মোংলায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যুবার্ষিকী পালিত

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বা‌গেরহা‌টের মোংলায় নানা আয়োজনে “ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো” গানের স্রষ্টা, তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৩৩তম মৃত্যবার্ষিকী পালিত হয়েছে। রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ১৯৫৬ খ্রিষ্টাব্দের ১৬ অক্টোবর বরিশাল রেডক্রস হাসপাতালে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে মারা যান কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। এ বছর তিনি একুশে পদকে (মরণোত্তর) ভূষিত হন। শিল্পমগ্ন উচ্চারণ তাঁকে দিয়েছে সত্তরের অন্যতম কবি-স্বীকৃতি।

শুক্রবার (২১শে জুন) সকালে রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি কবির গ্রামের বাড়ি উপজেলার মিঠাখালী বাজার প্রদক্ষিণ করে তার কবরস্থানে গিয়ে শেষ হয়। সেখানে কবির কবরে পুষ্পমাল্য অর্পণ করেন রুদ্র স্মৃতি সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

এ সময় কবির কবরের পাশে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনসহ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া মসজিদে কোরআন খতম ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় মোংলা সম্মিলিত সাংস্কৃতিক জোট ও রুদ্রের গড়া সংগঠন অন্তর বাজাও এর শিল্পীরা রুদ্রের গানের আয়োজন করেছে।

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর স্মরণ সভায় রুদ্র স্মৃতি সংসদের রুদ্রের অনুজ সুমেল সারাফাতের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, মোংলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের মোংলা শাখার সভাপতি নূর আলম শেখ, রুদ্র স্মৃতি সংসদের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ বক্তব্য রাখেন। স্মরণসভা শেষে রুদ্রের কবিতা আবৃত্তি ও গান পরিবেশিত হয়।

উল্লেখ্য, ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’ এই নির্মম সত্য অবলোকনের পাশাপাশি তিনি উচ্চারণ করেছেন অবিনাশী স্বপ্ন ‘দিন আসবেই দিন সমতার’। যাবতীয় অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে অনমনীয় অবস্থান কবিকে পরিণত করেছে ‘তারুণ্যের দীপ্ত প্রতীক’-এ। একই সঙ্গে তাঁর কাব্যের আরেক প্রান্তর জুড়ে রয়েছে স্বপ্ন, প্রেম ও সুন্দরের প্রতি মগ্নতা।

মাত্র ৩৫ বছরের (১৯৫৬-১৯৯১) জীবনে তিনি সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’সহ অর্ধ শতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন। পরবর্তীকালে এ গানটির জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রদত্ত ১৯৯৭ সালের শ্রেষ্ঠ গীতিকারের (মরণোত্তর) সম্মাননা লাভ করেন। ‘উপদ্রুত উপকূল’ ও ‘ফিরে চাই স্বর্ণগ্রাম’ কাব্যগ্রন্থ দুটির জন্য ‘সংস্কৃতি সংসদ’ থেকে পরপর দুইবার ‘মুনীর চৌধুরী সাহিত্য পুরস্কার’ লাভ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দ্রোহের এ কবি।

বিগত স্বৈরাচার-বিরোধী আন্দোলনে রুদ্র সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৯১ খ্রিষ্টাব্দের আজকের এই দিনে মাত্র ৩৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন ।

Daily World News

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক ও বিশেষ বর্ধিত এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত

রূপসা রিপোর্টার্স ক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

//নিজস্ব প্রতিবেদক//

খুলনার রূপসায় ‘‘রূপসা রিপোর্টার্স ক্লাব‘‘ এর নিজস্ব কার্যালয়ে ২৩ মে সন্ধ্যায় মাসিক সভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক শেখের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা জাহাঙ্গীর আলম এর পরিচালনায় আব্দুর রাজ্জাক শেখ বলেন রূপসা রিপোর্টার্স ক্লাব উপজেলার একটি ইউনিক সাংবাদিক ক্লাব। নিরপেক্ষ ও স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করে আসছেন।আমরা কারোর পক্ষে বা বিপক্ষে নয়।

সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই রূপসা রিপোর্টার্স ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য।

