রাণীশংকৈলে শারীরিক প্রতিবন্ধী দুই ভাই-বোনকে হুইলচেয়ার দিলেন ইউএও স্টিভ কবির

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার  অসহায় শাররীক প্রতিবন্ধী আপন দুই ভাই-বোন দুলাল হোসেন (২৬) ও মনোয়ারা বেগম (৩২)কে দুটি হুইলচেয়ার দিলেন রাণীশংকৈল ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। তারা দুজন উপজেলার লেহেম্বা ইউনিয়ের পদমপুর গ্রামের মৃত: মজিবর রহমানের ছেলে ও মেয়ে।

গত শুক্রবার ১ অক্টোবর বিকালে ইউএনও’র প্রতিনিধি হিসাবে সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা নিজে গিয়ে ওই প্রতিবন্ধী দুজনকে দুটি হুইলচেয়ার তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসেন। এ সময় উপস্থিত ছিলেন  সহকারি ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহিরুল ইসলাম ।

জানা গেছে চলাফেরায় একেবারে অক্ষম শাররীক প্রতিবন্ধী দুলাল ও মনোয়ারা দীর্ঘদিন ধরে অসুস্থ। বাবা বেঁচে নেই। বড় ভায়ের সংসারে মাকে নিয়ে চরম কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হচ্ছে নিদারুন কষ্টের দিনগুলো।

এমতাবস্থায় হুইলচেয়ার কেনার মত আর্থিক সামর্থ্য তাদের ছিলনা। গত ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুলাল ভ্যানযোগে ইউএনও স্টিভ কবিরের নিকট এসে তাদের দুই ভাই বোনের দীর্ঘদিনের সমস্যা পরিবারের অভাব এবং হুইলচেয়ারের বিষয়টি বলেন। তাঁর কথা শুনে ইউএনও ওইদিন রাতেই দুটি হুইলচেয়ার কিনে নিয়ে আসেন।পরদিন শুক্রবার বিকালে এসিল্যান্ডের দ্বারা চেয়ার দুটি তাদের বাড়িতে পৌঁছে দেন।হুইলচেয়ার পেয়ে দুলাল, তার মা এবং তার বড় ভাই ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ তার জন্য দোয়া করেন।

এ ব্যাপারে সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা বলেন, শাররীক প্রতিবন্ধী দুলাল ইউএনও স্যারের সাথে কথা বলেন, এবং স্যার  তার কথা শুনে একদিন পরেই একেবারে চলাচলে অক্ষম শাররীক প্রতিবন্ধী দুই ভাই বোনের জন্য দুটি হুইলচেয়ার কেনেন। আমি স্যারের পক্ষ থেকে চেয়ার দুটি দিতে আসি। তারা ভাই-বোন এখন থেকে এই হুইলচেয়ারের মাধ্যমে বাড়িসহ আশপাশে চলাফেরা করতে পারবে। তিনি আরো বলেন, আমি চেয়ার দুটি দিতে এসে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।

 //মাহাবুব আলম, রাণীশংকৈল প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

ভূঞাপুর পৌরসভা আওয়ামী যুবলীগের সাধারণ-সম্পাদক পদপ্রার্থী আমিনুর রহমান

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থ, অসচ্ছল ও অসহায় ক্রীড়াসেবী এবং তাদের পরিবারকে সহযোগিতা করে যাচ্ছে :সালাম মূশের্দী

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী  বলেন, ‘আমরা সব সময় আমাদের খেলোয়াড়দের যে কোনো দুরবস্থায় পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতেও আমাদের আন্তরিক এ প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত থাকবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুস্থ,অসচ্ছল ও অসহায় ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের সহযোগিতার জন্য ১৯৭৫ সালে ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও সার্বিক পৃষ্ঠপোষকতায় ফাউন্ডেশনটির ইতিমধ্যে সিডমানি পৌঁছেছে ২৭ কোটি ৮৫ লাখ টাকায়।

