ডুমুরিয়ায় দলিত এর আয়োজনে তিনদিন ব্যাপী জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ার   চুকনগর দলিত হাসপাতাল মিলনায়তনে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত এর আয়োজনে তিন ব‍্যাপী জেন্ডার  বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আজ ২৮ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ।
দলিত এর নির্বাহী পরিচালক স্বপন কুমার  দাস এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায়, সেক্স, অধিকার,মানবাধিকার, জেন্ডার বৈষম্য্, এর প্রতিকার ইত্যাদি বিষয়ে  ক্লাশ পরিচালনা করেন প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাস, স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল,  প্রোগ্রাম অর্গানাইজার নেপাল চন্দ্র দাশ, বিপ্লব দাস, চিন্তা দাস প্রমূখ।
উক্ত প্রশিক্ষণ কর্মাশালায়২০ জন অংশগ্রহণকারীর অংশগ্রহণে বাস্তবায়িত হয়। প্রশিক্ষণের শেষ দিনে অংশগ্রহণকারীদের উপহার প্রদান করা হয়।

অষ্ট্রেলিয়ার পেপিনো মেলন ফল ডুমুরিয়া  চাষ হচ্ছে।। গাছে ফলন ধরায় কৃষক খুশি।।

অষ্ট্রেলিয়ার  গন্ডি পেরিয়ে পেপিনো মেলন পুষ্টিকর ফলের গাছ দেশের মাটিতে। খুলনার ডুমুরিয়া উপজেলার  সাহস ইউনিয়নের রাজাপুর গ্রামের প্রগতিশীল ড্রাগন চাষী  রফিকুল ইসলাম। তার বাগানে  বিদেশী এ পুষ্টিকর  ফলের  ৩০ টি গাছের কাটিং  লাগিয়ে প্রাথমিক চাষাবাদ শুরু করেছে। খুলনার লবনক্ত এলাকায় এ ধরনের  ফলের আবাদ  কৃষিতে নুতন দিক উম্মোচিত  হবে।

কষৃক রফিকুল ইসলাম জানান, ড্রাগন ফল  চাষ  করে এবছর ভাল লাভবান হয়েছে। নুতন কিছু ফল উৎপাদন করতে খোজ নিয়ে  অষ্ট্রেলিয়ান প্রবাসী নীল ফামারীর সেলিম ভাইয়ের কাছ থেকে তিন শত টাকাদরে ৩০ পিস ফল গাছের কাটিং এনে গত ৪ মাস পূর্বে রোপন করি।  প্রাথমিক পর্যায়ে গাছ গুলো বাচাঁনোর জন‍্য দুই পদ্ধতি  গ্রহন করে মাটিতে ও টবে লাগিয়েছি।

প্রতিটি গাছ বেচেঁ আছে। বর্তমানে গাছ গুলোতে ব‍্যাপক হারে ফল ধরতে শুরু করেছে। তিনি বলেন লতার মতো গাছ মাচা পদ্ধতি গ্রহন করা হযেছে। এর একটি ফল ২০০ থেকে -৫০০গ্রাম পর্যন্ত হযে থাকে  পুষ্টি সমৃদ্ধ এ ধরনের ফল উৎপাদন করে দেশের মানুষের পূষ্টির পাশাপাশি বৈদেশিক মূদ্রা অর্জন করা সম্ভব।

দেশে এ ফলের চাষাবাদ কম তবে কাটিং পদ্ধতিতে চারা উৎপাদন করে ব্যাপক বিস্তৃতি ঘটানো সম্ভব। ড্রাগন ফলের পাশাপাশি  এ ফল উৎপাদন ও বিক্রি নিয়ে চিন্তিত নয় খুলনার সেভ এন্ড সেভ মার্কেটে ভাল দামে বিক্রি করেছি। তিনি নুতন নুতন ফল চাষাবাদ ও উৎপাদন  করে বাংলাদেশের কৃষিকে সামনের দিকে নিয়ে যেতে চান।

উপজেলা কৃষি অফিসার মোচ্ছাদেক হোসেন বলেন পেপিনো মেনন বিদেশী ফল হলে এটি আমাদের আবহাওয়া উপযোগী ফল। কষৃক রফিকুল ইসলাম কৃষি বিভাগের পরামর্শে প্রথম বারের মতো এটি আবাদ করেছেন। ফল খেতে সুসাধু ও পুষ্টিকর। এখনও পর্যন্ত অবস্থা ভাল এবং ফল গাছের কাটিং করে কৃষকদের মাঝে ছড়িয়ে জাওযার জন‍্য কাজকরা হবে।

