//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//
ডুমুরিয়ার চুকনগরে গনহত্যায় মাগুরখালী ইউনিয়নের শহীদের মরোনত্তর সম্মননা প্রদান উপলক্ষ্যে ২০ মে শুক্রবার সকালে মাগুরখালি ইউনিয়ন নাগরিক কমিটির আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে শহীদ বেদীতে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাগরিক কমিটির সভাপতি সতিশ চন্দ্র গোলদারের সভাপতিত্বে ও সুকৃতি মন্ডলের পরিচালনা এবং মাগুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ন বিমল কৃষ্ণ সানার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ চন্দ এমপি।
বরেণ্য অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা। বিশেষ অতিথি’র বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহম্মেদ, ও নির্ম্মলেন্দু সরকার, প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, অবসর প্রাপ্ত অধ্যক্ষ নিরঞ্জন কুমার মল্লিক, পাক্তন পধান শিক্ষক কুমুদ রঞ্জন মল্লিক, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক পতিত পবন সরকার উপস্থিত ছিলেন মাগুরখালী ক্যাম্প ইনচার্জ আছাদ, এমপির পিও মাইকেল রায় ইউপি সদস্য মনোজ সরকার ভবেন বালা প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়নে ৪৩জন শহীদ পরিবারের সদস্যদের ক্রেস্ট প্রদান করা।
অপরদিকে শুক্রবার বিকেলে ভান্ডারপাড়া ইউনিয়নের কাঞ্চন নগরবাজারে সালতাপারের শহীদ স্মরনসভা কমিটির আয়োজনে চুকনগর গনহত্যায় শহীদ স্মরনে এক স্মরন সভা অনুষ্ঠিত হয। বীর মুক্তিযোদ্ধা দীনবন্ধু বৈরাগীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি র বক্তব্যদেন ড.সন্দীপক মল্লিক, সাংবাদিক ও লেখক ইব্রাহিম রেজা, জেলা পরিষদ সদস্য শোভা রানী হালদার, মুখ্য আলোচক শংকর মল্লিক, সহযোগী অধ্যাপক ও ট্রাষ্টী গনহত্যা নির্যাতন অর্কাইড ও জাদুঘর খুলনা।
সহযোগী অধ্যাপক বিবেক আনন্দ, মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, সহকারী অধ্যাপক অনিন্দ্য সুন্দর মন্ডল, ছাত্রলীগ নেতা খান আবুল বাশার, মনিরুল ইসলাম বান্টি প্রমুখ।