২০০৯- ১০ অর্থবছরে হতে ২০২০-২১ অর্থ বছর পর্যন্ত ফাউন্ডেশন হতে ৬ হাজার ৬১৯ জন দুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের জন্য ১১ কোটি ৯২ লাখ ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও করোনা মহামারিকালে অসচ্ছল ক্রীড়াবিদকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

তিনি ২৪ সেপ্টেম্বর বিকালে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের নেহলপুর বালুর মাঠে ৮দলীয় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট  ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার শেখ।

এসময় উপস্থিত ছিলেন এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি,সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা শামসুল আলম বাবু,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখ, ইউপি সদস্য রবিউল ইসলাম ফকির, আশাবুর রহমান, রেশমা আক্তার, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম বাবু, আব্দুর রাজ্জাক,নাজির হোসেন,তারেক আহমেদ টিপু, প্রশান্ত দে, লিপিকা দাস, জহির উদ্দিন পিয়ার,মীর জাকির হোসেন,তুষার দাস,পলাশ শেখ,আব্দুল জব্বার শেখ, মোহন ফকির প্রমূখ।

খেলায় ট্রাইবেকার এর মাধ্যমে নৈহাটি স্পোর্টিং ক্লাব রানার্সআপ ও নেহালপুর যুব সংঘ চ্যাম্পিয়ন হন।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

নীলফামারীর ডোমারে শালডাঙ্গা হুজুর পাড়া-জয়ডাঙ্গা সড়কের বেহাল দশা

 

বরিশাল জেলা প্রশাসক ১০৪ অসহায় মানুষদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

বরিশালে ১০৪ জন দুস্থ অসহায় মানুষের মাঝে ৪ লাখ ৪৬ হাজার টাকার চেক বিতরণ করে বরিশাল  জেলা প্রশাসক। সোমবার দুপুর ১ টার জেলা প্রশাসক র্কাযালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবক অধদিফতররে আয়োজনে বাংলাদশে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে অনুদান র্আথিক সহায়তার এ চেক বতিরণ করা হয়। বরিশাল জেলা সমাজসেবক অধিদফতররে উপ-পরচিালক আল মামুন তালুকদার। সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

বশিষে অতথি হিসেবে উপস্থতি ছিলেন মহিলা বিষয়ক অধদিপ্তর বরিশালের উপপরিচালক দিলারা খানম, বীর মুক্তিযুদ্ধা কে এস এ মহউদ্দিন মানকি, নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, জেলা প্রশাসকরে র্কাযালয়রে  অফিসার সাজ্জাদ পারভজে প্রমুখ।

টাঙ্গাইলের সখীপুরে অসহায় দরিদ্র-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

 

টাঙ্গাইলের সখীপুরে অসহায়, দরিদ্র-দুস্থদের মাঝে ঢেউটিন ও নির্মাণ খরচ বাবদ চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দকৃত উপজেলার বিভিন্ন গ্রামের ৯৯ জন উপকারভোগীর মাঝে ১০৫ বান্ডিল ঢেউটিন ও ২লাখ ৯৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারীর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক তুলে দেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ নিয়ন্তা বর্মণ,মৎস অফিসার সমিরণ কুমার সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. এরশাদুল আলম, বি আর ডি বি চেয়ারম্যান কে.বি.এম রুহুল আমিন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উস্হিত ছিলেন।

//মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

ব্যারিস্টার জুবায়ের আকতার ওহীর সাথে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন’র মেয়ে অনামিকা ইসলাম প্রিয়মের বিয়ে সম্পন্ন

টাঙ্গাইলের নাগরপুরে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

//মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি//

টাঙ্গাইল নাগরপুরে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ, দুস্থ, অসহায় ও অতিদরিদ্রদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা চত্বরে এ নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ নাগরপুর-দেলদুয়ার সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

সম্প্রতি সদর ইউনিয়নের পানান গ্রামে আগুনে পুড়ে যাওয়া পাঁচটি পরিবারকে নগদ তিন হাজার টাকা ও ঢেউটিন প্রদান করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)  সরকার আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি প্রমুখ।

ফেনীতে ফায়ার ডিফেন্স’র সহযোগিতায় জয়বাংলা মানবিক ফোরামের ছিন্নমূলদের কাপড় বিতরণ

