কান চলচ্চিত্র উৎসবে জেলেনস্কির ভাষণ।। ইতিহাসের কি বলে….!

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় এ উৎসবে তিনি স্যাটেলাইটের মাধ্যমে যুক্ত হন।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় এবারের আসরের পর্দা উঠেছে। প্রতিবারের মতো এবারও ফ্রান্সের কান শহরে বসেছে এ জমকালো আয়োজন।

মঞ্চে বড়পর্দায় ভিডিওতে জেলেনস্কি হাজির হলে উপস্থিত সবাই তাকে দাঁড়িয়ে সম্মান জানান। ইউক্রেনের সাবেক এ অভিনেতা নিজের ভাষণে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্বজুড়ে সবার সমর্থনের আবেদন জানিয়েছেন।

এ ছাড়া চলচ্চিত্রে যুদ্ধ ও স্বৈরশাসকদের তুলে ধরতে ‘দ্য গ্রেট ডিক্টেটর’ ও ‘অ্যাপোক্যালিপস নাউ’র মতো ছবির উদাহরণ তুলে ধরেছেন জেলেনস্কি।

তিনি বলেন, গণকবরে ভরে গেছে ইউক্রেন। আমার দেশে প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে। আমাদের সাজানো রঙিন দেশ ক্ষত-বিক্ষত-রক্তাক্ত অথচ বিশ্ব সিনেমা নিশ্চুপ। এ রকম তো হওয়ার কথা ছিল না। বিশ্ব সিনেমা কি এভাবেই নিশ্চুপ থাকবে, তারা কি ইউক্রেনের পাশে দাঁড়াবে না, বলবে না বন্ধ হোক যুদ্ধ।

জেলেনেস্কি এ সময় উদাহরণ টানেন চার্লি চ্যাপলিনের। যিনি ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিরুদ্ধে হিটলারের আগ্রাসী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। নিজে হিটলার সেজে অভিনয় করেন দ্য গ্রেট ডিক্টেটর সিনেমায়। চ্যাপলিন যখন হিটলার সাজেন, তখন বিশ্বকে যুদ্ধ থামানোর কথা বলেন, চ্যাপলিন যখন হিটলার রূপে তখন হত্যার বিরুদ্ধে কথা বলেন। সেদিন সিনেমা হয়ে ওঠে প্রতিবাদের তীব্র রূপ।

ইউক্রেনের এ নেতা শুরুতে ছিলেন রুপালি পর্দার নায়ক। অভিনেতা হিসেবে বেশ কিছু ছবি এবং টিভি সিরিজে কাজ করেছেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে কমেডিয়ান হিসেবে অভিনয় শুরু করেন জেলেনস্কি। রাশিয়ান ও ইউক্রেনীয় ভাষার একাধিক টিভি শোতে অংশগ্রহণ করেন তিনি।

২০০৮ সালে তিনি ‘লাভ ইন দ্য বিগ সিটি’ ফিচার ফিল্মে কাজ করার সুযোগ পান। এর পর তিনি এ ছবির সিক্যুয়েল ‘লাভ ইন দ্য বিগ সিটি ২’ তেও কাজ করেন। ছবিটির তৃতীয় অংশ এসেছিল ২০১৪ সালে।

২০১২ সালে, তার চলচ্চিত্র হেভস্কি ভার্সেস নেপোলিয়ন মুক্তি পায়। একই বছরে তার হিট ছবি ৮ ফার্স্ট ডেটসও আসে। এই ছবির সিক্যুয়েল ২০১৫ এবং ২০১৬ সালে মুক্তি পায়। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ভলোদিমির জেলেনস্কি বোর্ডের সদস্য এবং টিভি চ্যানেল ইন্টারের সাধারণ প্রযোজক ছিলেন। ২০১৪ সালে তিনি ইউক্রেনের সংস্কৃতি মন্ত্রণালয়ের রাশিয়ান শিল্পীদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন।