এসময় আরো বক্তৃতা রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ডা: খান মোঃ শফিকুল ইসলাম, কোষাধ‍্যক্ষ মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক তৌহিদ উদ্দিন শেখ, দপ্তর সম্পাদক ফাল্গুনী দাস, সদস‍্য মিরাজ শেখ, বাণীব্রুত মজুমদার, আ:মান্নান , কুরবান শেখ।

আমতলী পৌরসভার দু’টি বাস স্টান্ড উদ্বোধন

মাহমুদুল হাসান,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী পৌর শহরের ৩ ও ৭ নং ওয়ার্ডে দু’টি বাস স্টান্ড এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

১৭ই মে শুক্রবার বাস স্টান্ড দুটি’র উদ্বোধন উপলক্ষে সকাল ৯ ও ১১ টার সময়ে পৃথক দু’টি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম,এ কাদের মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভুমি) তারিক জামিল,আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু,সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী মোঃ শামসুল হক, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ ফকির, পৌরসভার কাউন্সিলর বৃন্দ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেন,প্রায় সাত কোটি টাকা ব্যায়ে ৩নং ও ৭নং ওয়ার্ডে দু’টি বাস স্টান্ড ও গরুর বাজারে একটি ট্রাক স্টান্ড নির্মাণ করা হয়েছে।

।। একটি হারানো বিজ্ঞপ্তি ।।

নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা-বনশ্রী ই-ব্লক, ৩ নম্বর রোড; বাসা থেকে একটি মানসিক প্রতিবন্ধি মেয়ে হারিয়ে গেছে।

সে গত ১৫ মে, সকাল ৭টার দিকে- কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। তার পরনে ছিল গোলাপি রঙের ওপর সাদা প্রিন্টের জামা, হালকা লাল রঙের পাজামা, গাঢ় বাসন্তি রঙের ওড়না। গায়ের রঙ শ্যামলা বর্ণের। চুল অনেক বেশি কোঁকড়ানো (আফ্রিকান ধাঁচের)।

হাত ও পায়ের নখ কিছু কালো নষ্ট মতো, কিছু দাগ আছে। কথা স্পষ্ট বলতে পারে না। নাম জিজ্ঞেস করলে নুরুন নাহার খুবই স্বল্প স্বরে বলে। বয়স আনুমানিক ১৬-১৮ এর মধ্যে। উচ্চতা ৪ ফুট ৫/৮ ইঞ্চি হবে। তাকে পেতে অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করা হয়েছে।

পরে- রামপুরা থানায় জিডি নং-৮৯৭। ১৫/০৫/২০২৪ ইং।

দয়া করে কেউ দেখতে পেলে সহযোগিতার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগ নম্বর- ০১৭১১০৬৫৬৫০, ০১৫৩৩৩২৬৩৬৭।

পটুয়াখালী কলাপাড়া উপ‌জেলায় রূপান্তরের যুব ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা

//নিজস্ব প্রতিনিধি//

পটুয়াখালী কলাপাড়া উপজেলায় রূপান্তর আস্থা প্রকল্পের উদ্যোগে তথ্য বিনিময় সভা ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আস্থা প্রকল্পের আ‌য়োজ‌নে গত ১৬ মে সকা‌লে উপ‌জেলার মঙ্গলসুখ সরকারী প্রাথ‌মিক ‌বিদ্যাল‌য়ের সভাক‌ক্ষে শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের তথ্য বিনিময় সভা  অনু‌ষ্ঠিত হয়।

মো. আল আ‌মিন‌ এর সভাপ‌তিত্বে ও ফিল্ড অ‌ফিসার গোলাম মোস্তফার সঞ্চালনা- এ সভায় বক্তৃতা ক‌রেন জেলা ক‌মি‌টির নাগ‌রিক নেতা‌ উ‌ম্মে তা‌মিমা বিথী ও সাংবা‌দিক তুষার কা‌ন্তি হালদার। সভার শুরু‌তেই শু‌ভেচ্ছা বক্তৃতা ক‌রেন রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী অনুপ রায়। বিকা‌লে একই সভাক‌ক্ষে উপ‌জেলা যুব ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় আ‌লোচনা ক‌রেন যুব সংগঠক মো. রাকা‌য়েত আহসান।

