অভয়নগরে একরাতে শিক্ষা প্রতিষ্ঠান ও স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থায় চুরি

যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের জামতলা নামক স্থানে এক রাতে শিক্ষা প্রতিষ্ঠান ও স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত  রাতে একই স্থানে এই চুরির ঘটনা ঘটে।

স্বপ্ন সমাজকল্যাণ সংস্থার পরিচালক মনিরুল ইসলাম জানান, চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে ‘চুরি আতঙ্ক’ বিরাজ করছে ৷  একরাতে‘ ’  স্বপ্ন কল্যাণ সংস্থার অফিসের দরজার তালা ভেঙ্গে চোরচক্র ভিতরে প্রবেশ করে ৷ তারপর আলমারীর তালা ভেঙ্গে ২৪,৪০০/- (চব্বিশ হাজার চারশত) টাকা  নিয়ে যায়’ বলে তিনি জানান।

অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠান- স্বপ্ন কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক শাম্মী আক্তার জানান, দিবাগত রাতে একই স্থানে দুই জায়গায় চুরি সংঘটিত হয়েছে এটা আতংকের বিষয় ৷ স্বপ্ন কিন্ডার গার্টেন স্কুলের জানালা কেটে চোরেরা ৫টি সিলিং ফ্যানসহ  ছাত্র-ছাত্রীদের বহনকারী ইঞ্জিন চালিত গাড়ীর লোহালক্কর, যন্ত্রপাতি বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়েছে ৷ এটা খুব দুঃখজনক ঘটনা যে, শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হয়েছে !এমন কি যারা এমন ন্যাক্করজনক ঘটনা ঘটিয়েছে তাদের ছেলে -মেয়েও হয়তো কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহন করছে ৷

এমন দুঃসাহসিক চুরির ঘটনার নিন্দা জানিয়ে তিনি দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে ৬ নভেম্বর(শনিবার) অভয়নগর থানায় একটি অভিযোগ করা হয়েছে ৷

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

দৈনিক বিশ্ব

অভয়নগরের ফেনসিডিলসহ রেলওয়ে পুলিশের হাতে এক মাদক ব্যবসায়ী আটক

 

মাগুরা সদরের বেরইল পলিতা ইউনিয়নে নির্বাচনী সহিংসতা নৌকা সমর্থক হামলার শিকার

মাগুরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খন্দকার মহব্বত আলীর প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে ইউনিয়নের বাটাজোড় ঘাটে প্রতিপক্ষের লোকজন নৌকার বহরে এই হামলা চালায়।

এঘটনায় খন্দকার মহব্বত আলী জানান, আসন্ন বেরইল পলিতা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন নৌকা প্রতীকের দলীয় প্রচারণা চালানো হচ্ছে। সেই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় তার উপস্থিততে প্রচারণার অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রচারণায় সময় ইউনিয়নের বাটাজোড় ঘাটে প্রচারণার বহর পৌছানো মাত্র প্রতিপক্ষের লোকজনদের হাতে নৌকার সমর্থকরা এই হামলার শিকার হয়।

জানা গেছে, হামলায় ইমরান মৃধা লিমন নামে সদর উপজেলা যুবলীগের সদস্য মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এই হামলার ঘটনায় আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এঘটনায় খন্দকার মহব্বত আলী এই প্রতিবেদককে আরো জানান, তার প্রচারণায় প্রতিপক্ষ ঘোড়া প্রতীক ও রাজা গাজীর সমর্থকরা অতর্কিতভাবে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এবিষয়ে ঘোড়া প্রতীকের প্রার্থী এনামুল হক রাজা এই প্রতিবেদককে মুঠোফোনে জানান, তিনি এবং তার কোনো সমর্থকরা এই ঘটনার সঙ্গে জড়িত না। তবে তিনি ঘটনার পরে স্থানীয় রাজা গাজী ও নৌকা প্রতীকের সমর্থকরা সেখানে ছিলো বলে শুনতে পেরেছেন বলে জানান। এই ঘটনার সঙ্গে তার কোনো লোকজন জড়িত নন বলে দাবি করেন এই চেয়ারম্যান প্রার্থী।

এবিষয়ে স্থানীয় মাগুরার শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের এস আই কামাল হোসেন প্রচারণায় হামলার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ, বেরইল পলিতা ইউনিয়নে ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

//মাগুরা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব

পটুয়াখালীতে বিআরটিসি বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত

 

পটুয়াখালীতে বিআরটিসি বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত

 

মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী প্রতিনিধি।

পটুয়াখালী-টু-বরিশাল মহা-সড়কে বিআরটিসি বাস ও মোটরসাইকেল সংঘর্ষে শামীম (৩৭) নামের একজন নিহত হয়েছে।নিহত শামীম ইটবাড়িয়া ইউনিয়নের কাছিছিড়া গ্রামের বাসিন্দা ও পৌর নিউমার্কেট জুতার দোকানের ব্যাবসায়ী ছিলেন।

শুক্রবার (০৫-নভেম্বর-২০২১ ইং) তারিখ সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর বাজার সংলগ্নে আনুমানিক বিকেল ৩ টার সময় এ ঘটনা ঘটে।

জানাগেছে, পাংগাশিয়া থেকে পটুয়াখালী আশার সময় মোটরসাইকেল আরহী শামীম বদরপুর বাজার মহাসড়কে উঠে ডান দিকে ঘুরতেই অপরপাশ দিক থেকে আশা বিআরটিসি পরিবহন বাসের সঙ্গে সংঘর্ষ হলে মারাত্মক আহত হয় এবং মোটরসাইকেলে আগুন ধরে যায়।

পরে স্থানীয়রা আহত শামীমকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্দেশ্যে করে লাশ মর্গে পাঠানো হয়েছে।

লক্ষীপুরে অতর্কিত সন্ত্রাসী হামলায় আহত দুই।

 

বৃহত্তর নোয়াখালীর লক্ষীপুর জেলার রামগতি উপজেলায় দূর্বৃত্ত দের অর্তকিত হামলায় গুরুতর আহত দুই। স্বজন সূত্রে জানা যায়, তাদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।লক্ষীপুরে অতর্কিত সন্ত্রাসী হামলায় আহত দুই।

এ ঘটনায় স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগ পেয়েছি খতিয়ে দেখা হচ্ছে মামলার প্রস্তুতি চলছে, মামলা হলে প্রকৃত আসামীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দূর্বৃত্তদের হামলায় আহতরা হলেন উপজেলার চর রমিজ ইউনিয়নের এক নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু নাছের (৫৫) এবং অপর জন হলেন রাম দয়াল বাজার বণিক সমিতির সদস্য দিদার (৩৫)।

বিশ্বস্ত সূত্রে ঘটনার বিবরণে প্রাথমিক ভাবে জানা যায় যে ভিকটিমদ্বয় গতকাল রাত অনুমানিক বার টার দিকে বাড়ী ফিরছিলেন। সেই সময় বাড়ী ফেরার পথে আগে থেকেই ওঁতপেতে থাকা সন্ত্রাসীরা তাদের পথ রোধ করে তাদের উপর অর্তকিত হামলা চালায়।//সৈয়দ মোঃ শাকিল,  বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব

বাগেরহাটের রামপালে নির্বাচনী সহিংসতায় দুই জন আহত

 

 

বাগেরহাটের রামপালে নির্বাচনী সহিংসতায় দুই জন আহত

 

 

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি|| বাগেরহাটের রামপালে স্থগিত হওয়া রাজনগর ইউপি নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থীর হামলা ও মারপিটে দুই জন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন, উপজেলার রাজনগর গ্রামের মৃত গোলাপ মোল্লার পুত্র হাজী আমজাদ হোসেন (৭০) ও একই গ্রামের সিরাজ শেখ (৪৫)। আহতদের খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাগেরহাটের রামপালে নির্বাচনী সহিংসতায় দুই জন আহত

আহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাজনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২নং ওয়ার্ডে আপেল প্রতীক নিয়ে জালিনূর ও ফুটবল প্রতীক নিয়ে মহিউদ্দিন মোল্লা নির্বাচন করেন। নির্বাচনে মহিউদ্দিন হেরে গিয়ে দেখে নেওয়ার হুমকি দেন।

বুধবার বেলা ১১ টায় বিজয়ী প্রার্থী জালিনূর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানের সাথে সৌজন্যে সাক্ষাতের জন্য রামপাল সদরে আসার পথে রাজনগর কাচারী বাড়ির মোড়ে পৌছলে পরাজিত প্রার্থী মহিউদ্দিন, ইমন মোল্লা, ফয়সাল মোল্লা, গাউচ মোল্লা, জসিম মোল্লা, নাজমুল, ওবায়দুল হাজরাসহ বেশ কিছু ব্যক্তি হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে বেদম মারপিট করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

এ ব্যাপারে রামপাল থানার ওসি মো. সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি মারপিটের ঘটনা স্বীকার করে জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মহম্মদপুরের ফুলবাড়ি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে গেছে ৫ টি বাড়ি

 

।।শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা।।

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ৮নং নহাটা ইউনিয়নের ফূলবাড়ী গ্রামের উত্তর পাড়ায় আজ দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এসময় পাঁচটা বাড়ী আগুন লেগে পুড়ে গেছে বলে জানা গেছে, নিঃস্ব হয়ে গেছে খেটে খাওয়া দিনমজুর মানুষের আশ্রয়স্থল।

মহম্মদপুরের ফুলবাড়ি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে গেছে ৫ টি বাড়ি

ঘটনার সাথে সাথেই খবর পেয়ে উক্ত স্থানে অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আলী মিয়া এবং মাগুরা জেলা পরিষদের সদস্য জনাব এড. রবিউল ইসলাম রিংকু গিয়ে তাদেরকে সমবেদনা জানিয়েছেন এবং সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

যশোরের শার্শায় মাদকদ্রব্য ও ইজিবাইকসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধিঃ

“একটি গ্রাম হতে একটি দেশ, মাদকমুক্ত হবে সমগ্র বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে সীমান্তবর্তী যশোর জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করছে জেলা পুলিশের কয়েকটি বিশেষ টীম।

মহম্মদপুরের ফুলবাড়ি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে গেছে ৫ টি বাড়ি

তারই ধারাবাহিকতায় আজ ৩০ অক্টোবর -২০২১ রোজ শনিবার সকাল ৯ ঘটিকায় যশোর জেলার শার্শা নাভারণ সার্কেল, শার্শা থানার অফিসার ইনচার্জ ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জের নেতৃত্বে গঠিত একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শার্শা থানার বসতপুর গ্রামের গোগা- সাতমাইল রোড়ে অভিযান পরিচালনা করে ১ শত বোতল ফেনসিডিল, ফেনসিডিলবহন কাজে ব্যবহৃত ইজিবাইক সহ ১.মোঃ মিলন হোসেন বুড়ো (৩০), পিতা- মোঃ আলাউদ্দিন আলা, গ্রাম- রাজাপুর (০৬ নং ওয়ার্ড) , থানা- বেনাপোল পোর্ট , জেলা -যশোরকে গ্রেফতার করেন।

উল্লেখিত বিষয়ে মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অভয়নগরে সাংবাদিক হারুন অর রশীদের মাতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগর নওয়াপাড়া পৌর ৪ নং ওয়ার্ডের বাসিন্দা, অনলাইন নিউজ পোর্টাল পোস্ট পিয়নের প্রকাশক ও সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ এর মাতা মৃত্যু বরণ করেছে।২৭অক্টোবর (বুধবার) দিবাগত রাত আনুঃ-সাড়ে১২টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন–ইন্নি লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন ।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন ৷ গত ২৭ অক্টোবর তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলাকালীন রাত ১২.৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মর্হুমার জানাজার নামাজ বৃহস্পতিবার সকাল ১১’টায় নওয়াপাড়া সর্দারপাড়া নিজ বাড়ির মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্নমহল শোকও সমবেদনা জানিয়েছেন ৷

এছাড়া জানাজায়, শরীক হয়েছেন, নওয়াপাড়াপ্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতিঃ নজরুল ইসলাম মল্লিক, উপদেষ্টাঃ এসএম ফারুক আহমেদ, মো. আবিদ হাসান, সহ–সভাপতিঃ এসএম মুজিবর রহমান, সাধারণ-সম্পাদকঃ- মো.মোজাফ্ফার আহমেদ, দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মো.মফিজুর রহমান দপ্তরী, যুগ্ন-সম্পাঃ সৈয়দ জাহিদ মাসুদ তাজ, ক্রীড়াও সাংস্কৃতিক সম্পাঃএমএম আলাউদ্দিন, আইসিটি সম্পাঃ-তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য গাজী রেজাউল করিম, মল্লিক খলিলুর রহমান, জাকির হোসেন হৃদয়, ডিআর আনিস,সৈয়দ রিপানুল ইসলাম, আশরাফুল আলম লিপু, ফটো সাংবাদিক আনিসুর রহমান প্রমুখ ৷

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

পাটুরিয়ায় ১৭টি ট্রাক নিয়ে শাহ আমানত ফেরী কাত হয়ে ডুবেছে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে ১৭ টি ট্রাক নিয়ে আমানত শাহ নামে একটি রো রো ফেরি ডুবে গেছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপাক মো. জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া থেকে সকাল ১০টার দিকে আমানত শাহ নামে একটি বড় ফেরি ১৭ টি ট্রাক নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পাটুরিয়ার ৫নং ফেরিঘাটের পল্টুনের কাছে পৌছানের সময় ফেরি ডুবির ঘটনা ঘটে। তবে ফেরিতে কোন যাত্রীবাহী বাস ছিলো না বলে জানান তিনি। ঘটনাস্থালে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করেছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসির) বাণিজ্য বিভাগের পরিচালক এম এম আশিকুজ্জামান বলেন, ফেরি দুর্ঘটনার কথা আমরা শুনেছি। আমরা ঢাকা থেকে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি।

অভয়নগরে রডের আঘাতে ও এসিডে ঝলসে মারা গেলেন মিল শ্রমিক

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগর উপজেলায় এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড মিলে টিফিন চলাকালীন সময়ে বসে থাকা কেয়া খাতুন (২৮) নামের নারী শ্রমিককে অপর শ্রমিক শামীম হোসেন (৩৫) লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে তার শরীরে এসিড নিক্ষেপ করে। ২৫ অক্টোবর (সোমবার) দুপুরে এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড মিলের অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে।

আশংকাজনক অবস্থায় তাকে খুলনা আদদ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। পুলিশ বিষয়টি জানার পর উপজেলার তালতলা মাইলপোস্ট এলাকার খন্দকার মোশারফ হোসেনের ছেলে ঘাতক শামীম হোসেনকে আটক করেছে। নিহত কেয়া খাতুন উপজেলার কাদিরপাড়া গ্রামের আবুল কালামের মেয়ে।

বিষয়টি সম্পর্কে অভয়নগর থানার এসআই গৌতম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পরকীয়া প্রেমের জের ধরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কেয়া খাতুনকে হত্যা করা হয়েছে। আসামিকে আটক করে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।