২০১৫ সালে রাশিয়ান শিল্পীদের ইউক্রেনে প্রবেশ নিষিদ্ধ করেছিল। এমন পরিস্থিতিতে ২০১৮ সালে জেলেনস্কির রোমান্টিক কমেডি ছবি লাভ ইন দ্যা বিগ সিটি ২ ইউক্রেনে নিষিদ্ধ করা হয়। ২০১৫ সালে, ভলোদিমির জেলেনস্কি সার্ভেন্ট অব দ্য পিপল নামে একটি শোতে কাজ করেছিলেন। মজার বিষয় হলো— এই শোতে ইউক্রেনের প্রেসিডেন্টের ভূমিকায় অভিনয় করেছেন ভলোদিমির। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস।

English Dainikbiswa

ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই বরগুনা পৌর সুপার মার্কেটের ১৭০ দোকান

কোন রহস্যের কারণে বাঁ হাঁটৃ মুড়ে প্রেম প্রস্তাব দেওয়া হয়…!!!

//দৈনিক বিশ্ব বিনোদন ডেস্ক//

হাঁটু মুড়ে বসে প্রকাশ্যে প্রেম প্রস্তাব দেওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। এই ভঙ্গিতে বসার নেপথ্যের গল্প জানা আছে কি?

প্রিয়জনের দিকে বাড়ানো ডান হাতে গোলাপ অথবা আংটি আর বাঁ হাঁটু মুড়ে বসে সঙ্গীর উত্তরের অধীর অপেক্ষায়— সিনেমা হোক বা বাস্তব, প্রেম প্রস্তাবের চিত্র কিন্তু সর্বত্র এক। তবে সময় বদলেছে। ভালবাসার প্রকাশের ধরন বা বিয়ের প্রস্তাব দেওয়ার ভঙ্গী আগের চেয়ে কিছুটা পাল্টেছে। অনেকেই হয়তো জানেন না যে, এই হাঁটু মুড়ে বসে প্রেম প্রস্তাব দেওয়ার রীতি মূলত পাশ্চাত্য সংস্কৃতির অঙ্গ। এর পিছনে রয়েছে প্রাচীন ইতিহাস। মধ্যযুগে একে অপরের প্রতি সৌজন্য প্রকাশের উপর বেশি জোর দেওয়া হত। বহু ধর্মীয় অনুষ্ঠানে হাঁটু মুড়ে বসার প্রথা ছিল। কখনও বশ্যতা বা কখনও সম্মান প্রদর্শনে এই রীতি ছিল জনপ্রিয়। মধ্যযুগে যোদ্ধাদের অন্যতম কর্তব্য ছিল ‘শিভ্যালরি’ অর্থাৎ সম্মান দেখানো। স্ত্রী, অভিজাত নারীদের সামনেও এ ভাবেই হাঁটু গেড়ে বসে শ্রদ্ধা ও ভালবাসা প্রকাশ করত তাঁরা। হাঁটু মুড়ে বসে আজীবন ভালবাসার মানুষের বিশ্বাস বজায় রাখার প্রতিশ্রুতিই প্রকাশ করা হয় এই ভঙ্গিমার মাধ্যমে।

কিন্তু কখনও ভেবে দেখেছেন কি যে সব সময় বাঁ দিকের হাঁটু মুড়েই কেন প্রেম প্রস্তাব দেওয়া হয়? এ নিয়ে নানা জনের নানা মত রয়েছে। তবে এর একটি যুক্তিসঙ্গ কারণ সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে। গবেষণা বলছে, মূলত অধিকাংশ মানুষই ডানহাতি। যে হাতে মানুষ বেশি সক্রিয় এব‌ং স্বচ্ছন্দ পায়ের ক্ষেত্রে তার বিপরীত দিকের পা কোনও কাজের সময়ে সক্রিয় হয়ে যায়। ভালবাসার কথা জানানোর সময়ে ডান হাতে ধরা থাকে গোলাপ বা অন্য কোনও বিশেষ উপহার। ফলে হাতের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে এমনিতেই বাঁ পা মুড়ে যায়।

তার মানে এই নয় যে সবাই বাঁ হাঁটু মুড়ে বসে প্রেম প্রস্তাব দেন মানে উল্টোটা করা যাবে না। আপনি চাইলে প্রিয়জনের সামনে ডান হাঁটুতে বসেও তাঁকে ভালবাসার কথা জানাতে পারে। সে ক্ষেত্রে আপনার ডান হাতে উপহার দেওয়ার চেয়ে বাঁ হাতে উপহার দেওয়টা অনেক বেশি স্বস্তিদায়ক হবে।

