ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ।। প্রাণ গেল ১২ জনের।।

//দৈনিক বিশ্ব ডেস্ক//

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১২ যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার এসআই সৈয়দ আহমদ।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১২ যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।

রেলওয়ে পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার হাসান চৌধুরী যুগান্তরকে বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১১ জন নিহতের খবর শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী।

 

রাণীশংকৈলে ইউপি নির্বাচনে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের গুলিতে শিশুর মৃত্যু

//মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় পুলিশের ছোড়া গুলিতে ৯ মাস বয়সি সুরাইয়া আকতার নামে এক কন্যা শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছ । নিহত শিশুটি বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী দিঘির পাড় গ্রামের বাদশা আলমের মেয়ে। বুধবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মরদেহ নিয়ে রাস্তা অবরোধ করেন শিশুটির আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।

এর আগে, সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের টেকিয়া মহেষপুর ভিএফ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনি সহিংসতায় পুলিশের গুলিতে শিশুটির মৃত্যু হয়। ঘটনার পর রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবালসহ ৩ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। পরে ওসিসহ পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রশাসন ও থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের দিন ভোট দেয়ার পর ভোট কেন্দ্রের পাশে আত্মীয়ের বাড়িতে গিয়েছিল নিহত শিশুর মা মিনারা বেগম। পরে নির্বাচনী কেন্দ্রে গোলমাল শুনতে পেয়ে মিনারা বেগম ও তার মেয়ে শিশু সুরাইয়াকে কোলে নিয়ে ঘটনাস্থলে যায়।
ভোট শেষে ওই কেন্দ্রের ইউপি সদস্য নির্বাচিত হয় বাবুল হোসেন। বাবুল হোসেনের ফলাফলের ঘোষণাকে কেন্দ্র করে বাকী প্রতিদ্বন্দ্বী ইউপি সদস্য প্রার্থী খালেদুর, আজাদ ও কামালের সমর্থকরা মিলে কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি করে। এক পর্যায়ে পুলিশের সাথে তাদের তর্কবিতর্ক, পথ অবরোধ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এবং সমর্থকরা পুলিশের দিকে ইট পাটকেল ছোড়া শুরু করে এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। এ সময় তার মায়ের কোলে থাকা শিশু সুরাইয়া আকতারের মাথায় এসে গুলি লাগে। এতে মাথা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে তার মায়ের কোলেই শিশুটির মৃত্যু হয়।

রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল বৃহস্পতিবার ২৮ জুলাই বিকালে জানান পোস্টমোর্টেম শেষে আজ দুপুরে শিশুটির জানাযা ও দাফন সম্পুর্ন হয়েছে। তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাক্ষেপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডুমুরিয়ায় আড়াই বছরের শিশুকে আছড়িয়ে হত‍্যা করেছে পাষন্ড পিতা

//জাহিদুর রহমান বিপ্লব ডুমুরিয়া//
ডুমুরিয়ার ভান্ডারপাড়া অবাসনে বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে রাগের বসবতি হয়ে আড়াই বছরের শিশু কণ্যাকে ঘরের মেঝেতে আছড়িয়ে হত্যা করেছে পাষন্ড পিতা উজ্জ্বল সরদার।এ ঘটনায় পুলিশ শিশুটির পিতাকে  আটক করেছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পরিবার পরিজন নিয়ে উপজেলার ভান্ডারপাড়া-আবাসনে বসবাস কারি উজ্জ্বল সরদার বুধবার দিবাগত রাতে স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে উজ্জ্বল সরদার রাগের বশবতি হয়ে স্ত্রীর কোলে থাকা আড়াই বছর বয়সী নিজ শিশু কণ্যা তামিমাকে কেড়ে নিয়ে ঘরের  মেঝেতে আছাড় মারে। এতে শিশুটির মাথার বাম পাশ ও বাম হাতে গুরুতর আঘাত পায়। ঘটনাটি জানতে পেরে প্রতিবেশিরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিশুটির অবস্হা আশংখা জনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ জানান, শিশুটির পিতাকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ হতে এখনও পর্যন্ত কেউ মামলা করেন নি।

প্রবাসী মেয়ের বাড়ীর পুকুরে বৃদ্ধার লাশ

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

কাতার প্রবাসী মেয়ে শাহিনুরের বাড়িতে মা শাহাভানু (৭০) নামের এক বৃদ্ধাকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকারীরা তাকে হত্যা করে মেয়ের ঘরে থাকা দুই লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে।

মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ। পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠায়। সোমবার গভীর রাতে আমতলী উপজেলার দক্ষিণ টেপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার দক্ষিণ টেপুরা গ্রামের মৃত জব্বার হাওলাদারের বিধবা স্ত্রী শাহাভানুর কাতার প্রবাসী মেয়ে শাহিনুরের নতুন বাড়িতে নাতি অন্তরকে নিয়ে বসবাস করতেন। সোমবার রাতে শাহাভানু ও তার নাতি অন্তর (১২) ঘরে ঘুমিয়ে ছিল। ওই রাতে হত্যাকারীরা ঘরের পেছন দিকে সুড়ঙ্গ খুঁড়ে ঘরে প্রবেশ করে। পরে বৃদ্ধা শাহাভানুকে হত্যা করে পুকুরে ফেলে রাখে ঘরে থাকা দুই লক্ষ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

মঙ্গলবার সকালে নাতি অন্তর ঘুম থেকে জেগে ঘরের দরজা খোলা দেখে এবং নানিকে খুঁজে পাচ্ছে না। নানিকে না পেয়ে মোবাইল ফোনে অন্তর মা শাহিনুরকে জানায়। ওই দিন বেলা সাড়ে ১১টার পর নাতি অন্তর পুকুরে তার লাশ ভাসতে দেখে ডাকচিৎকার দেয়। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠায়।

বৃদ্ধার লাশে আঘাতের চিহ্ন রয়েছে বলে নিশ্চিত করেছেন আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান। পুলিশের ধারণা হত্যাকারীরা বৃদ্ধাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে রেখেছে।

শিশু নাতি অন্তর জানায়, সকালে ঘুম থেকে জেগে দরজা খোলা দেখি কিন্তু নানিকে দেখি না। পরে মাকে ফোনে জানাই। বেলা সাড়ে ১১টায় পুকুরে নানির লাশ ভাসতে দেখে ডাকচিৎকার দেই।

নিহতের বড় জামাই হানিফ হাওলাদার বলেন, হত্যাকারীরা ঘরের পেছন দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে ঘরে প্রবেশ করে আমার শাশুড়িকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, শাশুড়ি এলাকার বিভিন্ন মানুষের স্বর্ণালংকার রেখে টাকা ধার দিতেন। হত্যাকারীরা ওই স্বর্ণালংকার ও ঘরে থাকা দুই লক্ষ টাকা নিয়ে গেছে।

ইউপি সদস্য মোঃ আবু সালেহ বলেন, বৃদ্ধার মেয়ে কাতার প্রবাসী। তিনি তার নাতি অন্তরকে নিয়ে মেয়ের নতুন বাড়িতে বসবাস করতেন। কিন্তু সোমবার সকালে তার লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেই। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনা রহস্যজনক। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Daily World News

ডুমুরিয়ায় খাসজমি বন্দোবস্তে সরকারী ও বেসরকারি  উদ‍্যোগে উত্তরনের কর্মশালা

খুলনার রূপসায় গলায় রশি দিয়ে গৃহবধুর আত্নহত‍্যা

//আ: রাজ্জ্ক শেখ, খুলনা ব্যুরো//
রূপসায় পূজা বিশ্বাস (২০) নামে এক গৃহবধু গলায় রশি দিয়ে আত্নহত‍্যা করেছে।
সে আইচগাতি ইউনিয়নের দেয়াড়া এলাকার তপন বিশ্বাস এর মেয়ে।

পুলিশ জানায়, নৈহাটি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সমীর শিকদার ছেলে তাপস শিকদারের সাথে
পূজা বিশ্বাসের এক বছর আগে বিবাহ হয়।

আজ সোমবার ২৫ জুলাই দুপুরে স্বামীর বাড়ির লোকজনের সাথে মনোমালিন্যের কারণে স্বামীর বসতঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে পূজা আত্নহত‍্যা করে।

ঘটনার খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি বলেন, পূজা নামে এক গৃহবধু নিজ ঘরে আত্নহত‍্যা করার অভিযোগ পেয়েছি।
তার লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন‍্য ব‍্যবস্থা নেওয়া হয়েছে
এ ব‍্যাপারে রূপসা থানার অপমৃত্যু মামলা দায়ের হয়েছে যার নং-১২

