দৈনিক বিশ্ব পত্রিকার সম্পাদকের পুত্রের শুভ জন্মদিন সাংবাদিক পলাশের শুভেচ্ছা

//নিজস্ব প্রতিবেদক//

আজ দৈনিক বিশ্ব পত্রিকার সম্পাদক ও প্রকাশকের একমাত্র পুত্র তপব্রত মজুমদার এর  শুভ জন্মদিন।

বহুল প্রচলিত, প্রচারিত ও জনপ্রিয় দৈনিক বিশ্ব অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বাণীব্রত মজুমদার এর ছেলে তপব্রত মজুমদার এর শুভ জন্মদিনে দৈনিক বিশ্ব পত্রিকার সকল সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক বিশ্ব এর বরিশাল প্রতিনিধি ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার সাংবাদিক পলাশ চন্দ্র দাস ।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণের কারণে সরকারি বিধিনিষেধ পালন করায় জনসমাগম এড়াতে সীমিত পরিষরে তপব্রত মজুমদার এর শুভ জন্মদিন পালিত হয়েছে । তপব্রত মজুমদার এর জন্য আশির্বাদ কামনা করেন তার বাবা-মা, পত্রিকার সাংবাদিকবৃন্দ এবং আরও অনেক শুভাকাঙ্খি ।

 

‘‘দৈনিক বিশ্ব’’ পত্রিকার সম্পাদকের পুত্রের জন্মদিনে সাংবাদিকদের শুভকামনা

//নিজস্ব প্রতিবেদক//

আজ দৈনিক বিশ্ব পত্রিকার সম্পাদক ও প্রকাশকের একমাত্র পুত্র তপব্রত মজুমদার এর  শুভ জন্মদিন।

বহুল প্রচলিত, প্রচারিত ও জনপ্রিয় দৈনিক বিশ্ব অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বাণীব্রত মজুমদার এর ছেলে তপব্রত মজুমদার এর শুভ জন্মদিনে দৈনিক বিশ্ব পত্রিকার সকল সাংবাদিকবৃন্দ আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়েছেন ।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণের কারণে সরকারি বিধিনিষেধ পালন করায় জনসমাগম এড়াতে সীমিত পরিষরে তপব্রত মজুমদার এর শুভ জন্মদিন পালিত হয়েছে । তপব্রত মজুমদার এর জন্য আশির্বাদ কামনা করেন তার বাবা-মা, পত্রিকার সাংবাদিকবৃন্দ এবং আরও অনেক শুভাকাঙ্খি ।

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World

The Daily World FaceBook Page

Dainik Biswa Facebook Page

সঠিক তরিকায় শতভাগ মাস্ক পরিধান, মহামারী মুক্তির প্রথম সোপান। পুলিশ কমিশনার বিএমপি

রূপসায় যুবলীগের পক্ষ থেকে শেখ কামালের জন্মদিন পালন

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

শহীদ শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকীতে রূপসা উপজেলা যুবলীগের আয়োজনে দুপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান কামাল উদ্দিন বাদশা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক স ম জাহাঙ্গির, জেলা যুবলীগের নাসির হোসেন সজল,ব্রজেন দাস, আশিষ রায়,হারুন অর রশিদ, প্রদীপ বিশ্বাস, সুব্রত বাগচী, নোমান ওসমানী রিচি,সাইদুর রহমান সগীর, আ:মজিদ শেখ, বাদশা মিয়া, জসিম সরদার,শামীম হাসান লিটন, এম শাওনেওয়াজ কবীর টিংকু, মেজবাউদ্দীন, সৈয়দ হেলাল, আবুল কালাম আজাদ, তারেক আজিজ, আ:রশিদ, রউপ শিকদার, রতন মন্ডল, জাহিদ হাসান, রবিউল ইসলাম,সারাফাত হোসেন উজ্জল, ইমতিয়াজ লস্কর,কৃষ্ণশীল, মহিউদ্দীন খান প্রিতম, মহিউদ্দীন মানিক, ইমন গাজী, গিয়াস কামাল, তুষার দাস, ছাত্রনেতা খায়রুজ্জামান সজল প্রমূখ।

শেখ কামালের আদর্শ বুকে ধরে পথ চলতে হবে: সালাম মূশের্দী এমপি

খুলনা-৪আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ৫ আগস্ট তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতার হত্যাকারী মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন শেখ কামাল।

