খুলনা সিটির মেয়র উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে

//খুলনা ব্যুরো//

উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি করপোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকাত্যাগ করেছেন। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে খুলনা সিটি মেয়র ঢাকাত্যাগ করেন। চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। সিটি মেয়রের সঙ্গে রয়েছেন তার স্ত্রী এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়য়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, ভাইজি সুমাইয়া সুলতানা মেঘলা ও জামাই মঈনুল ইসলাম।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. রেদওয়ান মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেয়র আগের থেকে অনেকটা সুস্থ। তিনি পায়ে হেঁটে বিমানে উঠেছেন।

সিটি মেয়রের পরিবারের সদস্যরা জানান, গত ৭ মে তীব্র জ্বর, ডায়াবেটিস ও প্রস্টেট গ্ল্যান্ডে ইনফেকশন নিয়ে মেয়র খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পর দিন থেকে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। গত বছর তার প্রস্টেট গ্ল্যান্ডে অপারেশন করা হয়েছিল। বর্তমানে অপারেশনের ওই স্থানে ইনফেকশন হয়ে যায়।

খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে

//নিজস্ব প্রতিবেদক//

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেককে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায়

সিএমএইচ নেওয়া হয়েছে। আজ রবিবার বিকাল সাড়ে চার টায়র দিকে  শহীদ শেখ আবু নাসের হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় নেওয়া হয়েছে।

এ সময় সাথে ছিলেন তার সহধর্মিনী পরিবেশ, বন ও জলবায়ূ মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুব নাহার ।  মেয়র তালুকদার আব্দুল খালেক-কে বিদায় দিতে হেলিপ্যাডে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল,

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি

সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ জানান সিটি মেয়রকে  ঢাকার সিএমএইচে নেওয়া হয়েছে তারপর তাকে সিঙ্গাপুরে উন্নত

চিকিৎসার জন্য নেওয়া হবে। সে স্বাভাবিক ভাবে কথা বলতে পারেন এবং মুখে খাবার তুলে খেতে পারেন।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের জন্য দোয়া ও  সুস্থতা কামনা করছি ।

বাগেরহাটের কচুয়ার দিব্যেন্দু সিকদার খোকন ত্যাগী মুজিব সেনা জটিল কিডনি রোগে ভুগছেন// সাহায্য আবশ্যক

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বাগেরহাট জেলার কচুয়া উপজেলার আন্ধারমানিক গ্রামের দিব্যেন্দু সিকদার খোকন এর চিকিৎসায় এগিয়ে আসুন। বর্তমানে তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে রয়েছেন। কিডনি জনিত রোগে ভুগছেন তিনি। চিকিৎসক বলেছেন দ্রুত অপারেশন করতে হবে। অপারেশনের টাকা জোগাড় করা এখন অনেকটা অসাধ্য হয়ে পড়েছে। এজন্য মানবিক সাহায্যের প্রয়োজন।

সাহায্য পাঠানোর বিকাশ নম্বর ০১৭১৮১৮০৮২২

 আপনাদের একটু সহযোগীতায় বেঁচে যেতে পারে একজন মানুষের জীবন

দিব্যেন্দু সিকদার খোকন, মঘিয়া ইউনিয়ন ছাত্রলীগের প্রাক্তন সভাপতি, উপজেলা শাখার দপ্তর সম্পাদক, উপজেলা যুবলীগের সদস্য, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

শের-ই-বাংলা হাসপাতালের টয়লেটে সন্তান প্রসব পাইপ কেটে নবজাতক উদ্ধার করল বাবা

নিজস্ব প্রতিবেদক বরিশাল//

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের টয়লেটের পাইপ কেটে নবজাতককে উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ মে) হাসপাতলের তৃতীয় তলায় প্রসূতি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নবজাতকটি পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলার গণমান শেখপাড়া বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা নেয়ামত উল্লাহ ও শিল্পী বেগম দম্পতির সন্তান।

হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানান,উদ্ধার করা শিশুটিকে নবজাতক শিশুর বিশেষ সেবা ইউনিটে (স্ক্যানু) ও তার মা প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন। এদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।শিশুটির পিতা নেয়ামত উল্লাহ জানান, তার স্ত্রী গুরুত্বর অসুস্থ হলে প্রথমে তাকে স্বরূপকাঠি হাসপাতালে এবং পরবর্তীতে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। শেবাচিম হাসপাতালে ভর্তির পর চিকিৎসায় স্ত্রী শিল্পী বেগমের অবস্থার উন্নতি হলে চিকিৎসক সিজার করার সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, শনিবার দুপুরের দিকে সিজার করানোর জন্য প্রয়োজনীয় ওষুধ কিনতে হাসপাতালের সামনে দোকানে যান। সেখান থেকে ওষুধ নিয়ে ওয়ার্ডে ফিরে এসে দেখি টয়লেটের সামনে লোকজনের ভিড় এবং আমার স্বজনরা কান্নাকাটি করছেন।

সেখানে থাকা লোকজন জানায় আমার স্ত্রী টয়লেটেই সন্তান প্রসব করে দিয়েছেন। নেয়ামত উল্লাহ বলেন, এরইমধ্যে হাসপাতালের একজন আমাকে টয়লেটের মধ্যে হাত দিতে বলেন। আমি পুরো হাত ঢুকিয়ে দিয়েও কিছু পাইনি। কান দিয়ে শুনি টয়লেটের

পাইপের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। পরে হাসপাতালের লোকজনই জানান, যে তারা ফায়ার সার্ভিসে খবর দিয়েছেন। কিন্তু তাদের অপেক্ষা না করে দ্রুত টয়লেটের পাইপ ভেঙ্গে আমার সন্তানকে উদ্ধার করি। তিনি বলেন, আমি যদি অপেক্ষা করতাম হয়তো আমার সন্তানকে বাঁচাতে পারতাম না কিন্তু বাঁচানোর তাগিদ থেকেই দ্রুত দোতলায় গিয়ে টয়লেটের পাইপ ভেঙে ফেলি এবং সন্তানকে তার মধ্য থেকে বের করি। আমার স্ত্রী আমাকে জানিয়েছেন, প্রসব

বেদনায় সে টেরই পায়নি কখন টয়লেটের কমোডে সন্তান প্রসব হয়ে গেছে। আর তার সঙ্গে থাকা আমার আত্মীয় বিষয়টি না দেখলে হয়তো মেয়েকে পেতামই না। নেয়ামত উল্লাহ ও শিল্পী বেগম দম্পতির চার বছর বয়সী আরও একটি কন্যা সন্তান রয়েছে। নেয়ামত উল্লাহ পেশায় একজন জেলে।

কি খেলে সন্তানের গায়ের রং দুধে আলতা হয়…? সানিয়া মির্জা কি বলেন…

//দৈনিক বিশ্ব ডেস্ক//

২০১৮ সালের অক্টোবর মাসে শোয়েব-সানিয়ার ছেলে হয়। দু’মাস পরে প্রথম ছেলের ছবি নেটমাধ্যমে প্রকাশ করেন সানিয়া। ছেলেকে সময় দেওয়ার জন্য অনেক দিন কোর্টের বাইরে ছিলেন সানিয়া। ইজহান একটু বড় হওয়ার পরে ফের অনুশীলন শুরু করেন তিনি।

বাবা ক্রিকেটার। মা টেনিস তারকা। তারকা দম্পতির সন্তান মাঝেমধ্যেই খবরের শিরোনামে থাকে। শোয়েব মালিক ও সানিয়া মির্জার ছেলে ইজহান মির্জা মালিককে নিয়েও ভক্তদের উৎসাহের অন্ত নেই। অথচ এই সন্তান হওয়ার আগে তাঁকে নিয়ে বেশ চিন্তায় ছিলেন সানিয়া। ছেলের রং যাতে দুধে-আলতা হয় তার জন্য নাকি অন্তঃসত্ত্বা অবস্থায় আপেল খেতেন তিনি।

এই খবর জানিয়েছেন সানিয়ার স্বামী শোয়েব। পাকিস্তানের একটি টেলিভিশন শোয়ে সন্তানের প্রসঙ্গে এই কথা বলেন তিনি। শোয়েব বলেন, ‘‘আমার শাশুড়ি সানিয়াকে অনেক আপেল খাওয়াত। ওরা বলত আপেল খেলে ছেলের গায়ের রং দুধে-আলতা হবে। ছেলে হওয়ার পরে বুঝতে পারি আপেল খেয়ে কাজ হয়েছে।’’

এই কথা বলার পরেই অবশ্য অনুষ্ঠানের সঞ্চালক জানান, কোনও রকম বর্ণবিদ্বেষী মন্তব্য তাঁরা করছেন না। ছেলেকে নিয়ে মজা করে এ কথা বলেছেন শোয়েব। গায়ের রং নয়, বরং কারও কীর্তি দিয়ে তাঁর বিচার হয় বলে জানিয়েছেন সঞ্চালক।

২০১৮ সালের অক্টোবর মাসে শোয়েব-সানিয়ার ছেলে হয়। দু’মাস পরে প্রথম ছেলের ছবি নেটমাধ্যমে প্রকাশ করেন সানিয়া। ছেলেকে সময় দেওয়ার জন্য অনেক দিন কোর্টের বাইরে ছিলেন সানিয়া। ইজহান একটু বড় হওয়ার পরে ফের অনুশীলন শুরু করেন তিনি।

English Dainikbiswa

পুতিন ক্যান্সার আক্রান্ত// অস্ত্রোপাচার করা লাগবে- নিউইয়র্ক পোস্ট

পুতিন ক্যান্সার আক্রান্ত// অস্ত্রোপাচার করা লাগবে- নিউইয়র্ক পোস্ট

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে সাম্প্রতিক সপ্তাহ গুলোতে প্রশ্ন দেখা দিয়েছে। তার ক্যান্সার চিকিৎসার জন্য অস্ত্রোপচার করা লাগবে। এসময় তিনি দেশটির নিরাপত্তা পরিষদের সেক্রেটারি কট্টরপন্থী সাবেক পুলিশ প্রধান নিকোলাই প্যাটরুশেভের কাছে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারেন। রাশিয়ার টেলিগ্রাম চ্যানেল ‘জেনারেল এসভিআর’র বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। তবে এই দাবির সত্যতা পুরোপুরি প্রমাণিত নয়।  খবর এনডিটিভি ও ডেইলি মেইলের।

রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের সাবেক লেফটেন্যান্ট জেনারেল ভিক্টর মিখাইলোভিচ (ছদ্মনাম) ওই টেলিগ্রাম চ্যানেল পরিচালনা করেন। সেই চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে তিনি দাবি করেছেন, পুতিনকে তার ডাক্তাররা অস্ত্রোপচার করানোর পরামর্শ দিয়েছেন। অস্ত্রোপচারের প্রক্রিয়া চলাকালীন এবং পরে প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার সরকারের নিয়ন্ত্রণ রুশ ফেডারেল পুলিশের নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই প্যাটরুশেভের কাছে হস্তান্তর করবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, খুব অল্প সময়ের মধ্যেই অস্ত্রোপচার সম্পন্ন করা হবে। পুতিনের ক্ষমতা হস্তান্তরের মেয়াদও সংক্ষিপ্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

অসমর্থিত এই প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যাশিত অস্ত্রোপচার এবং পরবর্তী প্রক্রিয়া পুতিনকে ‘স্বল্প সময়ের’ জন্য অক্ষম করে তুলতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ভিডিওর ভাষ্যকার বলেছেন, দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা হস্তান্তরে পুতিনের রাজি হওয়ার সম্ভাবনা নেই। তবে ফেডারেল পুলিশের নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই প্যাটরুশেভের কাছে তিনি দুই থেকে তিন দিনের জন্য ক্ষমতা হস্তান্তর করতে পারেন।

এই প্রতিবেদনের বিষয়ে জানতে সোমবার প্রশ্ন করা হলে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, এটা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। তিনি বলেন, ‘আমি এমন কিছু দেখতে পাইনি, যা এটাকে ব্যাখ্যা করতে সহায়তা করবে।’

ভিডিওটিতে রাশিয়ান অনুসন্ধানী গণমাধ্যম দ্য প্রজেক্টের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, রাশিয়ার দোর্দণ্ড প্রতাপশালী রাষ্ট্রনেতা ভ্লাদিমির পুতিন গত কয়েক বছরে একজন ক্যানসার চিকিৎসকের কাছে অন্তত ৩৫ বার গেছেন। তিনি নিজের স্বাস্থ্যের ব্যাপারে এতটাই উদ্বিগ্ন হয়েছেন যে, তিনি অপ্রচলিত এবং আদিম থেরাপিও নিয়েছেন।

সম্প্রতি প্রকাশ্যে এবং সরকারি গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় রুগ্ন চেহারা ও উদাসীন দেখা যায় ৭০ বছর বয়সি পুতিনকে। পরে পারকিনসন-সহ ক্যান্সার এবং অন্যান্য গুরুতর রোগে তিনি আক্রান্ত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে।

গত বৃহস্পতিবার প্রকাশিত একটি টেলিগ্রাম পোস্টে বলা হয়, সাবেক পুলিশ প্রধান নিকোলাই প্যাটরুশেভ প্রেসিডেন্ট পুতিনের সাথে দুই ঘণ্টা খোলামেলা আলোচনা করেছেন। পোস্টে দাবি করা হয়েছে, আমরা জানি, প্যাটরুশেভকে পুতিন ইঙ্গিত দিয়েছেন যে, তিনি রাশিয়ার বর্তমান সরকারের একমাত্র বিশ্বস্ত মিত্র এবং বন্ধু হিসাবে বিবেচনা করেন। এছাড়া যদি শরীর খারাপের দিকে মোড় নেয় তাহলে দেশের প্রকৃত নিয়ন্ত্রণ সাময়িকভাবে প্যাটরুশেভের হাতে চলে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন।

English Dainikbiswa

জাব উই মেট ছবিতে নায়ক হবার কথা ছিল ববির, নায়ক হলেন শাহিদ।। কিন্তু কেন…?

১৯৪৫ সালে হিরোশিমা নাগাসাকি পরমাণু বোমাও মারতে পারেনি অভাগা সুতোমুকে…! // দেখুন তখনকার কিছু স্মরণীয় ছবি

জেনে নিন তরমুজ কেন ফ্রীজে রাখবেননা

//দৈনিক বিশ্ব ডেস্ক//

গরমে তরমুজের জুড়ি নেই। শরীরের ক্লান্তি দূর করার পাশাপাশি পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করে এই ফল। গ্রীষ্মের গরমে এক ফালা তরমুজ প্রশান্তি এনে দিতে পারে মুহূর্তেই।

তরমুজ স্বাভাবিক তাপামায় দুই তিন সপ্তাহ ভালো থাকে। ঠান্ডা করে খাওয়ার জন্য কিংবা বেশিদিন সংরক্ষণ করার জন্য আমরা অনেক সময় ফ্রিজে তরমুজ রাখি। কিন্তু স্বাস্থ্যবিজ্ঞান বলছে এটি ঠিক না।

পুষ্টিবিজ্ঞানের তথ্যানুসারে তরমুজে ৯২ শতাংশ পানি রয়েছে, যা গ্রীষ্মকালের খরতা থেকে শরীরকে রক্ষা করে।

এছাড়া এটি লাইকোপিন, বিটা-ক্যারোটিন এবং ভিটামিন সি-সহ বেশ কয়েকটি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ।

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ওয়াটারমেলন প্রোমোশন বোর্ড’য়ের উদ্ধৃতি দিয়ে টেস্টিংটেবল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রেফ্রিজারেইটরে তরমুজ দুটি শর্তের ভিত্তিতে রাখা যায়। একটি হল, এটা শুরু থেকেই রেফ্রিজারেইটরে ছিল অথবা এটা কেটে রাখা হয়েছে।

গোটা তরমুজ রেফ্রিজাইরেটরে সংরক্ষণ করলে এর স্বাদ, আকার ও রংয়ে পরিবর্তন আসে।

তরমুজ সংরক্ষণ করার সঠিক তাপমাত্রা হল- ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এমনকি ঘরের সাধারণ তাপমাত্রায় তরমুজ দশ দিন পর্যন্ত ভালো থাকে।

‘ইউএসডিএ এগ্রিকালচার রিসার্চ সার্ভিস’য়ের করা একটি গবেষণায় দেখা গেছে, ঘরের সাধারণ তাপমাত্রায় তরমুজে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেশি থাকে।

গবেষণার সূত্র ধরে ‘মেডিকেল নিউজ টুডে’তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে, রেফ্রিজারেইটরে রাখা তরমুজের তুলনায় সাধারণ তাপমাত্রায় রাখা তরমুজে লাইকোপিন ২০ শতাংশ বেশি থাকে এবং বিটা-ক্যারোটিনের মাত্রা দ্বিগুণ থাকে।

