মির্জাগঞ্জে মাদ্রাসা এখন গোয়ালঘর

পটুয়াখালীর মির্জাগঞ্জে আমড়াগাছিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থী না থাকলেও শ্রেণিকক্ষে বাঁধা আছে শিক্ষক- কর্মচারীর গরু ও ছাগল। মাদ্রাসা নয় এ যেন শিক্ষক – কর্মচারীর গোয়ালঘর। খোঁজ নিয়ে জানা যায়, করোনার কারণে সরকারি সিদ্ধান্তে সারা দেশের ন্যায় মির্জাগঞ্জেও বন্ধ রাখা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান । বন্ধ থাকার সুযোগে মাদ্রাসার শ্রেণিকক্ষ দখল করে গোয়ালঘর হিসেবে ব্যবহার করেন ওই মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা।
সরেজমিনে দেখা যায়, মাদ্রাসার একটি কক্ষে নাইটগার্ড (নৈশপ্রহরী) শাহীন বিশ্বাসের গরু বাঁধা, অন্য ২ কক্ষে এলাকার বারেক বিশ্বাস ও মাদ্রাসার সহকারী ক্বারি মোঃ আফজাল বিশ্বাসের ছাগল বেঞ্চের উপরে ও নিচে বসে ছিঁড়ে দেয়া লতা পাতা খাচ্ছে। ওই মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও একই গ্রামের বাসিন্দা মোঃ আবদুল্লাহ বলেন, এ প্রতিষ্ঠানে অনেক আগে থেকেই তারা গরু ছাগল বাঁধে। আর এখন তো বন্ধ কোন শিক্ষার্থাী নাই। লকডাউনের শুরুতেই শ্রেণিকক্ষে গরু ছাগল বেঁধে পালন করছে শিক্ষক – কর্মচারীরা।
নাইটগার্ড (নৈশপ্রহরী) মোঃ শাহীন বিশ্বাস বলেন, আমি আজকেই গরু বানছি (বাঁধছি)। আর কতৃপক্ষ তো কিছু বলেনা। ছাগলগুলো আফজাল হুজুর ও বারেক বিশ্বাসের । সহকারী ক্বারি মোঃ আফজাল হোসেনের ফোনে কথা বললে সে বলে আমি অসুস্থ্য। এবিষয়ে কিছু জানিনা।
মাদ্রাসা পরিচালনা কমিটি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এটি এম মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান গরু ছাগল রাখার জন্য না। এরকম করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি এখনই সুপারকে বলবো। মাদ্রাসরা ভারপ্রাপ্ত সুপার মোঃ ইউসুফ মাওঃ বলেন, আমি অনেক বার তাদের নিষেধ করেছি। কিন্তু তারা আমার কথা শুনে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, সরেজমিনে প্রতক্ষ্য করার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে বলা হয়েছে। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সাইফুদ্দীন ওয়ালীদ বলেন, ঘটনা স্থলে গিয়ে বিষয়টির সত্যতা পাওয়া গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে।
// মোঃ তুহিন শরীফ, নিজস্ব প্রতিনিধি//

যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, ফেসবুকে ছবি ভাইরাল

 

টাঙ্গাইলের ভূঞাপুরে যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে হয়ে হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) বিয়ের এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) ভাইরাল হলে সবাই তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

গত বৃহস্পতিবার (২২ জুলাই) এমন এক বিয়ের ঘটনা ঘটেছে উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামে। নয়াপাড়ার বেল্লাল হোসেনের যমজ মেয়ের সঙ্গে একই উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের যমজ ছেলের পারিবারিক মতে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। পরে  যমজদের বিয়ের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে মুহূর্তেই।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের যমজ ছেলে আল আমিন ও আমিনুল মাস্টার্স পাস করে ঢাকায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে চাকরি করেন। অন্যদিকে, নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের যজম মেয়ে ফাতেমা ও ফারজানা দুজনই মাস্টার্স শেষ করেছেন। গত বৃহস্পতিবার এক লাখ টাকা করে কাবিনে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে হয়।

