কচুয়ায় ১কেজি ৪শ গ্রাম গাঁজা সহ আটক-১

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়া ১ কেজি ৪শ গ্রাম গাঁজা সহ এক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে কচুয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাধাল ইউনিয়নে অভিযান চালিয়ে যশোরদি গ্রামের পূর্ব পাড়া দিহিদার বাড়ির মোড় থেকে রাজু গাজী(২৬)কে ১ কেজি ৪শ গ্রাম গাঁজা সহ আটক করে পুলিশ। আটকৃত গাঁজা ব্যবসায়ী রাজু গাজী বাগেরহাট সদর উপজেলার যাত্রার গ্রামের মুর্শিদ গাজীর পুত্র।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহাসিন হোসেন জানান, আটকৃত গাঁজা ব্যবসায়ী রাজু গাজীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাগেরহাটের কচুয়ায় স্মার্ট কৃষিপ্রযুক্তি মেলা উদ্বোধন

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষিপ্রযুক্তি মেলা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তরের সামনে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার।উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আশফাকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মামুনুর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ (ওসি) মহসীন হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার শেখ হাসিবুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম নাজমুল হাসান, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি রিপন শিকদার সহ কৃষক-কৃষাণী।

বাগেরহাটের কচুয়ায় প্রতিপক্ষে হামলায় মহিলাসহ আহত-৫

//শুভঙ্কর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা। প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৫ জন। বৃহস্পতিবার দুপুরে পানবাড়িয়া গ্রামে এঘটনা ঘটেছে।

জানাগেছে, উপজেলার বাধাল ইউনিয়নের পানবাড়িয়া গ্রামের মৃত অজিত কুমার সেনের পুত্র কৃষ্ণপদ সেন  জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী মৃত গনি খানের পুত্র হাসান খান,ওবায়দুল খানের বিরুদ্ধে বাগেরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রিট আদালতে ১৪৪ ধারায় মিস-২৫১/২৩ একটি মামলা করে ওই মামলায় উভয় পক্ষকে দেওয়ানি আদালতের আশ্রয় গ্রহনের পরামর্শ দেয়।

আদালতের এ আদেশ উপেক্ষা করে হাসান খান, ওবায়দুল খান ও হোসেন খান সহ ১০/১২ জন জমি দখলের উদ্যেশ্যে কৃষ্ণপদ সেনের বাড়িতে হামলাকরে করে এতে কৃষ্ণপদ সেন(৬৮), দেব সেন(৩০) স্ত্রী পূজা মন্ডল(২৩), বলাই সেনের স্ত্রী পুটু সেন (৪০),শ্যামাপদ সেনের স্ত্রী পুস্প রানী সেন(৫৫) গুরু তর আহত হয়। আহতদের কচুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

বাগেরহাট প্রেসক্লাবের নবাগত সাধারন সম্পাদক জেমস কে কচুয়ায় প্রেসক্লাবের সংবর্ধনা

//শুভঙ্কর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাট প্রেসক্লাবের নবাগত সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমসকে কচুয়া প্রেসক্লাবের পক্ষথেকে সংবর্ধনা দেয়া হয়।

শুক্রবার বিকালে কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল এর সভাপতিত্বে এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস। কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী ছাইদুজ্জামান সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক সেখ মনিরুজ্জামান ঝুমুর।

প্রেসক্লাব সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা তুষার কান্তি রায় রনি, যুগ্ন সাধারন সম্পাদক শুভংকর দাস বাচ্চু, কচুয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিকদার সুজন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অর্পন মন্ডল, ইউপি সদস্য শেখ সাইফুল ইসলাম সাবু সহ কচুয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক রথিন সাহা, নির্বাহী সদস্য, সুপার্থ কুমার মন্ডল, সদস্য  নকীব মিজানুর রহমান, পার্থ চক্রবর্তীমোঃ রুমান, শহিদুল ইসলাম  খোকন, শেখ সাইদ ফরিদুর রহমান শামিম প্রমূখ।#

 

বাগেরহাটে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পাওয়ায় লুচিকে কচুয়া প্রেসক্লাবের অভিনন্দন

শুভঙ্কর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥

বাগেরহাটে সংরক্ষিত মহিলা আসনের এমপি পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেলেন ফরিদা আক্তার বানু লুচি। তিনি বাগেরহাট-২ আসনের বার বার নির্বাচিত প্রাক্তন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর সাখাওয়াত আলী দারুর সহধর্মিনী। তিনি বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবন এ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।এদিকে ফরিদা আক্তার বানু লুচি মনোনয়ন পাওয়ায় কচুয়ার বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কচুয়া প্রেসক্লাব,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ বাগেরহাট জেলা কমিটি সহ বিভিন্ন সংগঠন।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সাবেক সভাপতি তুষার রায় রনি,সহসভাপতি সমির বরণ পাইক, সাধারন সম্পাদক কাজী ছাইদুজ্জামান সাইদ, যুগ্ম সাধারন সম্পাদক শুভংকর দাস বাচ্চু, অর্থ সম্পাদক রথীন্দ্র নাথ সাহা, নির্বাহী সদস্য সুপার্থ কুমার মন্ডল, খান সুমন, প্রদ্যুৎ ককুমার মন্ডল, সদস্য নকীব মিজানুর রহমান, আজমির আলম খান, মইনুল ইসলাম, শহিদুল ইসলাম, মো.রুম্মান, সাইদুল ইসলাম  প্রমূখ।

