টিকটকারদের জন্য সুখবর

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

ইউটিউবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে আবারও ভিডিও প্রকাশের সময় বাড়াচ্ছে টিকটক। বর্তমানে টিকটকে সর্বোচ্চ ১০ মিনিটের ভিডিও প্রকাশ করা গেলেও নতুন এ উদ্যোগের আওতায় চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ৩০ মিনিটের ভিডিও প্রকাশ করতে পারবেন নির্মাতারা।

ছোট আকারের ভিডিও তৈরি ও আদান-প্রদানের সুযোগ দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেলেও ধীরে ধীরে ভিডিও প্রকাশের সময় বাড়াচ্ছে টিকটক। এরই ধারাবাহিকতায় আবারও ভিডিও প্রকাশের সময় বাড়াতে যাচ্ছে টিকটক। সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞ ম্যাট নাভার্না জানিয়েছেন, টিকটকের সর্বশেষ বেটা সংস্করণে ৩০ মিনিটের ভিডিও প্রকাশের সুবিধা যুক্ত করা হয়েছে। বর্তমানে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে।

ম্যাট নাভার্নার তথ্যমতে, টিকটকের সর্বশেষ বেটা সংস্করণে ভিডিও প্রকাশ করতে গেলেই একটি পপআপ বার্তা দেখা যাচ্ছে। সেখানে বলা হচ্ছে, ‘৩০ মিনিটের ভিডিও উপস্থাপন করা যাচ্ছে—আপনি এখন ৩০ মিনিট পর্যন্ত ভিডিও প্রকাশ করতে পারবেন।’ তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি টিকটক।

২০১৬ সালে আকারে ছোট ভিডিও প্রকাশের সুযোগ দিয়ে যাত্রা শুরু করে টিকটক। শুরুতে ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও প্রকাশ করা গেলেও ধীরে ধীরে প্রকাশের সময় বাড়িয়েছে প্ল্যাটফর্মটি। নিয়মিত ভিডিও প্রকাশের সময় বাড়ানোর ফলে বর্তমানে ইউটিউবের অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে টিকটক। সূত্র: বিজিআর ডটকম

ভারতীয় নায়ক নায়িকাদের দেহরক্ষী কার কত পারিশ্রমিক

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

তারকাদের যেমন খ্যাতি রয়েছে, তেমনি রয়েছে দুশ্চিন্তা। সর্বক্ষণ নিরাপত্তার চাদরে থাকতে হয় তাদের। আমরা প্রায়শই আমাদের প্রিয় তারকাদের অতিরিক্ত সতর্ক দেহরক্ষী দিয়ে পাহারা দিতে দেখি, যাতে নিরাপত্তার কোনো ত্রুটি না হয় বা কেউ তাদের কাছাকাছি না যায়। তারকা অভিনেতাদের বডিগার্ড অর্থাৎ দেহরক্ষী হিসেবে দায়িত্বরত ব্যক্তিরা প্রায়শই জনসাধারণের ভিড়ের হাত থেকে তাদের রক্ষা করেন।

এমনকি যেকোনো অঘটন, হুমকি ও বিপদ থেকে রক্ষা করতে নিজের প্রাণ দিতেও পিছপা হন না এই দেহরক্ষীরা। ছায়ার মতো ২৪ ঘণ্টা তারকাদের সঙ্গে লেগে থাকেন তারা। দায়িত্বের জন্য তারা যেমন জীবন বাজি রাখেন, তেমনি তাদের পারিশ্রমিকও আপনাদের হতবাক করে দেবে। চলুন জেনে নেওয়া যাক বলিউডের জনপ্রিয় ও প্রভাবশালী কিছু তারকার দেহরক্ষীদের পারিশ্রমিক।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, তাদের বার্ষিক আয় জেনে নিন।

শাহরুখ খান : বলিউডের বাদশাহ তিনি। যেখানেই যান হাজারো মানুষের ভিড় জমে যায়। তাই তাকে নিরাপত্তা দিতে সর্বদা সচেষ্ট থাকতে হয় তাঁর দেহরক্ষীর।

শাহরুখ খানের দেহরক্ষীর নাম রবি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, তিনি বছরে পারিশ্রমিক নিয়ে থাকেন ২.৭ কোটি রুপি। শাহরুখের সবচেয়ে ভরসার কর্মী তিনিই। আরিয়ানকে তিনিই আগলে রাখেন সব সময়।