এ বিষয়ে যমজ বোনের ফুফাতো বোনের স্বামী মো. রবিউল ইসলাম রবি গণমাধ্যমকর্মীদের জানান, পারিবারিক ভাবেই ঘটকের মাধ্যমে যমজ বোনের জন্য যমজ ছেলের সন্ধান পাওয়া যায়। মেয়েরাও মাস্টার্স শেষ করেছে আবার ছেলেরাও মাস্টার্স শেষ করে একটি কোম্পানিতে চাকরি করছে। কাকতালীয়ভাবে মিলে গেছে। পরে কঠোর লকডাউনের কারণে সীমিত পরিসরে বিয়ের কাজ শেষ করা হয়েছে।

মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

পড়ুন দৈনিক বিশ্ব

অভয়নগরে মায়ের ওপর অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

এনআইডি অথবা জন্ম নিবন্ধন কার্ড নিয়ে গেলেই পাবে করোনা টিকা : স্বাস্থ্যমন্ত্রী

 

 

 

সাবেক এমপি সুজার মৃত্যুবার্ষিকীতে এমপি সালাম মূশের্দীর দোয়া ও  আলোচনা সভা

খুলনা -৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, মোস্তফা রশিদী সুজা একজন কর্মী বান্ধব নেতা ছিলেন।

তার অভাব পূরুন হবার নয়। তাকে আজীবন স্বরণ করে যাব।দলের কঠিন দিনে দলকে সাংগঠনিক ভাবে মজবুত রেখেছেন তিনি। তার অবদান আমরা  স্মরনীয় করে রাখব।

তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, রাস্তা ঘাটসহ অসংখ্য  উন্নয়ন করে গেছেন। তার পথ অনুসরন করে আমরা চলব।

প্রধানমন্ত্রীর ভালবাসায় আমি নির্বাচনী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান রাস্তা, ঘাট, মসজিদ, মন্দিরসহ সকল স্থানে উন্নয়ন করে যাচ্ছি।

জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও হুইপ  এস,এম, মোস্তফা রশিদী সুজার মৃত্যুবার্ষিকীতে সংসদ সদস‍্য সালাম মূশের্দীর  আয়োজনে ২৭জুলাই সন্ধ‍্যায় দলীয় কার্যালয়ে কোরআন খানি ও দোয়া অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ  ফ ম আব্দুস সালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সরফুউদ্দিন বিশ্বাস বাচ্চু,জেলা কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামীলীগের সদস‍্য জাহাঙ্গীর হোসেন মুকুল,বিশিষ্ট ক্রীড়াবিদ মিঃ বাংলাদেশ আজাদ আবুল কালাম, সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির।

জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, জেলা মহিলালীগের সহ-সভাপতি আজিজা সুলতানা,সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, ভাইস চেয়ারম‍্যান ফারহানা আফরোজ মনা, তেরখাদা উপজেলার ভাইস চেয়ারম‍্যান শারাফাত হোসেন মুক্তি, ক্রীড়া সম্পাদক স ম জাহাঙ্গীর, মোল্লা দেলোয়ার হোসেন দিলু,

আব্দুর রাজ্জাক রাজা, এবিএম কামরুজ্জামান, শারমিন সুলতানা রুনা, আরিফুজ্জামান লিটন, শেখ আসাদুজ্জামান, রুহুল আমিন রবি,ফরিদ শেখ, এমপি প্রতিনিধি মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, বাদশা মল্লিক, রাজিব দাস, সুব্রত বাগচী,  আজমল ফকির,  নুর ইসলাম,  হারুন মোল্লা,সাইফুল ইসলাম, শামীম হাসান তুহিন, মামুন শেখ,নাজির শেখ, মঈন উদ্দিন, সালাম মশের্দী সেবা সংঘের টিম ডিলার ও যুবলীগ নেতা সামসুল আলম বাবু, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখ, যুবলীগ নেতা আ:মজিদ শেখ,জসিম সরদার, শাহনেওয়াজ কবীর টিংকু,  সেবা সংঘের তরিকুল ইসলাম,খলিল, জাহিদুল, হৃদয়,প্রিন্স, আরাফাত,রাসেল,সোহেল,এস এম রিয়াজ,সজল,  ইমন,নোমান প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাও:আবুল  কালাম।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনা জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আব্দুস সালাম মুর্শেদী এমপি

রূপসায় ঘর ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ

স্বপ্নের পদ্মাসেতু কতটা মজবুত…? অনেকেরই প্রশ্ন থাকতে পারে….

