মেয়র মোঃ মতিয়ার রহমান আমতলীবাসীকে পবিত্র ঈদ উল আযাহার শুভেচ্ছা জানিয়েছেন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান সকলকে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন আমতলী উপজেলবাসী ও আমতলী পৌরবাসীদের।

আজ ৯ জুলাই ২০২২ইং তারিখ সকাল ১১ টায় পৌর মেয়র এক শুভেচ্ছা বাণীতে মেয়র বলেন, প্রতি বছর মুসলিম উম্মাহর আনন্দময় দিন হলো পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। আল্লাহর প্রতি অবিচল আনুগত্য,অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসায় হযরত ইব্রাহিম (আ.) যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী দিয়ে থাকি।

পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি। এছাড়া এবছর পবিত্র ঈদ উল আযহায় দক্ষিনাঞ্চল তথা আমতলীর সাথে রাজধানীর সাথে সহজ যোগাযোগ ব্যবস্থার জন্য জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্ধোধন যুগান্তকারী অধ্যয় রচিত হওয়ায়  আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ঈদ উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমতলী পৌর বাসী ও আমতলী উপজেলা বাসী সহ আবারও সকলকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানাচ্ছি।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

//সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার//
আমতলী থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুর রহমান আইন শৃঙ্খলা রক্ষায় বরগুনা জেলায় জুন ২০২২ মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি চতুর্থ বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।

জানা গেছে,আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বরগুনা জেলার আইন শৃঙ্খলা বিষয়ক সভা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনার পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর মল্লিক।

ওই সভায় জুন’২২ মাসে আমতলীতে আইন শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখায় আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমানকে বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। সভা শেষে এ উপলক্ষে তাকে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

ক্রেষ্ট প্রদান করেন বরগুনার পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর মল্লিক।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসেন তারেক রহমান।এর আগেও আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান মার্চ, এপ্রিল ও মে মাসে জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচি হয়েছিলেন।

আমতলী পৌরসভায় ৪৬২১ জন হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

//সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ //

বরগুনার আমতলী পৌরসভায় বৃহস্পতিবার সকাল ১১টায় ৪ হাজার ৬ শত ২১ জন হতদরিদ্রদের মাঝে প্রধান মন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
আমতলী পৌরসভা চত্ত্বরে ৯টি ওয়ার্ডের ১০ কেজি করে ৪৬২১ জনকে হতদরিদ্রদের মাঝে এ চাল বিতরণ করা হয়। আমতলী পৌর মেয়র ও আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর সভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, ট্যাগ অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা সি এম রেজাউল করিম পৌর সভার . কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
পৌর সভার মেয়র মোঃমতিয়ার রহমান বলেন আওয়ামী লীগ সরকার জন বান্ধব তাই গরীব দুখি মেহনতী মানুষের জন্য এ বিশেষ ভিজিএফের ব্যবস্থা করে থাকেন। এবছর পৌরসভার ৯টি ওয়ার্ডে ১০ কেজি করে ৪৬২১ জনকে এ চাল বিতরন করার ব্যবস্থা করা হয়েছে।

বরগুনার আমতলীর গরুরহাটে ক্রেতার সংকট

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

দেশের উত্তরাঞ্চলে বন্যার প্রভাবে বরগুনার আমতলীর বৃহৎ গরুর হাটে বিক্রিতে সংকট দেখা দিয়েছে।হাটটিতে দেশীয় গরুতে সয়লাব হলেও ক্রেতা সংঙ্কটে গরুর দাম কমে গেছে। বন্যার প্রভাবে হাটে পাইকারী ক্রেতা আসেনা। ফলে গরুর দাম অনেক কমে গেছে। গত সপ্তাহে এ হাটে এক হাজার দুই’শত ৮০ টি গরু বিক্রি হলেও এ সপ্তাহে হাটে বিক্রি অর্ধেকে নেমে আসবে বলে ধারনা করছেন গরুর হাট পরিচালক মোঃ মিজানুর রহমান।

