ মহিউদ্দিন মিন্টু, কমিটির উপদেষ্টা অনঙ্গ চট্টোপাধ্যায় প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আওয়ামীলীগ নেতা মোঃ বাকির হোসেন বাকুকে সভাপতি ও এমপির প্রতিনিধি আওয়ামীলীগ নেতা আজমল ফকিরকে সাধারণ সম্পাদক, তহিদুল ইসলাম শেরশাহকে সহ-সভাপতি, মোঃ বাহারুল আলমকে কোষাধ‍্যক্ষ, নূর মোহাম্মদকে সাংগঠনিক ও মোঃ হারুন অর রশিদকে প্রচার সম্পাদক করে দ্বি বার্ষিক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন জিএম মালেক, মামুন-অর-রশিদ, আব্দুল হান্নান, মোঃ সালাউদ্দিন, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

 

‘ঘুষ-তদবির ছাড়াই পুলিশে চাকরি’ – খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান

‘চাকরি নয় সেবা’ এই মর্মে আমরা যোগ্য প্রার্থীদের বাংলাদেশ পুলিশে স্বাগত জানাচ্ছি। খুলনায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে ঘুষ-তদবির ছাড়াই স্বচ্ছতার মাধ্যমে। বুধবার (২৯ সেপ্টেম্বর) থেকে আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এ কথা বলেন।

এ বছর কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষার আধুনিকায়ন করা হয়েছে। নতুন নিয়মে কনস্টেবল পদে নিয়োগের জন্য সাতটি ধাপ অনুসরণ করে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। নিয়োগ প্রক্রিয়াটি শতভাগ স্বচ্ছভাবে সম্পন্ন করতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে ৬৪ জেলায় তিন হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার পরিকল্পনার নানা দিক তুলে ধরে পুলিশ সুপার মাহবুব হাসান বলেন, ইতোমধ্যে অনলাইনে কনস্টেবল পদে নিয়োগের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। যা আগামী ৭ অক্টোবর পর্যন্ত চলবে। এরপর ২৫, ২৬ ও ২৭ অক্টোবর খুলনা জেলার জন্য পুলিশ লাইন শিরোমনিতে মাঠপর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাঠ পর্যায়ে ৭টি ধাপের মধ্যে বিভিন্ন ইভেন্টে যারা কৃতকার্য হবে শারীরিকভাবে সার্থবান হিসেবে গণ্য হবে পরবর্তীতে ২৮ অক্টোবর তারা লিখিত পরীক্ষায় নিবে।

এভাবে পরবর্তী ধাপগুলো অতিবাহিত হবে। এই নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ দুর্নীতি মুক্ত ও তদবির মুক্ত রাখাতে আমাদের আইজিপি মহোদয় ঐকান্তিক প্রচেষ্টা চালাচ্ছেন। সম্পূর্ণ নিরপেক্ষভাবে যাতে আমরা যোগ্য লোক বাছাই করতে পারি এ জন্য এ পদ্ধতি। খুলনাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, কোনো ক্রমে দালাল ও প্রতারকের খপ্পরে পরবেন না। আর্থিক বা অন্য কোনো সুবিধা দিয়ে কেউ কাউকে প্রভাবিত করবেন না। কারো দ্বারা প্রভাবিত না হয়ে নিজের যোগ্যতা অনুযায়ী প্রার্থী আসবে এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো দালাল কিংবা প্রতারকচক্র যাতে সুবিধা করতে না পারে সেজন্য জেলা পুলিশ বিষয়টি কঠোরভাবে নজর রাখছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দালাল, প্রতারক কিংবা অসদুপায় অবলম্বনকারী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

//আ. রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনায় করোনা টেস্টের আড়াই কোটি টাকা আত্মসাৎ

খুলনায় করোনা টেস্টের আড়াই কোটি টাকা আত্মসাৎ

শেখ হাসিনার জন্মদিন।। দুস্থ নারীদের শাড়ী উপহার দিল সেচ্ছাসেবকলীগ সভাপতি এ্যাপোলো