স্বপ্নের পদ্মাসেতু কতটা মজবুত…? হ্যাঁ, এমন প্রশ্ন যেকারো মনে আসতেই ডারে, এসেছেও । জেনে নেই এর উত্তর । পদ্মা সেতুর রেলপথ যদি পূর্ণ হয়ে যায় ভারি ট্রেনে। ঘটনাক্রমে ওই সময় সড়ক অংশও পণ্যবোঝাই সব লরির সারি। এমন সময় যদি হঠাৎ করে শুরু হয় ভূমিকম্প। যেনতেন ভূমিকম্প নয়, রিখটার স্কেলে আট মাত্রার। আর ওই ভূমিকম্পে সেতুর পিলারের নিচ থেকে মাটি সরে যায় ৬২ মিটার। আর ঠিক ওই ভয়ংকর সময়ে চার হাজার টনের একটি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় পদ্মা সেতুতে। তারপরও পদ্মা সেতু তখনও ঠাঁয় দাঁড়িয়ে থাকবে!

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের ব্রিফিংয়ে পদ্মা সেতুর শক্তিমত্তা নিয়ে সাংবাদিকদের কাছে এমন বর্ণনা দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সম্প্রতি পদ্মা সেতুর পিলারের সঙ্গে জাহাজের ধাক্কা লাগার খবর উড়িয়ে দিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘পিলারের সঙ্গে নয়, ধাক্কা খেয়েছে ক্যাপের সঙ্গে।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ফেরি বা দেশে যেসব জাহাজ চলাচল করে, সেগুলোর পিলারের সঙ্গে ধাক্কা খাওয়ার কোনো আশংকা নেই, সেই দিনও খায়নি। সেদিন ধাক্কা খেয়েছে পিলার ক্যাপের সঙ্গে। জাহাজ ধাক্কা মারলেও কিছু হবে না। আমাদের দেশে তিন থেকে চার হাজার টনের জাহাজ চলে। চার হাজার টনের জাহাজ যদি ধাক্কা মারে, পিলারে পৌঁছাতে পারবে না, আগেই ক্যাপের মধ্যে আটকে যাবে।

চারটি ইঞ্জিনিয়ারিং সেইফটি নিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এগুলো হলো- আট মাত্রার ভূমিকম্প হওয়ার পর পিলারের নিচ থেকে ৬২ মিটার মাটি সরে গেলে, ব্রিজের দুটি লেয়ারের নিচেরটিতে হ্যাভি লোডের ট্রেন থাকলে এবং উপরেরটিতে যদি লরি দিয়ে বোঝাই থাকলে। যে ফেরিটি পদ্মাসেতুর পিলারের সঙ্গে ধাক্কা খেয়েছে সেটি ডুবে যায় কিনা আমরা সেই ভয় পাচ্ছিলাম। এখন চ্যানেল করে দেওয়া হয়েছে; এক চ্যানেল নিয়ে যাবে, আরেক চ্যানেল দিয়ে বের হবে- জানান মন্ত্রিপরিষদ সচিব।

খন্দকার আনোয়ারুল বলেন, ‘যদি কখনো রিখটার স্কেলের আট মাত্রার ভূমিকম্প হয়, তখন যদি পিয়ারের নিচ থেকে ৬২ মিটার মাটি সরে যায়, মাটি সরে গেলে কিন্তু স্ট্রেংথ কমে যাবে।

‘তখন যদি ব্রিজের দুইটি লেয়ারের নিচেরটি হেভি লোডেড ট্রেন দিয়ে বোঝাই থাকে, আর উপরেরটিতে যদি লরি দিয়ে বোঝাই থাকে লোডেড, তখনই যদি চার হাজার মেট্রিক টনের একটি শিপ গিয়ে পিয়ারের মধ্যে ধাক্কা মারে, তবুও ব্রিজের, পিয়ারের কিছু হবে না। ডু্ ইউ আন্ডারস্ট্যান্ড? এগুলো হলো, ইঞ্জিনিয়ারিং সেফটি।’

