শেখ রাসেল বেঁচে থাকলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতো: সালাম মূশের্দী এমপি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, শহীদ শেখ রাসেল ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী, বয়সে অনেক ছোট হলেও তার চাল-চলন ও আচার-আচারণ ছিলেন একজন পরিপূর্ন ব্যক্তির মত।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিবারের সকল সদস্যের মধ্যমণি ছিলেন শেখ রাসেল।  ৭৫ এর ১৫ আগস্টে কালরাতে ঘাতকচক্রের নির্মম বুলেটে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন এবং সেদিন ঘাতকরা ১০ বছরের ছোট্ট শিশু রাসেল কেও রেহাই দেননি। পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ও বর্বরোচিত ঘটনার স্বীকার হন আদরের ছোট্ট শিশু শেখ রাসেল। আজ সে বেঁচে থাকলে হয়তো

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতো। সামান্য ১০ বছরের জীবনে সে আলোকিত শিশু হয়ে আজও বাংলাদেশের সকল শিশু কিশোদের মনের মণি কোঠায় ভালবাসার প্রতীক হয়ে গেঁথে আছেন।”

এমপি আব্দুস সালাম মুর্শেদীর আয়োজনে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে তার খুলনাস্থ দলীয় কার্যালয়ে সোমবার সন্ধ‍্যায় কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মহাফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস  সালামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, ভাইচ চেয়ারম‍্যান ফারহানা আফরোজ মনা।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এমদাদুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, দপ্তর সম্পাদক আকতার ফারুক, যুব ও ক্রীড়া সম্পাদক স ম জাহাঙ্গীর হোসেন, মো:ওহিদুজ্জামান, উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান,  এমপির প্রধান সমন্বয়কারী ও যুবলীগ নেতা নোমান ওসমান রিচি, জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজা সুলতানা, সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন,  উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি,  সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাজীব দাস, যুবলীগ নেতা সৈয়দ জামিল মোরশেদ মাসুম,  বাদশা মিয়া  সামছুল আলম বাবু, মারুফ খান, ওহিদুজ্জামান মিন্টু, মেজবাবুর রহমান,শামীম হাসান,  ছাত্রলীগের হিমেল,রিয়াজ প্রমূখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে পালিত হয় শেখ রাসেলের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করলো ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ

রূপসায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

রূপসা প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে সোমবার সকালে রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিশুদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, দেশের শিশু-কিশোর, তরুণ প্রজন্মের কাছে শেখ রাসেল এক ভালোবাসার নাম। রাসেল আজ দেশের আনাচে-কানাচে এক মানবিক সত্বা হিসেবে সবার মাঝে বেঁচে আছেন। উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সহকারী কমিশনার(ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন প্রানী সম্পদ অফিসার তপু সাহা, জেলা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন মুকুল,মিষ্টার বাংলাদেশ আবুল কালাম আজাদ,কৃষি সম্প্রসারন অফিসার শিউলী মজুমদার, এসএম ফেরদৌস,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, আরডিও তারেক ইকবাল আজিজ, প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, পিআইও মোঃ আরিফ হোসেন,সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কেএম মফিজুল আলম, সহাকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আঃ মালেক প্রমূখ।

রূপসায় চারটি ইউনিয়নে ২০ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা

রূপসা প্রতিনিধি :

আগামী ১১ নভেম্বর রূপসার ৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন। রবিবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন রিটানিং কর্মকর্তার নিকট। আইচগাতি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল নৌকা, (সতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন শেখ মো মারুফ , মো. শফিকুল ইসলাম, হাতপাখা প্রতীক নিয়ে জমা দিয়েছেন গাজী জাহিদুর রহমান।

শ্রীফলতলা ইউনিয়নের নৌকা প্রতিক নিয়ে মনোয়ন জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ এসহাক সরদার, সতন্ত্র প্রার্থী হিসেবে দেলোয়ার হোসেন মোল্লা, আ. জব্বার শেখ, শহীদ জমাদ্দার ও হাতপাখা প্রতিক নিয়ে তাওহিদুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম লাঙ্গল প্রতিক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নৈহাটি ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে মনোনয়পত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, সাইফুর রহমান মোল্লা, আমিরুল ইসলাম তারেক মহিউদ্দিন মিন্টু (সতন্ত্র) ও জাহিদুল ইসলাম (হাতপাখা) প্রতিক নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

