বাগেরহাটের কচুয়ার গোপালপুর ইউপির উপ-নির্বাচনে লিটন চেয়ারম্যান নির্বাচিত

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের মোঃ লিটন মোল্লা (মটরসাইকেল প্রতীক) ২৩৩৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মীর তকদীরউজ্জামান (চসমা প্রতীক) পেয়েছেন ১৫১১ ভোট।

রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নীং অফিসার হিমাংশু বিশ্বাস। ভোটার উপস্থিতির হার ৬৯.১০, মোট ভাটার ৮৫২৫ জন, উপস্থিত ভোটার ৫৮৯১জন , বাতিল ভোট ৬৫।

এ নির্বাচনে  ৫ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বীতা করেন।এ ইউনিয়নের চেয়ারম্যান এসএম আবু বক্কর সিদ্দিকের মৃত্যু কারনে পদটি শূন্য হলে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

 

 

বাগেরহাটের কচুয়ায় প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে পানি বাহীত রোগ, জনবল সংকটের চলছে  চিকিৎসা সেবা

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়া তাপদাহে অতিষ্ঠ জনজীবন বিপাকে খেটে খাওয়া মানুষ, বাড়ছে পানি বাহীত রোগ। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৬০ জন, জনবল সংকটের চলছে চিকিৎসা সেবা। ডায়রিয়া, জ্বর, সর্দি কাশিতে বেশী আক্রান্ত হচ্ছে মহিলা, শিশু ও বৃদ্ধরা।

বেশি করে বিশুদ্ধ খার পানি পান করা ,বাহিরে বের হলে ছাতা নিয়ে বের হওয়া। বেশি সমস্য দেখাদিলে খাবার স্যালাই খাওয়ার  সহ রোদে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেজ্ঞ চিকিৎক।

ডায়রিয়া,জ্বর,সর্দি,কাশি,শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোরে চিকিৎসা নিচ্ছে প্রতিদিন গড়ে ২০০জন। এরমধ্যে বৃদ্ধ ও শিশুর সংখ্যাবেশি। গত এক সপ্তাহে চিকিৎসা নিয়েছেন ১৪ শতাধিক রোগী। গড়ে প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে  কমপক্ষে ২৫ জন রোগী।

৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ শয্যা দিয়ে চলছে। ইউএইচএফপিও সহ ২৯ জন চিকিৎক থাকার কথা থাকলেও কাগজ কলমে আছে ১১জন এরমধ্যে  অনুমতি ব্যতিত ছুটিতে আছে ২জন, ডেপুটেশনে বাহিরে আছে ২জন, ইউএইচএফপিও সহ ৬ জন চিকিৎক দিয়ে চলছে স্বাস্থসেবা। এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারি কমআছে।

ডায়রীয়া ও জ্বরে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্লোরে, বারান্দায় আছে চরকাঠী গ্রামের রাজিব দাসের কন্যা অপরাজিতা দাস (৩০মাস), মসনী গ্রামের মহিদুল মল্লিকের কন্যা আরফিন মল্লিক(১২মাস) মালিপাটন গ্রামের মোঃ মহাসিন শেখের পুত্র রহমান শেখ (২৪মাস) বারুইখালী গ্রামে রাফিন খোন্দকার(১৪মাস) সহ অনেক রোগী।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হুমায়রা পারভিন বলেন,সকালে এসই এপর্যন্ত ২২ জন রোগী দেখেছি এরমধ্যে ১০ ডায়রিয়ার রোগী  দুই জন শিশুকে ভর্তি দিয়েছি।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাঃ মনিসংকর পাইক বলেন, তাপমাত্রার বৃদ্ধির কারনে ডায়রীয় রোগীর সংখ্যা বেড়েছে। বয়স্ক ও ছোট বাচ্চারা বেশী আক্রান্ত হচ্ছে। বেশি করে বিশুদ্ধ খার পানি পান করাতে হবে। বাহিরে বের হলে ছাতা নিয়ে বেরহতে হবে। বেশি সমস্য দেখাদিলে খাবার স্যালাই খেতে হবে। যে কোন সমস্য দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা সহ সাবধানে থাকতে হবে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউ এইচ এফ পি ও ডাঃ আ.স.মোঃ মাহাবুবুল আলম বলেন, আমাদের ৫০ বেডের স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ বেডদিয়ে চালাতে হচ্ছে। ২৯ জন চিকিৎক থাকার কথা থাকলেও কাগজ কলমে আছে ১১জন। এরমধ্যে  অনুমতি ব্যতিত ছুটিতে আছে ২জন, ডেপুটেশনে বাহিরে আছে ২জন, আমরা ৬ জন চিকিৎক দিয়ে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।