প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের  প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে দা‌য়িত্ব পাল‌নে উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রম এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুবনীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে তা‌দের দক্ষতা বৃদ্ধি করবে।

রূপান্তর আস্থা প্রকল্পের আয়োজনে নাগরিক হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরন সভা হয় দশ‌মিনা ও বাউফলে

//নিজস্ব প্রতিবেদক//

পটুয়াখালী জেলার বাউফল উপ‌জেলায় রূপান্তর আস্থা প্রকল্পের আয়োজনে ১৫ মে (বুধবার) সকালে নাগরিক প্লাটফর্ম এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবকদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরন সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য  সাংবা‌দিক সি‌দ্দিকুর রহমান।

 

প্রক‌ল্পের ‌জেলা সমন্বয়ক অনুপ রা‌য়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন- উপ‌জেলা যুব ফোরামের আহবায়ক মুনতা‌সির তাস‌রিফ।

সভায় আ‌লোচনা ক‌রেন- যুব ফোরাম সদস্য হাসনাইন আহ‌মেদ জিহাদ, ইয়া‌সির আরাফাত, আয়শাতুন‌নেসা ও ফাল্গুনী পাল। সভার সিদ্ধান্তনুসা‌রে উপ‌জেলার সকল ইউ‌নিয়‌নে হুই‌সেল ব্লোয়ার সদস্য অর্ন্তভূ‌ক্তির সিদ্ধান্ত গৃ‌হিত হয়।

রূপান্তর আস্থা প্রকল্পের আয়োজনে নাগরিক হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরন সভা হয় দশ‌মিনা ও বাউফলে

অপরদিকে- দশ‌মিনা উপজেলায় রূপান্তর আস্থা প্রকল্পের নাগরিক হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরন সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য শিক্ষক তহ‌মিনা সুলতানা ও সাংবা‌দিক সাফা‌য়েত হো‌সেন, প্রক‌ল্পের ফিল্ড অ‌ফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় সভাপতিত্ব করেন- উপ‌জেলা যুব ফোরামের আহবায়ক রাহিমা বেগম। সভায় আ‌লোচনা ক‌রেন যুব ফোরাম সদস্য সোহাগ প্যাদা, তস‌লিম আহ‌মেদ সাগর ও মোসাঃ নয়ন তারা। সভার সিদ্ধান্তনুসা‌রে উপ‌জেলার সকল ইউ‌নিয়‌নে হুই‌সেল ব্লোয়ার সদস্য অর্ন্তভূ‌ক্তির সিদ্ধান্ত গৃ‌হিত হয়।

বালু ও মাটি রপ্তানির সাথে খনিজসম্পদ পাচার হবার আশঙ্কা

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

বালু ও মাটি রপ্তানি করার উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ লক্ষ্যে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা-২০২৪ এর খসড়া তৈরি করেছে ভূমি মন্ত্রণালয়। সংশ্লিষ্টদের মতামতের জন্য এটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

