ডুমুরিয়ায় সাবেক মন্ত্রীর মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন জাতির পিতা দেশকে স্বাধীন করেছে দেশের মানুষের কল‍্যানে। তার ই কন‍্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নত  দেশে রুপান্তর করতে কাজ চালিয়ে যাচ্ছে। হিংসা ব‍্যিদেশ সমাজের কল‍্যান বযে আনতে পারেনা। ধর্মীও উপশনালয গড়তে জাতি ধর্ম নিবিষে সকলের কাজ করা উচিত। গতকাল রবিবার বিকেল সাহস ইউনিয়নের

খরশন্ডা জামে মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মাদ্রাসার সুপার এর সভাপতিত্বে ও আওয়ামী লীগনেতা সমাজ সেবক ডা: জাহিদুল ইসলাম পরিচালনায়  সভায় বক্তব‍্য দেন মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমীনা পারভীন রুমা,  মসজিদ কমিটির সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক  নির্মল দেবনাথ,   এমপির একান্ত সচিব সমীর দে গোরা, কেকেকে বি মাধ‍্যমিক বিদ‍্যালযের সভাপতি আরাফত মোশের্দ, ছাত্র নেতা আকতারুল আলম সুমন গাজী আলামিন, বিএম শাহাবুদ্দিন, মোহাম্মদ মোড়ল, লুৎফর মোড়ল, শরিফুজ্জামান, বিল্লাল মোল্ল‍্যা, বখতিয়ার রহমান, ইমরান হোসেন বাবু, মজিদ মোড়ল, আবু হাসান মোল্ল‍্যা, শেখ হাছানুজ্জান, আশিক, মোহাসিন মোড়ল, প্রমুখ।

 

বরিশালে দোলযাত্রা হলি উৎসব পালিত

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

বরিশালে দোলাযাত্রা হলি উৎসব অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল থেকে নগরীর বিভিন্ন মন্দির ও পাড়া মহল্লায় এই দোলযাত্রা হলি উৎসব শুরু হয়। গতকাল শুক্রবার সকালে বিভিন্ন মন্দিরে পূজার মাধ্যমে দোলযাত্রার উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসবে সামিল হয়ে সনাতন ধর্মের শিশু থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ রঙ খেলায় মেতে ওঠেন। এ উপলক্ষে গত বৃহস্পতিবার নগরীর নতুনবাজার  ডিজে পার্টির আয়োজন করা হয়। সেখানে অসংখ্য নারী-পুরুষ রঙ খেলায় মেতে ওঠেন। নগরীর কাউনিয়া এলাকায় দোল উৎসবে অংশগ্রহণকারী পার্থ দাস বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ ও তার সখী রাধা দেবি দোল পূর্ণিমার দিনে রঙ খেলায় মেতেছিলেন। এ কারণে প্রতিবছর এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা দোলযাত্রা হলি উৎসব পালন করেন।

নাথু দাস নামে এক ভক্ত বলেন, সদর রোড জগন্নাথ মন্দিরে রঙ খেলায় অংশ নিতে এসেছিলেন বিভিন্ন এলাকার নারী-পুরুষ ও শিশুরা।

এছাড়াও নগরীর শ্রী শ্রী শংকর মঠ, রাঁধা কৃষ্ণ মন্দির, রামকৃষ্ণ মিশন,সদররোড শ্রী গুরু মন্দির,কাউনিয়া লোকনাথ মন্দির,নতুন বাজার অষ্টকোনা মন্দির, স্ব রোড,রাধাকৃষ্ণ মন্দির বাজার রোড,লোকনাথ মন্দির, ও সরকারি ব্রজমোহন কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দোলযাত্রা হলি  উৎসব অনুষ্ঠিত হয়। ফাল্গুন  মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব পালিত হয়ে থাকে পঞ্জিকার হিসাবমতে শুক্রবার এই উৎসবের দিন। তবে একদিন আগেই শীতলাখোলা যুব সমাজ এ অনুষ্ঠানের আয়োজন করেন। জাতি ধর্মের বিভেদ ভুলে শিশু যুব থেকে সব ধরনের লোকজন এ অনুষ্ঠানে হলি খেলায় মেতেছেন।