English Dainikbiswa

ডোমারে চয়ন আহবায়ক ও তহিদুলকে সদস্য সচিব করে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি অনুমোদন

ফাইটিং এর শুটিং করতে গিয়ে তানজিন তিশা আহত

//দৈনিক বিশ্ব বিনোদন ডেস্ক//

সময়ের জনপ্রিয় নায়িকা তানজিন তিশা শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি আপাতত নিজ বাসায় বিশ্রামে আছেন। বিজ্ঞাপনটিতে তানজিন তিশার সহশিল্পী ছিলেন ক্রিকেটার তাসকিন আহমেদ।

রোববার সন্ধ্যায় বিরুলিয়ার একটি রিসোর্টে বিজ্ঞাপনের ফাইটিংয়ের দৃশ্যের শুটিং চলাকালে ডান হাতে মারাত্মকভাবে আঘাত পান তিশা।

এ বিষয়ে তিনি ব‌লেন, রোববার বিকাল থেকেই শুটিং করছিলাম। সন্ধ্যার পর ফাইটিংয়ের দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক আঘাত পাই। হাত ফুলে গেছে।

প্রসঙ্গত আগা না‌হিয়ানের পরিচালনায় একটি মুঠোফোন কোম্পা‌নির বিজ্ঞাপনের শুটিংয়ে চুক্তিবদ্ধ হয়েছেন নাটকের প্রিয়মুখ তিশা ও ক্রিকেটার তাসকিন।  সেই শুটিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

সালমান – পূজার নতুন ধামাকা সিনেমা আসছে শীঘ্রই…

//বিনোদন ডেস্ক//

সালমান খানের সিনেমা মুক্তি মানেই যেন ঈদ উৎসব। তার বেশিরভাগ ছবি উৎসবকে কেন্দ্র করেই মুক্তি দেওয়া হয়। কখনও ঈদ, কখনও দিওয়ালিতে তার ছবি আসে। সে বিষয়টি মাথায় রেখেই হয়তো নতুন ছবির নাম ঠিক করেছেন সালমান। তার নতুন ছবির নাম ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। ছবিতে সালমানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন পূজা হেগড়ে।

ইনস্টাগ্রামে পূজা সালমান খানের আইকনিক ব্রেসলেট পরা নিজের একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘শুটিং শুরু হয়েছে।’

আজ শনিবার সালমানও একটি ছবি পোস্ট করেছেন। সেখানেও তিনি শুটিং শুরু হওয়ার ঘোষণা দিয়েছেন। এতে ব্যতিক্রমী লুকে দেখা গেছে সালমানকে। তার হাতেও ছিল সেই ব্রেসলেট। ছবির নাম উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবির শুটিং শুরু হওয়ার কথাই জানিয়েছেন সালমান ও পূজা।

সালমানকে সর্বশেষ দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া ‌‘অন্তিম’ ছবিতে। আর এ বছর পূজার তিনটি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো ‘রাধে শ্যাম’, ‘আচারিয়া’ ও ‘বিস্ট’। মুক্তির অপেক্ষায় আছে পূজার ‘সার্কাস’ ও ‘এফথ্রি’।

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা নয়নতারার বিয়ে

//আন্তর্জাতিক বিনোদন ডেস্ক//

দীর্ঘ ৬ বছর প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে আসছে ৯ জুন বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও তার প্রেমিক পরিচালক বিগনেশ শিবান। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার সূত্রে এমন খবর প্রকাশ্যে এসেছে।

জানা গেছে, তিরুমালা তিরুপতি মন্দিরে চার হাত এক হবে আলোচিত এই জুটির। যেখানে শুধুমাত্র উপস্থিত থাকবেন বর ও কনের পরিবারের সদস্যরা। তবে পরবর্তীতে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য নয়নতারা ও বিগনেশ চেন্নাইয়ে জমকালো বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানা গিয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সামান্থা, বিজয় সেতুপতি সহ দক্ষিণী তারকাদের অনেকেই।

