এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ঋণ আমাদের

//দৈনিক বিশ্ব ডেস্ক//

এশীয় দেশগুলোর মধ্যে ঋণের দিক দিয়ে বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষ সাংবাদিকদের তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ঋণ আমাদের। আমরা কখনো ঋণ পরিশোধে ব্যর্থ হইনি। সেজন্য বিশ্বব্যাংক আমাদের দেশকে আরও বেশি ঋণ দিতে চায়। আমরা অর্থায়ন সেই খাতে নেব, যেখানে বিনিয়োগের ফলে অর্থনীতির গ্রোউথ হবে। আমরা ঋণ বুঝেশুনেই নেব।

শেখ হাসিনার সরকার অত্যন্ত বিচার বিশ্লেষণ করে বিদেশি বিনিয়োগগুলো গ্রহণ করছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, বিশ্বব্যাংক তো আসলে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান। বাংলাদেশের সামগ্রিক অবস্থা অত্যন্ত স্থিতিশীল এ ঊর্ধ্বমুখী। এ বিষয়ে তারা আজ উল্লেখ করেছে যে, বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি না। বাংলাদেশ এখন উদীয়মান শক্তিশালী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে অনেক ভালো।

বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে মো. তাজুল ইসলাম বলেন, আমাদের ঢাকাসহ সব শহরের পাশাপাশি গ্রামীণ উন্নয়নের ব্যাপারে পরিকল্পনা ও তা বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ছাড়া সেনিটেশন, ওয়াটার সাপ্লাই, গ্রামীণ কমিউনিকেশন ডেভলপমেন্ট, ব্রিজ, রাস্তাঘাট নিয়েও আলোচনা হয়েছে। তারা সম্ভব্যভাবে সবক্ষেত্র অর্থায়নের কথা বলেছে। আজকের মিটিংয়ের প্রেক্ষাপটে তারা তাদের হেডকোয়ার্টারে কিছু প্রস্তাব পাঠাবে।

বর্তমানে তাদের ২.৮৭ বিলিয়ন ডলারের মতো অর্থায়নের প্রকল্প কাজ চলমান আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইতোমধ্যে একটি ৩০০ মিলিয়ন ডলারের এবং আরেকটি ৫০০ মিলিয়ন ডলারের প্রজেক্ট অনুমোদন দেওয়া হয়েছে। তারা প্রায় ১০০ বিলিয়ন ডলার বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে। তাদের অর্থায়নে চলমান প্রকল্পের বিষয়ে তারা অনেক ইতিবাচক বক্তব্য রেখেছে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘যে বিনিয়োগগুলো আমাদের মানুষের আর্থ-সামাজিক অবস্থার সার্বিক উন্নয়ন হবে সেসব বিনিয়োগগুলোকে উৎসাহিত করা এবং নেওয়ার বিষয়ে অত্যন্ত আমরা সতর্ক আছি। বিশ্বব্যাংক সারা বিশ্বে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করায় আমাদের তুলনায় তাদের অভিজ্ঞতা বেশি আছে। সেজন্য আমরা যৌথভাবে কাজ করছি।

পদ্মা সেতু নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, পদ্মা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। বিশ্বব্যাংক নিজেই এখন স্বীকার করে পদ্মা সেতু নির্মাণের ফলে বাংলাদেশ তাদের সক্ষমতা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মেজবাহ্ উদ্দিন চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

English Dainikbiswa

চাঁদপুর সদরের এতিমখানা নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন

আত্মসমর্পণ করে মানবিক দিক বিবেচনায় জামিন চেয়েছে সম্রাট

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয়বহির্ভূত আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ও রাজধানীতে ক্যাসিনো ব্যবসার হোতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট অ্যাম্বুলেন্সে চড়ে আদালতে উপস্থিত হয়েছেন। তিনি আত্মসমর্পণ করে মানবিক দিক বিবেচনায় জামিন চেয়েছেন।

মঙ্গলবার ঢাকার বিশেষ আদালত ৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে সম্রাট আত্মসমর্পণ করে জামিন চান।

এর আগে সোমবার সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৩০ মে দিন ধার্য করা হয়েছে।