তবে তিনি সতর্ক করে বলেছেন, ‘প্রকৃতি যদি এর বাইরে কিছু করে, দ্যাটস অ্যা ডিফারেন্ট থিং।’

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনায় লকডাউন বাস্তবায়নে ৩৯মামলায় ৪৪ হাজার ৩ শত টাকা জরিমানা আদায়

 

দিঘলিয়াতে ‘সালাম মুর্শেদী সেবা সংঘে’র মাক্স বিতরন

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, করোনার এই মহামারিতে আমার নির্বাচনী এলাকা রূপসা, তেরখাদা ও দিঘলিয়ায় ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে খাদ্য সহায়তা, অক্সিজেনের ব্যাবস্থা, চিকিৎসা ব্যাবস্থা করে যাচ্ছি, আজ তারই ধারাবাহিকতায় আপনাদের মাঝে এই মাক্স বিতরন করছি।

রোববার (২৫ জুলাই) বেলা ১১ টায় দিঘলিয়া উপজেলার পথের বাজারে ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র উদ্যোগে মাক্স বিতরন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একথা বলেন।

‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি শেখ রিয়াজ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ আনিসুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম,সাধারন সম্পাদক মোল্লা আকরাম হোসেন,জেলা আওয়ামীলীগের সদস্য ও এমপি মহোদয়ের উপদেষ্টা ফ ম আব্দুস সালাম,দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রিপন কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক খান হাবিবুর রহমান বিপুল,উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সেলিম মল্লিক,উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ রায়হান উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী,সাধারন সম্পাদক শেখ মুন্জুর হোসেন,সেনহাটী ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি সৈয়দ মিজানুর রহমান,উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ,কৃষকলীগের সাধারন সম্পাদক খান আবু সাইদ,সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার মোঃ সামসুল আলম বাবু, উপজেলা আওয়ামীলীগের সদস্য কে এম আসাদুজ্জামান,সদরের এমপি প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান তারেক, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, শেখ রাজিবুল হাসান, শেখ সাইদুর রহমান, ফেরদাউস ইসলাম সোহেল, পরাগ পারভেজ রুবেল, শেখ আলামিন,স্বর্ণালী খাতুন,বুলবুল, শেখ শিহাদ,আশিক, জীবন , মোস্তফা,সহ প্রমুখ।

//আ:রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

মহামারীতে অসহায়ের পাশে থাকাই আমাদের বড় কর্তব্য- এমপি সালাম মূশের্দী

 

 

শেখ হাসিনার নির্দেশনায় আমরা করোনায় বিপন্নদের সেবা দিয়ে যাচ্ছি- ড. শ্রী বীরেন শিকদার

 

আসলে মানবিকতার শীর্ষে আমাদের থাকতে হবে, এটাই আমাদের শপথ হওয়া উচিত। সেই ক্ষেত্রে যিনি আমাদের অনুপ্রেরণা জোগান তিনি হচ্ছেন আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই এই দেশের খেঁটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রতি দরদ দেখিয়ে দেশকে পরিচালনা করে এসেছেন এবং দেশকে ভালো রেখেছেন। সুস্থ রাখার অভিপ্রায়ের লক্ষ্যে তিনি স্বাস্থ্য ব্যবস্থাপনায় যথেষ্ট মুন্সিয়ানার ছাপ রেখেছেন। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার প্রয়াসে তিনি সফল হয়েছেন। করোনা চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা লড়াইটা ছিল প্রশংসনীয়। জীবন এবং জীবিকাকে পাশাপাশি রেখে মানুষ যেন অর্থনৈতিক সংকটের মধ্যে না পড়ে সেটা দেখাই ছিল তাঁর কৌশলের প্রধান দিক। শেখ হাসিনার নির্দেশনায় আমরা মহামারির মধ্যেও সংগঠন হিসেবে আওয়ামী লীগ অতিতের মতো মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৪১০তম পর্বে শনিবার (২৪ জুলাই) আলোচক হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন- সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, সংসদ সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক, খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার। দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।

