খুলনায় পাটের গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট মাঠে

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনার রূপসায় পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজপুর এলাকায় অবস্থিত পপুলার পাটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ করেই তারা পাট গোডাউন থেকে প্রচণ্ড ধোয়া দেখতে পান। তাৎক্ষণিকভাবে আশেপাশের লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক শিকদার বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে খুলনা, রূপসা ও টুটপাড়া ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর জন্য কাজ করছে।

খেলাধুলা শরীর মন ও মাদকাসক্তি থেকে দূরে থাকে : সালাম মূশের্দী এমপি

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলার জন্য ছিলেন নিবেদিত প্রাণ।

খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে এবং মাদক মানুষের বোধশক্তি কেড়ে নেয়। খেলাধুলার মাধ্যমে যুব সমাজ মাদকাসক্তি থেকে দূরে থাকে।

যুব সমাজ ও কিশোর কিশোরীদের স্বাভাবিক জীবন, লেখাপড়া ও দেশ গড়ার কাজে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

১৯৯৬ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠ নির্মাণ করে দিয়েছেন। এরপর ২০০৯ সালে আবার ক্ষমতায় এসে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমান সরকার শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ নির্মাণ করেছেন।

বর্তমান সরকার ক্রীড়াক্ষেত্রের সম্প্রসারণ এবং খেলাধুলার মান উন্নয়নে  অনেক পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন।

আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে তখনি দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন করেছে।   আমরা দেশের ক্রীড়াঙ্গনকে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মেলে ধরতে সক্ষম হয়েছি।

তিনি আরও  বলেন, দেশের তৃণমূল পর্যায় থেকে তরুণ প্রতিভাবান ছেলে-মেয়েরা যাতে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেজন্য দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, কর্মসূচি, প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

আমাদের সরকার বিগত ১৩ বছরে খেলাধূলার উন্নয়নে তৃণমূল পর্যায়ে ৩১টি ইভেন্টে প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। দেশের ১২৫টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে এবং বাকি উপজেলাগুলোতেও শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলমান রয়েছে। খেলাধুলার মান উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবগুলোতে ক্রীড়াসামগ্রী সরবরাহ করা হচ্ছে।

সোমবার (৬নভেম্বর ) বেলা ১২টায় রূপসার সরকারি বঙ্গবন্ধু কলেজ চত্বরে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন

কলেজের অধ‍্যক্ষ প্রফেসর মনোজ কান্তি মন্ডল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ মো: শাহিন, সাবেক অধ‍্যক্ষ সরদার ফেরদাউস আহমেদ, রূপসা ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ  ফ ম আ:সালাম,  অধ‍্যাপক গোপাল চন্দ্র মন্ডল, সরদার কামরুজ্জামান, বিকাশ চন্দ্র পাল, জাহাঙ্গীর মোল্লা, দিপংকার দাস, মাহমুদ হাসান, অতুল চন্দ্র বিশ্বাস, উমে সালমা, ইশরাত জাহান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক  মো: মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো: ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব,  শেখ আসাদুজ্জামান,মনিরুজ্জামান পিলু,  ফরিদ শেখ, ফরিদ আহমেদসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Daily World News

খুলনার রূপসায় যাত্রীবাসী বাসে অগ্নি সংযোগ দুর্বৃত্তদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ, সাহসী ও সৎ নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে বিস্ময় – এমপি সালাম মূশের্দী

খুলনার রূপসায় যাত্রীবাহি বাসে অগ্নি সংযোগ দুর্বৃত্তদের

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে রূপসায় দাড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের তালিমপুর ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাগেরহাট জেলার ফয়লাহারহাট  এলাকার বাসিন্দা  মোঃ জাহাঙ্গীর আলমের মালিকানাধীন খুলনা-মোংলা লোকাল রুটের খুলনা-ব-৯১৭ নম্বরের “মায়ের আচল” যাত্রীবাহী বাসটি ৫ নভেম্বর দুপুরে উপকারভোগীদের নিয়ে উপজেলার বঙ্গবন্ধু কলেজ মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যায়। সেখান থেকে সন্ধ্যায় ফেরার পর চালক অমিত কুমার দাস বাসটি তালিমপুরস্থ নৈহাটী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে রেখে বাড়িতে যায়। এ সময় কিছু সংখ্যক ব্যক্তি ভ্যান যোগে এসে বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে ব্যবহৃত বাসটিতে সন্ধ্যা ৭টার দিকে আগুন দেওয়া হয়। স্থানীয় জনগণ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও তিনি জানান ।