তবে বিশেষজ্ঞদের আশঙ্কা-যদি বালু ও মাটি রপ্তানির আনুষ্ঠানিক স্বীকৃতি পায় তাহলে প্রতিবছর হাজার কোটি ডলারের মূল্যবান খনিজসম্পদ বৈধভাবে চলে যাবে বিদেশিদের হাতে। উল্লেখ্য, ইতোমধ্যেই চোরাইপথে বালু ও মাটি বিদেশে পাচারের বেশ কয়েকটি ঘটনা ধরা পড়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ভূমি সচিব মো. খলিলুর রহমান বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এ বালু ও মাটি রপ্তানির বিধান আছে। আইনে থাকার কারণে বিধিমালা তৈরি প্রয়োজন হয়েছে। তবে মূল্যবান খনিজ বালু ও মাটি যাতে কোনো ভাবে পাচার না হয়, সে ব্যবস্থা থাকবে বিধিতে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, চোরাইপথে কে কী কোথায় নিয়েছে জানি না। ভূমি মন্ত্রণালয় বালু ও মাটি রপ্তানির অনুমতি কাউকে দেয়নি। একাধিক মন্ত্রণালয় ও বিভাগকে সম্পৃক্ত করে কমিটি করা হবে। সব পক্ষের অনুমতি ছাড়া এক ফোঁটা বালুও কেউ নিতে পারবে না।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ইনস্টিটিউট অব মাইনিং মিনারেলজি অ্যান্ড মেটালজির (আইএমএমএম) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. আবুল কাশেম যুগান্তরকে বলেন, আমাদের দেশের বালু এবং মাটিতে মূল্যবান খনিজ সম্পদ রয়েছে। বিশেষ করে নদীর তলদেশ ও সমুদ্রসৈকতের বালুতে খনিজ পদার্থের উপস্থিতি বেশি। কঠোর আইনকানুন করে এসব সম্পদ রক্ষা জরুরি। না হয় এসব মূল্যবান সম্পদ পাচার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আইন ও বিধির ফাঁকফোকর দিয়ে যাতে কেউ পাচার করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশের বালু ও মাটিতে মূল্যবান প্রাকৃতিক খনিজ সম্পদের উপস্থিতি বাংলাদেশের বালিতে অধিক মাত্রায় রয়েছে। সামরিক বাহিনীর বিভিন্ন সরঞ্জাম, অস্ত্র, যোগাযোগ সরঞ্জাম, জিপিএস সরঞ্জাম, ব্যাটারি ডিফেন্স ইলেক্ট্রনিক্সসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার হয়। নদীর বালু ও মাটি থেকে পাওয়া উপাদান কাঁচামাল হিসাবে মোটর গাড়ির উইনশিল্ড, উড়োজাহাজ এবং ট্রেনসহ বিভিন্ন যানবাহনে ব্যবহৃত হয়। বালু থেকে উৎসারিত অন্যান্য খনিজ পৃথক করে, সিরামিক্স, ইলেকট্রনিক্স রং, প্লাস্টিক পেইন্টসহ নানামুখী শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহার হয়। এছাড়া গাড়ির পলিশিং পেপার, উড়োজাহাজের খুচরা যন্ত্রাংশ, মানব দেহের হাঁটুর জয়েন্ট বলে, নকল দাঁতসহ লোহার আকরিক হিসাবে ব্যবহৃত হয়।

বালু থেকে পাওয়া মোনাজাইটেথ কালার টেলিভিশনের পিকচার টিউব ক্যাথডরে ও ক্যামেরার লেন্সের কোটিং হিসাবে কাজে লাগানো হয়। এ ধরনের খনিজ পদার্থ পরমাণু প্রযুক্তিসহ বিভিন্ন শিল্পকারখানায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এ খনিজের মধ্যে সবচেয়ে মূল্যবান, গুরুত্বপূর্ণ এবং বিশ্ববাজারে ব্যাপক চাহিদাসম্পন্ন হচ্ছে টিটেনিয়াম, যা পাওয়া যায় ইলমেনাইট খনিজ পদার্থ থেকে। এই খনিজ পদার্থটি বাংলাদেশের সৈকত, উপকূল আর ব্রাহ্মপুত্রের প্রবেশমুখের বালিতে সর্বোচ্চ পরিমাণে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, উড়োজাহাজ শিল্পের প্রধান কাঁচামাল হিসাবে টিটেনিয়াম ব্যবহার করা হয়। উন্নতমানের রং তৈরিতে বিশেষ করে রঙের দীর্ঘস্থায়িত্বের জন্য টিটেনিয়াম ব্যবহার অপরিহার্য। বিশ্বে খনিজ বালু ও মাটি মৌলিক এ উপাদান সবচেয়ে বেশি ব্যাবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। এসব মৌলিক উপাদান সর্বোচ্চ উত্তোলনকারী দেশ চীন।

প্রসঙ্গত, ২০২২ অক্টোবর ৪৫০ মেট্রিক টন ওজনের ১৭ কনটেইনার মূল্যবান খনিজ টিটেনিয়াম ও ইলমেনাইট বালু আটকে দিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। ভূমি মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বিধি বহির্ভূতভাবে বালু রপ্তানি হচ্ছিল বলে চালানটি আটকে দেওয়া হয়। প্রতি কনটেইনারে প্রায় ২৬ মেট্রিক টন করে মোট ১৭টি কনটেইনারে প্রায় ৪৫০ মেট্রিক টন বালু ছিল। আটক করা এ বালুর রপ্তানিমূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২২ হাজার ৫০০ ডলার। এশিয়ার পরাশক্তি একটি দেশে বালুগুলো রপ্তানি হচ্ছিল।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের আটক করা উল্লিখিত বালিতে প্রতি এক হাজার কেজিতে ছয় কেজি ইলমেনাইট পাওয়া যায়। এ পরিমাণ ইলমেনাইট থেকে পাওয়া যায় দুই কেজি ৪০০ গ্রাম টিটেনিয়াম। প্রতি কেজি টিটেনিয়ামের আন্তর্জাতিক বাজারমূল্য ২০ হাজার ৫০০ থেকে ২২ হাজার ডলার।

ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজার সমুদ্রসৈকতসহ উপকূলীয় এলাকায় খনিজ পদার্থ সমৃদ্ধ বালুর ১৭টি পয়েন্ট রয়েছে। এগুলোর মধ্যে শাহপরীর দ্বীপ, বদর মোকাম, টেকনাফ, সাবরাং, ইনানী, কলাতলী, শীলখালী, কুতুবজোম, মহেশখালী, কুতুবদিয়া, ফকিরাহাট পয়েন্ট অন্যতম। এসব পয়েন্টের বালিতে ইলমেনাইট, জিরকন, ম্যাগনেটাইট, গার্নেট, রিউটাইল, লিওকনিক্স, কায়ানাইট, মোনাজাইটেথসহ আটটি খনিজ পদার্থ রয়েছে।

কক্সবাজার সৈকত ও ব্রহ্মপুত্র নদ এলাকার বালিতে কমপক্ষে ২০ লাখ টন খনিজ পদার্থসমৃদ্ধ বালু রয়েছে। এর মধ্যে জিরকন রয়েছে এক লাখ ৫৮ হাজার ১১৭ টন, রিউটাইল ৭৪ হাজার ২৭৪ টন, গার্মেট দুই লাখ ২২ হাজার ৭৬১ টন, ম্যাগনেটাইট ৮০ হাজার ৫৯৯ টন, মোনাজাইট ১৭ হাজার ৩৫২ টন, ইলমেনাইট ১০ লাখ টনসহ অন্যান্য খনিজ পদার্থ। মহামূল্যবান হিসাবে এ খনিজ বালু বিবেচিত। জিরকন ব্যবহৃত হয় রাসায়নিক বিকিরণের উপাদান হিসাবে। মরিচা প্রতিরোধেও জিরকন ব্যবহার করা হয়।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান প্রফেসর ড. মো. আফতাব আলী শেখ যুগান্তরকে বলেন, হিমালয় থেকে আমাদের নদনদী উৎসারিত হয়ে শত শত মাইল গড়িয়ে পানি এসে পড়ছে নদীতে। পানির সঙ্গে মূল্যবান খনিজ সম্পদ তলানি আকারে এসে যুক্ত হচ্ছে। এসব সম্পদ আমাদের নদী ও সমুদ্রে রয়েছে। আমাদের নদীর বালু ও মাটিতে মূল্যবান সম্পদ রয়েছে। ইতোমধ্যে জার্মানি থেকে বিসিএসআইআর’র বিজ্ঞানীরা প্রশিক্ষণ নিয়ে এসেছেন। তারা বালু থেকে উন্নতমানের কাচ তৈরির পদ্ধতি শিখে এসেছেন, যা দেশের কাচ শিল্পকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

Daily World News

লোকসভা নির্বাচনের তৃতীয় দফার আজ ভোট দেবে প্রায় ১৮ কোটি ভোটার

৫৭ বছর বয়সে জিপিএ ৪.২৫ পেয়ে এসএসসি পাশ করলেন ট্রাফিক পুলিশ আব্দুস ছামাদ

লাকসামে অধ্যাপক ডাঃ মোতাহার হোসেন জুয়েলকে সংবর্ধনা

লাকসাম প্রতিনিধিঃ

দেশের খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন,লাকসাম জেনারেল হসপিটালের ভাইস চেয়ারম্যান, কুমিল্লার লালমাই এর কৃতি সন্তান অধ্যাপক ডাঃ মোতাহার হোসেন জুয়েল দেশের প্রথম সারির বেসরকারী হসপিটাল এনাম মেডিকেল কলেজ ও হসপিটালের অধ্যক্ষ পদে পদোন্নতি পাওয়ায়  সংবর্ধনা দেওয়া হয়। গত শুক্রবার  রাতে লাকসাম জেনারেল হসপিটাল কৃর্তপক্ষ প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