ড. শ্রী বীরেন শিকদার বলেন, আজকে ভোরের পাতা লাইভ সংলাপে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ভোরের পাতা কর্তৃপক্ষসহ সঞ্চালক নাসির উদ্দিন আহমেদকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই দিনে আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যে মহামানবের অবদানে আজ আমরা লাল সবুজের পতাকা নিয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৫ আগস্টের সেই কালো রাতে তাঁর পরিবারের যেসব সদস্যরা শাহাদাতবরণ করেছিলেন। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ৩০ লাখ শহীদ ও ২ লাখ ইজ্জত হারা মা বোনদের। গভীরভাবে স্মরণ করি জাতীয় ৪ নেতাকে।

আজকে আলোচ্য বিষয় ‘করোনায় মানবিকতা’। বাংলাদেশে করোনার যে আগ্রাসন গত বছরের ৮ মার্চ থেকে শুরু হয়েছে ইতোমধ্যে আমরা কিন্তু করোনাকে সফলভাবে মোকাবিলা করে চলে এসেছি। বাংলাদেশে করোনার আগ্রাসনের শুরু থেকেই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এটাকে প্রতিরোধ করার জন্য তাৎক্ষণিকভাবে প্রথম পর্যায়ে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমাদের আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমে পড়েছিল।

ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ সহ সব নেতাকর্মীরা প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করোনা মোকাবিলার জন্য আমাদের সীমিত সামর্থ্য ও স্বাস্থ্য সুবিধা ছিল সেটাকে মাথায় নিয়েই আমরা করোনা মোকাবিলা করে আসছি এখন পর্যন্ত। করোনাকালীন সময়ে আমাদের যে নেতাকর্মীরা আছেন তারা সবাই একেবারেই ইউনিয়ন পর্যায়ে থেকে শুরু করে সকল স্থানে যারা এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে তাদের সেবায় রত আছে। সারাদেশে তারা করোনায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ কৃষকের ধান কেটে দিয়েছে। খাদ্য বিতরণ, সবজি বিতরণ, অ্যাম্বুলেন্স তৈরি করে রাখা, মৃত্যু ব্যক্তির দাফন কাফন করেছে। করোনা চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লড়াইটা ছিল প্রশংসনীয়। জীবন এবং জীবিকাকে পাশাপাশি রেখে মানুষ যেন অর্থনৈতিক সংকটের মধ্যে না পড়ে সেটা দেখাই ছিল তাঁর কৌশলের প্রধান দিক। তবে মহামারির মধ্যে সংগঠন হিসেবে আওয়ামী লীগ সংকটের মধ্যে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বরাবরের মতই। তাইতো আওয়ামী লীগের অনেক নেতা এই করোনাকালে আক্রান্ত হয়েছেন, মারাও গেছেন অনেকে।

সহযোগী সংগঠনগুলো পৃথক পৃথকভাবে টেলি হেল্থ, ফ্রি অক্সিজেন সিলিন্ডার, লাশবাহী ও অ্যাম্বুলেন্স সার্ভিস এবং বিভিন্ন সুরক্ষাসামগ্রী (মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার) বিতরণের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। যারা সত্যিকারের অর্থেই এই সাহায্যের যোগ্য তাদেরকেই এই সেবাগুলো দেওয়ার জন্য আমাদের মাঠ পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।

যারা দৈনন্দিন কাজে নিয়োজিত তাদের কাছে যাতে সত্যিকার অর্থে এই সাহায্য সহযোগিতা পৌঁছায় সেজন্য সব প্রকার প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে নেত্রীর নির্দেশে অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে।

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

রামপালে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান

 

 

 