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

পড়ুন দৈনিক বিশ্ব …

ডুমুরিয়ায় সাবেক মন্ত্রীর নারায়ন চন্দ্র চন্দ এমপির ৩টি ব্রীজের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন

জয়নাল হাজারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ল্যাব এইড হাসপাতালে

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারী আর নেই।

আজ মবার বিকাল ৫টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

ফেনী- ২ আসনের বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়নাল হাজারী ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফেনী-২ (সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে টানা তিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০১ সালের ১৭ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান জয়নাল হাজারী। সংসদ সদস্য হিসেবে তার শেষ মেয়াদে নানা বিতর্কে জড়ান জয়নাল হাজারী। এ কারণে ২০০৪ সালে দল থেকে বহিষ্কৃত হন। এরপর দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন তিনি। ফেনী থেকে হাজারিকা নামে প্রকাশিত একটি দৈনিকের সম্পাদকও তিনি।

নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে দেশে ফিরেন তিনি। পাঁচটি মামলায় ৬০ বছরের সাজা হয় তার।

এরপর ওই বছরের ২২ ফেব্রুয়ারি হাইকোর্টে আত্মসমর্পণ করলে আট সপ্তাহের জামিন পান হাজারী। পরে ১৫ এপ্রিল নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে পাঠানো হয় কারাগারে। চার মাস কারাভোগের পরে ২০০৯ সালের ২ সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তিনি।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাঁশখালী কদমরসুলে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮পরিবারের পাশে উপজেলা স্বেচ্ছাসেবক দল

 

ডুমুরিয়া ফাউন্ডেশন এর আয়োজনে শীত বস্ত্র বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমূরিয়া//

খুলনার ডুমুরিয়ায়  ডুমুরিয়া  ফাউন্ডেশন এর আয়োজনে ২৫ডিসেম্বর  শনিবার সকাল ১০ টায় উপজেলার  মিকশিমিল সরকারী প্রাথমিক বিদ‍্যালয় চত্বরে  শীত বস্ত্র বিতরন  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি অধ‍্যক্ষ আ: রশীদ মোড়ল এর সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী ও ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব‍্য দেন   প্রফেসর ডা: বিশ্বাস আখতার হোসেন,  প্রধান উপদেষ্টা ও অধ‍্যক্ষ নর্দান ইন্টারন‍্যাশনাল মেডিকেল কলেজ।

সরকারী বিএল কলেজের বাংলা বিভাগের সহ যোগী  অধ‍্যাপক মো : মামুন কাদের এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম উপ পরিচালক তুলা উন্নযন বোর্ড, সাবেক অধ‍্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, নব নির্বিচিত ইউপি চেয়ারম্যান মো: তৌহিদুজ্জামান, রুদাঘরা মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক কালাম জোয়াদার, শামীম আহম্মেদ বাপ্পী সাধারন  ডুমুরিয়া ফাউন্ডেশন,  সমন্বযকারী রবিউল ইসলাম বাবু শীত বস্ত্র  বিতরন কমিটি, নৌবাহিনী কলেজের শিক্ষক মাসুদ আলম, মাও: ওহিদুজ্জান শিক্ষক  জি এম আবু মুছা।  ৩শত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।

এমভি অভিযান–১০ লঞ্চে নিহত ৩২ জনের জানাজা ও ২৯ জনের দাফন সম্পন্ন

//ঝালকাঠি প্রতিনিধি// 

লঞ্চের আগুনে নিহত হওয়া ৩২ জনের জানাজা ও ২৯ জনের দাফন সম্পন্ন হয়েছে।

২৫/১২/২০২১ইং তারিখ শনিবার বরগুনা সার্কিট হাউস মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে মরদেহ গুলোর গণজানাজা সম্পন্ন হয়। জানাজা সম্পন্ন হওয়া ৩২ জনের মধ্যে তিনজন শনাক্ত হওয়ায় তাঁদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।