আগামী কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষনা দিলেন কে. এম. ফরিদ হাসান

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

আগামী কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে ঘোষনা দেন, জেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক কে.এম.ফরিদ হাসান। বৃহস্পতিবার বিকালে কচুয়া প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ ঘোষনা দেন তিনি।

এসময়ে তিনি বলেন, আমি ছোট বেলায় মাদ্রাসায় পড়েছি কর্মজীবন শুরু করার পর থেকে রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি, তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছি, পরে বাগেরহাট জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছি। উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারন মানুষের পাশে থেকেছি। ভোটারদের ভালবাসা ও সমর্থনে আশাকরি নির্বাচনে আমার জয়লাভ হবে। তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

নির্বাচন কমিশন (ইসি) সচিবের চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষণার পর নড়েচড়ে বসেছে সম্ভাব্য প্রার্থীরা। এ মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল,সাধারন সম্পাদক কাজী ছাইদুজ্জামান সাইদ,যুগ্ম সাধারন সম্পাদক শুভংকর দাস বাচ্চু,নির্বাহী সদস্য খান সুমন, প্রদ্যুত কুমার মন্ডল,সদস্য নকীব মিজানুর রহমান,শহীদুল ইসলাম খোকন, মঈনুল ইসলাম শিকদার, মো.রুম্মান প্রমুখ।

কচুয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেনীর ছাত্রী নির্যাতনের অভিযোগ

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট প্রতিনিধি//

কচুয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেনীর ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। শহিদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এঘটনা ঘটেছে।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছে ভুক্তভোগী ছাত্রী। দুই সপ্তাহ হলেও কোন বিচার পায়নি ভুক্তভোগী ছাত্রী পরিবার। ভয়ে স্কুল বন্ধ করে দিয়েছে ঐ ছাত্রী ।  এঘটনায় এলাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক ও অভিযোগে জানাগেছে, উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও শহিদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন গত ২২ জানুয়ারী সোমবার পঞ্চম শ্রেনীতে ইংরেজি ক্লাস নিতেছিল  এসময় ওই ছাত্রী তার বান্ধবির দিকে তাকায়। এতে শিক্ষক ক্ষিপ্ত হয়ে ছাত্রীর গায় প্রথমে চক ছুড়ে মারে এবং এসে হাত দিয়ে তার মুখে পিঠে ও স্কেল দিয়ে বিভিন্ন স্থানে বেড়ক মারপিট করে। এরপর  ভয়ে স্কুল বন্ধ করে দিয়েছে ওই ছাত্রী।

ছাত্রীর দাদি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা অতি দরিদ্র গরিব মানুষ দিন আনি দিন খাই তাই আমাদের কোন কিছু হলে তার বিচার  হয় না। তিনি ওই শিক্ষকে দৃষ্ঠান্ত মূলক বিচারের দাবি জানান।

প্রধান শিক্ষক সরোয়ার হোসেন বলেন,আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা,আমি জানিও না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ সামসুন্নাহার বলেন,উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একটি অভিযোগ পেয়েছি বিষয়টি সঠিক কিনা জানি না তদন্তের জন্য চিঠি করতেছি।

উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যন্যার্জী বলেন, শহিদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দিয়েছি।

কচুয়া আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গোপালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক আর নেই

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট প্রতিনিধি//

উপজেলা আওয়ামীলীগের  সাধারন সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  এস এম আবু বক্কর সিদ্দিক(৬১) মৃত্যুবরন করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার বেলা দেড়টায় ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে। সে দির্ঘদিন হার্টের  সমস্যা ভুগছিলেন। মৃত্যুকানে তিনি এক পুত্র ও এক কন্যা ও এক স্ত্রী সহ অনেক গুনগ্রহী রেখে গেছেন। তিন দশকের অধিককাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম জানায়, বৃহস্পতিবার সকাল সকাল ৯ টায় কচুয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাকে রাখা হবে এরপর পরিষদ কার্যালয় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, সকাল ১১ টায় গোপালপুর শহীদ আসাদস্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বাহেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় সহ উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন,গোপালপুর ইউনিয়ন পরিষদ,কচুয়াা প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন।