খুলনার রূপসা ব্রীজ এলাকায় ৪ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

খুলনার খান জাহান আলী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ মুনতাসীর ইবনে মহসীন শুক্রবার (১০ মে) দুপুরে  এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ মে) ভোরবেলায় খুলনা জেলার রুপসার খান জাহান আলী টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চলাকালীন খুলনাগামী ফেণী থেকে ছেড়ে আসা একটি বাস তল্লাশী করে ৪ কেজির বেশি গাঁজা সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোষ্টগার্ড।

আটককৃত দুই ব্যক্তিকে ও জব্দকৃত গাঁজা রুপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ২৪৯ ভোটের ব্যবধানে পুনরায় চোয়ারম্যান মোয়াজ্জেম

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে। কোনো সহিংসতার ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলে ভোট গ্রহণ। এ নির্বাচনে কোন পদের পরিবর্তন হয়নি। বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানই বেসরকারি ফলাফলে পুনরায় নির্বাচিত হয়েছেন।

বেসরকারী ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে মাত্র ২’শ ৪৯ ভোটের ব্যাবধান নিশ্চিত হয়েছে জয় পরাজয়।  বর্তমান উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ২৪ হাজার ১’শ ৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীক নিয়ে জামিল হাসান জামু পেয়েছেন ২৩ হাজার ৯ ‘শ ৪৭ ভোট ।

ভাইস-চেয়ারম্যান নুরুল হক লিপন তালা প্রতীক নিয়ে ২০ হাজার ২ ‘শ ৩১ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন।  তার নিকটতম  প্রতিদ্বন্দি মেহেদী হাসান মিন্টু পেয়েছেন ১০ হাজার ৩’শ ৪২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে হোসনেয়ারা মিলি পেয়েছেন ২৬ হাজার ৪৮’শ ২১ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফুটবল প্রতীক নিয়ে  মোসা. ছায়েরা বেগম পেয়েছেন ২০ হাজার ৯’শ ২৫ ভোট।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন রামপালবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। যারা তাকে ভোটের মাধ্যমে আবারও নির্বাচিত করেছেন তাদর প্রতি সে চির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, স্মার্ট রামপাল গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এ জন্য তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

রামপালে আনসার ভিডিপি কর্মকর্তা রীনার বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রামপাল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীনা বেগমের অর্থ বাণিজ্য এখন তুঙ্গে। ভিডিপি কমান্ডার আবজাল ও আনসার কমান্ডার আ. হাকিমের মাধ্যমে একটি সিন্ডিকেট গড়ে তুলে এমন অর্থ বাণিজ্য করে আসছেন ওই কর্মকর্তা রীনা। এতে গোটা উপজেলার সহাস্রাধিক আনসার ও ভিডিপি সদস্য ওই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সমস্যা থেকে রেহাই পেতে সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা রামাপাল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উর্ধতন কর্মকর্তাদের তদন্তসহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন।

জানা গেছে আনসার ভিডিপি কর্মকর্তা রীনা বেগেম রামপালে যোগদান করার পর আনসার ও ভিডিপি সদস্যদের বিভিন্ন সুযোগসুবিধা পেতে উৎকোচ গ্রহন করতে থাকেন। কেউ কোন প্রতিবাদ করলে ভিডিপি আবজাল ও হাকিমের মাধ্যমে তাকে সায়েস্তা করেন। এদের সায়েস্তা করতে সদস্যের দিয়ে সহি করিয়ে উর্ধতন কর্তৃপক্ষ বরাবর চিঠি দেন।

অভিযোগে জানা গেছে গত জাতীয় নির্বাচনে এ উপজেলায় ৪৮ টি ভোট কেন্দ্রে ৪৮ টি দল দেয়া হয়। ৪৮ দলে ১২ জন করে মোট ৫৭৬ আনসার ও ভিডিপি সদস্য দেয়া হয়। তাদের প্রতিজনের কাছ থেকে ৪০০ টাকা করে মোট উৎকোচ নেন ২ লক্ষ ৩০ হাজার ৪০০ টাকা। এর বাইরে প্রতিজন আনসার সদস্যদের কাছ থেকে ৮০০ থেকে ১ হাজার টাকা করে তোলে ওই সিন্ডিকেটের সদস্যরা। তাতে প্রায় সাড়ে ৪ লক্ষ থেকে সাড়ে ৬ লক্ষ টাকা মাঠ পর্যায় থেকে আদায় করেন।

চলতি উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এবারো ওই সিন্ডিকেট মেতে উঠেছে অর্থ বাণিজ্যে। এবার তারা ৪৯ টি ভোট কেন্দ্রে ৪৯ টি দল গঠন করেছে। প্রতি দলে ১৩ জন করে মোট ৬৩৭ জন সদস্যকে বাছাই করা হয়েছে।

