বরিশাল নগরীর হিরণ পয়েন্টে বাস মালিক সমিতি কর্তৃক থ্রি হুইলারের উপর অত্যাচার ও হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ

পলাশ চন্দ্র দাসঃবরিশাল//

সোমবার দুপুর ১২টায় নগরীর হিরণ পয়েন্টে বাস মালিক সমিতি কর্তৃক সকল থ্রি হুইলারের উপর অত্যাচার ও হয়রানির প্রতিবাদে থ্রি হুইলার শ্রমিকরা রাস্তায় নামে ও ঢাকা- পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে। বাস মালিক সমিতির অবৈধ স্ট্যান্ড প্রত্যাহার ও শ্রমিকদের উপর হয়রানি-নির্যাতন বন্ধের দাবিতে শ্রমিকরা এক ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। শ্রমিকদের সাথে সংহতি জানাতে হিরণ পয়েন্টে উপস্থিত হন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী। তিনি বাস মালিক সমিতির অবৈধ স্ট্যান্ড প্রত্যাহারের দাবি জানান ও মহাসড়কে থ্রি হুইলার চলাচলের জন্য সার্ভিস লেন চালু করার দাবি জানান।

পরবর্তীতে বন্দর থানার ওসি মোঃ আসাদুজ্জামান, সহকারি পুলিশ কমিশনার মোঃ মেহেদী ও ট্রাফিক বিভাগের স্থানীয় ট্রাফিক ইন্সপেক্টর অবরোধস্থলে উপস্থিত হন এবং থ্রি হুইলারের উপর বাস মালিক সমিতির অত্যাচার বন্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। পরবর্তীতে পুলিশের আশ্বাসের ভিত্তিতে বাসদের সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর অনুরোধে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে।

খুলনার রূপসায় উপজেলা প্রেস ক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত

//আঃ রাজ্জাক শেখ, খুলনা//

রূপসা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ১০জুন সন্ধ‍্যায় এক মাসিক সভা অনুষ্টিত হয়।

ক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ এর পরিচালনায় বক্তৃতা করেন ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি বাবলু কুমার আশ,সিনিয়র সহ-সভাপতি জিএম আসাদুজ্জামান,সহ-সভাপতি এম মুরশিদ আলী, কোষাধ‍্যক্ষ ফ ম আইয়ুব আলী,সাংগঠনিক সম্পাদক আ:মজিদ শেখ, প্রচার সম্পাদক মো: মোশারেফ হোসেন, ক্রীড়া সম্পাদক নাজিম সরদার, সদস‍্য নুর ইসলাম,  আবুল কালাম বাবু, মিলন সাহা, বাবর হোসেন বাকী,মামুন শেখ, নাহিদ জামান, ডা:খান শফিকুল ইসলাম, মিলন মোল্লা, আজিজুল ইসলাম, মোল্লা জাহাঙ্গীর আলম, বাণীব্রত মজুমদার,নুর নাহার প্রমূখ।

সভায় আলোচনা হয় যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যার দৃষ্টান্ত স্থাপন করেছেন পদ্মা সেতু নির্মাণ করে।

আগামী ২৫জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন দেশরত্ন,দেশের উন্নয়ন যার হাত ধরে এগিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন অনুষ্টানে সকল সদস‍্যগণের অংশ গ্রহন।  এছাড়া ক্লাবের নতুন ভবন নির্মাণ করা ও ক্লাবকে আরো সুসংগঠিত করা এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হত‍্যা নির্যাতনের  নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বরিশালে সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ ও বিক্ষোভ

 পলাশ চন্দ্র দাসঃবরিশাল //

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ করেছে বরিশাল সাংবাদিক ইউনিয়ন। আজ (৬ জুন) সোমবার বেলা সাড়ে ১১ টায় অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা।

বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোন্দকার মনিরুল আলমের সভাপতিত্বে বক্তারা বলেন, জাতীয় প্রেসক্লাব চত্বরে বিএনপির কর্মসূচি চলাকালীন সময়ে ওমর ফারুকের উপর হামলা এটি পরিকল্পিত কিনা সেটি প্রশাসনের খুঁজে বের করতে হবে।