তাই দেখা যাচ্ছে, ঘরে তরমুজ আনা হলে তা কেটে খাওয়ার আগ পর্যন্ত সাধারণ তাপমাত্রাতে রাখাই ভালো।

English Dainikbiswa

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ পিটিভির ১৭ কর্মীকে বরখাস্ত করলেন

দুই কোটি লিটারের বেশি সয়াবিন তেল এসেছে এক জাহাজেই

পৃথিবীতে নরকের জন্য প্রস্তুত হোন- বিশ্ব খাদ্য ব্যাংকের পরিচালক

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বাইডেন এবং তার অধীনস্থ ইউরোপীয় নেতাদের অর্থনৈতিক যুদ্ধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষ শীঘ্রই সমগ্র গ্রহে আঘাত হানবে। এটি প্রাথমিকভাবে খনিজ সারের উপর নিষেধাজ্ঞার কারণে ঘটে, যার দাম কিছু দেশে ১০০ শতাংশ বা তার বেশি বেড়েছে। রাশিয়া এবং বেলারুশ বিশ্ব অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিমাণে সার সরবরাহ করেছে।

রাশিয়ান জাহাজের উপর নিষেধাজ্ঞাগুলি শুধুমাত্র বন্ধুত্বহীন দেশগুলির জন্য নয়, রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ দেশগুলির জন্যও সরবরাহের পুরো সরবরাহকে ছিঁড়ে ফেলেছে।

“আপনি যদি মনে করেন যে আমরা এখন পৃথিবীতে নরক পেয়েছি, তাহলে আপনি প্রস্তুত হন,” বলেছেন বিশ্ব খাদ্য ব্যাংকের নির্বাহী পরিচালক। “যদি আমরা উত্তর আফ্রিকাকে অবহেলা করি, উত্তর আফ্রিকা ইউরোপে আসছে। যদি আমরা মধ্যপ্রাচ্যকে অবহেলা করি, তবে মধ্যপ্রাচ্য ইউরোপে আসছে।”

— ব্রিটবার্ট লন্ডন (@ব্রেইটবার্ট লন্ডন)

“শূণ্য [শস্য] বর্তমানে ইউক্রেনের বন্দরগুলি থেকে রপ্তানি করা হচ্ছে – কিছুতেই দেশ ছেড়ে যাচ্ছে না,” উল্লেখ করেছেন জর্গ-সিমন ইমারজ – যিনি একটি শস্য ব্যবসায়িক কোম্পানির নেতৃত্ব দেন – ইউক্রেনের বন্দরগুলির কথিত রাশিয়ান অবরোধের বিষয়ে৷

এই জাতীয় কারণগুলির ফলস্বরূপ, বেশ কয়েকজন বিশেষজ্ঞ আশঙ্কা করছেন যে একটি চরম বৈশ্বিক খাদ্য সংকট আসন্ন, জাতিসংঘের একজন কর্মকর্তা বলেছেন যে পশ্চিমাদের, বিশেষ করে, যদি এটি হয় তবে ‘পৃথিবীতে নরক’ অভিবাসী সংকটের জন্য প্রস্তুত হওয়া উচিত। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশে ক্ষুধার লড়াইয়ের জন্য আরও সংস্থান করবেন না।

“এই বছর কিছু অতিরিক্ত বিলিয়ন ডলার [খাদ্য সাহায্যে] প্রদানে ব্যর্থতার অর্থ হল আপনার দুর্ভিক্ষ, অস্থিতিশীলতা এবং ব্যাপক অভিবাসন হতে চলেছে,” গত মাসে ইইউ কর্মকর্তা এবং রিপাবলিকান সাউথ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর ডেভিড বিসলে সতর্ক করেছিলেন৷

কৃষিকাজের জন্য সার উৎপাদনে গ্যাসের প্রয়োজন হয়। তবে রাশিয়ার বিরুদ্ধে  বাইডেনের নিষেধাজ্ঞার কারণে এটিও তৃতীয় বিশ্বের জন্য যথেষ্ট বেড়েছে।

রাশিয়ায়, খাদ্যের দামও বেড়েছে, তবে পশ্চিমা দেশগুলির বিপরীতে, সামান্য। সূত্র: প্রাভদা

English Dainikbiswa

আন্তনিও গুতেরেস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে কি বললেন

বিষাক্ত রাসায়নিক ক্রিয়ার কারণ কি রাশিয়ার রাসায়নিক হামলা ?