গত ১৮ মে দুদকের এ মামলায় সম্রাটের জামিন বাতিল করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে সাত দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল চেয়ে গত ১৬ মে হাইকোর্টে আবেদন করেছিল দুদক। এ মামলায় গত ১১ মে সম্রাটকে জামিন দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত।

এ মামলায় জামিন পাওয়ার আগে তার বিরুদ্ধে করা আরও তিনটি মামলায় তিনি জামিন পান। চারটি মামলার সবগুলোতে জামিন পাওয়ায় গত ১১ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসএমইউ) প্রিজন সেল থেকে কারামুক্তি পান সম্রাট।

রমনা থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গত ১১ এপ্রিল জামিন পান সম্রাট। এর একদিন আগেই ১০ এপ্রিল অর্থপাচার ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি মামলায় ঢাকার পৃথক আদালত তার জামিন মঞ্জুর করেন।

সারা দেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র্যাব।

English Dainikbiswa

কর্মচারীদের দাবী বাস্তবায়নে মহাজোট গঠন ও কর্মসূচি ঘোষণা:-

বরিশাল আইনুন ভিলা ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

//দৈনিক বিশ্ব ডেস্ক//

সরকারি বরিশাল কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ৯টার দিকে সরকারি ব্রজমোহন কলেজের মসজিদ গেট সংলগ্ন আইনুন ভিলা ছাত্রী নিবাসের ৪০৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছাত্রী সান-ই-জাহান জুয়েনা পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সোহাগদল গ্রামের মাসুম ফরাজী ও মোসাম্মৎ শিরিন দম্পতির মেয়ে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে।

অন্য ছাত্রীদের বরাত দিয়ে লোকমান হোসেন আরও বলেন, ওই কক্ষে জুয়েনা একা থাকত। বিকেলে তার কক্ষে খাবারও পৌঁছে দেয় ছাত্রী নিবাসের লোক। রাত ৯টার দিকে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেলে অন্য ছাত্রীরা দরজা খোলার জন্য বলে। কেউ দরজা না খোলায় সন্দেহ হলে ছাত্রী নিবাস কর্তৃপক্ষকে জানানো হয়। তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।

নতুন লেজার অস্ত্রের পরীক্ষা সম্পন্ন করল রাশিয়া

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

প্রায় তিন মাস ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলতে থাকা রক্তক্ষয়ী যুদ্ধে দুই পক্ষেরই হতাহতের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। যুদ্ধ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না আপাতত। ইউক্রেনের বিভিন্ন এলাকার দখল নিতে রাশিয়া অনেক উন্নত প্রযুক্তির অস্ত্র ব্যবহার ইতোমধ্যে করে ফেলেছে। আর কিছু অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা তারা এখনও চালিয়ে যাচ্ছে। এবার নতুন এক ধরনের অস্ত্রের পরীক্ষা করল রাশিয়া।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি বরিশফ জানিয়েছেন, তারা এক নতুন লেজার অস্ত্রের পরীক্ষা সম্পন্ন করে ফেলেছেন। বরিশফের বক্তব্য অনুযায়ী, এ অস্ত্র শত্রু দেশের কৃত্রিম উপগ্রহকে ‘অন্ধ’ করে দিতে পারে এবং ড্রোনকে ধ্বংস করে দিতে পারে নিমেষে।

রাশিয়ার সামরিক বিভাগের উন্নয়নের দিকগুলোও বরিশফের তত্ত্বাবধানে। তিনি জানান, এ অস্ত্র খুব সহজেই প্রায় তিন কিলোমিটার দূরের ড্রোনকে ধ্বংস করতে সক্ষম। শুধু তা-ই নয়, পৃথিবীর ১ হাজার ৫০০ কিলোমিটার উপর থাকা কৃত্রিম উপগ্রহকে অচল করতেও সক্ষম। এ অস্ত্রের নাম ‘দ্য পেরেসভেট সিস্টেম’। রাশিয়ার সামরিক বাহিনীকে ইতোমধ্যেই এ অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।