জানাগেছে,দক্ষিণাঞ্চলের বৃহৎ গরুর হাট আমতলী পৌরসভার গরুর হাট। সপ্তাহে প্রতি বুধবার হাট বসে। দক্ষিণাঞ্চলের বরিশাল,পটুয়াখালী,বরগুনা, ভোলা ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে খামারী ও ক্ষুদ্র বিক্রেতারা হাটে গরু নিয়ে আসেন। প্রতি হাটে অন্তত ৭ হাজার গরু আসে। এ হাটে দেশের কুষ্টিয়া, ঝিনাইদাহ, যশোর, রাজশাহী, পাবনা, দিনাজপুর, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষীপুর ও শিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে অন্তত দের শতাধিক পাইকারী ক্রেতা আসেন। উত্তরাঞ্চলে বন্যা হওয়ায় এ হাটে এ সপ্তাহে তেমন পাইকারী ক্রেতা আসতে পারেনি বলে জানান হাট পরিচালক মোঃ মিজানুর রহমান। ফলে আমতলী হাটে গরুর দাম কমে গেছে। হাটে দেশীয় গরুতে সয়লাব হলেও ক্রেতা কম।

বরগুনা চরকগাছিয়া গ্রামের গরু বিক্রেতা দেলোয়ার গাজী ও মাসুম মৃধা বলেন, হাটে চারটি গরু এনেছি। কিন্তু ক্রেতা না থাকায় বিক্রি করতে পারেনি। ক্রেতা যারা এসেছে তারা দাম অনেক কম বলে। গত সপ্তাহে যেই গরুর দাম ছিল ৭০ হাজার টাকা, সেই গরুর দাম বলে মাত্র ৫৫ হাজার টাকা।

আমতলী গরুর হাট পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, উত্তরাঞ্চলের বন্যার প্রভাবে আমতলী গরুর হাটে পশু ক্রয়- বিক্রয়ে ধস নেমেছে। ওই অঞ্চল থেকে পাইকার আসতে পারেনি। যারা এসেছে তারা তেমন গরু কিনছে না। গত হাটে এক হাজার দুই’শ ৮০ টি গরু বিক্রি হয়েছিল । বিক্রির যে অবস্থা তাতে এ হাটে বিক্রি অর্ধেকে নেমে আসবে। তিনি আরো বলেন, কোরবানীর হাট উপলক্ষে বিক্রি থাকার কথা ছিল জমজমাট কিন্তু অনেক কম।

Daily World News

এ পর্যন্ত আফগানিস্তানে ভূমিকম্পে ৯২০ জন নিহত

আদালতে হাজিরা দেওয়া হলোনা বৃদ্ধের// টমটমের চাপায় নিহত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনায় মামলার হাজিরা দিতে আদালতে যাওয়ার পথে টমটম চাপায় সাইকেল আরোহী একজন নিহত হয়েছেন। রোববার সকাল ১০ টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের মুল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম আফজাল মোল্লা (৬৫)। তিনি পাথরঘাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। পেশায় মেকানিক।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, জমিজমা সংক্রান্ত মামলার হাজিরার তারিখ ছিল আজ। এ কারণে আফজাল মোল্লা পাথরঘাটা থেকে সাইকেল চালিয়ে বরগুনা আসেন। এসময় তিনি বরগুনা জেলা বার সংলগ্ন জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান গেটের পাশে আসলে একটি টমটম তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়। পাশাপাশি টমটম চালকে থানায় সোপর্দ করা হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় আফজালের মৃত্যু হয়। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি বরগুনা টমটম মালিক সমিতির ২৮ নম্বর গাড়ি।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, টমটম চালককে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে। নিহত আফজালের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না আসলেও উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালতলীতে নৌকা মার্কার প্রার্থীর হাতে সাংবাদিক লাঞ্চিত, বিএমএসএস এর নিন্দা

