বাগেরহাটের বারাকপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু ১

//নিজস্ব প্রতিবেদক//

বাগেরহাটে একটি যাত্রীবাহী বাস উল্টে মাছের ঘেরে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের সদর উপজেলার বারাকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করে চিকিৎসা দেয়ার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে প্রায় ৫৫ বছর বয়সী এক নারী মারা যায়। তবে নিহত ওই নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেনি। তার মৃতদেহ বাগেরহাট সদর হাসপাতালে রয়েছে।

মাছের ঘেরে আংশিক ডুবে থাকা বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে। খবর পেয়ে ফায়ার ব্রিগেড, থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার কাজে অংশ নেয়।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং বাগেরহাট ফায়ার ব্রিগেডের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস খুলনা থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। দ্রুতগামী ওই বাসটি বাগেরহাট সদর উপজেলার বারাকপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এসময় বাসটি রাস্তার পাশে একটি মাছের ঘেরে উল্টে পড়ে বেশ কয়েকজন যাত্রী আহত এবং এক নারী নিহত হন।

বাগেরহাট ফায়ার ব্রিগেডের সহকারী উপ-পরিচালক গোলাম সরোয়ার জানান, বাসটির পাঁচ ভাগের একাংশ ঘেরের মধ্যে ডুবে আছে। প্রাথমিক পর্যায়ে ফায়ার ব্রিগেডের কর্মীরা তল্লাশি চালিয়েছে বাসটির ভিতর এবং বাইরে। রেকার দিয়ে বাসটিকে ঘের থেকে তোলার চেষ্টা চলছে।

ভেতরে কোন মৃতদেহ আছে কি না বাসটি তোলার পর নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শেখ আদনান হোসেন জানান, আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে আনুমানিক ৫৫ বছর বয়সী এক নারী হাসপাতালে আসার আগে মারা যান। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ১১ জনকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

English Dainikbiswa

ভাগ্যের সুতো ছিড়ে গেছে ইমরান খানের !

ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ না করলে মারিওপোলে হামলা চলবে

বরিশালে স্বামীর পরকীয়ারয় প্রাণ গেল স্ত্রীর

//নিজস্ব প্রতিবেদকঃ, বরিশাল//

বরিশাল সদর উপজেলা চাঁদপুরা ইউনিয়নেস্বামীর পরকীয়া সইতে না পেরে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে হ্যাপি বেগম (৫০) নামের এক নারী। চার সন্তানেরর জননী এই নারী সোমবার সকাল সাতটার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রেখেছে।

এর আগে একই দিন খুব ভোরে বরিশাল সদর উপজেলার চাঁদাপুরা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের নিজ ঘরে কীটনাশক পান করেন নারী। তার স্বামী ফারুক চৌকিদার গ্রামপুলিশে কর্মরত রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামপুলিশ ফারুক চৌকিদার সম্প্রতি একই গ্রামের অপর এক নারীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এনিয়ে তাদের সংসাদে কয়েকদিন ধরে কলহ চলছিল। সেই কলহের জেরে রোববার খুব সকালে ঘরে থাকা কীটনাশক পান করেন হ্যাপি বেগম। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। সেখানে একদিন চিকিৎসাধীন অবস্থায় সকাল সাতটার দিকে তার মৃত্যু ঘটে। এই বিষয়ে নারীর স্বামী গ্রামপুলিশ ফারুক চৌকিদারের কোনো বক্তব্য না পাওয়া গেলে তার বড় মেয়ে সুমা আক্তার বলেন, মা পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন ঠিকই, কিন্তু বাবার পরকীয়ার কারণে কী না সম্পর্কে জানা নেই।

সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, কীটনাশক পানে নারীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। নারীর আত্মহত্যার কারণ হিসেবে প্রাথমিকভাবে স্বামীর পরকীয়া প্রেমের কথা শোনা গেলে এটি সত্য কী না তা তদন্ত ব্যতিত বলা সম্ভব হচ্ছে না।’

