শিক্ষার্থীদেরকে নিয়মিত বই পড়ার অভ্যাসে পরিনত করতে হবে: এমপি পত্নী সারমিন সালাম

এমপি পত্মী সারমিন সালাম বলেছেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একারনে প্রতিটি শিক্ষককে হতে হবে আদর্শ,নীতিবান ও সৎ চরিত্রের অধিকারি। শিক্ষার্থীদেরকে নিয়মিত বই পড়ার অভ্যাসে পরিনত করতে হবে । কেননা শিক্ষককের কাছ থেকে জ্ঞান নিয়েই শিক্ষার্থীরা সমাজকে আলোকিত করে। কেননা শিক্ষককের কাছ থেকে জ্ঞান নিয়েই শিক্ষার্থীরা সমাজকে আলোকিত করে।

তিনি আজ ৩০ ডিসেম্বর বিকালে রূপসা উপজেলার পালেরবাজার কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সালাম মূর্শেদী সেবা সেবা সংঘ আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, অতিথি ছিলেন শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার,জেলা আওয়ামীলীগ সদস্য ফ,ম আঃ সালাম,সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,

শিক্ষার্থীদেরকে নিয়মিত বই পড়ার অভ্যাসে পরিনত করতে হবে: এমপি পত্নী সারমিন সালাম

তেরখাদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব,এমপির প্রধান সমন্বয়ক নোমান ওসমানী রিচি।

স্কুলে পরিচালনা পরিষদের সদস্য আঃ মজিদ হালদারের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন অধ্যক্ষ লক্ষন সাহা। স্কুলের শিক্ষার্থী লামিয়া তাবাসসুমের পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা হিরন আহম্মেদ হিরু, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু,ইউপি সদস্য রাবেয়া খাতুন,আঃ সালাম,জাহাঙ্গীর আলম,ফরহাদ হোসেন, যুবলীগ নেতা শারাফাত হোসেন উজ্জল, শামীম হাসান লিটন, ছাত্রনেতা সাফিরল ইসলাম হিমেল,রিয়াজ,তরিকুল প্রমূখ।

এরপর এমপি পত্নীগয়েশ্বর গাতী হাজী আককাস সরদার হাফিজিয়া মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

//রূপসা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

বিদ্যুৎ স্পর্শে দুহাত হারানো বাঁশখালীর জন্নাতের পাশে প্রশাসন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের রুস্তক কাটা এলাকার মৃত আবুল কালামের কন্যা জন্নাতুল বকেয়া বৈদ্যুতিক শর্টসার্কিটে দু,হাত হারিয়ে ফেলে। সে জন্নাতুল বকেয়া কে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী হুইল চেয়ার, নগদ অর্থ সহায়তা ও শীতবস্ত্র প্রদান করেছে গতকাল।

বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের রুস্তক কাটা এলাকার মৃত আবুল কালামের চার কন্যার মধ্যে তৃতীয় ছিলেন জন্নাতুল বকেয়া। অভাবের সংসারের হাল ধরতে অষ্টম শ্রেনী পর্যন্ত লেখাপড়া করার পর বড় বোনের সাথে চট্টগ্রামের বাহির সিগন্যাল এলাকায় একটি গার্মেন্সে চাকুরি করে।

১৫ অক্টোবর ছুটির দিন,ছিল বাসায় হঠাৎ বাতাসসহ বৃষ্টি শুরু হলে বাসার ৫ তলা ভবনের জানালার পাশে যেতেই ঘটে বিপত্তি। সেখানে জানালার পাশেই ছিলো ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটি। হঠাৎ বৈদ্যুতিক খুঁটি ও জানালা বিদ্যুৎতায়িত হয়ে জান্নাতের দুটি হাতই ঝলসে যায় ৷ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসলে তার দুটি হাতই কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। জন্নাতের দুঘর্টনা ও অসহাত্বের কথা মানবিক কর্মী কল্যাণ বড়–য়া উপজেলা প্রশাসনকে অবগত করে।