মহানবী হযরত মুহাম্মদ (সঃ)সর্ম্পকে ফেজবুকে কটুক্তি কারীর ফাঁসির দাবিতে বাগেরহাটের কচুয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ সমবেশ

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বিশ্ব মনবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও চার খলিফানিয়ে  ফেজবুকে কটুক্তি করায় মুরাদ নামে এক যুবক ফাঁসির দাবীতে বাগেরহাটের কচুয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ সমবেশ করেছেন ধর্মপ্রান মুসলমানরা।

প্রতিবাদ ও বিক্ষোভ সমবেশে কচুয়া উপজেলা ইমাম ওলামা পরিষদের সেক্রেটারি জেনারেল মুক্তি সরদার ইমরান হুসাইন  কর্মসুচি ঘোষনা করেন বলেন, সে আইনের ফাকফোকর দিয়ে মুক্ত বাতাসে বের হওয়ার সুযোগপেয়েছে এতে মমিনে রক্ত খরনেন কারণ হয়ে দাড়িয়েছে। তিনি আরোও বলেন, দেশের প্রতলিত আইনে ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার ব্যাপারে সর্বোচ্ছ শাস্তি বিধান রেখে ব্লাসফেমি আইন প্রনায়ন করকে হবে।

বুধবার সকাল ৯টায় কচুয়া ডিগ্রী কলে গেটে কচুয়া প্রেক্লাবের সাধারন সম্পাদক কাজি ছাইদের সঞ্চালনায় বক্তার বলেন, নাস্তিক মুরাদ নামের এক যুবক মুসলিম জাতির হৃদয়ের স্পন্দন প্রিয় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ও চার খলিফাকে নিয়ে কটুক্তি করে ফেজবুকে স্টাটাস দেয় তা ভাইরাল হয়। এরপর পুলিশ তাকে আটক করে জেল হাজতে পাঠায়। সম্প্রতি তার জামিন হয়। ওই জামিনের আদেশ প্রত্যহার করে পুনরায় গ্রেফতারের  দাবি  করেন।

বক্তারা হলেন, কচুয়া সদর ইউপি চেয়ারম্যান  শিকদার হাদি উজ্জামান ,কচুয়া কাওমী মাত্রাসার নায়েবে মোহতামিম মাওলানা মঈনুল ইসলাম, বাজার জামে মসজিদের খতিব মোঃ সাহ্ আলম, হাজরাবাড়ি জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ মাসুম বিল্লাহ। এমসয় বিভিন্ন মসজিদের পেশ ইমাম, মাদ্রাসার শিক্ষক, হাফেজ ও রসূল প্রেমি মুসলিম জনতা উপস্থিত ছিলেন।

কচুয়ার জীবন সংগ্রামে জয়ী পাঁচ নারীকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়া উপজেলার জীবনযুদ্ধে জয়ী পাঁচ সংগ্রামী নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর। সমাজের নানা প্রতিকূলতা ও নির্যাতন পেরিয়ে তারা সফলতা অর্জন করেছেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম শনিবার জানান, জীবন সংগ্রামে সফল হওয়া এসকল নারীকে সরকার জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির আওতায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী, সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাথার জন্য ২০২৩ সালে সম্মান জনক এই পদক দেয়। তাদের সংগ্রামী জীবন কাহিনী অত্যন্ত হৃদয়স্পর্শী ও শিক্ষণীয়।

 পাঁচজন নারীর সংগ্রম জীবনের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হলো:-

১| অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী, টেংরাখালী গ্রামের কাজী শহীদুল ইসলামের স্ত্রী রেজা আল আসমাউল হুসনা।

সে স্বামীর সংসারে আর্থিকভাবে অস্বচ্ছল ছিলেন। প্রথমে বাড়ি বসে খাবার তৈরি করে মানুষের বাসায় পৌছেঁ দিতেন। লাভবান হওয়ায় একটি দোকান ভাড়া নেন। যুব উন্নয়ন থেকে এক লক্ষ টাকা লোন নিয়ে হোটেল চালু করেন। এথন তার হোটেলে বিরিয়ানীসহ বিভিন্ন ধরনের খাবার  বিক্রি করা হয়। বর্তমানে তিনি অর্থনৈতিকভাবে সফল একজন নারী । শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী, গোপালপুর গ্রামের সাহেব আলি সেখের কন্যা মোসা: তাছলিমা খানম ১৯৯২ সালে ৮ম শ্রেনীতে পড়া অবস্থায় তার বাবা মারা যান। এরপর টিউশনি করে নিজে এবং অন্য ভাইবোনদের লেখাপড়া শেখান। নিজে এইচ.এস.সি পাশ করে। এরপর ২০০০ সালে প্রাইমারী স্কুলে সহকারি শিক্ষক পদে যোগদান করেন এবং এখনো কর্মরত আছেন।

