রূপসায় সংসদ সদস‍্য সালাম মূশের্দীর প্রতিনিধিদের বিবৃতি

 

.রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম ও জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল সহ তার পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী ইউনিয়নের প্রতিনিধিগণ।

 

বিবৃতিদাতারা হলেন টিএসবি ইউনিয়ন এমপির প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু ও জেলা যুবলীগ নেতা আজিজুল হক কাজল, শ্রীফলতলা ইউনিয়ন এমপির প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক স ম জাহাঙ্গীর, নৈহাটি ইউনিয়ন এমপির প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক ও নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, আওয়ামী লীগ নেতা আজমল ফকির,ঘাটভোগ ইউনিয়ন প্রতিনিধি সাবেক চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান ও যুবলীগ নেতা সুব্রত বাগচী, আইচগাতি ইউনিয়ন এমপি প্রতিনিধি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টু ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব শেখ আসাদুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর ইসলামপ্রমূখ।

 

// আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো //

Dainik Biswa

অভয়নগরে গরীবের একমাত্র ভরসা কেন্দ্র আলমদিনা হাসপাতাল

 

অভয়নগরে গরীবের একমাত্র ভরসা কেন্দ্র আলমদিনা হাসপাতাল

 

অভয়নগরে গরীবের একমাত্র ভরসা যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বানিজ্য নগরী নওয়াপাড়ার আলমদিনা (প্রাঃ)হাসপাতাল, এটি এখন গরীবের চিকিৎসা-সেবা কেন্দ্র হিসাবে খ্যাতি অর্জন করেছে ৷  কর্তৃপক্ষ অক্লান্ত পরিশ্রম করে সুনামের সহিত তিলে তিলে গড়ে তুলেছেন এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি ৷

 

দুরদূরান্তের বিভিন্ন গ্রাম-শহর থেকে স্বাস্থ্যসেবা নিতে আসে এখানে ৷ বিশেষ করে অসহায় হতদরিদ্র খেটে খাওয়া মানুষের একমাত্র সেবাকেন্দ্র হলো আলমদিনা (প্রাঃ) হাসপাতাল ৷ সরেজমিনে দেখা গেছে , অত্যাধুনিক  যন্ত্রপাতির  দ্বারা অল্প খরচে বিভিন্ন প্রকারের পরীক্ষ৷ -নিরীক্ষা করা হয় ৷ করোনাকালিন স্বাস্থ্যবিধি মেনে ২৪ ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদ্বারা পরিচালিত এ প্রতিষ্ঠানটি মানুষের পাশে দাঁড়িয়ে নামে মাত্র মূল্যে সেবা প্রদান করে যাচ্ছে ৷

 

মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের প্রসূতি মায়ের অস্ত্রপাচারের  এক গরীব-অসহায় রোগী সুমি বেগম পরিপূর্ণ সুস্থ হওয়ার পর’ দু’চোখে অশ্রু ঝরিয়ে মনের আক্ষেপ প্রকাশ করে বলেন, একি মানবতা ?  আমি চিকিৎসা বাবদ কোন খরচ দিতে পারিনি অথচ  এই হাসপাতালের  কর্তৃপক্ষ বিনা খরচে সেবাদান করে আল্লাহর অশেষ রহমতে আমাকে সুস্থ করে তুলেছেন ৷ আমার জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন এ সেবামূলক প্রতিষ্ঠানের জন্য মন খুলে দোয়া করে যাবো ৷

আলমদিনা (প্রাঃ) হাসপাতালের স্বত্তাধিকারী মোঃ নাজমুল হুদা এ প্রতিনিধিকে জানান,  করোনাকালিন সময়ে অসহায় -হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করি ৷ যারা অর্থের অভাবে চিকিৎসা হতে পারছেনা তাদেরকে বিনা খরচে সেবাদান করে থাকি , আমাদের এই হাসপাতালে অপারেশনসহ সব ধরনের পরীক্ষার ব্যবস্থা আছে ৷
অবশেষে আমি একটা কথা  বলতে চাই ,সেবাই আমাদের ধর্ম “ও সেবাই আমাদের কর্ম “এর বিকল্প কিছুই নেই ৷ মানুষের সেবার মাঝেই বেঁচে থাকতে চাই আজীবন ৷
মোঃ শফিকুল ইসলাম পিকুল , বিশেষ প্রতিনিধিঃ

