খুলনার রূপসায় বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনার রূপসার একটি বিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) পূর্ব পাশের বিল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়।

আনুমানিক ৩০ বছর বয়সের নিহত ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি। নিহত যুবকের কালো রংয়ের টি শার্ট  ও প্যান্ট  পরিহিত ছিল।

রূপসা থানার ওসি তদন্ত মো:সিরাজুল ইসলাম  জানান,  রূপসা ব্রীজের পূর্বপাশে জনৈক এস এম আমজাদ হোসেনের মাছের ঘেরে এলাকাবাসী এক ব্যক্তির  লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল  কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইতিমধ্যেই লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআই  ও সিআইডির টিম চেষ্টা অব্যাহত রেখেছেন।

ঘটনার খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

খুলনায় একাধিক মামলার আসামিকে ৪৯পিস ইয়াবাসহ আটক

খুলনা ব‍্যুরো:

খুলনার দিঘলিয়ায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৯ পিস ইয়াবা সহ  হত্যা ও মাদক মামলার আসামী সাবেক ইউপি সদস্য সেলিম শেখকে সোমবার ৪সেপ্টেম্বর আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, খুলনা জেলার দিঘলিয়া উপজেলার নগরঘাটা ফেরিঘাটস্থ ভৈরব নদীতে অবস্থানরত বালু উত্তোলনের ড্রেজারে বসে ইয়াবার বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার এর দুপুর ৩টার দিকে দিঘলিয়া থানা পুলিশের এ এসআই তারেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

ঘটনাস্থল থেকে উপজেলার দেয়াড়া গ্রামের হায়দার শেখের পুত্র মাদক ও হত্যা মামলার আসামি সাবেক ইউপি সদস্য শেখ সেলিম( ৩২) কে আটক করে ।

এ সময় তার নিকট থেকে সিগারেটের প্যাকেটে থাকা ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বালুর ড্রেজারের তিন শ্রমিককে থানায় আনা হয়েছে ।

এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার বলেন , মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।সাবেক এই ইউপি সদস্য সেলিম শেখ এর বিরুদ্ধে হত্যা  ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে: সালাম মূশের্দী এমপি

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন,

১৯৭৫ সালের ১৫ আগস্টে সপরিবারে জাতির পিতাকে হত্যা করার মধ্যে দিয়ে স্বাধীনতার পরাজিত শক্তিরা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। কিন্তু ১৯৯৬ সালে সরকার গঠনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বিরোধীদের সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশকে উন্নত রাষ্ট্রে উত্তরণের জন্য মনোনিবেশ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই একটি আদর্শ, একটি দর্শন, তিনি চিরঞ্জীব। বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

বঙ্গবন্ধুর জীবনী বিশ্লেষণের মাধ্যমে বোঝা যায় যে তিনি ছিলেন নির্লোভ, নির্মোহ ও অদম্য সাহসী রাজনীতিবিদ, যিনি একাধারে বিশ্বমানবতার প্রতীক এবং মুক্তিকামী মানুষের নেতা। তিনি আমাদের একটি স্বাধীন দেশ, বিজয় পতাকা এবং পরিপূর্ণ দলিল হিসেবে ৭২’র সংবিধান দিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস এবং একমাত্র আওয়ামী লীগই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে’।

বঙ্গবন্ধুকে হত্যা করে ওরা আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। কিন্তু বাংলার জনগণ তা হতে দেয়নি।

বঙ্গবন্ধুর চেতনা, আদর্শ ও দর্শনকে নবীণদের মধ্যে ছড়িয়ে দেবার প্রয়াস গ্রহণ করতে হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের এই সময়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখী, সমৃদ্ধ সোনার বাংলা গঠনে নবপ্রজন্মকে প্রত্যয়ী হতে হবে।

সব কিছু ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।

আজ ২৮ আগস্ট সোমবার বিকেলে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডবাসীর আয়োজনে ইলাইপুর মোড়স্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইফতেখায়রুল আলম  এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ  ফ ম আব্দুস সালাম, সাবেক সদস‍্য আ: মজিদ ফকির,  জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু,  আরিফুর রহমান মোল্লা, যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব,ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