অংশ নেয়া ব্যক্তিরা বলেন- করোনায় টানা দুই বছরে দোল উৎসব তারা উদযাপন করতে পারেননি। এবার তাই উৎসবে অংশ নিতে পেরে বেশ উপভোগ করেছেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

১ হাজার চেচেন যোদ্ধা পুতিনের জন্য যুদ্ধ করতে ইউক্রেনের পথে

বরিশালে বেদম পেটানো হল পূজা কমিটির নেতাকে

//নিজস্ব প্রতিবেদক//

মন্দিরের ফটক খোলার সময় মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ না করায় ওই মন্দির কমিটির সভাপতিকে বেদম পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর কালিবাড়ি রোডস্থ ধর্মরক্ষ্মীনি সভাগৃহে ডেকে জিয়া সড়কের জয়দুর্গা কামেশ্বরী মন্দির পূজা কমিটির সভাপতি জগদীশ বৈদ্যকে মারধর করা হয়। পরে জগদীশ বৈদ্যকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি করে। জগদীশকে মারধরের অভিযোগ উঠেছে মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি তমাল মালাকার, সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা ও সদস্য খোকন চন্দ্র দাসের বিরুদ্ধে। জগদীশ বৈদ্য বলেন, জয়দুর্গা কামেশ্বরী মন্দির প্রতি বছর এক মাস করে বন্ধ থাকে। সেই মন্দির কমিটির সভাপতি রাখাল চন্দ্র দে’র সাথে কথা হলে তিনি মন্দিরের ফটক খুলতে বলেন। সেই মোতাবেক মন্দিরের ফটক খোলা হয়। বৃহস্পতিবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বাসায় ফেরার পথে মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পাপ্পা ফোন দিয়ে ধর্মরক্ষ্মিনী সভাগৃহে আসতে বলে। কিছুক্ষণ পর সভাপতি তমালও যেতে বলে সেখানে। ধর্মরক্ষ্মিনীতে যাওয়ার পর তাদের কেন মন্দির খোলার সময় আমন্ত্রণ জানানো হয়নি, এই অজুহাত দেখিয়ে খোকন আমাকে মারধর শুরু করে। পরক্ষণে তমাল ও পাপ্পাও এলোপাতাড়ি মারধর করে। এরপর স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে আসে।

জগদীশ আরও বলেন, মহানগর পূজা উদযাপন পরিষদের কমিটি জোড়পূর্বক বিভিন্ন মন্দিরে হস্তক্ষেপ করছে। তারা জোড়-জুলুম করছে। বিগত দিনের কমিটিগুলো থেকে এমন আচরণ আমরা পাইনি।

অভিযোগ রয়েছে, মহানগর পূজা উদযাপন পরিষদের এই কমিটি অনেকটা দখল করেছে বর্তমান পদপ্রাপ্তরা। বিতর্কিত লোকজনকে এই পরিষদের নেতৃত্ব দেওয়া হয়েছে, এই নিয়ে ক্ষুব্ধ সচেতন সনাতন ধর্মাবলম্বীরাও। যারা শহরজুড়ে বিতর্কিত, তাদেরকে জোড় খাটিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানে আসন দেওয়া সমীচীন হয়নি বলেও অভিমত তাদের। করোনাকালীন সময়ে তমাল মালাকার শ্মাশানে সাধারণ মানুষদের দাহ করতে দেয়নি। পরে তৎকালীন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের হস্তক্ষেপে দাহ হতো। এই বিষয়ে জানতে বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি তমাল মালাকারকে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। অপরদিকে সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা বলেন, ‘জগদীশকে ডেকে জিজ্ঞাসা করা হয়েছে, কেন মন্দির খোলার সময় আমাদের জানানো হয়নি। কিন্তু তাকে মারধরের কোনো ঘটনা ঘটেনি। এটা গুজব ছড়িয়েছে তৃতীয় পক্ষ। মহানগরের সব মন্দিরে আমাদের হস্তক্ষেপ করার বৈধতা রয়েছে। তবে আমরা কোনো কমিটির উপর জোড় জুলুম করি না। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক পরিচালিত হয় আমাদের কমিটি। এখানে কারো হস্তক্ষেপ নেই।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাণীশংকৈলে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২বোনের মৃত্যু