সরকারের সাথে ব্যাক্তির সচেতনতা বাড়াতে হবে: সালাম মূর্শেদী

 

সরকারের সাথে ব্যাক্তির সচেতনতা বাড়িয়েই আমাদেরকে করোনা মোকাবেলা বরতে হবে । বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপরেও সরকারের পাশাপাশি ব্যাক্তিগত পর্যায়ে আমাদেরকে আরো সচেতন হতে হবে। করোনা মোকাবেলায় সরকারি বিধিনিষেধ মেনে মাক্স পড়ে থাকতে হবে। তানাহলে সংক্রমন রোধ করা সম্ভব হবেনা।

 

সোমবার সকালে দিঘলিয়া উপজেলার দেয়াড়া-দৌলতপুর খেয়াঘাট বাজার এলাকায় ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র আয়োজনে মাক্স বিতরন অনুষ্ঠানে, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

 

এসময় উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ রুহুল আমিন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সদরের এমপি প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান তারেক।

 

আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শেখ আনিসুর রহমান, সদর ইউনিয়ন মহিলালীগ এর সভাপতি পাখি বেগম,উপজেলা যুবলীগের সহ-সম্পাদক শেখ সাইদুর রহমান, সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ সাহাবুদ্দিন, উপজেলা যুব-মহিলালীগ এর নেত্রী স্বর্ণালী খাতুন, সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ও সদরের এমপি প্রতিনিধি সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, সদস্য শেখ রিয়াজ সহ বিভিন্ন পর্যারের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

Dainik Biswa

“রক্তের প্রয়োজন”- ডাকের অপেক্ষায় সালাম মূশের্দী ব্লাড ব‍্যাংক

 

 

যুক্তরাষ্ট্রের ‘এ্যাডুকেশন অ্যাওয়ার্ড’ পেল বাঁশখালীর ওয়ারিশা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টস অ্যাডুকেশন অ্যাওয়ার্ড আর্জন করেছে বাশঁখালীর সন্তান ওয়ারিশা আলম। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ১১ জুন কমনওয়েলথ এভেনিউ এলিমেন্টারী স্কুলে আয়োজীত অনুষ্ঠানে তাকে অ্যাওয়ার্ডন ও সার্টিফিকেট প্রদান করা হয়।

 

ওয়ারিশা চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী আইটি বিশেষজ্ঞ আহিদুল আলমের মেয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত এই চিঠি ও সনদ যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের কাছে আকাঙ্খিত হিসেবে বিবেচিত। এছাড়া ও বাঁশখালীর মেয়ে ওয়ারিশা যুক্তরাষ্ট্রের এ্যাডুকেশন ডিস্ট্রিক্ট মনোনীত ম্যাগনেট স্কুল থমাস স্টার কিং মিডল স্কুলে ভর্তির সুযোগ পেয়েছেন।

 

বলা বাহুল্য যে, ম্যাগনেট স্কুল গুলোতে বিশেষ বিশেষ মেধাবী ছাত্র ছাত্রীদের ভর্তি করানো হয়। ওয়ারিশা জানায়, আমি সবার কাছে দোয়া চাই, যাতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি।

//হামিদুর রহমান সাকিল, চট্টগ্রাম জলা প্রতিনিধি//

Dainik Biswa

চুয়াডাঙ্গায় পালিত হলো ” ভূমি সেবা সপ্তাহ -২০২১

 

 

চুয়াডাঙ্গায় পালিত হলো ” ভূমি সেবা সপ্তাহ -২০২১

 

বাংলাদেশের অফিস আদালতগুলিতে ইদানিং প্রযুক্তির ব্যবহার ও উৎকর্ষ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। দেশের সকল সেবাদানকারী প্রতিষ্ঠান এ সরকারের মেয়াদে ডিজিটালাইজ করা হচ্ছে। সেই নবজাগরণের ছোয়া সেবাদানকারী প্রতিষ্ঠান তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ প্রশাসনিক পর্য়ায় পর্যন্তবিস্তৃত হয়েছে।