সালমান খান : ফিল্মি দুনিয়ায় সালমান খান যেমন তুমুল জনপ্রিয়, তেমনি তাঁর দেহরক্ষীও ভীষণ জনপ্রিয়।

বারবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন সালমানের রক্ষাকর্তা শেরা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, পারিশ্রমিক হিসেবে বছরে তিনি নিয়ে থাকেন ২ কোটি রুপি।

আমির খান : বলিউডের পারফেকশনিস্ট আমির খানের দেহরক্ষীর নাম যুবরাজ ঘোরপাড়ে। আমির খানের মতো তাঁরও বার্ষিক আয় কম নয়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, বছরে দুই কোটি রুপি পারিশ্রমিক পান তিনি।

ক্যাটরিনা কাইফ : বলিউড ডিভা ক্যাটরিনা কাইফের নিরাপত্তা নিশ্চিত করেন তাঁর দেহরক্ষী দীপক সিংহ। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, বছরে তিনি পারিশ্রমিক নিয়ে থাকেন ১ কোটি রুপি।

অক্ষয় কুমার : বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার পর্দায় বা বাস্তব জীবনে মারমুখী হলেও তাঁকে দেখে রাখার জন্যও সর্বদা নিয়োজিত থাকেন একজন দেহরক্ষী, যার নাম শ্রেয়সে। বহু বছর ধরে সুপারস্টারের সঙ্গে রয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, তাঁর বার্ষিক আয় ১.২ কোটি রুপি।

আলিয়া ভাট : ভাট পরিবারের কন্যা হওয়ায় ছোটবেলা থেকেই নিরাপত্তার চাদরে থাকেন আলিয়া ভাট। আলিয়া যখন ছোট, সুনীল তালেকর তাকে রক্ষা করতেন সব সময়। এখনো তাকেই নিজের দেহরক্ষী হিসেবে রেখেছেন আলিয়া। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, বছরে সুনীলের আয় ১ কোটি রুপি।

অমিতাভ বচ্চন : অমিতাভের ছায়াসঙ্গীর নাম জিতেন্দর শিন্ডে। বহু বছর ধরে বিগ বিকে নিরাপত্তা দিয়ে আসছেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, অমিতাভকে সব বিপদ-আপদ থেকে রক্ষা করার জন্য তিনি বছরে পান ১.৫ কোটি রুপি।

দীপিকা পাড়ুকোন : বলিউডের শীর্ষ নায়িকা তিনি। বছরে ২-৩টি হিট চলচ্চিত্র উপহার দিয়েই যাচ্ছেন। আয়ও সব নায়িকার চেয়ে অনেক বেশি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা জালাল বছরে পারিশ্রমিক পান ২ কোটি রুপি। সারাক্ষণই দীপিকাকে ঘিরে থাকেন জালাল।

Daily World News

 

ব্যারিস্টার সুমন উপস্থিতি উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় ও বর্ধিত সভায়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১দিন যাবৎ কৃচ্ছ্রসাধনা, জপ, ধ্যান এবং পূজা করছেন

বাজাজ এন২৫০ মোটরসাইকেল বাজারে আনছে উত্তরা মোটরস লিমিটেড

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

দেশের বাজারে প্রথমবারের মতো আসছে ভারতীয় কোম্পানি বাজাজের ২৫০ সিসির একটি মোটরসাইকেল। উত্তরা মোটরস লিমিটেড তাদের স্থানীয় কারখানায় তৈরি করে এ মোটরসাইকেল বাজারে আনছে। প্রাথমিকভাবে ২৫০ সিসির ৫০০ থেকে ৬০০ মোটরসাইকেল বাজারে আনা হবে বলে জানা গেছে।

বাজারসংশ্লিষ্টরা বলেছেন, এটিই ২৫০ সিসির প্রথম মোটরসাইকেল, যা বাংলাদেশে বাজারজাত করা হচ্ছে।

২৫০ সিসির নতুন মডেলের এই মোটরসাইকেলের ব্র্যান্ড নাম বাজাজ পালসার এন২৫০। দেশে বাজাজের মোটরসাইকেল বাজারজাত করে উত্তরা মোটরস। প্রতিষ্ঠানটির একজন শীর্ষ কর্মকর্তা জানান, ২৫০ সিসির মোটরসাইকেলটি বাজারে আনতে ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। শিগগিরই এটির বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধন করা হবে।