নতুন প্রজন্মের অস্ত্র এমন সময় রাশিয়ার হাতে এসেছে, যখন পুতিনের সেনা বাহিনী ইউক্রেনকে বিপর্যস্ত করে চলেছে। বিশেষজ্ঞদের অনুমান, ২৪ ফেব্রুয়ারি আক্রমণের পর থেকে রাশিয়া তার এক তৃতীয়াংশ সেনা হারিয়েছে।

২০১৮ সালে বেশ কয়েকটি নতুন অস্ত্রের কথা ঘোষণা করেছিলেন পুতিন। এর মধ্যে ছিল অন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ছোট পারমাণবিক অস্ত্র, পারমাণবিক ড্রোন, সুপারসনিক অস্ত্র এবং লেজার অস্ত্র।

ধারণা করা হচ্ছে, ‘দ্য পেরেসভেট সিস্টেম’-এর নাম করা হয়েছে রাশিয়ার মধ্যযুগীয় সন্ন্যাসী আলেকজাণ্ডার পেরেসভেটের নামে। যিনি যুদ্ধক্ষেত্রে লড়াই করতে গিয়ে মারা যান।

বরিশফ জানান, ‘আমাদের বিজ্ঞানীরা যে উন্নত অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছেন, তার সাহায্যে আমরা যে কোনও অস্ত্রের দীর্ঘস্থায়ী ক্ষতি করতে সক্ষম হতে পারব।

বিশেষজ্ঞদের ধারণা, বরিশফের এ ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও চীনের মত পরমাণু শক্তিধর দেশগুলোও এ অস্ত্র তৈরিতে উদ্যোগী হয়ে উঠবে। বরিশফের বক্তব্য থেকেই স্পষ্ট, রাশিয়ার এ অস্ত্র যুক্তরাষ্ট্রের নজরদারি বিচ্ছিন্ন করতে ব্যবহার করতে পারে। যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার অন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র এবং ইউক্রেন সীমান্তে সেনাবাহিনীর অবস্থানের উপর ক্রমাগত নজরদারি চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সূত্র: আনন্দবাজার অনলাইন।

English Dainikbiswa

রাশিয়া পূর্ণ বিজয় ঘোষণা করেছে মারিউপোলে

রাশিয়া পূর্ণ বিজয় ঘোষণা করেছে মারিউপোলে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

দীর্ঘ আড়াই মাস পর অবশেষে রুশ বাহিনীর পূর্ণ দখলে এসেছে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর মারিউপোল।

শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, মারিউপোলে ইউক্রেনীয় সেনাদের প্রধান ঘাঁটি আজভস্তাল ইস্পাত কারখানায় রয়ে যাওয়া ৫৩১ জন সেনাসদস্যের সবাই শুক্রবার আত্মসমর্পণ করেছেন।

রাশিয়ার দাবি, গত ১৭ মে থেকে এ পর্যন্ত ৪ দিনে আজভস্তাল ইস্পাত কারখানা থেকে দুই হাজার ৪৩৯ জন ইউক্রেনীয় যোদ্ধা আত্মসমর্পণ করেছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘কারখানার বেসমেন্ট এলাকা, যেখানে এতদিন ইউক্রেনীয় যোদ্ধারা আত্মগোপন করেছিলেন—বর্তমানে রুশ বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।’

শুক্রবার ইউক্রেনের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের সেনা বাহিনীর সদর দপ্তর (আজভস্তালের) সেনাসদস্যদের ওই এলাকা থেকে বের হওয়া এবং নিজেদের জীবন রক্ষার নির্দেশ দিয়েছিলেন। তারা সেই নির্দেশ অনুযায়ী কাজ করেছেন।’

আজভ সাগরের তীরবর্তী মারিউপোল শহরটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল রুশ বাহিনীর কাছে। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই এই শহরটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টায় ছিল রাশিয়া।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর ২ মার্চ মারিউপোলে প্রবেশ করে রুশ সেনারা। প্রান্তিক বিভিন্ন এলাকা দখলের পর ৪ মার্চ শহরটির কেন্দ্রীয় অঞ্চলের দিকে এগোতে শুরু করে রুশ বাহিনী।