খুলনায় করোনা টেস্টের আড়াই কোটি টাকা আত্মসাৎ

খুলনা জেনারেল হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) প্রকাশ কুমার দাশ করোনাভাইরাসের নমুনা পরীক্ষার আড়াই কোট টাকা আত্মসাৎ করে পালিয়েছেন। এ ঘটনায় সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে না হলে মঙ্গলবার খুলনা থানায় মামলা করা কথা হাসপাতালের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খুলনা জেনারেল হাসপাতালে বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষা করা হয়। মেডিক্যাল টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাশ নমুনা পরীক্ষার ফি গ্রহণের দায়িত্বে ছিলেন। কিন্তু তিনি দীর্ঘ ১৩ মাস ধরে প্রতিদিন যত মানুষের করোনা পরীক্ষা করিয়েছেন তার চেয়ে কম সংখ্যক নাম খাতায় লিখে রেখে বাকি প্রায় ২ কোটি ৫৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এই সময় প্রকাশ দাশ নমুনা পরীক্ষার ফি গ্রহণের যে তালিকা দিতেন সে অনুযায়ী ক্যাশিয়ার টাকা বুঝে নিতেন। বিষয়টি সন্দেহ হলে এ ব্যাপারে গত ২২ আগস্ট তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এতে তার টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়ে।

সিভিল সার্জন জানান, এ বিষয়ে গত বুধবার তার কাছে হিসাব চাওয়া হয়। পরের দিন বৃহস্পতিবার তার হিসাব দেয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার দুপুরে অফিসে বসে হিসাব করার একপর্যায়ে তিনি কাউকে কিছু না জানিয়ে অফিস থেকে চলে যান। এরপর থেকে তিনি আর অফিসে আসেন নি। তার বাসায় লোক পাঠিয়েও তাকে পাওয়া যায়নি। সিভিল সার্জন জানান, সোমবার (২৭ সেপ্টেম্বর) এ বিষয়টি স্বাস্থ্য অধিদফতর ও মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে।

//খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

প্রধানমন্ত্রীর জন্মদিনে রূপসায় ফ্রি ব্লাড ক্যাম্পেইন, ডায়াবেটিস ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

রূপসায় শ্রীফলতলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি:

রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী এস এম হাবিব

২৭ সেপ্টেম্বর বিকালে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন  উপলক্ষ্যে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় নিজ বাড়িতে।

ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা নেত্রী বৃন্দ দের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় আঃ রশিদ মুনসী,  ছাদেক মল্লিক, আলতাফ হোসেন শেখ, হিরা বেগম , রাবেয়া বেগম, পোরশি বেগম, নাজমা বেগম, হাসি বেগমসহ ৪০০শত মহিলাকর্মী উপস্থিত ছিলেন।