টিএসবি ইউনিয়নের নৌকা প্রতিক নিয়ে জাহাঙ্গির শেখ, সাবেক চেয়ারম্যান শাহজাহান কবির প্যারিস, শফিকুল ইসলাম (সতন্ত্র) ও সোহরাব হোসেন (হাতপাখা প্রতিক নিয়ে মনোনয় পত্র জমা দিয়েছেন।

নৌকাকে বিজয়ী করতে দলের মধ্যে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে একসংগে কাজ করতে হবে: সালাম মূশের্দী এমপি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে বিএনপি জামাত শিবিরের কোন ষড়যন্ত্র সরকার বরদাশত করবে না। তাদের অপকর্ম কঠোর হস্তে দমন করবে শান্তি প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। বিএনপি জামাত চক্রটি দেশে একটার পর একটা ষড়যন্ত্র তৈরী করে বিশৃঙ্খলা করতে চাইছে। তাদের এসব অপচেষ্টার বিরেুদ্ধে সরকার সোচ্চার। তিনি আরো বলেন,নৌকাকে বিজয়ী করতে দলের মধ্যে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে একসংগে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা বিজয়ের কোন বিকল্প নাই। তিনি শনিবার বিকালে খুলনাস্থ দলীয় কার্যালয়ে ইউপি নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সরফিুদ্দিন বিশ^াস বাচ্চু, জেলা আওয়ামীলীগ সদস্য অধ্যক্ষ ফ. ম. আ: সালাম,জাহাঙ্গির হোসেন মুকুল, জেলা কৃষকলীগের সভাপতি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সা: সম্পাদক ইমদাদুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন জেলা স্বেছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আইয়ুব মল্লিক বাবু, আরিফুর রহমান মোল্লা, মনিরুজ্জামান মনি, রবিউল ইসলাম বিশ^াস, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলহাজ¦ ইসহাক সরদার, মো: জাহাঙ্গীর শেখ, কামাল হোসেন বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবীব, মিয়া আরিফ হোসেন, আকতার ফারুক, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, এমপি কো অর্ডিনেটর নোমান ওসমান রিচি, আ: গফুর খান, সরদার মিজানুর রহমান, আলম হাওলাদার, ওয়াহিদুজ্জামান মিজান, এ্যাড. মোহাম্মাদ আলী, রুহুল আমিন রবি, রাজিব দাস টাল্টু,ফরিদ শেখ, মঈন উদ্দিন, মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

নৌকাকে বিজয়ী করতে দলের মধ্যে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে একসংগে কাজ করতে হবে: সালাম মূশের্দী এমপি

অপর দিকে বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে রূপসা উপজেলা যুবলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী। খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এবি এম কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-জেলা আওয়ামীলীগের যুগ্ন- সম্পাদক সরুফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা আওয়ামীলীগ নেতা ফ, ম আব্দুস সালাম, জাহাঙ্গির হোসেন মুকুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা,খুলনা জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মোতালেব হোসেন।

বক্তৃতা করেন এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, নাসির উদ্দিন সজল,হারুন মোল্লা, ব্রজেন দাস,প্রদীপ বিশ্বাস, সরদার নুরুজ্জামান,সামসুল আলম বাবু,জিয়াউল ইসলাম,হারুনুর রশিদ, আশিষ রায়,সাইদুর রহমান ছগির,শামিম হাসান লিটন,এড.বদরুল আলম তয়ন,সরদার জসিম,সুব্রত বাগচী, মেজবাবুর রহমান মেজবা,মিঠু মুন্সী, কামরুজ্জামান সোহেল,এম শাহনেওয়াজ কবির টিংকু, এহতেশামুল হক অপু,মহিউদ্দিন মানিক, মহিউদ্দিন খান প্রিতম, আবুল কালাম আজাদ, আ: মজিদ শেখ,সাইফুল ইসলাম শাওন,শফিকুর রহমান ইমন,রবিউল ইসলাম,নাজিম মোড়ল, সোলায়মান হোসেন,আজানুরসহ নেতৃবৃন্দ।