নতুন শনাক্ত তিনজনের মধ্যে দুটি শিশু ও এক নারী। শনাক্ত শিশু মায়িদার (১৫) বাড়ি পাথরঘাটার চরদুয়ানি ইউনিয়নে। অপর শিশু তাবাসসুম (৪) পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের। এ ছাড়া শনাক্ত হওয়া নারী মনোয়ারার (৫৫) বাড়ি চাঁদপুরে। তিনি ঢাকা থেকে বরগুনার ঢলুয়ায় জামাতার বাড়িতে আসছিলেন।

সকাল থেকে বরগুনা জেনারেল হাসপাতালে স্বজনেরা ভিড় করেন। পরে ১০টায় মরদেহ জেনারেল হাসপাতালের মর্গ থেকে সার্কিট হাউস মাঠে নিয়ে যাওয়া হয়। ১১ টায় সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শনাক্ত তিনটি মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয় জেলা প্রশাসন।

জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, শনাক্ত না হওয়া ২৯টি মরদেহ সদর উপজেলার পোটকাখালী এলাকার গণকবরে দাফন করা হয়। এসব মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।পরে শনাক্ত হলে কবর বুঝিয়ে দেওয়া হবে।

মাগুরায় প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামানের ২৮ তম মৃত্যু বার্ষিকী পালিত

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

মাগুরার গণমানুষের নেতা প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা এ্যাড.আছাদুজ্জামান সাহেবের ২৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাগুরা পৌর কবরস্থানে আজ ২৫ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় জেলা আঃলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্ব বৃন্দ সামাজিক সংগঠন ও বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মেমোরিয়াল ফাউন্ডেশন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুটে আসেন শ্রদ্ধা নিবেদন করতে।পৌর কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে আছাদুজ্জামান মিলনায়তনে স্বরন সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রয়াত এই বর্ষীয়ান রাজনীতিবিদের সুযোগ্য সন্তান মাগুরা – ১ আসনের মাননীয় সাংসদ জনাব এ্যাড.সাইফুজ্জামান শিখর।

উক্ত শোক ও স্বরণ সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আ.ফ.ম ফাত্তাহ।সঞ্চালনা করেন জেলা আঃলীগের সাধারণ সম্পাদক জনাব পংকজ কুন্ড।আরও উপস্থিত ছিলেন আছাদুজ্জামান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য জনাব এড.রবিউল ইসলাম রিংকু প্রমূখ।

বিজয়ের মাসে নারী উদ্যোক্তাদের সংগঠন “বিজয়ী” এর আত্মপ্রকাশ

বিজয়ের মাসে চাঁদপুরের বিভিন্ন নারী উদ্যোক্তাদের নিয়ে বিজয়ী নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়। “আমরা নহে দেবী নহে সামান্য নারী, আমরা নারী আমরাই পারি, আমরাই বিজয়ী” এই স্লোগানে “বিজয়ী” নামে আজ বিকালে চাঁদপুরের অভিজাত রেস্টুরেন্ট এ্যারোমায় এক কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিজয়ী সংগঠনের মূল উদ্যোক্তা তানিয়া ইশতিয়াক খানের সঞ্চালনায় উপস্থিত নারী উদ্যোক্তাগনের মধ্যে বক্তব্য রাখেন নীলা রহমান, আজমা আক্তার, আমিনা বারী, নুহা তাসনিম, শাহনাজ বেগম৷ এছাড়া অনলাইনে যুক্ত থেকে বক্তব্য ও পরামর্শ প্রদান করেন লবি রহমান কুকিং ফাউন্ডেশন চাঁদপুর জেলা কমিটির প্রেসিডেন্ট শারমিন আক্তার জুই, ইরা খান, ফাহমিদা তন্নী, কাকলি দাস।

উক্ত কার্যকরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল গ্রীন বাংলা নিউজের সম্পাদক ও বিজয়ী এর উপদেষ্টা আশিক খান।

উক্ত সভায় সকলের সম্মতিক্রমে বিজয়ী এর  সভাপতি হিসেবে শারমিন আক্তার জুই এবং জেনারেল সেক্রেটারী তানিয়া ইশতিয়াক খানকে নির্বাচিত করা হয়।