খালেদা জিয়া আজ এভারকেয়ারে যাচ্ছেন পরীক্ষা করাতে

//নিজস্ব প্রতিবেদক//

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেয়া হচ্ছে। বুধবার বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বুধবার বিকেল ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পরীক্ষা করাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে।

৮১ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপার্সন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ফিরেছেন। এরপর বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন।

এর আগে গত ১৩ নভেম্বর লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। লিভারে রক্তক্ষরণের কারণে তাকে দুই মাস সিসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। কেবিনে আনা হয়েছিলো গত ১০ জানুয়ারি।

৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘ বছর ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখ ও দাঁতের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

২০০৮ সালে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। দেশে করোনা সংক্রমণ শুরু হলে পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ মানবিক বিবেচনায় শর্ত সাপেক্ষে বিএনপি চেয়ারপার্সনকে সাময়িক মুক্তি দেয় সরকার। ছয় মাস পর পর মেয়াদ বৃদ্ধি করা হয়।

English Dainikbiswa

চার মাস চিকিৎসার পর মারা গেলেন দুদকের পরিচালক জুফিকার আলী

ইউক্রেনের অনেকেই বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। “বাঙ্কার” জিনিসটা আসলে কী?

ডায়াবেটিসের রোগীরা কি খেজুর খেতে পারে?

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বর্তমান সময়ে সবচেয়ে বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। ডায়াবেটিস শুধু একটি রোগই নয়, অনেক রোগের উপসর্গও।

ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টিজাতীয় খাবার ক্ষতিকারক বলা হয়। তাই বলে মিষ্টিজাতীয় সব খাবারই কি নিষেধ? ডায়াবেটিস রোগীদের যদি নিয়মিত মিষ্টিজাতীয় কিছু খাওয়ার ইচ্ছে থাকে, তাহলে এর জন্য ভালো একটি বিকল্প হলো খেজুর।

খেজুর ভরপুর মিষ্টি একটি ফল। সুস্বাদু এই মরু ফলটিতে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, খনিজ এবং ভিটামিন। স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন গবেষণায় বলা হয়েছে, খেজুর খেলে ব্লাড সুগার বাড়ে না। বরং এটি স্বাস্থের জন্য বেশ উপকারী।কারণ স্বাস্থের জন্য ভালো এমন অনেক উপাদান খেজুরে রয়েছে।

তবে ডায়াবেটিস রোগীরা নিয়মিত খেজুর খেলে ১ বা ২টি খেতে হবে। স্বাভাবিক খাবারের পাশাপাশি মিষ্টির বিকল্প হতে পারে খেজুর। মূল খাবার নয়। বেশি মাত্রায় খেজুর খেলে ক্ষতিও হতে পারে।

এটি অত্যন্ত নরম ও উপকারী মিষ্টি। ডায়াবেটিস রোগীদের খেজুর খাওয়ার ব্যাপারে একটি নিরীক্ষা চালানো হয়েছে। ১০ জন মানুষকে চার সপ্তাহ নিয়মিত ১০০ গ্রাম খেজুর খাওয়ানো হয়েছে। চার সপ্তাহ পর তাদের ব্লাড গ্লুকোজ বাড়েনি। এবং তাদের কোলেস্টরেলও নিয়ন্ত্রণে ছিল।

বিখ্যাত আজওয়া খেজুরও ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী বলে একটি স্বাস্থ্যগবেষণায় বলা হয়েছে। অনেক পুরনো ডায়াবেটিস রোগী আজওয়া খেজুর খেয়ে উপকৃত হতে পারেন।

সব ডায়াবেটিস রোগীর জন্যই খেজুর উপকারী, এমনটি অবশ্য নয়। এ ক্ষেত্রে চিকিৎসকের মতামতই চুড়ান্ত। ডায়াবেটিস রোগীরা নিয়মিত খেজুর খেতে হলে ডাক্তারকে জানিয়েই খেতে হবে। সংগৃহীত

English Dainikbiswa

জেলেনস্কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কি বলেছিলেন