//আ. রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

মহম্মদপুরের ঝামা বাজারে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা অনুষ্ঠিত

এনায়েত ফেরদৌস সেবা সংঘের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খুলনা প্রতিনিধি :

এনায়েত ফেরদৌস সেবা সংঘের উদ্যোগে গগতকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ আশিফুর রহমান (এমবিবিএস) এফসিপিএস ও গাইনী রোগ বিশেষজ্ঞ ডাঃ জান্নাতুল ফেরদৌসি (মিমি) এমবিবিএস তেরখাদা ইছামতি ইভান স্পোর্টিং ক্লাব ভবনে বিনামুল্যে এ চিকিৎসা সেবা প্রদান করেন। সকালে সেবা প্রদানের আনুষ্ঠানিক ভার্সোয়াল উদ্ভোদন করেন ইভান স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাংবাদিক নেতা, বিশিষ্ট সমাজ সেবক এনায়েত ফেরদৌস।

এসময় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এলাকার সাধারন মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সাংবাদিক নেতা, বিশিষ্ট সমাজ সেবক এনায়েত ফেরদৌস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

র‌্যাব ১৮টি হরিণের চামড়াসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে

খুলনা ব্যুরো:

বাগেরহাট সদরের বারাকপুরস্থ শ্রীহাট বাজারের কাশেম প্লাজার সামনে থেকে ১৮টি হরিণের চামড়াসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শক্রবার দুপুরে র‌্যাব-৬ খুলনাস্থ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হল- বাগেরহাট মোড়েলগঞ্জের বহরবনিয়া গ্রামের রফিজ উদ্দিন ফরাজীর ছেলে মোঃ আব্দুল হাকিম (৫০) ও শরণখোলার সোনাতলা এলাকার আলী মিয়া হাওলাদারের ছেলে মোঃ কামরুল ইসলাম (৩৫)।

তাদের কাছ থেকে দু’টি বড় প্লাষ্টিকের ব্যাগে ১৮টি হরিণের চামড়া, দু’টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তারা পরস্পর যোগশাজসে সুন্দরবন থেকে চামড়াসহ হরিণের মাংস সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে কতিপয় উচ্চবিলাসী মানুষের নিকট অধিক মুনাফার লোভে সরবরাহ করতো। এঘটনায় বাগেরহাট সদর থানায় মামলা হয়েছে।

রূপসায় টাকা পাওয়ার অভিযোগে দিনমুুজুরকে পিটিয়ে জখম

রূপসা প্রতিনিধি :

রূপসায় টাকা পাওয়ার অভিযোগে এক দিনমুুজুরকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেেেছ কতপিয় ব্যক্তির বিরুদ্ধে। আহত হয়ে দিনমুজুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ভৃক্তভোগি সূত্রে জানা হেয়ে, উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পুটিমারী গ্রামের আমজাদ মোল্লার ছেলে রিপন মোল্লা কে ১৪ অক্টোবর সকাল সাড়ে ৯টার সময় একই এলাকার টুকু ফকিরের ছেলে হাবি ফকির, বাচ্চু ফকিরসহ কয়েকজন মিলে মারপিট করে আহত করে।

ট্রেজার মালিকের কাছে টাকা পাওনা থাকায় কোন মেশিন এখান থেকে নেওয়া যাবে না বলে হাবি শহিদুলকে জানায়। এই বিষয়কে কেন্দ্র করে শহিদুলের সাথে কথা কাটাকাটি হয় হাবির। এক পর্যায়ে হাবি তার লোকজন নিয়ে শহিদুলকে লাঠি ও দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে মারপিট করে আহত করে। পরে এলাকাবাসি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শহিদুলকে ভর্তি করে।

খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোমবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, শিশুদের লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে। শিশুকে অবহেলা করার কোন সুযোগ নেই। শিশুর অধিকার রক্ষা ও প্রতিভা বিকাশে সকলকে এগিয়ে আসতে হবে। শিশুকে সঠিকভাবে বেড়ে উঠার সুযোগ করে দিতে হবে। শুধু শাসন নয়, আদর যত্ন দিয়ে মানুষ করতে হবে শিশুদের। পড়াশুনার পাশাপাশি শিশুকে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতিতে সম্পৃক্ত করা জরুরি।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার, খুলনা ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার মোঃ মাসুদুর রহমান ও জেজেএস এর প্রোগ্রাম ডিরেক্টর এসএম চিশতী। স্বাগত জানান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম। খুলনা জেলা প্রশাসন ও শিশু একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে লেখক আব্দুস সালাম তরফদারের শিশুতোষ গল্প গুচ্ছ ‘ভূত নেই, ভয় আছে’ বইয়ের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক।

//খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

ধনকুবের মুসা বিন শমসেরকে ডিবি কার্যালয়ে তলব

 

রূপসায় স্বামী স্ত্রীসহ ৩ মাদক বিক্রেতা আটক

রূপসা প্রতিনিধি :

রূপসায় স্বামী স্ত্রীসহ তিন মাদক বিক্রেতাকে ১৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে আইচগাতি ইউনিয়নের রাজাপুর কালিবাড়ি ঘাট এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে।

এমন খবর পেয়ে আইচগাতি ক্যাম্প পুলিশের ইনচার্জ নকিব ইকবাল রবিবার রাত সাড়ে ৯টার সময় রাজাপুর ঘাট এলাকা থেকে এক নারী সহ ৩জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১৫০ পিচ ইয়াবা ট্যালেট উদ্বার করে। আটককৃতরা হল খুলনার দাকোপ উপজেলার গুনারী এলাকার নওশের মোড়ল এর ছেলে নুরজ্জামান(৩৩) ও তার স্ত্রী খুকু মনি (২০) ,বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মকবুল হাওলাদারের ছেলে বেলাল হাওলাদার(২৮)।

এদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

পড়ুন দৈনিক বিশ্ব …

মনিরামপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

শারদীয় উৎসব উপলক্ষ্যে সাতক্ষীরা ব্লাড ব্যাংক কর্তৃক শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ

সরকার দেশে সৌহার্দ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে বদ্ধপরিকর: সালাম মূশের্দী এমপি

হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে খুলনা-৪ আব্দুস সালাম মূশের্দী বলেছেন, সরকার দেশে সৌহার্দ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে বদ্ধপরিকর। আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করে যাচ্ছে।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে দুর্গোৎসব পালনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া বিভিন্ন মন্দিরে অনুদান বিতরণ করে যাচ্ছে।করোনা সহনীয় পর্যায়ে আসলেও মাস্ক পরিধানসহ সরকারের নিদের্শনা গুলো মেনে উৎসব পালন করতে হবে। ধর্মীয় অনুষ্ঠান পালনে প্রতিটি সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।

রবিবার বিকালে রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মন্দির কমিটির সদস‍্যদের সাথে মতবিনিময় ও প্রধানমন্ত্রী ও এমপি’র ব‍্যক্তিগত অর্থায়নে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান কামাল উদ্দীন বাদশা, জেলা আওয়ামীলীগের সদস‍্য অধ‍্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা কৃষকলীগের সভাপতি ইউপি চেয়ারম‍্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল।

এসময় বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, সহকারী মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, ভাইচ চেয়ারম‍্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, আলহাজ্ব ইসহাক সরদার. উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আ:মজিদ ফকির, উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক চেয়ারম‍্যান শাহাজাহান কবীর প‍্যারিস, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আজমল ফকির,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ পাল, সুব্রত বাগচি, মনিরুজ্জামান মনি, আরিফুজ্জামান লিটন, মিজান সরদার, রুহুল আমিন রবি, রাজিব দাস,নাসির হোসেন সজল প্রমূখ।

//খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

টেকনাফে ৫ কোটি ২০ লক্ষ টাকার মাদকদ্রব্য ক্রিস্টাল মেথসহ গ্রেফতার ১