২| সফল জননী, কচুয়া সদরের অনিল কৃষ্ণ সাহা স্ত্রী অপর্না রানী সাহা এস,এস,সি পাশ। তার স্বামীর অস্বচ্চলতার কারনে নিজে সেলাই মেশিন এর কাজ ও গরু পালতেন। অভাবের কারনে তিনি সন্তানদের নিজে পড়াতেন। তার ৩ সন্তান এখন সুপ্রতিষ্ঠিত।

৩| চন্দনা রানী সাহা এম,এস,এস শিক্ষকতা, চন্দ্রবান সাহা এম,এ,এল,বি আয়কর আইনজীবি, চন্দ্রা রানী সাহা এম,এ উপ-পরিচালক,কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর।

 ৪| নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমী, বিলকুল গ্রামের আশরাফ হাওলাদারের কন্যা সামছুর নাহার সে অল্প বয়সে নিজের পছন্দে বিয়ে করেন। কিন্তু বিয়ের ২ বছরের মধ্যে শুরু হয় তার উপর স্বামীর অমানুষিক নির্যাতন। তার স্বামী পরকীয়ায় জড়ানোর কারনে নির্যাতনের মাত্রা এতটাই বেড়ে যায় যে সন্তানসহ বাড়ী থেকে বের করে দেয়। তিনি অসহায় অবস্থায় একজন প্রতিবেশির সহায়তায় ব্র্যাকে স্বাস্থ্যকর্মী হিসেবে একটা চাকুরী পান। তার সন্তানকে বি,কম পাশ করিয়েছেন এবং নিজে প্রতিষ্ঠিত হয়েছেন।

৫| সমাজ উন্নয়নে অসামান্য অবদান, গোপালপুর গ্রামের সুচিত্র রঞ্জন মজুমদার কন্যা নন্দিতা রানী উন্নয়নমূলক কার্যক্রমের সাথে জড়িত রয়েছেন। সমাজের বিভিন্ন প্রতিকূলতা সত্বেও তিনি নিজ এলাকায় বাল্য বিবাহ প্রতিরোধ,যৌতুক নিরোধ এর লক্ষ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের সাথে সমন্বয়ে কাজ করেন। সে একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য। সে ঝরেপড়া শিশুদের স্কুলগামী করতে কাজ করেছেন। মাদক নির্মূলের জন্য সচেতনতামূলক কাজ করেছেন। মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করেছেন। সে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে।

Daily World News

মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান

কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ৯টি মনোনয়ন পত্র জমা

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুয়ায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (আজ) বাগেরহাটের কচুয়ায় তিন পদে ৯টি মনোনয়ন পত্র জমা হয়েছে। চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী জেলা রিটানিং অফিসার নিকট এ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কেএম ফরিদ হাসান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের ছেলে মেহেদি হাসান বাবু। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ   ফিরোজ আহম্মেদ ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সুমন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মাধবী রানী শীল, হনুফা খাতুন ও মোসা: ইয়াসমিন আক্তার।

বাগেরহাট জেলা নির্বাচন অফিসার  সেক মাহাম্মুদ জালাল উদ্দিন বলেন, চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ১৭ই এপ্রিল, প্রর্থীতা প্রত্যাহার ২২শে এপ্রিল, ভোট গ্রহন ৮ই মে বুধবার।

 

কচুয়ায় সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে নেতা-কর্মী ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে নেতা-কর্মী ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার(আজ) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সামনে বিজয় চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃসাইফুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে  ঈদের উপর হিসেবে খাদ্য সামহগ্রী, শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফরিদা আক্তার বানু লুচি।

উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত)সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচির সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার,জেলা আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, নকীব নজিবুল হক নজু সহ উপজেলার নেত্রীবৃন্দ।

ঈদ সামগ্রী বিতরণ শেষে নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় সকলকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।

কচুয়ায় ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়া উপজেলার ৫নং গোপালপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন ৭ জন প্রার্থী।  বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন,সাবেক ইউপি চেয়ারম্যান মীর তকদীরুজ্জামান, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খান লিটন, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোঃ লিটন মোল্লা, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মোঃ রাজীব হোসেন, প্রয়াত ইউনিয়ন চেয়ারম্যান এসএম আবু বক্করসিদ্দিকের স্ত্রী মোছাঃ সেলিনা আক্তার, সাবেক ইউপি সদস্য মোসাঃ ফাতেমা আক্তার,শেখ শাহীন হোসেন।