কোটালীপাড়ায় পিকআপ-বাইক সংঘর্ষে তিনজন নিহত

//নিজস্ব প্রতিবেদক//

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্রসহ তিনজন নিহত হয়েছেন।

আজ সোমবার সকালে গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক সড়কের কোটালীপাড়া উপজেলার সিকির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের লাবু শেখের ছেলে রুদ্র মাহামুদ (২০), কোটালীপাড়া পৌরসভার উলাহাটি গ্রামের ফারুক গাজীর ছেলে মুরাদ গাজী (২২) ও একই উপজেলার আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের নওশের হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (২২)। এর মধ্যে রুদ্র মাহামুদ কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ও মুরাদ গাজী একই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান জানিয়েছেন, বরিশাল থেকে ছেড়ে আসা সুন্দরবন কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যান আমতলী ইউনিয়নের সিকির বাজার মোড়ে কবি সুকান্ত ম্যুরালের কাছে পৌঁছালে বিপরীতমুখি একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে মোটরসাইকেল আরোহী রুদ্র মাহমুদ ও মুরাদ গাজী ঘটনাস্থলে মারা যান। অপর আহত নাঈম হাওলাদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

উইল স্মিথ ঠাটিয়ে চড় মারলেন অস্কার অনুষ্ঠানের উপস্থাপককে, ভিডিও….

//আন্তর্জাতিক ডেস্ক//

হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে চলছে ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডস অস্কার।

বাংলাদেশ সময় ভোর ৬টায় লাল গালিচার ওপর দিয়ে হেঁটে তারকাদের প্রবেশের মাধ্যমে শুরু হয় আয়োজনটি।

আর এমন বর্ণাঢ্য আর্ন্তজাতিক আয়োজনেই ঘটল অদ্ভূত এক কাণ্ড।

মঞ্চে উঠে অভিনেতা ও উপস্থাপক ক্রিস রকের গালে কষে চড় মারলেন অভিনেতা উইল স্মিথ। ঘটনার আকস্মিকতায় হতবাক সবাই।

কেন এমন বির্তকিত কাণ্ড ঘটালেন ‘আই রোবট’ খ্যাত তারকা?

ঘটনার একটি ভিডিও টুইটারে রীতিমতো ভাইরাল।

ভিডিওতে দেখা গেছে, অতিথিদের নিয়ে রসিকতায় মেতেছিলেন ক্রিস রক। উপস্থিত তারকাদের একেকজনকে নিয়ে একেকটি মন্তব্য করে যাচ্ছিলেন। এতে হাসির রোল পড়ে যায়।  এভাবে ঠাট্টা-মশকরা করতে করতে উইল স্মিথের স্ত্রী জাডা স্মিথ প্রসঙ্গে একটি মন্তব্য করেন ক্রিস রক।

এ অভিনেতা বলেন, পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জাডা। এতেই তুমুল ক্ষেপে যান উইল স্মিথ। চেয়ার ছেড়ে উঠে যান মঞ্চে। হেঁটে হেঁটে রকের সামনে দাঁড়িয়েই তাকে কষিয়ে এক চড় মারেন।

এ ঘটনায় শুরু অনেকেই ভেবেছিলেন, অনুষ্ঠানেরই একটি অংশ। কিছুক্ষণ পরেই সম্বিত ফিরে পান সবাই।  কারণ তখন চেয়ারে বসে রাগত স্বরে ক্রিস রককে কঠিন সব কথা বলেন স্মিথ।

তিনি গালিগালাজ করে বলেন, তার স্ত্রীকে এসব থেকে দূরে রাখতে।

‘জি আই জেন’ ছবিতে জাডার অভিনয়ের প্রসঙ্গ তুলে ধরার মতো তুচ্ছ কথা কেন ক্ষেপে গেলেন উইল স্মিথ?