এদিকে, শহরের চতুর্দিক রুশ বাহিনী ঘিরে ফেলায় বিপদে পড়েন মারিউপোলের সাধারণ বেসামরিক মানুষজন। শহর থেকে বের হওয়ার প্রায় সব পথ বন্ধ হয়ে যায়। বিভিন্ন সময় মানবিক করিডরের মাধ্যমে অবশ্য তাদের বেশিরভাগকেই মারিউপোল থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তার পরও সেখানে আটকা পড়েছিলেন কয়েক হাজার মানুষ।

রুশ গোলার অব্যাহত আঘাত থেকে বাঁচতে অবশেষে তারা মারিউপোল শহর থেকে ৫ কিলোমিটার দূরে আজভস্তাল ইস্পাত কারখানার ভূগর্ভস্থ ঘরগুলোতে আশ্রয় নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিশু ও নারী ছিলেন। শহরের প্রায় সব এলাকায় রুশ সেনাদের হাতে পরাজিত হয়ে ইউক্রেনীয় সেনাদের একাংশও আশ্রয় নেন ওই কারখানায়।

সাবেক সোভিয়েত আমলে প্রায় ৫ মাইল এলাকাজুড়ে প্রতিষ্ঠিত এই কারখানাটি হয়ে ওঠে ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে শক্তিশালী ঘাঁটি।

গত ১৭ মার্চ ইস্পাত কারখানা ব্যতীত গোটা মারিউপোল দখলে বোমাবর্ষণ শুরু করে রুশ বাহিনী। শহর দখলের পর ২২ এপ্রিল আজভস্তাল কারখানা অঞ্চল ঘেরাও করে ফেলে রুশ সেনারা এবং ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়।

কিন্তু ইউক্রেন বাহিনী তাতে সাড়া না দেওয়ায় এক পর্যায়ে বোমা মেরে ওই কারখানা উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল রুশ সেনারা। তবে কারখানাটিকে কয়েক হাজার বেসামরিক থাকায় এ ধরনের পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে সেনাদের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

English Dainikbiswa

মিথিলা পালকারের সঙ্গে হিন্দি সিনেমা করবেন সিয়াম ও জাভেদ

পুতিনের স্বাস্থ্য এখন কেমন আছে তা জানার কৌতুহল সবার মনে…

গরুর রক্ত মরা ছাগলের মাংসে মেখে গরুর মাংস বলে বিক্রি- কসাই আটক

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মুরগির মাংস বিক্রির ঘটনার ১০ দিন পরই মরা ছাগল জবাই করে মাংস বিক্রির অভিযোগে নজরুল ইসলাম (৪৬) ওরফে ইদু নামে এক কসাইকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের ভেতরে মরা ছাগল জবাই করে গেটের সামনে বিক্রির চেষ্টা করছিলেন বলে জানা গেছে। স্থানীয়রা দেখে ফেলে হাতেনাতে আটক করে উত্তম-মাধ্যম দেয়। আটক কসাই উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ধনিবস্তী মহাজনহাট গ্রামের শরিফ উদ্দীনের ছেলে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব-ইন্সপেক্টর আব্দুল গফুর বলেন, ‘সকালে উপজেলা পরিষদের ভেতরে মরা ছাগল জবাই করার পর ওই ছাগলের গায়ে গরুর রক্ত মেখে মাংস বিক্রির সময় স্থানীয়রা দেখে ফেলে। পরে মরা ছাগল ও কসাইকে আটক করে আমিসহ উপস্থিত লোকজন বালিয়াডাঙ্গী থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে কসাইকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। ছাগলটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে এবং ইউএনও স্যারকে মুঠোফোনে অবগত করার পর তিনি ছুটিতে থাকার কারণে রোববার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।’

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, কসাই নজরুল ইসলামকে আটক করে থানায় আনা হয়েছে। ইউএনওর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

প্রসঙ্গত, ১০ মে মরা মুরগির মাংস রান্না করে বিক্রির দায়ে হোটেলমালিক সেলিম উদ্দীনকে ৫ হাজার টাকা ও মাংস বিক্রেতা আব্দুলকে ১০ হাজার অর্থদণ্ড করা হয়। ওই হোটেলের সামনে থেকেই মরা ছাগলের মাংস বিক্রির অভিযোগে কসাইকে আটক করা হয়েছে।