দীর্ঘ সময় চিকিৎসা শেষে হাত বিহীন জন্নাতুল বকেয়া মা ফাতেমা বেগম ও অপর বোনের সহায়তা বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী কাছে নিয়ে আসলে তাকে সহায়তায় হুইল চেয়ার, নগদ অর্থ সহায়তা ও শীতবস্ত্র প্রদান করা হয়। এছাড়া উপস্থিত আরো কয়জন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ সহ কয়েকজন সরকারি কর্মকর্তা নগদ অর্থ সহায়তা প্রদান করে।

হাত বিহীন পঙ্গু হয়ে যাওয়া জন্নাতুল বকেয়া মা ফাতেমা বেগম জানান, তার স্বামী বিগত কয়বছর আগে মৃত্যুবরন করে। দুমেয়ের বিয়ে হলে গেলে এ মেয়েটা গার্মেন্সে চাকুরি করে তাদের পরিবার চালাত। আর অপর ছোট মেয়েটা বর্তমানে নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ে লেখা পড়া করে।

দীর্ঘদিন হাসপাতালে থেকে তাদের সহায় সম্বল সব শেষ হওয়াতে পুরাপুরি সুস্থ না হলেও বাড়িতে নিয়ে আসতে বাধ্য হয়েছে। তাই বিত্তবানদের সহযোগিতা কামনা করেন তিনি জান্নাতুল বকেয়া, মা ফাতেমা বেগম স্বামী ঃ মৃত আবুল কালাম, পুঁইছড়ি রুস্তমকাটা, ৯নং ওয়ার্ড, যোগাযোগঃ ০১৮৬৭৬৩২৩২৫ এ ঠিকানায় সহযোগিতার আহবান জানান।

এদিকে এ ঘটনা ফেইসবুকে জান্নাতের চিত্রটি দেখে বাঁশখালীর সন্তান ও মানবিক নেতা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম নাগরিক কমিটি, ঢাকা এর সভাপতি ড. জমির সিকদার হাসপাতালে গিয়ে সার্বিক সহযোগিতা প্রদান করে বলে জানা যায় ।

//চট্টগ্রাম  প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

সোনারায়ে ঐতিহ্যবাহী ৫৩তম বার্ষিকী ইছালে ছাওয়াব মাহফিল ২৯ ও ৩০ ডিসেম্বর

চট্টগ্রামের বাঁশখালীতে সিপিপির স্বেচ্ছাসেবকদের মাঝে গিয়ার প্রদান

//চট্টগ্রাম  প্রতিনিধি//

বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী’ বাঁশখালীর ১০টি ইউনিয়নে নতুন করে নেওয়া ৫ জন করে মহিলা স্বেচ্ছাসেবকদের গিয়ার (ব্যক্তিগত সরঞ্জাম) প্রদান করা হয়।

বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাবে মঙ্গলবার সকালে গিয়ার (ব্যক্তিগত সরঞ্জাম) প্রদান অনুষ্ঠান বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী,বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী’(সিপিপি)র সহকারি পরিচালক মোঃ সাইফুল ইসলাম। সিপিপির জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ স্বেচ্চাসেবক ও টিম লিড়ার কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিপির উপজেলা টিম লিড়ার মোহাম্মদ ছগীর, ইউনিয়ন টিম লিড়ার দেলোয়ার হোসেন, মোঃ হারুনুর রশিদ,আবুল হোসেন ও অফিস সহায়ক মিটু কুমার দাশ সহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বাঁশখালীর ১০টি ইউনিয়নে ৭১টি ইউনিটে ১৪২০ জন স্বেচ্চাসেবক রয়েছে। তার মধ্যে নতুন করে নেওয়া ৩৫০জন মহিলা স্বেচ্চাসেবকদের পর্যায়ক্রমে এ সরঞ্জাম প্রদান করা হচ্ছে ।