মূলত: ওই ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। সেই ছবিতে তার মাথায় চুল ছিল না। ঘটনা চক্রে জাডার মাথাতেও চুল নেই। কিন্তু সেটি স্টাইলের কারণে নয়। তিনি অ্যালোপেশিয়া নামক রোগে আক্রান্ত। সেই কারণেই তার চুল নেই। অসুস্থ স্ত্রীকে জড়িয়ে এমন রসিকতা মেনে নিতে পারেননি উইল।

স্ত্রী জাডার সঙ্গে উইল স্মিথ।

ঘটনার পরে অবশ্য উইল ‘কিং রিচার্ড’ ছবির জন্য সেরা অভিনেতার অস্কার পান। তবে সেই পুরস্কার নিতে নিতেও তিনি কাঁদতে থাকেন।

https://twitter.com/i/status/1508269796730626055

MAYHEM BETWEEN CHRIS ROCK AND WILL SMITH AT THE #Oscars pic.twitter.com/265hGbsEDg

— Barstool Sports (@barstoolsports) March 28, 2022

English Dainikbiswa

দ্রব্যমূল্যের বৃদ্ধিতে বামজোটের হরতাল চলছে

নেত্রকোনায় শিক্ষার্থীকে বলাৎকার করল ইমাম

৯৪তম অস্কার অ্যাওয়ার্ড ২০২২

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল  নিহত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

বাগেরহাটের ফকিরহাটে খুলনা -ঢাকা মহাসড়কের কাকডাঙ্গা মোড় নামক স্হানে ,সকাল ১১ টায় (২৭ মার্চ) ঢাকা থেকে খুলনা গামী বেপরোয়া গতিতে চলা পরিবহন মটরসাইকেল আরোহী ফকিরহাট মডেল থানার পুলিশ কনস্টেবল মোঃ ইলিয়াস হোসেন (৩৬) কে  চাপা দিলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিষয় টি নিশ্চিত করেন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলিমুজ্জামান।

সদরঘাটে আজ সকালে এ্যাডভেঞ্চার-৯ আগুন

//দৈনিক বিশ্ব ডেস্ক//

আজ রাজধানীর সদরঘাটে একটি লঞ্চে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আজ রোববার সকালে এ্যাডভেঞ্চার-৯ নামের লঞ্চটিতে আগুন লাতে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

এ্যাডভেঞ্চার-৯ লঞ্চে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, লঞ্চটি ঘাটে ভেড়ানো ছিল। আগুন লাগার সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না।

লঞ্চটিতে কীভাবে আগুন লাগল, তা এখন পর্যন্ত জানা যায়নি।

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

 

গোপালগঞ্জের বাটিকামারী ইউপি চেয়ারম্যান জাফর সড়ক দুর্ঘটনায় নিহত

//নিজস্ব প্রতিবেদক//

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাটিকামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আকরাম হোসেন জাফর (৭৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার দুপুরে মুকসুদপুর-বরইতলা সড়কের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইউপি চেয়ারম্যানের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, মুকসুদপুর উপজেলা সদরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বেলা দেড়টার দিকে মোটরসাইকেলে করে বাটিকামারী নিজ বাড়িতে ফিরছিলেন আকরাম হোসেন। মুকসুদপুর-বরইতলা সড়কের বনগ্রাম মুন্সীবাড়ি পর্যন্ত আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ভ্যানগাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মারাত্মক আহত হন তিনি। এসময় তাকে বহনকারী মটরসাইকেলের চালকও আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হলে বিকেলে শাহ্ আকরাম হোসেন জাফর ফকিরকে ঢাকায় নেওয়ার পথে বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, সড়ক দুর্ঘটনায় আহত ইউপি চেয়ারম্যানকে হাসপাতালে আনলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে অক্সিজেন দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ইউপি চেয়ারম্যান শাহ্ আকরাম হোসেন জাফর ফকিরের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের সাংসদ মুহাম্মদ ফারুক খান।

English Dainikbiswa

জুতা পায়ে দিয়েই মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা হয় শহীদ মিনারে

শুধুমাত্র নারীরাই ওমরা হজে যেতে পারবেন নতুন নিয়মে

ইউক্রেনে কত হাজার ভবন ধ্বংস করেছে রাশিয়া, জেনে নিন

//আন্তর্জাতিক ডেস্ক//

রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের এখন পর্যন্ত প্রায় চার হাজার ৫০০ আবাসিক ভবন ধ্বংস করেছে রাশিয়া।