 

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে পেশাগত দায়িত্ব পালনের সময় নৌকা মার্কার  প্রার্থী ও পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন সহিদুল ইসলাম স্বপ্ন নামের এক সংবাদকর্মী।

বুধবার (১৫ জুন) দুপুরের দিকে বরগুনার তালতলী উপজেলার ছোটবগি ইউনিয়নের চড়পাড়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। স্বপ্ন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনের বরগুনা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয় প্রতক্ষদর্শীরা জানান, পেশাগত দায়িত্ব পালনের জন্য দুপুরের দিকে চড়পারা দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে যান সহিদুল ইসলাম স্বপ্ন। এসময় তিনি ভোটারদের জন্য নির্ধারিত বুথের মধ্যে ঢুকে একাধিক ভোটারের ভোট দিতে দেখেন নৌকা সমর্থকদের। বিষয়টি দায়িত্বরত প্রিজাইডিং অফিসারকে জানালে সেখানে উপস্থিত নৌকা প্রতীকের প্রার্থী তৌফিকুজ্জামান তনু ক্ষীপ্ত হন তার উপর। এরপর তার কর্মী সমর্থকরা স্বপ্নকে ভোট কেন্দ্র থেকে বের করে দেন। নৌকা প্রার্থীর নির্দেশে তার সমর্থকরা গায়ে ধাক্কা দেওয়াসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর তিনি বাহিরে দাড়িয়ে ভোট কেন্দ্রের ফুটেজ নিতে থাকলে পুনরায় তার উপরে চড়াও হন দায়িত্বরত এক পুলিশ সদস্য। জানাগেছে পুলিশের ওই সদস্য এস আই আনিসুর।

সাংবাদিক সহিদুল ইসলাম স্বপ্ন অভিযোগ করে বলেন, আমি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নৌকা প্রার্থীর রোষানলে পড়েছি। তারা ভোট কেন্দ্র দখল নিয়ে সকলকে নৌকায় ভোট দিতে বাধ্য করেছিলো আমি তার প্রতিবাদ করায় আমাকে হেনস্থার শিকার হতে হলো। প্রার্থীর নির্দেশে আমার গায়ে হাত তোলার পাশাপাশি তার সমর্থকরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও আমাকে প্রাণনাশের হুমকি দেন। এসময় আমার মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় বাঁধা দিলে মোবাইলটি পড়ে গিয়ে ভেঙে গেছে। আমি প্রশাসনের কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এবিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী তৌফিকুজ্জামান তনু সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

বিষয়টি তালতলী উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীরকে জানালে তিনি সংবাদ পরিবেশন করতে বলেন।

এঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ নাসির,বিএমএসএস আমতলী উপজেলা শাখা, অনলাইন প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন।

ইউপি নির্বাচন।। নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ১০ কর্মী সমর্থক আহত

//সাইফুল্লাহ নাসির, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদারের ভাড়াটে সমর্থকদের হামলায়  ১০ জন কর্মী সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আবু জাফর খোকন।

গুরুতর আহত লিটন মৃধা (৪০) ও রাকিব মিয়াকে (২৫) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপরে পচাকোড়ালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে।

অভিযোগ সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক লিটন মৃধাসহ ১০-১২ জন হুলাটানা গ্রামে প্রচারণা চালাচ্ছিল।

এ সময় নৌকার ভাড়াটে সন্ত্রাসী ছালাম মল্লিক, বাহাদুর প্যাদা, রুবেল তালুকদারসহ ৫০-৬০ জন সন্ত্রাসী অতর্কিতভাবে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালায়। এতে লিটন মৃধা, রাকিব, বিনোদ বাবুল, লিটন গোমস্তা, কালা পাইকসহ ১০ জন আহত হয়। গুরুতর আহত লিটন মৃধা ও রাকিবকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