 

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫৬ 

//আন্তর্জাতিক ডেস্ক//

পাকিস্তানের পেশোয়ারে শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। হাসাপাতাল কর্মকর্তারা জানিয়েছেন, আহত হয়েছেন ১৯৪ জন যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আছিম এই তথ্য নিশ্চিত করেছেন।

পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে কোচা রিসালদার এলাকার সরকারের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ আলী সাইফ বলেন, এটা একটা আত্মঘাতী হামলা। এই ঘটনায় দুই সন্ত্রাসী যুক্ত ছিল।

পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আইজাজ খান বলেন, বিস্ফোরণে একজন পুলিশ নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুইজন হামলাকারী কিচ্ছা কাহিনী বাজার এলাকার মসজিদে প্রবেশের চেষ্টা চালায়। তারা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ওপর গুলি বর্ষণ করে। এতে একজন পুলিশ নিহত এবং আরেকজন গুরুতর আহত হন।

নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গুলিতে একজন আত্মঘাতী নিহত হন। কিন্তু আরেকজন মসজিদে দৌঁড় দেন এবং নিজেকে উড়িয়ে দেন।

আজ পবিত্র শবে মেরাজ (২৬শে রজব)

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

আজ সোমবার হিজরি রজব মাসের ২৬ তারিখ পবিত্র শবে মেরাজ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র এ রজনী। ইসলামিক ফাউন্ডেশন জানায়, পবিত্র শবেমেরাজ ১৪৪৩ হিজরি উদযাপন উপলক্ষে আজ বেলা দেড়টায় (বাদ জোহর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র শবেমেরাজ-এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনাসভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের এতে অংশ নিতে ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে।

এই রাতটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যময় ও মহিমান্বিত। এ রাতে হজরত মোহাম্মদ (সা.)-এর জীবনে অন্যতম শ্রেষ্ঠ মুজিজা ‘মেরাজ’ সংঘটিত হয়। নবুয়তের দ্বাদশ বছর রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত (আরবি ২৭ রজব) মহান আল্লাহর ইচ্ছায় নবীজি (সা.) ঊর্ধ্বাকাশে সফর করেন। আরশে আজিমে পৌঁছে মহান আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ ও কথাবার্তা হয়। এ সময় উম্মতে মোহাম্মদির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়াস্বরূপ ফরজ করেন মহান আল্লাহ।

আমল

শবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো আমলের কথা শরীয়তে উল্লেখ করা হয়নি। তবে অনেকে এ উপলক্ষে নফল রোজা রাখেন। তাসবীহ-তাহলীল পাঠ করেন। এর কোনোটিকেই খাটো করে দেখার সুযোগ নেই। কারণ আল্লাহতায়ালার কাছে বান্দার যে কোনো আমলই মূল্যবান। কোনো বিশেষ ব্যবস্থা বা আয়োজন না করে সাধারণভাবে এ রাতে কবরস্থানে যাওয়া এবং মৃত ব্যক্তিদের জন্যে দোয়া করা ও দরুদ-ইস্তেগফার পাঠ করে দোয়া করা আবশ্যক। কারণ এ রাতে রাসূল (স) মেরাজ ভ্রমণে বেহেশত দোযখ পরিদর্শনকালে জাহান্নামীদের শাস্তি অবলোকন করেছিলেন। আমাদের দোয়া মৃত ব্যক্তিদের সেই শাস্তি কিছুটা হলেও লাঘব করতে পারে।