নির্বাচনী  তফসিল অনুযায়ী ০১ এপ্রিল সোমবার মনোনয়নপত্র বাছাই, ৮এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ২৭ এপ্রিল রবিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।গত ৩১ জানুয়ারী ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোপালপুর ইউপি চেয়ারম্যান এসএম আবু বক্কর সিদ্দিক মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে নির্বাচনের সময়সুচি ঘোষনা করেন।

নানা আয়োজনের মধ্যদিয়ে কচুয়ায়  মহান স্বাধীনতা দিবস পালিত

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

নানা আয়োজনের মধ্যদিয়ে বাগেরহাটের কচুয়ায় মহান স্বাধীনতা দিবস-২০২৪ পালিত হয়েছে। সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির শুভ সুচনা করা হয়।

এরপর সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ম্যুরালে একে একে পুস্পস্তবক অর্পন করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কচুয়া প্রেসক্লাব, উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক সংগঠন।

নানা আয়োজনের মধ্যদিয়ে কচুয়ায়  মহান স্বাধীনতা দিবস পালিত

এদিন সুর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় সরকারি সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে,আলোচনা সভা ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।এসময়ে উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক, ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।এর আগে দিন গণহত্যা দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত ও প্রার্থনা সহ রাত ১০টার পর ১ মিনিট  প্রতিকী ব্লাক আউট করা হয়।

কচুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা আঃ রশিদ শেখ এর দাফন

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় বীরমুক্তিযোদ্ধা আঃ রশিদ শেখ (৮২) ইন্তেকাল করেছেন। তিনি রবিবার বেলা ১২টার দিকে বার্ধক্যজনিক কারনে ইন্তেকাল করেন (ইন্না —-রাজেউন। উপজেলা সদরের মৃত ময়জদ্দিন শেখের ছেলে তিনি। মৃত্যুকালে এক স্ত্রী,তিন ছেলে, তিন মেয়ে রেখে গেছেন।

রবিবার আছর নামাজ বাদ জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। এসময়ে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী,থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, বীরমুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাগেরহাটের হোগলাপাশায় আঃলীগ নেতা উপর হামলার অভিযোগে  ইউপি সদস্য আটক

 //শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের হোগলাপাশায় আওয়ামীলীগনেতা গোলাম রসুল মাস্টার হত্যা মামলার স্বাক্ষী বেলায়েত হোসেন কে হত্যার চেষ্টার ঘটনায় আহত দুই জন। আটক ইউপি সদস্য জাহিদ মাঝি।

বৌলপুর গ্রামের কুদ্দুস শেখের পুত্র রহিম শেখ জানায়, হোগলাপাশা ইউনিয়নেরে প্রবিন আওয়ামীলীগনেতা বৌলপুর গ্রামের বেলায়েত হোসেন ও তার ভাইপো রহিম শেখ শুক্রবার সন্ধায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে মীরবর বাড়ির পুলের নিকট পৌছালে পূর্ব পরিকল্পিত ভাবে ইউপি সদস্য জাহিদ মাঝি  ও তার সন্ত্রাসী  বাহিনী তাদের উপর হামলা করে মারধর করে মৃত ভেবে ফেলে যায়।এলাকাবাসী বেলায়েত হোসেন ও রহিম শেখকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়।

তিনি আরো জানান, ২০১২ সালে হোগলাপাশা ইউনিয়ন আওয়ামীলীগনেতা গোলাম রসুল মাস্টার হত্যা মামলার ২ নং আসামি বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ)। সে হত্যা মামলা থেকে নিজেকে রক্ষাকরতে স্বাক্ষী আওয়ামীলীগনেতা বেলায়েত হোসেন কে হত্যার উদ্যেশ্যে তারই পরিষদের ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদ মাঝি ও তার  সন্ত্রাসী  বাহিনি সোহাগ শেখ, শিমুল তালুকদার, জসিম শেখ, জান্নাতুল শেখ, ইব্রাইিম শেখ, ফেরদাউস সহ ১৪/১৫ জন কেদিয়ে তাদের উপর হামলা করে।

মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, বেলায়েত হোসেন  নামে এক ব্যক্তিকে  মারধর  করায় জড়িত থাকার সন্দেহে  ও এলাকার শান্তি শৃঙ্খলা  রক্ষার জন্য হোগলাপাশা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদ মাঝিকে আটক করে ৫৪ ধারায়  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।