এর আগে গুঞ্জন উঠেছিল, ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা রয়েছে নয়নতারা ও বিগনেশের। তবে একাধিক সমস্যার কারণে শেষমেশ সেটি বাতিল হয়ে যায়।

২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। এরপর দীর্ঘ ৬ বছর প্রেমের সম্পর্কে থেকে গেল বছর বাগদান সারেন এই তারকা জুটি।

২০০৩ সালে মালায়ালাম ভাষার ‘মনসিনাক্কা’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে অভিষেক ঘটে নয়নতারার। এরপর তিনি অভিনয় করেছেন বেশ কিছু জনপ্রিয় ছবিতে। শিগগির নয়নতারাকে দেখা যাবে অ্যাটলির বিগ বাজেটের ছবিতে, যেখানে তার বিপরীতে আছেন বলিউড বাদশা শাহরুখ খান।

জাব উই মেট ছবিতে নায়ক হবার কথা ছিল ববির, নায়ক হলেন শাহিদ।। কিন্তু কেন…?

//দৈনিক বিশ্ব বিনোদন ডেস্ক//

করিনা, ইমতিয়াজের নাম সুপারিশ করেও বাদ পড়ে গেলেন ববিই। পিছনের কাহিনি বেশ ঘোরালো।

একরাশ মনখারাপ নিয়ে ঘর ছেড়েছিল ব্যবসায়ী-পুত্র আদিত্য। যে দিকে খুশি চলে যাবে ভেবে উঠে পড়েছিল একটি ট্রেনে। আর সেই ট্রেনেই দেখা পঞ্জাবি তরুণী গীতের সঙ্গে। তার পর নিয়তির খেলা, বিরক্তি কেটে রঙিন মেঘ। মিষ্টি মধুর প্রেমে এক হয়ে গিয়েছিল তারা। ছবির নাম নিশ্চয়ই বলে দিতে হবে না! শাহিদ কপূর এবং করিনা কপূর অভিনীত ‘জব উই মেট’ দেখে হাসি-কান্নায় ভাসেননি এমন দর্শক নেই বললেই চলে। তবে সেই ছবি তৈরির সঙ্গে এমন অনেক চমকপ্রদ ঘটনা জড়িয়ে আছে, যা শুনলে তাজ্জব হতে হয়!

ছবিতে ‘আদিত্য’র ভূমিকায় শহিদ কপূরের জায়গায় অভিনয় করার কথা ছিল কথা ছিল ববি দেওলের। শ্রী অষ্টবিনায়ক স্টুডিয়ো, যাঁরা এই ছবিটির প্রযোজনা করেছিলেন, তাঁদের সঙ্গে শুরু থেকে কথা হয়েছিল ধর্মেন্দ্রপুত্রই নায়ক হবেন। কিন্তু তার পর? অদ্ভুত কাণ্ড!

ববি দেওল একটি সাক্ষাৎকারে জানান, “আমিই প্রযোজকদের বললাম, পরিচালক হিসেবে ইমতিয়াজ আলিকে নিন। আর নায়িকা হোক করিনা।” প্রসঙ্গত এর আগেই ‘আজনবি’ ছবিতে বেবোর বিপরীতে অভিনয় করে স্বচ্ছন্দ বোধ করেছিলেন ববি। তাই এ বারও পর্দা ভাগ করতে চেয়েছিলেন সম্ভবত। কিন্তু সেই আশায় জল ঢেলে দেয় নিয়তি।

প্রযোজকরা ববির প্রস্তাব শুনে শুরুতে তেমন উৎসাহিত হননি। বলেন, ইমতিয়াজের সঙ্গে করিনা কি কাজ করতে চাইবেন? তা ছাড়া ইমতিয়াজ ছবিতে হাত দিলে বড্ড বেশি বাজেট বাড়ে। কিন্তু তা-ও কথাবার্তা এগোয়। করিনা একটু দর কষাকষি করে রাজি হয়ে যান। কিন্তু শর্ত দেন যে, ছ’মাস পর শ্যুটিং করতে পারবেন। তাই তাঁর কথা মতো সেই দফায় আটকে যায় ‘জব উই মেট’-এর কাজ।

এর পর হঠাৎ একদিন চমকে ওঠেন ববি। ‘বরসাত’-এর নায়ক জানান, “দেখি, ছবির শ্যুটিং শুরু হয়ে গেল আমাকে বাদ দিয়েই। করিনা, ইমতিয়াজ— সবাই আমার পরিকল্পনা মতো যে যাঁর ভূমিকায় এলেন। কেবল নায়কের জায়গায় করিনার তৎকালীন প্রেমিক শাহিদ কপূর। আমি বলি, বাহ্ রে বাহ্! এ কেমন হল?”