আইনের আওতায় আনতে হবে দোষীদের । একই সাথে যারা এই হামলা করেছে তাদের খুঁজে বের করে সংগঠন থেকে বহিস্কারের দাবী জানায়। নতুবা আমাদের ফের প্রতিবাদ কর্মসূচিতে নামতে হবে। যে বিষয়টি কারো জন্য সুখকর হবে না ।

এখানে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের নেতা সুশান্ত ঘোষ, বিধান সরকার,বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাস,সাধারন সম্পাদক মিথুন সাহা, বাপ্পি মজুমদার বক্তব্য রাখেন।

আজ ঐতিহ্যবাহি বানিয়ারচরের স্বর্গীয় তুফান বিশ্বাসের ১ম প্রয়াণ দিবস

//নিকোলাস বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

৩ জুন ২০২২, বানিয়ারচর/গোপালগঞ্জঃ আজ ঐতিহ্যবাহি বানিয়ারচরের ‘জাতীয় শোকদিবস’ আয়োজক কমিটি’র সভাপতি স্বর্গীয় তুফান বিশ্বাস মহাশয়ের ১ম প্রয়াণ দিবস। গত বছর এই দিনে তিনি সবাইকে শোক সাগরে ভাসিয়ে পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৩ বছর। তিনি ছিলেন গোপালগঞ্জ জেলার অন্তর্গত বানিয়ারচর গ্রামের একজন বয়োঃজেষ্ঠ্য বাসিন্দা। তিনি ছিলেন একজন প্রিয় পিতা, আদর্শ অভিভাবক এবং একজন সৎ ও পরোপকারী মানুষ।

মৃত্যুর আগ পর্যন্ত তুফান বিশ্বাস ছিলেন  ঐতিহ্যবাহি বানিয়ারচরে আয়োজিত জাতীয় শোকদিবস পালন কমিটি’র সভাপতি। উল্লেখ্য যে, আগষ্ট মাসের ১৫ তারিখে আয়োজিত এই শোকদিবস নানা বাঁধা-বিপত্তি উপেক্ষা করে প্রায় ৩৫ বছর যাবৎ স্থানীয় অনুদানে পালিত হয়ে আসছে। প্রতি বছর এলাকার অসংখ্য মানুষ এ অনুষ্ঠানে যোগ দেন এবং কাঙালী ভোজে অংশগ্র্রহণ করেন যা এলাকায় ঐতিহ্যে পরিণত হয়েছে। এ ঐতিহ্য ধরে রাখার জন্য নিজস্ব তহবিল গঠন করা হয়েছে এবং প্রতি বছর এ তহবিল দিয়েই জাতীয় শোকদিবস আয়োজন করা হয়।

স্বর্গীয় তুফান বিশ্বাস মহাশয়ের ১ম প্রয়াণ দিবস উপলক্ষ্যে বানিয়ারচরে তার নিজ বাড়িতে এক বিশেষ প্রার্থনা-সভার আয়োজন করা হয়েছে। এতে এলাকার ভক্ত-সাধারণ সহ তার আত্মীয়স্বজন অংশগ্রহণ করেন। সভায় গান-প্রার্থনা ও পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা হয়। এছাড়াও এ অনুষ্ঠানে প্রয়াত তুফান বিশ্বাস মহাশয়ের বর্ণাঢ্য কর্ম-জীবন নিয়ে আলোচনা হয়। শেষে তার আত্মার চিরকল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়।

নিজ বাড়ির বাইরে ঢাকা ও গাজীপুরেও স্বর্গীয় তুফান বিশ্বাস মহাশয়ের ১ম প্রয়াণ দিবস উপলক্ষ্যে তাকে স্মরণ করে তার আত্মার কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও রিভাইভাল-বিডি অনলাইন প্লাটফর্ম -এ স্বর্গীয় তুফান বিশ্বাস মহাশয়ের আত্মার চির কল্যাণে প্রার্থনা করা হয়।