এ রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত তথা কুরআন তেলাওয়াত করা, অধিকহারে দরুদ পাঠ করা এবং নফল নামাজ পড়া যেতে পারে। কারণ এ রাতেই মহান আল্লাহ মহানবী (স)-এর মাধ্যমে উম্মতের জন্য নামাজ ফরজ করেন। ফরজ নামাজ ঠিক রেখে নফল নামাজ যত বেশি পড়া যায় ততই আল্লাহর রহমতের ছায়াতলে ঠাঁই পাওয়া সহজ হবে। এক হাদীসে রয়েছে, ফরজের পর নফল নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর রহমতের যত নিকটবর্তী হয়, অন্য কোনো আমলে তা সম্ভব হয় না। তাই এ রাতে বেশি বেশি নফল নামাজ পড়া যেতে পারে। তবে নামাজের জন্য রাকাত সংখ্যার কোনো বাধ্যবাধকতা নেই; বরং এই রাতে সামর্থ অনুযায়ী জামাত ব্যতীত অনির্দিষ্টভাবে নফল নামাজ পড়া এবং নিজের ও সকল মুসলমানের জন্য দোয়া করা উচিত। শবে মেরাজের পরদিন অর্থাত্ ২৭ রজব নফল রোজা রাখা যেতে পারে। বর্ণিত আছে, রাসূলে আকরাম (স) যখন মেরাজ ভ্রমণে যান তখন তিনি রোজা অবস্থায় ছিলেন। তাই তাঁর স্মরণে রোজা পালন করা অবশ্যই ফজিলত হিসেবে গণ্য হবে। তবে যে কোনো নফল রোজার ক্ষেত্রে শরীয়তের বিশেষ মূল নীতি হলো, অন্তত একসঙ্গে দুটি রোজা রাখা। রাসূল (স) ইরশাদ করেছেন, ইহুদিরা একটি রোজা রাখে। তোমরা তাদের বিরোধিতা ও আল্লাহর অধিক সন্তুষ্টি অর্জনের নিমিত্ত অন্তত দুটি রোজা রাখো। তাই রজবের ২৬-২৭ বা ২৭-২৮ তারিখে এই রোজা রাখা উত্তম।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইইউর আকাশসীমার জবাবে পাল্টা ফ্লাইট বাতিল করেছে রাশিয়ান এয়ারলাইন্স এরোফ্লোট

 

আমতলীতে খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে তিন দিন ব্যাপি মাহফিলের আখেরি মোনাজাত অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বাংলাদেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে শুক্রবার জুম্মাবাদ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বরগুনা জেলার আমতলী উপজেলার আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শেষ হয়েছে।

ছারছিনা শরীফের মরহুম পীর মাওলানা নেছারউদ্দিন আহম্মদের ৭০ তম ও মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালের ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়। গত বুধবার থেকে আনুষ্ঠানিক ভাবে এ মাহফিল শুরু হয়ে আজ আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

দক্ষিণাঞ্চলের দ্বিতীয় বৃহৎ এ মুসলিম জমায়েতে অংশগ্রহনের জন্য সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম বাস, ট্রাক, ট্রলার ও টেম্পো বোঝাই করে খানকা শরিফে সমবেত হন। জুম্মাবাদ ঘন্টাব্যাপী আখেরি মোনাজাত পরিচালনা করেন ছারছিনা শরিফের বর্তমান পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ। আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বোবোধসহ দেশের শান্তি কামনা করা হয়।

বাঁশখালী গন্ডামারায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সঃ মাহফিল অনুষ্টিত

 

চট্টগ্রাম প্রতিনিধি

বাঁশখালী গন্ডামারা খাজা গরীবে নেওয়াজ ফাউন্ডেশনের পবিএ মেরাজুন্নবী সঃ ও ওরসে গরীবে নেওয়াজ রাঃ মরহুম ও মরহুমদের ইছালে ছাওয়াব মাহফিল উপলক্ষে ৬ষ্ট তম ঈদে মিলাদুন্নবী সঃ মাহফিল অনুষ্টিত।