এমপি সালাম মুর্শেদীর অর্থায়নে খুলনার ৩ উপজেলায় ক্রীড়া সামগ্রী বিতরণ

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর নিজস্ব অর্থায়নে সংসদীয় (রূপসা,তেরখাদা ও দিঘলিয়া) উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় খুলনাস্থ দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ মোতালেব হোসেন, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, তেরখাদা উপজেলা ভাইস চেয়ারম্যান শারাফত হোসেন মুক্তি, এমপির প্রধান সমন্বয়কারী  যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, মিজান সরদার, সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার শামছুল আলম বাবু, আব্দুল্লাহ আল মামুন, শেখ আসাদুজ্জামান,প্রশান্ত দে প্রমূখ।

বাঁশখালীতে স্বল্প মুল্যে গৃহ নির্মাণে আর্থিক সহায়তা দিলেন কারিতাস

//চট্টগ্রাম প্রতিনিধি//

চট্টগ্রামের বাঁশখালীর  ছনুয়া-গণ্ডামারা ইউনিয়নের প্রতি ওয়ার্ডের একজন করে মোট ১৮ জনকে স্বল্প মুল্যে গৃহ নির্মাণের জন্যে কারিতাস চট্টগ্রাম,পরিবার ও সমাজ পর্যায়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি প্রকল্পের সহায়তার অংশ হিসেবে অর্থ সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার বিকেলে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে ওই দুই  ইউনিয়নের প্রতি ওয়ার্ডে একজন করে ১৮ জন প্রকল্পের জন প্রতি পঁচাত্তর হাজার টাকার মধ্যে আর্থিক সহায়তাভুগীদের মধ্যে ১ম কিস্তিতে হিসেবে ১৬ জনের মধ্যে চল্লিশ হাজার টাকার চেক এবং ২ জনকে নগদ ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরী।

, বাঁশখালী, চট্টগ্রাম ও জনাব, ড্যানিয়াল ছিপু গোমেজ, কর্মসূচি কর্মকর্তা-ডিএম কারিতাস চট্টগ্রাম এবং মাঠ পর্যায়ের এফসিসিপিপি টিম।

বাগেরহাটের রামপালে আমনে কারেন্ট পোকা দমনে কৃষি বিভাগের নানা উদ্যোগ

বাগেরহাটের রামপাল উপজেলায় আমন ধানের কারেন্ট পোকা ( বাদামী গাছ ফড়িং) দমনে কৃষি বিভাগের কর্মকর্তারা আগাম প্রস্তুতিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছেন।

এবছর উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ৯ টি ইউনিয়নে মোট আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ৫৫ হেক্টর। কিন্তু লক্ষমাত্রার চেয়ে আবাদ বেশি হয়েছে। অগ্রহায়ণ মাসের প্রথম দিকে এ এলাকার প্রায় ৮০ ভাগ ধান পেকে গিয়েছে।

বাকী ২০ ভাগ ধান অর্থাৎ প্রায় ১ হাজার ৬ শত হেক্টর জমির আমন উঠতে আরও দেড় মাস সময় লাগবে বলে কৃষি কর্মকর্তা কৃষ্ণ রানী মন্ডল জানান। তিনি জানান, আমনের কারেন্ট পোকা দমনে আমরা নিরলস ভাবে কাজ করছি। জনবলের সীমাবদ্ধতার পরও সকলকে নিয়ে কৃষকদের সচেতনতা, লিফলেট বিতরণ, ভিডিও চিত্র প্রদর্শন, স্কয়ার্ড গঠন, কৃষক সমাবেশ, কীটনাশকের সহজ প্রাপ্যতাসহ নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কৃষকদের বলা হয়েছে সবাইকে এক যোগে কীটনাশক স্প্রে করতে। যাতে করে পোকামাকড় এক স্থান থেকে অন্য স্থানে যেতে না পারে।

কৃষি অফিস থেকে বীজ ও কীটনাশক ডিলারদের সতর্ক করে নির্দেশনা দেয়া হয়েছে যাতে তারা অনুমোদিত ভালোমানের কীটনাশক কৃষকের মাঝে সরবরাহ করেন এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, কৃষকরা যাতে নির্বিঘ্নে আমন ধান ঘরে তুলতে পারেন এ জন্য কৃষি দপ্তরের সাথে সমন্বয় করে উপজেলা প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

অসহায় কৃষকদের কীটনাশক ও উপকরণ দিয়ে সহায়তা প্রদান করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আশানুরূপ ফলন পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

পড়ুন দৈনিক বিশ্ব …

পুষ্প সিনেমার এক গানে দুই কোটি নিচ্ছেন সামান্থা !