বরিশালে পালিত হচ্ছে সাদা-মাটা লকডাউন

বরিশালে লকডাউনের দ্বীতিয় দিনে সাদা মাটা ভাবে পালিত হচ্ছে লগডাউন। একমাত্র দূরপাল্লার যাত্রীবাহি বাস ও লঞ্চ ছাড়া বরিশাল – ঢাকা মহাসড়কে বিভিন্ন পণবাহি যানবাহনে ও মোটর সাইকেলে চড়ে ঢাকাগামি বিভিন্ন কর্মস্থলের চাকুরীজীবীরা বিকল্প পথে ছুটতে দেখা গেছে। এছাড়া শহরের বিভিন্ন সড়কে সাধারন মানুষের চলাচল ছিল চোখে পড়ার মত। প্রশাসনের জিজ্ঞাসা বাদের মুখে তাদের খোড়া অজুহাত ছিল মুখস্থ করা কথা একশাসে বলে যাচ্ছেন।

অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনিটি ভ্রাম্যমান মোবাইল টিম বিভিন্ন দোকান খোলার কারনে জরিমানা করা অব্যাহত রয়েছে। বরিশাল- ঢাকা মহাসড়কে সেনাবাহিনী ও বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের সদস্যরা ছিল তৎপর। তারা বিভিন্ন যানবাহন, মোটর সাইকেল ও রিক্সায় অতিরিক্ত যাত্রী থাকলে নামিয়ে দিতে দেখা যায়। শনিবার (২৪) জুলাই সকালের দিকে নগরীর বিভিন্ন সড়কে হালকা- পাতলা মানুষের চলাচল থাকলেও বেলা বাড়ার সাথে সাথে নগরীর বিভিন্ন সড়কে সাধারন মানুষের চলাচলা বৃদ্ধি পেতে থাকে।

এসময় জেলা প্রশাসনের ভ্রাম্যমান মোবাইল টিম নগরীরর বিভিন্নস্থানে বিনা কারনে দোকান খোলায় তাদেরকে আর্থিক জরিমানা করে দোকান বন্ধ করে দেওয়ার কার্যক্রম চোখে পড়েছে। অপরদিকে সেনা বাহিনীর সদস্যরা বরিশাল – ঢাকা মহা সড়কের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন পন্যবাহি যানবাহন ও মোটর সাইকেল নিয়ে বেড় হওয়ার কারন জানতে চায় এসময় বেশ কিছু মোটর সাইকেলে ভূয়া স্টিাকার লাগানো তা উঠিয়ে ফেলেন তারা।

অপর দিকে নগরীর কাশিপুর এলাকা বরিশাল- ঢাকা মহাসড়কের শিক্ষা বোর্ড অফিসের সামনে একদল মোটর সাইকেল বাহিনী বরিশাল সিটি কর্পোরেশনের স্টিকার সামনে লাগিয়ে ঢাকাগামি বিভিন্ন কর্মস্থলের যাত্রীদের অতিরিক্ত ভাড়া নিয়ে তাদের নিয়ে মাওয়া দিকে ছুটতে দেখা যায়। এসময় বিভিন্ন সংবাদ কর্মীদের দেখলে তারা যাত্রীদের দুরে সরিয়ে দেয়। সংবাদ কর্মীরা সরে গেলেই তারা পুনরায় যাত্রী নিয়ে যাত্রা করেন।

এছাড়া এসময় বেশ কিছু পন্যবাহি পিকাপ ও পথে পথে বিনা বাধায় যাত্রী উঠাতে দেখে গেছে।এক পর্যায়ে পিকাপ চালককে যাত্রী উঠাবার কারন জানতে চাইলে তারাও বিভিন্ন অজুহাত দেখায়।

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //

পড়ুন দৈনিক বিশ্ব …

মহামারীতে অসহায়ের পাশে থাকাই আমাদের বড় কর্তব্য- এমপি সালাম মূশের্দী

মহামারীতে অসহায়ের পাশে থাকাই আমাদের বড় কর্তব্য- এমপি সালাম মূশের্দী

 

খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেন, করোনা পরিস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের পাশে আছে। এই করোনা মহামারিতে অসহায় কর্মহীনদের মাঝে সহায়তা ও খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

