মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসায় চান্দ্রা বাজার নুরীয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) সকাল ১০ টায় চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার আয়োজনে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন ইসলাম নাজিম দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, চান্দ্রা বাজার নুঃ ফাঃ ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এটি.এম মোস্তফা হামিদী, চান্দ্রা ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ মোঃ আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি আতাউর রহমান রাজু, ১ নং ওয়ার্ড মেম্বার খাজা আহমেদ পাটওয়ারী সহ চান্দ্রা বাজার নুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক মন্ডলি ও অন্যন্নরা উপস্থিত ছিলেন।