" ভূমি সেবা সপ্তাহ -২০২১

বাদ যায়নি দেশের ভূমি অফিসগুলিও। “বদলে যাচ্ছে দিনকাল, ভূমি অফিস ডিজিটাল ”- এই স্লোগানকে সামনে রেখে ১৪ জুন-২০২১ রোজ সোমবার চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলা ভূমি অফিসে “ ভূমি সেবা সপ্তাহ -২০২১” পালন করা হয়। উক্ত শুভ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক,চুয়াডাঙ্গা জনাব নজরুল ইসলাম সরকার এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ সাদিকুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার চুয়াডাঙ্গা সদর।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক),উপজেলা চেয়ারম্যান, চুয়াডাঙ্গা সদর, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা, ভূমি অফিসের কর্মকর্তাগণসহ স্থানীয় সুধীজন।

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

 

গজারিয়ায় ভোক্তা অধিকারের মোবাইল কোর্ট অভিযানে অর্থদন্ড

 

গজারিয়ায় ভোক্তা অধিকারের মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে ঝটিকা অভিযানে পরিচালিত মোবাইল কোর্টে ভোক্তা অধিকার লঙ্ঘন অভিযোগ সত্যতা মেলায় আলাদা তিনটি প্রতিষ্ঠানকে ভিন্ন দায়ে ভিন্ন অংকের অর্থদন্ড করা হয়।

 

আজ ১৪ জুন সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা সহকারি পরিচালক আসিফ আল আজাদ নির্বাহী বিচারক দায়িত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়।

 

এসময় আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা স্যানিটেশন ও নিরাপদ খাদ্য পরিদর্শক ফারহানা খান, গজারিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক সবুজ উর রহমান। পরিচালিত অভিযানে সরেজমিনে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুত ও প্রদর্শন রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মতে উপজেলার দড়ি বাউশিয়া বাস স্ট্যান্ডে মা ফার্মেসি কে তিন হাজার ও পাঠান ফার্মেসি কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পরে গুয়াগাছিয়া ইউনিয়নে নতুন চর চাষীতে অবস্থিত ইসলাম ব্রাদার্স এন্ড এগ্রো লি. বেকারী খাবার উৎপাদন কারী প্রতিষ্ঠানে ৬টি পন্যে বি.এস.টি.আই ও ইসলামি ফাউন্ডেশন কর্তৃক হালাল খাদ্য ছাড়পত্র নেই।ছাড়পত্র ব্যাতিত প্রতিষ্ঠান গুলোর লগো নকল করে ভূয়া মিথ্যা লগো ব্যবহার ও বিপননের দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৪ ধারায় কোম্পানীটি কে ১৫০০০হাজার টাকা জরিমান ও সর্তকতা করা হয়।

 

ইসলাম ব্রাদার্স এন্ড এগ্রো লি. কোম্পানীটির উৎপাদিত পন্য মধ্যে ৬টি আইটেমে সত্যতা পাওয়া যায় লগো জালিয়াতির। সরেজমিনে দেখা যায় কোম্পানিটির উৎপাদিত দুই পদের সেমাই, অরেঞ্জ ও লিচু ড্রিংস, মুড়ি ও কয়েক পদের কেক এর মোড়কে বি.এস.টি.আই ও হালাল লগো অনুমোদনহীন ভাবে ব্যবহার করে ভোক্তাদের প্রতারিত করছিলো।

 

সৈয়দ মোঃ শাকিল। গজারিয়া,মুন্সীগঞ্জ।

Dainik Biswa

রাণীশংকৈলে গাঁজার গাছসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার

 

রাণীশংকৈলে গাঁজার গাছসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গাঁজার গাছসহ আবুল আসাদ নামে এক ব্যাক্তিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। (১৪ জুন সোমবার) ১১ টা ৩০ মিনিটে তার নিজ বাড়ি থেকে হাতে নাতে আটক করা হয়েছে।