তিনি আর ও বলেন, অভাবী মানুষদের পাশে থাকাটাই এই দুর্যোগকালে আমাদের বড় কর্তব্য’। এবারে করোনা মহামারী শুরুর পর থেকেই মানুষকে সচেতন করা, অর্থ সংকটে থাকা মানুষকে সহায়তা করে যাচ্ছি। শুধু হত দরিদ্ররাই নয়, যারা নিম্ন মধ্যবিত্ত, বিপদে থাকলেও মানুষের কাছে চাইতে পারেন না, এমন মানুষদের পাশেও আমি থাকার চেষ্টা করছি। সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে আজ শনিবার বেলা ১১টায় রূপসা উপজেলার পূর্ব রূপসা বাজার এলাকায় ১হাজার মাক্স বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম এর সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, বিশিষ্ট ক্রীড়া ব‍্যক্তিত্ব মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা,কোষাধ‍্যক্ষ সেলিম মোল্লা, জেলা মহিলালীগের রিনা পারভীন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইউপি চেয়ারম‍্যান কামাল হোসেন বুলবুল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগে সভাপতি রুহুল আমিন রবি, আওয়ামীলীগ নেতা ফরিদ শেখ, উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, এমপির প্রতিনিধি আজমল ফকির, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা শামসুল আলম বাবু, হারুন শেখ, মামুন শেখ,শ্রমীক নেতা হারূন মোল্লা,সাইফুল ইসলাম,সেবা সংঘের তরিকুল ইসলাম,খলিল, জাহিদুল, হৃদয়,প্রিন্স, আরাফাত,রাসেল,সোহেল,এস এম রিয়াজ,সজল, ইমন,নোমান প্রমূখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে আজ করোনায় মৃত্যু ৬ ও সংক্রমণ কমে ১৬.৩২ শতাংশ

 

অ্যাডভোকেট সেলিনা আক্তার পিয়ার মেয়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া

 //আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর ব্যবস্থাপনায় বাংলাদেশ যুব মহিলা লীগ খুলনা জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সেলিনা আক্তার পিয়ার বড় মেয়ে মাহিয়া খানম পিংকির আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল সোমবার (১৯ জুলাই) বিকাল তিনটায় খুলনায় তার নিজস্ব কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যক্ষ ফ,ম আ সালাম,খুলনা জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন, রূপসা উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, তেরখাদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা নয়ন তারা, তেরখাদা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি নাসিমা কবির, রূপসা উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, উপজেলা যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি রাবেয়া খাতুন স্বর্ণালী, দিঘলিয়া ইউনিয়ন যুব মহিলা লীগের আহ্বায়ক মিরা খাতুন, দিঘলিয়া ইউনিয়ন যুব মহিলা লীগের সহ-সভাপতি রুমানা হাফিজ, অর্চনা বিশ্বাস, যুব মহিলা নেত্রী পারভীন বেগম, রিজিয়া বেগম, মিনারা বেগমসহ দলীয় নেতাকর্মীরা।

পড়ুন দৈনিক বিশ্ব …

করোনায় মারা গেলেন ইন্টারন্যাশনাল ষ্টান্ডার্ড ইউনিভার্সিটির মেধাবী লেকচারার ”মাহিয়া খানম পিংকি‘’

 

রাণীশংকৈলে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ’র শুভ উদ্বোধন

//মাহাবুব আলম, রাণীশংকৈল প্রতিনিধি// 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার ১৯ জুলাই উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) – জাইকা’র আওতায় নিরাপদ সবজি উৎপাদনের লক্ষে ট্রাইকো কম্পোস্ট ও কুইক কম্পোস্ট বিষয়ক কৃষক- কৃষাণী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে এদিন দুপুরে পরিষদ কনফারেন্স রুমে ভাইস চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, জাইকার কর্মকর্তা সুহান সোহান।

এ ছাড়াও কৃষি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। জানা গেছে এ কার্যক্রমের আওতায় উপজেলার ১৭৫ জন কৃষক- কৃষাণিকে প্রশিক্ষণ দেয়া হবে।

প্রথম দিনে ২৫ জন কৃষক-কৃষাণীকে নিয়ে প্রশিক্ষণ শুরু করা হয়। প্রসঙ্গত: এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত কৃষক-কৃষাণীরা নিরাপদ সবজি উৎপাদনে অনেক লাভোবান হবেন বলে সংশ্লিষ্ট কৃষি দপ্তর জানিয়েছেন