বরিশাল আইনুন ভিলা ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

//দৈনিক বিশ্ব ডেস্ক//

সরকারি বরিশাল কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ৯টার দিকে সরকারি ব্রজমোহন কলেজের মসজিদ গেট সংলগ্ন আইনুন ভিলা ছাত্রী নিবাসের ৪০৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছাত্রী সান-ই-জাহান জুয়েনা পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সোহাগদল গ্রামের মাসুম ফরাজী ও মোসাম্মৎ শিরিন দম্পতির মেয়ে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে।

অন্য ছাত্রীদের বরাত দিয়ে লোকমান হোসেন আরও বলেন, ওই কক্ষে জুয়েনা একা থাকত। বিকেলে তার কক্ষে খাবারও পৌঁছে দেয় ছাত্রী নিবাসের লোক। রাত ৯টার দিকে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেলে অন্য ছাত্রীরা দরজা খোলার জন্য বলে। কেউ দরজা না খোলায় সন্দেহ হলে ছাত্রী নিবাস কর্তৃপক্ষকে জানানো হয়। তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।

মাগুরা মহম্মদপুরের সন্তান লিটু গাজীপুরের শ্রীপুরে সহকর্মীদের দ্বারা পরিকল্পিত হত্যার স্বীকার বলে অভিযোগ

সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধিঃ

গত চার বছর পূর্বে মাগুরা মহম্মদপুরের রাজাপুর ইউনিয়নের অন্তর্গত নাওভাঙা গ্রামের স্বর্গীয় রবীন্দ্রনাথ বিশ্বাসের পুত্র লিটু কুমার বিশ্বাস (৩৫) বাংলাদেশ রেলওয়ে এর গাজীপুর জেলায় চাকরিতে যোগদান করেন তার বর্তমান কর্মস্থল ছিলো উক্ত জেলার শ্রীপুর উপজেলার বরমী এলাকায়।

গতকাল ১৯ মে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯ঃ৩০ মিনিটের সময় তাকে চলন্ত ট্টেনের নিচে ধাক্কা দিয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তার পরিবার।

পারিবারিক সূত্র জানায়,তাকে তার সহকর্মীরা পূর্বের শত্রুতার জেরে গতকাল পরিকল্পিত ভাবে চলন্ত ট্রেনের নিচে ফেলে হত্যা করেছে।নিহত লিটুর দেড় মাস বয়সী একটা পুত্র সন্তান রয়েছে, লিটুর ভাই লিমন এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।এদিকে লিটু বিশ্বাসের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

চাঁদপরের হাইমচরে মোবাইল গেমে আসক্ত হয়ে কিশোরের আত্মহনন

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে মোবাইল গেমে আসক্ত হয়ে জনি গাজী (১৫) নামে কিশোর আম গাছের সাথে উড়না পেচিয়ে আত্মহনন করেছে।

জনি নামের কিশোরের আত্মহত্যা করেন বৃহস্পতিবার (১৯ মে) সকালে ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ পাড়া বগুলা গ্রামো গাজী বাড়ীর খাল পাড়ে এই ঘটনা ঘটে। জনি ওই বাড়ীর জেলে দেলোয়ার গাজীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য দাদন প্রধানিয়া বলেন, জনির আত্মহত্যার খবর জানতে পেরে ঘটনাস্থলে আসি। লোকজন জানালেন তার সাথে কারো কোন বিবাদ ছিলনা। সবার সাথে তার ভাল সম্পর্ক ছিল। তবে সে মোবাইলে গেম খেলত। তার মা বলেছেন মাঝে মাঝে তারা মাথা গরম হয়ে যেত। কি কারণে সে আত্মহত্যা করেছে, এই মুহুর্তে বলতে পারছি না।

প্রতিবেশী শিমুল চোকদার বলেন, সকাল ৭টার দিকে আমার মা বলছেন দেলোয়ার গাজীর ছেলে আত্মহত্যা করেছে। এসে দেখি গাছের সাথে ঝুলন্ত অবস্থায়। তাৎক্ষনিক হাইমচর থানা পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ এসে ঘটনাস্থল থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তিনি আরো বলেন, তার মা আমাকে জানায় রাতে সে বলেছে মা তুমি আমাকে ফজরের নামাজের সময় জাগিয়ে দিও। মা সকালে জনিকে জাগিয়ে দেয়। সে মসজিদে নামাজ পড়তে যায়, আর ফিরে আসে না। কিছুক্ষণ পরে ইউনিয়নের গ্রাম পুলিশ দাদন চোকদারের স্ত্রী খালপাড়ে কাজে গিয়ে দেখেন গাছের মধ্যে জনি ফাঁসি দিয়ে ঝুলন্ত অবস্থায়। পরে তিনি ডাক চিৎকার দিলে সব লোকজন এগিয়ে আসে।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। ময়না তদন্তের রিপোর্ট আসলে বাকী বিষয় জানাযাবে। তবে মোবাইল গেমের কারণে আত্মহত্যার বিষয়টি আমাদেরকে কেউ জানায়নি।