ইউপি সদস্য কামরুজ্জামান সোহেল এর সার্বিক  তত্ত্বাবধানে ও উপজেলা আওয়ামীলীগ এর সদস‍্য আমজাদ হোসেন এর  পরিচালনায় বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান  কামাল হোসেন বুলবুল,মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান,  স ম জাহাঙ্গীর, মহিলা আওয়ামীলীগ নেত্রী রিনা পারভীন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান শেখ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, ইউপি সদস‍্য  আলমগীর হোসেন শ্রাবণ, মো: বাবর আলী, মাহফুজ শেখ, ফরিদ শেখ, শেখ আসাদুজ্জামান, মনিরুজ্জামান পিলু,  মামুন শেখ, নাজির শেখ, মোজাফফাল শেখ,  ইলিয়াজ শেখ, আজমল ফকির, রবিউল ইসলাম,  যুবলীগের হারুন মোল্লা,আশিষ রায়, সরদার জসিম উদ্দীন,  খালিদ হোসেন,  আজমল হোসেন, রবিউল ইসলাম, খায়রুজ্জমান সজল,ইমন গাজী, মহিউদ্দীন মানিক, বাকী বিল্লাহ,  আ:করিম, সোহেল  শেখ, কামরুল ইসলাম,  ইমামুল ইসলাম, মিকাইল বিশ্বাস,শেখ রাসেল,নোমান সৈকত প্রমূখ।

আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হয়েছে: সালাম মূশের্দী এমপি

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪আসনের সংসদ সদস‍্য ও জেলা আওয়ামীলীগের সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন,

বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার সকল ক্ষেত্রে ব‍্যাপক উন্ন য়ন করে যাচ্ছেন।

সরকার অবকাঠামো, স্বাস্থ্যসেবা, বাসস্থান, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিসহ প্রতিটি খাতের উন্নয়ন নিশ্চিত করেছে।

আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আমরা এটা করতে পেরেছি।

আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হয়েছে: সালাম মূশের্দী এমপি

আওয়ামী লীগ সবসময়ই জনগণের কল্যাণে কাজ করে। দল যখনই ক্ষমতায় আসে তখনই জনগণের ভাগ্যের পরিবর্তন হয়। লাখো মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে।

‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। আমরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছি এবং একে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের পরও সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশের অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে। চলমান যুদ্ধের কারণে উন্নতসহ অনেক দেশ সংকটে পড়লেও বহু দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা এখনও ভালো।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের আওতায় বিনামূল্যে বাড়ি দিয়ে আসছে। তারা ইতোমধ্যে আবাসন প্রকল্পের আওতায় ৩৫ লাখ লোককে বাড়ি দিয়েছেন এবং তাদের জীবিকা নিশ্চিত করেছেন।

দেশে কেউ গৃহহীন থাকবে না, কারণ সরকার প্রতিটি গৃহহীন লোককে বিনামূল্যে আবাসন প্রকল্পের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। বিএনপি-জামায়াত জোট ডিজিটাল বাংলাদেশের সুবিধা ব্যবহার করে আমাদেরই বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ এসব অপপ্রচারে কান না দেয়ারও আহ্বান করেছেন সকলকে।

:আজ ২৮আগস্ট সোমবার রূপসার তিলক গ্রামে সাইদ মোল্লার বাড়িতে উঠান  বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ  ফ ম আব্দুস সালাম, সাবেক সদস‍্য আ: মজিদ ফকির,  জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা

আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব,ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

উপজেলা আওয়ামীলীগ এর সদস‍্য আসাদুজ্জামান বাবুর পরিচালনায় বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান  মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, মো: জাহাঙ্গীর শেখ, আকতার  ফারুক,  মহিলা আওয়ামীলীগ নেত্রী রিনা পারভীন, স ম জাহাঙ্গীর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, ইউপি সদস‍্য মো: মঈন উদ্দীন, আওরঙ্গজেব স্বর্ণ, দাউদ আলী, ইনতাজ মোল্লা,  জাকির মোড়ল, হোসনেয়ারা বেগম, নাজমা বেগম, ফরিদ শেখ, শেখ আসাদুজ্জামান, মনিরুজ্জামান পিলু,  মামুন শেখ, নাজির শেখ,  ইলিয়াজ শেখ, যুবলীগের হারুন মোল্লা,  সরদার জসিম উদ্দীন,  রবিউল ইসলাম, খায়রুজ্জমান সজল,ইমন গাজী, সৈয়দ হেলাল, মহিউদ্দীন মানিক, সোহেল  শেখ, সজীব শেখ, সোহাগ মোল্লা প্রমূখ।