তুফান বিশ্বাস সর্বদা কম কথা বলতেন কিন্তু কাজ করতেন বেশী। পরিশ্রম ও সততা ছিল তার জীবনের দুটি গৌরবময় মুকুট। তিনি অক্ষর জ্ঞানসম্পন্ন ছিলেন না বটে কিন্তু ছিলেন স্বশিক্ষায় শিক্ষিত। সমাজ, ধর্ম ও রাজনীতি সহ সর্বক্ষেত্রে তার ছিল সমান পদচারণা। তিনি ছিলেন একজন পরিছন্ন সাধারণ মানুষ। ২০২০ সালে যখন করনা মহামারী শুরু হয় তখন তিনি তার পাড়া-প্রতিবেশীদের পাশে থেকেছেন এবং তার সাধ্যমত তাদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী দিয়ে সহায়তা করেছেন। এছাড়াও তিনি স্থানীয় বঙ্গরত্ন কলেজ স্থাপনের জন্য জমি দান করেছেন যার ফলশ্রুতিতে এলাকার অসংখ্য ছেলেমেয়ে উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে।

স্বর্গীয় তুফান বিশ্বাস মহাশয়ের ৩য় সন্তান নিকোলাস বিশ্বাস গোপালগঞ্জ, ঢাকা এবং গাজীপুরে তার পিতার স্মরণে আয়োজিত প্রার্থনা সভায় যারা অংশগ্রহণ করেছেন এবং তার আত্মার কল্যাণে প্রার্থনা করেছেন তাদের সবাইকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং একইসঙ্গে সবার কাছে প্রার্থনা চেয়েছেন যেন তার স্বর্গীয় পিতা তুফান বিশ্বাস পরমপিতার রাজ্যে চিরশান্তিতে থাকেন।

Daily World News

২০ ইট বাঁধা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বলেশ্বরের চরে

 

তালতলীর কড়ইবাড়িয়া ইউনিয়নের চারবারের নির্বাচিত চেয়ারম্যান নূর মোহাম্মদ মাষ্টারের ইন্তেকাল

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান নূর মোহাম্মদ মাস্টার বুধবার দুপুর ১২টার সময় বার্ধক্য জনিত কারনে হেলেঞ্চাবাড়িয়ায়  গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত কারনে নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার মরহুমের জানাজা নামাজ শেষে হেলেঞ্চাবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। নূর মোহাম্মদ মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরগুনা-১ আসনের সাংসদ এ্যাডভোকেট  ধীরেন্দ্র দেবনাথ শমভু। তালতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবিউল কবির জোম্মাদ্দার ও তালতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান তনু।

সাইফুল্লাহ নাসির কে বিএমএসএস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীর সিনিয়র সাংবাদিক সাইফুল্লাহ নাসির কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পুনরায় যুগ্ম মহাসচিব মনোনিত করা হয়েছে।

গত ৩১/৫/ ২০২২ ইং তারিখে বিএমএসএস কেন্দ্রীয় কমিটির সভায় কমিটি গঠন করা হয়েছে।

সাইফুল্লাহ নাসির পুনরায় বিএমএস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মনোনিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক ভোরের কাগজের আমতলী-তালতলী প্রতিনিধি হারুন অর রশীদ, দৈনিক ইনকিলাব এর আমতলী উপজেলা প্রতিনিধি তালুকদার মোঃ কামাল, দীপ্ত টিভির বরগুনা প্রতিনিধি শাহ আলী,সাংবাদিক মল্লিক মোঃ জামাল,মিজানুর রহমান,সাইদুর রহমান, রনি মল্লিক, ইমরান হোসেন প্রমুখ।

পত্রিকায় সংবাদ প্রকাশের পর কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভলানটিয়ারকে সম্মানি প্রদান

//কচুয়া, বাগেরহাট প্রতিনিধি//

পত্রিকায় সংবাদ প্রকাশের পর কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন জন ভলানটিয়ার পেলেন তাদের সম্মানি ভাতার টাকা।

উপজেলার টেংরাখালী এলাকার মুক্তি বিশ্বাস,সপ্না রানী হালদার,কাকলী বিশ্বাস জানান, করোনার টিকা প্রদানের প্রথম ধাপে আড়াই মাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভলানটিয়ার (সেচ্ছাসেবী) হিসাবে কাজ করার পর জন প্রতি ৪ হাজার টাকা করে যাতায়ত বাবদ দিয়ে ছিল। এর ২য় পর্যায় ১৫ জুন ২০২১ইং থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ(কালী পূজা) পর্যন্ত কাজ করার  পর তাদের সম্মানি ভাতার টাকা আজ কাল করে দিচ্ছিলনা। ভলানটিয়ারা আরো জানান স্বাস্থ্য সহকারী সবুজ তাদেরকে প্রতিদিন ৩ শত ৫০ শত টাকা দেওয়া কথা কলে তাদেরকে কাজে নেয়।

