|
রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা গ্রামের কৃষকদের ধান কেটে দিলেন নৈহাটি ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক, আব্দুস সালাম মূর্শেদী এমপির ব্যবস্থাপনায় কেন্দ্রিয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহন করা হয়। আজ ৩০ এপ্রিল দুপুরে প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে রোজা থাকা অবস্থায় অর্ধশতাধিক যুবলীগ নেতাকর্মী এ কাজে অংশ গ্রহন করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, জেলা যুবলীগ নেতা নাসির হোসেন সজল, আশিষ কুমার রায়, উপজেলা যুবলীগ নেতা এমপি কো অর্ডিনেটর নোমান ওসমান রিচি, নৈহাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাদশা মিয়া, যুবলীগ নেতা শাহনেওয়াজ কবীর টিংকু, শেখ আ: মজিদ, মারুফ খান, ইলিয়াজ হোসেন, সাইফুল ইসলাম শাওন, মহিউদ্দিন মানিক, মাসুম শেখ, তরিকুল ইসলাম বাদল, শাহজাদা, ওমর ফারুক, নাহিদ শেখ, আলতাফ শেখ, ইমান শেখ, ওলিয়ার শেখ, ফরহাদ শেখ, তুষার দাস, জাহিদুর রহমান, রহিম মিনা, আব্দুল্লাহ, নাজমুল শেখ, বিল্লাল শেখ, রুবেল। নেতৃবৃন্দ এসময় ইকবাল ফৌজদারের ২ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন।
|
ঘাটভোগ ইউনিয়ন রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের নতুনদিয়া গ্রামের কৃষক অনিল বিশ্বাসের ১০ বিঘা জমির ধান কেটে দিলেন রূপসা উপজেলা যুবলীগ। গত ২৯ এপ্রিল সকালে নরনিয়া বিলের নতুনদিয়া দাড়ির মাথা নামক স্থানে প্রায় ৫ কিলোমিটার পায়ে হেটে যুবলীগ নেতা মোঃ নোমান ওসমানী রিচির নেতৃত্বে অর্ধশত যুবলীগ নেতৃবৃন্দ এ ধান কর্তন অনুষ্ঠানে অংশগ্রহন করেন। প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে রোজা থাকা অবস্থায় প্রধান মন্ত্রীর নির্দেশনা মোতাবেক এবং কেন্দ্রীয় যু্বলীগের কর্মসূচির অংশ হিসেবে এ ধান কর্তনে অংশগ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোল্লা অহিদুজ্জামান মিজান, জেলা যুবলীগের প্রভাবশালী নেতা নাসির হোসেন সজল, উপজেলা যুবলীগ নেতা আশিষ কুমার রায়, সুব্রত বাগচি, সরদার আবুল কালাম আজাদ, শারাফাত হোসেন উজ্জ্বল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আঃ মজিদ শেখ, বাদশা মিয়া, কৃষকলীগ নেতা রহমত আলী শেখ, যুবলীগ নেতা মহিউদ্দিন মানিক, তুষার দাস, হাবিবুর রহমান, আবুল হাসান, এহতেশামুল হক অপু, ইমান আলী মোল্লা, জনি ফকির, সাইফুল ইসলাম শাওন, বাপ্পারাজ, হিমেল, জাহিদুর রহমান, আঃ রহিম মিনা, মুরাদ শেখ প্রমূখ।
// আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো //
|