এনায়েত ফেরদৌস সেবা সংঘের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খুলনা প্রতিনিধি :

এনায়েত ফেরদৌস সেবা সংঘের উদ্যোগে গগতকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ আশিফুর রহমান (এমবিবিএস) এফসিপিএস ও গাইনী রোগ বিশেষজ্ঞ ডাঃ জান্নাতুল ফেরদৌসি (মিমি) এমবিবিএস তেরখাদা ইছামতি ইভান স্পোর্টিং ক্লাব ভবনে বিনামুল্যে এ চিকিৎসা সেবা প্রদান করেন। সকালে সেবা প্রদানের আনুষ্ঠানিক ভার্সোয়াল উদ্ভোদন করেন ইভান স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাংবাদিক নেতা, বিশিষ্ট সমাজ সেবক এনায়েত ফেরদৌস।

এসময় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এলাকার সাধারন মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সাংবাদিক নেতা, বিশিষ্ট সমাজ সেবক এনায়েত ফেরদৌস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

লতিফিয়া সমাজ কল্যাণ যুব সংঘের পক্ষ থেকে হাজী ওয়ারিশ আলী কে সংবর্ধনা

লতিফিয়া সমাজ কল্যাণ যুব সংঘের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখায় ও পশ্চিম ভবানীপুর উত্তর জামে মসজিদ পুনঃনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যুক্তরাজ্য  প্রবাসী হাজী ওয়ারিশ আলী কে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লতিফিয়া সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ শিফুল মিয়া এবং পরিচালনা করেন উক্ত সংগঠনের সহ-সভাপতি রাসেল আহমদ।  উক্ত সংবর্ধনা  অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মন্তেসর আলী, হাজী আব্দুল হাসিম, আব্দুল মতিন, সাবেক কাউন্সিলর মঈন উদ্দিন, আনফর উল্লাহ্, হাজী নুরুল ইসলাম, আব্দুল ওদুদ, আয়াত উল্লা, মুজিবুর রহমান বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যাক্তি জনাব হাজী ওয়ারিশ আলী এবং উক্ত সংঘনের  পৃষ্ঠপোষক গনের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুর রহমান পাকি, জাহাঙ্গীর আলম, আনোয়ার হুসেন।

এবং আরো বক্তব্য রাখেন সংঘটনের সহ-সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান সাহিদ, কোষাধ্যক্ষ আকবুল হোসেন, কনর ইসলাম, ফয়জুল ইসলাম, বুরহান উদ্দীন, শাহিন মিয়া, সুমন মিয়া, আলীনুর, হিলাল মিয়া, সুয়েব আমহমদ, রিজন মিয়া, মারুফ মিয়া, কফিল উদ্দিন, সাজাদ আলী, সেলু মিয়া, রানা মিয়া সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন এলাকার মুরবীয়ান ও যুবকবৃন্দ। এতে বক্তরা সংঘটনের সামাজিক কর্মকান্ডের প্রশংসা করে বলেন যুবকরা আগামীর ডিজিটাল বাংলাদেশ গড়ার মুল কারিগর।

//মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

রিকশা ও ইজিবাইক শ্রমিকদের ৫দফা দাবীতে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি

 