খুলনায় ভূয়া পুলিশ গ্রেফতার ডিবি পুলিশের হাতে

//খুলনা ব্যুরো, আঃ রাজ্জাক শেখ//

খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবার সার্বিক দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা হতে ভূয়া পুলিশ ইন্সপেক্টর অনিল কুমার বিশ্বাস @ অনিক (৪০) গ্রেফতার করেছে।

সে চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর থানার হিজলগাতি গ্রামের মৃত নবীন কুমার বিশ্বাস এর ছেলে।

বর্তমান বাগেরহাট জেলার ফকিরহাট থানার লকপুর এলাকায় বসবাস করে।

মামলা সূত্রে জানাযায়, এসআই (নিঃ) আল আমিন সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনাকালে রূপসা ব্রীজ টোল প্লাজা সংলগ্ন উত্তর পাশের ফুটপথ-এ অবস্থান কালে রাস্তার উপর থেকে ১৯ অক্টোবর রাত্র ১১.১০ মিনিটের সময় আসামী অনিল কুমার বিশ্বাসকে আটক করা হয়।

এসময় তাকে তল্লশি করে একটি ফেইক পুলিশ আইডি কার্ড, ফেইক পুলিশ ভিজিটিং কার্ড, একটি vivo Y02A এ্যাড্রয়েড মোবাইল ফোন, বাংলাদেশ পুলিশ বিভাগের সাপ্লাইকৃত একটি পিঠ ব্যাগ, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর র্যাং ক-ব্যাজ সম্বলিত মেট্রোপলিটন পুলিশের এক সেট পুলিশ ইউনিফর্ম; বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ মনোগ্রাম সম্বলিত একটি পি-ক্যাপ। বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ মনোগ্রাম সম্বলিত গ্রে-কালারের একটি কোটি যাহার সামনে পিছনে ইংরেজিতে বড় অক্ষরে SB লেখা আছে, বাংলাদেশ পুলিশ বিভাগের সাপ্লাইকৃত একজোড়া ক্যানভাস স্যু, এক জোড়া কাল রংয়ের স্যু।

এছাড়া বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদমর্যদার একটি পুলিশ বেল্ট, পুলিশ ইউনিফর্ম পরা ধৃত আসামীর একটি 3R সাইজের লেমিনিটেড ছবি, বাংলাদেশ পুলিশ ইউনিফর্ম পরা ধৃত আসামীর একটি ৮ ইঞ্চি×৬ ইঞ্চি সাইজের লেমিনিটেড ছবি আসামীর নিজ নামীয় ২টি পুলিশ ভিজিটিং কার্ড উদ্ধার করে।

এ সংক্রান্তে এসআই(নিঃ) আল আমিন বাদী হয়ে রূপসা থানায় ধৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।

খুলনায় চোরাই মালামালসহ ৪জন গ্রেফতার

//আ: রাজ্জাক 9শেখ, খুলনা ব্যুরো//

খুলনা জেলার রূপসা থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামাল ও চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্যরা হল মোঃ সাগর মোল্যা, মোঃ সানি সরদার, মোঃ মাহিনুল ইসলাম হৃদয়, মোঃ সাব্বির শেখ।

খুলনার পুলিশ সুপার মো: সাঈদুর রহমান পিপিএম-সেবার সার্বিক দিক-নির্দেশনায় ১৫ অক্টোবর বিকাল ৫ টায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ ইমরুল করিম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে রূপসা থানার কিসমত খুলনা এলাকার আবুল হোসেন সরদারের বাড়ীর সামনে এ অভিযান পরিচালনা করে চোরাই ল্যাপটপ ও চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে।

এসময় তাদের নিকট থেকে উদ্ধারকৃত মালামলের মধ্যে রয়েছে একটি ওয়ালটন Laptop, ৪টি এন্ড্রোয়েড ফোনের মধ্যে রয়েছে আইটেল A49 Play, ওপপো Reno4, রিয়েলমি X, টেকনো SPARK Go 2022, ১ টি কালো ব্যাগ।

আসামী সাগর এর বসতবাড়ী হতে চুরি কাজে ব্যবহৃত ১ টি লোহার শাবল, ১ টি সেলাই রেঞ্জ, ১ টি প্লাইয়ার্স, ১টি বড় স্কুড্রাইভার উদ্ধার করা হয়

এ ঘটনায় এসআই শেখ ইমরুল করিম বাদী হয়ে রূপসা থানায়  আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

প্রধানমত্রী শেখ হাসিনা যতদিন আছেন এদেশে কোন অশুভ শক্তির জায়গা হবে না: সালাম মূশের্দী এমপি