 

ফেনীতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সহযোগিতায় ফেনীর আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন জয়বাংলা মানবিক ফোরামের পক্ষ থেকে ফেনীর রেলস্টেশন প্লাটফর্মে অসহায় ছিন্নমূল পথশিশু ও দুস্থদের মাঝে কাপড় ও বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনীর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সদস্যরা।এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম ও জয়বাংলা মানবিক ফোরামের অর্থ সম্পাদক ফজলুল করিম হৃদয়,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব রাজু,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃকাশেম, মহিলা বিষয়ক সম্পাদক জোহরা আকতার (নুসরাত চৌধুরী), সমাজ সেবা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, জয়বাংলা মানবিক ফোরামের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে ফেনী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সর্বদা মানুষের মানবিক কল্যাণে কাজ করে আসছে এবং ফেনীতে ফায়ার সার্ভিসের সকল কর্মকান্ডে সকল মানুষদের নির্বিশেষে সহযোগিতা চেয়েছেন ও জয়বাংলা মানবিক ফরমের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে অপেক্ষ করেছেন। অনুষ্ঠানে জয়বাংলা মানবিক ফোরামের পক্ষ থেকে জয়বাংলা মানবিক ফোরামের অর্থ সম্পাদক ফজলুল করিম হৃদয় বলেন জয়বাংলা মানবিক ফোরাম ফেনীতে স্বেচ্ছাসেবীতায় সবসময় এগিয়ে রয়েছে, মানুষের সুখে- দুঃখে সব সময় মানুষকে সহায়তা করেছে ।

মানবিক দিক প্রতিষ্ঠায় নিরলসভাবে জয়বাংলা মানবিক ফোরাম কাজ করেছে এবং তিনি আরো বলেন জয়বাংলা মানবিক ফোরামের মানবিক কর্মকান্ড দেখে  বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠন উদ্বুদ্ধ হচ্ছে মানবিক কাজে তিনি এই মানবতাময় কর্মকাণ্ডের সহায়তা ও ভালবাসার চেয়েছেন। এবং সব সময় জয়বাংলা মানবিক ফোরামের স্বেচ্ছাসেবী অমানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে গরীব অসহায় দুস্থদের আশ্বস্ত করেছেন।

//ফেনী প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনায় ইজিবাইক ও পিকআপের সংঘর্ষে  নিহত-২, আশঙ্কাজনক  ১

অভয়নগরে অসহায় ২৫ পরিবারকে চাল বিতরণ করলেন সমাজ সেবক আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
যশোরের অভয়নগর উপজেলার ৪নং ওয়ার্ড ঠাকুরপাড়া (দেবুর মিল সংলগ্ন) পঁচিশ পরিবারের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করলেন জনদরদী গরীবের বন্ধু বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার ৷

২৭ আগষ্ট শুক্রবার সকালে এ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ ব্যবসায়ী মেহেদী হোসেন , বাস্তহারা লীগের সভাপতিঃ মোঃ লুৎফর সানা , তাপসকুমার সাহা( গোবিন্দ) জয়দেব অধিকারী, জামাল হোসেন, রানা আহমেদ, রাকিব হোসেন, প্রমুখ ৷

জাতীয় শোক দিবস উপলক্ষে জাগ্রত খুলনা এর উদ্যোগে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

জাগ্রত খুলনা এর উদ্যোগে দৌলতপুর আলিম মাদ্রাসা অডিটোরিয়াম হলে ৮০ জন অসহায়-দুস্থ পরিবারের মাঝে  ৩০ আগষ্ট  বেলা ১১টায় ত্রাণ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ নীরব আলী,সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক টিংকু,  সাধারণ সম্পাদক আসমাউল হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, কোষাধ্যক্ষ মোঃ জান্নাতুল নাইম, সাংগঠনিক সম্পাদক সানি, দপ্তর সম্পাদক অভিজিৎ,  শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুম আহমেদ, আইসিটি বিষয়ক সম্পাদক ওবায়দুর সেতু,রক্ত দান শাখার সম্পাদক আবীর হোসেন, ক্রীড়া সম্পাদক মারুফ হোসেন, জামিন উদদীন,  সিয়াম, ইমতিয়াজ, সেলিম রেজা, সাংবাদিক মোহাম্মদ রুহুল আমিন ও সাংবাদিক মোঃ মিজানুর রহমান, ফারিয়া তাসনিম , শর্মী দে, নাজা রাহিদা রীতি প্রমুখ।