বাজাজ পালসার এন২৫০ মোটরসাইকেলটিতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস প্রযুক্তি। ডুয়েল চ্যানেল এবিএস ফিচারটি মোটরসাইকেলের চাকা লক না হওয়া বা আটকে যাওয়া অথবা যে কোনো রাস্তায় চাকা যেন পিছলে না যায়, তা নিয়ে কাজ করে।

ব্রুকলিন ব্ল্যাক রঙের মোটরসাইকেলটিতে থাকবে বাই ফাংশনাল এলইডি প্রজেক্টর হেডল্যাম্প ও গ্লিটার প্যাটার্নের এলইডি টেইল ল্যাম্প। রয়েছে ইউএসবি মোবাইল চার্জিং ব্যবস্থাও। মোটরসাইকেলটির সামনে ৩৭ মিলিমিটারের টেলিক্সপিক সাসপেনশন ও পেছনে রয়েছে মনোশক সাসপেনশন।

মোটরসাইকেলটির ইঞ্জিনটি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ধরনের। ইঞ্জিন থেকে সর্বোচ্চ ২১ দশমিক ৫ নিউটন মিটার টর্ক পাওয়া যায়। মোট ১৪ লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটির বাইকটির ওজন ১৬২ কেজি। বাজাজ পালসার এন২৫০ মোটরসাইকেলে ৪৫ কিলোমিটারের মতো মাইলেজ পাওয়া যাবে।

দেশে মোটরসাইকেলের চাহিদা বাড়ছে, বাজারও দিন দিন বড় হচ্ছে। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর— ১০ মাসে দেশে মোট ৩ লাখ ৪৯ হাজার ৮৯২টি মোটরসাইকেল বিক্রি হয়েছে। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে মোটরসাইকেল বিক্রিতে প্রবৃদ্ধি সম্প্রতি কিছুটা কমেছে বলে তাঁরা মনে করেন।

১কোটি টাকা মাত্র ১ রাতের হোটেল ভাড়া…!

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

অত্যাধুনিক সুযোগ-সুবিধার সাদা ও সোনালি রঙের চারটি শয়নকক্ষের বিলাসবহুল পেন্টহাউসটির নাম ‘দ্য রয়্যাল ম্যানশন’। এতে রয়েছে বিশাল হলঘর, ১২ আসনের খাবার ঘর, বিনোদন কক্ষ, সুইমিংপুল এবং ব্যক্তিগত খোলা জায়গা, যেখানে বসে দেখা যাবে দুবাইয়ের আকাশ। আর আপনি যদি সেখানে থাকতে চান, তাহলে প্রতি রাতে গুনতে হবে ১ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৮০০ টাকা (এক ডলার‍=১১০ টাকা)।

১কোটি টাকা মাত্র ১ রাতের হোটেল ভাড়া

অত্যাধুনিক এই স্যুট তৈরি করা হয়েছে দুবাইয়ের ৪৩ তলা আটলান্টিজ দ্য রয়্যাল হোটেলে। চলতি বছর বিশ্বের ৫০টি সেরা হোটেলের তালিকায় এটির অবস্থান ছিল ৪৪তম।

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের চাচাতো বোন কনটেন্ট ক্রিয়েটর আলানা পান্ডে ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হোটেল স্যুটে ট্যুর। এক লাখ মার্কিন ডলার খরচ করে আপনি ৪টি শয়নকক্ষ, ৪টি বাথরুম সঙ্গে স্টিম রুম, ১২ আসনের খাবার টেবিল, সম্মেলনকক্ষ, ইনডোর-আউটডোর রান্নাঘর, মুভি থিয়েটার, অফিস/লাইব্রেরি, ব্যক্তিগত বার ও গেম রুম, ১০ আসনের অ্যারাবিয়ান স্টাইলের সানকেন মজলিস, তাপমাত্রা-নিয়ন্ত্রিত ইনফিনিটি পুল, ৩৬০ ডিগ্রি ভিউজ প্রাইভেট ডেক।

১কোটি টাকা মাত্র ১ রাতের হোটেল ভাড়া

হোটেলের ওপর তলায় থাকা এই ম্যানশন হলো মুকুটের মুক্তার মতো। এটি ভবনের দুটি দিককে যুক্ত করেছে। দোতলা এই পেন্টহাউসের সামনের বিশাল হলঘরে রয়েছে ১০০ বছরের পুরোনো অলিভগাছ ও আকাশছোঁয়া সিলিং।