Daily World News

১৬০ বিশ্বনেতা ড. ইউনূসের বিচার স্থগিত চেয়ে প্রধানমন্ত্রীকে খোলাচিঠি

দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে সরকার সকল ক্ষেত্রে উন্নয়ন অব‍্যহত রেখেছে: সালাম মূশের্দী এমপি

দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে সরকার সকল ক্ষেত্রে উন্নয়ন অব‍্যহত রেখেছে: সালাম মূশের্দী এমপি

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য ও জেলা আওয়ামীলীগের সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য সরকারের পদক্ষেপের অংশ হিসেবে রাস্তাঘাট,মসজিদ, মাদ্রাসা মন্দির সহ  সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন অব্যাহত আছে।

অর্থনৈতিক অগ্রগতি বাড়াতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলাকে অগ্রাধিকার দিচ্ছে  সরকার।

সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সারাদেশে সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণের পাশাপাশি খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গবেষণার ওপর গুরুত্বারোপ করেছে।

তিনি বলেন, জাতির পিতা চেয়েছিলেন একদিকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অপরদিকে অর্থনৈতিক কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যাওয়া, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি।

যার সুফল আপনারা আজ পাচেছন এবং আমাদের লক্ষ্য দেশকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

কেননা আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করাতে সারাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাওয়াটাকে আমাদের কর্তব্য বলেই মনে করি।

বাংলাদেশকে নিয়ে জাতির পিতার যে চিন্তা চেতানা ও আদর্শ ছিল সেটাই আমাদের চলার পথের পাথেয়। আর আমরা চাই আমাদের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে।

আজ ২৮আগস্ট সোমবার দুপুরে রূপসা উপজেলাধীন খুলনা-মংলা কুদীর বটতলা,খাজাডাঙ্গা, হাতেমতলা লকপুর জিসি মংলা রোড  ভায়া সামন্ত সেনা নতুন হাট সড়কের ১৭৪২ মিটার চেইনেজের ৩০ মিটার দৈর্ঘ‍্যের  পিসিসি  গার্ডর ব্রিজ নির্মাণ  কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান,  উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ  ফ ম আব্দুস সালাম, সাবেক সদস‍্য আ: মজিদ ফকির,  জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,  সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ইউপি চেয়ারম্যান  মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা কৃষকলীগের সভাপতি আ:  মান্নান শেখ, দপ্তর সম্পাদক আকতার  ফারুক, রিনা পারভীন, মোস্তাফিজুর রহমান মোস্তাক, স ম জাহাঙ্গীর, ফরিদ শেখ, শেখ আসাদুজ্জামান, মনিরুজ্জামান পিলু,  মামুন শেখ, নাজির শেখ,  যুবলীগের সরদার জসিম উদ্দীন,  রবিউল ইসলাম, খায়রুজ্জমান সজল,ইমন গাজী, মহিউদ্দীন মানিক,  এইতেশামুল হক অপু, সোহেল  শেখ, সজীব শেখ, সোহাগ মোল্লা প্রমূখ।

অধ‍্যক্ষ আলমগীর কবীরের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

//আ: রাজ্জাক শেখ, খুলনা//

অধ্যক্ষ খান আলমগীর কবীর এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান ২৫আগস্ট বিকাল ৪টায় রূপসার কাজদিয়া সরকারী উচচ মাধ‍্যমিক বিদ‍্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ব বিদ্যালয়ের ট্রেজার প্রফেসর অমিত রায় চৌধুরী।

অধ্যক্ষ খান আলমগীর কবীর স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস‍্য মো: মঈন উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা,পরিবারের পক্ষ থেকে বক্তৃতা করেন প্রফেসর আহমেদুল কবীর চাইনিজ, খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, বিশিষ্ট ব‍্যবসায়ী শিল্পপতি ও উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা বাবলু কুমার আশ।