গত বুধবার ১৬ই ফেব্রুয়ারী ২০২২ইং দুপর থেকে পশ্চিম গন্ডামারা বায়তুর রহমান জামে মসজিদের মাঠ ময়দানে পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানিয়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব হযরত মাওলানা আবুল কাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন, গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলী,ইউপি সদস্য আলী নব্বী, নুরুল হাকিম,সমাজ সেবক আবদুর রহমান, সাবেক মেম্বার হাফেজ শহিদুল্লাহ, মৌলানা আমিন, রাজনীতিবিদ হেফাজুল ইসলাম হোসাইনী উক্ত মাহফিলে প্রধান আলোচক ছিলেন, আখাউড়া শাšি‘পুর গাউছিয়া রেজভীয়া দরবার শরিফের হযরত মাওলানা মুফতি আবদুর রহমান রেজভী, বিশেষক আলোচক ছিলেন, পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানিয়া ফাযিল মাদরাসার আরবী প্রভাষক হযরত মাওলানা মমতাজুল হক নঈমী, বোয়ালখালী বেগুরা সিনিয়র মাদ্রাসার সিনিয়র সহকারী হযরত মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী, গন্ডামারা আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজ এর হেড মাওলানা হযরত মাওলানা আহছানুল জামাল আলকাদেরী। উক্ত মাহফিলে প্রধান অতিথি চেয়ারম্যান লেয়াকত আলী বলেন, পবিত্র মেরাজুন্নবী (স:) এর অপিরিসীম গুরুত্ব রয়েছে। মাহফিল মানুষকে দ্বীনের পথে ডাকে ঈমান আকিদা মজবুত করে। মানুষ কে সটিক পথ দেখায়। মাহফিল মানুষের আদর্শকে মজবুত ও ঈমানকে কঠোর করে।

পড়ুন দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বাঁশখালী উপজেলা প্রাণী সম্পদ প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত

 

বাগেরহাটের রামপালে বিএনপি নেতা মজনু’র দাফন সম্পন্ন জানাযায় মানুষের ঢল

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উজলকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মল্লিক মিজানুর রহমান মজনু’র জানাযা সম্পন্ন শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শনিবার বেলা ১১ টায় উপজেলার ফয়লাহাট কামাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যাক নেতাকর্মী ও এলাকাবাসী মরহুমের জানাযায় শরীক হন।

এ সময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড, রামপাল সদর ইউপির সাবেক চেয়ারম্যান জামিল হাসান জামু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবলা, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, কামরুল ইসলাম গোরা, সদস্য সচিব মোজাফফর আলম, সদস্য মনজুর মোর্শেদ স্বপন, রামপাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, ফকিরহাট বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল করীম কালাম, মোল্লারহাট বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি আ. হালিম খোকন।

বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর অ্যাডভোকেট শেখ আ. ওয়াদুদ, মানজুরুল হক রাহাদ প্রমুখ। জানাযায় বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীসহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত থেকে ।

উল্লেখ্য, মল্লিক মিজানুর রহমান মজনু দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার সকাল ১০ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

মহম্মদপুরে রিপোর্টার্স ইউনিটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

সিলেট শাহজালালের মাজারে গজার মাছ দেখে আনন্দিত দর্শনার্থী ভিডিও

//সিলেট থেকে মোঃ হোসেন গাজী//

দরগাহে হযরত শাহজালাল রহ. এর মাজার।

২০০৩ সালের ৪ ডিসেম্বর বিষ প্রয়োগে পুকুরের প্রায় ৭শ’ গজার মাছ হত্যা করা হয়। ফলে পুকুরটি গজার মাছ শুন্য হয়ে পড়ে। মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিম দিকের গোরস্থানে পুঁতে ফেলা হয়। মাজারে ঐতিহ্যের ধারক বাহক এই মাছগুলোর আবারও সংরক্ষণের জন্য মাজার কর্তৃপক্ষ ও সরকারের উদ্যোগে পুকুরটি খনন করে তাকে আবার নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছ  চাষের উপযোগী করে তোলা হয়।