খুলনার ডুমুরিয়ায় বিদুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত‍্যৃ।। এলাকাবসীর শোক

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া //

খুলনার ডুমুরিয়ার কুলটি গ্রামে দুপুরে  রান্না ঘরে খাবার  খেতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে স্বামী  ও স্ত্রী  মৃত্যু  এরং একমাত্র শিশু কন্যা আহত হয়েছে।

এলাকা বাসী সূত্রে  জানা গেছে, উপজেলার কুলটি গ্রামের কৃষক অভিজিত বিশ্বাস(২৮) ও তার স্ত্রী সুন্দরী বিশ্বাস(২৩) ১৮ মে বুধবার  দুপুর আড়াই টার দিকে রান্না ঘরে খাবার  খেতে যায়। কোন এক সময়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে  রান্না ঘরের টিনের চাল ও বেড়া  বিদ্যুতায়িত হয়ে পড়ে। অজানা বশত তারা বেড়ার স্পর্শ করলে ওই দম্পত্তি বিদ্যুৎ স্পৃষ্ট হয়। খবর পেয়ে প্রতিবেশিরা ছুটে এসে তাদের ঘরের মেইন সুইচ বন্ধ করে দেয়। এবং তাদেরকে তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাদেরকে মৃত্যু বলে ঘোষণা করেন।

এ সময় তাদের তিন বছর বয়সী শিশু অর্ণা বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে যেয়ে আহত হয়। তবে শিশুটি এখন আশংকামুক্ত বলে জানা গেছে। তাদের অকাল মৃত‍্যুতে এলাকাবাসী  মুচ্ছম‍্যান হযে পড়ে।

ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই বরগুনা পৌর সুপার মার্কেটের ১৭০ দোকান

//বরগুনা প্রতিনিধি//

বরগুনা পৌর মার্কেটের পেছনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৭০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ধারণা করছে।

মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে বাজারের একটি কাপড়ের দোকান থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

আগুন লাগার পর নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাঁচটি ইউনিট, রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা সদর পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পৌর মালিক সমিতির সদস্য, অ্যাম্বুলেন্স সমিতির সদস্য, উৎসর্গ, সামাজিক সংগঠন দুর্বার ও সাধারণ মানুষ আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

এসময় আগুন নেভাতে গিয়ে প্রায় পাঁচজন গুরুতর আহত হয়ে বরগুনার সদর হাসপাতালে চিকিৎসাধীন। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

আগুন লাগা ও নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালী ও বরগুনা জোনের সহকারী পরিচালক (এডি) জাকির হোসেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিস বরগুনা ও পটুয়াখালীর পাঁচটি ইউনিট কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত জানতে বুধবার (১৮ মে) তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটির মাধ্যমে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যাবে। এ মুহূর্তে আর কোনো তথ্য দেয়া যাবে না।

ফাইটিং এর শুটিং করতে গিয়ে তানজিন তিশা আহত

//দৈনিক বিশ্ব বিনোদন ডেস্ক//

সময়ের জনপ্রিয় নায়িকা তানজিন তিশা শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি আপাতত নিজ বাসায় বিশ্রামে আছেন। বিজ্ঞাপনটিতে তানজিন তিশার সহশিল্পী ছিলেন ক্রিকেটার তাসকিন আহমেদ।

রোববার সন্ধ্যায় বিরুলিয়ার একটি রিসোর্টে বিজ্ঞাপনের ফাইটিংয়ের দৃশ্যের শুটিং চলাকালে ডান হাতে মারাত্মকভাবে আঘাত পান তিশা।

এ বিষয়ে তিনি ব‌লেন, রোববার বিকাল থেকেই শুটিং করছিলাম। সন্ধ্যার পর ফাইটিংয়ের দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক আঘাত পাই। হাত ফুলে গেছে।

