সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান নূর মোহাম্মদ মাস্টার বুধবার দুপুর ১২টার সময় বার্ধক্য জনিত কারনে হেলেঞ্চাবাড়িয়ায় গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত কারনে নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার মরহুমের জানাজা নামাজ শেষে হেলেঞ্চাবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। নূর মোহাম্মদ মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরগুনা-১ আসনের সাংসদ এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু। তালতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবিউল কবির জোম্মাদ্দার ও তালতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান তনু।