প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশের পরিচালনায় বক্তৃতা করেন আলমগীর কবিরের ভাই ও সাবেক চেয়ারম্যান খান শাহজাহান কবির প‍্যারিস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দীন, আওয়ামীলীগ নেতা আলমগীর মল্লিক, শক্তিপদ বসু, বাসুদেব রায় চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, সহকারী অধ‍্যাপক আনোয়ার হোসেন মিন্টু, মেজবা উদ্দীন সেলিম, প্রধান শিক্ষক নকিব উদ্দীন, সাবেক শিক্ষক বাকির হোসেন বাকু, সমাজ সেবক মাহাবুব হোসেন শেখ, অহিদুল ইসলাম, বেল্লাল শেখ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, কোষাধ‍্যক্ষ নাহিদ জামান, সাংগঠনিক সম্পাদক আ:মজিদ শেখ,নির্বাহী সদস্য ফ ম আইয়ুব আলী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি জ‍্যাকি ইসলাম সজল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সজল, সরদার জসিম উদ্দীন, সৈয়দ লালন,সৈয়দ হেলাল, ছাত্রলীগের আশিকুজ্জামান তানভীর,শেখ রিয়াজ,শেখ রাসেল, মো: নোমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আলী আকবর আওয়ামী লীগের নিবেদিতকর্মী ছিলেন: সালাম মূশের্দী এমপি

আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো:

রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আকবর গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি স্তরে একজন সক্রিয় রাজনীতিক হিসেবে নিজের সাংগঠনিক দক্ষতায় দলকে সামনের কাতার থেকে নেতৃত্ব দিয়েছেন।

এই ত্যাগী নেতার সকল স্তরের দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা ও সম্মানের আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। তাই তার কীর্তি ও স্মৃতি আমাদের মাঝে চিরঞ্জীব হয়ে থাকবে।

“তিনি দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন। একজন দক্ষ ও সৎ নেতাএবং বাংলাদেশ আওয়ামী লীগ এক পরীক্ষিত ও বিশ্বস্ত যোদ্ধা হারিয়েছি।

ছাত্র জীবন থেকে রাজনীতি করে উঠে এসেছন। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ রাজনীতিতে কখনো তার কোন ব্যত্যয় ঘটেনি।

তিনি  আরও বলেন, “মানুষ মরনশীল একদিন সবাইকেই চলে যেতে হবে, তবে তার কর্মফলকেই মানুষ স্মরণ করে।

বঙ্গবন্ধুর  আদর্শ বুখে ধারণ করে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে অবদান রেখেছেন আকবর। তার অবদান চির অম্লান হয়ে থাকবে।

সৎ, নির্লোভ ও একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত আলী আকবর সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত ছিলেন।

তার মত ত্যাগী কর্মী দলের জন্য প্রয়োজন ছিলো কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাকে অকালে আমাদের হারাতে হলো। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুক সেই কামনা করি আমরা।

এমপি আব্দুস সালাম মূশের্দীর খুলনাস্থ দলীয় কার্যালয়ে মঙ্গলবার ২৩ আগস্ট সন্ধ‍্যায় সাবেক কেন্দ্রীয় ছাত্র ও যুবনেতা, জেলা

আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আলী আকবর এর  মৃত‍্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও  দোয়া মাহফিল  অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ‍্যমে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

জেলা আওয়ামীলীগে সদস‍্য অধ‍্যক্ষ  ফ ম আ:সালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, রূপসা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক  মো:  ইমদাদুল ইসলাম,ইউপি চেয়ারম‍্যান আলহাজ্ব ইসহাক সরদার।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো:  মোতালেব হোসেন এর পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন,