চলতি বছরের জানুয়ারিতে হোটেলটির উদ্বোধন হয়। সেই অনুষ্ঠানে গান গেয়েছিলেন মার্কিন গায়িকা বিয়ন্স। সিএনবিসির খবরে বলা হয়, এ জন্য তাঁকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছিল ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। মডেল কেনডল জেনারসহ বিশ্বের বিখ্যাত হাজারো সেলিব্রিটি ও বিশেষ অতিথিরা সেদিন এই আয়োজনে হাজির হয়েছিলেন।

আরব সাগরে কৃত্রিমভাবে তৈরি দ্বীপ পাম জুমিরাহের পাশেই ১৪০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মাণ করা হয়েছে হোটেলটি।

অভয়নগরের ভাটপাড়া আনন্দ ভুবন শিশু পার্কে তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলার শুভ উদ্বোধন

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজার সংলগ্ন আনন্দভুবন শিশু পার্ক ও পিকনিক স্পটে শনিবার  (২১ জানুয়ারি) বিকালে তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন মহান জাতীয় সংসদের সাবেক হুইপ অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব।

এসময় আরো উপস্থিত ছিলেন ভাটপাড়া তদন্ত কেন্দ্রের (আইসি) ইন্সপেক্টর সামশুজ্জোহা,অভয়নগর উপজেলা আওয়ামীলীগনেতা আকরামুজ্জামান কুদ্দুস, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের  সভাপতি শেখ আলমগীর হোসেন,সিনিয়র সহ-সভাপতি মোল্যা আতিয়ার রহমান,সাধারণ সম্পাদক মল্লিক শওকত হোসেন, উপজেলা   যুবলীগের যুগ্ম আহবায়ক অর্জুন সেন,আওয়ামীলীগ নেতা দিলীপ গোস্বামী, যুগ্ম সম্পাদক আব্দুল গনি ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ আলম,ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান,ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশরাফুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সরদার জসিম উদ্দিন, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু হোসেন,, সম্পাদক মাসুদ সরদার, ৭ নং ওয়ার্ড সভাপতি লুৎফর রহমান, ইউপি সদস্য শেখ ওসমান আলী,জনি আহমেদ, মাহবুর সরদার, জাহাঙ্গীর ভুঁইয়া,হাফিজুর রহমান,সাবেক ইউপি সদস্য আবু মুছা , ভাটপাড়া বাজার কমিটির সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, মরিচা বাজার কমিটির সাধারণ সম্পাদক মাসুূদ শেখ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম শিকদার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন রুবেল,ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম,ছাত্রলীগের সভাপতি সুজন আহমেদ, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন প্রমুখ।

শাকিবের বিপরীতে নায়িকা হচ্ছেন না: তানজিন তিশা

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বুবলীর বিয়ে ও সন্তানের ঘোষণায় ঢালিউডে তোলপাড় চলছে। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে এবার অপু-বুবলী বাদে নতুন নায়িকাকে নিয়ে ছবি করছেন শাকিব খান।

জানা গেছে, প্রথমবারের মতো রায়হান রাফীর সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢাকাই সিনেমারশাকিব খান। মঙ্গলবার শাকিব-রাফী দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে আসার খবরটি জানিয়ে দেন।

নতুন সিনেমার ঘোষণা দিলেও শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, সে বিষয়ে কিছুই জানাননি পরিচালক। শুধু ‘চমক’ আছে বলে জানান তিনি।

নায়িকার নাম ঘোষণা না হলেও গুঞ্জন ওঠে, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা থাকবেন শাকিবের বিপরীতে। মুহূর্তেই খবরটি ভাইরাল হয়ে যায়। ভক্তরাও নতুন এই জুটিকে নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকেই এ জুটিকে শুভকামনা জানান।

বিষয়টি নজর এড়ায়নি খোদ অভিনেত্রী তানজিন তিশার। বিব্রতবোধ করে পরে বিষয়টি পরিষ্কার করেন তিনি। জানিয়ে দেন শাকিবের বিপরীতে এ সিনেমায় নায়িকা হচ্ছেন না তিনি।

তানজিন তিশা বলেন, ‘আমি যদি সিনেমা করি সেটি তো সুখবর! আর আমি যদি কখনো সিনেমা করি তা সবাইকে জানিয়ে করব। আশা করি, কেউ গুজব ছড়াবেন না বা মিথ্যা নিউজ করবেন না। সবাইকে ধন্যবাদ।’