শুধু তাই নয়, ববি জানান, ‘হাইওয়ে’ ছবিতেও ইমতিয়াজের সঙ্গে কাজ করার কথা ছিল তাঁর। কিন্তু সে বারও বাদ পড়েছিলেন কোনও এক অজ্ঞাত কারণে। তবে এ নিয়ে পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে সম্পর্ক খারাপ হয়নি অভিনেতার।

হাসতে হাসতে ববি বলেন, “ইমতিয়াজ, তুমি যতক্ষণ না আমায় তোমার ছবিতে নেবে আমি তোমার একটাও কাজ দেখব না। বিশ্বাস করো, আমি যেটায় থাকব, সেটাই তোমার সেরা ছবি হবে।”

তবে ববির আক্ষেপ থাকলেও মোটের উপর বিপুল জনপ্রিয়তা পেয়েছিল ‘জব উই মেট’। যদিও শোনা যায়, সেই উথালপাথাল প্রেমের ছবির সেটেই নাকি চার বছরের প্রেমের সম্পর্কে ইতি টেনেছিলেন শাহিদ এবং করিনা।

English Dainikbiswa

আজ বজ্রপাতে মারা গেছে ৮ জন

শাহরুখ-কাজল এর জুটি এবারও আসছে টানা ৭বছর পর

//দৈনিক বিশ্ব বিনোদন ডেস্ক//

শাহরুখ-কাজল জুটি বলিউডে বহু কালজয়ী সিনেমার মুখ্য চরিত্রে কাজ করেছেন। এই জুটির জনপ্রিয়তা বি-টাউনে আকাশচুম্বী। তবে খুব বেশি সংখ্যক ছবিতে এই দুজনকে একসঙ্গে দেখা যায়নি।

শাহরুখ-কাজল ভক্তদের জন্য সুখবর। শিগগিরই এই জুটিকে আবারও বড় পর্দায় দেখা যেতে পারে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর শুটিং চলছে। পরিচালক করণ জোহর শুটিং সেট থেকে একাধিক ছবি এবং ভিডিও শেয়ার করেছেন।

এতে দেখা গেছে, ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং এবং আলিয়া ভাট।  বলিউড আইকনিক জুটি কাজল-শাহরুখকেও একটি বিশেষ ভূমিকায় রাখা হয়েছে ছবিটিতে।

বলিউড লাইফ ডটকমের প্রতিবেদন বলছে, শিগগিরই মুম্বাইয়ে ছবির শ্যুটিংয়ে অংশ নেবেন কাজল ও শাহরুখ।

জানা গেছে, প্রচণ্ড ব্যস্ত শিডিউলের ফাঁকে একদিন সময় বের এই ছবির শ্যুটিং সারবেন শাহরুখ। কাজল ও তাকে কোনে বিশেষ গান বা কোনও বিশেষ দৃশ্যে হাজির হবেন কিনা তা এখনও জানা যায়নি। জোহর দীর্ঘদিন পর পরিচালক হিসেবে ফিরে আসতে পেরে নিজে খুব উচ্ছ্বসিত। তিনি নিশ্চিত করছেন, সবকিছু নিখুঁত হবে এবং অনুরাগীদের সন্তুষ্ট করবেন।’

সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে সাত বছর পর ফের বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ-কাজল জুটিকে। এর আগে রোহিত শেট্টি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিতে ২০১৫ সালে একসঙ্গে দেখা গিয়েছিল বলিউডের এই আইকনিক জুটিকে।

অনুষ্কা শর্মার জন্মদিন// সাদামাটা ড্রেস হলেও দামটা মোটেও সাদামাটা নয়

//আন্তর্জাতিক বিনোদন ডেস্ক//

জন্মদিনে ঘিয়ে রঙের ড্রেস পরেছিলেন অনুষ্কা শর্মা। সেই ফ্লোরাল প্রিন্টের পোশাক নজর কেড়েছে নেটাগরিকদের।