রূপসা উপজেলা শ্রমীকলীগের আহবায়ক মো:মফিজুল ইসলাম, উপজেলা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা,  মোঃ ফরিদ শেখ, মামুন শেখ,শেখ আসাদুজ্জামান,ফ ম আইয়ুব আলী, হারুন মোল্লা, উপজেলা যুবলীগের  সদস্য  আশিষ রায়, শামসুল আলম বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মইন উদ্দিন,  আবদুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম, সিদ্দিক চৌধুরী,  মহিউদ্দীন মানিক, বুলবুল মোল্লা, জাহিদ হোসেন,মহিলা আওয়ামীলীগের রোমেছা বেগম,ছাত্রলীগের শেখ রিয়াজ, আকতারুজ্জামান লিপু, জুয়েল সরদার, নোমান, সহ দলীয় নেতৃবৃন্দ   উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাত করেন  আওয়ামীলীগ নেতা প্রভাষক মো: অহিদুজ্জামান।

খুলনায় ইঁদুর মারার ফাদে পড়ে প্রাণ গেল দুই কৃষকের

//আ: রাজ্জাক শেখ,খুলনা ব‍্যুরো//

খুলনার রূপসায় ইঁদুর মারার ফাঁদে পড়ে প্রাণ গেল দুই কৃষকের। ঘটনাটি রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে।

নিহছতের পরিবার ও স্থানীয়রা জানায়, আনন্দনগর এলাকার সৈয়দ আলী মোল্লার ছেলে জের আলী মোল্লার মাছের ঘেরের শসা খেতে ইদুর মারার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন গতকাল ( ২১আগস্ট) সোমবার ।

একই গ্রামের ইকবাল শেখ(৩৫) নামের কৃষক তার মাছের ঘেরে কাজ শেষ করে ঐদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে থাকেন।

পরবর্তীতে ইকবাল বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন রাত সাড়ে দশটায় দিকে ইকবালের ভাই মোদাচ্ছের কে ফোন দিয়ে বলেন তিনি মাছের ঘরে কাজ করতে গেছে এখনো বাড়ি আসে নাই।

মোদাচ্ছের শেখ মাছের ঘেরের ঘরে পরিবার নিয়ে বসবাস করে সেই সূত্র ধরে ভাই ইকবালকে খুজতে বের হয়।

পথিমধ‍্যে দেখতে পাই জের আলী মোল্লার ঘেরের পাড়ে ইকবাল পড়ে আছে। তখন মোদাচ্ছের তার ভাই ইকবালকে স্পর্শ করলেই তাকেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এ সময় মোদাচ্ছের এর স্ত্রী রুমা বেগম পিছনে আসার কারণেই তিনি ঘটনাটি দেখতে পায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।

পরবর্তীতে তার চিৎকারে আশেপাশে লোক এসে তাদেরকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। নিহত কৃষকের লাশ ময়নতন্ত্রের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতের ঘটনায় একমাত্র আয়কর ব‍্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। শোকাহত এলাকাবাসী।

থানার ওসি মো: শাহিন জানান, ইদুর মারার জন‍্য ঘেরের পাড়ে দেওয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই কৃষক মারা গেছে শুনে ঘটনাস্থলে যায়। ময়না তদন্তের জন‍্য মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।

দেশকে পাকিস্তানি পন্থায় পরিচালনা করতে ২১শে আগষ্টের গ্রেনেড হামলা চালানো হয়: সালাম মূশের্দী এমপি

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

শেখ হাসিনা বঙ্গবন্ধুর শেখানো পথ দিয়েই  হাঁটছেন। ১৫ আগস্ট ও ২১ আগস্টের হামলা থেকে আল্লাহ  শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন। জনগণের হৃদয়ের উত্তাপ থেকে আওয়ামী লীগের জন্ম হয়েছে।

২০০৪ সালে দেশের মানুষ যখন শেখ হাসিনার উপর বিশ্বাস করতে শুরু করেছিলেন তখনি এই নারকীয় হত্যাকাণ্ড গ্রেনেড হামলা চালায় জোট সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য ইতিহাসের সবথেকে জঘন্য হত্যাকাণ্ড গ্রেনেড হামলা চালানো হয়েছিল। এ হামলায় জীবন দিতে হয়েছে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে। সৃষ্টিকর্তার বিশেষ কৃপায় বেঁচে গিয়েছিল আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশকে মেধা ও নেতৃত্ব শূন্য করতে তৎকালীন  জামায়াত-বিএনপির জোট সরকার যে নারকীয় গ্রেনেড হামলা চালিয়েছিল সে ঘটনায় ২৪ জনকে প্রাণ দিতে হয়েছিল। দেশকে পাকিস্তানি পন্থায় পরিচালনা করতে এই হত্যাকাণ্ড চালানো হয়।