অভয়নগরে ১২৭টি পূঁজামন্ডপে সরকারী অনুদান প্রদান

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষপ্রতিনিধি//

যশোরের অভয়নগরে শারদীয়া দূর্গাপূঁজা উপলক্ষে ১২৭ টি পূঁজা মন্ডপে সরকারী অনুদানের ৬৩ টন চাল প্রদান করা হয়েছে। ১০ অক্টোবর (রবিবার) বিকেলে নওয়াপাড়া কালীবাড়ী মন্দিরে ৷ এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি ও পায়রা ইউনিয়নের চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান,নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, ধর্মযাজক ডা. মিলন কুমার বোস,শেখর কুমার সাহা, নওয়াপাড়া পৌর পূঁজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক প্রসঞ্জিত কুমার দাস সঞ্জিত প্রমুখ।

এসময় অভয়নগরের ১২৭ টি পূঁজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে এমপি মহোদয় নগদ ১৬ হাজার ১শ ১০ টাকা করে মোট ২০ লাখ ৪৫ হাজার ৯শ ৭০ টাকা প্রদান করেন।

শারদীয় উৎসব উপলক্ষ্যে সাতক্ষীরা ব্লাড ব্যাংক কর্তৃক শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ

“রক্ত দিলে হয়না ক্ষতি, জাগ্রত হয় মানব অনুভূতি” – এই স্লোগানকে বুকে ধরে ২০১৭ সালে একদল তারুণ্য উদ্বিপ্ত উজ্জ্বল নক্ষত্রসম  কিশোর – কিশোরী যারা অধিকাংশই সমাজ সেবাকে লালন পালন করেন তাদের স্বমহিমায় গঠিত হয় সাতক্ষীরা ব্লাড ব্যাংক।

সাতক্ষীরা ব্লাড ব্যাংক একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের সাথে যুক্ত স্বেচ্ছাসেবকগণ অতি সুনামের সাথে সাতক্ষীরাসহ আশেপাশের জেলাগুলোতে স্বউদ্যোগে রক্তদান করাসহ রক্তদানে সাধারণ জনগণকে উদ্ধুদ্ধ করে থাকে।সাতক্ষীরা ব্লাড ব্যাংকে শতাধিকের অধিক সদস্য সরাসরি রক্তদানসহ দেশের যেকোন ক্রান্তিকাল যেমন বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় টেউ শুরু হলে জনগনের মাঝে মাস্ক বিতরণ ও করোনার বিধিনিষেধ পালনে উদ্ধুদ্ধ করা  এবং জীবনদায়ী অক্সিজেন সরবরাহসহ করোনা আক্রান্ত রোগীদের সেবাশুশ্রূষা করেন। এমনকি করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফনের কাজে সরাসরি  জনগণকে সাহায্য ও সহযোগী করেন।

এছাড়া শীতের সময় অসহায় শীতার্ত  মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ,ঘূর্ণিঝড় পূর্ববর্তী সময়ে জনগণকে সচেতন করা ও ঘূর্ণিঝড় পরবর্তীতে আক্রান্ত ব্যক্তিদের চাল,ডাল,আটাসহ শুকনো খাবারের ব্যবস্থা করা, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান বিশেষ করে অসহায় কন্যাদায়গ্রস্থ পিতামাতাকে আর্থিকভাবে সহযোগী করা,রমজান মাসে হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, ইদ ও পূজার সময় শিশুদের মুখে হাসি ফুটানোর জন্য নতুন জামাকাপড় বিতরণ করা।

তারই ধারাবাহিকতায় আজ ৮ অক্টোবর -২০২১ রোজ শুক্রবার সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাবুলিয়া ঋষিপাড়ার সুবিধা বঞ্চিত  অর্ধশতাধিক শিশু কিশোর- কিশোরীকে শারদীয় দুর্গাপূজার প্রাক্কালে নতুন পোশাক বিতরণ করে হাসি ফুটানোর চেষ্টা করেছেন।

পোশাক বিতরণ কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্লাড ব্যাংকের সদস্য আক্তারজামান, ফিরোজ খান,সবুজ,শাকিল আহমেদ, ইজাজ, ইমরান, সাইফুল ও স্থানীয় সাধারণত জনগণ।

//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

চাঁদপুর হরিনায় নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ২টি নৌকাসহ ৮ জেলে আটক