লাকসাম জেনারেল হসপিটালের চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মোতাহার হোসেন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের সহযোগী অধ্যাপক (মেডিসিন বিভাগ) ও লাকসাম জেনারেল হাসপিটালের ভাইস চেয়ারম্যান ডাঃ সালেহ আহমেদ সালেহ, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের সহযোগী অধ্যাপক ( শিশু বিভাগ) ও  প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ডাঃ সাজেদুল হক (সাজেদ), ভাইস চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ আল মাহমুদ খসরু, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী আক্কাছ। এ সময় হসপিটালের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন,পরিচালক আলহাজ্ব সাইফুল ইসলাম,সাবেক কাউন্সিলর আফতাব উল্যা চৌধুরী ঝন্টু, ম্যানেজার এমদাদ হোসেন,ডাঃ জুয়েলের সহকারী বাহা উদ্দিন মেম্বারসহ প্রমুখ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন হসপিটালের সিনিয়র হিসাব রক্ষক পারভেজ আহমেদ। অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মোতাহার হোসেন জুয়েলকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

প্রসঙ্গত, অধ্যাপক ডাঃ মোতাহার হোসেন জুয়েল দেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন । তিনি দীর্ঘ দিন থেকে এনাম মেডিকেল কলেজ ও হসপিটালের উপাধ্যক্ষ হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। একইসাথে লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং ডক্টর ফোরাম অব লালমাই সভাপতি হিসেবে বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। ডাঃ জুয়েল এর বাড়ি লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের শিকারীপাড়া গ্রামে।

Daily World News

পটুয়াখালী বাউফল উপজেলা যুব ফোরামের ত্রৈমাসিক সভা অনু‌ষ্ঠিত

রূপান্তরের আয়োজনে যুব ফোরামের ত্রৈমাসিক সভা

//নিজস্ব প্রতিনিধি //

রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় পটুয়াখালী ‌মির্জাগঞ্জ উপজেলা যুব ফোরামের ত্রৈমাসিক সভা অনু‌ষ্ঠিত হয়।

শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে জেলা নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের ‌ত্রৈমা‌সিক সভা অনুষ্ঠিত হয়।

গত ২৬ এপ্রিল সকা‌লে মির্জাগঞ্জ সম‌ন্বিত ই‌কো শিশু স্বাস্থ্য কে‌ন্দ্রের  সভা ক‌ক্ষে উপজেলা যুব ফোরামের আহ্বায়ক মো. আদনান হো‌সেন শাও‌ন এর সভাপতিত্বে অনু‌ষ্ঠিত হয়।

সভা সঞ্চালনা ক‌রেন প্রক‌ল্পের প্র‌জেক্ট অ‌ফিসার গোলাম মোস্তফা।

সভায় সুচনা বক্তৃতা ক‌রেন জেলা সমন্বকারী অনুপ রায়।

আলোচিত ভাইরাল তরুণী আমতলীর কে এই লামিয়া?

//মাহমুদুল হাসান,আমতলী, বরগুনা//

একাধিক জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতার সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ায় দেশের বিভিন্ন স্হানে চায়ের টেবিল থেকে শুরু করে বিভিন্ন আড্ডায়  রসাত্মক আলোচনায় চলছে কে এই ভাইরাল তরুণী?

তরুনীর সাথে আপত্তিকর ভিডিও তে যাদেরকে দেখা যাচ্ছে তারা সকলেই বরগুনা জেলার তালতলী উপজেলার পরিচিত রাজনৈতিক ব্যাক্তি ও জনপ্রতিনিধি। যেই স্মার্ট,সুদর্শন তররুনীকে কেন্দ্র করে

এতলকিছু তার পরিচয় অনেকেই জানেনা।

অভিযোগ এর সুত্র ধরে খোঁজ নিয়ে জানা যায়,আলোচিত এই তরুণী বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আমতলীর মোঃ বাহাদুরের মেয়ে ইসরাত জাহান লামিয়া (২০)।শিক্ষা জীবনে লামিয়া বাড়ীর পাশের মানিকঝুড়ি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে।