পুকুরটি মাছ শুন্য হয়ে যাওয়ার পর হযরত শাহজালাল (রঃ) এর অপর সফরসঙ্গী মৌলভীবাজারের শাহ মোস্তফা(রঃ) এর মাজার থেকে ২০০৪ সালের ১১ জানুয়ারি ২৪ টি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয়। বর্তমানে পুকুরের গজার মাছের সংখ্যা ১২ শতাধিক। দর্শনার্থীরা ছোট মাছ কিনে গজার মাছকে  খাওয়াতে দেখা গেছে।

বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখা যায়, বর্তমানে করোনা মোহামারীর কারণে মাজারে লোকসমাগম আগের তুলনায় অনেক কম। করোনা মহামারি (অমিক্রন)র প্রভাব পড়েছে দরগাহ সংলগ্ন হোটেল গুলোতেও। দর্শনার্থীদের উপস্থিতি কম হওয়ার কারণে হোটেল ও দোকানীদের বেচাকেনা তুলনামূলক কম।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

আল বায়াত স্টেডিয়াম বিশ্বকাপের নান্দনিক উদ্বোধনী ভেন্যু (ভিডিও)

 

হিজাব বিতর্কের জেরে ব্যাঙ্গালোরে স্কুল-কলেজে ১৪৪ ধারা জারি

//আন্তর্জাতিক ডেস্ক//

ভারতের ব্যাঙ্গালোরের সব স্কুল-কলেজের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে কর্নাটক সরকার। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে।

কর্নাটকে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার দাবি করেছে হিন্দুত্ববাদীরা। আবার হিজাবের সমর্থনে সরব মুসলিম পড়ুয়াদের একাংশ। এই বিতর্ক ঘিরে অশান্তি ঠেকাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এর আগে অশান্তি ঠেকাতে কর্নাটকের বিজেপি মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের সরকার মঙ্গলবার থেকে তিন দিন রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়। এখন শুক্রবার স্কুল-কলেজ খোলার পর রাজ্যের রাজধানীতে নয়া নিয়ম কার্যকর হবে।

ব্যাঙ্গালোরের পুলিশ কমিশনার কমল পান্ত বুধবার ১৪৪ ধারা ঘোষণা করে বলেন, শহরে উত্তেজনা রয়েছে। নতুন করে প্রতিবাদ-বিক্ষোভ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তাই শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা অপরিহার্য। এই পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্কুল-কলেজের আশপাশে ফৌজদারি দণ্ডবিধির অনুযায়ী ১৪৪ ধারা জারি করা হয়েছে।

কর্নাটকের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে হিজাব নিষিদ্ধ করার দাবিতে গেরুয়া উত্তরীয় পরে বিক্ষোভ দেখিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। অন্যদিকে হিজাবের সমর্থনে পথে নেমেছে মুসলিম পড়ুয়ারা।

এদিকে হিজাব পরার অধিকার চেয়ে ছাত্রীরা কর্নাটক হাইকোর্টে আবেদন জানিয়েছে। বিষয়টি এখন আদালতের বিচারাধীন। বিচারপতি জানিয়েছেন, তিনি যতদিন রায় না দিচ্ছেন, ততদিন যেন রাজ্যে শান্তি বজায় থাকে। সব পক্ষ যেন ধৈর্য ধরেন।

রাজ্য সরকার জানিয়েছে, তারা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ড্রেস কোড চালু করেনি। তবে রাজ্যের নিয়মানুযায়ী, স্কুল ও কলেজ কর্তৃপক্ষ নিজস্ব ড্রেস কোড চালু করতে পারে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই ড্রেস কোড চালু আছে।

এই হিজাব বিতর্ক মধ্যপ্রদেশ ও পুদুচেরিতেও ছড়িয়েছে। মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী বলেছেন, ‘হিজাব স্কুল বা কলেজ ইউনিফর্মের অঙ্গ নয়। স্কুলে এলে ইউনিফর্ম পরে আসতে হবে। বাড়িতে যে যার মতো পোশাক পরতে পারেন।’ মধ্যপ্রদেশেও সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবকে নিষিদ্ধ করার পক্ষে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

প্রদীপ-লিয়াকত এখন কাশিমপুর কারাগারে