শহীদ শেখ কামাল বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত, সংগ্রামী, আদর্শবাদী কর্মী হিসেবে ’৬৯-র গণঅভ্যুত্থান ও ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন।

তিনি আরোও বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশনন্ড লাভ করেন ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।

শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায়  বিজয় মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিত্বে পুস্প মাল্য অর্পণ করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা অফির্সাস ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, সহকারী কমিশার ভূমি খান মাসুম বিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মো:ফরিদুজ্জামান,  মেডিকেল অফিসার আর এম ও সঙ্গিতা চৌধুরী, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, বন কর্মকর্তা মো:মুজিবর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান মারুফুল হক, সাংবাদিক ফ ম আইয়ুব আলী। অনুষ্ঠান শেষে সকলের  আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্টিত হয় এবং উপজেলার সহকারী কমিশনার ভূমি নতুন ভবনে বৃক্ষ রোপন করা হয়।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশাল নগরীতে তিন জনকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

যশোরে বিনামূল্যে করোনার টীকা রেজিষ্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন

 

খুলনার নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

 //আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍‍্যুরো//

খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোঃ মনিরুজ্জামান তালুকদার বুধবার সকালে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন।

সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। মতবিনিময় সভায় বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এ কে হিরু, এস এম নজরুল ইসলাম, শেখ দিদারুল আলম, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মোঃ তরিকুল ইসলাম, মোহাম্মদ আলী সনি, মামুন রেজা, মল্লিক সুধাংশু, বিমল সাহা, মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), মাহবুবুর রহমান মুন্ন ও মোঃ শাহ আলম।

এর আগে মতবিনিময় সভার শুরুতে নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন ক্লাবের সভপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

পটুয়াখালী সদর থানার আয়োজনে কনস্টেবল সেলিম আহম্মেদকে বিদায়ী সংবর্ধনা

 বাংলাদেশ পুলিশে যোগদান করে দীর্ঘ ৩৮ বছর চাকুরী করে ৫৯ বছর বয়সে অবসরপ্রাপ্ত হলেন কনেস্টেবল মোঃ সেলিম আহম্মেদ। তিনি বরগুনা জেলার, বেতাগী-থানার, ছোট মোকামিয়া গ্রামের বাসিন্দা মৃত মোবারক আলী আকনের ছেলে।
গত (০১-লা-আগস্ট-২০২১ইং) তারিখ তিনি অবসর গ্রহন করেন। এ উপলক্ষে তার কর্মস্থল পটুয়াখালী সদর থানা কর্তৃপক্ষ তাকে বিদায়ী ফুলেল সংবর্ধনার দেয়ার আয়োজন করেন। থানা কর্তৃক আয়োজিত এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ।এছাড়াও পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির সহ থানার সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কনস্টেবল মোঃ সেলিম আহম্মেদকে অফিসার ইনচার্জ থানার সকলের পক্ষ থেকে স্মৃতি স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। পরবর্তীতে অবসর গ্রহন কারী পুলিশ সদস্যকে ফুলের মালা পড়িয়ে অফিসার ইনচার্জ এর ফুলসজ্জিত গাড়িতে করে মটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে তার কলাতলা হাউজিংস্থ নিজস্ব বাসায় পৌছে দেওয়া হয়।
//মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী জেলা প্রতিনিধি//

ব্র্যাক ইন্টারন্যাশনালের নতুন নির্বাহী পরিচালক জনাব শামেরান আবেদ

বিশ্বের অন্যতম শীর্ষ উন্নয়ন সংস্থা ব্র্যাক ইন্টারন্যাশনালের নতুন নির্বাহী পরিচালক হিসাবে জনাব শামেরান আবেদ আজ যোগদান করেন। জনাব শামেরানআবেদ যুক্তরাষ্ট্রের হ্যামিল্টন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক এবং যুক্তরাজ্য থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন।

