তালতলীতে নৌকা মার্কার প্রার্থীর সংবাদ সম্মেলন

//সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার তালতলীতে এক স্বতন্ত্র নারী চেয়ারম্যান প্রার্থী মাসুদা আক্তারের ওপর নৌকা’র সমার্থকরা হামলা করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। এদিকে এই মানববন্ধনকে অবৈধ দাবি করে সংবাদ সম্মেলন করেন নৌকা মার্কার প্রার্থী কামরুজ্জামান  বাচ্চু হাওলাদার।

বৃহস্পতিবার (২৬ মে) বেলা ৩ টার সময়ে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নৌকা মার্কার প্রার্থী কামরুজ্জামান বাচ্চু হাওলাদার বলেন, স্বতন্ত্র প্রার্থী মাসুদা আক্তার ও তার স্বামী দুলাল ফরাজী দুজনেই স্বতন্ত্র প্রার্থী। নৌকা মার্কার জনপ্রিয়তায় স্বামী স্ত্রী মিলে প্রার্থী হয়েছেন। এরপর আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ চালিয়ে যাচ্ছেন। তিনি যে ঘটনা নিয়ে মানববন্ধন করেছেন সে রকম কোন ঘটনা ঘটেনি বলে আমি আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন এই দুলাল ফরাজী নামক ব্যক্তি জামাত বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি ছিলেন বিএনপি’র যুগ্ন আহবায়ক ও স্থানীয় জলদস্যুদের লিডার। সংবাদ সম্মেলনের উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাওলাদারসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন  নৌকা মার্কার প্রার্থী পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, আজ ২৬ মে ছিল প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ। ২৭ মে প্রতীক বরাদ্ধ করা হবে। এই প্রথম ৬টি ইউনিয়নই ইভিএমে’র মাধ্যমে ১৫ জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা আজ শুক্রবার সকাল ১০টায় গোজখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

গুলিশাখালী ইউনিয়ন আওয়ামলীগ সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমতলী পৌর সভার মেয়র মোঃ মতিয়ার রহমান ও আমতলী পৌর আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান।

সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খাঁন, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, সোহেলী পারভীন মালা,রফিকুল ইসলাম রিপন, এ্যাডভোকেট মোঃ মনিরুল ইসলাম মনি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান,উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুন অর রশিদ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অশোক কুমার মজুমদা র, আওয়ামীলীগ নেতা মোঃ তরিকুল ইসলাম জুয়েল,জহিরুল ইসলাম খোকন মৃধা, যুবলীগ নেতা মোঃ মাহবুবুর রহমান,সাইফুল ইসলাম বাদল প্যাদা,তাজুল ইসলাম মিঠু,সৈয়দ মোঃ নাজমুল হক,তোফাজ্জেল হোসেন তপু,মো. হুমায়ুন কবির,উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুব ইসলাম সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

আমতলীতে পশু জবাইখানায় মোবাইল কোর্ট, ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা

//সাইফুল্লাহ নাসির, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বুধবার সকাল ৭টায় পৌর শহরের মাংশ বাজারের সামনের সড়কে পশু জবাই করা, সংক্রামক রোগ মুক্ত’র সনদ না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শণ না করার অপরাধে মোবাইল কোর্ট পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন ২০১১ অনুযায়ী পৌর শহরের ৫ জন ব্যাবসায়ীকে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম।এ সময়ে তাকে সহায়তা করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হক,পৌর স্যানিটারী কর্মকর্তা মোঃ কবির হোসেন ও আমতলী থানা পুলিশ।

বাঁধঘাট বাজারে শাহাজান দুয়ারী ও জাকির আকনকে ৪০ হাজার, বটতলা বাজারে শাজাহান মৃধা ২০ হাজার ও একে স্কুল বাজারে আঃ রহমানকে ২০ হাজার ও আঃ জলিলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বরগুনার আমতলীতে স্বাধীনতা বিরোধী মুক্ত আওয়ামীলীগ কমিটির দাবীতে মুক্তিযোদ্ধাদের সভা

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বৃহস্পতিবার সকাল ১১ টায়  স্বাধীনতা বিরোধীদের আওয়ামী লীগ কমিটিতে না রাখার বিষয়ে মুক্তিযোদ্ধাদের এক সভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুতে কোরআন তেলওয়াত ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কাউন্সিল এর সাবেক দপ্তর সম্পাদক,আমতলী কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুদ্দিন আহম্মেদ সানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মৃধা,নাজমুল আহসান নান্নু,আনোয়ার হোসেন ফকির,শাহ আলম তালুকদার, সামুদ্দিন আহম্মেদ, আঃ জলিল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী  আওয়ামী লীগ কমিটিতে কোন রাজাকার,আল বদর, আল শামস ও শান্তি কমিটির কোন সদস্য বা পরিবারের কোন  সন্তান থাকতে পারবে না।পুর্বের কোন কমিটিতে যদি কাহারো নাম থাকে তাহলে তাকে বাদ দিতে হবে। আমরাও আমতলী উপজেলায় এসব লোকদের আওয়ামী লীগ কমিটিতে না রাখার দাবী জানাই।

সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুদ্দিন আহম্মেদ সানু বলেন, গুলিশাখালী ইউনিয়নে ৫৬জন মুক্তিযোদ্ধা। এর মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ কমিটিতে কোন মুক্তিযোদ্ধা সদস্যকে রাখা হয়নি। বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান এ্যাড. নুরুল ইসলাম রাজাকারের সন্তান। তাকে বাদ দিয়ে আওয়ামী পরিবার ও স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ কমিটিতে সভাপতি পদে রাখার সুপারিশ করছি। অনুষ্ঠানে উপজেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

English Dainikbiswa

১০০০ টাকার লাল নোট অচল নয় : বাংলাদেশ ব্যাংক

দুই বিমানের সংঘর্ষ// বিমান লিজ// কার লাভ আর কার ক্ষতি

মুক্তিযোদ্ধার ক্ষেতের মুগডালে চোরের থাবা// অবশেষে চোর শনাক্ত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

তালতলীর গাববাড়িয়ায় মুক্তিযোদ্ধা আঃ গনি তালুকদারের ক্ষেতে মরিচ ও মুগ ডাল রাতের আধারে কে বা কারা চুরি করে নিয়ে যায়। অবশেষে ক্যাম্প পুলিশের উপস্থিতিতে চোর সনাক্ত করা হয়।

বরগুনার তালতলী উপজেলার গাববাড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা আঃ গনি তালুকদারের ১১বিঘা জমিতে মুগ ডাল ও ৪ শতক জমিতে মরিচ রোপন করা হয়। সময়মতো পাঁকা ফসল ঘরে তোলার আগেই প্রতি রাতের অন্ধকারে ফসলসহ গাছ উপড়ে ফেলে স্হানীয় সংঘবদ্ধ চোরচক্র। এভাবে কয়েক দিনের  ৩ শতক জমির ক্ষেতের মরিচসহ গাছ উপড়ে নিয়ে যায়।

বিষয়টি তালতলী থানা পুলিশের  এসআই মোঃ নজরুল ইসলামকে জানালে তিনি ৬ মে সকালে ঘটনা দেখতে সঙ্গে যাদব বাবুকে নিয়ে মরিচ ক্ষেত দেখতে আসেন। একদিন যেতে না যেতেই গতকাল ৭ মে ভোরে ৭/৮ জন চোরকে মুগ ডাল তুলতে দেখেন মুক্তিযোদ্ধা আঃ গনি তালুকদারের ছেলে মোঃ নাসির তালুকদার।

এ বিষয়ে এস আই মোঃ নজরুল ইসলামকে জানালে তিনি তাৎক্ষনিক সরেজমিনে যান এবং চোরদের ডাল তুলতে দেখেন।চিহ্নিত চোররা হলো ছালাম খা, ইলিয়াছ খা, আব্বাস খাসহ ৬/৭ জন মহিলা চুরির কাজে ছিল। চোরদের মধ্যে ইলিয়াছ খা ডাকাতি মামলার ১০ বছর সাজাপ্রাপ্ত ফেরারি আসামী। যার মামলা নং- ৩৩/২০০২। বরগুনা সহকারী দায়রা জজ, ২য় আদালত।

একই গ্রামের আঃ রশিদ হাওলাদারকে জমি সংক্রান্ত জের ধরে ধারালো দা দিয়ে দিবালোকে কুপিয়ে খুন করে এবং চাঞ্চল্যকর সংখ্যালঘু ১৪ পরিবারকে নির্যাতনের পর দেশ ত্যাগ গডফাদার এই ইলিয়াচ খা। ছালাম খা সন্ত্রাসী মামলার আসামী মামলা নং- জিআর-২১৯/১৮। পুলিশ দেখে এরা ক্ষেত থেকে পালিয়ে যায়।

English Dainikbiswa

বরগুনার আমতলীতে রাতের খাবার খেয়ে ৩ পরিবারের ১১জন অজ্ঞান

বরগুনার আমতলীতে রাতের খাবার খেয়ে ৩ পরিবারের ১১জন অজ্ঞান

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে শুক্রবার রাতে উপজেলার উত্তর খেকুয়ানী গ্রামে রাতের খাবার খেয়ে অজ্ঞান হয়ে পরে ৩ পরিবারের ১১জন এখন আমতলী হাসপাতালে।

জানাগেছে, খেকুয়ানী গ্রামে ঈদ করতে আসে আয়জদ্দিন খালিফা,ছেলে ফজলু খলিফা ও পার্শ্ববর্তী বাড়ী আলতাফ হাওলাদারের তাদের আত্মীয় স্বজনরা।পরিবারবর্গ রাতে ভাত খাবার পর অজ্ঞান হয়ে পরে।

রাত সাড়ে ১১টায় তাদের পুকুর সেচ দিতে থাকা আবুল বাশার তাদের ডাকার জন্য আসে।এসে দেখে তাদের কোন সাড়াশব্দ নেই। তিনি প্রতিবেশীদের খবর দিলে ফারুক খান ও অন্যান্যরা তাদের আমতলী হাসপাতালে নিয়ে আসে।অজ্ঞান ব্যক্তিরা হলেন,আয়জদ্দিন খালিফা (৭০), ছেলে ফজলু খলিফা (৫০), স্ত্রী ফাতেমা বেগম (৬০), পুত্রবধু মাজেদা বেগম (৪০), প্রতিবেশী কুলসুম বেগম (৬৫), আলতাফ হাওলাদার (৬১), স্ত্রী শেফালী বেগম (৫০), কন্যা কল্পনা বেগম (৩৫), জামাতা সুজন মিয়া (৪৫), নাতি ইমরান (১২), নাতনী সানজানা (৯)।

কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমন বিশ্বাস বলেন, রাতে আমতলী হাসপাতালে ১১জন অজ্ঞান রোগী নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আমতলী থানার ওসি (তদন্ত) রনজীৎ কুমার সরকার বলেন, খবর পেয়েছি, আমার কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

English Dainikbiswa

বিনা টিকিটে ট্রেনে চড়া/ যাত্রীদের জরিমানা/ টিটি বরখাস্ত: রেলমন্ত্রীর বক্তব্য

বরগুনার আমতলীতে ভর্তুকি মুল্যে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচীর উদ্বোধন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে উন্নয়ন সহায়তা মুলক ৭০%ভর্তুকী মূল্যে কৃষি যন্ত্রপাতি এবং কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বীচ ও সার বিতরনের শুভ উদ্বোধন করা হয়েছে।উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সাংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি  এ্যাড.ধীরেন্দ্র দেবনাথ শম্ভূ।

এ উপলক্ষে আজ দুপুর বারোটার সময়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম আবদুল্লাহ বিন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,আমতলী পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক মোঃ শাহজাহান কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম,এ কাদের মিয়া,আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান,কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আড়পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা,হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক,আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট এইচ,এম মনিরুল ইসলাম প্রমুখ।

কৃষকদের মাঝে ভর্তুকি মুল্যে কৃষি যন্ত্রপাতি,বীজ ও সার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনা-১ আসনের মাননীয় সাংসদ এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, আওয়ামীলীগ সরকার সবসময়ই কৃষক ও কৃষি উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে।

ঈদের আনন্দ অনিশ্চিত হয়ে পড়েছে আমতলীর ১৯ বীর মুক্তিযোদ্ধা পরিবারের!

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

ঈদের আনন্দ থেকে বঞ্চিত হতে যাচ্ছে বরগুনার আমতলী উপজেলার ১৯ বীর মুক্তিযোদ্ধা পরিবার। সম্মানী ও উৎসব ভাতা না পাওয়ায় এবার তাদের ঈদ আনন্দ অনিশ্চিত হয়ে পরেছে। দ্রুত এ বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধারা।

জানাগেছে, বর্তমানে সংশোধিত মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের তালিকাভুক্তি আমতলী উপজেলায় ১৬৭ জন বীর মুক্তিযোদ্ধার নাম রয়েছে। তারা নিয়মিত সম্মানী ও উৎসব ভাতা পেয়ে আসছেন। গত ফ্রেব্রুয়ারী মাসে মোঃ সামসুদ্দিন আহম্মেদ, ডা. আঃ মন্নান হাওলাদার, আবুল বাশার সিদ্দিক ও মোঃ শাহ আলমের সম্মানীভাতা বন্ধ হয়ে যায়। এরপর গত মার্চ মাসে মোঃ আনোয়ার হোসেন, মালেক আকন, মোঃ শাহ আলম ও বুলবুল নাহারের সম্মানী ভাতা বন্ধ করে দেয় মন্ত্রনালয়। বর্তমানে ১৯ জনের উৎসব ভাতা মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় বন্ধ করে দিয়েছে। এতে মুক্তিযোদ্ধা পরিবারগুলোর ঈদ আনন্দ অনিশ্চিত হয়ে পরেছে। বীর মুক্তিযোদ্ধাদের ঈদ উৎসব ভাতা পেতে আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ে তালিকা পাঠিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিক বলেন, ১৯ জন মুক্তিযোদ্ধা ঈদুল ফিতরের উৎসব ভাতা আসেনি। এতে আমাদের ঈদ আনন্দ অনিশ্চিত হয়ে পরেছে। মুক্তিযোদ্ধা মৃতঃ আনোয়ার তালুকদারের মেয়ে বুলবুল নাহার বলেন, গত মার্চ মাসে আমার বাবার সম্মানী ভাতা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে তা আমার জানা নেই?