রবিবার ছিল অনুষ্কার জন্মদিন। ৩৪ পূর্ণ করে ৩৫-এ পা দিলেন অভিনেত্রী। বেশ ফুরফুরে মেজাজে এ বছরের জন্মদিনটি পালন করেন তিনি। সঙ্গে ছিলেন বিরাট আর ঘনিষ্ট কয়েকজন বন্ধু। ইনস্টাগ্রামে অভিনেত্রী বিশেষ দিনের বেশ কিছু ছবি দিয়েছেন।

জন্মদিনে অনুষ্কার পরনে ছিল ঘিয়ে রঙের মিনি ড্রেস। অনুষ্কার সেই ফ্লোরাল প্রিন্টের পোশাক নজর কেড়েছে নেটাগরিকদের। ড্রেসটি সুতি এবং লিনেন কাপড়ের তৈরি। ঘিয়ে রঙের গোল গলার ড্রেসটির সারা গায়ে প্যাস্টেল গোলাপি ও সবুজ রঙের ফুলেল মোটিভ। এই শরীরচুম্বী ড্রেসের নীচে আবার ফ্রিলের ছোঁয়া। না কোনও ভারতীয় পোশাকশিল্পীর নয়, পোশাকটি আদতে একটি বিদেশী সংস্থার। নামী বিদেশি সংস্থার এই পোশাকটির মূল্য কত জানেন? ১,১২২ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় অনুষ্কার পোশাকটির দাম প্রায় ৮৫, ৬৮৯ টাকা!

ছিমছাম পোশাক পড়তেই স্বচ্ছন্দবোধ করেন অনুষ্কা। তাঁর সাজগোজেও থাকে স্নিদ্ধতার ছোঁয়া। জন্মদিনেও ‘নো মেকআপ লুক’এ ধড়া দিয়েছেন অভিনেত্রী।

নিজের জন্মদিনের কেক খাওয়ার ছবি পোস্ট করে অনুষ্কা লিখেছেন, জন্মদিনে সকলের কাছ থেকে এত ভালবাসা পেয়ে তাঁর আনন্দ বেড়ে গিয়েছে। আরও ভালবাসতে ইচ্ছা করছে। অন্যের কথা বুঝতে পারছেন যেন বেশি। অন্যের কথা শুনতেও ইচ্ছা করছে। অল্পতেই খুশি তিনি।

 

 

ক্রিকেটার আশরাফুল অভিনয় করবেন ঈদের নাটকে

//বিনোদন ডেস্ত//

নাটকে নাম লেখালেন ক্রিকেটার আশরাফুল। ‘ঈদ টুর্নামেন্ট’ নামে ঈদের বিশেষ নাটকে অভিনয় করেছেন তিনি। তার সাথে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত।

অভিনয়ের ব্যাপারে রাশেদ সীমান্ত বলেন, নাটকটির গল্পই গড়ে উঠেছে ক্রিকেট নিয়ে। আর আশরাফুল ভাই বড় একজন ক্রিকেটার। আমরা নাটকে অভিনয়ের জন্য তাকে পেয়েছি যা সত্যিই অকল্পনীয়। আশরাফুল ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত আমি। তিনি অনেক বড় মাপের মানুষ।

রাশেদ সীমান্তর নাটকের ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। হাতে গোনা কয়েকটি নাটকে কাজ করেই আলোচনার শীর্ষে পৌঁছে গেছেন তিনি। মূলত ‘মধ্যরাতের সেবা’ নাটকে অভিনয় করার মাধ্যমে আলোচনায় আসেন রাশেদ সীমান্ত।

অভিনেতা অপূর্বর বাবা আর নেই

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বাবা ওমর ফারুক আর নেই।

শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

অপূর্ব নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে এ খবর নিশ্চিত করেছেন।

মৃত্যুর সময় তিনি উত্তরায় নিজ বাসাতেই ছিলেন।  দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন।

অপূর্বের বাবার মৃত্যুতে শোক জানাচ্ছেন অভিনয় জগতের অনেকে।