মাগুরা মহম্মদপুরের চর-ঝামা গ্রামে কিশোর হাসিব হত্যাকাণ্ড

//সুজন মাহমুদ, মাগুরা//

মাগুরার মহম্মদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে অষ্টম শ্রেণির মাদ্রাসার ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ ছাত্রদল নেতা মাসুদের লোকজন। নিহত হাসিব উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের চর ঝামা গ্রামের মৃত শায়েখ মুন্সির ছেলে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হাসিব ঝামা বরকতুল উলুম ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণিতে পড়া লেখা করত। তিন বোন দুই ভাই মধ্যে হাসিব সবার ছোট ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে চর ঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা নিয়ে একই এলাকার লিয়াকত আলীর ছেলে সুমনের (১৫) মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনা সুমন বাড়িতে গিয়ে জানানোর পরে সুমনের সাথে ২০-৩০ জন লোকজন ডাল, সরকি, রামদা,সহ দেশীয় অস্ত্র নিয়ে বিদ্যালয়ের সামনে একা বসা থাকা হাসিব উপর হামলা করে সরকি দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে পৌছালে কর্তব্যরত চিকিৎসক জানান হাসিব আরও আগেই মারা গেছে । বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে কিছু সময় সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের বেশ কিছু বাড়িঘর ভাংচুর করা হয় এসময় সাইফার (৬০), মনোয়ারা খাতুন (৪০) সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে । পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে সাইফার ও মনোয়ারাকে গুরুতর অবস্থায় ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা।

এর আগে শুক্রবার মধুমতি নদীর পাড়ে তাস খেলা নিয়ে ওই গ্রামের লুৎফর মোল্যার ছেলে ইউসুফ ও আশরাফুল সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। অনেকের ধারনা ফুটবল খেলার আড়ালে প্রকৃতপক্ষে সেই ঘটনার প্রতিশোধ নিতে গিয়ে পূর্বপরিকল্পিত ভাবে হাসিবকে হত্যা করা হয়েছে।

রাত ৯টার দিকে হাসিবের মৃত্যুর খবর শুনার পর থেকে মধুমতি নদীর পূর্ব পাড়ে দুর্গম চর ঝামা গ্রামে হাসিবের বাড়িতে শোকের মাতম চলছে।নিহতের মা মাজেদা খাতুন, ভাই, বোন ও প্রতিবেশীদের কান্নার আহাজারি চলছে। পিতৃহারা বাড়ির নিরিহ ছোট ছেলেকে কি কারণে হত্যা করা হয়েছে তা সকলেরই অজানা।

নিহত হাসিবের বড় ভাই আমানত মুন্সী কান্নাজড়িত কণ্ঠে বলেন, খেলা বা জমিজমা নিয়ে কিংবা ওই দুই পক্ষের কারও সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তবে তার নিরপরাধ ভাইকে কেন খুন করল ঘাতকরা? নিরপরাধ হাসিব হত্যাকারীদের গ্রেফতার করে ন্যায়বিচারের দাবি করেন এলাকাবাসী সহ তার পরিবার।

হাসিবের নিহতের খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সলিমুল্লা ও শালিখা সার্কেল মো. হাফিজুর রহমান।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, পূর্ব বিরোধ ও আজকের ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে হাসিবকে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার ঘটনায় দোষীদের আটকের চেষ্টা চলছে।

মাগুরার মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় ১৬ বৎসরের কিশোর নিহত

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের অন্তর্গত চর-ঝামা গ্রামে হাসিবুল (১৬) নামে এক কিশোর প্রতিপক্ষের হামলায় নিহত।

স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ চর-ঝামা এলাকায়  দুটি সামাজিক দল রয়েছে। একটি পক্ষের নেতৃত্বে রয়েছে জেলা ছাত্রদলের সদস্য মোঃমাসুদুর রহমান এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছে স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ আসাদুজ্জামান।

আজ শনিবার (২৩ জুলাই) স্কুল মাঠে  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাসুদ গ্রুপের ইউসুফের সঙ্গে আসাদ গ্রুপের হাসিবুলের সাথে কথাকাটি হয় এবং

এক পর্যায়ে হাতাহাতি হলে তাৎক্ষণিক ইউসুফের পক্ষের কয়েকজন একত্রিত হয়ে হাসিবুলকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায়।পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা ভিডিও….