তিনি ব্র্যাক এশিয়া ও আফ্রিকার ১০ টি দেশে কার্যক্রম পরিচালনায় নির্বাহী পরিচালক হিসাবে ব্র্যাকের কর্মকৌশল ও সাংগঠনিক উন্নয়নের তদারকি ও নির্দেশনা দেবেন। এর ফলে ব্র্যাকের গ্লোবাল স্ট্র্যাটেজি অনুয়ায়ী ২০৩০ সালের মধ্যে ২৫ কোটি সুবিধাবঞ্চিত নারী ও তাদের উপর নির্ভরশীল জনগোষ্ঠী, যুবসমাজ এবং দরিদ্র মানুষের মধ্যে সেবা পৌঁছানোর লক্ষ অর্জন সহজ হবে। এর পাশাপাশি তিনি বিআইয়ের ক্ষুদ্রঋন কার্যক্রম পরিচালনা এবং আল্ট্রা- পুওর গ্র্যাজুয়েশন উদ্যোগের তদারকি ও চালিয়ে যাবেন।

জনাব শামেরান আবেদ ইতিপূর্বে ব্র্যাক মাক্রোফাইনান্স ও আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির উর্ধতন পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ সালে ব্র্যাক বাংলাদেশ ও ২০১২ সালে ব্র্যাক ইন্টারন্যাশনালে যোগ দিয়ে ব্র্যাকের ক্ষুদ্রঋন এবং অতি-দরিদ্র কর্মসূচিকে বিশ্বব্যাপী প্রসারে তিনি সহায়ক ভূমিকা পালন করেছেন।

তার নেতৃত্বে বিআইর মাক্রোফাইনান্স পোর্টফলিওর অভূতপূর্ব বিস্তার ঘটে এবং উপকারভোগীদের সামর্থের উপর নতুনভাবে আলোকপাত করা হয়। তিনি আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন ইনিশিয়েটিভ প্রতিষ্ঠায়ওগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ ছাড়া গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিংঅন ভ্যালুজ, ব্র্যাক ব্যাংক এবং বিকাশের মতো বেশ কয়েকটি অলাভজনক এবং কর্পোরেট সংস্থার বোর্ডে থাকার অভিজ্ঞতা ও রয়েছে তার। ব্র্যাক ইন্টারন্যাশনাল সুপারভাইজারি বোর্ডের চেয়ারপারসন আইরিন খান বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, উদ্ভাবন এবং ইতিবাচক রুপান্তরের মাধ্যমে ব্র্যাক ইন্টারন্যাশনাল পরিচালনার জন্য শামেরান সঠিক ব্যাক্তি।

তার বিস্তৃত অভিজ্ঞতা ও যথাযথ কৌশল ও সহযোগিতামূলক দক্ষতা দারিদ্র বিমোচন ও দরিদ্রদের ক্ষমতায়নের জন্য ব্র্যাককে একটি বৈশ্বিক শক্তি হিসেবে গড়ে তুলবে” শামেরান আবেদ বলেন,চলমান মহামারির অভূতপূর্ব চ্যালেঞ্জ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীকে দরিদ্র থেকে বের করে আনতে তাদের জন্য সহনশীল ও টেকসই পথে তৈরি করা এখন জরুরি। সংগঠন হিসেবে ব্র্যাক সত্যিই একটি অনন্য অবস্থানে।

প্রায় ৫০ বছর ধরে আমরা অঙ্গীকার ও নিষ্ঠার সঙ্গে জনসমষ্টির নেতৃত্বাধীন কার্যকর সমাধান তৈরি ও বাস্তবায়ন করে আসছি।এ সন্ধিক্ষণে ব্র্যাক ইন্টারন্যাশনালের নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। তিনি আরও বলেন,হাজারো নির্ভীক সহকর্মীর পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সঙ্গে একযোগে কাজ করার এ সুযোগ আমার জন্য অত্যন্ত গর্বের, যাদের সাহস ও উদ্যোগ আমাদের কাজকে এগিয়ে নিতে প্রতিদিনই অনুপ্রেরণা জোগায়।

ব্র্যাকের সিনিয়র মিডিয়া ম্যানেজার মাহবুবুল আলম কবীরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

করোনার আতঙ্কের মধ্যে শেবাচিমে ছয়জন ডেঙ্গু রোগী ভর্তি

 

কয়রায় সাবেক সংসদ সদস্য শেখ নুরুল হকের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

খুলনা-৬ আসন থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগের সাবেক জাতীয় কমিটির সদস্য কয়রা-পাইকগাছার উন্নয়নের রুপকার মরহুম এ্যাডভোকেট শেখ মোহাম্মদ নুরুল হকের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

কয়রা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যেগে ২৯ জুলাই বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