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল এমন এক অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকবে। তাঁর নীতি অনুসরণ করেই আমরা সকলের জন্য কাজ করছি।

বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছে এবং সবাই সমান অধিকার নিয়েই বসবাস করছে।

হাজার বছর ধরে বিভিন্ন ধর্মের অনুসারীরা এদেশে পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস ও ধর্ম চর্চা করে আসছে। সমকালীন বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন বাংলাদেশ। এখানে মসজিদ এবং পূজামন্ডপ পাশাপাশি, এক ধর্মের মানুষ অন্য ধর্মের অনুষ্ঠানে যোগ দেয়। বিপদে-আপদে সহযোগী আর সহমর্মী হয়। আবহমানকাল থেকেই এ চর্চা হয়ে আসছে এই বদ্বীপ জনপদে।’

অসহিষ্ণুতা এবং সাম্প্রদায়িকতার স্থান পৃথিবীর কোনো ধর্মই নেই, ধর্মের নামে যারা অধর্ম চর্চা করে, ধর্মকে স্বার্থসিদ্ধির সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় এসব তাদের হাতিয়ার। যারা সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ কিংবা উগ্রতা চর্চা করে প্রকৃতপক্ষে তারা ধর্মের মূল শিক্ষাকেই প্রশ্নবিদ্ধ করে।

তিনি আরো বলেন, সরকার জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে।

সব ধর্মের মানুষকে সরকার সমান চোখে দেখে দেখেন। প্রধানমত্রী শেখ হাসিনা যতদিন আছেন এদেশে কোন অশুভ শক্তির জায়গা হবে না‘আমাদের উন্নয়ন কর্মসূচি বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিস্তৃত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য, সকলের কল্যাণেই আমরা কাজ করে যাচ্ছি।

এই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। এই বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার নিয়ে বসবাস করবে, সমান সুযোগ নিয়ে বসবাস করবে। আমরা সেই নীতিতে বিশ্বাস করি।’

সোমবার ৯ অক্টোবর রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত অফিসার্সক্লাব মিলনায়তনে দুর্গাপূজা সুস্থ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে  আইন-শৃঙ্খলা সবায় প্রধান অতিথির বক্তৃতায় জুম কনফারেন্সের মাধ্যমে তিনি নিয়ে কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহানের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল বাকী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, থানা ওসি তদন্ত মো:সিরাজুল ইসলাম,

উপজেলা স্বাস্থ‍্য ও প:প:কর্মকর্তা  ডা: শেখ সফিকুল ইসলাম,কৃষি কর্মকর্তা মো:ফরিদুজ্জামান,   প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: প্রদীপ মজুমদার, মৎস‍্য কর্মকর্তা বাপী কুমার পাল,  উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, আইসিটি কর্মকর্তা মো:রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায়, জনস্বাস্থ‍্য প্রকৌশলী মো:রাসেল, খাদ‍্য কর্মকর্তা সুজিত মূখার্জী,পল্লী বিদ‍্যুৎ এর এজিএম আ:হালিম,

ইউপি চেয়ারম্যান  অধ‍্যাপক আশরাফুজ্জামান বাবুল, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, কামাল হোসেন বুলবুল, ইসহাক সরদার, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা বেগম,  জেলা আওয়ামীলীগের সাবেক সদস‍্য আ:মজিদ ফকির, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, বিনয় হালদার, প‍্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আনিছুর রহমান মিঠু, পূজা কমিটির সভাপতি শক্তিপদ বসু,সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সৈয়দ আওরঙ্গজেব স্বণ, জুলফিকার আলী, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপসায় আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

//খুলনা ব্যুরো//

খুলনার রূপসায় উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা ২৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় বিকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, ফরহানা আফরোজ মনা, সহকারি কমিশনার (ভুমি) মো. আবদুল্লাহ আল বাকী,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সেখ শফিকুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ মো:শাহিন, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার।

এ সময় বক্তৃতা ও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বজলুর রহমান, শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, আইসিটি কর্মকর্তা মো. রেজাউল করিম, তথ্য আপা দীলশান আরা,আনসার-ভিডিপি আরিফা বেগম, পল্লী বিদ‍্যুৎ  এর এজিএম আ: হালিম,

আইচগাতী ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক মো. আশরাফুজ্জামান বাবুল, নৈহাটী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, ঘাটভোগ ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক এসএম হাবিব, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস‍্যগণ।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার কনিষ্ঠ পুত্র আবেদীন ইসলাম শান্তর সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আঞ্জুমান- দলিল হারুন স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