//সৈয়দ মোঃ শাকিল, মুন্সীগঞ্জ//

শশুর-শাশুড়ি, স্ত্রী ও শালিকে দায়ী করে ক্যাপশন দিয়ে গজারিয়ায় এক যুবকের ফেসবুক লাইভে বিষপানে আত্মহত্যা।

মুন্সীগঞ্জের গজারিয়ায় দাম্পত্য কলহের জের ধরে ফেসবুক লাইভে এসে নিজের মৃত্যুর জন্য শ্বশুর-শাশুড়ি, স্ত্রী এবং তার শালিকে দায়ী করে বিষ পানে আত্মহত্যা করেছে এক যুবক।

নিহত ওই যুবকের নাম মোঃ শাহজালাল (২৮) বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন এর আড়ালিয়া গ্রামে মাহফুজ পাগলার ছেলে।

গতকাল দিবাগত রাতের ফেসবুক লাইভ ভিডিও’তে দেখা যায়, যুবক তার দাম্পত্য কলহ নিয়ে কথা বলছেন। সংসার জীবনে তার দুটি সন্তান রয়েছে। সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে তাদের দাম্পত্য কলহ বাড়তে থাকে পরে তার স্ত্রী তাকে ছেড়ে তার শ্বশুর বাড়িতে থাকা শুরু করে। তিনি বলেন তার স্ত্রীর অনেক চারিত্রিক সমস্যা রয়েছে তারপরও সন্তানদের কথা চিন্তা করে তিনি সংসার চালিয়ে যেতে চেয়েছেন। কালান্তরে স্ত্রী এবং শ্বশুর বাড়ির লোকজনকে অনেক বুজানোর চেষ্টা করেছেন কিন্তু তাদেরকে বুজাতে না পারায় আত্মহনের পথ বেছে নিয়েছে বলেও ভিডিও তে তিনি উল্লেখ করেন।

ভিডিওতে আরোও দেখা যায় তিনি বলছেন, আত্মহত্যা মহাপাপ এটা জেনেও আমি আত্মহত্যার পথ বেছে নিলাম আপনার আমাকে ক্ষমা করে দিয়েন।

পরে খবর নিয়ে জানা যায়, স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে অবস্থা খারাপ হতে থাকলে তাকে প্রাথমিক চিকিৎসার শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহজালাল।

এই বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানায় স্থানীয় ভাবে আত্মহত্যার একটি খবর পেয়েছি।ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। পুলিশ পরিদর্শক এই বিষয়ে পরবর্তি আইনি প্রক্রিয়া চালিয়ে যাবেন।

পারিবারিক কলহের কারণে স্ত্রী চলে যাওয়ার হতাশায় নিজের ঘরেই কবর খুড়লেন স্বামী

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনায় পারিবারিক কলহের কারনে বাড়ী ছেড়ে চলে যাওয়া স্ত্রী হাজেরাকে ফেরাতে ব্যর্থ হয়ে হতাশায় নিজের ঘরে কবর খুঁড়েলেন স্বামী জাফর গাজী।

শুক্রবার (২২ জুলাই) বিকেল ৫ টার দিকে সদর উপজেলার আয়লা ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।

পরে গ্রাম পুলিশ ও স্থানীয় জনতা কবর খোঁড়া বন্ধ করেন।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্য তৈরি করলে গ্রামের মানুষ ভির করতে শুরু করে।

আয়লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সাইফুল ইসলাম জানান, প্রায় এক যুগের সংসার জাফর ও হাজেরার। তাদের সংসার জীবনে প্রায় নানা বিষয় নিয়ে ঝগড়া চলছিলো।