রূপসায় শ্রীফলতলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

খুলনার রূপসায় যুবলীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তজার্তিক সম্মাননা এসডিজি পুরস্কার পাওয়ায় খুলনা -৪ আসনের এমপি আব্দুস সালাম মূশের্দীর সহযোগিতায়  রূপসা উপজেলা যুবলীগের আয়োজনে আনন্দ মিছিল ও আলোচনা সভা ২৭ সেপ্টেম্বর বিকালে রূপসা ঘাট এলাকায় অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আব্দুস সালাম, জেলা স্বেচ্ছা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো আরিফুর রহমান মোল্লা, সৈয়দ মোরশেদুল আলম বাবু, আ. মজিদ ফকির, যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক,  ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, আলহাজ্ব এসহাক সরদার, আওয়ামীলীগ নেতা সেলিম মোল্লা, স ম জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক আকতার ফারূক, রিনা পারভিন, মো. অহিদুজ্জামান, যুবলীগ নেতা নাসির হোসেন সজল, প্রদীপ বিশ্বাস, মো. নুরুজ্জামান, শ্রমীক নেতা এইচ এম রোকন, কুষকলীগ নেতা মান্নান শেখ, স্বেচ্ছাসেবকলীগ নেতা  রুহুল আমিন রবি, রাজীব দাস, যুবমহিলালীগের সারমিন সুলতানা রুনা,যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, সামসুল আলম বাবু, নাজির শেখ, মামুন শেখ, বাদশা মিয়া, আব্দুল মজিদ শেখ, মেজবাউর রহমান, কামরুজ্জামান সোহেল, জসিম সরদার, শাহানাজ কবির টিংকু, রতন মন্ডল, সুব্রত বাকচী, আজমল ফকির, আবুল কালাম আজাদ, শফিকুর রহমান ইমন, মহিউদ্দিন মানিক, খালিদ হোসেন, আজমল শেখ, হারুন মোল্লা, সাইফুল ইসলাম, শারাফাত হোসেন উজ্জল, ফরিদ শেখ, গিয়াস কামাল, তরিকুল ইসলাম, আব্দুল জব্বার, তারেক আজিজ লিপিকা দাস, তুষার দাস সোহাগ প্রমূখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটনের জন্য কার্যকর পরিকল্পনা দরকার

 

সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটনের জন্য কার্যকর পরিকল্পনা দরকার

বিশ্ব পর্যটন দিবস-২০২১ উপলক্ষে এক আলোচনা সভা সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। বিশ্ব পর্যটন দিবসে এবারের প্রতিপাদ্য ‘অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন’।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, পর্যটন মানুষকে ইতিহাস-ঐতিহ্যের বিষয়ে সচেতন করে। পাশাপাশি অর্থনীতিতে পর্যটন বিশেষ অবদান রাখতে পারে। খুলনা জেলার পর্যটনের আকর্ষণ বৃদ্ধি করতে জেলার ঐতিহাসিক নিদর্শনগুলো সবার সামনে তুলে ধরা প্রয়োজন। সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটনের জন্য কার্যকর পরিকল্পনা দরকার।

সভায় জানানো হয়, করোনাকালে বিশ্ব পর্যটনের ৯৫ শতাংশ হ্রাস পেয়েছিলো। এতে ২০২১ সালের শেষ নাগাদ বৈশ্বিক আর্থিক ক্ষতির পরিমাণ চার বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের বিভিন্ন দেশ পর্যটনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হয়। পর্যটন খাত হতে যুক্তরাষ্ট্র বছরে ২১১ মিলিয়ন ডলার ও ভারত বছরে ২৭ মিলিয়ন মার্কিন ডলার অর্জন করে। হংকং, ব্যাংকক, ম্যাকাও ও সিঙ্গাপুরের মত অঞ্চলে জাতীয় আয়ের ৫ থেকে ৯ শতাংশ আসে পর্যটন খাত হতে। বাংলাদেশের সুন্দরবনে ২০১৭-১৮ অর্থ বছরে দেশি-বিদেশি মিলে মোট দুই লাখ ২২ হাজার ১৭ জন পর্যটক ভ্রমণ করেন এবং পর্যটকদের থেকে সরকার প্রায় এক কোটি ৯৭ লাখ টাকার রাজস্ব অর্জন করে।

আলোচনা সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড প্রমুখ বক্তৃতা করেন।

অনুষ্ঠান শেষে পর্যটন দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

ছাতকে আখলাদ হত্যাকান্ডের ঘটনায় আল-আমিনের আত্মসমর্পন

 

মাস্টার্স পরীক্ষা দেয়া হলনা সালমানের, পিটিয়ে হত্যা করা হলো চোর অপবাদে

আট দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২৫ সেপ্টেম্বর ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে আড়ংঘাটা থানা পুলিশ।

পূর্ব শত্রুতার জের ধরে গত ১৭ই সেপ্টেম্বর রাত এগারোটায় রায়েরমহল এলাকায় সালমান (২৫) নামের এক যুবককে পিটিয়ে  হাত-পা ভেঙ্গে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।