জীবনে ও সাথী,  মরণেও সাথী” “সেবা নিন, সুস্থ থাকুন” এই শ্লোগানকে সামনে রেখে আঞ্জুমান- দলিল হারুন স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে চিকিৎস সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় ইলাইপুর এলাকায় অনুষ্ঠিত হয়।  সভায়  প্রধান অতিথির বক্তৃতা করেন  আঞ্জুমান মুফিদুল ইসলাম এর ট্রাস্টি ও সহ-সভাপতি এবং চেয়ারম্যান কো-অর্ডিনেশন কমিটির মো:আজিম বখ্স। সভাপতিত্ব করেন  সাবেক সিনিয়র সচিব ও মুফিদুলের নির্বাহী  পরিচালক মো মাহফুজুর রহমান।

সুপ্রিম কোর্ট এর এডভোকেট মো: সফিউল আলম সুজন এর পরিচালনায় অনুষ্ঠানে ম্বাগত বক্তৃতা করেন সাবেক যুগ্ম সচিব,  আঞ্জুমান মুফিদুল ইসলাম এর দাতা সদস্য ও আজিবন সদস্য আলহাজ্ব  এস এম হারুনার রশিদ ।

বিশেষ অতিথির বক্তৃতা করেন  আঞ্জুমান  মুফিদুল ইসলামের সদস্য,  সাবেক সিনিয়র সচিব মাহফুজুর রহমান, আলহাজ্ব  আ:সালাম, আলহাজ্ব মো:হানিফ  মো: আসলাম হোসেন, সাবেক অতিরিক্ত যুগ্ম সচিব মো শামসুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক  শিক্ষা নাজমুল হোসাইন খান, আঞ্জুমান মুফিদুল ইসলাম এর খুলনা জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মির্জা মো:নুরুজ্জামান।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ এর এজিএম আ:হালিম, ইউপি সদস্য কামরুজ্জামান সোহেল,  শাহ আব্দুল হাই, এড. নুরুজ্জামান, ডা: ফয়সাল আহমেদ, এড. আরিফ রিপন, এস এম আমজাদ হোসেন, ওহিদুল ইসলাম, আলহাজ্ব শাহাজান , আলহাজ্ব লতিফুর রহমান,  মুজাফফার শেখ, ফিরোজ শেখ, হাবিবুর রহমান, মো গোলাম রসুল আসমান, রহমান মিরিধা, জাহিদুল ইসলাম বাবু, নাজমুল ইসলাম, শহিদুল ইসলাম ঈমাম, নয়ন মিরিধা, সালমান শেখ, মনিরুজ্জামান মনি, আবুল হাসান হামিদি, হাসান গাজী, সিরাজুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য সাবেক সচিব হারুনার রশিদ নিজ নামীয় ২য় তলা বাড়ি ও ৬৭ শতক জমি মুফিদুলে দান করেন।

Daily World News

এমপি রেজাউল করিম বাবলুর বিরুদ্ধে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ

রূপসায় উৎসবমুখর পরিবেশে বাজার বণিক সমিতি নির্বাচন অনুষ্ঠিত

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

প্রায় এক যুগ পর উৎসব মুখর পরিবেশে খুলনা জেলার রূপসার বাগমারা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে সভাপতি পদে মাওলানা আরাফাত হোসেন ও কাপ পিরিচ প্রতীক নিয়ে নাজমুল হুসাইন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন

এ নির্বাচনে সভাপতি পদে আরাফাত হোসেন আনারস প্রতিকে ১৬৫ ভোট ও ইমরান হোসেন রনি শেখ চেয়ার প্রতিকে পেয়েছেন ১২৩ ভোট।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৪জন আরিফুল ইসলাম ফুটবল প্রতীক, হাসানাত মোবাইল প্রতীক, আলম খান দোয়াত কলম,ও শেখ মোহাম্মদ হালিম টিয়া পাখি প্রতিক।

এর মধ্যে দুই জন নির্বাচিত হন হাসানাত মোবাইল প্রতীকে ১৭৭ ভোট এবং আলম খান দোয়াত কলম প্রতিকে ১৫৩ ভোটে বিজয় লাভ করেন।

সাধারণ সম্পাদক পথে নাজমুল হোসেন কাপ পিরিচ ২১৭ ভোট ও রাসেল শেখ হরিন প্রতিক নিয়ে পেয়েছেন ৬৮ ভোট।

সহ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করে তিনজন নাসিম মীর মোরগ প্রতিক ৭৮ ভোট, রাজু আহম্মদ ব্যাট বল প্রতিক ১৭০ ভোট ও জিয়া সিকদার টেবিল প্রতিক নিয়ে পেয়েছেন ৩৬ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে শফিকুল ইসলাম টেলিফোন প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১৫৭ ও ওহিদুজ্জামান পেয়েছেন ১২৯ ভোট।

কোষাধক্ষ পথে সরিফুল ইসলাম মই প্রতীকে ১০৬ ভোট, জাহিদ হাসান টিউবয়েল প্রতিক নিয়ে ১০৯ ভোট ও এস এম এ রাজিব রুই মাছ প্রতিকে ৬৮ ভোট পেয়েছেন।

প্রচার সম্পাদক পদে সাইফুল ইসলাম মাইক প্রতিক নিয়ে পেয়েছেন ৯১ ভোট ও মোঃ হাসান হাওলাদার মোটরসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ১৯৩ ভোট। তথ্য সম্পাদক পদে মোঃ আব্দুল জব্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, এমপি আব্দুস সালাম মুর্শেদীর সার্বিক তত্ত্বাবধানে বাগমারা বাজার বণিক সমিতি এর ত্রি-বার্ষিক নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩০৭ জন।

এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন শেখ হারুন-রশিদ।

এছাড়া নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা ও সহকারী নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক ও ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুলসহ নেতৃবৃন্দরা।

Daily World News

কুমিলা-১০ আসনে কাউন্সিলদের ভোটে জাহাঙ্গীর আলম জাকের পার্টির প্রার্থী নির্বাচিত

উন্নত দেশ গঠনে শিক্ষাখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার: সালাম মূশের্দী এমপি

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এর সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ সরকার শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে ব্যাপক কাজ করেছে।

সরকার শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন, শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে।

এই সরকার দেশের সব স্কুল-কলেজের পাশাপাশি আলিয়া মাদ্রাসাগুলোতেও একাডেমিক ভবন নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। উন্নত দেশ গঠনে শিক্ষাখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার।

তিনি আরো বলেন, একটি জাতিকে সুস্থভাবে গড়তে শিশুদের শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে। সেই লক্ষ্যে সরকার বিনামূল্যে বই বিতরণ, শিক্ষাবৃত্তি, অবকাঠামো নির্মাণ, স্কুল জাতীয়করণ ও এমপিওভুক্তিসহ অনেক যুগান্তকারী পদক্ষেপ রেখেছে।

দেশে এখন কোনও কিছুর অভাব নেই। জনগণের প্রয়োজনে সব করা হচ্ছে। দেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত। আর এসব উন্নয়ন কর্মযজ্ঞ সম্ভব হয়েছে বর্তমান সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার জন্যই।

আজ ১০সেপ্টেম্বর বেলা ১১টায় রূপসা উপজেলা রিসোর্স সেন্টারে মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে  এক  মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান এর সভাপতিত্বে  ও  শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন  জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ  ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, ওসি তদন্ত মো:সিরাজুল ইসলাম, সাবেক সদস‍্য আ: মজিদ ফকির,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু,  সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার সহাকারী শিক্ষা কর্মকর্তা মো: মাসুদ রানা, ইউআরসি ইন্সটাকটর  মো: নসিবুর রহমান, প্রধান শিক্ষক লুৎফর রহমান, আ:সাত্তার খান  শ্যামল কুমার দাস,  মাসুদ আলম,সালাউদ্দীন আহমেদ, মোতাহার হোসেন, আবুল কাশেম, নিশিত রঞ্জন মহলী, মারুফ মোড়ল  শাবানা খানম, তারিকুল ইসলাম শহিদুল ইসলাম, সাগরিকা সাহা, সুলতানা জাহান, পারভীন সুলতানা, নাসরিন নাহার লিপি,রোমেছা সুলতানাসহ অনেকেই  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার ৬৮টি সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন এবং

শ্রেষ্ঠ শিক্ষক ও সভাপতিদের মাঝে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি।

এছাড়া বেলা সাড়ে ১২টায় সামন্তসেনা দারুসুন্নাত ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী  সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করেন এমপি আব্দুস সালাম মূশের্দী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন

থানা অফিসার ইনচার্জ মো:শাহিন, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ  ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রকৌশল  মো: আশরাফুল হক,  আ:মজিদ ফকির ,  সৈয়দ মোরশেদুল আলম বাবু, ইমদাদুল ইসলাম, মাদ্রাসা সুপার মো:শফিউদ্দীন নেছারী, প্রতিষ্ঠানের সভাপতি মো:ইলিয়াজ শেখসহ শিক্ষক,শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

Daily World News

৩৫০ সিসি মোটরসাইকেল এখন আপনিও চালাতে পারবেন