কয়রা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড়ের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি গাজী মোস্তাফিজুর রহমানের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তৃতা করেন সাবেক জেলা আ’লীগের সদস্য মোস্তফা রফিকুল ইসলাম সানা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম,উপজেলা আ’লীগের সহ সভাপতি আলহাজ্ব গাজী আজিজুল হক,সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোশারফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক গাজী ফজর আলী,আ’লীগনেতা মুক্তিযোদ্ধা বট কৃষ্ণ ঢালী, সরদার শফিকুল ইসলাম, এ্যাডভোকেট গোলাম মোস্তফা, এ্যাডভোকেট প্রদীপ তরফদার, আব্দুর রাজ্জাক গাজী, আব্দুল গফফার ঢালী,এসএম মনিরুল ইসলাম (মনি মাস্টার) ওলামালীগ নেতা মাওলানা রেজাউল করিম. যুবলীগ নেতা শিক্ষক হাবিবুল্লাহ (হাবিব), এসএম মাসুম বিল্লাহ,ইউপি সদস্য আলাউদ্দিন সানা, ছাত্রলীগ নেতা এসএম সোহেল রানা সৌরভ,রায়হান কবির চঞ্চল প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্টিত হয়।

রূপসার শ্রীফলতলা ইউনিয়নে সালাম মূশের্দী সেবা সংঘের মাক্স বিতরণ

খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী রূপসার শ্রীফলতলা ইউনিয়নে পালেরহাট আওয়ামীলীগ কার্যালয়ে সকল শ্রেণীর মানুষের মাঝে মাক্স বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। করোনা শুরুর পর থেকেই মানুষকে সচেতন করা, অর্থ সংকটে থাকা মানুষকে সহায়তা করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুধু হত দরিদ্ররাই নয়, যারা নিম্ন মধ্যবিত্ত, বিপদে থাকলেও মানুষের কাছে চাইতে পারেন না, এমন মানুষদের পাশেও থেকে সহযোগিতা করে যাচ্ছি। সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় মাক্স বিতরণ অনুষ্টিত হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, ভাইস চেয়ারম‍্যান ফারহানা আফরোজ মনা,সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ইউপি চেয়ারম‍্যান আলহাজ্ব ইসহাক সরদার। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক স ম জাহাঙ্গীর, ইউপি সাইদুর রহমান, শ্রীফলতলা ক‍্যাম্প ইনচার্জ সেকেন্দার আলী, হিরন আহমেদ হিরু,সিরাজ সরদার, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা শামসুল আলম বাবু, শ্রমীক নেতা জামাল শেখ, কামাল হোসেন লেলিন,মান্নান ফকির, মহাসিন মোল্লা, শারাফাত হোসেন উজ্জল, নারগিজ বেগম, অঞ্জনা,মিনারা বেগম, রেশমা বেগম,হিরা বেগম,মাহফুজ রানা, খোকা হালদার,সেবা সংঘের সহকারী টিম লিডার,তরিকুল ইসলাম,খলিল, ছাত্রলীগের এস এম রিয়াজ, জাহিদুল, হৃদয় প্রমূখ।

আঃ রাজ্জাক শেখ   //আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

এস এম মোস্তফা রশিদী সুজা’র মৃত্যুবার্ষিকী।। ছাগলাদাহ ইউনিয়নে দোয়া মাহফিল

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

খুলনা- ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা’র মৃত্যুবার্ষিকীতে তেরখাদার ছাগলাদাহ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে,স্বাস্থ্য বিধি মেনে ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়-কুমিরডাঙ্গা বাজারে বিকালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ছাগলাদাহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান এস এম দীন ইসলামের সভাপতিত্বে এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী এমপির প্রতিনিধি জাহিদুল মৃধার পরিচালনায় উপস্থিত ছিলেন ছাগলাদাহ ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত খান সেলিম, সহ সভাপতি ফারুক আহমেদ, সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি আরিফ মুন্সি, যুগ্ম সম্পাদক মাহাবুর রহমান,সাংগঠনিক সম্পাদক জাহিদুল মৃধা, সাংগাঠনিক সম্পাদক মামুন মোল্যা, ছাগলাদাহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক,ইউনিয়নের পরিষদের সদস্যবৃন্দ, এমপি মহাদয়ের প্রতিনিধিগন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরশাদ শেখ, বয়োজ্যেষ্ঠ আওয়ামীলীগ নেতাবৃন্দ, যুবলীগ নেতাবৃন্দ, এলাকারগন্য মান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই।