খুলনা ফুলতলায় ৬০০ অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

 

খুলনার ফুলতলায় উপজেলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করোনায় খুলনা কর্মহীন, অসহায় ও দুস্থ ছয়শত পরিবারের মাঝে

প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

 

সোমবার সকালে খুলনা জেলার ফুলতলা উপজেলা পরিষদ চত্ত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন। খাদ্যসহায়তার মধ্যে ছিলো চাল, আলু, ডাল, সবজি ও মাছ।

 

খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে অসহায়, দুস্থ, শ্রমজীবী ও যারা দিন আনে দিন খায় তাদের বিভিন্ন সহায়তা করে যাচ্ছেন। এসকল ত্রাণসামগ্রী স্বচ্ছতার সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে বিতরণ করা হচ্ছে। করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তিনি সক্ষম ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন এবং ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। সভাপতিত্ব করেন উপজেলানির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন।

 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ মারুফুল আলম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

পরে জেলা প্রশাসক একই স্থানে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে উপজেলার ৩১ জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, পোষাক ও সরঞ্জামাদি বিতরণ করেন। এছাড়া তিনি উপজেলার দামোদর ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্য দ্বিতীয় পর্যায়ের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের কারণে সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্মক লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রান্তিক মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। লকডাউন চলাকালে খুলনা মহানগর এবং উপজেলাসমূহে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো।।

পড়ুন দৈনিক বিশ্ব

খুলনা জেলা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে রূপসা থেকে ৫ চোর গ্রেফতার

 

বাজেট অধিবেশন ২০২১-২২ করোনার কারণে এবারও সংক্ষিপ্ত

 

বাজেট অধিবেশন ২০২১-২২ করোনা পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও সংক্ষিপ্ত হবে। তবে অধিবেশনে করোনা স্বাস্থ্যবিধি অনুসরণে আরও কড়াকড়ি আরোপ করা হবে। আগামী ২ জুন শুরু হবে অধিবেশন ৩ জুন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটের ওপর সর্বোচ্চ ১০ দিন আলোচনা হতে পারে। আর অধিবেশন চলতে পারে সর্বোচ্চ ১৫ দিন।

 

সংশ্লিষ্ট সূত্র মতে, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আগামী ২ জুন থেকে বাজেট অধিবেশন আহ্বান করেছেন। প্রথম দিনে চলতি সংসদের সদস্য আব্দুল মতিন খসরু ও আসলামুল হকের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা ও তা গ্রহণ শেষে অধিবেশন মুলতবি হবে।

পরদিন বিকেল তিনটায় সংসদের বৈঠক বসবে। সেদিন আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। দুদিন বিরতির পর অধিবেশনে আওয়ামী লীগ সরকারের টানা ত্রয়োদশতম এই বাজেট নিয়ে আলোচনা শুরু হবে। আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হবে।

 

এমনটি বিবেচনায় রেখে সংসদ সচিবালয় ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। তারা জানান, করোনা পরিস্থিতির মধ্যে গত বছর ৯ কার্যদিবসের বাজেট অধিবেশন ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন।

 

গত বছর ১০ জুন বাজেট অধিবেশন শুরু হয়েছিল। পরে ৩০ জুন ওই বাজেট পাস হয়। গত বছর স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চালাতে সম্পূরক বাজেট ও প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা সংক্ষিপ্ত হয়। এবারও তেমনটি হবে বলে জানা গেছে।

 

এ বিষয়ে সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত একাধিক কর্মকর্তা জানান, করোনা মহামারীকালে যেভাবে বিগত অধিবেশনগুলো স্বাস্থ্যবিধি মেনে চালানো হয়েছে, বাজেট অধিবেশনও সেভাবে চলবে। অধিবেশনে যোগদানের ক্ষেত্রে সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের করোনা নেগেটিভ নিশ্চিত করা হয়। সেক্ষেত্রে টিকা নেয়া হলেও তাদের নমুনা পরীক্ষা করাতে হবে। গত বছরের মতো সংক্ষিপ্ত এই অধিবেশনের মাঝে বিরতি থাকবে বলেও তিনি জানান।

 

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, এবার কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবার সম্ভাবনা নেই। তবে প্রতিবছরের মতো বাজেট উপস্থাপনের আগে ওইদিন জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসবে। মন্ত্রিসভার বৈঠকের পর অর্থ বিল যাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর ওই বিলটি সংসদে তোলা হবে। বরাবরের মতো ওইদিন রাষ্ট্রপতি সংসদ অধিবেশনে উপস্থিত থাকবেন।

 

করোনা পরিস্থিতিতে অনুষ্ঠিত অন্যান্য অধিবেশনের মতো এবারও অধিবেশনে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। সংক্রমণ এড়াতে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। গণমাধ্যমকর্মীরা শুধুমাত্র বাজেট পেশের দিন বাজেটের কাগজপত্র নিতে সংসদ এলাকায় ঢুকতে পারবেন।

গত বছর সংসদের মিডিয়া সেন্টার থেকে কাগজপত্র বিতরণ করা হলেও এখন সেখানে করোনা টিকাকেন্দ্র থাকায় এবার সংসদের টানেলের ভেতর থেকে কাগজপত্র বিতরণ করা হতে পারে।

 

উল্লেখ্য, গত ৪ এপ্রিল মাত্র তিন কার্যদিবসে জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশ শেষ হয়। করোনা পরিস্থিতির কারণে গত ৭টি অধিবেশন ছিল সংক্ষিপ্ত। অনেকটা নিয়মরক্ষার অধিবেশন চলেছে।

// অনলাইন ডেস্ক //

পড়ুন দৈনিক বিশ্ব …

‘লকডাউন’ আরও বাড়ানোর সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ

 

আজ আর্ন্তজাতিক মে দিবস উপলক্ষে বরিশালে বিভিন্ন শ্রমিক সংগঠনের র‌্যালি ও সমাবেশ

 

বরিশালে যথাযোগ্য মর্যদায় মহান আর্ন্তজাতিক মে দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটি,জাতীয় শ্রমিক ফেডারেশন বরিশাল জেলা কমিটি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটি নগরীতে শ্রমিকের শ্রমের ন্যায্য দাবী আদায়ের লক্ষে র‌্যালি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (০১ লা মে) সকাল ১১ টায় মহান আর্ন্তজাতিক মে দিবস উপলক্ষে নগরীর ফকির বাড়ি বাসদ দলীয় কার্যলয় থেকে এক বণ্যাঢ্য র‌্যালি বেড় হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রাণ কেন্দ্র অশি^নী কুমার টাউন হল চত্বর সম্মুখে করোনা দূর্যোগকালে সকল শ্রমিকদের সু-রক্ষা নিশ্চিত করণ,শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু কর, ত্রান দেও,ঈদের আগে বেতন-বোনাস সহ চার দফা দাবী আদায়ের দাবীতে এক সমাবেশ করে।

বাসদ বরিশাল জেলে কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চত্রবর্তী, শ্রমিক নেতা দুলাল মল্লিক, জাহাঙ্গীর হোসেন, মানিক মিয়া, নুরুল হক, শহিদুল ইসলাম, মহসিন মীর, সাইফুল ইসলাম ও নিলিমা জাহান।

অপরদিকে সকাল সাড়ে ১১টায় নগরীর ফকির বাড়ি সড়কে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দলীয় কার্যলয়ে মহান আর্ন্তজাতিক মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিক পার্টির জেলা সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড, শেখ মোঃ টিপু সুলতান,মোজাম্মেল হক ফিরোজ,জাহাঙ্গির চৌধুরী, সুজন আহমেদ,শামিম শাহরুখ তমাল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এর পূর্বে জাতীয় শ্রমিক পার্টির আয়োজনে নগরীর বিভিন্ন সড়কে এক র‌্যালি বেড় করেন তারা। এর আগে সকালে নগরীর নাজির মহল্লা সড়ক থেকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ও নারী ট্রেড ইউনিয়ন সহ নির্মাণ শ্রমিক ইউনয়ন বরিশাল জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি এ্যাড, একে আজাদের নেতৃত্বে নগরীতে এক র‌্যালি বের করে।

পুনরায় দলীয় কার্যলয়ে র‌্যালি শেষ হয় শ্রমিকদের দাবী পুরনের সরকারের প্রতি আহবান জানিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত ।

 //পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //

আরও পড়ুন…

 

 

আজ মে’ দিবস।। বঙ্গবন্ধু আজীবন বঞ্চিত, মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন: শ্রম প্রতিমন্ত্রী

 

 শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নজান সুফিয়ান বলেন, মহান মে দিবস শ্রমজীবী-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গৌরবোজ্জ্বল দিন। জাতির পিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বঞ্চিত, মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন। তিনি বলেছিলেন, ‘বিশ্ব আজ দু’ভাগে বিভক্ত, একদিকে শোষক, আরেকদিকে শোষিত। আমি শোষিতের পক্ষে’। বঙ্গবন্ধু পরিত্যক্ত কল-কারখানা জাতীয়করণ করে দেশের অর্থনীতিকে শক্তিশালী এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছিলেন।

শ্রমজীবী মানুষের হাতেই দেশের অর্থনীতি শক্তিশালী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রমজীবী মানুষের জন্য কাজ করছেন। করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী  করোনায় কর্মহীনদের কষ্টলাঘবে লাখ লাখ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। তবে সবাইকে নিজেদের স্বাস্থ্য নিজেদেরকেই সুরক্ষিত রাখতে হবে।

মহান মে দিবস উপলক্ষ্যে করোনায় কর্মহীন বিভিন্ন সেক্টরের পাঁচশত শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান শনিবার (০১ মে) দুপুরে খুলনার শ্রম অধিদপ্তর চত্ত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

অনুষ্ঠানে বাস চালক, গৃহশ্রমিক, থ্রি-হুইলার, দিনমজুর, ইজিবাইক, দর্জি ও দোকান শ্রমিকের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

মানবিক সহায়তার মধ্যে ছিলো চাল, ডাল, আলু, তেল, সবজি ও মুরগির মাংস।

অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দ রবিউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বিভাগীয় উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজনে করে।

 

এর আগে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান শহিদ হাদিস পার্কে মহানগর ও জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাড়ে ছয়শত বিভিন্ন পেশার কর্মহীন শ্রমিকদের মাঝে চাল, ডাল, সেমাই ও চিনি বিতরণ করেন।

//আ: রাজ্জাক শেখ, থুলনা ব্যুরো//

 

 

আরও পড়ুন…

রূপসার থানার বিভীন্ন ইউনিয়নে যুবলীগের ধান কাটা

বিশুদ্ধ পানির জন্য RO Filter ব্যবহার করুন…

 

খুলনার রূপসায় জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধন

 

 রূপসায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা  ২২ এপ্রিল বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: আনিচুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা: সঙ্গিতা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ডা: শেখ কামরুল হুদা, ডা: সেহেলিনা জাফরিন, ডা: নাসরিন সুলতানা, ডা: রুখসানা রশীদ, ডা: দীপা পোদ্দার, ডা: পিংকিং শিকদার  প্রমুখ।

 খুলনার রূপসায় জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধন

আরও উপস্থিত ছিলেন- পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল বশির খান, মুক্তিযোদ্ধা আ: সাত্তার, রবিন্দ্র নাথ বিশ্বাস, সন্তোষ চিন্তা পাত্র, হাবিবুর রহমান। আনুষ্ঠান পরিচালনায় স্যানিটারী ইনেসপেক্টর মো. মোকতার হোসেন।

//আ: রাজ্জাক, খুলনা ব্যুরো//

 

নড়াইলে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস পালিত

 নড়াইল প্রতিনিধি, মোঃ খাইরুল ইসলাম চৌধুরীঃ

নড়াইলে মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও জাতীয় দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ শুক্রবার প্রত্যুশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়।

পরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন শেষে শহীদ স্মৃতি স্তম্ভ ,গন কবর ,বধ্যভূমি,জেলা প্রশাসকের কার্যালয়ের বঙ্গবন্ধু ও চেতনা চত্বর ও বঙ্গবন্ধুর মুর্যালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, জেলা বিএনপি,নড়াইল পৌরসভা,নড়াইল প্রেসক্লাব, জেলা আইনজীবি সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক দল,সরকারি-বে-সরকারি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন মোনাজাত, গণকবর জিয়ারত করা হয়।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,জেলা প্ররিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়,পিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার,পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারন সম্পাদক মোঃ শামীমুল ইসলাম টুলুসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সরকারী কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

১৯ মার্চ স্বাধীনতার প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস

 নিজস্ব প্রতিবেদকঃ

১৯৭১ সালের ১৯ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন জয়দেবপুর তথা গাজীপুরের বীরজনতা। পাকিস্তানি হানাদারদের গুলিতে পঙ্গুত্ব বরণ করেন অনেকেই।

১৯৭১ সালের ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধের ঘটনার স্মরণে আজ ১৯ মার্চ-২০২১ রোজ শুক্রবার ভাওয়াল সম্মেলন কক্ষ, জেলা প্রশাসক কার্যালয়, গাজীপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় অংশ গ্রহন করেন জনাব জামিল আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ গাজীপুর, জনাব জাকির হাসান, উপ- পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জনাব এ,কে,এম জহিরুল ইসলাম, পুলিশ সুপার ( ভারপ্রাপ্ত) জেলা পুলিশ,গাজীপুর, এ্যাডভোকেট রীনা পারভীন, চেয়ারম্যান উপজেলা পরিষদ, গাজীপুর সদরসহ বীর মুক্তিযোদ্ধাগণ অংশ গ্রহন করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব এস.এম. তরিকুল ইসলাম, জেলা প্রশাসক, গাজীপুর।

রামপালে বঙ্গবন্ধু’র জন্ম শত বার্ষিকী পালন

এ এইচ নান্টু, বাগেরহাট জেলা প্রতিনিধি||

রামপালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী পালন করা হয়েছে। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে, ভোর ৬ টায় ২১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রোগ্রামার মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় উপজেলা অডিটোরিয়ামে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শোভন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আ. জলিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আ. ওহাব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো জিয়াউল হক, পিআইও মো. মতিউর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী প্রমুখ।

জয় বাংলা বাংলার জয় ।। আজ বঙ্গবন্ধুর জন্মদিন

ডেস্ক নিউজ।।

আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। মুক্তিযুদ্ধের এই মহানায়ক ১৯২০ সালের এই দিনে ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিশুকালে ‘খোকা’ নামে পরিচিত সেই শিশুটি পরবর্তী সময়ে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারি। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা।

জাতি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ দিবসটি উদ্‌যাপন করবে। দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ঢাকা, টুঙ্গিপাড়াসহ সারা দেশে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

শেখ মুজিবুর রহমান কিশোর বয়সেই সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। গোপালগঞ্জের মিশন স্কুলে অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালে তৎকালীন ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগদানের কারণে প্রথমবার কারাবরণ করেন। ১৯৬৬-এর ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান এবং ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচন ও মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অর্জনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে পরিণত হন। সদ্য স্বাধীন বাংলাদেশকে যখন অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে পরিচালিত করছিলেন, তখনই ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে সপরিবারে নিহত হন তিনি। বাণী বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক বাণীতে বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তাঁর কর্ম ও আদর্শ চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে।’ তিনি বলেন, বঙ্গবন্ধু কেবল বাঙালি জাতির নন, তিনি বিশ্বে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক, মুক্তির দূত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, ‘আসুন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব শিশুদের কল্যাণে আমাদের বর্তমানকে উৎসর্গ করি। সবাই মিলে জাতির পিতার অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি। আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার।’