যশোরের অভয়নগরে করোনায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারে খাদ্য সহায়তা বিতরণ

 

গতবছর ৮ মার্চ-২০২০ তারিখে বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়। আর এই করোনার সংক্রমণের শুরু থেকে যশোরে যে স্বল্প সংখ্যক সংগঠনের নেতাকর্মী করোনার বিরুদ্ধে সম্মূখসারীর যুদ্ধে অবতীর্ন হয়েছিলেন তার মধ্যে মৈত্রী ভলেন্টিয়ার্স অন্যতম।

বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণের শুরুতে করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মাস্ক ও স্যানেটাইজার ব্যবহার করে নিয়মিত হাত ধোয়া,সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে গিয়ে করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ দুর্দশা দেখে ও অসহায় মানুষের কথা চিন্তা করে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণের কার্যক্রম শুরু করেন।

তারই ধারাবাহিকতায় আজ ২৮ আগস্ট-২০২১ রোজ শনিবার মৈত্রী ভলেন্টিয়ার্স অভয়নগর শাখার উদ্যোগে নওয়াপাড়া প্রফেসরপাড়া মোড়ে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে করোনা প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত যশোর জেলার অভয়নগর উপজেলার স্বল্প আয়ের শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন।

খাদ্য সহায়তায় প্রত্যেক পরিবার ৫ কেজি চাল, ডাল ১ কেজি, তেল, আলু ২ কেজি, লবণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পেয়েছেন। অভয়নগর উপজেলার মৈত্রী ভলান্টিয়ার্সের আহবায়ক ডাঃ অরুন ঘটকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর মৈত্রী ভলান্টিয়ার্সের আহবায়ক এডভোকেট মাহমুদ হাসান বুলু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হারুনার রশিদ, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রনজিৎ বাওয়ালী ও দৈনিক প্রথম আলোর যশোর প্রতিনিধি মাসুদ আলম ।

এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর মৈত্রী ভলান্টিয়ার্সের সদস্য ও যশোর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক তৌহিদ জামান, শাহরিয়া সাথী, অভয়নগর শাখার সাধারণ সম্পাদক নূর আলম, চৈতন্য কুমার পাল, ডাঃ শহিদুল হক, কানু বিশ্বাস, মনোরঞ্জন কর, আল শাকিব শেখ প্রমুখ।

//যশোর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ২০ কর্মহীন নারীকে প্রশিক্ষণ।। সম্মানী ও সনদ বিতরণ

 

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ২০ কর্মহীন নারীকে প্রশিক্ষণ।। সম্মানী ও সনদ বিতরণ

//মাহাবুব আলম , রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৮ আগস্ট শনিবার ২০ জন বেকার, স্বামী পরিত্যেক্তা কর্মহীন নারীকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৭ দিনব্যাপি ব্লকবাটির উপর প্রশিক্ষণ শেষে সম্মানী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

পরবর্তিতে এরা ক্ষুদ্র ঋণ গ্রহণ করে কাপড়ের উপর ব্লকবাটির ডিজাইন তৈরি করে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানান।

এদিন বিকালে নির্বাহী অফিসার কার্যালয় চত্বরে সনদ ও সম্মানী ভাতা প্রদান করেন সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাঈন কবির স্টিভ।

এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, ব্লকবাটি ট্রেইনার শিউলী রায়সহ মহিলাবিষয়ক অফিসের অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইউএনও বলেন মহিলা বিষয়ক অফিস কর্তৃক ২০ জন অসহায় কর্মহীন নারীকে ৭ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও সম্মানী প্রদান করা হলো।