প্রসঙ্গত আগা না‌হিয়ানের পরিচালনায় একটি মুঠোফোন কোম্পা‌নির বিজ্ঞাপনের শুটিংয়ে চুক্তিবদ্ধ হয়েছেন নাটকের প্রিয়মুখ তিশা ও ক্রিকেটার তাসকিন।  সেই শুটিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বেপরোয়া ট্রাকের চাপায় নিহত হলো ৩টি তাজা প্রাণ

//দৈনিক বিশ্ব ডেস্ক//

প্রাইভেটকারের ফুরিয়ে যাওয়া তেল আনতে গিয়ে দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটরসাইকেলে থাকা একজন ইউপি সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার মঙ্গলপুর চেয়ারম্যানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দৌলা গ্রামের আব্দুল আজিজ বাবুর ছেলে স্থানীয় ইউপি সদস্য মো. রাকিব (৩৫), ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌর এলাকার নওহেদ আলীর ছেলে মো. তাসিম (১৪) ও দিনাজপুর শহরের গুড়গোলা মহল্লার ওসমান গনির ছেলে সাদবিন ওসমান (২৪)।

স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাতে ইউপি সদস্য মো. রাকিব ও তাসিমসহ ৪ জন একটি প্রাইভেটকারে দিনাজপুর শহর থেকে বোচাগঞ্জের দিকে যাচ্ছিলেন। বিরলের মঙ্গলপুর এলাকায় গিয়ে তাদের প্রাইভেটকারের তেল শেষ হয়ে যায়। এ সময় রাকিব ও তাসিম দুই কিলোমিটার দূরের একটি ফিলিং স্টেশনে গিয়ে তেল নিয়ে ফেরার পথে মোটরসাইকেল আরোহী সাদবিন ওসমানের সাহায্য চান। তেল নিয়ে তারা মোটরসাইকেলে তিনজন প্রাইভেটকারের কাছে আসার পথে বিরল উপজেলার মঙ্গলপুর চেয়ারম্যানের বাজার এলাকায় বোচাগঞ্জগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।

বিরল উপজেলার মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাফিজ মো. রায়হান আলী দুর্ঘটনার এ তথ্য নিশ্চিত করেছেন।

হাইমচরে আম পাড়াকে কেন্দ্র করে নিরীহ প্রবাসী পরিবারের উপর একাধিকবার হামলা/ আহত ৫

স্টাফ রিপোটার।।

হাইমচর উপজেলার ২ নং উঃ আলগী ইউনিয়নের ঢেলের বাজার সংলগ্ন নয়ানী লক্ষীপুর গ্রামের স্হানীয় বাসিন্দা মৃত সোলেমান মৃধা ও তার ছেলে, প্রবাসী  বিল্লাল হোসেন মৃধার পরিবারের উপর একাধিকবার কিশোর গ্যাং সুমন মিয়া হেলাল এর নেতৃত্বে এ হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়।

১৪ মে বৃহস্পতিবার বিকালে উপরোক্ত  চাঁন মিয়া ও তার ছেলে কিশোর গ্যাং সুমন  মিয়া, ওসমান মিয়া চাঁন মিয়ার শ্যালক হেলাল গং এর সাথে বর্বরোচিত এই সন্ত্রাসী হামলায় অসহায় মৃত সোলেমান মৃধা ও তার ছেলে প্রবাসী বিল্লাল, আলমগীর, শরিফ মৃধা, মৃত সোলেমান মৃধার কন্যা রাশিদা বেগম, রাশিদা বেগমের স্বামী রতন সহ তার পরিবারের ৫ জন সদস্য গুরুতর আহত হয়। পরে স্হানীয় এলাকাবাসী ও মৃত সোলেমান মৃধা ও তার ছেলে শরীফ হোসেন, আলমগীর হোসেন, রাশিদা বেগম, স্বামী রতন স্বজনরা আহতদের উদ্ধার করে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

আহতদের মধ্যে আলমগীর হোসেন, শরীর হোসেন, রাশিদা বেগমের স্বামী  রতন মিজি, মৃত সোলেমান মৃধার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকগন তাদেরকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিলে আহত আলমগীর, শরীফ, রতন, রাশিদা বেগম( মৃত সোলেমান মৃধার স্ত্রী) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত গন হলো মৃত সোলেমান মৃধা ছেলে আলমগীর, শরীফ মৃধা, মেয়ে রাশিদা বেগম, রাশিদা বেগমের স্বামী রতন, (মৃত সোলেমান মৃধা স্ত্রী) রেজিয়া।