চলতি সপ্তাহে এ বিষয়ে ইউনিয়ন পরিষদে দুই পক্ষের মধ্যে সালিশ বৈঠকের কথা রয়েছে। তারা দুজনেই এক মাস ধরে আলাদা থাকেন। নিজ ঘরেই কবর খুঁড়ার সংবাদ পেয়ে তিনি দ্রুত ছুটে গিয়ে জাফরকে কবর খোঁড়া থেকে বিরত রাখে এবং পুলিশকে অবহিত করেন।
জাফর জানান, ১৩ বছর আগে ঢাকায় বিয়ে হয় তার স্ত্রী হাজেরার সঙ্গে। বিয়ের পর থেকেই হাজেরা তার কথার অবাধ্য ছিল। পরে তারা বরগুনার গ্রামের বাড়িতে বসবাস শুরু করেন। এখানেও কিছু দিন পরে পারিবারিক কলহের তৈরি হলে দু’জনে আলাদা থাকতে শুরু করেন। এ নিয়ে স্থানীয় জন প্রতিনিধির উপস্থিতিতে একাধিকবার সালিশ করলেও হাজেরা তা মানছেন না। সর্বশেষ চলতি বছরের ২২ জুন বুধবার তার সঙ্গে রাগ করে হাজেরা তার নিজের চায়ের দোকানে বসবাস শুরু করেন। তাকে দোকান থেকে ঘরে ফেরত আনার একাধিক চেষ্টায় ব্যর্থ হয়ে নিজের কবর খুঁড়তে শুরু করেছেন জাফর।

এ বিষয় হাজেরার রয়েছে ভিন্ন অভিযোগ। তিনি জানান, ১৩ বছর আগে বিয়ের সময় তার সঙ্গে প্রতারণা করেছে জাফর। জাফরের আগের স্ত্রীকে তালাক না দিয়েই মিথ্যা তালাকনামা তৈরি করে তা দেখিয়ে বিয়ে করেন তাকে। এ সব নিয়ে ঝগড়া ঝামেলা শুরু হলে গ্রামে চলে আসেন তারা। বর্তমানে সংসারে অমনোযোগী হওয়ায় প্রায় সময় ঝগড়া চলে আসছে তাদের মধ্যে। এখন সে জাফরের সঙ্গে সংসার করতে রাজি না।

স্থানীয় ইউপি সদস্য কাজি মোখলেচুর রহমান জানান, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাফর যাতে কোন অঘটন না ঘটাতে পারে সে জন্য ঘর থেকে গ্রাম পুলিশের মাধ্যমে কদমতলা বাজারে নিয়ে আসা হয়েছে জাফরকে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আইনগতভাবে দেখা হবে।

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদী থেকে বস্তাবন্দি অবস্থায় শিক্ষার্থী উদ্ধার

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদি থেকে বস্তাবন্দি অবস্থায়  মাহফুজা খাতুন (১৪) নামে এক মাদরাসার শিক্ষার্থীকে উদ্ধার করেছে এলাকাবাসি। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৭টা ২০ মিনিটে পৌরশহরের টাঙন নদী থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে সে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মাহফুজা খাতুন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের ক্বারী মৃত মোস্তফা কামালের মেয়ে। সে ঠাকুরগাঁও পৌরশহরের খাতুনে জান্নাত কামরুন্নেছা কওমী মহিলা মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করত।

খালপাড়ার বাসিন্দা জয় মহন্ত অলক বলেন, নদীর নিচে একটি বস্তা পড়ে থাকতে দেখে আমাকে একজন কল করেন। আমরা প্রথম দেখায় মনে করেছিলাম, মারা গেছে। পরে ছবি তোলার জন্য একটু কাছে গিয়ে দেখি বস্তাটি নড়ে উঠল। তাৎক্ষণিক স্থানীয়দের বস্তাটি খুলতে বললাম। বস্তা খোলার পর দেখা গেল বেঁচে আছে। পরে তাকে হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়।

মাহফুজা খাতুনের বড় বোনের সঙ্গে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে বলেন, আমার বোন টাঙন নদীর পাশে এক মাদরাসায় পড়াশোনা করত। ঘটনা কি ঘটেছে জানি না। আমরা ঠাকুরগাঁওয়ে যাচ্ছি।

খাতুনে জান্নাত কামরুন্নেছা কওমী মহিলা মাদরাসার মুহতামিম হযরত আলী বলেন, স্বাভাবিক নিয়মের মতো রাত ১১টায় সবাই ঘুমিয়ে পড়ে। ফজরের সময় তাকে রুমে দেখতে না পেয়ে সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি করে। তার অভিভাবকদের খবর দেওয়া হয়। তারপর পাশেই টাঙন নদীর নিচে বস্তাবন্দি অবস্থায় তাকে পাওয়া গেলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Daily World News

ডুমুরিয়ায় মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন ৯০ পরিবারকে জমি ও গৃহপ্রদান