সাতক্ষীরার স্বর্ণ মামলায় পুলিশ সুপার আলতাফ হোসেন চাকরি হারিয়েছেন

//নিজস্ব প্রতিবেদক//

চাকরি হারিয়েছেন পুলিশ সুপার (এসপি) আলতাফ হোসেন। সাড়ে পাঁচ বছর আগে সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় ১২০ ভরি স্বর্ণ গায়েবের ঘটনায় গত বুধবার এই কর্মকর্তাকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।তিনি বর্তমানে ট্যুরিস্ট পুলিশের সিলেট অঞ্চলে দায়িত্বরত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেনের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সুপার আলতাফ হোসেনের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর (খ) অনুযায়ী আনীত ‘অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এই বিধিমালার ৪(৩) গ বিধি মোতাবেক গুরুতর দণ্ড হিসেবে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পুলিশ সুপার আলতাফ হোসেনকে চাকরি থেকে অপসারণ করা হলো।

জানা গেছে, ২০১৬ সালের ২৩ জুলাই থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত সাতক্ষীরার এসপির দায়িত্বে ছিলেন আলতাফ হোসেন। ২০১৬ সালের ৬ অক্টোবর বিপ্লব চ্যাটার্জি নামের এক স্বর্ণ কারবারি আটক হন। তার কাছে ১২০ ভরি স্বর্ণ পাওয়া গিয়েছিল তখন। ওই ঘটনায় পাটকেলঘাটা থানায় স্বর্ণগুলোর জব্দ তালিকাও করা হয়। কিন্তু পরে স্বর্ণ চোরাচালানের মামলা না হয়ে ওই থানায় মাদকের মামলা রেকর্ড করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসপি আলতাফ হোসেন স্বর্ণ উদ্ধারের ঘটনা মাদক উদ্ধারের ঘটনায় সাজানোর বিষয়টি জানা সত্ত্বেও দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি অসত্য প্রতিবেদন পাঠান। পুলিশের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়ায় ২০১৯ সালে আলতাফ হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এরপর আলতাফ হোসেনের ব্যাখ্যাও নেওয়া হয়। পরে পুলিশের অতিরিক্ত ডিআইজি আতাউল কিবরিয়া এ বিষয়ে অধিকতর তদন্ত করেন। সেই তদন্তে এসপি আলতাফের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পাওয়া যায়। পরে দ্বিতীয় দফায় আলতাফ হোসেনের ব্যাখ্যা চাওয়া হয়।

আলতাফ হোসেনের জবাব পর্যালোচনা করে তাকে চাকরি থেকে অপসারণের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার প্রেক্ষিতে রাষ্ট্রপতির আদেশক্রমে আলতাফ হোসেনের চাকরিচ্যুতির প্রজ্ঞাপন জারি করা হয়।

English Dainikbiswa

ডুমুরিয়ার চুকনগরে গনহত্যায় শহীদদের স্মরণে মাগুরখালী ও কাঞ্চননগর বাজারে স্মরণ সভা ও শহীদ পরিবারের সম্মননা ক্রেস প্রদান

পুতিনের স্বাস্থ্য এখন কেমন আছে তা জানার কৌতুহল সবার মনে…

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য নিয়ে জল্পনা থামছেই না। তিনি ক্যান্সারে আক্রান্ত বলে গুজব শোনা গিয়েছিল কয়েকদিন আগে। এরই মধ্যে চলতি মাসে পুতিনের পেট থেকে পানি অপসারণের জন্য একটি অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তার সঙ্গে সব সময় চিকিৎসকরা থাকছেন এবং শারীরিক অবস্থার কারণে বৈঠকের মাঝেও বিরতি নিচ্ছেন বলে এক সাবেক ব্রিটিশ গুপ্তচরের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে।

ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিস্টোফার স্টিল নামে ওই সাবেক গুপ্তচর বলেছেন, পুতিনের বৈঠকগুলো কয়েকটি সেশনে ভাগ করা হয়েছে।

অবশ্য পুতিনের অসুস্থতার ‘সঠিক বিবরণ’ এখনো জানা যায়নি বলেও জানান তিনি।

রুশ প্রেসিডেন্টের স্বাস্থ্য চর্চা নতুন নয়। এর আগেও পুতিন ক্যান্সার আক্রান্ত হয়েছেন এবং একইসঙ্গে তার পারকিনসন রোগেরও লক্ষণ দেখা দিয়েছে বলে কানাঘুষা শোনা গেছে।