আনসার ভিডিপি কর্মকর্তা রীনা প্রতিজনের কাছ থেকে ৩০০ টাকা করে মোট টাকা ১ লক্ষ ৯১ হাজার ১০০ টাকা হাতিয়ে নিয়েছেন। এর বাইরে আবজাল, হাকিম, ও মোস্তফাগংয়েরা  সিন্ডিকেট করে প্রতিজন আনসার সদস্য নিয়োগের বিপরীতে ৮ শ টাকা থেকে ১৫ শত টাকা করে হাতিয়ে নিয়েছেন। এভাবে আরো ৫ লক্ষ টাকারও বেশী পিসি এপিসিরা হাতিয়ে নিয়েছেন। সাধারণ আনসারদের সাথে কথা বলে জানা গেছে এসব তথ্য। তারা জানান, আমরা কোন কথা বললে আমাদের আর কোন দিন ডিউটিতে পাঠাবে না।

আনসার ভিডিপি কর্মকর্তা এখানে যোগদান করার পর স্বভাবসুলভভাবে একের পর এক দুর্নীতি করেই চলেছেন। একবার এক মহিলা সদস্য ওই রীনাকে ৩ হাজার টাকা স্বামীকে ড্রাইভিং প্রশিক্ষণ বাবদ উৎকোচ দেওয়ার সময় গোপনে ভিডিপি করেন। এরপর থেকে ওই অফিসে কোন আলোচনা করার পূর্বে বিশেষ করে নির্বাচন ডিউটি বিষয়ে টাকা পয়সার আলোচনা করার সময় সবার মোবাইল ফোন জব্দ করে রেখে তারপর আলোচনা করেন। কেহ কোন কথা সাংবাদিক বা কোন কর্তৃপক্ষের কাছে ফাঁস করলে তাকে হয়রানির শিকার হতে হয়।

অভিযোগের বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীনা বেগমের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রুপ কমান্ডররা টাকা নেয়। আমি কোন টাকা পয়সা কারো কাছ থেকে নেইনি। মোস্তফা, ফরিদ, ফাতেমা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব রটাচ্ছে। এরপরে আনসার কর্মকর্তা রীনা সাংবাদিকদের আবার তার কার্যালয়ে ডেকে নেন। কথার ফাঁকের এক পর্যয়ে তিনি নিউজ না করার অনুরোধ করে তার পার্স ব্যাগ থেকে টাকা বের করে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন।

এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর মুঠোফোনে বিষয়টি অবগত করে দৃষ্টি আকর্শন করা হলে তিনি হতবাক হয়ে যান। পরে তিনি সাংবাদিকদের জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি এ্যাডভোকেট মহিউদ্দিন শেখসহ নেতৃবৃন্দ উর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্তসহ আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন।

বাগেরহাটে সুন্দরবনে গহীনে ভয়াবহ অগ্নিকান্ড

//জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি//

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ মে) বিকালে সুন্দরবনের লতিফের ছিলা নামক জায়গায় আগুন লাগার খবর পাওয়া যায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, আগুন লাগার খবর দিয়ে বন কর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। আমিও ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি।

তবে কী কারণে আগুন লেগেছে বা কি পরিমাণ জায়গা আগুনে পুড়ছে সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি এই কর্মকর্তা।

বন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ বনবিভাগের চারটি ফাঁড়ির বনরক্ষীরা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এ ছাড়া পূর্ব সুন্দরবনের বন কর্মকর্তারা সেখানে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণে তদারকির কাজ করছেন।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবু তাহের মিয়া জানান, আমুরবুনিয়া ফাঁড়ির কাছেই আগুন লেগেছে। বেশ বড় এলাকা। কমপক্ষে দুই কিলোমিটারজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। সবাই নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যেভাবে আগুন ছড়িয়েছে সেটি নিয়ন্ত্রণে আনা কঠিনই হবে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে এরই মধ্যে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

বাগেরহাটের ফকিরহাটে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের ফকিরহাটে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০২ মে)বেলা ১১টায় উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোমেনা বেগম (৭৫) উপজেলার মাসকাটা গ্রামের মৃত ইশার উদ্দিনের স্ত্রী।

পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

নিহতের স্বজনরা জানায়, মোমেনা বেগম পারিবারিকভাবে নানা সমস্যায় হতাশাগ্রস্ত ছিলেন। সে কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ফাঁসে ঝুলে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও তিনি জানান।

রামপালে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাবিলের গণসংযোগ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি  ||

আসান্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী মোল্লা মাসুদ বিল্লাহ কাবিল টিউব ওয়েল প্রতীক নিয়ে গণসংযোগ করেছের।