 

পুলিশ সুত্র মতে জানা গেছে, আটক কৃত ব্যাক্তি পৌর শহরের ভান্ডারা কুলিক পাড়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে আবুল আসাদ (৫৫) তার নিজ বাড়ি থেকে তাকে গাঁজার গাছসহ গোপন সংবাদের ভিত্তিতে এস আই হাফিজ উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ আটক করা হয়েছে।

 

এবং গাঁজার গাছটির কাটা অবস্থায় পাওয়া গেছে গাছটির বয়স ছিল প্রায় ৫ মাস ও ২৬ টুকরা করে সে রেখেছিল আমরা সেটি জদ্ব করে থানায় নিয়ে আসা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন আটক কৃত ব্যাক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।এবং আসামিকে জেলা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

// মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি //

Dainik Biswa

রাস্তা নির্মাণের আড়ালে কোটি টাকার অর্থ-বাণিজ্য

 

যশোরে গত ২৪ ঘন্টায় ৯০ জনের করোনা সনাক্ত ও মৃত্যু ৩

 

যশোর বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ সীমান্তবর্তী যশোর জেলায় অপ্রতিরোধ্য গতিতে বেড়েই চলেছে।আর করোনার এই মহামারী নিয়ন্ত্রণে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

 

প্রতিদিন লকডাউন বাস্তবায়ন ও জনগণকে করোনার বিষয়ে সচেতন করতে জনসমাগম এড়িয়ে চলা,ব্যবসা প্রতিষ্ঠান, হাটবাজারে ক্রেতা ও বিক্রেতা উভয়ের মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখা,মোড়ে মোড়ে চায়ের দোকানে গণ জমায়েত না করাসহ সার্বিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করছে জেলা প্রশাসন যশোর।

 

যশোর সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্যমতে গত দুই মাসের তুলনায় চলমান জুন মাসে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেশি। গত ২৪ ঘন্টায় ২৩০ জনের নমুনা পরীক্ষায় ৯০ জনের করোনা সনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার হিসাব অনুযায়ী আক্রান্তের হার ৩৯.১৩%।এছাড়াও যে ৩ জন মারা গিয়েছেন তাদের ২ জন করোনা রোগী ও অপরজনের করোনার উপসর্গ ছিল। এ নিয়ে গত এক সপ্তাহে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন মৃত্যু বরণ করেছেন।

 

হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, করোনা ও করোনার উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ পূর্বের থেকে অনেক বেড়েছে। করোনা ডেডিকেটেড হাসপাতাল ও আইসোলেশন ওয়ার্ডে ৯৯ জন ভর্তি আছেন। যশোরে করোনায় আক্রান্ত ও সনাক্তের হার প্রতিদিন যেভাবে গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে তাতে করে আরও বেশি সচেতনতা অবলম্বন ও কঠোর লকডাউন ছাড়া চলমান সংক্রমনের হার নিয়ন্ত্রণ করা সত্যি কঠিন হয়ে দেখা দিবে।

 

 নিজস্ব প্রতিনিধিঃ

Dainik Biswa

রাস্তা নির্মাণের আড়ালে কোটি টাকার অর্থ-বাণিজ্য

 

 

রাস্তা নির্মাণের আড়ালে কোটি টাকার অর্থ-বাণিজ্য

 

রাস্তা নির্মাণের আড়ালে কোটি টাকার লোকসান হচ্ছে, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এলজিইডি কর্তৃক বরাদ্দকৃত রাস্তা নির্মাণে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের পাঁচটি রাস্তা নির্মাণের কাজ দেয়া হয় ঠিকাদার বিশ্বজিৎ কে।আর বিশ্বজিৎ এই কাজ ঠিকাদার মঞ্জু নামের একজন কে হস্তান্তর করেন।

 