এছাড়া ভাইস প্রেসিডেন্ট – নীলা রহমান,জয়েন্ট সেক্রেটারী- ইরা খান

সাংগঠনিক সম্পাদক – আমিনা বারী

দপ্তর / কোষাধ্যক্ষ – নূহা তাসনিম

কার্যকরী সদস্য – আজমা আক্তার এবং বাকী সদস্যদের নিয়ে পূনাঙ্গ কমিটি করা হবে।

বিজয়ী সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সংগঠানের উদ্যোক্তা তানিয়া খান বলেন-

নারীদের তৈরি পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ করে দেয়ার মাধ্যমে আত্মনির্ভরশীল ও আর্থিক স্বাবলম্বী করা।

বিভিন্ন ট্রেনিং পোগ্রামের ব্যবস্থা করে নিজেদের এবং নারী উদ্যোক্তাদেরকে বিভিন্ন বিষয়ে পারদর্শী করার ব্যবস্থা করা।নারীরা নিজ পরিচয়ে সমাজে পরিচিত হয়ে সমাজের সকল ভাল  কাজে সমানভাবে কাজ করবে। খুব কম সময়ের মধ্যে পূনাঙ্গ কমিটি করে অভিষেক অনুষ্ঠান করে বিভিন্ন নারী উদ্যোকাদের উদ্যোক্তা হওয়ার গল্প ম্যাগাজিন আকারে প্রকাশ করা হবে এবং সেরা জীবন থেকে নেওয়া বাস্তব শিক্ষনীয় গল্পগুলোকে পুরুষ্কায়িত করা হবে। সকল নারী উদ্যোক্তাদের পন্যের বিশদ বিবরনসহ বিভিন্ন ম্যাগাজিন বই বের করা হবে।  এতে উদ্যোক্তা ও ক্রেতারা সহজেই তাদের পন্য ও মূল্য আদান প্রদান করতে পারবে।

এ সময়ে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট নীলা রহমান বলেন – চাঁদপুরের নারীদের ভাগ্য পরিবর্তনে কাজ করবে বিজয়ী। এই প্লাটফর্মটি নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন, ব্যবসা সম্প্রসারনে সকল ধরনে সহযোগিতা এবং পন্য বিক্রয়ের সুযোগ করে দিবে।

অডিও কনফারেন্সে চাঁদপুরের চাঁদ মুখ নারী উদ্যোক্তা এবং সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট শারমনি আক্তার জুই বিজয়ী এর উদ্যোক্তসহ সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন – চাঁদপুরের মেয়ে হিসেবে চাঁদপুরের নারীদের জন্য  কিছু করার ইচ্ছের বহিঃপ্রকাশ হবে এই বিজয়ী সংগঠানের মাধ্যমে।

অর্থনৈতিক স্বাবলম্বীর মাধ্যমে নারীর সামগ্রীক ক্ষমতায়ন  প্রক্রিয়া ত্বরাম্বিত করে লিঙ্গ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশের সমাজ বাতাবরণের উপযোগী একটি অনন্য উদ্যোগ “বিজয়ী” এর।”বিজয়ী” প্রথমে চাঁদপুর জেলা পর্যায়ক্রমে বিভিন্ন  জেলা ও উপজেলায় সম্প্রসারিত করে সমগ্র দেশব্যাপী একটি নারীবান্ধব আলাদা বিপণন ও প্রশিক্ষন নেটওয়ার্ক গড়ে তুলবো ইনশাআল্লাহ।

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

পড়ুন দৈনিক বিশ্ব …

ঝালকাঠি লঞ্চের অগ্নিকাণ্ডে আহতদের সার্বিক খোঁজ-খবর নিতে পানিসম্পদ প্রতিমন্ত্রী

 

মাগুরায় উন্নয়ন,পরিকল্পনা ও অগ্রগতি বিষয়ে জেলা প্রশাসনের “মিট দ্য প্রেস” অনুষ্ঠিত

সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধিঃ

সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মাগুরায় উন্নয়ন, পরিকল্পনা ও অগ্রগতি বিষয়ে জেলা প্রশাসন কর্তৃক সাংবাদিকদের সঙ্গে “মিট দ্য প্রেস” কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রায় সকল সাংবাদিকদের সাথে এই “মিট দ্য প্রেস” সভার আয়োজন করা হয়। মুক্ত আলোচনার ভিত্তিতে জেলার বিভিন্ন উন্নয়ন, পরিকল্পনা ও অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথাও আলোচনায় উঠে আসে। এসময় প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকেও বিভিন্ন সম্পূরক প্রশ্নের জবাব দেন অতিথিবৃন্দ।

মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলম মহোদয়ের সভাপতিত্বে এবং জেলা তথ্য অফিসার জনাব মোঃ রেজাউল করিম সাহেবের সঞ্চালনায় “মিট দ্য প্রেস” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ শহিদুল্লাহ দেওয়ান,জেলার বিভিন্ন পদস্থ কর্মকর্তাবৃন্দ, মাগুরা জেলার ৪টি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম খান,জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী, ৪ টি উপজেলার প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি /সাধারণ সম্পাদক বৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সকলকে জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে “শস্যে ভরা বাঁওড়ে ঘেরা মোহনীয় মাগুরা” ও “মুজিব জন্মশতবর্ষে বাস্তবায়িত শত উদ্যোগ” বিষয়ক ২ টি বই উপহার দেওয়া হয়।

খুলনা প্রেসক্লাবের নবনির্মিত ব্যাংকুয়েট হলের উদ্বোধন

ঐতিহ্যবাহী খুলনা প্রেসক্লাবের নবনির্মিত ‘ব্যাংকুয়েট হল’ এর উদ্বোধন অনুষ্ঠান আজ (শনিবার) বিকালে অনুষ্ঠিত হয়। খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল হলটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

উদ্বোধনকালে সংসদ সদস্য বলেন, খুলনার সাংবাদিক এবং সাধারণ জনগণের ব্যবহারের জন্য কোন ব্যাংকুয়েট হল ছিল না। এই হল উদ্বোধনের ফলে খুলনার সাধারণ জনগণ খুব স্বল্পমূল্যে ব্যবহারের সুযোগ পাবে। ফলে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ জনগণ উপকৃত হবে। তিনি এই হলের সৌন্দর্য বর্ধনে তার সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ব্যাংকুয়েট হলটি খুলনা প্রেসক্লাবের অর্জনের ক্ষেত্রে একটি মাইলফলক। এটি ক্লাবের আয় বৃদ্ধির জন্য যেমন ভূমিকা রাখবে একই সাথে যাদের খুলনা ক্লাব বা বড় বড় হোটেলে হল ভাড়া নিয়ে বিভিন্ন ধরণের সামাজিক অনুষ্ঠান করার সামর্থ্য নেই, তারা এটির মাধ্যমে তাদের সামর্থের মধ্যে থেকে অনুষ্ঠান আয়োজন করতে পারবে। তিনি কেবল বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যাংকুয়েট হলটি ব্যবহার না করে সামাজিক কর্মকান্ডে ব্যবহার করার জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ,প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা শিপইয়র্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর খন্দকার আক্তার হোসেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলাম, খুলনা ওয়াসার এমডি মোহাম্মদ আব্দুল্লাহ পিইঞ্জ। অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রামপালে নিহত আওয়ামী লীগ নেতা ফিরোজের জানাযা সম্পন্ন

 

রামপালে নিহত আওয়ামী লীগ নেতা ফিরোজের জানাযা সম্পন্ন

এ এইচ নান্টু, বিশেষ প্রথিনিধি ||

রামপালে আওয়ামী লীগের প্রতিপক্ষের হামলায় নিহত আওয়ামী লীগ নেতা ফিরোজ ঢালীর জানাযা সম্পন্ন শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার আসর বাদ কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জনাকীর্ণ মানুষের উপস্থিতিতে জানাযা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হামীম নুরী, সাবেক চেয়ারম্যান জামিল হাসান জামু, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীন, সাবেক চেয়ারম্যান সরদার মুজিবুর রহমান, বদরুল হুদা হিরু, সেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, শুক্রবার বেলা ১১ টায় আওয়ামী লীগের প্রতিপক্ষ চিহ্নিত সন্ত্রাসী বিল্লাল বেপারী, মাহজিব, বাকি ব্যাপারীগংদের নির্মম ও নৃশংস হত্যার শিকার হন ফিরোজ ঢালী। তিনি  রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক ছিলেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। দোষীদের দ্রুত আটকের দাবী জানিয়েছেন এলাকাবাসী। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।