শনিবার বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনে প্রায় চার হাজার ৫০০টি আবাসিক ভবন, ১০০টি কোম্পানি ভবন, ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১৫০টি হাসপাতাল ধ্বংস করেছে।

ইন্টারফ্যাক্স-ইউক্রেন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি আরও জানিয়েছে, ইউক্রেনের সম্প্রদায় ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী অলেক্সি চেরনিশভ বলেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে না। খনি অপসারণের পর সারা দেশের মোট ক্ষতির মূল্যায়ন করা হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ইউক্রেনের ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর পরিমাণ প্রতিদিন বাড়ছে।

এদিকে পুনর্গঠন প্রচেষ্টার লক্ষ্যে ইউক্রেন সরকার নির্মাণ সামগ্রীর আমদানি পদ্ধতি সহজ করেছে। মন্ত্রী যোগ করেন, যেকোনো পুনর্গঠনের আগে খনি ও ধ্বংসস্তূপ পরিষ্কার করতে হবে।

ইউক্রেন পুনর্গঠনের প্রচেষ্টায় দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা এগিয়ে আসবেন বলেও আশা করেন তিনি।

English Dainikbiswa

১৫ বছরের কারাদন্ড// রাশিয়ায় যদি কেউ ভূয়া খবর ছড়ায়

জেলেনস্কি শীঘ্রই আত্মসমর্পণ করবেন বলে দাবি

মৌলভীবাজারের রাবার বাগানে খেলতে গিয়ে মাটি চাপায় ৩শিশুর মৃত্যু

//দৈনিক বিশ্ব ডেস্ক//

মৌলভীবাজারের ইসলাম নগরে রাবার বাগানে মাটি চাপায় ৩শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত তিন শিশু হলো- সুমন মিয়া, নাহিদ আহম্মেদ, আব্দুল কবির।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইসলামনগর গ্রামে পাহাড় ধ্বসে মাটি চাপায় ৩ শিশু নিহত হয়েছে। নিহতরা হল- একই গ্রামের তছলিম মিয়ার পুত্র সুমন মিয়া (১৩), আব্দুল করিমের পুত্র কবির আহমদ (১০), আব্দুস ছালামের পুত্র নাহিদ আহমদ (১২)। স্থানীয়রা জানান, শনিবার ১ টার দিকে ওই তিন শিশু একসাথে ভাটেরা রাবার বাগান এলাকায় (মাছরাঙা) পাখির বাসার গর্ত থেকে ছানা ধরতে যায়। এসময় পাহাড় ধসের ঘটনা ঘটে। মাটি চাপায় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। নিহত একজনের হাত দেখে সনাক্ত করে গ্রামবাসী মিলে মাটি সরিয়ে তিনজনের লাশ উদ্ধার করে। মর্মান্তিক এই দূর্ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে।।

বিস্তারিত আসছে…

হুতি বিদ্রোহীরা সৌদি তেল কোম্পানীর ডিপোতে বোমা হামলা করেছে

//আন্তর্জাতিক ডেস্ক//

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ‘সৌদি আরামকো’র তেল মজুদকারী ডিপো লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে।

জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার বিকাল সাড়ে ৫টায় জেদ্দার বুরাইমান এলাকায় সৌদি আরামকোর ডিপো লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ সময় দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের লেলিহান শিখায় আর কালো ধোঁয়ায় পুরো জেদ্দা শহরের আকাশ কালো হয়ে যায়। তবে এ ঘটনায় এখনও প্রাণহানির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সৌদি জোট বলছে, ইয়েমেনের বৈধতা পুনরুদ্ধার করার জন্য সৌদি আরামকোর তেল মজুদকারী ডিপো লক্ষ্য করে সন্ত্রাসী, ইয়েমেন ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা মিসাইল দ্বারা হামলা করে। তবে এই হামলায় শহরের জনজীবনে কোনো প্রভাব ফেলেনি। সূত্র: রয়টার্স