আমতলী সোনালী ব্যাংক লিমিটেড ব্যবস্থাপক মোঃ কাওসার মোল্লা বলেন, তালিকা অনুসারে ভাতা দেয়া হয়েছে। তবে ১৯ জন মুক্তিযোদ্ধার উৎসব ভাতা আসেনি।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, ১৯ জন মুক্তিযোদ্ধার সম্মানী ও উৎসব ভাতা আসেনি। তাদের তালিকা সংশ্লিষ্ট মন্ত্রনালয় পাঠিয়েছি। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।

English Dainikbiswa

ডোমারে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

বরগুনার আমতলীতে লিগ্যাল এইড দিবস পালিত

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

“গরিব-দুঃখীর মামলার ব্যয়,
বাংলাদেশ সরকার দেয়” এই প্রতিপাদ্যকে সামনে বরগুনার আমতলীতে লিগ্যাল এইড দিবস ২০২২ পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ দুপুর ১২ টার সময়ে আমতলীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, আমতলী থানা পুলিশ প্রশাসন,আইনজীবি, বিচারপ্রার্থী ও জনসাধারণের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন,আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জনাব আরিফুর রহমান, আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান, আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিনিয়র আইনজীবী এম,এ কাদের মিয়া,বরগুনা জেলা আইনজীবি সমিতির সহ সভাপতি (আমতলী) এডভোকেট নুরুল ইসলাম,সিনিয়র আইনজীবী মোঃ নুরুল ইসলাম শানু, এডভোকেট মিজানুর রহমান সিকদার সহ আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আইনজীবী প্রমুখ।

English Dainikbiswa

সকল ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাম মূশের্দী এমপি

 

মুজিব বর্ষের ৩য় পর্যায়ে নিজেদের ঠিকানা পেলো আমতলীর ৪০টি পরিবার

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

“আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার উপহার”, মঙ্গলবার দেশব্যাপি মুজিববর্ষের ঈদ উপহার হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রায়ন প্রকল্পে গৃহহীন ও ভূমিহীন পরিবারের ঘর ও জমি হস্থান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে আমতলী উপজেলায় ৭টি ইউনিয়নের ৪০ গৃহ ও ভুমিহীন পরিবারের মাঝে জমি সহ ও ঘরের দলিল হস্থান্তর করা হয়।

আজ সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলানায়তনে জমি সহ ঘরের চাবি হস্থান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. এম,এ কাদের মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে,এম মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোনায়েম সাদ,উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন,আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান,কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ,আড়পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা,হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান মোঃ এ্যাড, এইচ,এম মনিরুল ইসলাম,  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারি কমিশানর (ভূমি) মোঃ নাজমুল ইসলাম।

মুজিব বর্ষের ৩য় পর্যায়ে নিজেদের ঠিকানা পেলো আমতলীর ৪০টি পরিবার

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স ও সভায় সরকারী কর্মকর্তা, ৭ ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জমির দলিল সহ ঘরের চাবি পেয়ে আঠারগাছিয়া ইউনিয়নের তপন তালুকদার বলেন,মোর কোন ঘরবাড়ী আছিলো না। রাস্তার ঢালে একটা ঝুপরি ঘরে থাকতাম।প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোগো জমি ও ঘর দেছে,আল্লায় হ্যারে মান সম্মানের সাথে বাঁিচয়ে রাখুক, হ্যার জন্যে আমরা সকলে দোয়া করি। এহোন মোরা মোগো নিজেগো ঘরে থাহি।

আড়পাংগাশিয়া ইউনিয়নের আবুল মীরের স্ত্রী কান্না জড়িক কন্ঠে বলেন,আমার স্বামী প্রতিবন্ধী,অন্যের জমিতে আমরা বসবার করতাম। প্রধানমন্ত্রী আমাদের এই ঘর দেওয়ায় আমাদের নিজস্ব একটি ঠিকানা হলো।