বুধবার ও বৃহস্পতিবার তিনি উপজেলার বাইনতলা ইউনিয়নে তেলীখালী, বারুইপাড়া, পবনতলা, বাইনতলা, কুমলাই, ব্রীচাকশ্রী, চাকশ্রী বাজার, উজরকুড় ইউনিয়নের গোবিন্দপুর, ফয়লাহাট, মানিকনগরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ভোট প্রার্থনা ও দোয়া কামনা করেন। এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের জানান, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

জয়ী হলে মাদকমুক্ত ও স্মার্ট উপজেলা গড়ে তুলবেন।

ফকিরহাটে ঘর থেকে রাজমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

জেনিভা প্রিয়ানা,বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় মো. ইয়াছিন শেখ (২০) নামের এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোবিবার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার চাকুলী এলাকা থেকে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. ইয়াছিন শেখ উপজেলার চাকুল মো. শাহাদাত শেখের ছেলে। পরিবারের দাবী স্ত্রীর উপর অভিমান করে সে আত্মহত্যা করেছে।

পুলিশ জানায়, রোবিবার সকালের কোন এক সময় ইয়াছিন শেখ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল পতিবেদন তৈরী করেন। পরে ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গত শুক্রবার (২৬ এপ্রিল) ইয়াছিন শেখের স্ত্রী পারিবারিক কলহের জের ধরে তার পিত্রালয়ে চলে যান। পরবর্তীতে সন্ধ্যায় চাকুলী এলাকায় অন্য একটি ছেলেকে নিয়ে তার স্ত্রী ওয়াজ মহফিলে আসেন। এটি দেখতে পান স্বামী ইয়াছিন শেখ। সেই দু:খে ও ক্ষোভে সে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছেন।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ময়না তদন্ত আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা যাবে।

বেপরোয়া ট্রাক চাপায় ভ‍্যান চালকসহ নিহত- ৩ হয়েছে রামপালে

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেলো অটো ভ্যান চালকসহ ৩ জনের। খবর পেয়ে রামাপাল থানা পুলিশ, কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ও রামাপাল ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
পুলিশ ঘাতকসহ ট্রাকটিসহ চালক শাফায়াত (১৮) কে আটক করেছে।

রামাপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৭ এপ্রিল) সকাল ৭ টা ৪০ মিনিটে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড়ে খুলনাগামী ট্রাকটি যাত্রীবাহী অটোভ্যনটিকে চাপা দেয়। এ সময় অটোভ্যানে থাকা চালকসহ ৩ জন নিহত হন। ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের রাজ্জাক মোড়লের ছেলে সাইদ মোড়ল (৪৫)। গুরুতর আহত একই গ্রামের ইসলাম মোড়লের ছেলে মো. আজাদ ও কুমলাই গাববুনিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ভ্যান চালক মো. মনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন।

রামাপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্র বিশ্বাস জানান, ট্রাকটি হেলপার সাফায়েত চালাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যান গাড়িটিকে চাপা দেয়। এতে চালকসহ ৩ জন নিহত হন। ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে।
নিহতদের হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রামাপালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী জামিল হাসানের গণসংযোগ পথসভা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামাপাল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান পদের প্রার্থী আলহাজ্ব মো. জামিল হাসান জামু ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছন।

তিনি দিনভর উপজেলার রাজনগর ইউনিয়নের বিভিন্ন এলাকা, হুড়কা ইউনিয়নের বিভিন্ন এলাকা, গৌরম্ভা ইউনিয়নে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। শুক্রবার (২৬ এপ্রিল) রাজনগর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন। এসময় তার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জামিল হাসান  জানান, নিরপেক্ষ ভোট হলে এবং হ্যাভিওয়েট জনপ্রতিনিধিরা কারসাজি না করলে জনগণের বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এক নারী বিপুল পরিমান জাল টাকাসহ আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

খুলনার রূপসা এলাকার সেলিনা আক্তার তিশা (২৫) নামের এক নারী প্রতারক কে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে এক লক্ষ পনের হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত তিশা খুলনা জেলার পূর্ব রূপসার বাগমারা গ্রামের মৃত আজিজ মোল্লার মেয়ে এবং বশির মিয়ার স্ত্রী।

আটক তিশা কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গোয়েন্দা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা সদর থানার ১নং কাস্টম ঘাটের জেলা স্কুল মোড়ের জনতা ব্যাংক পিএলসি শাখার বিপরীত পাশে রাস্তার উপর থেকে সেলিনা আক্তার তিশা (২৫) কে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে।
আটক তিশার বিরুদ্ধে খুলনা সদর থানায় ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্টস্ এর ২৫-A ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।