পাঁচটি রাস্তার মধ্যে তিনটির পাকাকরণের কাজ শেষ না হতেই রাস্তা ভেঙ্গে বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে।আর বাকি দুটির কাজ এখনো চলমান। এলাকাবাসীর অভিযোগ রাস্তাগুলোতে নিম্নমানের কনক্রীট ব্যবহার করা হয়েছে। নাম্বার বিহীন ইট, বালুর পরিবর্তে মাটি দেয়ার কারনে নির্মানের পনেরো দিনের মধ্যে রাস্তা ভেঙ্গে পরেছে।

 

তাছাড়াও ব্রীজের গাইডওয়ালে রড, সিমেন্ট ছাড়াই শুধুমাত্র মাটি,বালু এবং নাম্বার বিহীন ইট ব্যবহার করায় এগুলো আপনা আপনি ভেঙে যাচ্ছে। এদিকে বিষয়টি নজরে আসলে এলাকাবাসীর পক্ষে ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফজলুল হক দুলাল এলজিইডি কর্মকর্তা এবং ঠিকাদার কে নিম্নমানের কাজের জবাবদিহিতা চেয়ে আদালতের মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রেরন করেন।

 

তাছাড়া ও ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।এ ব্যাপারে উপজেলা এলজিইডি কর্মকর্তার মুঠোফোনে কল দিলে রিছিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, ঠিকাদার মঞ্জু এলজিইডি কর্মকর্তার সহায়তায় রাস্তা নির্মাণের নামে জনগণের সঙ্গে প্রহসন করেছেন এবং লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন । এ বিষয়ে কেউ কোন প্রতিবাদ করলে মেরে ফেলার হুমকি দেন।

// স্টাফ রিপোর্টার //

 

Dainik Biswa

চট্টগ্রামে কিশোর গ্যাং ও মাদক লিডার, ভিখারি অস্ত্রসহ গ্রেফতার

“রক্তের প্রয়োজন”- ডাকের অপেক্ষায় সালাম মূশের্দী ব্লাড ব‍্যাংক

 

“রক্তের প্রয়োজন” , একজন  মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন’- এমন ডাকের অপেক্ষায় থাকেন সালাম মূশের্দী ব্লাড ব্যাংকের সদস্যরা।

খবর পেলেই ছোটেন। রোগীর ঠিকানা নিয়ে পৌঁছে যান হাসপাতালে। রক্ত দিয়ে ফেরেন হাসিমুখে তারা। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার একদল তরুণ নিয়ে গড়া সংগঠন।

 

যারা ছুটে চলেন মানুষের সাহায্যে, মুমূর্ষু রোগীকে বাঁচাতে। গত ১৩ জুন গোপালগঞ্জ থেকে খুলনায় ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের চার সদস্যের সকলেই আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের ছোট মেয়েকে  ময়লাপোতা খুলনা সিটি মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানায়, জরুরি ভিত্তিতে মেয়েটির জন্য  ‘ও’ পজিটিভ রক্তের ব্যবস্থা করতে হবে। তাৎক্ষণিক রক্তের ব্যবস্থা না করতে পেরে পরিবারটি দিশেহারা হয়ে পড়ে।

 

এমতাবস্থায়  ‘সালাম মূর্শেদী ব্লাড ব্যাংক’ এর কাছে সংবাদটি পৌছালে।  সংগঠনটির টিম লিডার শামসুল আলম বাবু এবং সেচ্ছাসেবী সদস্য ইমরান জাহান আরফাত হাসপাতালে গিয়ে রক্ত দেন। পরবর্তীতে আরো রক্তের প্রয়োজন হলে ‘সালাম মূর্শেদী ব্লাড ব্যাংক’ তাদের পাশে আছে বলে আশ্বস্ত করেন।

 

উক্ত পরিবারটি খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে মানবতার ফেরিওয়ালা বলে আখ্যা দেন এবং ‘সালাম মূর্শেদী ব্লাড ব্যাংক’ গড়ার জন্য তাকে ধন্যবাদ জানান।

 

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

Dainik Biswa

করোনায় খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষায় সরকারী কর্মকান্ড অব্যাহত: সালাম মূশের্দী

যুবসমাজের শারীরিক-মানসিক বিকাশে খেলার বিকল্প নাই : সালাম মূর্শেদী