স্বতন্ত্র প্রার্থী আবু জাফর খোকন হাওলাদার জানান, নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদারের ভাড়াটে সন্ত্রাসী বাহিনী ইউনিয়নের বিভিন্ন স্থানে আমার কর্মী-সমর্থকদের উপর প্রতিদিন হামলা চালাচ্ছে। তার ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় আমার অন্তত ১০ জন সমর্থক আহত হয়েছে। তিনি আরও বলেন, নৌকার সন্ত্রাসী বাহিনী আমাকে প্রচারণায় বাধা দিচ্ছে। যেখানে-সেখানে আমার কর্মী সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালাচ্ছে।

নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদার ভাড়াটে সন্ত্রাসী দিয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, উল্টো স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসী বাহিনী আমার সমর্থকদের ওপর হামলা করেছে। তার সন্ত্রাসী বাহিনীর হামলায় ইদ্রিস নামে আমার এক কর্মী আহত হয়েছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তালতলীর কড়ইবাড়িয়া ইউনিয়নের চারবারের নির্বাচিত চেয়ারম্যান নূর মোহাম্মদ মাষ্টারের ইন্তেকাল

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান নূর মোহাম্মদ মাস্টার বুধবার দুপুর ১২টার সময় বার্ধক্য জনিত কারনে হেলেঞ্চাবাড়িয়ায়  গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত কারনে নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার মরহুমের জানাজা নামাজ শেষে হেলেঞ্চাবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। নূর মোহাম্মদ মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরগুনা-১ আসনের সাংসদ এ্যাডভোকেট  ধীরেন্দ্র দেবনাথ শমভু। তালতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবিউল কবির জোম্মাদ্দার ও তালতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান তনু।

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

আমতলী-পটুয়াখালী সড়কের বেতমোর নামক স্থানে মঙ্গলবার রাত ৮টার সময় সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম গাজী (৩৫) নামের মোটর সাইকেল চালক নিহত ও দুই জন আহত হয়েছে। নিহত নুরুল ইসলাম কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা ফুলতলা গ্রামের মৃত জব্বার গাজীর পুত্র।

থানা সূত্রে জানা গেছে, নিহত নুরুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালী থেকে থেকে ২ জন যাত্রী নিয়ে পটুয়াখালী-আমতলী মহাসড়ক দিয়ে তার গ্রামের বাড়ি ধানখালি যাচ্ছিল। এসময় বেতমোর নামক স্থানে আসা মাত্র একটি পার্কিং করা  ইট বোঝাই ট্রলির সাথে ধাক্কা খেয়ে নুরুল ইসলামসহ অন্য দুই যাত্রী ছিটকে  পড়ে যায়। এতে চালক নুরুল ইসলাম, যাত্রী রুহুল আমি শরীফ ও নাসির ঘরামি গুরুতর  আহত হন।

তাদেটকে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক নুরুল ইসলামকে মৃত ঘোষনা করেন। নাসির ও রুহুল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের তাৎক্ষনিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সাইফুল্লাহ নাসির কে বিএমএসএস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীর সিনিয়র সাংবাদিক সাইফুল্লাহ নাসির কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পুনরায় যুগ্ম মহাসচিব মনোনিত করা হয়েছে।

গত ৩১/৫/ ২০২২ ইং তারিখে বিএমএসএস কেন্দ্রীয় কমিটির সভায় কমিটি গঠন করা হয়েছে।

সাইফুল্লাহ নাসির পুনরায় বিএমএস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মনোনিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক ভোরের কাগজের আমতলী-তালতলী প্রতিনিধি হারুন অর রশীদ, দৈনিক ইনকিলাব এর আমতলী উপজেলা প্রতিনিধি তালুকদার মোঃ কামাল, দীপ্ত টিভির বরগুনা প্রতিনিধি শাহ আলী,সাংবাদিক মল্লিক মোঃ জামাল,মিজানুর রহমান,সাইদুর রহমান, রনি মল্লিক, ইমরান হোসেন প্রমুখ।