যদিও এ বছরের অক্টোবরে ৭০ বছরে পা রাখতে যাওয়া পুতিনের স্বাস্থ্যগত কোনো সমস্যার বিষয় বরাবরই অস্বীকার করে আসছে ক্রেমলিন।

 

 

সুরমা ও কুশিয়ারার প্রতিরক্ষা বাঁধ ভেঙে তিন নদীতে পানি ঢুকছে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

সিলেটের জকিগঞ্জ উপজেলার অমলশিদ এলাকায় সুরমা ও কুশিয়ারা নদীর উৎসস্থলে নদী প্রতিরক্ষা বাঁধের একটি অংশ ভেঙে গেছে। এতে প্রবল বেগে পানি ঢুকে জকিগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাঁধে ভাঙন দেখা যায়। এতে সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, সুরমা নদী শুক্রবার সকাল ৯টায় কানাইঘাট পয়েন্টে গতকালের চেয়ে ১৭ সেন্টিমিটার কমে বিপদসীমার ৯৮ সেন্টিমিটার উপর দিয়ে প্লাবিত হচ্ছে।

একই সময়ে সুরমা নদী সিলেট নগরীর পয়েন্টে ৯ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে এবং সুনামগঞ্জ শহর পয়েন্টে ৩ সেন্টিমিটার কমে বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্লাবিত হচ্ছে।

কুশিয়ারা নদী সিলেটের জকিগঞ্জ উপজেলার অমলশীদে ৬ সেন্টিমিটার কমে বিপদসীমার ১৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এ নদীর পানি বিয়ানীবাজার উপজেলার শেওলা পয়েন্টে ১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, পানি আপাতত কমলেও বন্যা পরিস্থিতি নির্ভর করছে সীমান্তের ওপারে উজানে বৃষ্টিপাতের উপর। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে আজ থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে। সেক্ষেত্রে আশা করছি দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।

অন্যদিকে জকিগঞ্জের অমলশীদে বরাক-সুরমা-কুশিয়ারার মোহনায় কুশিয়ারা নদীর পাড়ের নদী রক্ষা বাঁধ ভেঙে গিয়ে নতুন করে প্লাবিত হয়েছে উপজেলার ফিল্লাকান্দি, অমলশিদ, বারঠাকুরী, খাসিরচক, খাইরচক, বারোঘাট্টা, সোনাসার এবং আরও বেশ কিছু এলাকা।

প্রসঙ্গত, গত ১২ মে থেকে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে সিলেট ও সুনামগঞ্জের অন্তত ২০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বন্যা কবলিত হয়ে পড়েছেন।

ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্যমতে, দুই জেলার ১১০টি আশ্রয় কেন্দ্রে কয়েকহাজার মানুষ আশ্রয় নিয়েছেন। আরও প্রস্তুত রাখা হয়েছে ২৯১টি আশ্রয় কেন্দ্র। চলমান বন্যা পরিস্থিতি পানিতে ডুবে এবং টিলা ধ্বসে এখন পর্যন্ত ৪ জন মারা গেছেন এবং ৯৬জন মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

English Dainikbiswa

বাঁশখালীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজ

রাশিয়া ইউক্রেন যুদ্ধ// চীনকে জাপান যে বার্তা দিল

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে বুধবার চীনকে ‘গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের’ আহ্বান জানিয়েছে জাপান। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ছয় মাসের মধ্যে বুধবারই প্রথম চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময়ই তিনি এ আহ্বান জানান।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে বলেছেন, রাশিয়ার আগ্রাসন ‘জাতিসংঘের সনদ এবং অন্যান্য আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে চীনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন’ বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।

দুই দেশের মধ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রী গত নভেম্বরের পর এই প্রথম কথা বললেন বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাপান সফরের প্রাক্কালে এই ঘোষণা সামনে এলো।

ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের মতো নিন্দায় যোগ না দেওয়ায় মস্কো ও বেইজিং নিজেদের মধ্যে সমন্বয় বাড়াচ্ছে বলেই মনে হচ্ছে।