নিহত সালমান রূপসার সামন্তসেনা গ্রামের সেকেন্দার আলীর ছেলে ।

আড়ংঘাটা থানা পুলিশ সূত্রে জানা যায়,  গত ১৭ সেপ্টেম্বর পরীক্ষা দেওয়ার জন্য রূপসা থেকে যশোর এম এম কলেজে পরীক্ষা দিতে যাবে এ জন্য আড়ংঘাটা থানা এলাকায় রায়ের মহল পশ্চিমপাড়া এলাকায় বন্ধু রোমান খন্দকারের বাড়িতে আসেন ।  কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয়,জাহাঙ্গীর, আলমগীর, রব , দিপু ও পিন্টু খন্দকার ওত পেতে থাকে।

সালমান  রাত ১০ টার দিকে এলাকায় ঢুকলেই প্রথমে তাকে ডাক দিয়ে ,পরে তাকে চোর বলে ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দেয়। এ সময় তার মাথায় ইট দিয়ে, পিটিয়ে তার হাত, পা ও পাঁজরের হাড় ভেঙে দেয় এবং মাথায় আঘাত করলে বমি হতে থাকে। প্রথমে স্থানীয় লোকজন ধরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে চিকিৎসকের পরামর্শে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয় । মিটফোর্ড হাসপাতালে ভর্তির ৮ দিন পর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। নিহত সালমান এর ভাই মো: শাহিন শেখ বাদী হয়ে আড়ংঘাটা থানায় ৫জনকে আসামি করে মামলা করেন। তবে প্রধান আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আড়ংঘাটা থানায় মামলা নাম্বার ৬।

আসামিরা হল আজিম খন্দকারের ছেলে জাহাঙ্গীর খন্দকার ,আলমগীর খন্দকার, আব্বাস খন্দকারের ছেলে দিপু খন্দকার, রাব্বানী খন্দকারের ছেলে পিন্টু খন্দকার, এবং রব খন্দকার।

এ ঘটনায় সালমানের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

পুলিশ সার্ভিস কোন চাকুরী নয় ‍এটি একটি সেবা: বিএমপি কমিশনার

 

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত- ৪

খুলনায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের হেলপার রাকিব শেখকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন, সিএনজি চালক ডুমুরিয়ার শরাফপুরের জাকারিয়া সরদারের ছেলে ইলিয়াস সরদার (৪৫), রুদাঘরা গ্রামের মহিউদ্দিনের মেয়ে রেশমা খাতুন (৪৫), শরাফপুরের বাবু (২৮) ও তার স্ত্রী শিউলী (২০)।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবায়দুর রহমান জানান, বালু ভর্তি ট্রাক (সাতক্ষীরা ই ১১-০৩৯৪) এবং যাত্রীবাহী সিএনজি খুলনার দিকে যাচ্ছিল। সিএনজি ট্রাকটি ওভারটেক করতে গেলে ট্রাকের বাম্পারে আটকে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও সিএনজি খাদে পড়ে। সাথে সাথে রেশমা নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। সিএনজির ওপর বালু ভর্তি ট্রাক পড়ায় সেটি পানির নিচে ডেবে যায়। সিএনজি থেকে কেউ বের হতে পারেনি। পরে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে পানির ভেতর থেকে আরও তিন জনের মরদেহ উদ্ধার করে। সিএনজিটি উদ্ধারের চেষ্টা চলছে। শুনেছি এক শিশু এখনও ডোবায় থাকতে পারে।

তিনি বলেন, ট্রাক চালক রাকিব শেখকে আটক করা হয়েছে। তিনি খুলনার দিঘলিয়া উপজেলার মহসীন শেখের ছেলে।

এদিকে দুর্ঘটনায় পর উদ্ধার কাজ চলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রায় ৪ ঘণ্টা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থ, অসচ্ছল ও অসহায় ক্রীড়াসেবী এবং তাদের পরিবারকে সহযোগিতা করে যাচ্ছে :সালাম মূশের্দী