শাকিবের পরবর্তী সিনেমার বিষয়ে নির্মাতা রায়হান রাফী বলেন, নায়িকার বিষয়টি এখনই কিছু বলতে চাই না। তবে তানজিন তিশার বিষয়টি সত্যি নয়। নায়িকার বিষয়টি আপাতত চমক হিসেবেই রাখছি।

Daily World News

ডুমুরিয়ায় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইন্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার এর  বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন

তালতলীতে পলাতক প্রেমিক-প্রেমিকা আটক

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

কুয়াকাটা সমুদ্র সৈকতে স্বামীকে নিয়ে হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে পরকিয়া প্রেমিকের সাথে পালানোর অভিযোগ উঠেছে এক গৃহবধুর বিরুদ্ধে।

আলোচিত এ ঘটনার ৭ (সাত) দিন পরে পরকিয়া প্রেমিকের সাথে পলাতক সেই গৃহবধূকে গ্রেফতার করেছে তালতলী থানা পুলিশ।

জানা গেছে, গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্ত্রীকে নিয়ে হানিমুনে যায় প্রবাসী স্বামী মনিরুল ইসলাম (৩৫)। রাত ১১ টার দিকে স্ত্রী নয়নি (ছদ্মনাম) পরকিয়া প্রেমিক ও লোকজন নিয়ে প্রবাসী স্বামী মনিরুল ইসলামকে বেধরক মারধর করে। বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার আলাল হাওলাদারের ছেলে নোমান (২৪) এর সাথে পালিয়ে গিয়ে তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া শাহজাহান প্যাদার ছেলে হাসান প্যাদার বাড়িতে (ছেলের দুলা ভাইয়ের) আত্মগোপন করে।

সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ তাদেরকে হাসান প্যাদার বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত ওই গৃহবধু বরগুনা সদর উপজেলার ৮নং ওয়ার্ডের হেউলিবুনিয়া গ্রামের মো. হারুন অর রশিদের মেয়ে নয়নি (ছদ্মনাম)

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে স্বামী কে মারধর শেষে পরকিয়া প্রেমিকের সাথে পলাতক সেই আলোচিত পরকিয়া প্রেমিক-প্রেমিকা তালতলীতে আত্মগোপন করে। সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় মহিপুর থানায় মামলা হয়েছে। মহিপুর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তাদেরকে মহিপুর থানায় পাঠানো হবে।

অভয়নগরে কাশফুলের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভীড়

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের আকিজ ডেইরী ফার্মের বিস্তীর্ণ বালুর মাঠে কাশফুল বনে দর্শনার্থীদের ভীড়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করেন দর্শনার্থীরা। এই ভিন্নরকম আনন্দ মেলায় যোগ দিচ্ছেন শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের নারী ও পুরুষ।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে কাশফুল বন এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, দুর দুরান্ত থেকে ছুটে আসছে প্রকৃতি প্রেমীরা। আনন্দ ঘন মুহুর্ত ধরে রাখতে মুঠোফোনে সেলফি তুলছেন কিশোর কিশোরীরা। ঋতুর রানী শরতের অপরূপ নীল আকাশে সাদা মেঘের ভেলা আর স্নিগ্ধ কাশফুল তার অপরূপ সৌন্দর্য মেলে ধরেছে। আর প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য দেখতেই ছুটছে প্রকৃতি রসিক লোকজন। একতারপুরে বালুর মাঠে কাশফুলের এ বিশাল সাম্রাজ্য দেখতে তাই প্রকৃতিপ্রেমীদের আনাগোনা।

উপজেলার ধোপাধী গ্রামের সুরাইয়ার সাথে কথা হলে তিনি বলেন, আকাশে থোকা থোকা মেঘের ভেলার উড়াউড়ি আর কাশফুলের বাহারই হচ্ছে শরৎ প্রকৃতির মন মাতানো অলঙ্কার। আমরা মনের আকুতি পূরণে বান্ধবীদের সাথে এখানে ছুটে এসেছি।

উপজেলার মডেল কলেজ মোড় এলাকার রিপন হোসেনের স্ত্রী আফরিন জানান, শরতের অপরুপ সৌন্দর্যময় কাশবনে এসে খুব ভালো লাগছে। গোধুলীর সময়ে মাঠ জুড়ে সবুজের সমারোহ ও সাদা কাশফুল যখন বাতাসে দুলতে থাকে তখন মনটা সত্যিই আনন্দে ভরে ওঠে।