এ সংক্রান্ত কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভেক্সিনেটর ও ভলানটিয়ারের ভাতার টাকার আত্মসাথ শিরো নামে কয়েকটি আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বৃহস্পতি বার (২৬মে) কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী সোমেন সাহা তাদেরকে ডেকে নিয়ে জন প্রতি ৪ হাজার ২শত টাকা করে ১২ হাজার ৬শত টাকা দিয়ে বলেছে বাকি টাকা পরবর্তী বাজেট পেলে দেওয়া হবে।

যেটি দেখছেন এটি একজন মানুষ… জানুন বিস্তারিত…

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

কথায় আছেন শখের দাম লাখ টাকা। তাই তো নিজের শখ পূরণে এক-দুই লাখ নয় ১৪ লাখের বেশি টাকা খরচ করেছেন এক ব্যক্তি। তাও যেনতেন শখ নয়, কুকুর সাজার শখ। শুনতে উদ্ভট শোনলেও লাখ টাকা ব্যয়ে পশুর মতো দেখানোর আজীবনের স্বপ্ন পূরণ করেছেন জাপানের ওই ব্যক্তি। জাপানের সংবাদমাধ্যম নিউজ মাইনাভির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদন বলা হয়েছে, তোকো¬_ইভি নামে টুইটার অ্যাকাউন্ট থেকে ওই ব্যক্তি নিজের কুকুর রূপের ছবি শেয়ার করেছেন। নেটদুনিয়ার ভাইরাল রয়েছে ছবিগুলো।

নিউজ মাইনাভির প্রতিবেদনে বলা হয়েছে, নিজেকে ‘কোলি’ জাতের কুকুরে রূপান্তর করতে জাপেট নামে একটি স্পেশাল এফেক্টস সংস্থার সাহায্য নেন। ইউটিউবে ওই ব্যক্তি তার কুকুর রূপের ভিডিও শেয়ার করেছেন। সেই সঙ্গে তার ভাবনার বিষয়েও জানিয়েছেন।

ইউটিউবের ভিডিও’র ক্যাপশনে লিখেছেন, আপনি কি কখনও পশু হতে চেয়েছেন? আমি চেয়েছি! আমি আমার স্বপ্নকে এভাবেই সত্যি করেছি।

জেপেটের তৈরি এই অতি-বাস্তব কুকুরের পোশাক তৈরি করতে তার প্রায় ২ মিলিয়ন ইয়েন (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকা) খরচ হয়।

কুকুরের পোশাকটি এতোটাই বাস্তব যে ভিডিও দেখে একদম বোঝার উপায় নেই এর নিচে আস্ত একজন মানুষ রয়েছেন।

 

সাংবাদিক তৌহিদুল ইসলাম ইমরুলের বাবার ইন্তেকালে মাগুরা রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ’র) শোক

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা রিপোর্টার্স ইউনিটি’র (এমআরইউ) মহম্মদপুর উপজেলা শাখার সভাপতি তৌহিদুল ইসলাম ইমরুলের বাবা বালিদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বালিদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ফকির ইন্তেকাল করেছেন ।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ ২৫শে মে বুধবার দুপুর ১টা ৫৪ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপিটালে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ০৪ ছেলে, ০২ মেয়ে,নাতি-নাতনী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজের জানাজা আগামী কাল সকাল ৯ টায় বড়রিয়া এ ডব্লিউ সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সকলকে শরিক হওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হল।

মাগুরা রিপোর্টার্স ইউনিটি’র (এমআরইউ) মহম্মদপুর উপজেলা শাখার সভাপতি তৌহিদুল ইসলাম ইমরুলের বাবা বালিদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বালিদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ফকিরের মৃত্যুতে এমআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি এইচ এন কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী আজ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এমআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বেনাপোল চেকপোষ্টে বিজিবির হয়রানির শিকার গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক

//নিজস্ব প্রতিবেদক//

দেশের গুরুত্বপূর্ন প্রবেশদ্বার বেনাপোলের চেকপোষ্ট। সেই প্রবেশদ্বার থেকে একশত গজের মধ্যে দুইবার বিজিবির হয়রানি শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভারত থেকে ফেরার পথে বেনাপোলের সাংবাদিক মোঃ রাসেল ইসলাম। হয়রানির সময় তার ডান হাত কেটে প্রচুর রক্তরন ও হয়েছে । সে গ্লোবাল টিভি ও আজকের দর্পন পত্রিকার বেনাপোল প্রতিনিধি।

রাসেল ইসলাম (পাসপোর্ট নাম্বার বি ডাব্লিউ ০৩৭২৯০৫) অভিযোগ করে বলেন ভারত থেকে ফেরার সময় বেনাপোল চেকপোষ্টের প্রবেশদ্বারে রয়েছে বিজিবির একটি স্কানিং মেশিন। সেখানে স্কানিং করার পর বিজিবি তার ল্যাগেজ খুলে ফেলে। এরপর দেখে শুনে সময় পেন করে ছেড়ে দেয়। এরপর ইমিগ্রেশন ও কাস্টমস এর আনুষ্টানিকতা শেষে সে বাহিরে আসলে প্যাচেঞ্জার টার্মিনালের সামনে তাকে বিজিবি আবার ল্যাগেজ খোলে। এসময় তার ল্যাগেজ দেখাতে যেয়ে ব্যাগের ভিতর থাকা আমছোলা কুরনিতে হাত কেটে যায়। প্রচুর রক্তরনও হয়। তারপরও নেমপ্লেড বিহিন একজন সিপাই তার ব্যাগ তল্লাশি করতে থাকে। কিছু না পেয়ে অবশেষে তাকে চলে যেতে বলে। রাসেল আরো বলেন কাস্টমস এর ব্যাগেজ রুল অনুযায়ী ৪ শত ডলারের পণ্য ভারত থেকে একজন যাত্রী বহন করতে পারবেন। সে এনেছে মাত্র ৪ হাজার টাকার পণ্য। তাতে বিজিবির ওই সদস্যর মাথা গরম। আর ৪ শত ডলার এর পণ্য আনলে হয়ত তিনি দিক বিদিক হারা হয়ে যেতেন। বিজিবির হয়রানির শিকার সাংবাদিক রাসেল ইসলাম বলেন, পাসপোর্টের মাধ্যেমে না যেয়ে বাগানপোর্টে যাওয়া ভাল।

বেনাপোল চেকপোষ্টের জনৈক আবুল হোসেন বলেন, বিজিবি দুর দুরান্ত থেকে আসা যাত্রীদের হয়রানি করে থাকে। একই ব্যাগ বার বার খোলা ও বন্ধ করাতে দুর থেকে আসা যাত্রীরা কান্ত হয়ে পড়ে। যা অমানবিক। বিজিবি এরকম তল্লাশি করলে একশত গজের মধ্যে কেন কাস্টমস এর প্রয়োজন?

প্রত্যাদর্শী একটি পরিবহন এর দুই জন কর্মী নাম না বলার শর্তে বলেন, বেনাপোল চেকপোষ্টের প্যাচেঞ্জার টার্মিনালের সামনে বিজিবি সদস্যরা পাসপোর্ট যাত্রীদের হরহমেশা হয়রানি করে থাকে। আজ সাংবাদিক রাসেলকেও সেই একই কাজ করেছে। সে বার বার পরিচয় দেওয়া সত্বেও কোন কথা না শুনে বিজিবি তার ল্যাগেজের সকল পণ্য হাতড়াতে থাকে। এসময় রাসেল তার ব্যাগে হাত দিয়ে পণ্য বের করে দিতে গেলে হাত কেটে যায়। এবং সেখান থেকে প্রচুর রক্তক্ষরন হয়।

English Dainikbiswa

চিলাহাটি নিউ জলপাইগুড়ির মধ্যে মিতালি এক্সপ্রেস চলবে ১লা জুন থেকে