ঐ এলাকায় আলাপকালে জানা যায়, লামিয়ার ছোটবেলায় বাবা-মায়ের বিচ্ছেদ হয় এবং মায়ের  অন্যত্র বিয়ে হয় এবং বাবাও দ্বিতীয় বিয়ে করেন।বাবার দ্বিতীয় বিয়ের পর পিত্রালয়ে সৎ মায়ের অবহেলা,অনাদরে শৈশব থেকেই লাগামহীন জীবনযাপনে জড়িয়ে পরে লামিয়া। ফলে মাধ্যমিকের গণ্ডি পার হওয়ার আগেই ১৩ বছর বয়সে একই এলাকার টিয়াখালী গ্রামে লামিয়ার প্রথম বিবাহ হয়।লামিয়ার পাত্র পছন্দ না হওয়ায় স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনের শুরতে বিভিন্ন ধরনের কলহ লেগে থাকতো।এরপর থেকে লামিয়ার চাল-চলন ছিল পরিবার ও এলাকাবাসীর কাছে আপত্তিকর।

আরও জানা যায়,এর মধ্যে স্থানীয় এক আবাসিক হোটেল থেকে ওই তরুণীকে দুই যুবকের সঙ্গে পাওয়া যায়। এ ঘটনা নিয়ে স্থানীয়ভাবে সালিশ হলেও পরবর্তীতে মামলা পর্যন্ত গড়ায়।এ ঘটনায় ওই দুই যুবক জেলও খাটেন,মামলাটি বর্তমানে চলমান। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নিজ পছন্দল বরিশালের চাকরিজীবী ছেলেকে দ্বিতীয় বিয়ে করে লামিয়া।

দ্বিতীয় বিয়ের শুরুতে এই স্বামীর সাথেও সম্পর্ক ভালো ছিল না। তবে বর্তমানে তাদের মধ্যে সম্পর্কের কিছুটা উন্নতি হতে থাকে। এমতবস্থায় আপত্তিকর ভিডিও ভাইরাল হয় এই তরুণীর।

আপত্তিকর ভিডিও ভাইরালের বিষয়টি সপ্তাহ জুড়ে বিভিন্ন সোস্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিশা ও গণ মাধ্যমে ধারাবাহিক ভাবে প্রকাশ হওয়ার পর গত সোমবার (২২ এপ্রিল) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হোসেন রেজা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ১০ এপ্রিল তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবুল কবির,পচাকোরালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ রাজ্জাক,নিশান বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু ও তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনাজুল আবেদিন মিঠু বরগুনা পুলিশ সুপার সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ করে উপজেলা আ.লীগের জনৈক নেতা কর্তৃক অর্থের বিনিময়ে জনৈক তরুণীকে ব্যবহার করে তাদের অন্তরঙ্গ ভিডিও গোপনে ধারণ করে। তাদের হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেইল করছে। বিষয়টি অনুসন্ধানের জন্য জেলা গোয়েন্দা শাখার ইনচার্জকে নিয়োজিত করা হয়।

আরও জানা যায়, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা অনুসন্ধানকালীন প্রাথমিক সত্যতা পাওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণী এবং সহযোগীকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয় তারা স্বীকার করেন। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে গোপনে ধারণকৃত অশ্লীল ভিডিও সম্বলিত পেনড্রাইভ উদ্ধার করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী কামরুজ্জামান বাচ্চুর অভিযোগের ভিত্তিতে তালতলী থানায় পর্নোগ্রাফি আইনে ৫টি মামলা হয়।

মামলা হওয়ার পর আসামিরা জিজ্ঞাসাবাদে ঘটনা স্বীকার করেন ও বিজ্ঞ আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এক্ষেত্রে অভিযোগকারীর কাছ থেকে অভিযোগ পাওয়া শুরু করে প্রাথমিক অনুসন্ধান, জিজ্ঞাসাবাদ,মামলা রুজু আসামি গ্রেপ্তার,আলামত উদ্ধার,আসামিদের বিজ্ঞ আদালতে উপস্থাপন করাসহ সব প্রক্রিয়ায় যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে করা হয়েছে বলে তিনি জানান।