তিনি আরও বলেন, গ্রেনেড হামলায় যারা আহত হয়েছিল তাদেরকে চিকিৎসা সেবাও নিতে দেওয়া হয়নি যাতে তারা রাস্তায় মারা যায়। এই ছিল তৎকালীন জোট সরকারের ঘৃণ্য রাজনীতি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা পরিণত হয়েছে।

বারবার বাধা এসেছে, যাতে কোনোমতেই আওয়ামী লীগ সরকারে আসতে না পারে। সেই বাধা, ওই স্বাধীনতাবিরোধী চক্র, যুদ্ধাপরাধী এবং তাদের যারা মাস্টার বা প্রভু, তারা কিন্তু সেই চক্রান্তে এখনও লিপ্ত।

আমি বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ আওয়ামীলীগের মূল শক্তি।

বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে সেই জন্য আওয়ামী লীগের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।

রূপসা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে গ্রেনেড হামলায় সকল শহিদদের স্বরণ সভা ও দোয়া মাহফিল ২১আগস্ট বিকালে  অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি পরিষদ চেয়ারম্যান  কামাল উদ্দীন বাদশা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন  জেলা আওয়ামীলীগের সাবেক সদস‍্য আ:মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি খান শাহাজাহান কবীর প‍্যারিস, সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, এমডি রকিব উদ্দীন, দপ্তর সম্পাদক আকতার ফারুক,প্রচার সম্পাদক আ:গফুর খান,  যুব ও ক্রীড়া সম্পাদক স ম জাহাঙ্গীর হোসেন, সোহেল জুনায়েদ, মিজানুর রহমান,আল মামুন সরকার।

বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস,  মনিরুজ্জামান মনি, মোস্তাফিজুর রহমান মোস্তাক,  বিনয় হালদার, মো:মঈন উদ্দীন, শক্তিপদ বসু,  মাহবুবুল আলম,হাবিবুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আ:মান্নান শেখ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব দাস, শ্রমীকলীগের আহবায়ক মফিজুল ইসলাম, সদস‍্য সচীব  আশরাফ আলী রাজ,  উপজেলা শ্রমীকলীগের সিনিয়র সহ-সভাপতি  এস এম এ তাহের, তাহিদ মোল্লা, ফরিদ শেখ,  ফ ম আইয়ুব আলী, আ:মজিদ শেখ,ইউপি সদস‍্য আলমগীর হোসেন শ্রাবণ, রেশমা আকতার,স্বপ্না পাল, লিপিকা  দাস, রাবেয়া আকতার, যুবলীগের  জসিম সরদার,  সুব্রত বাগচী,  রবিউল ইসলাম  মেজবাবুল আলম, খায়রুজ্জামান সজল, সৈয়দ হেলাল,  আবদুল্লা আল মামুন,  আশিষ বিশ্বাস, জাহিদ হোসেন, সোহেল রানা, রোমেছা বেগম, কৃষকলীগের মাহমুদুল হাসান শামীম, ছাত্রলীগের সাফিউল ইসলাম হিমেলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  এমডি রকিব উদ্দীন।

রূপসায় গোসল করতে গিয়ে শিশুর মৃত‍্যু

//খুলনা ব্যুরো//

খুলনার রূপসায় হোসেন আলী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে পানিতে ডুবে। সে নৈহাটী ইউনিয়নের ইলাইপুর মোমিনবাগ এলাকার মনিরুল ইসলামের শিশুপুত্র।

গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় পরে এলাকার লোক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

স্থানীয়রা জানায়, আজ (২০ আগস্ট) দুপুরে শিশুটি পুকুরে গোসল করতে যায়। এসময় পুকুরের স্যাতস্যাতে থাকায় সিঁড়িতে পা দিলে পিছলে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

রূপসা থানা অফিসার ইনচার্জ মো: শাহিন জানান, শিশু মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।