উপজেলার কোটা গ্রামের রেজোয়ন বিশ্বাস জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় লোকমুখে শুনে কাশবনে পরিবারসহ ঘুরতে এসেছি। প্রকৃতির অপরুপ সৌন্দর্য দেখে বিমুগ্ধ হয়েছি।

 

ডুমুরিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
 ডুমুরিয়ায় চুকনগর বাজার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গ্রাম বংলার ঐতিহ্য বাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১লা সেপ্টেম্বর দুপুরে চুকনগরের  আপার ভদ্রা নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগীতা  বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলে । নৌকা বাইন দেখতে নদীর দু পান্তে শত শত নারী পুরুষ শিশু উপস্থিত হয। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার নৌকা উপস্থিত হযে বিনোদন  পিপাশু মানুষদের ক্ষণিকের আনন্দর মাত্রা যোগান দেয়। প্রতিযোগিতা শেষে
 এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয। সভায় সভাপতিত্ব করেন চুকনগর বাজার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন মালী। সভায় প্রধান অতিথি ছিলেন চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। নৌকা বাইচ প্রতিযোগীতার  শুভ উদ্বোধন করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা অধ্যাপক জিএম ফারুক হোসেন, সম মুস্তাফিজুর রহমান দুলু, প্রহ্লাদ ব্রহ্ম, সরদার ওহিদুল ইসলাম, সরদার শরিফুল ইসলাম, মনিরুল ইসলাম ব্রাউন, বিএনপির নেতা এম এ সালাম, সরদার দৌলত হোসেন, বিএম হাবিবুর রহমান হবি, জাতীয় পার্টির নেতা শেখ শহিদুল ইসলাম, গাজী মিজানুর রহমান, মুজিবুর রহমান প্রমুখ।
প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন করেন মুস্তাফিজুর রহমান টিটুর নৌকা।

বরিশাল অশ্বিনী কুমার টাউনহল ফিরছে অত্যাধুনিক রূপে সম্পন্ন ৯০ শতাংশ কাজ শেষ

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//
প্রায় শত বছরের ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ প্রায় ৯০ ভাগ সম্পন্ন করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।

সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকচর্চা আরও বেশি বিকশিত করতে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) উদ্যোগ প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে এই সংস্কার কাজ সম্পন্ন হচ্ছে। ঐতিহ্যেবাহী অশ্বিনী কুমার হলটিকে সম্পূর্ণ নতুন রূপে নগরীর বাসিন্দাদের উপহার দিবেন বিসিসি। হলটির মধ্যে আসন সংখ্যা বৃদ্ধি করে আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত করা হচ্ছে। এছাড়াও হলের অভ্যন্তরে অডিটোরিয়ামটিকে অত্যাধুনিক লেজার লাইট ও বিদেশি ফোকাস লাইট দিয়ে সাজানো হচ্ছে।

নাট্যজন সৈয়দ দুলাল বলেন, নগরীর প্রাণকেন্দ্রে অশ্বিনী কুমার টাউন হলটি বরিশালবাসীর কাছে একটি হৃদয়ের স্থম্ভ। বরিশাল ব্রজমোহন (বিএম কলেজ) বিশ্ববিদ্যালয়ের রাজনীতিরও চেতনার কেন্দ্র ছিলো এ অশ্বিনী কুমার হলটি। যা প্রায় ১০০ বছর ধরে একই রকম অবস্থায় ছিল। বেশ কয়েকবার সংস্কার করা হলেও ভবনের মূল ভিত্তি ঠিক রাখা হয়েছে। হলের আধুনিকীকরণের কাজটি বরিশালবাসীর প্রাণের দাবি।

শহীদ আব্দুর রব সেরনিয়াত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, অশ্বিনী কুমার হলটি হচ্ছে, জাগ্রত বরিশালবাসীর চেতনার প্রতীক। নগরীর প্রাণকেন্দ্রে গড়ে ওঠা এ হলটি ব্রিটিশ আমল থেকে ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা। এ ধরনের যে কোন কাজকে আমরা ‘শহীদ আব্দুর রব সেরনিয়াত বরিশাল প্রেসক্লাব’-এর পক্ষ থেকে সাধুবাদ জানাই।

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রধান নিবার্হী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদ বলেন, অচিরেই ঐতিহ্যের স্বরূপ ফিরে পাচ্ছে বরিশালের শতবর্ষীয় ঐতিহাসিক অশ্বিনী কুমার হল। প্রায় ৯০ ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ফিনিশিংয়ের কাজ চলছে।