প্রবাসী বিল্লাল হোসেনের পরিবারের উপর

একাধিকবার বর্বরোচিত হামলা ও লুটপাট চালায় একই গ্রামের সন্ত্রাসী বাহিনী চাঁন মিয়া, সুমন, ওসমান এবং চাঁন মিয়ার শ্যালক হেলাল এর নেতৃত্ব কিশোর গ্যাং

এ হামলায় বহিরাগত ও অজ্ঞাত আরো একাধিক সন্ত্রাসী মৃত সোলেমান মৃধা  পরিবারের উপর শুধু বর্বরোচিত হামলা করেই খ্যান্ত হয়নি সন্ত্রাসীরা প্রবাসী বিল্লাল হোসেনের বসত ঘরে অনাধিকার প্রবেশ করে লুটপাট চালায়।

এই সন্ত্রাসী হামলার ঘটনায় মৃত সোলেমান মৃধার পরিবারের পক্ষ থেকে হাইমচর থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনার বিষয়ে প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধা বিল্লাল হোসেন  জানান, আমাদের বাড়ির সম্মুখে আমাদের গাছের পাকনা আম পাড়াকে কেন্দ্র করে আম গাছে আম পাড়াতে যায় কিশোর গ্যাং সুমন ও তার পিতা চাঁন মিয়া, ওসমান মিয়ার নেতৃত্বে তারা জোরপূর্বক ভাবে আম পাড়ে কিন্তু এ ব্যাপারে আমার ভাইয়েরা প্রতিবাদ করায় তারা আমাদের বাড়ির সামনে এসে আমাদেরকে গালমন্দ করে, আমাদের উপর বর্বরোচিত সন্ত্রাসী স্টাইলে হামলা চালায় এবং আমারদের বিরুদ্ধে উল্টো  মিথ্যা অপবাদে মামলা দিয়ে হয়ারানি করছে। আমরা প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে বিচারের দাবী করছি এবং এই ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

আহতরা হামলা কারীর কিশোর গ্যাং  সুমন মিয়া, চাঁন মিয়া ওসমান এবং শ্যালক হেলাল এর বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্হা নেয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন স্থানীয় এলাকাবাসী।

English Dainikbiswa

রাণীশংকৈলে সড়কে উঠতে না উঠতেই প্রাণ গেল বৃদ্ধের

রাণীশংকৈলে সড়কে উঠতে না উঠতেই প্রাণ গেল বৃদ্ধের

মাহাবুব আলম,  রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় (রবিবার ১৫ মে) সকালে নেকমরদ-বালিয়াডাঙ্গি  পাকাসড়কে সোলায়মান আলী (৬৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

এদিন সকালে ওই সড়কে  ঈদগাঁও বাজারের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।মৃত সোলায়মান আলী চন্দচহট নয়াবস্তি এলাকার ঘুটু মোহাম্মদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে সোলায়মান বাজারে যাবার উদ্দেশ্যে  বাড়ি থেকে বেরিয়ে পাকা সড়কে উঠতে গেলে বালিয়াডাঙ্গী থেকে আসা একটি দ্রুতগামী কোচ এসে তাকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই মর্মেও ওসি জানান।

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

মাহাবুব আলম,ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁও রোড ষ্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা প‌ড়ে বৃদ্ধার তিন টুকরো কাটা দেহ উদ্ধার করা হয়েছে। মৃত বৃদ্ধা উত্তর ঠাকুরগাঁও বকসের হাট গ্রামের ইউসুফ আলীর স্ত্রী রশিদা বেগম (৫৮)।

(শনিবার ১৪ মে) দুপুরে পঞ্চগড় এক্সপ্রেস নামে ট্রেন ঠাকুরগাঁও প্লাটফর্ম ছাড়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বড় ছেলে রশিদ জানান আমার ছোট ভাই রবিউলকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে টেনে উঠিয়ে দিতে আসি আমি ও আমার মা। তাকে ট্রেনে উঠিয়ে দেওয়ার পর ট্রেন ছেড়ে দেয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আমার মায়ের পা স্লিপ করে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়েন। এতে করে ঘটনা স্থলে মায়ের দেহ তিন টুকরা কাটা অবস্তায় মৃত্যু বরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম বলেন, বিষয়‌টি  ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবিহিত করা হয়েছে। তদন্ত কমিটি এসে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।